পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৪০ বিষয়: সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)- ৬ টপিক: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Which of the following is not typically performed by an ALU?
  1. OR
  2. Subtraction
  3. Branch prediction
  4. AND
  5. Addition
সঠিক উত্তর:
Branch prediction
উত্তর
সঠিক উত্তর:
Branch prediction
ব্যাখ্যা
• অপশন আলোচনা:
ক) OR — এটি একটি লজিক্যাল অপারেশন, যা ALU করে।
খ) Subtraction (বিয়োগ) — এটি একটি গাণিতিক অপারেশন, ALU এটিও করে।
গ) Branch prediction (শাখা পূর্বাভাস) — এটি ALU করে না। এটি control unit বা processor-এর অন্যান্য অংশ দ্বারা সম্পাদিত হয়।
ঘ) AND — এটিও একটি লজিক্যাল অপারেশন, ALU করে।
ঙ) Addition (যোগ) — এটি একটি গাণিতিক অপারেশন, ALU করে।

• Arithmetic and Logic Unit (ALU):
-ALU নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক এবং লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
-সাধারণত,গাণিতিক অপারেশনগুলো যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো যেমন তুলনা, সত্য- মিথ্যা যাচাই ইত্যাদি সম্পাদন করা হয়।
- বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলির সম্পাদন করে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ী রেজিস্টারে সংরক্ষন করে রাখে।
- বর্তমানে মাইক্রপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর জন্য একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহার করা হয়।

উৎস:  মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which of the following acts as an input-output device?
  1. Mouse
  2. Printer
  3. Monitor
  4. Keyboard
  5. Modem
সঠিক উত্তর:
Modem
উত্তর
সঠিক উত্তর:
Modem
ব্যাখ্যা
• অপশন আলোচনা:
Mouse – Input only

Printer – Output only

Monitor – Output only

Keyboard – Input only

Modem – Both Input and Output

ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোই হিসেবে কাজ করে।
- পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি।

উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নবম দশম শ্রেণি।
.
What is another common name for "hierarchical topology"?
  1. Star Topology
  2. Tree Topology
  3. Bus Topology
  4. Ring Topology
  5. Mesh Topology
সঠিক উত্তর:
Tree Topology
উত্তর
সঠিক উত্তর:
Tree Topology
ব্যাখ্যা
• Hierarchical Topology বলতে এমন একটি নেটওয়ার্ক কাঠামো বোঝানো হয়, যেখানে ডেটা প্রবাহ উপরের লেভেল থেকে নিচের লেভেলে হয় — অনেকটা গাছের মতো একটি শাখা-প্রশাখার গঠন। এই কারণে একে Tree Topology-ও বলা হয়।

• অপশন আলোচনা:
- Star Topology (ক): সব ডিভাইস একটি কেন্দ্রীয় হাবে সংযুক্ত। এটি হায়ারার্কিক্যাল নয়।

- Bus Topology (গ): সব ডিভাইস একটি একক লাইনে যুক্ত থাকে।

- Ring Topology (ঘ): একটি রিং বা বৃত্তাকারে ডিভাইসগুলো সংযুক্ত থাকে।

- Mesh Topology (ঙ): প্রতিটি ডিভাইস একাধিক ডিভাইসের সাথে সরাসরি সংযুক্ত।

Hierarchical Topology = Tree Topology

অনেক সময় Extended Star Topology-কেও হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের এক ধরনের রূপ বলা হয়, কিন্তু সবচেয়ে প্রচলিত ও স্বীকৃত নাম হচ্ছে Tree Topology।

• লোকাল এরিয়া নেটওয়ার্কের টপোলজি:
- নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার সমূহের সংযোগের অবস্থানগত বিন্যাসের কাঠামো হচ্ছে টপোলজি।
- টপোলজিকে তাই লোকাল এরিয়া নেটওয়ার্কের সংগঠন হিসাবে অভিহিত করা হয়।

- লোকাল এরিয়া নেটওয়ার্কে সাধারণত নিম্নলিখিত চার ধরনের সংযোগ পদ্ধতি ব্যবহার করা হয়।
১. স্টার টপোলজি,
২. বাস টপোলজি,
৩. রিং টপোলজি,
৪. ট্রি টপোলজি।

