পরীক্ষা আর্কাইভ

Sonali Bank Ltd (Senior Officer)

পরীক্ষাUnlistedতারিখ১ জুন, ২০১৮সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Sonali Bank Ltd Post Name: Senior Officer (গ্রেড-৯) Exam Date: 01.06.2018
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Sonali Bank Ltd (Senior Officer)

Unlisted · ১ জুন, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
‘Legal Statement'- এর বাংলা পরিভাষা-
  1. ক) আইনি উক্তি
  2. খ) জবানবন্দি
  3. গ) বৈধ উক্তি
  4. ঘ) দালিলিক প্রমাণ
ব্যাখ্যা
- ‘Legal Statement' এর অর্থ জবানবন্দি

আরও কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা হলো-
• Notice– বিজ্ঞপ্তি
• Myth– পৌরাণিক কাহিনী
• Note book– মন্তব্য বহি
• Nursery– শিশুশালা
• Liberal– উদার

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
প্রমিত বানানরূপ-
  1. ক) গলাধঃকরণ
  2. খ) গলধকরণ
  3. গ) গলধঃকরণ
  4. ঘ) গলাধকরণ
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত শব্দের মধ্য প্রমিত বানান হলো: গলাধঃকরণ

গলাধঃকরণ
উচ্চারণ – [গলাধোক্‌করোন্‌] (বিশেষ্য)
• {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+অধঃ+ √কৃ+অন(ল্যুট্‌)} 

শব্দের অর্থ 

১ গিলে ফেলা; গেলা। 
২ ভক্ষণ; গ্রাস (প্রত্যেক কদর্য এবং প্রত্যেক কালকূটকে গলাধঃকরণ করিয়া ফেলিল -মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। 
৩ পান। 
৪ পরিপাক; হজম। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
নিচের কোনটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক-
  1. সংগীতজ্ঞ
  2. গীতিকার
  3. নাট্যকার
  4. চিত্রশিল্পী
অনির্ধারিত
ব্যাখ্যা
একের অধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।  
- তিনি সংগীতজ্ঞ, গীতিকার, নাট্যকার, চিত্রশিল্পী ছিলেন। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

- তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। 
- তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২১ সালে কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।

উল্লেখ্যযোগ্য গ্রন্থ

- পরিণীতা
- বৈকুণ্ঠের উইল
- পল্লীসমাজ
- দেবদাস
- চরিত্রহীন
- নিষ্কৃতি
- শ্রীকান্ত (৪ খন্ড)
- দত্তা
- গৃহদাহ
- দেনা-পাওনা 
- পথের দাবী
- শেষ প্রশ্ন
-  নারীর মূল্য

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘তবু না বলা কথাটি সবাই মেনে নেয়'- বাক্যটির নেতিবাচক রূপ—
  1. ক) তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না।
  2. খ) তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না।
  3. গ) তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না।
  4. ঘ) তবু না বলা কথাটি সবার মানতে হয়।
ব্যাখ্যা
- ‘তবু না বলা কথাটি সবাই মেনে নেয়' এর নেতিবাচক রূপ হলো 'তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না'।

নেতিবাচক বাক্য
- যে বাক্যের সাহায্যে কোন কিছুর নেতিবাচক বর্ণনা দেয়া হয়, তাকে বলা হয় নেতিবাচক বাক্য।
যেমন—
- সে এখন আর গান গায় না।
- ছেলেটির অসুখ এখনও ভালো হয়নি।
- তিনি এবার গ্রামে যাবেন না ইত্যাদি ।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘তুবড়ি’- শব্দের অর্থ কি?
  1. ক) বাজি
  2. খ) জোরালো
  3. গ) তেড়ে আসা
  4. ঘ) তাড়াতাড়ি
ব্যাখ্যা
- তুবড়ি শব্দের অর্থ 'বাজি'।
তুবড়ি
• তুবড়ি বা তুপড়ি  

শব্দের অর্থ 

[তুব্‌ড়ি] (বিশেষ্য)
১ এক ধরনের আতশ-বাজি। 
২ সাপুড়েদের লাউয়ের খোলে দুটি নল ফিনকির মতো অনর্গল উচ্ছল কথার তোড় (কথার তুবড়ি ছোটানো)। 
• {(তৎসম বা সংস্কৃত) তুম্ব>;(হিন্দি) (তুলনীয়) তুমড়ী} তুবর, তুবরিকা [তুবর, +ইন(ঠন্‌)+আ(টাপ্‌)}।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
‘লক্ষণ’ শব্দের প্রমিত উচ্চারণ -
  1. ক) লোক্খন
  2. খ) লক্‌খোন্
  3. গ) লোক্‌খোন্
  4. ঘ) লক্‌খন্
ব্যাখ্যা
- ‘লক্ষণ’ শব্দের প্রমিত উচ্চারণ হলো 'লোক্‌খোন্'।

লক্ষণ
• সঠিক উচ্চারণ- লোক্‌খোন্‌।
• এটি একটি বিশেষ্য পদ।
• এটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ।
• প্রকৃতি-প্রত্যয়: √রক্ষ্‌+অন(ল্যুট্‌)

শব্দের অর্থ-
১ চিহ্ন (দারিদ্র্যের লক্ষণ)। 
২ পরিচয় (মরত্ত্বের লক্ষণ)।
৩ নিদর্শন; অভিজ্ঞান (জ্ঞানের লক্ষণ)। 
৪ আভাস; ইঙ্গিত; সূচনা (ঝড়ের বা ক্রোধের লক্ষণ)। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
“গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে।'-চরণটি নান্দনিক বিবেচনায় হয়ে উঠেছে—
  1. ক) উপমা
  2. খ) রূপক
  3. গ) চিত্রকল্প
  4. ঘ) রূপকাভাস
ব্যাখ্যা
- “গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। এই লাইনটি নান্দনিক বিবেচনায় 'চিত্রকল্প' এর অন্তর্গত।
- জসীমউদ্‌দীন গ্রাম্য পরিবেশের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে তাঁর কবিতার মাঝে চিত্রকল্পের সূচনা করেন।

চিত্রকল্প
সাধারণভাবে কবির কল্পনা বা ভাবানুভূতির চিত্রকে শব্দবিন্যাসের মাধ্যমে বিভিন্ন প্যাটার্ন বা আকারে উপস্থাপন করাই হলো কবিতার চিত্রকল্প।
কবিতায় কবির উপলব্ধি অভিজ্ঞতাকে কখনো সঙ্গতি কখনো ব্যাপ্তি ও বৈচিত্র দানের প্রয়োজনে চিত্রকল্পের জন্ম।
চিত্রকল্প বিচ্ছিন্নভাবে কোন কবিতা নয়, তবে এটি কবিতার একটি গুরুত্ত্বপূর্ণ উপাদান।

প্রদত্ত চরণটিতে "গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে" বাক্যটিতে প্রকৃতির মাধ্যামে একটি আবেগময় ও নান্দনিক চিত্র ফুটে উঠেছে। এখানে পাতার ঝরে পড়াকে "বেদনা"র সঙ্গে যুক্ত করে মানবিক অনুভূতি আরোপ করা হয়েছে, যা পাঠকের মনে একটি স্পষ্ট mental image বা মনের চিত্র তৈরি করে। এই বিশেষত্বই চিত্রকল্প-এর বৈশিষ্ট্য।ক) উপমা: উপমা সরাসরি তুলনামূলক শব্দ (যেমন—যেমন, মত) ব্যবহার করে, যা এখানে অনুপস্থিত।
খ) রূপক: রূপকে একটি বস্তুকে অন্য বস্তুরূপে চিহ্নিত করা হয় (যেমন—"জীবন একটি যাত্রা"), যা এখানে প্রযোজ্য নয়।
ঘ) রূপকাভাস: এটি দীর্ঘ রূপক বা প্রতীকী বর্ণনা, যা পুরো কবিতার প্রেক্ষাপটে কাজ করে, একটি চরণে নয়।

