পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
বাংলা সাহিত্যঃ প্রাচীন ও মধ্য যুগ, পত্রিকা ও সাময়িকী এবং অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আনোয়ার পাশা, আব্দুল কাদির, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর শামসুদ্দীন, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'বাংলাদেশ কথা কয়' গ্রন্থটির সম্পাদনা করেন-
  1. ক) আবুল কালাম শামসুদ্দীন
  2. খ) আবুল মনসুর আহমদ
  3. গ) আবদুল গাফ্ফার চৌধুরী
  4. ঘ) আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা
'বাংলাদেশ কথা কয়' গ্রন্থটির সম্পাদনা করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তাঁর রচিত উপন্যাস- চন্দ্রদ্বীপের উপাখ্যান, নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রাত্রির চাঁদ। গল্পগ্রন্থ- কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর। শিশুতোষ গ্রন্থ- ডানপিটে শওকত। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো/ একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি' তাঁর রচিত কালজয়ী গান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'দিলরুবা' কাব্যের রচয়িতা কে?
  1. ক) আবু ইসহাক
  2. খ) আব্দুল কাদির
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আহসান হাবীব
ব্যাখ্যা
আব্দুল কাদির ছিলেন মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত শিখা পত্রিকার প্রকাশক ও লেখক (১৯২৭)। তাঁর রচিত কবিতা- দিলরুবা, উত্তর বসন্ত। প্রবন্ধ- বাংলা কাব্যের ইতিহাস: মুসলিম সাধনার ধারা, কবি নজরুল, কাজী আবদুল ওদুদ, লোকায়ত সাহিত্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'এসো বিজ্ঞানের রাজ্যে' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) আব্দুল গাফফর চৌধুরি
  2. খ) আবুল মনসুর আহমদ
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) আবদুল্লাহ আল-মুতী
ব্যাখ্যা
আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন একজন বিজ্ঞান লেখক হিসেবে পরিচিত। তাঁর রচিত প্রথম বইয়ের নাম এসো বিজ্ঞানের রাজ্যে। তাঁর রচিত অন্যান্য গ্রন্থের নাম- আবিষ্কারের নেশায়, বিজ্ঞান ও মানুষ, সাগরের রহস্যপুরী, তারার দেশের হাতছানি, বিজ্ঞানের বিস্ময়, শিক্ষা ও বিজ্ঞান: নতুন দিগন্ত, মহাকাশে কী ঘটছে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বিলাতে সাড়ে সাতশ দিন' বিখ্যাত ভ্রমণ গ্রন্থের লেখক-
  1. ক) আবুল ফজল
  2. খ) আবুল মনসুর আহমেদ
  3. গ) আব্দুল হাই
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
মুহম্মদ আব্দুল হাই রচিত বিখ্যাত ভ্রমণ গ্রন্থের নাম- বিলাতে সাড়ে সাতশ দিন। 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত গ্রন্থ?
  1. ক) ভাওয়ালগড়ের উপাখ্যান
  2. খ) পদ্মা মেঘনা যমুনা
  3. গ) আমি কিংবদন্তির কথা বলছি
  4. ঘ) সংকর সংকীর্তন
ব্যাখ্যা
আমি কিংবদন্তির কথা বলছি বিখ্যাত কাব্যগ্রন্থের রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে। অপরদিকে ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা ও সংকর সংকীর্তন আবু জাফর শামসুদ্দীন ত্রয়ী উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'দেয়াল' উপন্যাসের রচয়িতা-
  1. ক) আবুল মনসুর আহমদ
  2. খ) আবু জাফর শামসুদ্দীন
  3. গ) এস ওয়াজেদ আলী
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীন উপন্যাস- পরিত্যক্ত স্বামী (প্রথম প্রকাশিত), ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন, দেয়াল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পলাশী থেকে পাকিস্তান' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবুল মনসুর আহমদ
  2. খ) আবুল কালাম শামসুদ্দীন
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
কচিপাতা, ত্রিস্রোতা, দৃষ্টিকোণ, ইলিয়ড, পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস), অতীত দিনের স্মৃতি (আত্মজীবনী ও স্মৃতিচারণ) ইত্যাদি গ্রন্থাবলীর রচয়িতা আবুল কালাম শামসুদ্দীন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আবুল ফজলের উপন্যাস নয়-
  1. ক) চৌচির
  2. খ) প্রদীপ ও পতঙ্গ
  3. গ) রেখাচিত্র
  4. ঘ) রাঙ্গা প্রভাত
ব্যাখ্যা
রেখাচিত্র আবুল ফজল দিনলিপি। চৌচির, প্রদীপ ও পতঙ্গ এবং রাঙ্গা প্রভাত তাঁর রচিত উপন্যাস। তিনি শিখা পত্রিকার পঞ্চম সংখ্যার সম্পাদনা করেন। মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) আব্দুল কাদির
  2. খ) আল মাহমুদ
  3. গ) আবুল হাসান
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা
আবুল হোসেন মিয়ার সাহিত্যিক নাম আবুল হাসান। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। তাঁর রচিত কাব্যগ্রন্থ- রাজা যায় রাজা আসে, যে তুমি হরণ করো, পৃথক পালঙ্ক। তাঁর মৃত্যুর পর প্রকাশিত কাব্যনাট্য- ওরা কয়েকজন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
নিচের কোনটি আল মাহমুদের উপন্যাস?