• ট্রি টপোলজি:
- এটি বর্তমানে সর্বাধিক ব্যবহৃত টপোলজিগুলোর মধ্যে একটি।
- ট্রি টপোলজি বাস টপোলজি এবং স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে।
- এই টপোলজিটি নেটওয়ার্ককে একাধিক স্তরে বিভক্ত করে, যেখানে প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।

- একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়, এভাবে স্তরে স্তরে বিভক্ত থাকে।
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।

• ট্রি টপোলজির সুবিধাসমূহ:
- দীর্ঘ দূরত্বে সংকেত প্রেরণ করা যায়।
- যেকোন সময় নতুন শাখা-প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি-টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ।
- নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না।
- ট্রি টপোলজিতে ত্রুটি সনাক্তকরণ এবং সংশোধন খুব সহজ।

- নেটওয়ার্কের কোন নোড বা শাখা নষ্ট হলে, সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয় না।
- প্রতিটি পৃথক সেগমেন্ট এর জন্য পয়েন্ট-টু-পয়েন্ট ওয়্যারিং রয়েছে।
- বড় ধরণের নেটওয়ার্ক গঠনে বা অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী।
- ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি।

• ট্রি টপোলজির অসুবিধাসমূহ:
- এই টপোলজি কিছুটা জটিল প্রকৃতির।
- বাস্তবায়ন খরচ তুলনামূলকভাবে বেশি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
Which of the following is a key technology behind OCR?
  1. Voice Recognition
  2. Audio Detection
  3. Image Preprocessing
  4. Text Compression
  5. Digital Signal Processing
সঠিক উত্তর:
Image Preprocessing
উত্তর
সঠিক উত্তর:
Image Preprocessing
ব্যাখ্যা
• OCR (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) হল একটি প্রযুক্তি যা ইমেজ থেকে লেখা বা অক্ষর চিহ্নিত করে ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। এই প্রক্রিয়ায় Image Preprocessing গুরুত্বপূর্ণ কারণ এটি ছবিকে এমনভাবে প্রস্তুত করে যাতে টেক্সট আরও স্পষ্টভাবে চিহ্নিত করা যায়।

Image Preprocessing-এর মধ্যে থাকতে পারে:

- ছবির কনট্রাস্ট বাড়ানো,
- শব্দ (noise) কমানো,
- বাইনারাইজেশন (কালো-সাদা রূপে রূপান্তর),
- স্কিউ কারেকশন (ছবির হালকা বাঁকা হওয়া ঠিক করা)।

• ওসিআর (OCR):
- OCR-এর পূর্ণ নাম হলো Optical Character Recognition.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
.
Which of the following is an example of an analogue computer?
  1. Personal Computer
  2. Slide Rule
  3. Digital Clock
  4. Smartphone
  5. None of the above
সঠিক উত্তর:
Slide Rule
উত্তর
সঠিক উত্তর:
Slide Rule
ব্যাখ্যা
• একটি এনালগ কম্পিউটার এমন একটি কম্পিউটার যা তথ্যগুলো কন্টিনিউয়াস (অবিরাম) সিগনাল হিসেবে প্রক্রিয়া করে। অন্যদিকে, ডিজিটাল কম্পিউটার কেবল বাইনারি (০ এবং ১) সিগন্যাল ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করে।

• অপশন আলোচনা:

পার্সোনাল কম্পিউটার - এটি একটি ডিজিটাল কম্পিউটার, কারণ এটি বাইনারি কোডে কাজ করে, তাই এটি এনালগ কম্পিউটার নয়।

স্লাইড রুল - এটি একটি এনালগ যন্ত্র যা গণনা করার জন্য ব্যবহৃত হয়। এটি কোন বৈদ্যুতিন কম্পিউটার নয়, তবে এর কাজ পদ্ধতি এবং ডিজাইন এনালগ।

ডিজিটাল ক্লক - এটি একটি ডিজিটাল কম্পিউটার যেহেতু এটি ডিজিটাল সিগনাল ব্যবহার করে সময় প্রদর্শন করে।

