পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯২
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯২ প্রশ্ন

.
‘ঢি ঢি পড়া’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. প্রচারণা চালানো
  2. অনুসন্ধান করা
  3. দুর্নাম রটনা
  4. হৈ চৈ
সঠিক উত্তর:
দুর্নাম রটনা
উত্তর
সঠিক উত্তর:
দুর্নাম রটনা
ব্যাখ্যা
• ‘ঢি ঢি পড়া’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্নাম রটনা।
বাক্য গঠন: তোমার কেলেঙ্কারির কথায় সারা গ্রামে ঢি ঢি পড়ে গেছে। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘ঢাকঢোল পেটানো’ বাগ্‌ধারাটির অর্থ - প্রচারণা।
- 'অন্ধি সন্ধি' বাগ্‌ধারাটির অর্থ - গোপন তথ্য।
- ‘ঢুঁ মারা’ বাগ্‌ধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
- ‘তালপাতার সেপাই’ বাগ্‌ধারাটির অর্থ - রুগ্ণ/ছিপছিপে।
- তুলকালাম’ বাগ্‌ধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অয়ন' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. পর্বত
  2. পথ
  3. চোখ
  4. বাতাস
সঠিক উত্তর:
পথ
উত্তর
সঠিক উত্তর:
পথ
ব্যাখ্যা
• 'অয়ন' শব্দের প্রতিশব্দ- 'পথ'/ যুদ্ধভূমি। 

• 'পথ' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- রাস্তা,
- মার্গ,
- সরণি,
- সড়ক,
- রাহা,
- নিগম,
- বাট, 
- অয়ন ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'চারদিকে যুদ্ধ' নাটকের নাট্যকার কে?
  1. আলাউদ্দিন আল আজাদ
  2. সৈয়দ শামসুল হক
  3. আবদুল্লাহ আল মামুন
  4. সেলিম আল দীন
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
• 'চারদিকে যুদ্ধ' নাটক:
- নাট্যকার: আবদুল্লাহ আল মামুন।
- নাটকটি ১৯৮৩ সালে প্রকাশিত হয়। 
-------------------------------- 
• আবদুল্লাহ আল মামুন:
- আবদুল্লাহ আল মামুন একজন নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে পরিচিত।
- তাঁর একক চরিত্র নির্ভর নাটক হলো 'কোকিলারা'।
- ‘শপথ’ (১৯৬৪) তাঁর প্রকাশিত প্রথম নাটক।

• তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- শপথ (প্রথম প্রকাশিত),
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস, 
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"হেথা সবে সম পাপী,
আপন পাপের বাট্‌খারা দিয়ে অন্যের পাপ মাপি!" - কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কাজী মোতাহার হোসেন
  4. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• "হেথা সবে সম পাপী,
আপন পাপের বাট্‌খারা দিয়ে অন্যের পাপ মাপি!" - কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের 'পাপ' কবিতার অন্তর্গত। 

•'পাপ' কবিতা: 
- 'পাপ' কবিতাটি কবির 'সাম্যবাদী' কাব্য গ্রন্থের অন্তর্গত। 
- কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদী কাব্যগ্রন্থটি ১৯২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। 
- ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে মোট ১১ টি কবিতা রয়েছে । সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।

এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ
- পাপ
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী
- নারী,
- রাজা-প্রজা
- সাম্য
- কুলি-মজুর ইত্যাদি।
---------------------- 
পাপ- কবিতা, 
- কাজী নজরুল ইসলাম। 

সাম্যের গান গাই!-
যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।
এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী?

হেথা সবে সম পাপী,
আপন পাপের বাট্‌খারা দিয়ে অন্যের পাপ মাপি!
জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও,
টুপি প’রে টিকি রেখে সদা বল যেন তুমি পাপী নও। 
পাপী নও যদি কেন এ ভড়ং, ট্রেডমার্কার ধুম? 
পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ পাপের আসামী গুম। (সংক্ষেপিত) 

উৎস: সাম্যবাদী কাব্যগ্রন্থ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ব্যাথা
  2. আভ্যন্তরীণ
  3. অধস্তন
  4. ন্যাক্কারজনক
সঠিক উত্তর:
অধস্তন
উত্তর
সঠিক উত্তর:
অধস্তন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অধস্তন'- শুদ্ধ বানান। 

