পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৫
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৫ প্রশ্ন

.
দৌলত উজির বাহরাম খাঁ রচিত কাব্য কোনটি?
  1. সতীময়না ও লোর চন্দ্রানী
  2. পদ্মাবতী
  3. জঙ্গনামা
  4. ইউসুফ-জোলেখা
ব্যাখ্যা

- দৌলত উজির বাহরাম খান রচিত প্রথম কাব্যগ্রন্থ জঙ্গনামা।
- তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামে।
- তার রচিত দ্বিতীয় রচিত কাব্যগ্রন্থ লায়লী মজনু।
- তিনি এটি রচনা করেছেন, ফারসি কবি আবদুর রাহমান জামির লায়লী মজনু অবলম্বনে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

.
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভ্রমন কাহিনী কোনটি?
  1. পালামৌ
  2. স্মৃতির শহর
  3. প্রদোষে প্রাকৃতজন
  4. যে দেশে মানুষ বড়
ব্যাখ্যা
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পালামৌ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনী৷
- পালামৌ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা৷ এই জেলা ভ্রমণের অভিজ্ঞতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার পালামৌ গ্রন্থে তুলে ধরেছেন।
- এটি প্রথমে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।

সূত্রঃ পালামৌ : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
.
‘হাসন রাজা’ - এর প্রকৃত নাম কী?
  1. চারুচন্দ্র চক্রবর্তী
  2. আবুল হোসেন মিয়া
  3. মনিরুজ্জামান
  4. অহিদুর রেজা
ব্যাখ্যা

- হাসন রাজা এর প্রকৃত নাম অহিদুর রেজা।
- তাঁর উপাধি মরমি কবি।

- তিনি সিলেট জেলার সুনামগঞ্জে লক্ষ্মণশ্রী গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- পিতৃকুল ও মাতৃকুল উভয়ই ছিল অযোধ্যাবাসী এবং হিন্দু ধর্মাবলম্বী।
- পরে ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁরা সুনামগঞ্জ আসেন এবং সেখানেই স্থায়িভাবে বসবাস শুরু করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

.
‘আপণা মাংসেঁ হরিণা বৈরী।
খনহ ন ছাড়ই ভুসুকু অহেরী।।-
ভুসুকুপা রচিত পদটি চর্যার কত নং পদ?
  1. ০৬
  2. ২৭
  3. ৪৩
  4. ৪৯
ব্যাখ্যা

'আপণা মাংসেঁ হরিণা বৈরী
খনহ ন ছাড়ই ভুসুকু আহেরী।'
-- চর্যার ৬নং পদ।

- চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচিয়তা ভুসুকুপা। 
- তিনি আটটি পদ রচনা করেন।
- তিনি ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯ নং পদ রচনা করেন।
- ভুসুকুপা তাঁর ছদ্মনাম, প্রকৃত নাম শান্তিদেব। তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গভাবে অবস্থান করেন। সেজন্য ভুক্তির ভু, সুপ্তির সু এবং কুটিরের কু এই তিন আদ্যক্ষর যোগে তাঁকে ভুসুকু বলে পরিহাস করা হত।

'আজি ভুসুকু বাঙালি ভইলি।
নিএ ঘরিণী চণ্ডালে লেলী।'
-- ভুসুকুর এই উক্তিকে প্রমাণ স্বরূপ মনে করে তাঁকে বাঙালি অনুমান করা হয়।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।

.
‘মেঘ বলেছে চৈত্রে যাব’ কাব্যগ্রন্থ রচনা করেছেন কে?
  1. হুমায়ুন আজাদ
  2. আহসান হাবীব
  3. হুমায়ূন আহমদ
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
আহসান হাবিব মূলত কবি ও সাংবাদিক ছিলেন।
- 'মেঘ বলে চৈত্রে যাব' তাঁর একটি কাব্যগ্রন্থ।

তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- ছায়া হরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- দুই হাতে দুই আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
- অরণ্যে নীলিমা, রানী খালের সাঁকো তাঁর রচিত উপন্যাস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘রবীন্দ্রনাথ’ নামক গবেষণামূলক গ্রন্থের লেখক কে?
  1. বিষ্ণু দে
  2. জসীম উদ্‌দীন
  3. এম মতিউর রহমান মামুন
  4. আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা

- 'রবীন্দ্রনাথ' আবদুল মান্নান সৈয়দ রচিত গবেষণামূলকগ্রন্থ।
 -তিনি ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিম বঙ্গের চবিবশ পরগনায় জন্মগ্রহণ করেন।

গবেষণামূলক প্রবন্ধ:
- জীবনানন্দ দাশের কবিতা (১৯৭৪).
- নজরুর ইসলাম: কবি ও কবিতা,
- করতলে মহাদেশ (১৯৭৯),
- ছন্দ (১৯৮৫),
- রবীন্দ্রনাথ (২০০১),
- আবদুল গনি হাজারী (১৯৮৯),
- সৈয়দ মুর্তজা আলী (১৯৯০),
- প্রবোধচন্দ্র সেন ((১৯৯৪)।

উৎসঃ বাংলাপিডিয়া।

.
‘গলা কেটে রক্ত দিয়ে সে ধার শােধ করা যদি-বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে।’
- কার রচিত গল্পের অংশ এটি?
  1. কাজী নজরুল ইসলাম
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. মীর মশাররফ হোসেন
  4. মাইকেল মধুসূধন দত্ত
ব্যাখ্যা

উল্লিখিত অংশটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'মাসি-পিসি' গল্পের অন্তর্গত।

মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) একজন কথাসাহিত্যিক।
১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।

ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫)
- প্রাগৈতিহাসিক(১৯৩৭)
- সরীসৃপ (১৯৩৯),
- সমুদ্রের স্বাদ (১৯৪৩)
- হলুদ পোড়া (১৯৪৫)
- আজ কাল পরশুর গল্প (১৯৪৬)
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০)
- ফেরিওয়ালা (১৯৫৩)।

উৎসঃ বাংলাপিডিয়া

.
'তরঙ্গিণী' শব্দের সমার্থক শব্দ-
  1. তুরঙ্গ
  2. তরঙ্গ 
  3. অরবিন্দ
  4. সরিৎ 
ব্যাখ্যা

'তরঙ্গিণী' শব্দের সমার্থক শব্দঃ
 - নদী
- নদ 
- নদনদী 
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ 
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -অরবিন্দ
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ- তুরঙ্গ,

[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

.
‘যা বলা হচ্ছে’ বাক্যের সংকুচিত রূপ কোনটি?
  1. অনাহত
  2. অব্যক্ত
  3. বক্ষ্যমাণ
  4. আপ্তবাক্য
ব্যাখ্যা

যা বলা হচ্ছে = বাক্যের সংকুচিত রূপ - বক্ষ্যমাণ।

যা আঘাত পান নি = অনাহত।
যা প্রকাশ করা হয় নি = অব্যক্ত।
ভুলহীন ঋষি বাক্য = আপ্তবাক্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১০.
পদ বিবেচনায় শব্দকে মোট কতভাগে ভাগ করা হয়েছে?
  1. ছয়
  2. সাত
  3. আট
  4. নয়
ব্যাখ্যা

শব্দ যখন বাক্যে ব্যবহৃত, তখন তার নাম হয় পদ।
- বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট আটটি শ্রেণি ভাগ করে বর্ণনা করা যায়।
১. বিশেষ্য
২. সর্বনাম
৩. বিশেষণ
8. ক্রিয়া
৫. ক্রিয়াবিশেষণ
৬. অনুসর্গ
৭. যোজক
৮. আবেগ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১১.
কোন শব্দে অপূর্ণ অর্থে ‘না’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  1. নাহক
  2. নাজুক
  3. নালায়েক
  4. নাদাবি
ব্যাখ্যা