এই চরণে কোনো প্রত্যক্ষ তুলনা বা অভেদ নেই, বরং একটি প্রাণবন্ত দৃশ্যচিত্র আছে।

উৎস: কবিতায় ভাষা ও চিত্রকল্প, মোঃ ফিরোজ হোসেন। 
.
উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ—
  1. ক) সকাল
  2. খ) সততা
  3. গ) একাল
  4. ঘ) সমস্যা
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত শব্দের মধ্যে 'সকাল' হলো উপসর্গ যোগে গঠিত কর্মধারয় সমাস।
আরও কয়েক ধরনের কর্মধারয় সমাস রয়েছে।

সেগুলো হলো:

• কখনো কখনো সর্বনাম যোগে, যেমন-  সেকাল, একাল
• সংখ্যাবাচক শব্দযোগে ,যেমন- শব্দ : একজন, দোতলা। 
• উপসর্গ যোগে গঠিত,যেমন-বিকাল, সকাল, বিদেশ, বেসুর।
• অব্যয় যোগে গঠিত,যেমন: কুকর্ম, যথাযোগ্য। 

উৎস
: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
.
'মধুসূদন' নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র -
  1. ক) গৃহদাহ
  2. খ) যোগাযোগ
  3. গ) শর্মিষ্ঠা
  4. ঘ) নদীবক্ষে
ব্যাখ্যা
- 'যোগাযোগ' উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হলো: 'মধুসূদন' 

: ‘যোগাযোগ' (১৯২৬) ‘বিচিত্রা' মাসিক নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- তখন কাহিনিটি আরো দীর্ঘ হবে এই রকম পরিকল্পনা ছিল। পরে কাহিনির নাম হয় ‘যোগাযোগ’ ।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহিনী নারীর রূপ স্পষ্ট। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘এ পোশাকটি মানায় নি।' এই বাক্যটি— উদাহরণ ।
  1. ক) কর্মবাচ্যের
  2. খ) ভাববাচ্যের
  3. গ) কর্মকর্তৃবাচ্যের
  4. ঘ) কর্তৃবাচ্যের
ব্যাখ্যা
- ‘এ পোশাকটি মানায় নি।' এই বাক্যটি— হলো কর্মকর্তৃবাচ্যের অন্তর্গত।

কর্মকর্তৃবাচ্যে
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন-
কাজটা ভালো দেখায় না।
বাঁশি বাজে এ মধুর লগনে।
সুতি কাপড় অনেক দিন টেকে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
১১.
‘অতএব, আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন।'- এই বাক্যে নিচের কোন ধরনের অসংগতি লক্ষ্য করা যায়?
  1. ক) দূরান্বয় দোষ
  2. খ) অতি বিনয়ের প্রকাশ
  3. গ) বচনের ভুল প্রয়োগ
  4. ঘ) আসত্তি গুণ পূরণ না হওয়া
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যটিতে বচনের ভুল প্রয়োগ হয়েছে।
- বাক্যটিতে 'পরিবার' শব্দের সাথে 'বর্গ' যোগ করা হয়েছে।
- এখানে 'পরিবার' অর্থগতভাবে বহুবচন।
- তাই 'পরিবার' এর সাথে পুনরায় 'বর্গ' যোগ করায় এখানে বচনের ভুল প্রয়োগ হয়েছে।
• একইসঙ্গে দুইবার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০১৯সংস্করণ)।
১২.
সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য—
  1. ক) অভ্র-আবীর
  2. খ) তীর্থ-সলিল
  3. গ) তীর্থরেণু
  4. ঘ) বেণু-বীণা
ব্যাখ্যা
- সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য হলো: 'অভ্র-আবীর'
- এটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।

সত্যেন্দ্রনাথ দত্ত
- তিনি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 
- সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। 
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হলো:

- সবিতা
- সন্ধিক্ষণ 
- বেণু ও বীণা
- হোম শিখা
- ফুলের ফসল
- কুহু ও কেকা
- তুলির লিখন
- অভ্র-আবীর 
- হসন্তিকা
- শিশু-কবিতা 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
‘ছেলেটি এমন আঁকাই এঁকেছে!' বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে—
  1. ক) মুখ্যকর্ম
  2. খ) ধাতুৰ্থক কর্ম
  3. গ) গৌণকর্ম
  4. ঘ) প্রযোজক কর্ম
ব্যাখ্যা

বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে।

যেমন-
আর কত খেলা খেলবে। মূল ‘খেল’ ধাতু থেকে ক্রিয়াপদ ‘খেলবে' এবং কর্মপদ ‘খেলা’ উভয়ই গঠিত হয়েছে। তাই ‘খেলা’ পদটি সমধাতুজ বা ধাত্বর্থক কর্ম।
• সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে।
যেমন-
এমন সুখের মরণ কে মরতে পারে?
বেশ এক ঘুম ঘুমিয়েছি।
আর মায়াকান্না কেঁদো না গো বাপু । 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৪.
বাংলা-গদ্যের আদি নিদর্শন কোনটি?
  1. ক) চর্যাপদ
  2. খ) কোচবিহার র লেখা চিঠি
  3. গ) শেখ শুভোদয়া
  4. ঘ) নরোত্তম দাসের দেহকাড়চা
ব্যাখ্যা
- ১৫৫৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয় ।
- ষোল শতক থেকে গদ্যরীতির সূচনা হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে নিতান্ত প্রয়োজনের মধ্যে তা সীমাবদ্ধ থাকে।
- ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষসাধন মোটেই সম্ভবপর হয় নি।
- ইতস্তত বিক্ষিপ্ত কিছুসংখ্যক দৃষ্টান্ত অন্যত্র দৃষ্টিগোচর হলেও বাণিজ্যসম্ভারের পশ্চাতে খ্রিস্টধর্মের পসার সাজিয়ে আগত পর্তুগিজ পাদ্রিদের হাতেই বাংলা গদ্যের ব্যাপক ব্যবহারের সূত্রপাত হয় ।

ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতির চারটি স্তর নির্দেশ করেছেন।

সে স্তরগুলোর পরিধি:
প্রথম স্তর: সূচনা—ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত।

দ্বিতীয় স্তর: উন্মেষ—১৮০০ (শ্রীরামপুর মিশন ) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের) পূর্ব পর্যন্ত ।

তৃতীয় স্তর: অভ্যুদয়—১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্রের) পূর্ব পর্যন্ত ।

চতুর্থ স্তর: পরিণতি—১৮৬৫ (বঙ্কিমচন্দ্র) থেকে বর্তমান কাল পর্যন্ত।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
১৫.
কাল নিরবধি গ্রন্থটি যাঁর আত্মজীবনী-
  1. ক) মুস্তাফা নূরউল ইসলাম
  2. খ) আনিসুজ্জামান
  3. গ) মাহমুদুল হক
  4. ঘ) আবদুল্লাহ আবু সায়ীদ
ব্যাখ্যা
- অধ্যাপক আনিসুজ্জামান রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ হলো - কাল নিরবধি
- বাংলা সাহিত্যের খ্যাতিমান অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি।

তার উল্লেখযোগ্য গ্রন্থ গুলো হলো:

- মুসলিম মানস ও বাংলা সাহিত্য
- মুসলিম বাংলার সাময়িকপত্র
- আঠারো শতকের বাংলা চিঠি
- পুরোনো বাংলা গদ্য
- সাহিত্যে ও সমাজে
- পূর্বগামী 
- কাল নিরবধি 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম এবং যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১৬.
'He can hardly keep the wolf from the door'. বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হলো—
  1. ক) সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না ।
  2. খ) তার এখন শিরে সংক্রান্তি।
  3. গ) তার নুন আনতে পান্তা ফুরায়।
  4. ঘ) সে না পারে সইতে না পারে কইতে।
ব্যাখ্যা
- 'He can hardly keep the wolf from the door' এর সঠিক অনুবাদ হলো- 'তার নুন আনতে পান্তা ফুরায়'।

