পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: বাংলা ব্যাকরণ টপিক: ১. প্রকৃতি ও প্রত্যয়, ২.বাগধারা, ৩. পরিভাষা, ৪. অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
'He is out of luck' এর অর্থ কী?
  1. সে ভাগ্য হারিয়েছে।
  2. সে ভাগ্যহীনতায় ভুগছে।
  3. সে ভাগ্যের বাইরে।
  4. তাঁর কপাল পোড়া।
ব্যাখ্যা
• 'He is out of luck' - 'তাঁর কপাল পোড়া'। 

• কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
- 'Two is company, three is none' - দুই জনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয়।
- 'Many a little makes a mickle'- দশের লাঠি একের বোঝা।
- 'Something is better than nothing' - নাই মামার চেয়ে কানা মামা ভালো।
- 'Tit for tat' - ঢিল মারলে পাটকেল পড়ে।
- 'Might is right'- জোর যার মুল্লুক তার।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Manifesto' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ইশতেহার
  2. হলফনামা
  3. গণভোট
  4. নীতি
ব্যাখ্যা
• 'Manifesto' এর বাংলা পারিভাষিক শব্দ 'ইশতেহার'। 

• কিছু গুরুত্বপূর্ণ  বাংলা পারিভাষিক শব্দ:
- Adjournment- মুলতবি। 
- Allegation- অভিযোগ। 
- Appeal- উত্তরবিচার প্রার্থনা।
- Bail- জামিন। 
- Capital punishment- মৃত্যুদণ্ড। 
- Census- আদমশুমারি, জনগণনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
"A stitch in time saves nine" এর বাংলা অর্থ কী হবে?
  1. সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড়।
  2. নাচতে না জানলে উঠান বাকা।
  3. যেমন কর্ম তেমন ফল।
  4. আপনি ভালো তো জগৎ ভালো।
ব্যাখ্যা
• "A stitch in time saves nine" এর বাংলা অর্থ- সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড়।  

• কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
- Actions speak louder than words – কাজ কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
- You can't judge a book by its cover - বাহ্যিক দেখে কিছু বিচার করা যায় না।
- Rome wasn't built in a day - বড় কাজ সময় নিয়ে হয়।
- Practice makes perfect - চর্চা মানুষকে নিখুঁত করে।
- A bad workman quarrels with his tools- নাচতে না জানলে উঠান বাকা। 
- As you sow so will you reap- যেমন কর্ম তেমন ফল।  

