পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, দীনেশচন্দ্র সেন, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
হাসান হাফিজুর রহমানের কবিতা কোনটি?
  1. ক) শোকার্ত তরবারি
  2. খ) আলোকিত গহ্বর
  3. গ) আরো দুটি মৃত্যু
  4. ঘ) আধুনিক কবি ও কবিতা
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমানের কবিতাঃ শোকার্ত তরবারি, আর্ত শব্দাবলী, অন্তিম শবের মত, যখন উদ্যত সঙ্গিন। তার প্রবন্ধঃ আলোকিত গহ্বর, আধুনিক কবি ও কবিতা,সাহিত্য প্রসঙ্গ। গল্পঃ আরো দুটি মৃত্যু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি হুমায়ুন আজাদের কবিতা নয়?
  1. ক) কাফনে মোড়া অশ্রুবিন্দু
  2. খ) সবকিছু নষ্টদের অধিকারে যাবে
  3. গ) জ্বলো চিতাবাঘ
  4. ঘ) কবি অথবা দন্ডিত পুরুষ
ব্যাখ্যা
হুমায়ুন আজাদের কাব্যঃ অলৌকিক ইস্টিমার, জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, যতি গভীরে যাই মধু যতই ওপরে যাই নীল, কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি। তার উপন্যাসঃ ছাপ্পান্ন হাজার বর্গমাইল, সব কিছু ভেঙে পড়ে, শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ, কবি অথবা দন্ডিত পুরুষ, পাঁক সার জমিন সাদ বাদ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কে 'একাত্তর: করতলে ছিন্নমাথা' গ্রন্থ রচনা করেন?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) আব্দুল কাদির
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) আবু রুশদ
ব্যাখ্যা
'একাত্তর: করতলে ছিন্নমাথা' গ্রন্থের রচয়িতা- হাসান আজিজুল হক। এটি তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলীলপত্র' সম্পাদনা করেন-
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) আব্দুল কাদির
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) হাসান আজিজুল হক
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের 'মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প'- এর প্রধান নিযুক্ত হন। তার সম্পাদনায় ১৫ খণ্ডে 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলীলপত্র' প্রকাশিত (১৯৮২-৮৩) হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি তারাশঙ্করের উপন্যাস নয়?
  1. ক) হাঁসুলী বাকের উপকথা
  2. খ) অগ্রদানী
  3. গ) যতিভঙ্গ
  4. ঘ) অভিযান
ব্যাখ্যা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস - চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, হাঁসুলী বাকের উপকথা, গণদেবতা, আরগ্য নিকেতন, রাধা, যতিভঙ্গ, অভিযান ইত্যাদি। অগ্রদানী তার শ্রেষ্ঠ গল্পগুলোর একটি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কার পরামর্শে দক্ষিণারঞ্জন মিত্র বাংলা সাহিত্যের লুপ্তপ্রায় কথাসাহিত্য সংগ্রহ শুরু করেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) চন্দ্রকুমার দে
  3. গ) দীনেশচন্দ্র সেন
  4. ঘ) জসিমউদ্‌দীন
ব্যাখ্যা
দক্ষিণারঞ্জন মিত্র বাংলা সাহিত্যের লুপ্তপ্রায় কথাসাহিত্য সংগ্রহ শুরু করেন দীনেশচন্দ্র সেনের পরামর্শে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নীলদপর্ণ নাটকের কাহিনী কোন অঞ্চলের?
  1. ক) কুষ্টিয়া
  2. খ) দিনাজপুর
  3. গ) বরিশাল
  4. ঘ) মেহেরপুর
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্র রচিত নীলদপর্ণ নাটকের কাহিনী মেহেরপুর অঞ্চলের। নাটকটি প্রথম প্রকাশ করা হয় ঢাকার বাংলা প্রেস থেকে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
সমাজের প্রাচীনপন্থীদের ব্যাঙ্গ করে লেখা প্রহসন কোনটি?