 আরও কিছু গুরুত্ত্বপূর্ণ অনুবাদ হলো-
• Better late than never.– একেবারেই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো।
• Birds of a feather flock together.– চোরে চোরে মাসতুতো ভাই।
• Blue are the hills that are far from us.– দূরের জিনিস ভালো মনে হয় 
• Brevity is the soul of wit.– মানিকের খানিক ভালো।
• Build castles in the air.– আকাশকুসুম রচনা করা বা অলীক কল্পনা করা।
• Butter will/would not melt in somebody's mouth.– ভাজা মাছটি উলটে খেতে জানে না।
• Bypass the immediate superior/proper channel.– ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৭.
Choose the word closest to the meaning of the underlined word: The Patient needed an anodyne for his strained nerves.
  1. ক) Alcohol
  2. খ) Opium
  3. গ) Medicine
  4. ঘ) Pain-killing balm
ব্যাখ্যা
Anodyne (adjective): 
• English Meaning: Serving to alleviate pain.
• Bengali Meaning: বেদনা উপশমকারী (ওষুধ); সান্ত্বনাদায়ক (বস্তু)। 

• Synonyms: Sedative (শমক), Analgesic (ব্যথানাশক), Tranquillizer (উপশমকারী ঔষধ), Painkiller (ব্যথানাশক). 
Pain-killing balm হচ্ছে ব্যথানাশক উপশমক। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
১৮.
Select the pair from the following options which is set in opposition:
  1. ক) Scholar - Pedagogi
  2. খ) Humid - Arid
  3. গ) Erroneous - Faulty
  4. ঘ) Horrible - Atrocious
ব্যাখ্যা
• অপশনগুলোর মধ্যে Humid - Arid বিপরীত সম্পর্ক প্রকাশ করে। 
Humid (adjective): Containing or characterized by an uncomfortable amount of moisture.
Bengali Meaning: আর্দ্র; স্যাঁতসেঁতে; জলো। 

Arid (Adjective): Marked by little or no precipitation or humidity.
Bengali Meaning: (মাটি, জমি) অনুর্বর; (আবহাওয়া, অঞ্চল সম্বন্ধে) শুষ্ক; বৃষ্টিপাতহীন। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Choose the correct options to fill in the blanks (19 – 24): 'To come to the fore' means to become -.
  1. ক) prominent
  2. খ) aggressive
  3. গ) weak
  4. ঘ) aware
ব্যাখ্যা
To come to the fore: সামনে আসে। 

Prominent (adjective): 
• English Meaning: As in noticeable. 
• Bengali Meaning: সুপ্রত্যক্ষ; সহজলক্ষ্য। 
• Synonyms: Noticeable (লক্ষণীয়), Marked (চিহ্নিত), Commanding (নিয়ন্ত্রণকারী)। 

- তাই সঠিক উত্তরটি হচ্ছে: Prominent.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২০.
This evidence___ with what one already knows.
  1. ক) ties in
  2. খ) sets in
  3. গ) gives in
  4. ঘ) goes down
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- ties in. 
Tie in (verb):
English Meaning: as in to connect. 
Bengali Meaning: বাঁধা। 
- তাই এখানে 'ties in' appropriately বসবে। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২১.
In spite of all his brag he had 'to eat humble pie' means that he had to —.
  1. ক) apologize
  2. খ) surrender
  3. গ) leave
  4. ঘ) eat his food
ব্যাখ্যা
Eat humble pie:   
English Meaning: make a humble apology and accept humiliation.
Bangla Meaning: অপমান হজম করে ক্ষমা চাওয়া।   
• Ex. Sentence: At last the boss ate humble pie before the employees.
Bangla Meaning: অবশেষে বস কর্মচারিদের অপমান হজম করে ক্ষমা চাইলেন।

Source: Live MCQ lecture. 
২২.
We should_____ for a rainy day.
  1. ক) put down
  2. খ) put into
  3. গ) put something by
  4. ঘ) put things off
ব্যাখ্যা
We should put something by for a rainy day. 
Put something by: 
English Meaning: to save an amount of money to use later. 
Bengali Meaning: ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করা। 

• তাই এই sentence- টিতে 'put something by' appropriately হবে। 

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৩.
I was alarmed ______ the news of my brother's illness.
  1. ক) in
  2. খ) at
  3. গ) of
  4. ঘ) on
ব্যাখ্যা
Alarm এর পর 'at' preposition- টি appropriately ব্যবহার হয়। 
Alarmed at: সন্ত্রস্ত। 
Example: I was alarmed at his forceful entry. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২৪.
The man who follows his nose actually follows his —.
  1. ক) passion
  2. খ) rationality
  3. গ) instinct
  4. ঘ) memory
ব্যাখ্যা
Follow one's nose-  
English Meaning: to trust your own feelings rather than obeying rules or allowing yourself to be influenced by other people's opinions. 
Bengali Meaning: নিজের সহজাত প্রবৃত্তি অনুসরণ করা। 

Instinct: সহজপ্রকৃতি; উপজ্ঞা। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৫.
'Approval' may be expressed by the following interjection:
  1. ক) Ha!
  2. খ) Hush!
  3. গ) Bravo!
  4. ঘ) Hurrah!
ব্যাখ্যা
Approval (noun): 
English Meaning: an act or instance of approving something. 
Bengali Meaning: অনুমোদন; সমর্থন। 

Bravo (interjection):
English Meaning: as in to applaud. 
Bengali Meaning: (উৎসাহ দিতে) শাবাশ! চমৎকার! প্রশংসা ও সমর্থনসূচক উক্তি।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৬.
'Lachrymose nature' means—.
  1. ক) Lethargic
  2. খ) Prone to anger
  3. গ) Prone to tear
  4. ঘ) Energetic
ব্যাখ্যা
• Lachrymose (adjective): 
English Meaning- given to expressing strong emotion (as sorrow) by readily shedding tears. 
Bengali Meaning- অশ্রুপূর্ণ; ত্রুন্দনশীল; ছিচকাঁদুনে।  

• Prone to tear- কান্নার প্রবণতা।  

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৭.
A lame duck organization is one which needs ____
  1. ক) authority
  2. খ) staff
  3. গ) power
  4. ঘ) support
ব্যাখ্যা
Lame duck: 
English Meaning- An unsuccessful person, thing, or organization. 
Bengali Meaning- যে ব্যক্তি বা জাহাজকে অকর্মণ্য বা অকেজো করা হয়েছে; যে ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান অর্থনৈতিক অসুবিধায় পতিত হয়েছে।

A lame duck Organization অর্থ হলো এমন একটি ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যেটি অর্থনৈতিক অসুবিধায় পড়েছে এবং যার support প্রয়োজন।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
২৮.
The concluding part of a literary work is called_____
  1. ক) Epigraph
  2. খ) Epitaph
  3. গ) Conclusion
  4. ঘ) Epilogue
ব্যাখ্যা
Epilogue (noun): 
English Meaning-
(1) A final section or speech after the main part of a book, play, or musical composition sometimes used figuratively.
(2) A concluding section that rounds out the design of a literary work.
Bengali Meaning- সাহিত্যকর্মের সমাপ্তি অংশ; নাটক শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার বিশেষ সংলাপ। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২৯.
People who believe anything told to them are called_____
  1. ক) Faithful
  2. খ) Credible
  3. গ) All-believing
  4. ঘ) Credulous
ব্যাখ্যা
Credulous (adjective): 
English Meaning: Ready to believe especially on slight or uncertain evidence. 
Bengali Meaning: সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ। 

