পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩ জুলাই, ২০২০সময়25 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩ জুলাই, ২০২০ · ৫০ প্রশ্ন

.
আয়তাকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২ মিটার বেশি। ঘরটির মেঝের ক্ষেত্রফল ৩৬০ বর্গমিটার হলে মেঝের প্রস্থ কত?
  1. ক) ২৫ মিটার
  2. খ) ২০ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ১৬ মিটার
ব্যাখ্যা
ধরি, আয়তাকার মেঝের প্রস্থ = ক মিটার এবং দৈর্ঘ্য = (ক+২) মিটার
ক্ষেত্রফল = ক(ক+২)
প্রশ্নমতে, ক(ক+২) = ৩৬০
⇒ ক(ক+২) - ৩৬০ = ০
⇒ ক + ২ক - ৩৬০ = ০
⇒ ক + ২০ক - ১৮ক - ৩৬০ = ০
⇒ ক(ক+২০) - ১৮(ক + ২০) = ০
⇒ (ক+২০)(ক-১৮) = ০
হয় ক = - ২০ [যা অগ্রহণযোগ্য] অথবা ক = ১৮
∴ প্রস্থ ১৮ মিটার এবং দৈর্ঘ্য ২০ মিটার।
.
বার্ষিক শতকরা ৭ টাকা হারে ৭০০ টাকার ৭ বছরের সরল মুনাফা কত হবে?
  1. ক) ৭৫ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ৩৪৩ টাকা
  4. ঘ) ৪৩৩ টাকা
ব্যাখ্যা
৭% হারে ৭০০ টাকার ৭ বছরের মুনাফা = (৭x৭০০x৭)/১০০ = ৩৪৩ টাকা
.
a = 6 হলে a3−3a2+3a-1 এর মান কত?
  1. ক) 124
  2. খ) 125
  3. গ) 126
  4. ঘ) 216
ব্যাখ্যা
a3−3a2+3a-1 = 63−3.62+3.6-1 = 125
.
x2+y2=9, xy=7 হলে (x+y)2 = ?
  1. ক) 16
  2. খ) 22
  3. গ) 23
  4. ঘ) 30
ব্যাখ্যা

