পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ: বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ। উৎস: পৌরনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ক বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), সংশ্লিষ্ট ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
নিচের কোন সাহিত্যিক সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেননি?
  1. ক) আনিসুজ্জামান
  2. খ) ফখরুল আলম
  3. গ) হুমায়ূন আহমেদ
  4. ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর:
গ) হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর -  হুমায়ূন আহমেদ।

• সার্ক সাহিত্য পুরস্কার:

- সার্ক সাহিত্য পুরস্কার সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কারবিশেষ।
- ২০০১ সাল থেকে অনিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
- বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সার্ক সাহিত্য পুরস্কার-২০১৯ অর্জন করেন।
- ২০১৫ সালে সেলিনা হোসেন।
- ২০১২ সালে ফখরুল আলম।
- ২০০১ সালে শামসুর রাহমান এই পুরস্কার অর্জন করেন।

উৎস:
প্রথম আলো।
.
বাংলাদেশের ই-পাসপোর্টে কত ধরনের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হয়েছে?
  1. ক) ৩৬
  2. খ) ৩৭
  3. গ) ৩৮
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
গ) ৩৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৮
ব্যাখ্যা
• ই-পাসপোর্ট: 
- ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
- বিশ্বে প্রথম ই-পাসপোর্ট চালু করে মালয়েশিয়া ১৯৯৮ সালে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেয়া হয় ২৪ এপ্রিল, ২০১৬ সালে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২২ জানুয়ারি, ২০২০ সালে।
- বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু করে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট নিয়ে কাজ করেছে জার্মান কোম্পানি Veridos GbmH.
- সাধারণ পাসপোর্ট ও ই-পাসপোর্ট এর মধ্যে পার্থক্য হলো, ই-পাসপোর্টে একটি পাতলা ও ছোট আকারের ইলেক্ট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত থাকবে।
- এ চিপ পাসপোর্টে একটি বিশেষ পাতার ভিতর থাকবে।

উৎস: পত্রিকা রিপোর্ট।
.
বঙ্গবন্ধু শান্তিতে অবদানের জন্য কোন পদক লাভ করেন?
  1. ক) গান্ধী শান্তি পুরস্কার
  2. খ) জুলিও কুরি
  3. গ) স্বাধীনতা পদক
  4. ঘ) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার
সঠিক উত্তর:
খ) জুলিও কুরি
উত্তর
সঠিক উত্তর:
খ) জুলিও কুরি
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' কর্তৃক 'জুলিও কুরি' শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।

উৎস: কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।
.
২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হলেন -
  1. ক) রাবাব ফাতেমা
  2. খ) হাসান জামিল
  3. গ) মোহাম্মদ আবদুল মুহিত
  4. ঘ) আজমল জামান
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ আবদুল মুহিত
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ আবদুল মুহিত
ব্যাখ্যা
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ - সভাপতি নির্বাচিত হয়েছেন।

• জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন:
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ।
- তিনি ২০২২ সালে কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- সভাপতি হিসেবে বাংলাদেশের মেয়াদ শেষ হওয়ার পর কমিশনের সদস্যরা ২০২৩ সালের জন্য ক্রোয়েশিয়াকে সভাপতি এবং বাংলাদেশ ও জার্মানিকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে।
- নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রাষ্ট্রদূত মুহিত আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়ার কাছে কমিশনের সভাপতির পদ হস্তান্তর করেন।

উৎস: দৈনিক যুগান্তর পত্রিকা।
.
বাংলাদেশ কমনওয়েলথের কোন সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
  1. ক) ডারবান সম্মেলন
  2. খ) অটোয়া সম্মেলন
  3. গ) লন্ডন সম্মেলন
  4. ঘ) সিডনি সম্মেলন
সঠিক উত্তর:
খ) অটোয়া সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) অটোয়া সম্মেলন
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩৪তম দেশ হিসেবে কমনওয়েলথে যোগ দিয়েছিলো।
- আন্তর্জাতিক সংস্থা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ২-১০ আগস্ট কানাডার অটোয়ায় কনওয়েলথ সম্মেলনে সর্বপ্রথম যোগ দেয়।
- ১৯৭৫ সালের ২৯ এপ্রিল-৬ মে জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত ২০তম কমনওয়েলথ সম্মেলনে বঙ্গবন্ধু সর্বশেষ অংশগ্রহণ করেন।

(তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)
.
বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা কে?
  1. ক) শেখ মজিবুর রহমান
  2. খ) হুমায়ুন রশীদ চৌধুরী
  3. গ) ড. মুহাম্মদ শহিদুল্লাহ
  4. ঘ) ড. মুহম্মদ এনামুল হক
সঠিক উত্তর:
গ) ড. মুহাম্মদ শহিদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. মুহাম্মদ শহিদুল্লাহ
ব্যাখ্যা
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন -  ড. মুহাম্মদ শহিদুল্লাহ।

• বাংলা একাডেমি:

 - বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা : ড. মুহাম্মদ শহিদুল্লাহ। 
- প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) : মোহাম্মদ বরকতুল্লাহ।
- প্রথম পরিচালক : ড. মুহম্মদ এনামুল হক।
- প্রথম মহাপরিচালক : অধ্যাপক মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি : মওলানা মোহাম্মদ আকরম খাঁ।

উৎস:
বাংলা একাডেমি ওয়েবসাইট।
.
শহীদ জননী নামে খ্যাত নিচের কোন ব্যক্তি?
  1. ক) বেগম সুফিয়া কামাল
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
সঠিক উত্তর:
খ) জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
খ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
জাহানারা ইমাম:

- মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে ১৯২৯ সালে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন।
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- তিনি মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে ব্যাপক পরিচিত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত 'একাত্তরের দিনগুলি'।
- ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
- তাঁর রচিত অন্যান্য গ্ৰন্থ :
- সাতটি তারার ঝিকিমিকি।
- অন্যজীবন
- বুকের ভিতর আগুন।
- নাটকের অবসান।
- নিঃসঙ্গ পাইন।
- প্রবাসের দিনগুলি।
• একাত্তরের দিনগুলি: - বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ।

উৎস: বাংলাপিডিয়া
.
নিচের কোন প্রতিষ্ঠান খোলা বাজারে ন্যায্য দামে পণ্যদ্রব্য বিক্রি করে?
  1. ক) টিসিবি
  2. খ) বিএডিসি
  3. গ) বিএসটিআই
  4. ঘ) ক্যাব
সঠিক উত্তর:
ক) টিসিবি
উত্তর
সঠিক উত্তর:
ক) টিসিবি
ব্যাখ্যা
- টিসিবি খোলা বাজারে সরকারের পক্ষ থেকে ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রি করে থাকে।
- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এছাড়া, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ ও মূল্য পর্যবেক্ষণ করা, চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রেখে আপদকালীন সময়ের জন্য বিভিন্ন পণ্য মজুদ করা, সরকারের নির্দেশনা অনুযায়ী পণ্য আমদানি করা প্রভৃতি টিসিবির কাজ।

(তথ্যসূত্র: টিসিবি ওয়েবসাইট)
.
এস এম সুলতান একজন বিখ্যাত -
  1. ক) ভাস্কর
  2. খ) সেতার বাদক
  3. গ) বাউল সাধক
  4. ঘ) চিত্রশিল্পী
সঠিক উত্তর:
ঘ) চিত্রশিল্পী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিত্রশিল্পী
ব্যাখ্যা
- এস এম সুলতান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
- তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান ।
- তিনি ১৯২৩ সালে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন।
- তিনি নড়াইলে ‘শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে শিশুদের জন্যে দুটি চিত্রাংকন প্রতিষ্ঠান স্থাপন করেন।
- এস এম সুলতানের চিত্রকর্মের মধ্যে রয়েছে:
- হত্যাযজ্ঞ
- চরদখল
- সভ্যতার ক্রমবিকাশ
- ধান মাড়াই জমি কর্ষণ
- গ্রাম্য কাজিয়া মাঠ পরিস্কার
- ফসল সংগ্রহ প্রভৃতি উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
১০.
খাবার স্যালাইনের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) BRAC
  2. খ) ICDDR,B
  3. গ) NIPSON
  4. ঘ) INCEPTA
সঠিক উত্তর:
খ) ICDDR,B
উত্তর
সঠিক উত্তর:
খ) ICDDR,B
ব্যাখ্যা
• ICDDR,B:
- ICDDR,B এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো -  ওরস্যালাইন
- আইসিডিডিআর.বি (ICDDR,B/আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) ঢাকা শহরের মহাখালীতে অবস্থিত চিকিৎসাবিষয়ক গবেষণা এবং সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
- আনুষ্ঠানিকভাবে এটির আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৯ সালে।
- ICDDR,B এর পূর্ণরূপ হচ্ছে (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh).
-  ICDDR,B এর সদর দপ্তর ঢাকার মহাখালীতে অবস্থিত।