না + লায়েক = নালায়েক শব্দে 'না' উপর্সগ অপূর্ন অর্থে ব্যবহৃত হয়েছে।
না + হক = নাহক শব্দে 'না' উপসর্গ নেতি অর্থে ব্যবহৃত হয়েছে।
না + খোশ = নাখোশ শব্দে 'না' উপসর্গ না অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১২.
কোন বানানটি অশুদ্ধ নয়?
  1. গ্রামীণ
  2. জগত
  3. ঝরণা
  4. কল্যান
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'গ্রামীণ' বানানটি শুদ্ধ।
গ্রামীণ শব্দের অর্থ = গ্রামজাত, গ্রাম্য।

অন্যান্য বানানের শুদ্ধরূপ:
- ঝরনা = ফোয়ার; নির্ঝর।
- জগৎ = বিশ্ব; ত্রিভুবন; পৃথিবী; ভুবন।
- কল্যাণ = মঙ্গল; শুভ।

১৩.
‘ঘুণাক্ষর’ কোন অর্থে সঠিক বাগধারা?
  1. সামান্য ইঙ্গিত
  2. বিস্ময়
  3. তুচ্ছ জ্ঞান করা
  4. ধীরে ধীরে
ব্যাখ্যা

'ঘুণাক্ষর' - সামান্য ইঙ্গিত অর্থে সঠিক বাগধারা।
চক্ষু চড়ক গাছ- বিস্ময় অর্থে সঠিক।
তিলে তিলে - ধীরে ধীরে অর্থে সঠিক।
নকড়া ছকড়া করা - তুচ্ছ জ্ঞান করা অর্থে সঠিক বাগধারা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
কোনটি তদ্ধিতান্ত শব্দ?
  1. চালানো
  2. সলিল
  3. চড়ক
  4. সৌন্দর্য
ব্যাখ্যা

- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
- তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ বলে।
সুন্দর + য = সৌন্দর্য, তদ্ধিতান্ত শব্দ।

চালানো, সলিল, চড়ক কৃদন্ত শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।

১৫.
Who is the author of 'The Dark Room'?
  1. R. K. Narayan
  2. E. M. Forster
  3. Virginia Woolf
  4. Toni Morrison
ব্যাখ্যা

R. K. Narayan (1906-2001): Rasipuram Krishnaswami Narayan is one of the finest Indian authors of his generation writing in English.
His famous works:
- The Dark Room (1938)
- The Financial Expert (1952)
- The Guide (1958)
- A Tiger for Malgudi (1983)
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

১৬.
Who wrote the play 'Endgame'?
  1. Arthur Miller
  2. Samuel Beckett
  3. Somerset Maugham
  4. William Blake
ব্যাখ্যা

Samuel Beckett (1906-89): 20th century Irish novelist, author, critic, and playwright.
- Winner of the Nobel Prize for Literature in 1969.
- He wrote in both French and English.
His notable works:
- Murphy (1938),
- Waiting for Godot (1952),
- Endgame (1955),
- Happy Days (1661), etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

১৭.
What was the pseudonym of Eric Arthur Blair?
  1. George Eliot
  2. George Orwell
  3. Mark Twain
  4. O' Henry
ব্যাখ্যা

George Orwell was the pseudonym of Eric Arthur Blair.
- English novelist, essayist and critic.
Famous for his novels:
- Animal Farm,
- Nineteen Eighty-four,
- Burmese Days,
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

১৮.
Who is a writer from the Modern Age?
  1. William Blake
  2. Charles Lamb
  3. William Hazlitt
  4. William Faulkner
ব্যাখ্যা

William Faulkner (1897 - 1962): American novelist and short-story writer who was awarded the 1949 Nobel Prize for Literature.
- He is the writer of the Modern Age.

His famous literary works:
- The Hamlet (Novel),
- The Sound and the Fury,
- As I Lay Dying,
- Light in August,
- Absalom, Absalom!,
- Go Down Moses etc.

William Blake, Charles Lamb, William Hazlitt are the writers of the Romantic Age.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia Britannica.

১৯.
Of the following epics, which one is written by Edmund Spenser?
  1. Paradise Regained
  2. The Faerie Queene
  3. The Rape of the Lock
  4. The Divine Comedy
ব্যাখ্যা

Edmund Spenser is called the poet of poets of English literature.
- His famous sonnet collection is Amoretti.
His famous poems:
- The Faerie Queene (Epic),
- The Shepherds Calendar,
- The Ruins of Time.

# Paradise Lost and Paradise Regained are the famous epic which is written by John Milton.
# The Rape of the Lock is a famous epic poem which is written by Alexander Pope.
# The Divine Comedy is a famous epic by Dante Alighieri.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.

২০.
'The Silent Woman' by Ben Jonson is a/an -
  1. Epic
  2. Elegy
  3. Play
  4. Novel
ব্যাখ্যা

Ben Jonson (1572 - 1637): English Stuart dramatist, lyric poet, and literary critic.
- He is generally regarded as the second most
important English dramatist, after William Shakespeare, during the reign of James I.

His major plays are:
- The Silent Woman (1609),
- Every Man in His Humor (1598),
- Volpone (1605),
- Epicoene; or, The Silent Woman (1609),
- The Alchemist (1610), and
- Bartholomew Fair (1614).

Source: Encyclopedia of Britannica.

২১.
What kind of noun is “infantry”?
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Abstract noun
ব্যাখ্যা

Infantry - পদাতিক বাহিনী/পদাতিক, এটি একটি Collective noun.
যেসব noun একজাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective noun বলে।
যেমন - band, gang, party, army, flock, cavalry, herd, crowd, family, poultry etc.

২২.
Tuli works for a company that makes clothes. The underlined word in this sentence is a -
  1. Distributive pronoun
  2. Relative pronoun
  3. Demonstrative pronoun
  4. Reciprocal pronoun
ব্যাখ্যা

যেসব pronoun noun বা pronoun কে নির্দেশপূর্বক দুটি clause বা বাক্যকে যুক্ত করে, তাদেরকে Relative pronoun বলে এবং এটি Relative clause এর শুরুতে বসে।

“that” শব্দটি demonstrative pronoun হিসেবে ব্যবহৃত হলেও এই বাক্যে এটি Relative pronoun.

২৩.
The flower smells ___.
  1. Sweetly
  2. Fragrantly
  3. Pleasant
  4. None
ব্যাখ্যা

Smell শব্দটির পর word এর adjective form বসে, adverb নয়।
আর flower(ফুল), sweet (মিষ্টি) গন্ধ ছড়ায় তাই সঠিক বাক্যটি হবে -
- The flower smells sweet.

২৪.
In which of the following sentences gerund is not used?
  1. Swimming is the best exercise.
  2. It has stopped raining.
  3. There is no credit in earning money illegally.
  4. Finishing the letter tonight, Dipa will post it tomorrow.
ব্যাখ্যা

Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি তা noun এর মতো কাজ করে তাহলে তা Gerund.
এবং Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি তা adjective এর মতো কাজ করে তাহলে তা participle.
প্রদত্ত প্রথম তিনটি বাক্যেই gerund ব্যবহৃত হয়েছে আর শেষ বাক্যটিতে participle ব্যবহৃত হয়েছে।

২৫.
Choose the correct sentence -
  1. Have you got some money?
  2. I have a little friends in Bangladesh.
  3. I can play flute.
  4. He thinks he is a Rabindranath.
ব্যাখ্যা

তুলনা বুঝাতে Proper Noun কে Common Noun এ পরিণত করলে এর পূর্বে a/an বসে।
He thinks he is a Rabindranath (রবীন্দ্রনাথের মতো).

প্রশ্নবোধক বাক্যে অনির্দিষ্ট অর্থে any ব্যবহৃত হয়। যেমন - Have you got any money?
কিছু সংখ্যক অর্থে contable noun এর পূর্বে a few ব্যবহৃত হয়। যেমন - I have a few friends in Bangladesh.
Musical instruments - এর পূর্বে সাধারণত the ব্যবহৃত হয়। যেমন - I can play the flute.

