পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষা: বিগত ৫টি পরীক্ষার প্রশ্ন কিছুটা মডিফিকেশন করে এই পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হয়েছে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
কোনটি 'জল' এর সমার্থক শব্দ নয়?
  1. ক) তোয়
  2. খ) উদক
  3. গ) নীলাম্বু
  4. ঘ) সলিল
সঠিক উত্তর:
গ) নীলাম্বু
উত্তর
সঠিক উত্তর:
গ) নীলাম্বু
ব্যাখ্যা
‘জল’ শব্দের সমার্থক শব্দ অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

অন্যদিকে, 
'নীলাম্বু' = 'সমুদ্র' এর সমার্থক। 
'সমুদ্র' এর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো - বারিধি, জলনিধি, অম্বুধি, জলধি, পয়োনিধি, সিন্ধু, অর্ণব, পারাবার, রত্নাকর, ইরাবান,  ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কবিগানের আদি গুরু কে?
  1. ক) গোঁজলা গুঁই
  2. খ) ফকির গরীবুল্লাহ
  3. গ) নিধু বাবু
  4. ঘ) এন্টনি ফিরিঙ্গি
সঠিক উত্তর:
ক) গোঁজলা গুঁই
উত্তর
সঠিক উত্তর:
ক) গোঁজলা গুঁই
ব্যাখ্যা
গোঁজলা গুঁই কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে প্রাচীন।
- তিনি কবিগানের আদিগুরু বলে পরিচিত।
- কবি ঈশ্বর গুপ্তের তথ্য অনুযায়ী, তিনি ১৭০৪ থেকে ১৭১৪ সালের মধ্যে জীবিত ছিলেন।
- তাঁর গান থেকেই ঈশ্বর গুপ্ত কবিগানের প্রথম সূচনা ধরেছেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
.
বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) নিবারণ
  2. খ) রামছাগল
  3. গ) অনুজ
  4. ঘ) অবসান
সঠিক উত্তর:
খ) রামছাগল
উত্তর
সঠিক উত্তর:
খ) রামছাগল
ব্যাখ্যা
'রামছাগল' বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ। 
বাকি শব্দগুলো তৎসম বা সংস্কৃত উপসর্গযোগে গঠিত শব্দ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গসমূহ তিনভাগে বিভক্ত। এগুলো হলো: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ।
- এর মধ্যে বাংলা উপসর্গ হলো একুশটি।
- এগুলো হলো: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু এবং হা।
- তৎসম উপসর্গ বিশটি।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
- আ, সু, বি, নি - এই চারটি উপসর্গ বাংলা ও তৎসম উপসর্গে পাওয়া যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'উপমা' শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) উপমান
  2. খ) উপমিতি
  3. গ) উপযাচক
  4. ঘ) উপমিত
সঠিক উত্তর:
ঘ) উপমিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপমিত
ব্যাখ্যা
'উপমা' শব্দের বিশেষণ = 'উপমিত'

• উপমা (বিশেষ্য) 
অর্থ: 
- তুলনা, সাদৃশ্য 
- একই গুন বিশিষ্টদুটি ভিন্ন বস্তুর সাদৃশ্য কল্পিত হয় এরূপ অর্থালঙ্কার। 

• উপমিত (বিশেষণ) 
অর্থ: তুলনা করা হয়েছে এমন, তুলিত। 

অন্যদিকে, 
উপমান, উপমিতি ও উপযাচক = বিশেষ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার রচয়িতা কে?
  1. ক) আ ন ম গাজীউল হক
  2. খ) আলাউদ্দিন আজাদ
  3. গ) মাহবুব উল আলম চৌধুরী
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
গ) মাহবুব উল আলম চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) মাহবুব উল আলম চৌধুরী
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা - কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
- কবিতাটি লেখেন মাহবুব উল আলম চৌধুরী।
- ২২ ফেব্রুয়ারি ১৭ পৃষ্ঠার একটি পুস্তিকায় ছাপা হয় কবিতাটি। 