• এছাড়াও, 
Faithful- বিশ্বস্ত। 
Credible- বিশ্বাসযোগ্য।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩০.
Choose the opposite of the following idiomatic expression from the options given: 'To go to the dogs'.
  1. ক) To turn over a new leaf
  2. খ) To oil one's own machine
  3. গ) Be off one's head
  4. ঘ) To breathe one's last
ব্যাখ্যা
Go to the dogs:   
English Meaning: to get into a very bad situation.
Bangla Meaning: গোল্লায় যাওয়া।   
• Ex. Sentence: The country is going to the dogs.
Bangla Meaning: দেশটা গোল্লায় যাচ্ছে।

Turn over a new leaf:   
English Meaning: start to act or behave in a better or more responsible way.
Bangla Meaning: নতুনভাবে বা উন্নততর জীবন শুরু করা / দায়িত্বশীল হওয়া।   
• Ex. Sentence: Apparently he's turned over a new leaf and he's not smoking anymore.
Bangla Meaning: স্পষ্টতই সে একটি উন্নততর জীবন শুরু করেচেহ এবং সে আর ধূমপান করছে না।

অর্থাৎ, Go to the dogs এবং Turn over a new leaf হচ্ছে পরস্পর বিপরীতার্থক। 

Source: Live MCQ lecture.
৩১.
A female 'administrator' is called-
  1. ক) an administratoress
  2. খ) an administress
  3. গ) an administratrix
  4. ঘ) an administre
ব্যাখ্যা
Administrator (প্রশাসক) এর feminine gender হচ্ছে Administratrix (মহিলা প্রশাসক)। 
• এছাড়াও আরো কিছু বিদেশী ভাষা থেকে আগত noun এর feminine form- 
Hero -> Heroine
Czar -> Czarina 
Sultan -> Sultana 
Executor -> Executrix etc. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩২.
He is such a Good Samaritan. It means—
  1. ক) He is very clever
  2. খ) He is a fool
  3. গ) He is a helpful person
  4. ঘ) He is a bad man
ব্যাখ্যা
Good Samaritan: 
English Meaning- Someone who helps people in trouble. 
Bengali Meaning- যে ব্যক্তি দুস্থ মানুষের জন্য করুণা বোধ করে এবং তার সাহায্যে এগিয়ে আসে। 

Source: Oxford Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
If w is 10% less than x, and y is 30% less than z, then wy is what percent less than xz?
  1. ক) 10%
  2. খ) 20%
  3. গ) 37%
  4. ঘ) 40%
ব্যাখ্যা
প্রশ্ন: If w is 10% less than x, and y is 30% less than z, then wy is what percent less than xz?

সমাধান:
ধরি,
x = 100
∴ w = 90

আবার,
z = 100
∴ y = 70

wy = 90 × 70 = 6300 

xz = 100 × 100 = 10000

পার্থক্য,
10000 - 6300 = 3700 

10000 থেকে কম = 3700
100 থেকে কম = (3700 × 100)/10000
= 37 
৩৪.
If x is an integer and y = - 2x- 8, what is the least value of x for which y is less than 9?
  1. ক) - 9
  2. খ) - 8
  3. গ) - 7
  4. ঘ) - 6
ব্যাখ্যা
প্রশ্ন: If x is an integer and y = - 2x- 8, what is the least value of x for which y is less than 9?

সমাধান:
y < 9
∴ - 2x - 8 < 9
বা, - 2x < 17
বা, -x < 17/2
বা, -x < 8.5
∴ x > - 8.5

সুতরাং, x এর সর্বনিম্ন মান -8 হবে।
৩৫.
The next number in the sequence 3, 6, 11, 18, 27, ... is
  1. ক) 34
  2. খ) 36
  3. গ) 38
  4. ঘ) 40
ব্যাখ্যা
প্রশ্ন: The next number in the sequence 3, 6, 11, 18, 27, ... is

সমাধান:
৬ - ৩ = ৩
১১ - ৬ = ৫ = ৩ + ২
১৮ - ১১ = ৭ = ৫ + ২
২৭ - ১৮ = ৯ = ৭ +২ 

প্রতিবারে পার্থক্য পূর্বের পার্থক্যের চেয়ে ২ বৃদ্ধি পায়।

২৭ এর পরের সংখ্যা = ২৭ +৯ + ২ = ৩৮ 
৩৬.
If x : y = 5 : 3, then (8x - 5y) : (8x + 5y) = ?
  1. ক) 5 : 11
  2. খ) 6 : 5
  3. গ) 5 : 6
  4. ঘ) 3 : 8
ব্যাখ্যা
প্রশ্ন: The next number in the sequence 3, 6, 11, 18, 27, ... is

সমাধান:
x : y = 5 : 3
বা,  x/y = 5/3
বা, 3x = 5y
∴ y = 3x/5

(8x - 5y) : (8x + 5y) 
= {8x - 5(3x/5)} : {8x + 5(3x/5)}
= (8x - 3x) : (8x + 3x)
= 5x : 11X
= 5 : 11
৩৭.
The sum of first 17 terms of the series 5, 9, 13, 17, ...
  1. ক) 529
  2. খ) 462
  3. গ) 629
  4. ঘ) 523
ব্যাখ্যা
প্রশ্ন: The sum of first 17 terms of the series 5, 9, 13, 17, ...

সমাধান:
৯ - ৫ = ৪
১৩ - ৯ = ৪
∴ সাধারণ অন্তর, d = ৪ 
প্রথম পদ, a = ৫
পদের সংখ্যা, n = ১৭

প্রথম ১৭ পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (১৭/২){২ × ৫ + (১৭ -১) × ৪}
= (১৭/২) (১০ + ৬৪)
= (১৭/২) × ৭৪
= ১৭ × ৩৭ 
= ৬২৯
৩৮.
If A = {1, 2, 3, 4, 5}, then the number of proper subsets of A is-
  1. ক) 120
  2. খ) 30
  3. গ) 31
  4. ঘ) 32
ব্যাখ্যা
প্রশ্ন: If A = {1, 2, 3, 4, 5}, then the number of proper subsets of A is-

সমাধান:
এখানে A সেটের উপাদান সংখ্যা ৫টি
A সেটের উপসেট সংখ্যা হবে ২ টি = ৩২টি 

∴ A সেটের প্রকৃত উপসেট এর  সংখ্যা (৩২ - ১) টি = ৩১টি
৩৯.
How many terms of Arithmetic Progression (A. P.) 21, 18, 15, 12,.... must be taken to give the sum zero?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 22
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: How many terms of Arithmetic Progression (A. P.) 21, 18, 15, 12,.... must be taken to give the sum zero?

সমাধান:

১৮ - ২১ = -৩
১৫ - ১৮ = -৩
∴ সাধারণ অন্তর, d = -৩
প্রথম পদ, a = 21
ধরি, পদের সংখ্যা, nটি 

শর্তমতে,
(n/2){2a + (n - 1)d} = 0
বা, (n/২){২ × ২১ + (n - ১)(-৩)} = ০
বা, (n/২)(৪২ -৩n + ৩) = ০
বা, n(৪২ - ৩n + ৩) = ০
বা, ৪৫ - ৩n = ০ 
বা, ৩n = ৪৫
∴ n = ১৫ 

১৫টি পদ প্রয়োজন।
৪০.
Which of the numbers below is not equivalent to 4%?
  1. ক) 1/25
  2. খ) 4/100
  3. গ) 0.40
  4. ঘ) 0.04
ব্যাখ্যা
প্রশ্ন: Which of the numbers below is not equivalent to 4%?