স্মার্টফোন - এটি একটি ডিজিটাল কম্পিউটার যেহেতু এটি ডিজিটাল সিগনাল ব্যবহার করে এবং এতে সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমের মাধ্যমে কার্যক্রম চলে।

• কম্পিউটারের প্রকারভেদ:
১. অ্যানালগ কম্পিউটার
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- মোটরগাড়ির স্পিডোমিটার, স্লাইড রুল, অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ।

২. ডিজিটাল কম্পিউটার
- যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে ডিজিট (0/1) ব্যবহার করে।
- মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটারের উদাহরণ।

৩. হাইব্রিড কম্পিউটার
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি হওয়ায় কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন- মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃৎযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which of the following protocols is specifically used to receive e-mails from a mail server?
  1. Telnet
  2. FTP
  3. SSH
  4. SMTP
  5. POP3
সঠিক উত্তর:
POP3
উত্তর
সঠিক উত্তর:
POP3
ব্যাখ্যা
• অপশন আলোচনা:
ক) Telnet - টেলনেট একটি নেটওয়ার্ক প্রোটোকল যা ব্যবহারকারীদের দূরবর্তী কম্পিউটারে লগইন করতে দেয়। এটি ইমেল পাঠানোর বা গ্রহণের জন্য ব্যবহার হয় না।

খ) FTP - ফাইল ট্রান্সফার প্রোটোকল (FTP) ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এটি ইমেল গ্রহণ বা পাঠানোর জন্য ব্যবহৃত হয় না।

গ) SSH - SSH একটি সুরক্ষিত প্রোটোকল, যা সাধারণত নিরাপদভাবে কম্পিউটারে প্রবেশ করার জন্য ব্যবহৃত হয়, তবে এটি ইমেল গ্রহণের জন্য নয়।

ঘ) SMTP - সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল (SMTP) ইমেল পাঠানোর জন্য ব্যবহৃত হয়, ইমেল গ্রহণের জন্য নয়।

ঙ) POP3 -  POP3 (পোস্ট অফিস প্রোটোকল ৩) ইমেল সার্ভার থেকে ইমেল গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি প্রোটোকল যা ব্যবহারকারীদের ইমেল সার্ভার থেকে ইমেল ডাউনলোড করতে সাহায্য করে।

- POP3 (Post Office Protocol 3) একটি ইমেল গ্রহণ করার জন্য বিশেষভাবে ব্যবহৃত প্রোটোকল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।
.
Which software below is specifically designed to detect and remove viruses?
  1. McAfee
  2. Dropbox
  3. WinRAR
  4. Zoom
  5. Google Chrome
সঠিক উত্তর:
McAfee
উত্তর
সঠিক উত্তর:
McAfee
ব্যাখ্যা
• McAfee একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা আপনার কম্পিউটার বা ডিভাইসকে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, র‌্যানসমওয়্যার ইত্যাদি থেকে সুরক্ষা দেয়। এটি আপনার সিস্টেমে ভাইরাস স্ক্যান করে এবং তাদের মুছে ফেলতে সাহায্য করে।

• অপশন আলোচনা:
- Dropbox: এটি একটি ক্লাউড স্টোরেজ সেবা, যা আপনার ফাইলগুলো অনলাইনে সংরক্ষণ করে, ভাইরাস প্রতিরোধের সাথে সম্পর্কিত নয়।
- WinRAR: এটি একটি ফাইল আর্কাইভিং সফটওয়্যার যা ফাইল কমপ্রেস ও এক্সট্র্যাক্ট করতে ব্যবহৃত হয়। এটি ভাইরাস সনাক্ত করে না।
- Zoom: এটি একটি ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, যা ভাইরাস সনাক্তকরণ বা মুছে ফেলার কাজ করে না।
- Google Chrome: এটি একটি ওয়েব ব্রাউজার, যা ভাইরাস স্ক্যানিং বা মুছে ফেলার জন্য ডিজাইন করা নয়।

• কম্পিউটার বা ডিভাইসে ভাইরাস সনাক্ত করতে এবং মুছে ফেলতে McAfee ছাড়াও অন্য কিছু জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে, যেমন:
- Norton Antivirus,
- Kaspersky,
- Bitdefender,
- Avast.