২৬.
Actually, he is not good. The underlined part is a/an -
  1. Adjective
  2. Adverb
  3. Preposition
  4. Conjunction
ব্যাখ্যা

সাধারণত যে word adjective, verb, adverb বা কোন sentence কে modify করে তা adverb.
এখানে Actually শব্দটি পুরো বাক্যটিকে modify করেছে, তাই এটি adverb.

২৭.
Choose the incorrect compound sentence -
  1. The weather was very cold but nobody was outside the home.
  2. He is very weak and so he cannot walk.
  3. I reached the station and at that very moment the train left.
  4. He is a famous person yet he is not happy.
ব্যাখ্যা

প্রথম বাক্যটি গঠনগত দিক থেকে ঠিক থাকলেও অর্থগত দিক থেকে ভুল।
সঠিক বাক্যটি হচ্ছে -
The weather was very cold and so nobody was outside the home (আবহাওয়া খুব ঠান্ডা ছিল এবং তাই কেউ ঘরের বাইরে ছিল না)।

২৮.
“Best thing since sliced bread” the phrase refers to -
  1. A good invention or innovation.
  2. All the advantages.
  3. Something good that isn't recognized at first.
  4. Both a & c
ব্যাখ্যা

The meaning of the phrases are -
Best thing since sliced bread - A good invention or innovation / A good idea or plan.
Best of both worlds - All the advantages.
Blessing in disguise - Something good that isn't recognized at first.

২৯.
The antonym of the word “Sumptuous” -
  1. Futile
  2. Tacit
  3. Solicit
  4. Insular
ব্যাখ্যা

Sumptuous - মহামূল্য; মহার্ঘ; ব্যয়বহুল; জাঁকালো।
Futile - নিষ্ফল; বৃথা; অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থ।
Tacit - অনুক্ত; নীরব; মৌন; মানস।
Solicit - সনির্বন্ধ আবেদন করা; অনুরোধ করা।
Insular - দ্বীপসংক্রান্ত; দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ; সংকীর্ণচিত্ত।
কাছাকাছি বিপরীতার্থক শব্দ হিসেবে Futile সঠিক।

Source : Accessible Dictionary by Bangla Academy

৩০.
The synonym of the word “Prejudicial” -
  1. Obdurate
  2. Mirage
  3. Mischievous
  4. Pneumatic
ব্যাখ্যা

Prejudicial - ক্ষতিকর
Mischievous - ক্ষতিকর
Mirage - মরীচিকা
Obdurate - অনমনীয়
Pneumatic - বায়ুচালিত

Source : Accessible Dictionary by Bangla Academy

৩১.
Choose the word which is spelt correctly?
  1. Collosal
  2. Abhoreance
  3. Minuscule
  4. Idioscyncrasy
ব্যাখ্যা

Colossal - প্রকাণ্ড
Abhorrence - ঘৃণা
Minuscule - অতি ক্ষুদ্র
Idiosyncrasy - স্বভাব বৈশিষ্ট্য
Source : Accessible Dictionary by Bangla Academy

৩২.
The word “Camouflage” refers to -
  1. Full of or accompanied by
  2. Hiding oneself from one's enemy
  3. Supply that is carefully guarded or hidden
  4. Profuse discharge of blood
ব্যাখ্যা

Camouflage - hiding oneself from one's enemy.
Hoard - supply that is carefully guarded or hidden.
Fraught - full of or accompanied by.
Hemorrhage - profuse discharge of blood.

৩৩.
The verb form of “Law” is -
  1. Lawful
  2. Legalise
  3. Loyal
  4. None
ব্যাখ্যা

Law - বিধি/বিধান/আইন
legalize/ legalise- বৈধ করা
Source : Accessible Dictionary by Bangla Academy

৩৪.
একটি বর্গের পরিসীমা 48 সে.মি.। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গটির ক্ষেত্রফলের চেয়ে 4 বর্গ সে.মি. কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14 সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 
  1. 24 সে.মি.
  2. 48 সে.মি.
  3. 50 সে.মি.
  4. 42 সে.মি.
ব্যাখ্যা
দেওয়া আছে, 
বর্গের পরিসীমা 48 সে.মি.
বর্গের একবাহুর দৈর্ঘ্য = 48/4 = 12 
বর্গের ক্ষেত্রফল = 122 = 144 বর্গ সে.মি.

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (144 - 4) বর্গ সে.মি.
                                      = 140 বর্গ সে.মি. 

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য =14 সে.মি.
আয়তক্ষেত্রের প্রস্থ = 140/14 = 10 সে.মি.

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(14 + 10) সে.মি.
                                     = 2 × 24 
                                      = 48 সে.মি.
৩৫.
3.27x = 9x + 4  এ x এর মান কত?
  1. - 7
  2. 7
  3. 1/7
  4. 9
ব্যাখ্যা
3.27x = 9x + 4  
3.(33)x = (32)x + 4  
3.33x = 32x + 8
33x + 1 = 32x+ 8
3x + 1 = 2x + 8 
3x - 2x  = 8 - 1
x = 7 

৩৬.
a2 = 5a + 1 হলে, (a6 - 1)/a3 এর মান কত?
  1. 125
  2. 110
  3. 140
  4. 145
ব্যাখ্যা
দেওয়া আছে, 
a2 = 5a + 1
a2 - 1 = 5a 
a2/a - 1/a = 5a/a
a - 1/a = 5 

এখন 
(a6 - 1)/a3 = (a6/a3) - (1/a3)
                  = a3 - (1/a)3
                   = (a - 1/a)3 + 3.a. (1/a).(a - 1/a)
                    = 53 + 3×5 
                    = 125 + 15 
                    = 140
৩৭.
√(33) এর 3 ভিত্তিক log কত?
  1. 1/3
  2. 2/3
  3. 3/2
  4. 1/2
ব্যাখ্যা
√(33) এর 3 ভিত্তিক log = log3√(33)
                                    = log3(33)1/2
                                    = log3(3)3/2
                                    = (3/2) log33
                                    = (3/2) . 1 
                                    = 3/2
৩৮.
4x4 - 27x2 - 81 এর উৎপাদক হবে -
  1. (x + 3)(x + 3) (4x2 + 9)
  2. (x + 3)(x - 3) (5x2 + 9)
  3. (x + 3)(x - 3) (4x2 - 9)
  4. (x + 3)(x - 3) (4x2 + 9)
ব্যাখ্যা
4x4 - 27x2 - 81 
= 4x4 - 36x2 + 9x2 - 81 
= 4x2(x2 - 9) + 9 (x2 - 9)
= (x2 - 9)(4x2 + 9)
= (x2 - 32) (4x2 + 9)
= (x + 3)(x - 3) (4x2 + 9)
৩৯.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 5/11
  2. 6/10
  3. 6/11 
  4. 5/9
ব্যাখ্যা
30 থেকে 40 পর্যন্ত  মোট সংখ্যা = 11 টি 
30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা = 31,37 = 2টি 
30 থেকে 40 পর্যন্ত 3 এর গুণিতক = 30,33,36,39 = 4টি 

30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা = 2/11
30 থেকে 40 পর্যন্ত 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা = 4/11

সংখ্যাটি মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা = (2/11) + (4/11)
                                                                                   = (2 + 4)/11
                                                                                    = 6/11  
৪০.
একটি কোণ ইহার পূরক কোণ অপেক্ষা ২৮ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে?
  1. ৬৯°
  2. ৫৫°
  3. ৫৯°
  4. ৪৯°
ব্যাখ্যা
ধরি,
কোণটির মান = x
এর পূরক কোণ = ৯০° - x
প্রশ্নমতে,
৯০° - x + ২৮° = x
২x = ১১৮°
 ∴ x = ৫৯°
৪১.
দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের গুণফল ২১৬০। সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ৮৬
  2. ৯৬
  3. ১০৬
  4. ১১৬
ব্যাখ্যা
মনেকরি, 
ছোট সংখ্যাটি ৩ক 
বড় সংখ্যাটি ৫ক 