- প্রথম নির্মিত শহীদ মিনার ধ্বংসের প্রতিবাদে আলাউদ্দিন আজাদ লিখেন 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি। 
- একুশের প্রথম সংকলনের নাম ‘একুশে ফেব্রুয়ারি’।
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত বিখ্যাত কবিতা - 'কোন এক মাকে'
- একুশের প্রথম গানের রচনা করেন আ ন ম গাজীউল হক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
২৫ বছর পূর্তিতে অনিষ্ঠিত অনুষ্ঠান______
  1. ক) সুবর্ণ জয়ন্তী
  2. খ) রজত জয়ন্তী
  3. গ) হীরক জয়ন্তী
  4. ঘ) নীলা জয়ন্তী
সঠিক উত্তর:
খ) রজত জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
খ) রজত জয়ন্তী
ব্যাখ্যা
৫০ বছরের পূর্তিতে সুবর্ণ জয়ন্তী,
২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী,
৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী এবং
৬৫ বছর পূর্তিতে নীলা জয়ন্তী অনুষ্ঠান হয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সামান্য' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) কেঁচে গণ্ডূষ
  2. খ) কেউকেটা
  3. গ) কেতা দুরস্ত
  4. ঘ) কূপমণ্ডূক
সঠিক উত্তর:
খ) কেউকেটা
উত্তর
সঠিক উত্তর:
খ) কেউকেটা
ব্যাখ্যা
'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ = সামান্য। 
অন্যদিকে, 
'কেঁচে গণ্ডূষ' বাগধারার অর্থ = পুনরায় আরম্ভ করা।
'কেতা দুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি 
'কূপমন্ডূক' বাগ্‌ধারাটির অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কার সম্পাদনায় মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়?
  1. ক) বনফুল
  2. খ) বীরবল
  3. গ) টেকচাঁদ ঠাকুর
  4. ঘ) ডি. এল. রায়
সঠিক উত্তর:
খ) বীরবল
উত্তর
সঠিক উত্তর:
খ) বীরবল
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা। 

- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- তিনি ‘বীরবল’ ছদ্মনামে ওনেক রচনা প্রকাশ করেন।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। 
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। 
- ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) জ্ঞাত - বিজ্ঞাত
  2. খ) অনুগ্রহ - বিগ্রহ
  3. গ) অলীক - বাস্তব
  4. ঘ) অর্বাচীন - নতুন
সঠিক উত্তর:
গ) অলীক - বাস্তব
উত্তর
সঠিক উত্তর:
গ) অলীক - বাস্তব
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল - 
অলীক - সত্য/বাস্তব
অনুগ্রহ - নিগ্রহ
অর্বাচীন - প্রাচীন
জ্ঞাত - অজ্ঞাত
অর্থী - প্রত্যর্থী
অধিত্যকা - উপত্যকা 
অনুরাগী - বিরাগী  ইত্যাদি 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
১ থেকে ৮৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হলো-
  1. ক) ৪০৫০
  2. খ) ৫০০৪
  3. গ) ৫৪০০
  4. ঘ) ৪০০৫
সঠিক উত্তর:
ঘ) ৪০০৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৮৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হলো-

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৮৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৮৯ × (৮৯ + ১)}/২
= (৮৯ × ৯০)/২
= ৮৯ × ৪৫
= ৪০০৫
১১.
কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা 7 হলে ঐ সেটের উপাদান সংখ্যা কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা 7 হলে ঐ সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান: 
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n-1 এবং উপসেট = 2n

প্রশ্নমতে,
2n - 1 = 7
2n = 7 + 1
2n = 8
2n = 23
n = 3
সেটের উপাদান সংখ্যা = 3
১২.
5p - 3q = 36 এবং 5p + 3q = 24 হলে ।p। + ।q। এর মান কত?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 14
সঠিক উত্তর:
ক) 8
উত্তর
সঠিক উত্তর:
ক) 8
ব্যাখ্যা
প্রশ্ন: 5p - 3q = 36 এবং 5p + 3q = 24 হলে ।p। + ।q। এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
5p - 3q = 36 ...........(1)
5p + 3q = 24...........(2)