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources under Seize.
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়‍্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

• উল্লেখযোগ্য কয়েকটি ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
What is the ASCII value of the uppercase letter 'B'?
  1. 65
  2. 66
  3. 67
  4. 68
  5. 69
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলো American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরো কতকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যোগ করলে ASCII-৪ কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরো কতকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
'A' এর ASCII code = 65
'B' এর ASCII code = 66
'C' এর ASCII code = 67
'a' এর ASCII code = 97
'b' এর ASCII code = 98
'c' এর ASCII code = 99

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
EC2 is the cloud computing service of which company?
  1. Oracle
  2. IBM
  3. Google
  4. Microsoft
  5. Amazon
সঠিক উত্তর:
Amazon
উত্তর
সঠিক উত্তর:
Amazon
ব্যাখ্যা
• EC2 (Elastic Compute Cloud) হচ্ছে Amazon কোম্পানির ক্লাউড কম্পিউটিং সেবা। এটি ব্যবহারকারীদের ভার্চুয়াল সার্ভার তৈরি এবং পরিচালনা করার সুবিধা দেয়।

• অপশন আলোচনা:

ক) Oracle: Oracle ক্লাউড সেবা প্রদান করে, তবে এটি EC2-এর সমান সেবা নয়।

খ) IBM: IBM-এরও ক্লাউড সেবা আছে, তবে এটি EC2-এর মতো বিশেষ করে ভার্চুয়াল সার্ভার প্রদান করে না।

গ) Google: Google-এর ক্লাউড সেবা Google Cloud নামে পরিচিত, তবে EC2-র মতো একই সেবা নয়।

ঘ) Microsoft: Microsoft-এর ক্লাউড সেবা Azure নামে পরিচিত, যা EC2-এর সমতুল্য, তবে এটা আলাদা সেবা।

• EC2:
- অ্যামাজন এর ক্লাউড কম্পিউটিং সার্ভিস হলো Amazon Elastic Compute Cloud (EC2).
- EC2 এর প্রতিটি সার্ভারে ১ থেকে ৮ টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলােই ভাড়া নিয়ে থাকেন।
- ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতাে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০.
Which of the following is not a programming language?
  1. Lua
  2. Excel
  3. Visual Basic
  4. R
  5. Fortran
সঠিক উত্তর:
Excel
উত্তর
সঠিক উত্তর:
Excel
ব্যাখ্যা
• অপশন আলোচনা:
Lua (ক) – এটি একটি হালকা ওজনের, স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ভাষা যা গেম ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়।

Excel (খ) – এটি একটি স্প্রেডশিট সফটওয়্যার, যা ডেটা বিশ্লেষণ ও হিসাব করার জন্য ব্যবহৃত হয়। যদিও এতে ফর্মুলা ও কিছুটা স্ক্রিপ্টিং (যেমন VBA) করা যায়, কিন্তু Excel নিজে কোন প্রোগ্রামিং ভাষা নয়।

Visual Basic (গ) – এটি একটি প্রোগ্রামিং ভাষা, বিশেষ করে উইন্ডোজ অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।

R (ঘ) – এটি একটি প্রোগ্রামিং ভাষা এবং সফটওয়্যার পরিবেশ, যা পরিসংখ্যান বিশ্লেষণ ও ডেটা ভিজ্যুয়ালাইজেশনের জন্য ব্যবহৃত হয়।

Fortran (ঙ) – এটি একটি পুরাতন এবং শক্তিশালী প্রোগ্রামিং ভাষা, বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে ব্যবহৃত হয়।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বর্ণনা:

জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
১১.
Which of the following was Microsoft's first major software release?
  1. Skype
  2. Microsoft Access
  3. Windows 3.1
  4. Microsoft Word
  5. MS-DOS
সঠিক উত্তর:
MS-DOS
উত্তর
সঠিক উত্তর:
MS-DOS
ব্যাখ্যা
• MS-DOS (Microsoft Disk Operating System) ছিল মাইক্রোসফটের প্রথম বড় এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার রিলিজ। এটি ১৯৮১ সালে IBM PC-এর জন্য তৈরি করা হয়েছিল এবং এটি মাইক্রোসফটকে একটি প্রধান সফটওয়্যার কোম্পানিতে পরিণত করে।