প্রশ্নমতে, 
৩ক × ৫ক = ২১৬০ 
১৫ক = ২১৬০
= ২১৬০/১৫ 
= ১৪৪ 
= ১২
ক = ১২ 

ছোট সংখ্যাটি = ৩ × ১২ = ৩৬ 
বড় সংখ্যাটি = ৫ × ১২ = ৬০ 

সংখ্যা দুটির যোগফল = ৩৬ +৬০ = ৯৬
৪২.
দুটি সংখ্যার প্রথমটির তিনগুণ থেকে দ্বিতীয়টির দুই গুণ বিয়োগ করলে 5 হয়। আবার, প্রথমটির দুই গুণের সাথে  দ্বিতীয়টির তিনগুণ যোগ করলে 12 হয়। সংখ্যা দুইটি কত? 
  1. (2, 2)
  2. (- 1, 1)
  3. (3, 2)
  4. (3, 3)
ব্যাখ্যা
মনেকরি,
             সংখ্যা দুটি x ও y 

শর্তমতে,
3x - 2y = 5.......... (1)
2x + 3y = 12 ............. (2)

(1)নং × 3 + (2)নং × 2 ⇒
9x - 6y + 4x +6y =15 + 24 
13x = 39
 x = 3 

(1)নং এ x  এর মান বসিয়ে পাই,
3x - 2y = 5
3 ×3 - 2y = 5 
9 - 2y = 5 
- 2y = 5 - 9
- 2y = - 4
y = 2
সংখ্যা দুইটি = 3, 2
৪৩.
6 জন গণিত ও 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। কত প্রকারে কমিটি গঠন করা যাবে? 
  1. 115 
  2. 125
  3. 127
  4. 117
ব্যাখ্যা

6 জন গণিত ছাত্র থেকে 6 জন নিয়ে কমিটি গঠনের উপায়= 6C6 = 1
6 জন গণিত ছাত্র থেকে 5 জন নিয়ে এবং 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে 1 জন নিয়ে কমিটি গঠনের উপায় = 6C5 × 4C1 
                                                                                                                                                                       = 6 × 4
                                                                                                                                                                       = 24

6 জন গণিত ছাত্র থেকে 4 জন নিয়ে এবং 4 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে 2 জন নিয়ে কমিটি গঠনের উপায় = 6C4 × 4C2
                                                                                                                                                                      = 15 × 6

                                                                                                                                                                      = 90
কমিটি গঠনের মোট উপায় = (1 + 24 + 90) = 115

৪৪.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 7 এবং 6-তম পদটি 40 হলে, 17 -তম পদ কত?
  1. 127
  2. 117
  3. 137
  4. 107
ব্যাখ্যা
১ম পদ a 
সাধারণ অন্তর d = 7

6-তম পদটি = a + (6 - 1)7
⇒ 40 = a + 35
⇒ a + 35 = 40
⇒ a = 40 - 35
 ∴ a = 5

17-তম পদ a + (17 - 1) d
                = 5 + (17- 1)7
                = 5 + 16 × 7
                = 5 +112
                = 117
৪৫.
লেজার রশ্মির আবিষ্কারক কে?
  1. ওপেন হেইমার
  2. ইগর সিজরস্কি
  3. থিওডর মাইম্যান
  4. লিউয়েন হুক
ব্যাখ্যা
LASER এর পূর্ণরূপ - Light Amplification by Stimulated Emission Radiation. অর্থাৎ উত্তেজিত বিকিরণের সাহায্যে আলোক বিবর্ধক।

১৯৬০ সালে আমেরিকান পদার্থবিদ থিওডর মাইম্যান প্রথম লেজার তৈরী করেন। লেজারের বিবিধ ব্যবহারের মধ্যে রয়েছে মৃদু শল্যচিকিৎসা এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পরিমাপ করা।

Source: Britannica
৪৬.
সদ বিম্ব গঠিত হয় কোনটিতে?
  1. অবতল ল্যান্স
  2. অবতল দর্পণ
  3. উত্তল দর্পণ
  4. ক ও গ
ব্যাখ্যা
সদ বিম্বঃ কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে তবে তাকে সদ বা বাস্তব প্রতিবিম্ব বলে।
অবতল দর্পণ ও উত্তল লেন্সে সদ বিম্ব গঠিত হয়।

উৎসঃ পদার্থবিজ্ঞান, এসএসসি প্রােগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
শব্দের বেগ কোনটির উপর নির্ভর করে না?
  1. স্থিতিস্থাপকতা
  2. তাপমাত্রা
  3. ঘনত্ব
  4. চাপ
ব্যাখ্যা
শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা, মাধ্যমের ঘনত্ব, স্থিতিস্থাপকতার উপর নির্ভর করলেও মাধ্যমের চাপের ওপর নির্ভর করে না।

• শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বাড়ে।
যেমন, পরীক্ষা করে দেখা গেছে যে, শূন্য ডিগ্রি সেলসিয়াস (0°) তাপমাত্রায় বাতাসে শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩১ মিটার। কিন্তু প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর বেগ ০.৬ মিটার বৃদ্ধি পাবে।

• শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপরও নির্ভর করে। যে মাধ্যমের ঘনত্ব বেশি সে মাধ্যমে শব্দের বেগও বেশি। ফলে পানিতে শব্দের বেগ ১৪৪০ মিটার/সেকেন্ড। কঠিন পদার্থ যেমন কাঠের মধ্যে শব্দের বেগ বায়ু অপেক্ষা ১২ গুণ বেশি। ইস্পাতে শব্দের বেগ বায়ুর চেয়ে ১৫ গুণ বেশি।
সহজ কথায়, যে পদার্থের ঘনত্ব বেশি সে পদার্থে শব্দের বেগও বেশি।

উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৪৮.
ফুসফুস থেকে অক্সিজেনময় রক্ত দেহে সরবরাহের জন্য হৃদপিন্ডে বহন করে কোনটি?
  1. করোনারি ধমনি
  2. ইনমিনেট ধমনি
  3. পালমোনারী ধমনি
  4. পালমোনারি শিরা
ব্যাখ্যা
করোনারি ধমনি : অ্যাওর্টা অ্যাওর্টিক আর্চ গঠনের পূর্বেই ডান ও বাম করোনারি ধমনি উৎপন্ন করে। এরা অক্সিজেন যুক্ত রক্ত হৃদপেশীতে সরবরাহ করে।

ইনমিনেট ধমনি : এটি একটি খাটো ও মোটা ধমনি। এটি অভিন্ন ক্যারোটিড ধমনি ও ডান সাবক্লেভিয়ান ধমনিতে বিভক্ত।

পালমোনারী ধমনি : দেহ থেকে গৃহীত CO2 সমৃদ্ধ রক্ত অক্সিজেনময় হওয়ার জন্য ফুসফুসে বহন করে।

পালমোনারি শিরা : ফুসফুস থেকে অক্সিজেনময় রক্ত দেহে সরবরাহের জন্য হৃদপিন্ডে বহন করে।