(1) + (2)⇒
5p - 3q  + 5p + 3q  = 36 + 24
বা, 10p = 60
p = 6 
(2) নং সমীকরণে p এর মান বসিয়ে পাই,
5 × 6 + 3q = 24
বা, 30 + 3q = 24
বা, 3q = 24 - 30 
বা, 3q = - 6
  q = - 2
এখন 
।p। + ।q। = ।6। + ।- 2। = 6 + 2 = 8
১৩.
কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ২৯
  2. খ) ৫৯
  3. গ) ৮৭
  4. ঘ) ৯৭
সঠিক উত্তর:
গ) ৮৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৭
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে ২৫টি।
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
১৪.
যদি 4x - 3y = 13 এবং 5x + 2y = - 1 হয়, তাহলে (x, y) এর মান কত? 
  1. ক) (- 1, - 3)
  2. খ) (1, - 3)
  3. গ) (1, 3)
  4. ঘ) (-1, 3)
সঠিক উত্তর:
খ) (1, - 3)
উত্তর
সঠিক উত্তর:
খ) (1, - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4x - 3y = 13 এবং 5x + 2y = - 1 হয়, তাহলে (x, y) এর মান কত? 

সমাধান: 
4x - 3y =13 ................(1)
5x + 2y = -1 ................(2)

(1) × 2 + (2) × 3 ⇒
8x - 6y + 15x + 6y = 26 - 3
23x = 23
x = 1

(2) নং সমীকরণে x = 1 বসিয়ে পাই,
5x + 2y = -1
5 × 1 + 2y = - 1
5 + 2y = - 1
2y = - 1 - 5
2y = - 6
y = - 3

নির্ণেয় সমাধান (x,y) = (1, - 3)
১৫.
০.০০২ × ০.০২ × ০.০০২ = কত?
  1. ক) ০.০০০০০৪
  2. খ) ০.০০০৮
  3. গ) ০.০০০০০৮
  4. ঘ) ০.০০০০০০০৮
সঠিক উত্তর:
ঘ) ০.০০০০০০০৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০০০০০০০৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০২ × ০.০২ × ০.০০২ = কত?

সমাধান:
০.০০২ × ০.০২ × ০.০০২  = ০.০০০০০০০৮
১৬.
শতকরা বার্ষিক ৮ টাকা হারে সরল মুনাফায় ৭৫০ টাকায় ৪ বছরের মুনাফা কত?
  1. ক) ২৬০ টাকা 
  2. খ) ২৪০ টাকা 
  3. গ) ২৫০ টাকা 
  4. ঘ) ২৮০ টাকা 
সঠিক উত্তর:
খ) ২৪০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৮ টাকা হারে সরল মুনাফায় ৭৫০ টাকায় ৪ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৮ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৮ /১০০ টাকা 
৭৫০ টাকার ৪ বছরের মুনাফা  (৮ × ৭৫০ × ৪)/১০০ টাকা 
                                           = ২৪০ টাকা
১৭.
১ একর =
  1. ক) ৪৪০৬.৮৬ বর্গমিটার 
  2. খ) ৪০৪৬.৮৬ বর্গমিটার 
  3. গ) ৪৬৪০.৮৬ বর্গমিটার 
  4. ঘ) ৪৪৬০.৮৬ বর্গমিটার 
সঠিক উত্তর:
খ) ৪০৪৬.৮৬ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০৪৬.৮৬ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন : ১ একর =

সমাধান:
১ একর =৪০৪৬.৮৬ বর্গমিটার 
১ এয়র = ১০০  বর্গমিটার
১৮.
মাইকেল 1টি কাজ 12মিনিটে করতে পারে এবং ইমন 1টি কাজ 24মিনিটে করতে পারে। দুইজনে সম্পূর্ণ কাজটি একত্রে কত সময়ে করতে পারবে? 
  1. ক) 7 মিনিটে
  2. খ) 8 মিনিটে
  3. গ) 9 মিনিটে
  4. ঘ) 10 মিনিটে
সঠিক উত্তর:
খ) 8 মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
খ) 8 মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: মাইকেল 1টি কাজ 12মিনিটে করতে পারে এবং ইমন 1টি কাজ  24মিনিটে করতে পারে। দুইজনে সম্পূর্ণ কাজটি একত্রে কত সময়ে করতে পারবে? 