• অপশন আলোচনা:
ক) Skype:
Skype মূলত মাইক্রোসফট তৈরি করেনি। এটি ২০০৩ সালে চালু হয় এবং ২০১১ সালে মাইক্রোসফট এটি কিনে নেয়। সুতরাং এটি তাদের প্রথম সফটওয়্যার রিলিজ হতে পারে না।

খ) Microsoft Access:
এটি একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যা ১৯৯২ সালে প্রকাশিত হয়। এটি অনেক পরে এসেছে।

গ) Windows 3.1:
এটি ১৯৯২ সালে রিলিজ হয়, কিন্তু MS-DOS অনেক আগেই রিলিজ হয় (১৯৮১ সালে)। সুতরাং Windows 3.1 প্রথম নয়।

ঘ) Microsoft Word:
প্রথম রিলিজ ১৯৮৩ সালে, যা MS-DOS এর পরে। তাই এটি প্রথম নয়।

ঙ) MS-DOS:
১৯৮১ সালে IBM PC-র জন্য MS-DOS মাইক্রোসফটের প্রথম বড় সাফল্য ছিল।

• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সালের ৪ এপ্রিল।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.

• MS DOS:
- MS DOS এর পূর্ণরূপ Microsoft Disk Operating System.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS DOS.
- এটি 1980 এর দশক জুড়ে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) জন্য জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল।

উৎস: ব্রিটানিকা।
১২.
Which generation of computers is known for the introduction of transistors, enhancing speed and reliability?
  1. Generation I
  2. Generation II
  3. Generation III
  4. Generation IV
  5. Generation V
সঠিক উত্তর:
Generation II
উত্তর
সঠিক উত্তর:
Generation II
ব্যাখ্যা
• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
- আকৃতির সংকোচন ও অধিক নির্ভরযোগ্যতা।
- অপেক্ষাকৃত বেশি তথ্য ধারণক্ষমতা।
- উচ্চগতিসম্পন্ন ও উন্নতমানের ইনপুট-আউটপুট ব্যবস্থার প্রচলন।
- ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার।
- ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার।
- উচ্চস্তরের ভাষার ব্যবহার (যেমন- COBOL, FORTRAN)।
- টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
Which of the following is not owned by Meta Platforms Inc.?
  1. TikTok
  2. Threads
  3. Instagram
  4. Oculus
  5. WhatsApp
সঠিক উত্তর:
TikTok
উত্তর
সঠিক উত্তর:
TikTok
ব্যাখ্যা
• অপশন আলোচনা:
- Meta Platforms Inc. (আগে নাম ছিল Facebook Inc.) অনেক জনপ্রিয় অ্যাপ এবং সেবা পরিচালনা করে। নিচে প্রতিটির মালিকানা ব্যাখ্যা করা হলো:

- TikTok: এটি চীনা কোম্পানি ByteDance এর মালিকানাধীন। এটি Meta-এর মালিকানাধীন নয়। ✅ এটাই সঠিক উত্তর।

- Threads: এটি Meta-এর একটি অ্যাপ, যা Twitter/X-এর প্রতিযোগী হিসেবে তৈরি করা হয়েছে।

- Instagram: Meta ২০১২ সালে Instagram কিনে নেয়।

- Oculus: এটি একটি ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফর্ম, যেটি Meta কিনে নেয় ২০১৪ সালে।

- WhatsApp: Meta ২০১৪ সালে এটি কিনে নেয়।

• মেটা: 
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড। 
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে 'মেটা' রাখা হয়। 
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন। 
- বর্তমান (মে, ২০২৫) CEO: মার্ক জাকারবার্গ। 
- প্রতিষ্ঠাকাল: ৪ জানুয়ারি ২০০৪ । 
- বাণিজ্যিক নাম: মেটা। 
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি। 

উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
What is ransomware?
  1. Software that encrypts files and demands payment for their decryption.
  2. A malicious tool that deletes files permanently.
  3. A program that monitors internet activity without the user’s knowledge.
  4. A type of spyware that steals personal information.
  5. A type of virus that causes a computer to crash.
সঠিক উত্তর:
Software that encrypts files and demands payment for their decryption.
উত্তর
সঠিক উত্তর:
Software that encrypts files and demands payment for their decryption.
ব্যাখ্যা
• Ransomware হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার (malware) যা আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসের ফাইলগুলো এনক্রিপ্ট (গোপন সংকেতে রূপান্তরিত) করে ফেলে এবং তারপর সেই ফাইলগুলো ফেরত পেতে অর্থ দাবি করে। অর্থ প্রদান না করলে ফাইলগুলো কখনোই ব্যবহার করা যায় না এমন হুমকি দেয়।

• সাইবার অপরাধ:
• ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।

• বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
১. ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

২. হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে।
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

৩. ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

৪. ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

৫. স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

৬. র‍্যানসমওয়্যার (Ransomware):
- র‍্যানসমওয়্যার এক ধরনের ম্যালওয়্যার। র‍্যানসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়।

৭. স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

৮. স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

৯. স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

১০. প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে।
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৫.
Who is known as the inventor of the World Wide Web (WWW)?
  1. Mark Zuckerberg
  2. Steve Jobs
  3. Larry Page
  4. Bill Gates
  5. Tim Berners-Lee
সঠিক উত্তর:
Tim Berners-Lee
উত্তর
সঠিক উত্তর:
Tim Berners-Lee
ব্যাখ্যা
• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
১৬.
Which of the following is a behavioral biometric trait?
  1. Voice recognition
  2. Face recognition
  3. Retina scan
  4. Iris scan
  5. Fingerprint
সঠিক উত্তর:
Voice recognition
উত্তর
সঠিক উত্তর:
Voice recognition
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) Voice recognition (কণ্ঠস্বর যাচাইকরণ)।

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স শব্দটি এসেছে গ্রীক শব্দ "bio" (জীবন) এবং "metron" (পরিমাপ) থেকে।
- এটি এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয় ব্যক্তি সনাক্তকরণ এবং সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে।
- দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যেমন:

১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙ্গুলের ছাপ শনাক্তকরণ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- আইরিশ শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ,
- ডিএনএ পর্যবেক্ষণ।

২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
- হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
- কণ্ঠস্বর যাচাইকরণ।

• অপশন আলোচনা:
খ) Face recognition – এটি একটি শারীরবৃত্তীয় (Physiological) বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য।

গ) Retina scan – চোখের রেটিনার অনন্য গঠন দেখে সনাক্ত করে, এটি শারীরবৃত্তীয় (Physiological) বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য।

ঘ) Iris scan – চোখের আইরিস অংশ বিশ্লেষণ করে, এটি শারীরবৃত্তীয় (Physiological) বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য।

ঙ) Fingerprint – আঙুলের ছাপের মাধ্যমে সনাক্ত করে, এটি শারীরবৃত্তীয় (Physiological) বায়োমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৭.
Which DML command is used to insert data into a table?
  1. INSERT
  2. UPDATE
  3. SELECT
  4. DELETE
  5. ALTER
সঠিক উত্তর:
INSERT
উত্তর
সঠিক উত্তর:
INSERT
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ক) INSERT

• INSERT:

একটি টেবিলে নতুন রেকর্ড (data row) যোগ করার জন্য ব্যবহৃত হয়।

• UPDATE:

টেবিলের বিদ্যমান রেকর্ড পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

• SELECT:

ডেটাবেস থেকে ডেটা পড়ার (query করার) জন্য ব্যবহৃত হয়।

• DELETE:
টেবিল থেকে নির্দিষ্ট রেকর্ড মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়।

• ALTER:
এটি একটি DDL (Data Definition Language) কমান্ড, যা টেবিলের গঠন (structure) পরিবর্তন করতে ব্যবহৃত হয়, যেমন নতুন কলাম যোগ করা।