• 'অধস্তন' শব্দের অর্থ:
- পদমর্যাদায় নিম্নে অবস্থিত।

অন্য অপশনের অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
• ব্যাথা - ব্যথা,
• আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ, 
• ন্যাক্কারজনক - ন্যক্কারজনক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'Ultimatum' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিবৃতি
  2. শ্বেতপত্র
  3. চরমপত্র
  4. অবজ্ঞা পত্র
সঠিক উত্তর:
চরমপত্র
উত্তর
সঠিক উত্তর:
চরমপত্র
ব্যাখ্যা
• 'Ultimatum' এর বাংলা পরিভাষা: 'চরমপত্র'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
• White paper - শ্বেতপত্র, 
• Statement - বিবৃতি, 
• Disregard paper- অবজ্ঞা পত্র, 
• Interrogation - জিজ্ঞাসাবাদ, 
• Supplement - ক্রোড়পত্র, 
• Valid - বৈধ, 
• Spokesman - মুখপত্র,
• Inspection - পরিদর্শন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
.
আরাকান রাজসভার কবি নন কে?
  1. আলাওল
  2. কোরেশী মাগন ঠাকুর
  3. দৌলত কাজী
  4. মোহাম্মদ কাজেম আল কোরেশী
সঠিক উত্তর:
মোহাম্মদ কাজেম আল কোরেশী
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ কাজেম আল কোরেশী
ব্যাখ্যা
• আরাকান রাজসভায় বাংলা সাহিত্য:
- মধ্যযুগে আরাকান রাজ সভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
- কোরেশী মাগন ঠাকুর আরাকান রাজসভার প্রধান উজির ছিলেন।
- তার পৃষ্ঠাপােষকতায় আরাকান বা রােসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চা শুরু হয়েছিল।
- তিনি আলাওলকে দুটি কাব্য ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলক বদিউজ্জামান' লিখতে পৃষ্ঠপােষকতা দান করেছিলেন।
- আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি — দৌলত কাজী।

• আরাকান রাজসভার অন্যান্য কবিগণ:
- আলাওল,
- কোরেশী মাগন ঠাকুর,
- মরদন,
- আবদুল করীম খোন্দকার, 
- শমসের আলী ইত্যাদি।

উল্লেখ্য,
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)।
- তার প্রকৃত নাম - মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- তিনি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কবিয়াল কারা?
  1. কবিগান প্রতিযোগিতার বিচারক
  2. কবিগানের দলের দলপতি
  3. যন্ত্রসঙ্গীতকার
  4. ঢুলি
সঠিক উত্তর:
কবিগানের দলের দলপতি
উত্তর
সঠিক উত্তর:
কবিগানের দলের দলপতি
ব্যাখ্যা
• কবিগান: 
- কবিগান এক ধরনের প্রতিযোগিতামূলক গান।
- দুটি দলে এ প্রতিযোগিতা হয়। দলের দলপতিকে বলে কবিয়াল বা সরকার।
- কবিয়ালের সঙ্গীদের নাম দোহার। যন্ত্রসঙ্গীতকারীদের মধ্যে ঢুলি মুখ্য ভূমিকা পালন করে।
- দল দুটি পর্যায়ক্রমে আসরে এসে গান পরিবেশন করে।

- গোঁজলা গুঁইকে বলা হয় কবিগানের আদি কবিয়াল।
- তাঁর আবির্ভাবকাল আঠারো শতকের প্রথমার্ধ।
- উনিশ শতকের কলকাতায় যে কয়জন কবিয়াল বিশেষ খ্যাতি অর্জন করেন, তাঁদের মধ্যে হরু ঠাকুর (১৭৪৯-১৮২৪), নিতাই বৈরাগী (১৭৫১-১৮২১), রাম বসু (১৭৮৬-১৮২৮), ভোলা ময়রা, এন্টনি ফিরিঙ্গি প্রমুখের নাম উল্লেখযোগ্য।
- উল্লেখযোগ্য কবিগানের ধরন - তর্জা, পাঁচালি, খেউড়, আখড়াই, দাঁড়া কবিগান, বসা কবিগান, ঢপ, টপ্পা, কীর্তন ইত্যাদি।

• উল্লেখযোগ্য কবিগান রচয়িতা: 
- গোঁজলা গুই (প্রাচীন কবি), 
- রাম বসু,
- নৃসিংহ, 
- এন্টনি ফিরিঙ্গি,
- হরু ঠাকুর, 
- রামনিধি গুপ্ত,
- কেষ্টা মুচী, 
- ভবানী,
- রামানন্দ নন্দী,

