ব্যাখ্যা
The correct answer is - ক) The girl who is wearing red is my sister.
- "who is wearing red" অংশটি একটি adjective clause, কারণ এটি "The girl" (noun) সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে।
- তাই এটি একটি Adjective Clause।
Adjective clause
- যে সব clause কোন বাক্যে adjective এর কাজ করে তাদেরকে adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা now equivalent (noun এর সমতুল্য)-কে qualify করে।
- Example: I know the man who came.
- আমি সেই মানুষটিকে চিনি যে এসেছিল।
- এখানে who came হলো একটি subordinate clause, এই পুরো clause টিই 'man' -noun টিকে চিহ্নিত করছে। সুতরাং এটি 'man' noun টির modifier হিসেবে কাজ করছে। এক্ষেত্রে এই clauseটি হলো একটি adjective clause.
Other options:
খ) She left because she was tired.
because she was tired = Adverb Clause of Reason
এটি She left ক্রিয়ার কারণ বোঝাচ্ছে, অর্থাৎ “কেন সে চলে গেল” - noun বর্ণনা করছে না, তাই adjective clause নয়।
গ) He talked loudly and clearly.
এটি একটি Simple Sentence — এখানে কোনো clause নেই
ঘ) We went when the rain stopped.
when the rain stopped = Adverb Clause of Time
এটি বলে দিচ্ছে “কখন আমরা গিয়েছিলাম” - সময় বোঝাচ্ছে, noun বর্ণনা করছে না, তাই adjective clause নয়।
Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.