সূত্রঃ প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
পিত্তরসের প্রধান রঞ্জক পদার্থ কোনটি?
  1. বিলিরুবিন
  2. হিমোগ্লোবিন
  3. কোলেস্টেরল
  4. পেপসিন
ব্যাখ্যা
- রক্তের লোহিত কণিকা তার আয়ু শেষে (১২০ দিন পর) প্লীহায় জমা হতে থাকে। প্লীহায় উপস্থিত ম্যাক্রোফেজ মেয়াদোত্তীর্ণ লোহিত রক্তকণিকাকে ভক্ষণ করে।
- ফলশ্রুতিতে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা থেকে বাইরে বের হয়ে আসে এবং বিলিরুবিন নামক রঞ্জক পদার্থে রূপান্তরিত হয়।
- এই রঞ্জক পদার্থ যকৃতে যেয়ে আরো রূপান্তরিত হয়ে বিলিরুবিন হয় এবং পিত্তরস এর মাধ্যমে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই একাদশ-দ্বাদশ শ্রেণি এবং Encyclopedia Britannica
৫০.
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতি গ্রহের কতদিন সময় লাগে?
  1. ২৯ বছর
  2. ১২ বছর
  3. ৮ বছর
  4. ৮৪ বছর
ব্যাখ্যা
বৃহস্পতি (Jupiter):
- সৌরজগতের বৃহত্তম গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়।
- পৃথিবীর তুলনায় বৃহস্পতি প্রায় ১৩০০ গুণ বড়।
- সূর্য থেকে গড় দূরত্ব ৭৭ কোটি কিলোমিটার।
- বৃহস্পতির সূর্যের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে প্রায় ১২ বছর।
- বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ১৬টি।
- বৃহস্পতির বায়ুমন্ডলে হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন এবং হিলিয়াম রয়েছে। 

সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (এসএসসি প্রোগ্রাম)।
৫১.
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের জনক কে?
  1. অ্যালান টুরিং
  2. চার্লস ব্যবেজ
  3. মার্শাল ম্যাকলুহান
  4. ফেড্রিক এঙ্গেলবার্গার
ব্যাখ্যা
রোবটিক্সের জনক - ফেড্রিক এঙ্গেলবার্গার
বিশ্বগ্রাম এর প্রবক্তা - মার্শাল ম্যাকলুহান
ফেসবুক এর প্রতিষ্ঠাতা - মার্ক জুকারবার্গ
WWW এর জনক - টিম বার্নারস লি
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক - অ্যালান টুরিং
কম্পিউটারের জনক - চার্লস ব্যবেজ 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি
৫২.
PCB এর পূর্ণরূপ কী?
  1. Printed Circuit Board
  2. Print Circuit Board
  3. Printing Circular Board
  4. Printing Circulation Board
ব্যাখ্যা
PCB এর পূর্ণরূপ হচ্ছে Printed Circuit Board.
কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সর্ববৃহৎ সার্কিট বোর্ডের সাথে যুক্ত থাকে তাকে মাদারবোর্ড বলা হয়।
মাদারবোর্ড মূলত একটি প্রিন্টেড সার্কিট বোর্ড যাতে বিভিন্ন ধরনের কানেক্টর এবং এক্সপানশন পট থাকে।
৫৩.
কম্পিউটারের সেকেন্ডারি মেমোরি নয় কোনটি?
  1. হার্ডডিস্ক
  2. রম
  3. স্মার্ট কার্ড
  4. ডিভিডি
ব্যাখ্যা
• কম্পিউটারের সহায়ক স্মৃতি বা সেকেন্ডারি মেমোরিঃ
- হার্ডডিস্ক,
- ফ্লপি ডিস্ক,
- পেনড্রাইভ,
- সিডি,
- ডিভিডি,
- ব্লু রে ডিভিডি,
- মেমোরি কার্ড,
- স্মার্ট কার্ড ইত্যাদি।

• RAM ও ROM এর সমন্বয়ে কম্পিউটারের প্রাইমারি মেমোরি গঠিত।

সূত্রঃ নবম-দশম শ্রেণির (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
৫৪.
কম্পিউটারে ফাইল সিজ করে অবৈধভাবে অর্থ আদায় করা হয় কোনটির মাধ্যমে?
  1. Trojan Horse
  2. Spyware
  3. Adware
  4. Ransomware
ব্যাখ্যা
- আর্থিক প্রতারণা ও অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও অ্যাডভান্স লেভেল মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যেমনঃ র‍্যানসমওয়্যার (Ransomware)।

- র‍্যানসমওয়্যার হল এক ধরনের ম্যালওয়্যার যেটি কিনা একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.

- কম্পিউটার ভাইরাস ছাড়া মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), ওয়ার্ম(worms) প্রভৃতি।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
৫৫.
নিচের কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন?
  1. .mp3
  2. .vcf
  3. .gif
  4. .flv
ব্যাখ্যা
.mp3 (MP3 Audio File) - Audio file extension.
.vcf (vCard File) - Data file extension.
.gif (Graphical Interchange Format File) - Raster image file extension.
.flv (Flash Video File) - Video file extension.
৫৬.
'IEEE 802' স্ট্যান্ডার্ড কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
  1. LAN
  2. MAN
  3. CAN
  4. ক ও খ
ব্যাখ্যা
The IEEE 802 LAN/MAN Standards Committee develops and maintains networking standards and recommended practices for local, metropolitan, and other area networks, using an open and accredited process, and advocates them on a global basis.

• Wi-fi standard= IEEE 802.11,
• Bluetooth Standard= IEEE 802.15
• Wi-Max standard= IEEE 802.16.

Source: ieee802.org
৫৭.
'আসিমো' রোবটটি কোন কোম্পানির তৈরি?
  1. সনি
  2. হোন্ডা
  3. স্যামসাং
  4. মুরাতা
ব্যাখ্যা
- জাপানের মুরাতা কোম্পানির রোবট 'মুরাতা বয়'
- হোন্ডা কোম্পানির রোবট 'আসিমো'
- সনি কর্পোরেশনের রোবট 'কিউরিও
- স্যামসাং এর রোবট 'রোবোরে'
- সোফিয়া হচ্ছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স এর তৈরি রোবট।
এই রোবটগুলো প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
৩, ১৪, ৯, ১২, ২৭, ১০, ৮১, ৮, ২৪৩, ?
ব্যাখ্যা
এখানে, 
দুটি সিরিজ আছে। 

১ম সিরিজ : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩,.........
যা ৩ গুণ করে বাড়ছে। 

২য় সিরিজ 
১৪, ১২, ১০, ৮, ,.....
যা ২ করে কমছে
৫৯.
কিছু টাকা 16 জনের পরিবর্তে 12 জনের মধ্যে ভাগ  করে দেয়া হয়, তখন প্রত্যেকে 300 টাকা করে বেশি পায়। সেখানে মোট কত টাকা ছিল? 
  1. 9600 টাকা
  2. 19200 টাকা
  3. 14400 টাকা
  4. 16600 টাকা
ব্যাখ্যা
মনেকরি 
মোট টাকা = x টাকা 

প্রশ্নমতে,
(x/12) - (x/16) = 300 
(4x - 3x)/48 = 300
x/48 = 300 
x = 300 × 48 
x = 14400
৬০.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 6
  2. 7
  3. 8
  4. 5
ব্যাখ্যা

১ম কলাম : 6 × 5 × 4 = 120 
২য় কলাম : 6 × 7 × 3 = 126
৩য় কলাম : 8 × 5 × 6 = 240
৬১.
কোন বানানটি শুদ্ধ?
  1. Phlagmatic
  2. Phlegmatice
  3. Phlegmatic
  4. Phlegmetic
ব্যাখ্যা
Phlegmatic (adjective)
English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।
Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ).
Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী).
Other Forms: - Phlegm [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)
Example Sentence: ‘As a football player, his great asset was his calm, phlegmatic manner.’