আমরা জানি, (x+y)2 = x2+y2+2xy = 9+2(7) = 23
.
দুুটি সংখ্যার গ. সা.গু ১৮ এবং ল.সা.গু ১৯৪। একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৬৪
  2. খ) ৬৮
  3. গ) ৯২
  4. ঘ) ৯৭
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গ সা গু - ১৮, ল সা গু - ১৯৪ এবং একটি সংখ্যা ৩৬।
গ সা গু X ল সা গু = ১ম সংখ্যা X ২য় সংখ্যা
১৮X১৯৪ = ৩৬ X ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (১৮X১৯৪)/৩৬ = ৯৭
.
পরপর পাঁচটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
পাঁচটি ক্রমবাচক সংখ্যার যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
পাঁচটি ক্রমবাচক সংখ্যার গুণফল = ১×২×৩×৪×৫ = ১২০
.
১, ৩, ৫, ৭ অনুক্রমটির ১৭ তম পদ কোনটি?
  1. ক) ২৩
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৩
ব্যাখ্যা
প্রদত্ত অনুক্রম ১, ৩, ৫, ৭ সমান্তর প্রগমনে আছে।
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = (3-1) = 2
সুতরাং, n তম পদ = a+(n-1)d
∴ ১৭ তম পদ = ১ + (১৭-১)২ = ৩৩
∴ ১৭ তম পদ = ৩৩
.
২৬১ টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩ : ১/৫ : ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই দ্বিতীয় ভাইয়ের তুলনায় কতটি আম বেশি পাবে?
  1. ক) ৪৫
  2. খ) ৫৪
  3. গ) ৮১
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
ভাইয়ের মধ্যে আমের অনুপাত = ১/৩ : ১/৫ : ১/৯।
৩, ৫, ৯ এর ল.সা.গু = ৪৫
∴(১/৩ × ৪৫ : ১/৫ × ৪৫ : ১/৯ × ৪৫) = ১৫:৯:৫
অনুপাতগুলোর যোগফল = ১৫ + ৯ + ৫ = ২৯
∴ প্রথম ভাই আম পাবে = ২৬১ × (১৫/২৯) = ১৩৫ টি
দ্বিতীয় ভাই আম পাবে = ২৬১ × (৯/২৯) = ৮১।
প্রথম ভাই আম বেশি পাবে = ১৩৫ - ৮১ = ৫৪
.
2x+1 = 32 হলে x =কত?
  1. ক) 2/3
  2. খ) 1/2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
2x+1 = 32
⇒ 2x+1 = 25
⇒ x + 1 = 5
⇒ x = 4
১০.
a = 3, m = 2, n = 1 হলে (am)n এর মান কত?
  1. ক) 9
  2. খ) 12
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
a = 3, m = 2, n = 1
∴ (am)n = (32)1 = 9
১১.
A woman who is about to get married is_______.
  1. ক) groom
  2. খ) bridegroom
  3. গ) bride
  4. ঘ) wife
ব্যাখ্যা
Bride (noun) - বিয়ের কনে; নব; a woman who is about to get married or has just got married.
Source: Cambridge
১২.
I saw ________ beggar.
  1. ক) a one eyed.
  2. খ) a one eye
  3. গ) an one-eyed
  4. ঘ) an one eye.
ব্যাখ্যা
শব্দের শুরুতে যদি O এর উচ্চারণ যদি ‘ওয়া’র মত হয় তবে a হবে। এবং ভিক্ষুককে বর্ননা করার জন্য adjective হিসেবে eyed ব্যবহৃত হবে।
১৩.
Write the meaning of the phrase 'Out of date'
  1. ক) Up to date
  2. খ) Outmoded
  3. গ) Updated
  4. ঘ) End of the day
ব্যাখ্যা
Out of date - old-fashioned; outmoded; out of fashion.
১৪.
Choose the right sentence.
  1. ক) The light went out while we have our supper.
  2. খ) The light went out while we are at supper.
  3. গ) The light went out while we eat our supper.
  4. ঘ) The light went out while we were having our supper.
ব্যাখ্যা
While দ্বারা দুটি clause যুক্ত থাকলে প্রথম caluse টি যদি past indefinite tense হয় তবে পরের clause টি past cintinuous tense হবে। সুতরাং সঠিক বাক্যঃ The light went out while we were having our supper.
১৫.
Who is known as 'Lake Poet' in English literature?
  1. ক) Shakespeare
  2. খ) Charls Dickens
  3. গ) William Wordsworth
  4. ঘ) Napoleon
ব্যাখ্যা
William Wordsworth কে বলা হয় ‘The Poet of nature’. তার আরো কয়েকটি উপাধি হলো- Poet of Childhood, Lake Poet, Father of Romantic Age. [Source: Live MCQ lecture]
১৬.
'A thing of beauty is a joy for ever ' was stated in:
  1. ক) Endymion
  2. খ) Beowulf
  3. গ) I wandered lonely as a cloud
  4. ঘ) Ozymandias
ব্যাখ্যা

A thing of beauty is a joy for ever:
Its loveliness increases; it will never
Pass into nothingness; but still will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams, and health, and quiet breathing.
-- Endymion by John Keats

১৭.
I ______ every sunday morning.
  1. ক) praying
  2. খ) pray
  3. গ) am prayed
  4. ঘ) prayed
ব্যাখ্যা
নিত্য ঘটনা সাধারণত present indefinite tense হয়। সুতরাং এখানে verb এর base form - pray হবে।
১৮.
They went ___ the rain.
  1. ক) Despite of
  2. খ) Under
  3. গ) Avoiding
  4. ঘ) In spite of
ব্যাখ্যা
Despite something অর্থ কোন কিছু সত্ত্বেও। In spite of something অর্থও কোন কিছু সত্ত্বেও। কিন্তু অপশনে of থাকায় despite হবে না শূন্যস্থানে।
১৯.
Harmony between people -
  1. ক) Kowtow
  2. খ) Dissonance
  3. গ) Concord
  4. ঘ) Cacophony
ব্যাখ্যা
concord - agreement or harmony between people or groups.
২০.
The king left _______ heir.
  1. ক) none
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) The
ব্যাখ্যা
Vowel sound দিয়ে শুরু হলে noun এর পুর্বে indefinite article ‘an’ বসে। এখানেও indefinite article হিসেবে an ব্যবহৃত হবে কারণ Heir এর উচ্চারণ শুরু হয় vowel sound দিয়ে। এরকম আরো কিছু noun হলো Herbal, Honors।
২১.
Which one is correct?
  1. ক) The old man has died yesterday.
  2. খ) The old man had died yesterday.
  3. গ) The old man was died yesterday.
  4. ঘ) The old man died yesterday.
ব্যাখ্যা
Yesterday একটি অতীত নির্দেশক Adverb যা past indefinite indefinite tense নির্দেশ করে। সুতরাং সঠিক বাক্য The old man died yesterday।
২২.
Rana is going to the office ____ his car.
  1. ক) by
  2. খ) of
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা

We say by car, by bus, by plane, etc. but if there is a determiner (e.g. a/an, the, some, my, his) before the noun, we say in or on.
For example -
- We went by train to Pisa.
- It’s easier to get there by car.
- Did you travel by plane?

And here, there is a determiner (The) before the noun Car, so the correct sentence would be -
Rana is going to the office on his car.

Source: Cambridge Dictionary.

২৩.
The word 'Parent' means ______.
  1. ক) mother
  2. খ) father
  3. গ) mother and father
  4. ঘ) father or mother
ব্যাখ্যা
Parent - a mother or father of a person or an animal.
২৪.
‘সৌরভ’ কোন প্রকারের বিশেষ্য?
  1. ক) জাতিবাচক
  2. খ) গুণবাচক
  3. গ) সমষ্টিবাচক
  4. ঘ) নেতিবাচক
ব্যাখ্যা
যে বিশেষ্য দ্বারা দোষ গুনের নাম বোঝায় তা গুণবাচক বিশেষ্য। যেমনঃ সৌরভ, স্বাস্থ্য, সুখ, দুঃখ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমী অভিধান।
২৫.
'বারি'র প্রতিশব্দ কোনটি?
  1. ক) মেঘ
  2. খ) পয়ঃ
  3. গ) কল্লোল
  4. ঘ) ধরা
ব্যাখ্যা
পানি - জল, ইরা, সলিল, বারি, অম্বুঃ, অম্ভঃ, তোয়, পয়ঃ ইত্যাদি। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৬.
'রসদ' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ক) হিন্দি
  2. খ) গ্রিক
  3. গ) ফারসি
  4. ঘ) বাংলা
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি শব্দঃ
ধর্মসংক্রান্ত শব্দঃ খোদা, গুনাহ, দোযখ, নামায, ফেরেশতা, বেহেশত, রোযা ইত্যাদি।
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ কারখানা, চশমা, দোকান, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
বিবিধ শব্দঃ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি হাঙ্গামা ইত্যাদি।
সূত্র - বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
২৭.
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে?
  1. ক) হেমন্ত
  2. খ) গ্রীষ্ম
  3. গ) বসন্ত
  4. ঘ) শীত
ব্যাখ্যা
কবি সুফিয়া কামালের বিখ্যাত কবিতা ‘তাহারেই পড়ে মনে’ প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। কবিতায় কবির অনুভূতির সাথে শীতের রিক্ততা তুলনীয়। তবে কবিতায় উল্লেখ আছে বসন্ত ঋতুর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৮.
'যাওয়া কষ্টসাধ্য' এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অনতিক্রম্য
  2. খ) দুরতিক্রম্য
  3. গ) দুর্গম
  4. ঘ) অগম্য
ব্যাখ্যা
-- যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।
-- যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
-- যাওয়া কষ্টসাধ্য - দুর্গম।
-- গমনের অযোগ্য - অগম্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৯.
'দশানন' কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) দ্বিগু
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) তৎপুরুষ
ব্যাখ্যা
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমনঃ
-- দশ আনন যার = দশানন,
-- চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী,
-- পদ্মনাভ = পদ্ম নাভিতে যার,
-- নীলাম্বর = নীল অম্বর যার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩০.
'হরিণের চামড়া' এক কথায় প্রকাশ কি?
  1. ক) কেকা
  2. খ) হ্রেষা
  3. গ) কুজন
  4. ঘ) অজিন
ব্যাখ্যা
-- হরিণের চামড়া - অজিন।
-- ময়ূরের ডাক - কেকা।
-- ঘোড়ার ডাক - হ্রেষা।
-- পাখির ডাক - কূজন।
-- কুজন - মন্দলোক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩১.
‘মোর জাদুদের সমাধি পরে’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) শামসুন্নাহার মাহমুদ
  3. গ) নূরজাহান বেগম
  4. ঘ) কুসুম কুমারী দাশ
ব্যাখ্যা
সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ‌ সাঁঝের মায়া। 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সুফিয়া কামালের সাঁঝের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত।
এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো- মায়া কাজল, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মৃত্তিকার ঘ্রাণ, মোর জাদুদের সমাধি পরে।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার
৩২.
‘সাবাশ, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়’ চরণটির রচয়িতা কে?
  1. ক) অমিয় চক্রবর্তী
  2. খ) বিক্রমসেন
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) সুকান্ত রায়
ব্যাখ্যা
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কিছু বিখ্যাত উক্তিঃ
-- “অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি”,
-- “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নব্জাতকের কাছে এ আমার অঙ্গীকার” (ছাড়পত্র);
-- “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”;
-- “সাবাশ, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়” ( দুর্মর);
-- “হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে” ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
৩৩.
‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) মুকত ওসমান
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প।
নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি।
উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৪.
কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) বিধ্বস্ত স্বপ্ন
  2. খ) নিরালোকে দিব্যরথ
  3. গ) চৈত্রমাসের দিনগুলো
  4. ঘ) অবসাদ
ব্যাখ্যা
শামসুর রাহমানের তার প্রথম কাব্যগ্রন্থ - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত হয়।
অন্যান্য কাব্যগ্রন্থঃ রোদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, শূন্যতায় তুমি শোকসভা, প্রতিদিন ঘরহীন ঘরে, প্রেমের কবিতা, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৫.
মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’র রচয়িতা কে?