সমাধান: 
মাইকেল 12 মিনিটে করে = 1 টি কাজ
মাইকেল। মিনিটে করে = 1/12অংশ কাজ

ইমন 24 মিনিটে করে = 1 টি কাজ
ইমন। মিনিটে করে = 1/24অংশ কাজ

মাইকেল ও ইমন একত্রে। মিনিটে করে 
=(1/12) + (1/24) অংশ 
=  (2 + 1)/24
= 3/24
= 1/8 অংশ 

তারা 1/8 অংশ কাজ করে। 1 মিনিটে
1 বা সম্পূর্ণ অংশ কাজ করে (8 × 1)মিনিটে
                                           = 8 মিনিটে
১৯.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার ?
  1. ক) 4 সেন্টিমিটার
  2. খ) 5 সেন্টিমিটার
  3. গ) 6 সেন্টিমিটার
  4. ঘ) 8 সেন্টিমিটার
সঠিক উত্তর:
গ) 6 সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 6 সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার ?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) a2
প্রশ্নমতে,
(√3/4) a2 = 9√3
a2/4 = 9
a2 = 36
a2 = 62
a= 6
২০.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৯ : ৪ হবে। বর্তমানে পিতার বয়স কত?
  1. ক) ৪২বছর
  2. খ) ৪০বছর
  3. গ) ৩৮বছর
  4. ঘ) ৩৫বছর
সঠিক উত্তর:
ঘ) ৩৫বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৯ : ৪ হবে। বর্তমানে পিতার বয়স কত?

সমাধান:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২
মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭x ও ২x
১০ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৯ : ৪
শর্তমতে,
(৭x + ১০) : (২x + ১০) = ৯ : ৪
বা, (৭x + ১০)/(২x + ১০) = ৯/৪
বা, ২৮x + ৪০= ১৮x + ৯০
বা, ২৮x - ১৮x  = ৯০ - ৪০
বা, ১০x = ৫০
∴ x = ৫

পিতার বর্তমান বয়স ৭ × ৫ = ৩৫বছর
২১.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ১/২০
  2. খ) ১/৮
  3. গ) ১/১৬
  4. ঘ) ১/৪
সঠিক উত্তর:
ক) ১/২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান: 
১/৪ = ০.২৫
১/৮ = ০.১২৫
১/১৬ = ০.০৬২৫
১/২০ = ০.০৫
২২.
৫ + ৮ + ১১ + ১৪ +.............ধারাটির কোন পদ ৩৬২?
  1. ক) ১২০
  2. খ) ১২১
  3. গ) ১২২
  4. ঘ) ১২৩
সঠিক উত্তর:
ক) ১২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৮ + ১১ + ১৪ +.............ধারাটির কোন পদ ৩৬২?

সমাধান: 
ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর d =৮ - ৫ = ৩
ধারার n তম পদ = ৩৬২

আমরা জানি,
n তম পদ = a + (n -1)d

 প্রশ্নমতে,
৫ + (n-1)৩ = ৩৬২
⇒ ৫ + ৩n  - ৩ = ৩৬২
⇒৩n + ২ = ৩৬২
⇒ ৩n = ৩৬২ - ২
⇒ ৩n = ৩৬০
⇒ n = ১২০
২৩.
৫২° এর পূরক কোণ কত?
  1. ক) ৩৮°
  2. খ) ১২৮°
  3. গ) ১২৪°
  4. ঘ) ৫২°
সঠিক উত্তর:
ক) ৩৮°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৮°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২° এর পূরক কোণ কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল ৯০° হলে তাকে বলে পূরক কোণ।
৫২° এর পূরক কোণ = ৯০° - ৫২° = ৩৮°
২৪.
একটি বইয়ের মূল্য 24% ছাড়ের পর ছাড়কৃত মূল্য দাঁড়ায় 836 টাকা। বইয়ের প্রকৃত মূল্য কত?
  1. ক) 1300 টাকা
  2. খ) 1200 টাকা
  3. গ) 1100 টাকা
  4. ঘ) 1000 টাকা
সঠিক উত্তর:
গ) 1100 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 1100 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য 24% ছাড়ের পর ছাড়কৃত মূল্য দাঁড়ায় 836 টাকা। বইয়ের প্রকৃত মূল্য কত?