উৎস: লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ, বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
‘উদ্ধত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. উদ্‌ + হত
  2. উৎ + হত
  3. উদ্‌ + ধত
  4. উদঃ + হত
সঠিক উত্তর:
উৎ + হত
উত্তর
সঠিক উত্তর:
উৎ + হত
ব্যাখ্যা
• ‘উদ্ধত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: 'উৎ + হত = উদ্ধত'।

• সন্ধির নিয়ম:
ত ও দ এর পর হ থাকলে ত ও দ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়।
যেমন-
পদ্ + হতি = পদ্ধতি,
উৎ + হার = উদ্ধার ইত্যাদি।

এরূপ কিছু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ:
- উৎ + নতি = উন্নতি;
- উৎ + নত = উন্নত;
- উৎ + নীত = উন্নীত;
- উৎ + যোগ = উদ্যোগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'জমিলা, মজিদ' কোন উপন্যাসের চরিত্র?
  1. পদ্মানদীর মাঝি
  2. চরিত্রহীন
  3. লালসালু
  4. পল্লীসমাজ
সঠিক উত্তর:
লালসালু
উত্তর
সঠিক উত্তর:
লালসালু
ব্যাখ্যা
‘লালসালু’ উপন্যাস:
• ‘লালসালু’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস। ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।
• এই উপন্যাসে একদিকে যেমন বাংলার গ্রামজীবনের বাস্তব প্রকৃতি ধরা পড়েছে তার সৌন্দর্য, মাধুর্য ও কঠোরতা নিয়ে; তেমনই রূপায়িত হয়েছে অসংখ্য গ্রামীণ মানুষের জীবন।
• ধর্ম ব্যবসায়ী মজিদ অর্থ ও প্রভাব বৃদ্ধির সঙ্গে অল্পবয়সী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে। সে গ্রামের মোড়লদেরও প্রভাবিত করে। পাশের গ্রামে অন্য পিরের আগমন হলে, নিজের দাপট খর্ব হবে বিবেচনায়, তাকে মারধর দিয়ে উচ্ছেদ করে। 
• তবে স্বল্পবয়সী স্ত্রী জমিলা কর্তৃক মজিদ লাঞ্ছিত হয়। উপন্যাসে জমিলা বিদ্রোহিণী, প্রতিবাদের প্রতীক।
• 'লালসালু'র একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
• ঔপন্যাসিক ধর্মব্যবসায়ীদের উপলক্ষ করে লিখেছেন: 'খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে।'
• উপন্যাসটি 'Tree Without Roots' নামে ইংরেজিতে অনূদিত হয়ে (১৯৬৭) খ্যাতি অর্জন করে।
• ওয়ালীউল্লাহর পত্নী অ্যান মেরির ‘লালসালু'র ফরাসি অনুবাদের নাম- ল্য অরবরে সামস মায়েমে (১৯৬১)।

• উল্লেখযোগ্য চরিত্র:
- মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা প্রমুখ।
 
------------------------- 
⇒ সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। 
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
- মিসেস মেরি ওয়ালীউল্লা‘র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনুদিত হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- উজান মৃত্যু।
---------------
অন্যদিকে, 
• পদ্মানদীর মাঝি উপন্যাসের চরিত্র:
- কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া ইত্যাদি।

• চরিত্রহীন উপন্যাসের চরিত্র:
-  সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী।

• ‘পল্লীসমাজ’ উপন্যাসের প্রধান চরিত্র:
- রমা, রমেশ, বেণী, বলরাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
কোন বাক্যটিতে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন বোঝাচ্ছে?
  1. ছাত্ররা এসে জড়ো হয়েছে।
  2. শিক্ষকেরা আজকের সভায় অনুপস্থিত।
  3. কলমগুলোর দাম অনেক।
  4. বাজারে লোক কম।
সঠিক উত্তর:
বাজারে লোক কম।
উত্তর
সঠিক উত্তর:
বাজারে লোক কম।
ব্যাখ্যা
 বচন:
- বচন হলাে সংখ্যার ধারণা।
- বচনের মাধ্যমে গণনাবাচক বিশেষ্য ও সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশিত হয়।
- বাংলা ভাষায় বচন দুই প্রকার: একবচন ও বহুবচন।
- সাধারণত কিছু শব্দাংশ বা লগ্নক একবচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে।

• অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে।
যেমন:
- বাজারে লোক কম।
- মৌমাছি মৌচাক বানায়।  
- সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।