  1. ক) সোনালী কাবিন
  2. খ) পানকৌড়ির রক্ত
  3. গ) কালের কলস
  4. ঘ) কাবিলের বোন
ব্যাখ্যা
লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, পাখির কাছে ফুলের কাছে, অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ। ডাহুকী, উপমহাদেশ, আগুনের মেয়ে, চেহারার চতুরঙ্গ, কাবিলের বোন ইত্যাদি তাঁর রচিত উপন্যাস এবং পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক, ময়ূরীর মুখ তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
  1. ক) বিশ শতকের মেয়ে
  2. খ) বাঙালি মুসলমানের মন
  3. গ) বিশ শতকের বাঙালি
  4. ঘ) বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
ব্যাখ্যা
বিশ শতকের বাঙালি, বিচিত চিন্তা, স্বদেশ অন্বেষা, স্বদেশ চিন্তা, সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ। বাঙালি মুসলমানের মন ও বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস আহমদ ছফা রচিত প্রবন্ধগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
নিচের কোনটি অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণকাহিনী?
  1. ক) কালের শাসন
  2. খ) দেশে বিদেশে
  3. গ) জার্নাল ক্রীডো
  4. ঘ) পথে প্রবাসে
ব্যাখ্যা
পথে প্রবাসে ও ইউরোপের চিঠি অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণকাহিনী। দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলী রচনা ভ্রমণকাহিনী। জার্নাল ক্রীডো ও কালের শাসন অন্নদাশঙ্কর রায় রচিত কবিতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
আরাকান রাজসভার আদি কবি কে?
  1. ক) মাগন ঠাকুর
  2. খ) শমসের আলী
  3. গ) বিদ্যাপতি
  4. ঘ) দৌলত কাজী
ব্যাখ্যা
আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী। তিনি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। তার উল্লেখযোগ্য কাব্যের নাম 'সতীময়না ও লোরচন্দ্রানী'। এটি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে তিন খন্ডে রচিত। আরাকান রাজসভার অন্যান্য কবিগণ হলেন- আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আবদুল করিম খন্দকার, শমসের আলী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'খোঁয়ারি' ছোট গল্পের রচয়িতা কে?
  1. ক) আবদুল গাফ্ফার চৌধুরী
  2. খ) আবুল কালাম শামসুদ্দীন
  3. গ) এস ওয়াজেদ আলী
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত ছোটগল্প- খোঁয়ারি, অন্য ঘরে অন্য স্বর, দুধেভাতে উৎপাত, দোজখের ওম এবং তাঁর রচিত উপন্যাস- চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
মনসামঙ্গল কাব্যের চরিত্র কোনটি?
  1. ক) লখিন্দর
  2. খ) ফুল্লরা
  3. গ) কালকেতু
  4. ঘ) ভাড়ুদত্ত
ব্যাখ্যা
চণ্ডীমঙ্গল মধ্যযুগের মঙ্গল কাব্যের সাহিত্য ধারা। চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ- কালকেতু, ফুল্লরা, ভাড়ুদত্ত, মুরারি শীল। মনসামঙ্গলের প্রধান চরিত্র গুলো হলো- সাপের দেবী মনসা, চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর, সনকা। মনসামঙ্গলের অপর নাম পদ্মাপুরাণ।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৬.
আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) ছায়া হরিণ
  2. খ) সারা দুপুর
  3. গ) আশায় বসতি
  4. ঘ) রাত্রিশেষ
ব্যাখ্যা
আহসান হাবিব ছিলেন মূলত কবি ও সাংবাদিক। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি। অরণ্যে নীলিমা, রানী খালের সাঁকো তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'কাফেলা' নাটকের রচয়িতা কে?
  1. ক) এস ওয়াজেদ আলী
  2. খ) ইব্রাহিম খাঁ
  3. গ) আব্দুল্লাহ আল মামুন
  4. ঘ) কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা
কাফেলা, কামাল পাশা, আনোয়ার পাশা, ঋণ পরিশোধ, ভিস্তি বাদশা ইত্যাদি নাটকের রচয়িতা ইব্রাহিম খাঁ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৮.
'ভবিষ্যতের বাঙালি' প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) আহমদ শরীফ
  2. খ) গাফ্ফার চৌধুরী
  3. গ) আহমদ ছফা
  4. ঘ) এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা
ভবিষ্যতের বাঙালি, প্রাচ্য ও প্রতিষ্ঠিত, জীবনের গল্প ইত্যাদি প্রবন্ধের রচয়িতা এস ওয়াজেদ আলী। তাঁর রচিত ঐতিহাসিক উপন্যাস গ্রানাডার শেষ বীর। তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনী- মোটরযোগে রাঁচি সফর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
'বাংলাদেশ' অমিয় চক্রবর্তী রচিত একটি-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) নাটক
  3. গ) গদ্য রচনা
  4. ঘ) কবিতা
ব্যাখ্যা
'বাংলাদেশ' অমিয় চক্রবর্তী রচিত একটি কবিতা। এটি তাঁর 'অনিঃশেষ' কাব্যগ্রন্থের একটি কবিতা। এ কবিতাটি রচিত অক্ষরবৃত্ত ছন্দে। তাঁর রচিত কাব্যগ্রন্থ- খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, অনিঃশেষ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
'মানচিত্র' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কাজী আবদুল ওদুদ
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) এস ওয়াজেদ আলী
  4. ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ কাব্যগ্রন্থের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। তাঁর রচিত বিখ্যাত কবিতা 'স্মৃতিস্তম্ভ'। এটি তাঁর মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। তেইশ নম্বর তৈলচিত্র, কর্ণফুলী, ক্ষুধা ও আশা, খসড়া কাগজ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
নিচের কোনটি উপন্যাস?
  1. ক) শাশ্বতবঙ্গ
  2. খ) নদীবক্ষে
  3. গ) প্রাচ্য ও প্রতীচ্য
  4. ঘ) গুলদাস্তা
ব্যাখ্যা
'নদীবক্ষে' কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস। 'শাশ্বতবঙ্গ' তাঁর রচিত বিখ্যাত প্রবন্ধ সংকলন। প্রাচ্য ও প্রতীচ্য এস ওয়াজেদ আলী রচিত প্রবন্ধ এবং তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
'আব্দুল্লাহ্' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) কাজী আবদুল ওদুদ
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক রচিত বিখ্যাত উপন্যাস- আব্দুল্লাহ্। আঁখিজল ও লতিকা তাঁর রচিত কাব্য। প্রবন্ধমালা তাঁর রচিত প্রবন্ধ এবং নবীকাহিনী তাঁর রচিত শিশুতোষগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
'জীবনক্ষুধা' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) এস ওয়াজেদ আলী
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
সত্যমিথ্যা, জীবনক্ষুধা ও আবে হায়াত উপন্যাস ত্রয়ের রচয়িতা আবুল মনসুর আহমদ। আয়না, ফুড কনফারেন্স, আসমানী পর্দা তাঁর রচিত গল্পগ্রন্থ এবং তাঁর রচিত রাজনীতি বিষয়ক গ্রন্থ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, শেরেবাংলা থেকে বঙ্গবন্ধু। তাঁর রচিত স্মৃতিকথা- আত্মকথা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।