সমাধান:
ধরি,
পণ্যটির প্রকৃত মূল্য x টাকা

প্রশ্নমতে,
 x এর 76%= 836
76x /100 = 836
76x =83600
x = 83600/76
x = 1100

পণ্যটির প্রকৃত মূল্য 1100 টাকা
২৫.
যদি 2x - y = 9 এবং x/y = 2 হয়, তাহলে x = ?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x - y = 9 এবং x/y = 2 হয়, তাহলে x = ?

সমাধান: 
দেয়া আছে 
x/y = 2
x = 2y

এখানে 
2x - y = 9
বা, 2(2y) - y = 9
বা, 4y - y = 9
বা, 3y = 9
y = 3

আবার 
x = 2(3)
 x = 6
২৬.
কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত?
  1. ক) ৪৫°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
গ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত?

আমরা জানি,
বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধের ওপর লম্ব। 
অর্থাৎ 
বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ = ৯০°
২৭.
fill in the blank: I count _________ your help.
  1. ক) in
  2. খ) for
  3. গ) upon
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) upon
উত্তর
সঠিক উত্তর:
গ) upon
ব্যাখ্যা
Count on/upon- নির্ভর করা।
এটি appropriate preposition হিসেবে মুখস্ত রাখতে হবে।

বাক্যের অর্থ - আমি আপনার সাহায্যের উপর নির্ভর করছি।
২৮.
The cat rushed _____ the rat.
  1. ক) at
  2. খ) with
  3. গ) on
  4. ঘ) to
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
Rush at (someone or something) 
Meaning - To run toward someone or something, especially in an aggressive manner.
২৯.
You will see signs of ____ everywhere, which speak well for the  ____ of these people.
  1. ক) decoration, senses
  2. খ) industry, prosperity
  3. গ) beauty, careful
  4. ঘ) clear, debris
সঠিক উত্তর:
খ) industry, prosperity
উত্তর
সঠিক উত্তর:
খ) industry, prosperity
ব্যাখ্যা
ক)
Decoration - অলংকরণ; ভূষণ; শোভাবর্ধন; সম্মাননা।
Sense - ইন্দ্রিয়; জ্ঞানেন্দ্রিয়।

খ)
Industry - শিল্প; শ্রমশিল্প।
Prosperity - সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি।

গ)
Beauty - সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য।
Careful - সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

ঘ)
Clear - স্বচ্ছ; নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট।
Debris - ইতস্তত বিক্ষিপ্ত ভগ্নাংশ; ধ্বংসাবশেষ।

Context অনুসারে একমাত্র খ) অপশনের শব্দগুলো শূন্যস্থানে বসালে Sentence টি যথাযথ অর্থপূর্ণ হবে।

সম্পূর্ণ বাক্যের অর্থ - তুমি সর্বত্র শিল্পের ছোয়া দেখতে পাবে যা মানুষের সুখ-সমৃদ্ধির কথা বলে।
৩০.
The man died ____ motor neurone disease.
  1. ক) from
  2. খ) off
  3. গ) of
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা
রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।
motor neurone হচ্ছে একটি স্নায়ুরোগ তাই ‘The man died of motor neurone disease.’ বাক্যটিই সঠিক হবে।

• die of (disease): He died of cholera/cancer.
• die from (effect): He died from snake bite/ over eating.
• die for (shake / cause): He died for his country .
• die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident ): He died in a train accident.
• die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
• die at (time): He died at 9–30 a m.
• die between (time): He died between 9 a m to 9–30 a m.
• die within (time): He died within five minutes.
৩১.
'By the by' এর অর্থ -
  1. ক) নিরাপদ দূরত্বে
  2. খ) প্রসঙ্গক্রমে
  3. গ) শুরু করা
  4. ঘ) মানানসই
সঠিক উত্তর:
খ) প্রসঙ্গক্রমে
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রসঙ্গক্রমে
ব্যাখ্যা
By the by
English Meaning: incidentally; by the way: used as a sentence connector
Bangla Meaning: প্রসঙ্গক্রমে, যাই হোক।

Source: Colins Dictionary and Accessible Dictionary
৩২.
A doctor who studies and treats diseases of the nerves -
  1. ক) Urologist
  2. খ) Cardiologist
  3. গ) Pathologist
  4. ঘ) Neurologist
সঠিক উত্তর:
ঘ) Neurologist
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Neurologist
ব্যাখ্যা
Urologist - A doctor who specializes in treating diseases of the parts of the body that produce and carry urine.
Cardiologist - A doctor who specializes in treating diseases of the heart.
Pathologist - An expert in the study of diseases, especially someone who examines a dead person's body and cuts it open to discover how they died.
Neurologist - A doctor who studies and treats diseases of the nerves.