Source: Live MCQ Lecture
৬২.
B -এর মাতা A । B, A এর কন্যা নয়। অতএব, A ও B এর মধ্যকার সম্পর্ক কী? 
  1. B ও A এর মধ্যে কোনো সম্পর্ক নেই
  2. B ও A ভাই   
  3. B , A এর দাদা
  4. B , A এর ছেলে  
ব্যাখ্যা
B -এর মাতা A । B, A এর কন্যা নয়। অতএব, A ও B এর মধ্যকার সম্পর্ক = B , A এর ছেলে
৬৩.
A এর 60% সমান B এর 3/4 ভাগ হয়, তাহলে A : B সমান কত? 
  1. 8 : 7
  2. 20 : 9
  3. 4 : 5
  4. 5 : 4 
ব্যাখ্যা
A এর 60% =  B এর 3/4
A এর 60/100 = 3B/4
3A/5 = 3B/4
A/5 = B/4
A/B = 5/4
A : B = 5 : 4
৬৪.
কুসংস্কার : শিক্ষা :: ব্যাধি : ? 
  1. পরিচ্ছন্নতা
  2. চিকিৎসা
  3. পুষ্টিকর
  4. সচেতনতা
ব্যাখ্যা
শিক্ষা গ্রহণ করলে কুসংস্কার দূরীভূত হয়। একইভাবে চিকিৎসা গ্রহণ করলে ব্যাধি নিরাময় হয়।
৬৫.
নাজমুল সাহেব ১ম দিনে ১ টাকা, ২য় দিনে ২ টাকা, ৩য় দিনে ৪ টাকা, ৪র্থ দিনে ৮ টাকা এভাবে দান করলে। তিনি ১০ দিনে মোট কত টাকা দান করবেন? 
  1. ১০২৩
  2. ১০২৪
  3. ১০৮০
  4. ১০৮৫
ব্যাখ্যা
১, ২, ৪, ৮, .....১০পদের সমষ্টি = মোট দানের  টাকার পরিমাণ
এখানে,
১ম পদ a = ১,
সাধারন অনুপাত r = ২,
পদ সংখ্যা n = ১০
∴ সমষ্টি = a . (rn - ১)/(r - ১)
= ১ . (২১০ - ১)/(২ - ১)
= ২১০ - ১
= ১০২৪ -১
=১০২৩
৬৬.
কোন বানানটি শুদ্ধরূপে লেখা? 
  1. ঔদাসিন্য
  2. ঔদাসীন্য
  3. ঔদাসীণ
  4. ঔদাসীন্ন
ব্যাখ্যা
শুদ্ধরূপে লেখা বানান : ঔদাসীন্য

'ঔদাসীন্য' এর অর্থ: 
১.নির্লিপ্ততা,
২.অনাসক্তি , বৈরাগ্য 
৩. উপেক্ষা 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
৬৭.
অনিক উত্তর দিকে 40 মিটার গেল। পরে বামদিকে ঘুরে 30 মিটার গেল, আবার বামদিকে গেল 40 মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেলো 30 মিটার। যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত?
  1. 50 মিটার
  2. 60 মিটার
  3. 40 মিটার
  4. 70 মিটার
ব্যাখ্যা
 
যাত্রাস্থান A  এবং গন্তব্যস্থান E .

সোজাসুজি দূরত্ব = (30 + 30) মিটার 
                          = 60 মিটার
৬৮.
নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি নয়?
  1. জাতীয়তাবাদ
  2. সমাজতন্ত্র
  3. ধর্মনিরপেক্ষতা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগের ৮-২৫ নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

৮ নং অনুচ্ছেদের ১ নং দফানুসারে রাষ্ট্র পরিচালনার প্রধান মূলনীতি হলো চারটি।
এগুলো হলো:
- জাতীয়তাবাদ
- সমাজতন্ত্র
- গণতন্ত্র ও
- ধর্মনিরপেক্ষতা।

(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৬৯.
আওয়ামী ‍মুসলিম লীগের গঠন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন না কে?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. আব্দুস সালাম খান
  3. শেরে বাংলা এ কে ফজলুল হক
  4. আতাউর রহমান খান
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
এর প্রথম কমিটি:
- সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- সহ সভাপতি : আব্দুস সালাম খান ও আতাউর রহমান খান
- সাধারণ সম্পাদক : শামসুল হক
- যুগ্ম সাধারণ সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শেরে বাংলা এ কে ফজলুল হক আওয়ামী লীগের গঠন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন না।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭০.
আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণের সময় বাংলায় কোন জনপদের উপস্থিতির উল্লেখ পাওয়া যায়?
  1. তাম্রলিপ্ত
  2. গঙ্গারিডি
  3. বঙ্গ
  4. হরিকেল
ব্যাখ্যা
গ্রিকবীর আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩২৬-২৭ অব্দে ভারতবর্ষে আক্রমণ করেন।
তার সময়ে বাংলায় ‘গঙ্গারিডি’ নামে একটি শক্তিশালী জনপদের উপস্থিতির উল্লেখ পাওয়া যায়। পদ্মা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী স্থানে গঙ্গারিডি রাজ্যের অবস্থান ছিলো। ধারণা করা হয় বঙ্গ জনপদকেই গ্রিকরা গঙ্গারিডি হিসেবে উল্লেখ করেছিলো।
একই সময়ে প্রাসিয়র নামে আরেকটি রাজ্যেরও উল্লেখ পাওয়া যায়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৭১.
ডলারের বিপরীতে কোন দেশের মুদ্রার মান কমিয়ে দেওয়াকে কী বলা হয়?
  1. মুদ্রা সংকোচন
  2. মুদ্রাস্ফিতি
  3. মুদ্রার অবমূল্যায়ন
  4. কারেন্সি সোয়াপ
ব্যাখ্যা
ডলারের বিপরীতে কোন দেশের মুদ্রার মান কমিয়ে দেওয়াকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। এটির ফলে বিদেশী ক্রেতারা সমপরিমাণ ডলার দিয়ে পূর্বাপেক্ষা কম দামে অধিক পণ্য ক্রয় করতে পারে। এতে করে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পায়। ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।

অন্যদিকে,
-মুদ্রাস্ফিতি হলো বাজারে উৎপাদন অপেক্ষা মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়া। মুদ্রাস্ফিতির ফলে বাজারে পণ্যের দাম ‍বৃদ্ধি পায়।
- ‍মুদ্রা সংকোচন হলো উৎপাদনের তুলনায় মুদ্রার সরবরাহ হ্রাস পাওয়া।
- কারেন্সি সোয়াপ হলো দুটি ভিন্ন মুদ্রায় ঋণ ও সুদের অর্থ বিনিময়।

(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক অর্থনীতি ও ইনভেস্টোপিডিয়া)
৭২.
বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি?
  1. টেক্সটাইলস ও টেক্সটাইল সামগ্রী
  2. মেশিনারিজ ও মূলধনী যন্ত্রপাতি
  3. মিনারেল প্রোডাক্টস
  4. রাসায়নিক সামগ্রী
ব্যাখ্যা
২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ মোট ৫৪.৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে।
শীর্ষ আমদানি পণ্যসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : টেক্সটাইলস ও টেক্সটাইল সামগ্রী (১০.২ বিলিয়ন)
- দ্বিতীয় : মিনারেল প্রোডাক্টস (৭.৫৫ বিলিয়ন)
- তৃতীয় : মেশিনারিজ ও মূলধনী যন্ত্রপাতি (৬.৯৮ বিলিয়ন)।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৭৩.
বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত-
  1. একুশ দফা
  2. ৭ই মার্চের ভাষণ
  3. ছয়দফা
  4. এগারো দফা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয়দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন।
একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহীত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন।
৭ জুন ‘ছয়দফা দিবস’ পালিত হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৭৪.
পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু সর্বপ্রথম কোন দেশে যান?
  1. ভারত
  2. যুক্তরাজ্য
  3. সুইজারল্যান্ড
  4. যুগোশ্লাভিয়া
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সমাপ্তির পর পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপের কারণে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি প্রদানে বাধ্য হয়।

৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে যুক্তরাজ্যের লন্ডন গমন করেন। সেখান থেকে ব্রিটিশ রাজকীয় কমেট বিমানে করে তিনি দিল্লিতে কিছু সময় অবস্থান করে ১০ জানুয়ারি ঢাকায় আসেন।
১০ জানুয়ারি দিনটিকে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৫.
শালবন একটি-
  1. চিরহরিৎ বনভূমি
  2. ম্যানগ্রোভ বনভূমি
  3. পত্রপতনশীল বৃক্ষের বনভূমি
  4. সোয়াম্প ফরেস্ট
ব্যাখ্যা
শালবন একটি পত্রপতনশীল বা পর্ণমোচী বৃক্ষের বনভূমি। অর্থাৎ শীতকালে এই বনভূমির বৃক্ষের পাতা ঝড়ে যায়।

শাল বা গজারি এই বনের প্রধান বৃক্ষ। তাই এটি শালবন নামে পরিচিত।
শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর। এটি টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকা জুড়ে বিস্তৃত।

(তথ্যসূত্র: বন অধিদপ্তর ওয়েবসাইট)
৭৬.
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সমন্বয়ে গঠিত ফোরাম কোনটি?
  1. ইউরোপিয়ান কমিশন
  2. ইউরোপিয়ান কংগ্রেস
  3. কাউন্সিল অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন
  4. ইউরোপিয়ান কাউন্সিল
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধানদের সমন্বয়ে গঠিত ফোরাম হলো ইউরোপিয়ান কাউন্সিল। এটি ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ রাজনৈতিক নীতি-নির্ধারণী ফোরাম।

ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট বেলজিয়ামের চার্লস মিশেল। ইইউভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধান, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সমন্বয়ে ইউরোপিয়ান কাউন্সিল গঠিত।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৭৭.
নিচের কোন দেশটি D-8 ভুক্ত নয়?
  1. নাইজেরিয়া
  2. বাংলাদেশ
  3. মরক্কো
  4. পাকিস্তান
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে D-8 (Developing Eight) জোট গঠিত হয়।

দেশসমূহ হলো:
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।

সদরদপ্তর অবস্থিত তুরস্কের ইস্তানবুল শহরে।
বর্তমান চেয়ারপার্সন শেখ হাসিনা এবং মহাসচিব দাতো কু জাফর কু সারী (মালয়েশিয়া)।

(তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট)
৭৮.
ক্যাপিটল হিল কীসের জন্যে বিখ্যাত?
  1. যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন
  2. জাতিসংঘ সদরদপ্তর
  3. স্ট্যাচু অব লিবার্টি
  4. মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর
ব্যাখ্যা
ওয়াশিংটন ডিসির ‘ক্যাপিটল হিলে’ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস ভবন অবস্থিত।

অন্যদিকে,
জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর (পেন্টাগন) ভার্জিনিয়ায় অবস্থিত।
স্ট্যাচু অব লিবার্টি নিউইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত।

(তথ্যসূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৭৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে কোন সীমারেখা নির্ধারিত হয়?
  1. ম্যানারহেইম লাইন
  2. ওডারনিস লাইন
  3. সনোরা লাইন
  4. জিগফ্রিড লাইন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি কর্তৃক জার্মানি ও পোল্যান্ডের মাঝে নিরূপিত সীমারেখা হলো ওডারনিস লাইন।

অন্যদিকে,
- জিগফ্রিড লাইন (জার্মানি নির্মিত) : ফ্রান্স-জার্মানি সীমান্ত
- ম্যানারহেইম লাইন (ফিনল্যান্ড নির্মিত) : ফিনল্যান্ড-রাশিয়া সীমান্ত
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো।

(তথ্যসূত্র: হিস্টোরি এবং ব্রিটানিকা)
৮০.
মন্ট্রিয়াল প্রটোকল কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিলো?
  1. বৈশ্বিক উষ্ণায়ন রোধ
  2. ওজোস্তরের ক্ষয় সাধন রোধ করা
  3. জীবাণুঘটিত অস্ত্র নিষিদ্ধ করা
  4. ক্ষতিকর বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ
ব্যাখ্যা
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক মন্ট্রিয়াল প্রটোকল গৃহীত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে এই প্রটোকল গৃহীত হয়।

চুক্তিটি কার্যকর হয় ১৯৮৯ সালে। এতে মোট ১৯৭ টি দেশ স্বাক্ষর করেছে এবং স্বাক্ষরকারী সবগুলো দেশই চুক্তিটি অনুমোদন করেছে।

(তথ্যসূত্র: জাতিসংঘ এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ওয়েবসাইট)
৮১.
বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট কোথায় অবস্থিত?
  1. আফ্রিকা
  2. পূর্ব ইউরোপ
  3. সাইবেরিয়া
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
আমাজন বনভূমি বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। এই বনাঞ্চলের আয়তন প্রায় ২১ লক্ষ বর্গমাইল। এটি দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত।
পৃথিবীতে মোট অক্সিজেনের প্রায় ২০ ভাগ সরবরাহ করে আমাজন রেইনফরেস্ট। যার কারণে এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
আফ্রিকার কঙ্গো বেসিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট।

(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
৮২.
সম্প্রতি ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কবে কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ১৫-৩০ জানুয়ারি ২০২২, সাংহাই
  2. ১০-২৫ ডিসেম্বর ২০২১, অসলো
  3. ৪-২০ ফেব্রুয়ারি ২০২২, বেইজিং
  4. ১০-২৫ ফেব্রুয়ারি ২০২২, ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা
২৪তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ সালের ৪-২০ ফেব্রুয়ারি চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হয়।

শীর্ষ পদক বিজয়ী দেশ:
- নরওয়ে : ৩৭টি পদক (১৬টি স্বর্ণ)
- তাইওয়ান : ৩২টি পদক (৬টি স্বর্ণ)
- জার্মানি : ২৭টি পদক (১২টি স্বর্ণ)।

(তথ্যসূত্র: অলিম্পিক কমিটি ওয়েবসাইট)
৮৩.
নিচের কোনটি আফ্রিকান রাষ্ট্র?
  1. কেপ ভার্দে
  2. গায়ানা
  3. গুয়েতেমালা
  4. পাপুয়া নিউগিনি
ব্যাখ্যা
অপশনসমূহের মধ্যে কেপ ভার্দে আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
অন্যদিকে,
- গায়ানা : দক্ষিণ আমেরিকা
- গুয়েতেমালা : মধ্য আমেরিকা
- পাপুয়া নিউগিনি : ওশেনিয়া।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৪.
কোন প্রণালি কৃষ্ণসাগর ও অ্যাজভ সাগরকে সংযুক্ত করেছে?
  1. ডোভার প্রণালি
  2. দার্দানেলিস প্রণালি
  3. বেরিং প্রণালি
  4. কার্চ প্রণালি
ব্যাখ্যা
কৃষ্ণসাগর ও অ্যাজভ সাগর কার্চ প্রণালি দ্বারা পরস্পরের সাথে যুক্ত। এই প্রণালি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে পৃথক করেছে।
অ্যাজভ সাগরের তীরে ইউক্রেনের মারিয়াপোল ও রাশিয়ার রোস্টভ সমুদ্রবন্দর অবস্থিত। ইউক্রেনের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কার্চ প্রণালির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৫.
কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়?
  1. চুনাপাথর
  2. কয়লা
  3. গ্রানাইট
  4. বেলেপাথর
ব্যাখ্যা
আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক উত্তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে নতুন যে শিলায় পরিণত হয় তাকে রূপান্তরিত শিলা বলে।
রূপান্তরিত শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন এবং এতে জীবাশ্ম দেখা যায় না।

বিভিন্ন প্রকার রূপান্তরিত শিলা:
- গ্রাফাইট (কয়লা থেকে উৎপন্ন)
- মার্বেল (চুনাপাথর থেকে উৎপন্ন)
- কোয়ার্টজাইট (বেলেপাথর থেকে উৎপন্ন)
- নিস (গ্রানাইট থেকে উৎপন্ন)
- স্লেট (কাঁদা ও শেল থেকে উৎপন্ন)।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮৬.
বাংলাদেশের সর্বপূর্বে অবস্থিত জেলা কোনটি?
  1. বান্দরবান
  2. সিলেট
  3. কক্সবাজার
  4. রাঙামাটি
ব্যাখ্যা
বাংলাদেশের