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Annexation' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. সংযোজন
  2. অভিশংসন
  3. প্রতিনিধিত্ব
  4. নৈতিকতা
ব্যাখ্যা
• 'Annexation' এর ইংরেজি পারিভাষিক শব্দ 'সংযোজন'।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Evidence- প্রমাণ। 
- Hearing- শুনানি। 
- Impeachment- অভিশংসন। 
- Jurisdiction- বিচারব্যবস্থা। 
- Litigation- মামলা-মোকদ্দমা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
'জিত' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. জী + ইত
  2. জ + ইত
  3. জিত্‌ +অ
  4. জি + ইত
ব্যাখ্যা
• অ-প্রত্যয়:
- কেবল ভাববাচ্যে অ-প্রত্যয় যুক্ত হয়।
যেমন:
- √ধর্+অ=ধর,
- √মার+অ=মার।
- আধুনিক বাংলায় অ-প্রত্যয় সর্বত্র উচ্চারিত হয় না।
যেমন:
- √হার্ + অ = হার,
- √জিত্ + অ = জিত।
- কোনো কোনো সময় অ-প্রত্যয়যুক্ত কৃদন্ত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়।
- যেমন: (আসন্ন সম্ভাব্যতা অর্থে দ্বিত্বপ্রাপ্ত) √কাঁদ্ + অ = কাঁদকাঁদ (চেহারা)।
- এরূপ পড়্‌ + অ =পড়পড়,
- মর্ + অ = মরমর (অবস্থা) ইত্যাদি। কখনো কখনো দ্বিত্বপ্রাপ্ত কৃদন্ত পদে উ-প্রত্যয় হয়।
যেমন:
- ডুব্‌ + উ= ডুবুডুবু।
- উড়্‌ + উ = উড়ুউডু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'আউলিয়া চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ -
  1. অল্পতে আকুল হয় যে ব্যক্তি
  2. যার দেখা পাওয়া মুশকিল
  3. গুরুত্বপূর্ণ ব্যক্তি
  4. উদাসীন ব্যক্তি
ব্যাখ্যা
• 'আউলিয়া চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - অল্পতে আকুল হয় যে ব্যক্তি ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'ভূষণ্ডির কাক' - দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। 
- 'তীর্থের কাক' - সাগ্রহে প্রতিক্ষাকারী। 
- 'কেউকেটা' - বিশিষ্ট ব্যক্তি। 
- 'জগদ্দল পাথর' - গুরুভার। 
- 'আকাশের চাঁদ' - অর্থ দুর্লভ বস্তু।
- 'আঠারো মাসে বছর'- দীর্ঘসূত্রিতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'She burst into tears' -এর বঙ্গানুবাদ কী?
  1. সে কান্নায় ভেঙে পড়ল।
  2. সে কাঁদতে শুরু করল।
  3. সে উচ্চস্বরে কেদে উঠল।
  4. তাঁর কান্নায় চোখে পানি চলে আসলো।
ব্যাখ্যা
• 'She burst into tears' এর বঙ্গানুবাদ-সে কান্নায় ভেঙে পড়ল।

কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
- Where there is a will, there is a way – ইচ্ছা থাকলে উপায় হয়।
- You can’t judge a book by its cover – বাহ্যিক দেখে কিছু বিচার করা যায় না।
- Time and tide wait for none – সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
- The pen is mightier than the sword – কলম তলোয়ারের চেয়ে শক্তিশালী।
- Beauty is in the eye of the beholder – সৌন্দর্য দর্শকের চোখে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Phonology' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ভাষাতত্ত্ব
  2. ধ্বনিতত্ত্ব
  3. দর্শনবিদ্যা
  4. রূপতত্ত্ব
ব্যাখ্যা
• 'Phonology' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ ধ্বনিতত্ত্ব। 

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Philology - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।
- Philosophy - দর্শনবিদ্যা।
- Psychology - মনোবিদ্যা।
- Phonology - ধ্বনিবিদ্যা।
- Semantics - অর্থতত্ত্ব। 
- Syntax - বাক্যতত্ত্ব। 
- Morphology - শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
- Lexicography - অভিধানতত্ত্ব।
- Phonology - ধ্বনিতত্ত্ব। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
'গাছপাথর' বাগ্‌ধারাটির অর্থ-
  1. অনুভূতিহীন
  2. দুঃখ পেয়ে কাতর
  3. হিসাব নিকাশ
  4. নিষ্ঠুর
ব্যাখ্যা
• 'গাছপাথর' বাগ্‌ধারাটির অর্থ- হিসাব নিকাশ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'কূপমণ্ডুক' - সীমাবদ্ধ জ্ঞান।
- 'কেঁচে গণ্ডুষ' - পুনরায় আরম্ভ করা।
- 'তালকানা' - কান্ডজ্ঞানহীন।
- 'শরতের শিশির' - ক্ষণস্থায়ী।
- 'তালকানা' - কান্ডজ্ঞানহীন।
- 'নদের চাঁদ' - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
- 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
ইংরেজি থেকে বাংলা অনুবাদ কর- 'Culture is constantly evolving.'
  1. সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে।
  2. সংস্কৃতি সর্বদা চলমান।
  3. সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।
  4. সংস্কৃতি সর্বদা ঘূর্ণায়মান।
ব্যাখ্যা
• 'Culture is constantly evolving.' এর সঠিক বাংলা অনুবাদ হবে- সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।  

• কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
- Laughter is the best medicine – হাসি সর্বোত্তম ওষুধ।
- Money doesn’t grow on trees – টাকা গাছে ধরে না।
- No pain, no gain – কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।
- Old habits die hard – পুরনো অভ্যাস সহজে যায় না।
- Strike while the iron is hot - সুযোগ থাকতেই কাজ করুন।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'মাতা' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √মা + তৃচ্
  2. √মা + তি
  3. √মাতৃ + অ
  4. √মাত্‌ + আ
ব্যাখ্যা
• তৃচ-প্রত্যয় ('চ' ইৎ 'তৃ' থাকে):
- প্রথমা একবচনে 'তৃ' স্থলে 'তা' হয়।
যেমন-
- √দা + তৃচ্ = √দা + তা = দাতা
- √মা + তৃচ্ = মাতা,
- √ক্রী + তৃচ = ক্রেতা।
- বিশেষ নিয়মে: √যুধ্‌ + তৃচ = √যুধ্‌ + তা = যোদ্ধা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১২.
'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কপট
  2. অনভিজ্ঞ
  3. অসাধু
  4. একগুয়ে
ব্যাখ্যা
• 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ অনভিজ্ঞ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- তীর্থের কাক - সাগ্রহে প্রতীক্ষাকারী
- চক্ষু চরক গাছ - বিস্ময়
- আট কপালে - মন্দভাগ্য,
- উড়নচণ্ডী - অমিতব্যয়ী
- বসন্তের কোকিল - সুসময়ের বন্ধু।
- চশমখোর - বেহায়া

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
'Money begets Money' এর বঙ্গানুবাদ কী হবে?
  1. টাকায় মানুষেরে চরিত্র নষ্ট হয়।
  2. টাকা মানুষকে অহংকারী করে তোলে।
  3. টাকায় টাকা হয়।
  4. টাকা মানুষকে বিনয়ী করে।
ব্যাখ্যা
• 'Money begets Money' এর বঙ্গানুবাদ -'টাকায় টাকা হয়'।

• কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
- Too many cooks spoil the broth – অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট।
- Haste makes waste – তাড়াহুড়ো ক্ষতি আনে।
- Curiosity killed the cat – অতিরিক্ত কৌতূহল বিপদ ডেকে আনে।
- Variety is the spice of life – বৈচিত্রই জীবনের আনন্দ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
'Treasurer' এর সঠিক বাংলা পরিভাষা কী?
  1. অর্থভাণ্ডার
  2. রত্নভাণ্ডার
  3. কোষাধ্যক্ষ
  4. অর্থমন্ত্রী
ব্যাখ্যা
• 'Treasurer' এর সঠিক ইংরেজি পরিভাষা কোষাধ্যক্ষ।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Diplomacy - কূটনীতি, 
- Embargo- নিষেধাজ্ঞা, 
- Principle- নীতি, 
- Oath- শপথ, 
- Hygiene- স্বাস্থ্যবিধি, 
- Nutrition- পুষ্টি, 
- Republic- প্রজাতন্ত্র।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৫.
বঙ্গানুবাদ করুন- 'Put out the lamp.'
  1. প্রদীপটি জ্বালাও।
  2. প্রদীপটি রাখ।
  3. প্রদীপটি নিভাও।
  4. প্রদীপটি বাইরে রাখ।
ব্যাখ্যা
• 'Put out the lamp.'- প্রদীপটি নিভাও।

• কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ:
- Necessity is the mother of invention - প্রয়োজনই আবিষ্কারের জননী।
- All that glitters is not gold - চকচক করলেই সোনা হয় না।
- Honesty is the best policy – সততা সর্বোত্তম নীতি।
- Fortune favors the brave –  ভাগ্য সাহসীদের সহায় হয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. একগুয়ে
  2. অনিষ্টসাধন
  3. অন্যায়ের প্রতিবাদ
  4. চাটুকারিতা
ব্যাখ্যা
• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ - চাটুকারিতা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- নকড়া ছকড়া করা - তুচ্ছ জ্ঞান করা।
- পায়া ভারি অর্থ - অহঙ্কার।
- কানকাটা অর্থ - বেহায়া।
- বুদ্ধির ঢেঁকি - নির্বোধ। 
- মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন।
- কলির সন্ধ্যা = মাত্র সূচনা। 
- কূপমণ্ডুক = সীমাবদ্ধ জ্ঞান। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
'Gratuity' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. পারিশ্রমিক
  2. উপকার
  3. কৃতজ্ঞতা
  4. পারিতোষিক
ব্যাখ্যা
• 'Gratuity' শব্দের সঠিক বাংলা পরিভাষা পারিতোষিক। 

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- Etiquette - শিষ্টাচার।
- Modesty - শালীনতা।
- Ethics - নীতিবিদ্যা।
- Edition - সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette - ঘোষণাপত্র।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation - কোষ্ঠকাঠিন্য।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৮.
'পাঠক' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √পাঠ + ণক
  2. √পঠ +ণক
  3. √পাঠ + অক
  4. √পাঠ + ক
ব্যাখ্যা
• ণক-প্রত্যয় ('ণ' ইৎ 'অক' থাকে):
- √পঠ্‌ +ণক=√পঠ + অক = পাঠক।
- মূল স্বরের বৃদ্ধি হয়ে 'অ' স্থানে 'আ' হয়েছে।
যেমন-
- √নী +ণক= (নৈ+অক-প্রথম স্বরের বৃদ্ধি) নায়ক,
- √গৈ + ণক = গায়ক, √লিখ্ + ণক= লেখক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৯.
'আটাশে ছেলে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শেষ ছেলে
  2. বদমাইশ ছেলে
  3. দুর্বল ছেলে
  4. উদাসীন ছেলে
ব্যাখ্যা
• 'আটাশে ছেলে' বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'ঊনকোটি চৌষট্টি' = প্রায় সম্পূর্ণ।
- 'চক্ষু চরক গাছ' = বিস্ময়
- 'চোখে সরষে ফুল দেখা' - বিপদে দিশেহারা হওয়া
- 'মণিকাঞ্চন যোগ'- উপযুক্ত মিলন।
- 'উলুখাগড়া' - গুরুত্বহীন লোক।
- 'কুমড়ো কাটা বটঠাকুর' - অকর্মণ্য লোক।
- 'ঘণ্টাগরুড়'- অকর্মণ্য লোক।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'বুদ্ধিমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √বৃধ + মান
  2. বুদ্ধি + মান
  3. বুদ্ধি + মতুপ্
  4. বুদ্ধি + বতুপ্
ব্যাখ্যা
• বতুপ্ (বৎ) এবং মতুপ্ (মৎ)-প্রত্যয় :
- প্রথমার এক বচনে যথাক্রমে 'বান্ এবং 'মান্' হয়।
- বিশেষণ গঠনে,
- গুণ + বতুপ্ = গুণবান, দয়া + বতুপ্ = দয়াবান।
- শ্রী + মতুপ্ = শ্রীমান, বুদ্ধি + মতুপ্ = বুদ্ধিমান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২১.
'Memorandum'-এর বাংলা পরিভাষা কী?
  1. স্মৃতিফলক
  2. স্মৃতির মিনার
  3. স্মারকলিপি
  4. পরিপত্র
ব্যাখ্যা
• 'Memorandum'-এর বাংলা পরিভাষা স্মারকলিপি।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:

- Agenda - আলোচ্যসূচি।
- Constitution - সংবিধান।
- Constituency - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পাণ্ডুলিপি।
- Edition - সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette - ঘোষণাপত্র।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।