সমাধান:
ক) (১/২৫) × ১০০%  = ৪%

খ) (৪/১০০) × ১০০%  = ৪%

গ) ০.৪০ = (৪০/১০০) × ১০০%  = ৪০%

ঘ) ০.০৪ = (৪/১০০) × ১০০%  = ৪%

এখানে, ৪% এর সমান নয় ০.৪০
৪১.
After being dropped a certain ball always bounces back to 2/5 of the height of its previous bounce. After the first bounce it reaches a height of 125 inches. How high (in inches) will it reach after its fourth bounce?
  1. ক) 20
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 3.2
ব্যাখ্যা
প্রশ্ন: After being dropped a certain ball always bounces back to 2/5 of the height of its previous bounce. After the first bounce it reaches a height of 125 inches. How high (in inches) will it reach after its fourth bounce?

সমাধান:
প্রতি ড্রপে বলটি পূর্ববর্তী উচ্চতার ২/৫ অংশ উঠে।

১ম ড্রপে বলটি উঠে ১২৫ ইঞ্চি 

২য় ড্রপে বলটি উঠে {১২৫ × (২/৫)} ইঞ্চি 
= ৫০ ইঞ্চি 

৩য় ড্রপে বলটি উঠে {৫০ × (২/৫)} ইঞ্চি 
= ২০ ইঞ্চি 

৪র্থ ড্রপে বলটি উঠে { ২০ × (২/৫)} ইঞ্চি 
= ৮ ইঞ্চি 
৪২.
How many integers from 1 to 1000 are divisible by 30 but not by 16?
  1. ক) 29
  2. খ) 31
  3. গ) 32
  4. ঘ) 38
ব্যাখ্যা
প্রশ্ন: How many integers from 1 to 1000 are divisible by 30 but not by 16?

সমাধান:
৩০ ও ১৬ এর ল.সা.গু = ২৪০ 

১০০০ ÷ ২৪০ = ভাগফল ৪, ভাগশেষ ৪০ 
৩০ ও ১৬ উভয় সংখ্যা দ্বারা ১ থেকে ১০০০ এর মধ্যে বিভাজ্য পূর্ণসংখ্যা ৪টি 

১০০০ ÷ ৩০ = ভাগফল ৩৩, ভাগশেষ ১০  
৩০ দ্বারা ১ থেকে ১০০০ এর মধ্যে বিভাজ্য পূর্ণসংখ্যা ৩৩টি 

১ থেকে ১০০০ এর মধ্যে ৩০ দ্বারা বিভাজ্য কিন্তু ১৬ দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা ৩৩ - ৪ টি 
= ২৯টি 
৪৩.
The slope of the line perpendicular to the line y = - 5x + 9 is-
  1. ক) 5
  2. খ) - 5
  3. গ) 1/5
  4. ঘ) - 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: The slope of the line perpendicular to the line y = - 5x + 9 is-

সমাধান:
y = -5x + 9
⇒ y + 5x = 9
সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে,
5y - x = k
⇒ 5y = x + k
∴ y = x/5 + k/5

লম্ব রেখাটির ঢাল = 1/5 
৪৪.
If m and p are positive integers and (m + p) m is even, which of the following must be true?
  1. ক) If m is odd, then p is odd
  2. খ) If m is odd, then p is even
  3. গ) If m is even, then p is even
  4. ঘ) If m is even, then p is odd
ব্যাখ্যা

প্রশ্ন: If m and p are positive integers and (m + p) m is even, which of the following must be true?

সমাধান:
m বিজোড় হলে এবং (m + p)m জোড় হলে, p অবশ্যই বিজোড় হতে হবে। তাই ক সত্য।

m বিজোড় হলে এবং (m + p)m জোড় হলে, p অবশ্যই বিজোড় হতে হবে। তাই খ মিথ্যা।

m জোড় হলে এবং (m + p)m জোড় হলে, p জোড় বা বিজোড় যেকোন একটি হতে পারে। 
m জোড় হলে এবং (m + p)m জোড় হলে, p সব সময়ই জোড় হয় না বিজোড়ও হয়। 
উদাহরণ: m = 2, p = 1 হলে (2 + 1) 2 = 6 অর্থাৎ p জোড় না হলেও চলবে। 
তাই গ মিথ্যা।

m জোড় হলে এবং (m + p)m জোড় হলে, p সব সময়ই বিজোড় হয় না জোড়ও হয়। 
উদাহরণ: m = 2, p = 2 হলে (2 + 2) 2 = 8 অর্থাৎ p বিজোড় না হলেও চলবে। 
তাই ঘ মিথ্যা।

৪৫.
A pole 6m high casts a shadow 2√3m long on the ground, then the Sun's elevation is-
  1. ক) 60°
  2. খ) 45°
  3. গ) 30°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: A pole 6m high casts a shadow 2√3m long on the ground, then the Sun's elevation is-

সমাধান:

tanθ = লম্ব/ভূমি
বা, tanθ = 6/(2√3)
বা, tanθ = √3
বা, tanθ = tan60°
∴ θ = 60°
৪৬.
All possible three digit numbers are formed by 1, 2, 3. If one number is chosen randomly, the probability that it would be divisible by 111 is -
  1. ক) 0
  2. খ) 2/9
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: All possible three digit numbers are formed by 1, 2, 3. If one number is chosen randomly, the probability that it would be divisible by 111 is -

সমাধান:
১, ২, ৩ দ্বারা গঠিত তিন অংকের সংখ্যা হবে ৬টি
সংখ্যাগুলো হবে,
১২৩
১৩২
২১৩
২৩১
৩১২
৩২১

এই ৬টি সংখ্যার একটিও ১১১ দ্বারা বিভাজ্য নয়। 

সম্ভাবনা = ০/৬ = ০ 
৪৭.
If secθ + tanθ = x, then tanθ is -
  1. ক) (x2 + 1)/x
  2. খ) (x2 - 1)/x
  3. গ) (x2 + 1)/2x
  4. ঘ) (x2 - 1)/2x
ব্যাখ্যা
প্রশ্ন: If secθ + tanθ = x, then tanθ is -

সমাধান: 
দেওয়া আছে,
sec θ + tan θ = x
∴ sec θ - tan θ = 1/x

বা, 2tanθ = x - 1/x
বা, 2tanθ = (x2-1)/x
∴ tanθ = (x2 - 1)/(2x) 
৪৮.
The area of a triangle with sides 3 cm, 5 cm and 6 cm is-
  1. ক) 2√3cm²
  2. খ) 2√14cm²
  3. গ) 5√12cm²
  4. ঘ) 4√14cm²
ব্যাখ্যা
প্রশ্ন: The area of a triangle with sides 3 cm, 5 cm and 6 cm is-

সমাধান:
ত্রিভুজটির অর্ধপরিসীমা, s = (৩ + ৫ + ৬)/২ সে.মি.
= ১৪/২ সে.মি.
= ৭ সে.মি.

ত্রিভুজটির ক্ষেত্রফল = √(৭× ৪ × ২ × ১) বর্গসে.মি.
= √৫৬ বর্গসে.মি.
= √(৪ × ১৪) বর্গসে.মি.
= ২√১৪ বর্গসে.মি.
৪৯.
The value of k, if (x - 1) is a factor of 4x3 + 3x2 - 4x + k, is-
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) - 3
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: The value of k, if (x - 1) is a factor of 4x3 + 3x2 - 4x + k, is-

সমাধান: 
ধরি,
f(x) = 4x3 + 3x2 - 4x + k
f(1) = 4 + 3 - 4 + k
= 3 + k

শর্তমতে,
3 + k = 0
∴ k = -3
৫০.
If the radius of cylinder is halved and height is doubled, then what will be the curved surface area?
  1. ক) increase by 1
  2. খ) the same
  3. গ) double
  4. ঘ) triple
ব্যাখ্যা
প্রশ্ন: If the radius of cylinder is halved and height is doubled, then what will be the curved surface area?