Source: Cambridge Dictionary
৩৩.
I got the task _____ by him.
  1. ক) have done
  2. খ) done
  3. গ) to be done
  4. ঘ) do
সঠিক উত্তর:
খ) done
উত্তর
সঠিক উত্তর:
খ) done
ব্যাখ্যা
Causative verb হলো যে verb দ্বারা নিজে কাজ না করে কিছু করানোকে বুঝায়।
এ Verb এর Object টাই মূলত Subject. Subject  এর কাজ হচ্ছে Object কে দিয়ে সেটা করিয়ে নেয়া।

Causative Verb যুক্ত sentence Active Voice এ হলে ২টি structure হয়। যথা 
i) Subject + make/ have + Object* + Verb এর Base Form
=> I make him do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই)
ii) Subject + get/ cause + Object* + to + Verb এর Base Form (এ Object টি পরের Verb এর Subject হবে।) যেমন
=> I get him to do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই) 


Causative Verb যুক্ত sentence Passive Voice এ হলে ২টি structure হয়। যথা -
(i) Sub+ make/ have/ get/ cause + Obj*+ Verb এর Past Participle (*এ Obj-টি পরের Verb এরও Obj)
=> I make the work done by him.
(ii) Sub+ (be)+ make/ cause এর Past Participle (made/ caused) + to + Verb
=> He was made to do the work.
৩৪.
He is proud of his blue blood. Here 'blue blood' means -
  1. ক) ঠান্ডা মাথায় কিছু করা
  2. খ) রক্তমাংসের মানুষ
  3. গ) অভিজাত
  4. ঘ) উদ্যমী
সঠিক উত্তর:
গ) অভিজাত
উত্তর
সঠিক উত্তর:
গ) অভিজাত
ব্যাখ্যা
Blue blood
English Meaning: membership in a noble or socially prominent family.
Bangla Meaning: অভিজাত।

Ex. Sentence: Man should not boast of his blue blood.
Bangla Meaning: মানুষের নিজেদের আভিজাত্য নিয়ে অহংকার করা উচিত নয়।

Source: Live MCQ Lecture
৩৫.
The synonym of word 'Advise' is -
  1. ক) Cabinet
  2. খ) Steering
  3. গ) Counsel
  4. ঘ) Trade
সঠিক উত্তর:
গ) Counsel
উত্তর
সঠিক উত্তর:
গ) Counsel
ব্যাখ্যা
Advise (verb) - পরামর্শ/উপদেশ দেওয়া; সুপারিশ করা। অবহিত করা; জানানো
Cabinet (noun) - মন্ত্রিপরিষদ 
Steering (noun) - হালধারণ; চালনা; পরিচালনা।
Counsel (noun, verb) - উপদেশ; মন্ত্রণা; ব্যারিস্টার। উপদেশ দান করা। 
Trade (noun) - কেনাবেচা; ব্যবসাবাণিজ্য।

অর্থাৎ, Advise এর synonym হচ্ছে Counsel.
উল্লেখ্য, Advise হচ্ছে verb এবং Advice হচ্ছে noun. 