উৎস:  আইসিডিডিআরবি এর ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
১১.
আমেরিকার শিকাগো শহরে অবস্থিত উইলিস টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে ছিলেন?
  1. ক) সান্টিয়াগো ক্যাল্ট্রাডা
  2. খ) রমেশ চন্দ্ৰ
  3. গ) গুস্তাফে আইফেল
  4. ঘ) ফজলুর রহমান খান
সঠিক উত্তর:
ঘ) ফজলুর রহমান খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফজলুর রহমান খান
ব্যাখ্যা
• ফজলুর রহমান খান:
- ফজলুর রহমান খান বিশ্বখ্যাত স্থপতি ও পুরকৌশলী।
- তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।
- তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার) স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এর অন্যতম পথিকৃৎ।
- তিনি বিশ শতকের দ্বিতীয়ার্ধে স্কাইস্ক্র্যাপার্স নির্মাণ কৌশলে বিপ্লব সাধন করেন।
- তাঁর পৈতৃক নিবাস মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি গ্রাম।
- ১৯২৯ সালের ৩ এপ্রিল ঢাকা শহরে জন্ম।
- ফজলুর রহমান খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিদেশে জনমত গড়ে তুলতে সাহায্য করেন।
- ১৯৮২ সালের ২৬ মার্চ তিনি হৃদরোগে মারা যান।
- বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে তাঁকে মরণোত্তর ‘স্বাধীনতা পদকে' ভূষিত করে এবং তাঁর স্মরণে স্মারক একটি ডাকটিকিট প্রকাশ করে। |

উৎস:- বাংলাপিডিয়া ও ব্রিটানিকা।
১২.
বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ?
  1. ক) WIPO
  2. খ) UNESCO
  3. গ) WMO
  4. ঘ) UNDP
সঠিক উত্তর:
ক) WIPO
উত্তর
সঠিক উত্তর:
ক) WIPO
ব্যাখ্যা
- বাংলাদেশ WIPO থেকে পার্ট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করেছে।
-WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization বা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা।
- বিশ্বের সকল দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর মেধাস্বত্ব পদ্ধতির (IP system) উন্নয়ন করা - এই সংস্থার মূল লক্ষ্য।
- এই সংস্থার উদ্ভাবিত পদ্ধতি কার্যকরের মাধ্যমে বিশ্বের সকল দেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য এটি কাজ করে যাচ্ছে।
- যেমন, Applicants BANGLADESH JUTE RESEARCH INSTITUTE Inventors ALAM, MAQSUDUL and Others অনেকগুলো পেটেন্টের একটি POLYNUCLEOTIDES ENCODING ENZYMES FROM THE JUTE LIGNIN BIOSYNTHETIC PATHWAY

সুত্র: patentscope.wipo.int
১৩.
ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে স্বাক্ষরিত চুক্তির মেয়াদকাল কত বছর?
  1. ক) ২৫ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৪০ বছর
সঠিক উত্তর:
গ) ৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ বছর
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর (২০২৬ সালে শেষ হবে)।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি।

সূত্র: বাংলাপিডিয়া
১৪.
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা কত?
  1. ক) ১৩২০ মেগাওয়াট
  2. খ) ১০০০ মেগাওয়াট
  3. গ) ১৫২০ মেগাওয়াট
  4. ঘ) ১২৪০ মেগাওয়াট
সঠিক উত্তর:
ক) ১৩২০ মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩২০ মেগাওয়াট
ব্যাখ্যা
পায়রা তাপবিদ্যুৎ:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বাধুনিক প্রযুক্তির ও সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র “পায়রা তাপবিদ্যুৎ” কেন্দ্র উদ্বোধন করেন - ২১ মার্চ ২০২২।
- এর অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে।
৯ জুন ২০১৪ এই সংক্রান্ত চুক্তি হয়েছিল।
- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৪ অক্টোবর ২০১৬।
- এটি ১,০০০ একর জমির উপর নির্মিত।
– এই কেন্দ্র থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন) বাণিজ্যিক উৎপাদনে আসে ১৫ মে ২০২০ এবং দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে ৮ ডিসেম্বর ২০২০।
- এটি নির্মাণের কাজ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (BCPCL)।

উৎস: পত্রিকা রিপোর্ট।