সমাধান:
আমরা জানি,
বেলনের ব্যাসার্ধ, r একক এবং উচ্চতা, h একক হলে
বেলনের বক্রতলের ক্ষেত্রফল ২πrh বর্গএকক 

এখন,
ব্যাসার্ধ অর্ধেক হলে পাই, r/২ একক 
উচ্চতা দ্বিগুণ হলে পাই, ২h একক 
বেলনের বক্রতলের ক্ষেত্রফল হবে, ২π × (r/২) × ২h বর্গএকক 
= ২πrh বর্গএকক 

ক্ষেত্রফলের কোন পরিবর্তন হবে না। 
৫১.
If a + 2b = 6 and ab= 4 what is (2/a) + (1/b)?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 3/2
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: If a + 2b = 6 and ab= 4 what is (2/a) + (1/b)?

সমাধান: 
দেওয়া আছে,
a + 2b = 6 
ab = 4

এখন,
2/a + 1/b
= (2b + a)/ab
= (a + 2b)/ab
= 6/4
= 3/2
৫২.
The number of parallelograms that can be formed from a set of four parallel lines intersecting another set of three parallel lines is -
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: The number of parallelograms that can be formed from a set of four parallel lines intersecting another set of three parallel lines is -

সমাধান:
চারটি সমান্তরাল রেখাকে তিনটি সমান্তরাল রেখা ছেদ করলে নিচের চিত্র পাওয়া যায়।


এখানে মোট আয়তক্ষেত্র আছে = (১ + ২) (১ + ২ + ৩) টি
= ৩ × ৬ টি
= ১৮টি 
৫৩.
There are 5 red and 3 black balls in a bag. Probability of drawing a black ball is—
  1. ক) 5/8
  2. খ) 1/2
  3. গ) 3/8
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: There are 5 red and 3 black balls in a bag. Probability of drawing a black ball is—

সমাধান: 
মোট বল আছে = ৫ + ৩ টি = ৮টি 
কালো বল আছে = ৩টি 

কালো বল হওয়ার সম্ভাবনা = ৩/৮ 
৫৪.
Find the largest fraction from the following:
  1. ক) - 5/11
  2. খ) - 8/13
  3. গ) - 7/19
  4. ঘ) - 15/97
ব্যাখ্যা
প্রশ্ন: Find the largest fraction from the following:

সমাধান: 
এখানে,
-৫/১১ এবং -৮/১৩ থেকে আলাদাভাবে হর ও লব গুণ করে পাই, 
-৬৫ > -৮৮
সুতরাং, -৫/১১ > -৮/১৩ 

আবার,
-৫/১১ এবং -৭/১৯ থেকে আলাদাভাবে হর ও লব গুণ করে পাই, 
-৯৫ < -৭৭
সুতরাং, -৫/১১ < -৭/১৯ 

আবার,
-৭/১৯ এবং -১৫/৯৭ থেকে আলাদাভাবে হর ও লব গুণ করে পাই, 
-৬৭৯ < -২৮৫
সুতরাং, -৭/১৯ < -১৫/৯৭

সবগুলো সম্পর্ক থেকে দেখা যায়,
বৃহত্তম ভগ্নাংশ -১৫/৯৭
৫৫.
If x + 1/x = 3, then x - 1/x = ?
  1. ক) √5
  2. খ) √13
  3. গ) √7
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: If x + 1/x = 3, then x - 1/x = ?

সমাধান: 
দেওয়া আছে,
x + 1/x = 3

আমরা জানি,
x - 1/x = √{(x + 1/x)2 - 4 × x × (1/x)}
= √(32 - 4)
= √(9 - 4)
= √5
৫৬.
The factors of x2- 5x- 6 are:
  1. ক) (x - 6) (x + 1)
  2. খ) (x + 6) (x-1)
  3. গ) (x - 3) (x + 2)
  4. ঘ) (x - 3) (x - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: The factors of x2- 5x- 6 are:

সমাধান:
x2 - 5x - 6
= x2 - 6x + x - 6
= x(x - 6) +1(x - 6)
= (x - 6)(x + 1)
৫৭.
Which of the following is not a programming language?
  1. ক) Java
  2. খ) Pascal
  3. গ) MS-Excel
  4. ঘ) C++
ব্যাখ্যা
MS-Excel is not a programming language.
- Java, Pascal এবং C++ হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 

MS-Excel:
- যে সমস্ত প্যাকেজ গ্রোগ্রামের সাহায্যে সারি এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলা হয়।
- মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্ট্যান্ডার্ড Spread sheet Program.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
Which disk is used to cold boot a PC?
  1. ক) Setup disk
  2. খ) System disk
  3. গ) Diagnostic disk
  4. ঘ) Program disk
ব্যাখ্যা
System disk is used to cold boot a PC.

সিস্টেম ডিস্ক:
- সিস্টেম ডিস্ককে স্টার্টআপ ডিস্ক, মাস্টার ডিস্ক, বা বুট ডিস্কও বলা হয়।
- একটি bootable disk এ অপারেটিং সিস্টেমে বুট করার জন্য প্রয়োজনীয় বিশেষ ফাইল থাকে।
- সিস্টেম ডিস্ক troubleshoot করতে বা কম্পিউটার ডাউন হলে ব্যবহারকারীকে ফাইল কপি করার অনুমতি দিতে ব্যবহৃত হয়।
- এটি cold boot বা hard boot সঞ্চালন করতে ব্যবহৃত হয়।

উৎস: Computerhope website. 
৫৯.
A collection of unprocessed items is —.
  1. ক) Information
  2. খ) Data
  3. গ) Memory
  4. ঘ) Reports
ব্যাখ্যা
• A collection of unprocessed items is data

ডাটা:
- Data শব্দটি ল্যাটিন শব্দ Datum -এর বহুবচন। Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান।
- তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত।
 -প্রক্রিয়াবিহীন তথ্য, পরিসংখ্যান এবং প্রতীকের সংগ্রহকে DATA বলা হয়। 

উৎস: Computerhope website. 
৬০.
Which of the following types of menu shows the further sub-choices?
  1. ক) Reverse
  2. খ) Template
  3. গ) Scrolled
  4. ঘ) Pull-down
ব্যাখ্যা
Pull-down menu shows the further sub-choices.

Pull-down menu/ Drop-down menu:
- একটি কম্পিউটার GUI-তে, একটি ড্রপ-ডাউন মেনু হল একটি মেনু যা অপশনের তালিকা প্রদান করে।
- মেনুর শিরোনাম বা তালিকায় বর্তমানে নির্বাচিত আইটেমটি প্রদর্শিত হয়।
- যখন আইটেমটি ক্লিক করা হয়, তখন ড্রপ-ডাউন তালিকা থেকে অন্যান্য আইটেমগুলি দেখানো হয় এবং ব্যবহারকারী সেই আইটেমগুলো থেকে বেছে নিতে পারেন। 

উৎস: Computerhope website. 
৬১.
Which of the following is not a logical function used in MS-Excel?
  1. ক) ELSE
  2. খ) ROUND
  3. গ) MIN
  4. ঘ) RAND
ব্যাখ্যা
ELSE is not a logical function used in MS-Excel.

MS-Excel logical functions:
এক্সেল লজিকাল ফাংশন গুলো হলো IF, AND, OR, NOT ইত্যাদি। 

If:
IF ফাংশন শর্ত পূরণ হয়েছে কিনা তা পরীক্ষা করে এবং সত্য হলে একটি মান এবং মিথ্যা হলে আরেকটি মান প্রদান করে।



• সাধারণত Else statement টি excel এ if এর সঙ্গে ব্যবহৃত হয় না। এক্সেলে Else নামে কোনো ফাংশন নেই। 

MS-Excel functions:
ROUND, MIN, RAND, AVERAGE, BASE, CODE, INDEX ইত্যাদি। 

উৎস: Microsoft website.
৬২.
Which of the following error occurs when software tries to access protected memory?
  1. ক) Segmentation Fault
  2. খ) Display-time Error
  3. গ) IO Error
  4. ঘ) Runtime Error
ব্যাখ্যা
Segmentation Fault occurs when software tries to access protected memory. 