  1. ক) জামাই বরিক
  2. খ) বিয়ে পাগলা বুড়ো
  3. গ) সধবার একাদশী
  4. ঘ) কমলেকামিনী
ব্যাখ্যা
সমাজের প্রাচীনপন্থীদের ব্যাঙ্গ করে দীনবন্ধু মিত্রের রচিত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’। ১৮৭২ সালে নাটকটি প্রথম অভিনীত হয়। এর উল্লেখযোগ্য চরিত্রঃ নসিরাম, রতা, রাজীব, রাজমণি, বৈকুণ্ঠ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'কেনারাম' চরিত্রটি পাওয়া যায়_____নাটকে।
  1. ক) নবীন তপস্বিনী
  2. খ) লীলাবতী
  3. গ) সধবার একাদশী
  4. ঘ) জামাই বরিক
ব্যাখ্যা
উনিশ শতকের মধ্যভাগে সুরাপান ও বেশ্যাসক্তি একশ্রেণীর যুবকের জীবনে বিপর্যয়ের সৃষ্টি করেছিলো। সধবার একাদশী সেই বিপর্যয়ের কাহিনী নিয়ে রচিত। এই নাটকের চরিত্র নিমে দত্ত বাংলা সাহিত্যের অবিস্মরণীয় চরিত্র। এই নাটকের কেনারাম চরিত্রের মধ্য দিয়ে তৎকালীন শিক্ষিত শ্রেণীর নৈতিক অবস্থান ফুটে উঠেছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১০.
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা “চতুরঙ্গ” কার সম্পাদনায় প্রকাশিত হয়?
  1. ক) শেখ আব্দুর রহিম
  2. খ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  3. গ) মুহম্মদ মনসুর উদ্দীন
  4. ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
হুমায়ুন কবির সম্পাদিত বিখ্যাত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “চতুরঙ্গ” ১৯৩৯ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত প্রকাশিত হয়। তার ;রচিত বিখ্যাত উপন্যাস - নদী ও নারী।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১১.
বৃহৎবঙ্গ কে রচনা করেন?
  1. ক) ড. দীনেশচন্দ্র সেন
  2. খ) দীনবন্ধু মিত্র
  3. গ) চন্দ্রকুমার দে
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
ড. দীনেশচন্দ্র সেন গ্রাম বাংলার বিভিন্ন পুঁথি সংগ্রহ করে ‘বঙ্গভাষা ও সাহিত্য’ - রচনা করেন। এটি ১৮৯৬ সালে প্রকাশিত হয়। ‘বৃহৎবঙ্গ’ হচ্ছে সুপ্রাচীনকাল হতে পলাশীর যুদ্ধ পর্যন্ত সময়ের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে তার রচিত আরেকটি গ্রন্থ। তার সম্পাদিত গীতিকা ‘ময়মনসিংহ গীতিকা’ ও ‘পূর্ববঙ্গ গীতিকা’।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
'শিউলি' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) শওকত ওসমান
  3. গ) সত্যেন সেন
  4. ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
'শিউলি' উপন্যাসের রচয়িতা - হাসান আজিজুল হক। এছাড়া তাঁর আরো কয়েকটি উপন্যাস - আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, বৃত্তায়ন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৩.
সমাচার দর্পণ পত্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়?
  1. ক) জন ক্লার্ক মার্শম্যান
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) গঙ্গাকিশোর রায়
  4. ঘ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
ব্যাখ্যা
‘সমাচার দর্পণ' বাংলা ভাষার অন্যতম প্রাচীন সাপ্তাহিক সংবাদপত্র। এটি ১৮১৮ সালের মে মাসে জর্জ ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৪.
কে 'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা' উপদেশটি দিয়েছিলেন?
  1. ক) শওকত ওসমান
  2. খ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
  3. গ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  4. ঘ) জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র সতের বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান-ধারণার মতোই গতানুগতিকতা মুক্ত। তিনি তাঁর ছাত্রদেরকে জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন। ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যেকোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও। তাঁর পুনরাবৃত্ত উপদেশ ছিল- 'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা'। ডিরোজিও'র প্রিয় ছিলেন হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র। এরাই হচ্ছে ইয়ং বেঙ্গল এর সদস্য। এদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ও ছিলেন।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার
১৫.
শামসুর রাহমান : নিঃসঙ্গ শেরপা - কার রচিত গ্রন্থ?
  1. ক) শামসুর রহমান
  2. খ) আবু জাফর ওবায়দুল্লাহ
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) মোহাম্মদ মনিরুজ্জামান
ব্যাখ্যা
''শামসুর রাহমান : নিঃসঙ্গ শেরপা'' - হুমায়ুন আজাদ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ যা ১৯৮৩ সালে প্রকাশিত হয়।
তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থ -
- নারী,
- আমার অবিশ্বাস,
- দ্বিতীয় লিঙ্গ,
- শিল্পকলার বিমানবিকীরণ ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।