  1. ক) আব্দুল্লাহ- আল মামুন
  2. খ) ইমদাদুল হক মিলন
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) মুনতাসির মামুন
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'(১৯৭৬)। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৬.
‘চারু’ চরিত্রটি কোন ছোটগল্পের অর্ন্তভুক্ত?
  1. ক) দুঃখিনী
  2. খ) কুমুদিনী
  3. গ) নষ্টনীড়
  4. ঘ) পোস্টমাস্টার
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ রচিত পোস্টমাস্টার গল্পের চরিত্র হলো রতন এবং নষ্টনীড় গল্পের চরিত্র হলো চারু।
(সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৩৭.
নিচের কোনটি রাজধানী শহর না?
  1. ক) ভিয়েনা
  2. খ) তিরানা
  3. গ) স্টকহোম
  4. ঘ) জুরিখ
ব্যাখ্যা
-- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
-- আলবেনিয়ার রাজধানী তিরানা।
-- সুইডেনের রাজধানী স্টকহোম।
-- সুইজারল্যান্ডের একটি শহর জুরিখ।
Source: worldatlas.com
৩৮.
কোন দেশের সংবিধান অলিখিত?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) সৌদি আরব
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
সৌদি আরব এবং যুক্তরাজ্য উভয়য়ের কোন লিখিত সংবিধান নেই। সূত্রঃ ব্রিটানিকা।
৩৯.
ভ্যাটিকান সিটি’র মুদ্রার নাম কি?
  1. ক) রুপি
  2. খ) পাউন্ড
  3. গ) ইউরো
  4. ঘ) ফ্রাংক
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।
এছাড়া ইইউ সদস্য নয় এমনঃ অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৭টি ইইউ সদস্য দেশ যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।
১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।
Source: EU
৪০.
ইউরোপের ২য় দীর্ঘতম নদীর নাম কি?
  1. ক) দানিয়ুব
  2. খ) টেমস্
  3. গ) রাইন
  4. ঘ) ভলগা
ব্যাখ্যা
ভলদাই পর্বত থেকে উৎপত্তি লাভ করা ভলগা নদী হলো ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য প্রায় ৩,৫৩০ কিলোমিটার। এটি রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে।
দানিয়ুব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী যা জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে জন্মলাভ করে ১০ টি দেশের মধ্য দিয়ে ২,৮৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কৃষ্ণসাগরে পতিত হয়েছে।
ইউরাল নদী তৃতীয় দীর্ঘতম নদী যা রাশিয়া ও কাজাখস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ২,৪২৪ কিলোমিটার।
নিপার নদী চতুর্থ দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য ২,২৪০ কিলোমিটার।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস এবং ব্রিটানিকা)
৪১.
কোন উপজাতির পারিবারিক কাঠামো পিতৃত্রান্তিক নয়?
  1. ক) খাসিয়া
  2. খ) গারো
  3. গ) মান্দি
  4. ঘ) কোনোটিই পিতৃত্রান্তিক নয়
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী ৫০টি উপজাতির মধ্যে খাসিয়া এবং গারো বা মান্দি সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। বাকি সবগুলো উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে। এদের আদি নিবাস ছিলো তিব্বতে। খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৪২.
২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
  1. ক) UNICEF
  2. খ) UNDP
  3. গ) UNESCO
  4. ঘ) UNHCR
ব্যাখ্যা
ইউনেস্কো ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ শে ফেব্রুয়ারী বিশ্বব্যাপী প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
সূত্র: বাংলাদেশ সরকারের ওয়েবসাইট
৪৩.
ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৮০০ সালে
  2. খ) ১৮০১ সালে
  3. গ) ১৮১৭ সালে
  4. ঘ) ১৮৩১ সালে
ব্যাখ্যা
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে। উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম
৪৪.
মুক্তিযুদ্ধের সময় মুজিব নগর কত নং সেক্টরের অধীনে ছিলো?
  1. ক) ১০
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ৬
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
নৌ-বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)। ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
চট্টগ্রাম - ১নং সেক্টর,
ঢাকা - ২ নং সেক্টর,
রাজশাহী - ৭ নং সেক্টর,
মুজিবনগর - ৮ নং সেক্টর,
সুন্দরবন - ৯ নং সেক্টর।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৫.
ILO সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডনে
  2. খ) জেনেভায়
  3. গ) রাশিয়ায়
  4. ঘ) যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
The International Labour Office in Geneva, Switzerland, composed of the permanent Secretariat and professional staff, handles day-to-day operations under the supervision of an appointed director general.
Source: ilo.org
৪৬.
Asian Development Bank এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) বাংলাদেশ
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ম্যানিলা
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা
Asian Development Bank Headquarters Manila, Philippines. Source: adb.org
৪৭.
বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চল বোঝায়?
  1. ফরিদপুর
  2. নওগা
  3. পাবনা
  4. রংপুর
অনির্ধারিত
ব্যাখ্যা
• বরেন্দ্র বা বরেন্দ্রী উত্তর বঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের সঙ্গে সমবিস্তৃত একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল, যা প্লিস্টোসিন যুগীয় ভূগঠন বারিন্দ ভূভাগে অবস্থিত।
- দিনাজপুর, রংপুর, নওগাঁ, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।
- কানিংহাম বরেন্দ্রর সীমানা পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা এবং উত্তরে কুচবিহার ও তরাই অঞ্চলের মধ্যবর্তী ভূভাগ নির্দিষ্ট করেন।
- তবকাত-ই-নাসিরীতে বারিন্দকে গঙ্গার পূর্ব দিকে লখনৌতি রাজ্যের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

[অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

সূত্র: বাংলাপিডিয়া
৪৮.
কোন ভিটামিনটি সূর্য কিরণ থেকে পাওয়া যায়?
  1. ক) D
  2. খ) C
  3. গ) B
  4. ঘ) A
ব্যাখ্যা
একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায়। এই ভিটামিন সূর্যের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়।
বাঁধাকপি, যকৃত, তেলসমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়।
উৎসঃ বিজ্ঞান নবম-দশম শ্রেণী
৪৯.
এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
  1. ক) ৭৪৬ ওয়াট
  2. খ) ৪৬৭ ওয়াট
  3. গ) ৬৭৪ ওয়াট
  4. ঘ) ৭৮৮ ওয়াট
ব্যাখ্যা
১ অশ্বক্ষমতা = ৭৪৬ ওয়াট। বিদ্যুৎ এক প্রকার শক্তি যা ''কিলোওয়াট'' হিসাবে পরিমাপ করা হয়।
১ কিলোওয়াট = ১০০০ ওয়াট। প্রতি ঘণ্টায় ১ কিলোওয়াট শক্তি ব্যবহার করা হলে তা ''কিলোওয়াট-ঘণ্টা'' দ্বারা প্রকাশ করা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৫০.
সাবান শিল্পের উপজাত হিসেবে পাওয়া যায়-
  1. ক) ভিনেগার
  2. খ) কার্বনেট
  3. গ) চর্বি
  4. ঘ) গ্লিসারিন
ব্যাখ্যা
সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R-COOK)। তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়। সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে।
[সূত্র: ৯ম-১০ম শ্রেণীর রসায়ন বই]