সেগমেন্টেশন ফল্ট (Segmentation Fault): 
- সেগমেন্টেশন ফল্ট একটি computer error.
- এটি ঘটে যখন সফটওয়্যার ভুলভাবে মেমরি অ্যাক্সেস করার চেষ্টা করে।
- একে সেগফল্ট (Segfault) বলা হয়। 
- এ ত্রুটি MMU দ্বারা উত্থাপিত হয়, যা একটি হার্ডওয়্যার উপাদান (সাধারণত CPU-তে) যা কম্পিউটারে সমস্ত মেমরি অ্যাক্সেস নির্দেশাবলী পরিচালনা করে। 

উৎস: Computerhope website.
৬৩.
If you wish to extend the length of the network without having the signal degrade, you would use a—.
  1. ক) Repeater
  2. খ) Router
  3. গ) Gateway
  4. ঘ) Switch
ব্যাখ্যা
• If you wish to extend the length of the network without having the signal degrade, you would use a repeater.

রিপিটার (Repeater):
- রিপিটারের সাহায্যে অধিক দূরত্বে সিগন্যাল পাঠানোর সময় পুনরায় সিগন্যাল এনকোড করা হয়।
- তাই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের সিগন্যাল দুর্বল হয়ে পড়লে পুনরায় শক্তিশালী করার জন্য রিপিটটার ব্যবহৃত হয়।

উৎস: Computerhope website. 
৬৪.
Ctrl, Shift and Alt are called _____ keys.
  1. ক) function
  2. খ) adjustment
  3. গ) modifier
  4. ঘ) application
ব্যাখ্যা
• Ctrl, Shift and Alt are called modifier keys. 

মডিফায়ার কী (modifier key):
- কী-বোর্ডের যে সমস্ত কী-এর সাহায্যে অক্ষর বিন্যাস ছাড়া অন্যান্য কাজ করা হয় তাদেরকে বলা হয় মডিফায়ার কী (modifier key)।
- যেমন: Ctrl, Shift and Alt এবং windows key.

উৎস: Computerhope website. 
৬৫.
Which institution in a federal system of government is called 'Balancing Wheel' of the Constitution?
  1. ক) Executive
  2. খ) Legislature
  3. গ) Judiciary
  4. ঘ) None of above
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে । 
- এ ধরনের সরকার ক্ষমতা বণ্টনের নীতির উপর প্রতিষ্ঠিত ।
- এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে ।
- ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় । অর্থাৎ এতে দ্বৈত সরকারব্যবস্থা থাকে।
- ফেডারেল সরকার রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হয়।
- একটি দেশের ফেডারেল কাঠামোতে, কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগ মিলেমিশে কাজ করে।
- কখনো সংঘাতের হলে এক্ষেত্রে, বিচার বিভাগ "ভারসাম্য চাকা" হিসাবে কাজ করে থাকে।

উৎস: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
According to the SIPRI fact sheet, the third most military spender country in 2017 was—
  1. ক) USA
  2. খ) China
  3. গ) Saudi Arabia
  4. ঘ) Russia
ব্যাখ্যা
• ২ মে ২০১৮ সুইডেনভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান SIPRI (Stocklom International Peace Research Institute) বিশ্বের সামরিক ব্যয় শীর্ষক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে সামরিক ব্যয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব।
- ২০১৭ সালে সৌদি আরব এ খাতে ব্যয় করে ৬,৯৪০ কোটি মার্কিন ডলার। 
============
একই প্রতিষ্ঠানের ২০২২ সালের হিসাবে -
সর্বোচ্চ ব্যয় - যুক্তরাষ্ট্র; ব্যয়ের পরিমাণ - ৮০১ বিলিয়ন ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ - চীন; ব্যয়ের পরিমাণ - ২৯৩ বিলিয়ন ডলার।

অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত।
দ্বিতীয় শীর্ষ দেশ - সৌদি আরব।

সূত্র: Stockholm International Peace Research Institute।
৬৭.
The term of a non-permanent member of the UN Security Council is—
  1. ক) 1 year
  2. খ) 9 months
  3. গ) 2 years
  4. ঘ) 3 years
ব্যাখ্যা
• The term of a non-permanent member of the UN Security Council is 2 years. 

•  জাতিসংঘের নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সদস্য দেশ ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স) এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ।
- নিরাপত্তা পরিষদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হন ।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৬৮.
Brand name YKK is related to-
  1. ক) Zipper
  2. খ) Cars
  3. গ) Cell phone
  4. ঘ) Motorcycle
ব্যাখ্যা
• Brand name YKK is related to-Zipper. 

• The initials YKK stand for Yoshida Kōgyō Kabushiki gaisha. 
- YKK জাপানভিত্তিক পণ্য উৎপাদন কোম্পানিসমূহের একটি গ্রুপ।
- এটি বিশ্বের সর্ববৃহৎ ও বিখ্যাত জিপার উৎপাদন কোম্পানি। 
 
Source: YKK website.
৬৯.
In which country Aztec civilization was originated?
  1. ক) USA
  2. খ) Greece
  3. গ) Mexico
  4. ঘ) Egypt
ব্যাখ্যা
• অ্যাজটেক সভ্যতা চতুর্দশ শতক থেকে ষোড়শ দক্ষিণাঞ্চলে বিরাজমান ছিলো।
- শতকের প্রথমার্ধ পর্যন্ত মেক্সিকোর মধ্য ও কৃষি ও বাণিজ্যে অ্যাজটেক সভ্যতা অনেক সমৃদ্ধ ছিলো।
- তাদের প্রধান শহর ছিলো তেহুচিটলান।
- ১৫২১ সালে স্পেনিশদের দ্বারা অ্যাজটেক সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।

সূত্র: এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা। 
৭০.
The Bangabandhu Satellite-1 was launched by-
  1. ক) Falcon 9
  2. খ) Spacebar
  3. গ) NASA
  4. ঘ) Ariane 5
ব্যাখ্যা
• The Bangabandhu Satellite-1 was launched by- Falcon 9 Block 5. 

• মার্কিন রকেট কোম্পানি ‘স্পেসএক্স' এর প্রতিষ্ঠাতা হলেন এলন মাস্ক।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়ার হাথনে অবস্থিত।
- ২০০৮ সালে স্পেসএক্স সর্বপ্রথম ফ্যালকন-১. 
- রকেটের মাধ্যমে মহাশূন্যে বাণিজ্যিক স্পেস ফ্লাইটের দিগন্ত উন্মোচন করে।
- গত ৩১ মে ২০২০ স্পেসএক্স প্রথমবারের মতো নভোচারীসহ স্পেস ফ্লাইট পরিচালনা করে।
- বাংলাদেশের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটও স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়।