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৬.
Correct translation of: সে নীরবে কাঁদতে লাগলো।
  1. ক) He started weeping silently.
  2. খ) He has started weeping silently.
  3. গ) He is weeping silently.
  4. ঘ) He had started weeping silently.
সঠিক উত্তর:
ক) He started weeping silently.
উত্তর
সঠিক উত্তর:
ক) He started weeping silently.
ব্যাখ্যা
বাংলা বাক্যের শেষে করলো, গেলো, লাগলো ইত্যাদি থাকলে ইংরেজিতে সেটা  past indefinite tense হয়।

ক) He started weeping silently.
- সে নীরবে কাঁদতে লাগলো।

খ) He has started weeping silently.
- সে নীরবে কাঁদতে শুরু করেছে।

গ) He is weeping silently.
- সে নীরবে কাঁদছে।

ঘ) He had started weeping silently.
- সে নীরবে কাঁদতে শুরু করেছিল।
৩৭.
Hannan bought a five ____ suit.
  1. ক) hundred-Dollars
  2. খ) hundreds-Dollars
  3. গ) hundred-Dollar
  4. ঘ) hundreds-Dollar
সঠিক উত্তর:
গ) hundred-Dollar
উত্তর
সঠিক উত্তর:
গ) hundred-Dollar
ব্যাখ্যা
Hannan bought a five hundred-dollar suit. 
এখানে dollar এর সাথে s যুক্ত হবে না কারণ এটি আলাদা আলাদা ততগুলো সংখ্যা বুঝাচ্ছে না বরং এটি বাক্যে একটি ইউনিট হিসেবে noun (suit) এর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে।

Two dollars will take you half way across the city.
Fifteen dollars was clearly a low estimate.
এই বাক্যগুলোয় two এবং fifteen আলাদা আলাদা সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় dollar এর সাথে s যুক্ত হয়েছে।

Source: Merriam-Webster Dictionary, Cambridge Dictionary, Longman Dictionary of Contemporary English
৩৮.
He was ____ honorary teacher.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) one
সঠিক উত্তর:
খ) an
উত্তর
সঠিক উত্তর:
খ) an
ব্যাখ্যা
h যদি অনুচ্চারিত থাকে এবং পরবর্তী Vowel এর উচ্চারণ মূখ্য থাকে, তাহলে তার পূর্বে a না বসে an বসে। 
শব্দটির উচ্চারণ অনারারি, এর অর্থ অবৈতনিক।
তাই এখানে an বসবে।
৩৯.
Synonym of 'Abate' is -
  1. ক) Enhance
  2. খ) Increase
  3. গ) Deluge
  4. ঘ) Reduce
সঠিক উত্তর:
ঘ) Reduce
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Reduce
ব্যাখ্যা
Abate - কম বা কমানো; প্রশমিত হওয়া বা করা; প্রকোপ হ্রাস করা বা পাওয়া।
Enhance - বাড়ানো; বৃদ্ধি করা।
Increase - বৃদ্ধি; প্রবৃদ্ধি; বৃদ্ধি করা বা পাওয়া।
Deluge - মহাপ্লাবন; জলোচ্ছ্বাস; ধারাসম্পাত।
Reduce - কমানো; হ্রাস করা।

অর্থাৎ, Abate এর Synonym হচ্ছে - Reduce 

Source: Accessible Dictionary
৪০.
জমিতে কোনটির অভার পূরণের জন্যে ইউরিয়া সার ব্যবহার করা হয়?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) ম্যাগনেসিয়াম
  3. গ) এলুমিনিয়াম
  4. ঘ) পটাশিয়াম
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
ব্যাখ্যা
- নাইট্রোজেনের অভাব পূরণের জন্যে কৃষিক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করা হয়। 
- নাইট্রোজেন জাতীয় সারের মধ্যে ইউরিয়া সারই প্রধান ও বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত। 
- এই সারে ৪০-৪৭ শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে।
- অন্যদিকে ফসফরাসের অভাব পূরণে ফসফেট জাতীয় সার, পটাশিয়াম ও জিংকের অভাব পূরণে পটাশ ও দস্তা জাতীয় সার প্রয়োগ করা হয়।

(সূত্র: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪১.
এইচটিএমএল নিম্নের কোনটিতে ব্যবহৃত হয়?
  1. ক) জটিল গ্রাফ প্লট আকঁতে
  2. খ) ওয়েবপেজ তৈরিতে
  3. গ) এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে
  4. ঘ) সমীকরণ সমাধানে
সঠিক উত্তর:
খ) ওয়েবপেজ তৈরিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়েবপেজ তৈরিতে
ব্যাখ্যা
- বিশ্বের বেশিরভাগ ওয়েবপেইজ HTML দ্বারা চালিত। HTML ওয়েবপেইজ তৈরিতে ব্যবহৃত হয়।
 
- HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
-  HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। 
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। 
- HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪২.
এশিয়ার বাইরের কোন দেশটির সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি ?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিবিএস এর সর্বশেষ প্রকাশিত জুন ২০২২ রিপোর্ট অনুসারে,
চীনের সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি। 
বাংলাদেশের সাথে যেসব দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি, তার তালিকা নিম্নরূপ -
১. চীন 
২. ভারত 
৩. যুক্তরাষ্ট্র
৪.জার্মানি 
৫. সিঙ্গাপুর 
 
উৎস: বিবিএস ওয়েবসাইট 
৪৩.
বঙ্গবন্ধু রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারের রোজনামচা কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ২০১৯ সালে
  2. খ) ২০১২ সালে
  3. গ) ২০১৭ সালে
  4. ঘ) ২০১৫ সালে
সঠিক উত্তর:
গ) ২০১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৭ সালে
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নামকরণ করেন শেখ রেহেনা। প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

উৎস: কারাগারের রোচনামচা।
৪৪.
নিচের কোনটি ম্যাক্রো মৌল?
  1. ক) বোরন
  2. খ) পটাশিয়াম
  3. গ) আর্সেনিক
  4. ঘ) মারকারি
সঠিক উত্তর:
খ) পটাশিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) পটাশিয়াম
ব্যাখ্যা
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোমৌল বা মুখ্য উপাদান বলা হয়।
- উদ্ভিদের ম্যাক্রো উপাদান ১০টি।
- মুখ্য উপাদানগুলো হল: নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ম্যাগনেশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার।

- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে ম্যাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাইক্রোমৌল বা গৌণ উপাদান বলা হয়।
- উদ্ভিদের গৌণ উপাদান হলো ৬ টি।
- গৌণ উপাদান হলো: দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা এবং ক্লোরিন।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪৫.
পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন প্রবর্তনের বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন কে?
  1. ক) শামসুল আলম
  2. খ) ধীরেন্দ্রনাথ দত্ত
  3. গ) শ্রী মনোরঞ্জন ধর
  4. ঘ) অলি আহাদ
সঠিক উত্তর:
খ) ধীরেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) ধীরেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
- ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৭ সালের পর একজন অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় ছিলেন। 
- ১৯৪৮ সালের ২৫ আগস্ট পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাও অন্তর্ভুক্ত রাখার দাবি উত্থাপন করেন।
-  ১৯৫৪ সালের জুন মাসে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে তিনি পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন প্রবর্তনের বিরুদ্ধে একটি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। 
- ১৯৫৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত আতাউর রহমান খান-এর মন্ত্রিসভায় তিনি পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
 
উৎস : বাংলাপিডিয়া। 
৪৬.
গগল্যান্ড (Gogland) দ্বীপটি কোথায় অবস্থিত?
  1. ক) ফিনল্যান্ড উপসাগর
  2. খ) কৃষ্ণ সাগর
  3. গ) মেক্সিকো উপসাগর
  4. ঘ) বঙ্গোপসাগর
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড উপসাগর
ব্যাখ্যা
- Gogland বা Hogland Island বাল্টিক সাগরের পূর্বদিকে ফিনল্যান্ড উপসাগরে অবস্থিত।
- ইহা রাশিয়ার  নিয়ন্ত্রণাধীন একটি দ্বীপ। 
 
উৎস: artsandculture.google.com
৪৭.
কত সালে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব "বীরশ্রেষ্ঠ" প্রদান করা হয়?
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত। যথা-
১. বীরশ্রেষ্ঠ ৭ জন (মর্যাদা অনুসারে প্রথম বীরত্বসূচক খেতাব),
২. বীর উত্তম ৬৮ জন (মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব),
৩. বীর বিক্রম ১৭৫ জন (মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব) এবং
৪. বীর প্রতীক ৪২৬ জন (মর্যাদা অনুসারে চতুর্থ বীরত্বসূচক খেতাব)।
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।

উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় তথ্য বাতায়ন।