সর্ব পূর্বের:
- স্থান : আখাইনঠং
- উপজেলা : থানচি
- জেলা : বান্দরবান

সর্ব পশ্চিমের:
- স্থান : মনাকষা
- উপজেলা : শিবগঞ্জ
- জেলা : চাপাইনবাবগঞ্জ।

সর্ব দক্ষিণের:
- স্থান : ছেঁড়া দ্বীপ
- উপজেলা : টেকনাফ
- জেলা : কক্সবাজার

সর্ব উত্তরের:
- স্থান : বাংলাবান্দা
- উপজেলা : তেঁতুলিয়া
- জেলা : পঞ্চগড়।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৮৭.
কোন অঞ্চলে সারাবছর পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়?
  1. উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
  2. উপক্রান্তীয় অঞ্চল
  3. নিরক্ষীয় অঞ্চল
  4. ভূমধ্যসাগরীয় অঞ্চল
ব্যাখ্যা
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় সারাবছর বৃষ্টিপাত হয়।
পরিচলন প্রক্রিয়ায় দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে সরাসরি উপরে উঠে উপরের শীতল বায়ুর সংস্পর্শে এসে বৃষ্টিপাত ঘটায়।

নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে।

ফলে এই হালকা জলীয়বাষ্প উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকেল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮৮.
মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্রের তলদেশে নিমজ্জিত থাকে?
  1. ১ ডিগ্রি
  2. ৫ ডিগ্রি
  3. ১০ ডিগ্রি
  4. ১৫ ডিগ্রি
ব্যাখ্যা
পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের যে অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে তাকে মহীসোপান বলে। মহীসোপান ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।

মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দ্বিতীয় বৃহত্তম মহীসোপান অবস্থিত।

বাংলাদেশের দক্ষিণে বঙ্গোসাগরে মহীসোপানের বিস্তৃতি প্রায় ৩৫৪ নটিক্যাল মাইল।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং প্রথম আলো)
৮৯.
বদ্বীপ পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির ভিত্তিতে সমগ্র দেশকে কতটি হটস্পটে বিভক্ত করা হয়েছে?
  1. তিনটি
  2. পাঁচটি
  3. ছয়টি
  4. নয়টি
ব্যাখ্যা
বাংলাদেশের ডেল্টা বা বদ্বীপ পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির ভিত্তিতে সমগ্র দেশকে ছয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে।
এগুলো হলো:
- উপকূলীয় অঞ্চল
- বরেন্দ্র ও খরা প্রবণ অঞ্চল
- হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকাসমূহ
- পার্বত্য চট্টগ্রাম
- নদী অঞ্চল ও মোহনা এবং
- নগর এলাকাসমূহ।

ডেল্টা পরিকল্পনায় ছয়টি জেলাকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এগুলো হলো:
- গাজীপুর
- ঝিনাইদহ
- মাগুরা
- ময়মনসিংহ
- নীলফামারী এবং
- শেরপুর।

(তথ্যসূত্র: বদ্বীপ পরিকল্পনা-২১০০)
৯০.
লালমাই পাহাড় কোন যুগের ভূমিরূপ?
  1. টারশিয়ারি যুগ
  2. সাম্প্রতিককাল
  3. ব্রোঞ্জ যুগ
  4. প্লাইস্টোসিনকাল
ব্যাখ্যা
লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত যা লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন ৩৪ বর্গকিমি এবং গড় উচ্চতা ২১ মিটার।
এটি প্লাইস্টোসিনকালে বা প্রায় ২৫ হাজার বছর আগে গঠিত একটি ভূমিরূপ।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯১.
সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন নাগরিকের করণীয় হলো-
  1. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা
  2. সামাজিক দায়িত্ব পালন করা
  3. দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা
  4. শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা
ব্যাখ্যা
সুশাসন একটি দ্বিমুখী প্রক্রিয়া। তাই সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও নাগরিক উভয়কেই তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।

সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকের করণীয় হলো:
- রাষ্ট্রের আনুগত্য প্রদর্শন করা
- আইন মেনে চলা
- নিয়মিত কর প্রদান করা
- সামাজিক দায়িত্ব পালন করা প্রভৃতি।

সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় হলো:
- স্থানীয় সরকারকে শক্তিশালী করা
- সুষ্ঠু নির্বাচন আয়োজন করা
- ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা
- দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা
- মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা
- শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা
- বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা
- আইনের শাসন প্রতিষ্ঠা প্রভৃতি।

(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি : মো. মোজাম্মেল হক)
৯২.
জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে কখন?
  1. বিংশ শতকে
  2. প্রাচীন যুগে
  3. ষোড়শ শতকে
  4. মধ্যযুগে
ব্যাখ্যা
জাতি রাষ্ট্র হলো জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্র। সুনির্দিষ্ট ভূখণ্ডে স্বশাসনের লক্ষ্যে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে। জাতি রাষ্ট্র হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের ফসল।

পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা উন্মেষ ঘটে যার ফলশ্রুতিতে ইউরোপে জাতি রাষ্ট্র গঠিত হয়।

নিকোলা ম্যাকিয়াভেলিকে জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৯৩.
আমলাতন্ত্রকে কী বলা হয়?
  1. Current Government
  2. Desk Government
  3. Permanent Government
  4. Table Government
ব্যাখ্যা
আমলাতন্ত্র হলো স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ ও পেশাদার কর্মচারিদের সংগঠন। আমলাতন্ত্র সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।

আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy যা ফরাসি শব্দ Bureau (Desk বা টেবিল) এবং গ্রিকশব্দ Kratein (শাসন) থেকে উদ্ভূত। তাই Bureaucracy এর উৎপত্তিগত অর্থ হলো Desk Government.

জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েভার কে আমলাতন্ত্রের জনক বলা হয়। আমলাতন্ত্রে কাজের দীর্ঘসূত্রিতার জন্যে লাল ফিতার দৌরাত্ম্য দেখা দেয়।

(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৯৪.
আইনের শাসন সূচক-২০২১ অনুসারে আইনের শাসনে বিশ্বে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. কম্বোডিয়া
  2. ভেনেজুয়েলা
  3. আফগানিস্তান
  4. মিয়ানমার
ব্যাখ্যা
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট সংস্থা গত ১৪ অক্টোবর ২০২১ বিশ্বের মোট ১৩৯টি দেশ নিয়ে আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্ট অনুসারে বিশ্বে আইনের শাসন সূচকে:
- প্রথম : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা
- বাংলাদেশের অবস্থান : ১২৪তম।

(তথ্যসূত্র: আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট)
৯৫.
All human beings are born free and equal in dignity and rights. এটি জাতিসংঘ মানবাধিকার সনদের কত নং আর্টিকেলে বর্ণিত হয়েছে?
  1. ১ নং
  2. ৩ নং
  3. ৪ নং
  4. ৩০ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র মানব অধিকারের ইতিহাসে অন্যতম দলিল। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ২১৭এ রেজ্যুলেশনের মাধ্যমে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে।

এই ঘোষণাপত্রে মোট ৩০টি আর্টিকেল রয়েছে।
এর মধ্যে ১ নং আর্টিকেলে বলা হয়েছে:

All human beings are born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.

অন্যদিকে,

৩ নং আর্টিকেল
Everyone has the right to life, liberty and security of person.

৪ নং আর্টিকেল
No one shall be held in slavery or servitude; slavery and the slave trade shall be prohibited in all their forms.

৩০ নং আর্টিকেল
Nothing in this Declaration may be interpreted as implying for any State, group or person any right to engage in any activity or to perform any act aimed at the destruction of any of the rights and freedoms set forth herein.

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)