সূত্র: বিবিসি বাংলা, ব্রিটানিকা এবং স্পেসএক্স ওয়েবসাইট। 

৭১.
Total matches of the FIFA 2018 World Cup will be-
  1. ক) 128
  2. খ) 64
  3. গ) 32
  4. ঘ) 60
ব্যাখ্যা
• ২০১৮ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে ৩২টি দেশ।
- এ বিশ্বকাপের মোট ম্যাচ সংখ্যা ৬৪টি
- প্রথম রাউন্ডে ৪৮, ২য় রাউন্ডে ৮টি, কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনালে ২টি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল ম্যাচ নিয়ে এ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
=========
২০২২ সালের কাতার বিশ্বকাপেও সমসংখ্যক দল অংশগ্রহণ করে এবং ম্যাচসংখ্যাও সমান ৬৪টি ছিলো।
৭২.
Scientific discovery is a kind of-
  1. ক) National property
  2. খ) Personal property
  3. গ) Collective property
  4. ঘ) International property
ব্যাখ্যা
• বৈজ্ঞানিক আবিষ্কার:
- বৈজ্ঞানিক আবিষ্কার বলতে বুঝায় সফল বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রক্রিয়া।
- আবিষ্কারের বস্তু যে কোন কিছু হতে পারে,যেমন - ঘটনা, প্রক্রিয়া, কারণ এবং বৈশিষ্ট্য এবং সেইসাথে তত্ত্ব বা অনুমান।
- বৈজ্ঞানিক আবিষ্কারের বেশিরভাগ তাত্ত্বিক আলোচনার উপর ফোকাস করে যা প্রদত্ত ডেটা সেটের সাথে মানানসই ব্যাখ্যা প্রদান করে।
- সংকীর্ণ অর্থে, "আবিষ্কার" শব্দটি একটি নতুন অন্তর্দৃষ্টি থাকার কথিত "ইউরেকা মুহূর্ত" বোঝায়।
- ব্যাপক অর্থে, "আবিষ্কার" হল "সফল বৈজ্ঞানিক প্রচেষ্টা"।
-  বৈজ্ঞানিক আবিষ্কার সাধারণত আন্তর্জাতিক সম্পত্তি হিসেবে গন্য করা হয়, যাতে নতুন আবিস্কারে স্বার্থে ব্যবহার করা যায়।

উৎস: Stanford University Encyclopedia of Philosophy
৭৩.
'All powers in the Republic belong to the people'. It is mentioned in our constitution on the article-
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 15
  4. ঘ) 17
ব্যাখ্যা
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্রের ৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে যে, "প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ " এবং জনগনের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এ সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হইবে।

সূত্র: বাংলাদেশ সংবিধান। 
৭৪.
The term 'Castling' is related to—
  1. ক) Baseball
  2. খ) Tennis
  3. গ) Chess
  4. ঘ) Football
ব্যাখ্যা
• দাবা:
- দাবা একটি জনপ্রিয় খেলা যা বোর্ড বা ফলকের উপর খেলা হয়।
- দাবা খেলায় রাজাকে রক্ষা করতে এবং  রুককে সক্রিয় করতে ক্যাসলিং একটি বিশেষ পদক্ষেপ।
- রাজাকে নিরাপদ জায়গায় নিয়ে আসা (আশা করা যায়) এবং নৌকাকে কোণা থেকে বের করে খেলায় আনা।
- কোনো খেলোয়াড়ের চালের সময় তার রাজাকে যেকোনো একদিকে দুইঘর সরাতে পারেন।
- তারপর সেই দিকের নৌকাকে বিপরীত পাশে রাজের পাশে বসিয়ে দিতে পারেন।
- ক্যাসলিং এর  শর্তগুলো:
- এটি অবশ্যই ঐ রাজাটির প্রথম চাল হতে হবে।
- এটা অবশ্যই ঐ নৌকার প্রথম চাল হতে হবে।
- রাজা ও নৌকার মাঝে কোন ঘুঁটি থাকতে পারবেনা। 
- রাজাকে হয়তো চেক দেওয়া হয়নি অথবা চেক থেকে বের হয়ে যেতে পারে। 
-  যখন আপনি একদিকে ক্যাসল করবেন তখন রাজাটি বোর্ডের বেশি একপাশে চলে যায়। এটি "কিংসাইড" ক্যাসল বা শর্ট ক্যাসল নামে পরিচিত।
- অন্য দিকে ক্যাসল করাকে, যেদিকে মন্ত্রী বসে, "কুইনসাইড" ক্যাসল বা লং ক্যাসল বলে।
- যেদিকেই করুন না কেন, ক্যাসলিং করার সময় রাজা সবসময় দুই ঘর চলে।

উৎস: chess.com
৭৫.
Among the Bara Bhuiyans, — was buried in the premises of the University of Dhaka.
  1. ক) Isa Khan
  2. খ) Musa Khan
  3. গ) Mahmud Khan
  4. ঘ) Alawol Khan
ব্যাখ্যা
• মুসা খান মসনদ-ই-আলা ভাটি অঞ্চলের অধিপতি ছিলেন।
- তিনি ১৫৯৯ সালে পিতা ঈসা খান মসনদ- ই-আলার মৃত্যুর পর সোনারগাঁয়ের মসনদে অধিষ্ঠিত হন।
- দীর্ঘকাল কঠিন রোগভোগের পর ১৬২৩ সালে এপ্রিল মাসে মারা যান।
- ঢাকার ‘বাগ-ই-মুসা খান' এ অবস্থিত মুসা খান মসজিদের সন্নিকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তিনি সমাহিত আছেন। 

সূত্র: বাংলাপিডিয়া। 
৭৬.
The highest exporter of natural gas of the Middle-East is -
  1. ক) Saudi Arabia
  2. খ) Qatar
  3. গ) Kuwait
  4. ঘ) United Arab Emirates
ব্যাখ্যা
• বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বে গ্যাস রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে।

-  কাতার Liquefied Natural Gas (LNG) করে থাকে ।
- বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : কাতার
- দ্বিতীয় : অস্ট্রেলিয়া
- তৃতীয় : যুক্তরাষ্ট্র
- চতুর্থ : রাশিয়া

আমদানিতে শীর্ষ দেশ : জাপান।

সূত্র: ইন্টারন্যানাল গ্যাস ইউনিয়ন রিপোর্ট, Bloomberg.
৭৭.
In July 2018, the so-called '16 + 1 group' will meet China in-
  1. ক) Shanghai
  2. খ) Stockholm
  3. গ) Saare
  4. ঘ) Sofia
ব্যাখ্যা
- তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন।
- বর্তমানে এর উত্তর গুরুত্বপূর্ণ নয়।
- আপডেট তথ্যের জন্য Live MCQ ডাইনামিক প্যানেল অথবা সাম্প্রতিক সমাচার দেখুন।
৭৮.
The winner of the recent WTA tennis open tournament is—
  1. ক) Elina Svitolina
  2. খ) Maria Sharapova
  3. গ) Serena Williams
  4. ঘ) Caroline Wozniacki
ব্যাখ্যা
- তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এর উত্তর গুরুত্বপূর্ণ নয়।
- আপডেট তথ্যের জন্য Live MCQ ডাইনামিক প্যানেল অথবা সাম্প্রতিক সমাচার দেখুন।
৭৯.
The official motto of the 2018 Commonwealth Games was—
  1. ক) 'Share the Dream'.
  2. খ) 'Make the Dream a Reality'.
  3. গ) 'Dream of Tomorrow'.
  4. ঘ) 'Share Dreams, Share Sports'.
ব্যাখ্যা
• The official motto of the 2018 Commonwealth Games was - 'Share the Dream'.

• ২১তম কমনওয়েলথ গেমস ২০১৮ অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৪-১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে।
- এ আসরের মূলমন্ত্র (Motto) ছিল Share the dream অর্থাৎ স্বপ্ন ছড়িয়ে দাও।
- ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের বার্মিংহামে।

Source: Commonwealth Games website.
৮০.
At Cannes Film Festival 2018, the Best Actor honour went to -
  1. ক) Hirokazu Kore-eda
  2. খ) Alice Rohrwacher
  3. গ) Lukas Dhont
  4. ঘ) Marcello Fonte
ব্যাখ্যা
• At Cannes Film Festival 2018, the Best Actor honour went to - Marcello Fonte. 

- It was first awarded in 1946.
- The ceremony was cancelled in 1948, 1950, and 1968.
- No awards were given to actors in 1947 and 1956.
- ৭১তম কান চলচ্চিত্র উৎসব ২০১৮-এর সেরা অভিনেতা ও অভিনেত্রী যথাক্রমে ‘উগম্যান' চলচ্চিত্রের নায়ক মার্সেলোনা ফান্ড এবং ‘আইকা' চলচ্চিত্রের নায়িকা সামার ইয়েসলিয়ামোভা। 
 
Source: British Film Institute website.