কমান্ড কাজ ধরন
INSERT নতুন ডেটা যোগ করে DML 
UPDATE ডেটা পরিবর্তন করে DML
SELECT ডেটা পড়ে DML
DELETE ডেটা মুছে ফেলে DML
ALTER টেবিলের গঠন বদলায় DDL 


• টেবিলের মধ্যে ডেটা সন্নিবেশ করতে INSERT - DML কমান্ড ব্যবহার করা হয়।

• ডাটাবেজ ভাষা:
- যে ভাষার দ্বারা ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি, ডাটা মডিফিকেশন করা হয় তাকে ডাটাবেজ ভাষা বলে।

- ডাটাবেজ ভাষা দুই ধরনের। যথা:
১. ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (Data Definition Language - DDL) ও
২. ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (Data Manipulation Language - DML)

১। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ:
- একটি ডাটাবেজ পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে।
- এ বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার করা হয়, যাকে ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ বলা হয়।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।

- ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল-
- Create statement,
- Drop statement,
- Alter statement,
- Rename statement.

২। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ:
- যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে।

- ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল-
- Insert statement,
- Delete statement,
- Update statement,
- Select statement.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
Which of the following symbols are included in the hexadecimal number system?
  1. 0-9, A-F
  2. 0-7, A-D
  3. 0-9, A-E
  4. 1-9, A-F
  5. 1-8, A-F
সঠিক উত্তর:
0-9, A-F
উত্তর
সঠিক উত্তর:
0-9, A-F
ব্যাখ্যা
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (1209A)16

- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16 টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16 টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
Which component is responsible for managing hardware and software interactions in an operating system?
  1. Processor
  2. File Manager
  3. Command Line
  4. GUI
  5. Kernel
সঠিক উত্তর:
Kernel
উত্তর
সঠিক উত্তর:
Kernel
ব্যাখ্যা
• Kernel হল অপারেটিং সিস্টেমের মূল অংশ, যা হার্ডওয়্যার (যেমন CPU, RAM, Disk) এবং সফটওয়্যার (অ্যাপ্লিকেশন, সার্ভিস ইত্যাদি)-এর মধ্যে সংযোগ স্থাপন করে। এটি:
- মেমোরি ম্যানেজ করে,
- প্রসেস গুলো চালায় এবং থামায়,
- ডিভাইস ও হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে,
- সিস্টেম কল হ্যান্ডল করে।

• অপশন আলোচনা:
ক) Processor - এটি একটি হার্ডওয়্যার যেটি প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী কাজ করে; এটি Kernel পরিচালনা করে, কিন্তু Kernel নয়।
খ) File Manager - এটি ফাইল সংরক্ষণ, পড়া ও লেখা ব্যবস্থাপনা করে, কিন্তু এটি Kernel-এর একটি অংশ হতে পারে। পুরো সিস্টেমের ইন্টারঅ্যাকশন ম্যানেজ করে না।

গ) Command Line - এটি ইউজার ইন্টারফেস, যেখান থেকে ইউজার কমান্ড দিয়ে Kernel-কে নির্দেশ দিতে পারে। এটি নিজে কোনো হার্ডওয়্যার পরিচালনা করে না।
ঘ) GUI -  এটি গ্রাফিকাল ইন্টারফেস যা ইউজারদের জন্য সুবিধাজনক, কিন্তু এটি শুধুই একটি ইন্টারফেস; মূল নিয়ন্ত্রণ করে Kernel।

• কার্নেল (Kernel):
- কার্নেল হল অপারেটিং সিস্টেমের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
- এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেমকে কার্যকর ও পরিচালিত করে।

• কার্নেলের প্রধান কাজ:
- সিপিইউ শিডিউলিং: প্রসেসগুলোর কার্যক্রম পরিচালনার জন্য সিপিইউ বরাদ্দ করে।
- মেমোরি ও ডিভাইস ম্যানেজমেন্ট: কম্পিউটারের মেমোরি ও সংযুক্ত ডিভাইসগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
- ইনপুট/আউটপুট ব্যবস্থাপনা: ইনপুট ও আউটপুট ডিভাইসের সঙ্গে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি অপারেটিং সিস্টেমের কার্যকারিতা ও পারফরম্যান্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: Techtarget website.