অন্যদিকে,
• "ছাত্ররা এসে জড়ো হয়েছে।" - এখানে বহুবচন লগ্নক হলো 'রা'।
• "শিক্ষকেরা আজকের সভায় অনুপস্থিত।" - এখানে বহুবচন লগ্নক হলো 'এরা'। 
• "কলমগুলোর দাম অনেক।" - এখানে বহুবচন লগ্নক হলো 'গুলো'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
১২.
'আমি বিজয় দেখেছি' বইটির রচয়িতা -
  1. মেজর রফিকুল ইসলাম
  2. এম আর আখতার মুকুল
  3. রাবেয়া খাতুন
  4. হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
এম আর আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
এম আর আখতার মুকুল
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘আমি বিজয় দেখেছি’ এর রচয়িতা হলেন — এম আর আখতার মুকুল।

• এম. আর আখতার মুকুল(১৯২৯-২০০৪):
- এম আর আখতার মুকুল সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
- তাঁর জন্ম ১৯২৯ সালের ৯ আগস্ট বগুড়া জেলার মহাস্থানগড়ের অন্তর্গত চিংগাসপুর গ্রামে।
- ১৯৮৭ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনার দ্বিতীয় পর্যায়ে কিছুদিন কাজ করেছেন।
- পরে তিনি ঢাকায় সাগর পাবলিশার্স নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
- ২০০৪ সালের ২৬ জুন তাঁর মৃত্যু হয়।

- বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর রচিত ৬০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এরমধ্যে উল্লেখযোগ্য হলো:
- মুজিবের রক্তলাল,
- ভাসানী মুজিবের রাজনীতি,
- পঞ্চাশ দশকে আমরা ও ভাষা আন্দোলন,
- চল্লিশ থেকে একাত্তর,
- আমি বিজয় দেখেছি,
- বায়ান্নোর ভাষা আন্দোলন,
- বায়ান্নোর জবানবন্দী,
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র (সংক্ষিপ্ত সংস্করণ, ১৯৮৭),
- একাত্তরের বর্ণমালা,
- বিজয় ’৭১,
- আমিই খালেদ মোশাররফ,
- একাত্তুরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবিদের ভূমিকা,
- বঙ্গবন্ধু,
- জিন্নাহ থেকে মুজিব,  
- ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা। 

উৎস: বাংলাপিডিয়া।
১৩.
'রজক' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ রজ্‌ + ষ্ণ
  2. √ রাজ্‌ + ইক
  3. √ রনজ্‌ + অক
  4. √ রজ্‌ + অক
সঠিক উত্তর:
√ রনজ্‌ + অক
উত্তর
সঠিক উত্তর:
√ রনজ্‌ + অক
ব্যাখ্যা
• 'রজক' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় — '√ রনজ্‌ + অক'।
- এটি সংস্কৃত কৃৎ-প্রত্যয় ‘অক/ণক’ যোগে গঠিত শব্দ। এখানে ‘ণ’ বিলুৃপ্ত হয়ে অক হয়েছে।

• 'রজক' (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় - '√ রনজ্‌ + অক'। 
অর্থ: বস্ত্ররঞ্জক। 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
বিশ শতকের পত্রিকা নয় কোনটি?
  1. নবনূর
  2. বাসনা
  3. মিহির
  4. প্রবাসী
সঠিক উত্তর:
মিহির
উত্তর
সঠিক উত্তর:
মিহির
ব্যাখ্যা
• বিশ শতকের পত্রিকা নয় - মিহির।
- এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। 
- সম্পাদক ছিলেন -শেখ আবদুর রহিম। 
উল্লেখ্য,
• হাফেজ, মিহির ও সুধাকর এই তিনটি পত্রিকারই সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম।

অন্যদিকে,
• 'প্রবাসী' পত্রিকা ১৯০১ সালে প্রকাশিত হয়।
- রামানন্দ চট্টোপাধ্যায় এটির প্রথম সম্পাদক ছিলেন।

• 'নবনূর' পত্রিকা ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- সৈয়দ এমদাদ আলী এটির প্রথম সম্পাদক ছিলেন।

• 'বাসনা' পত্রিকা ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- শেখ ফজলল করিম এটির প্রথম সম্পাদক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
কোন ছন্দটি প্রাকৃত বাংলা ছন্দ হিসেবে পরিচিত?
  1. মাত্রাবৃত্ত ছন্দ
  2. স্বরবৃত্ত ছন্দ
  3. পয়ার ছন্দ
  4. অক্ষরবৃত্ত ছন্দ
সঠিক উত্তর:
স্বরবৃত্ত ছন্দ
উত্তর
সঠিক উত্তর:
স্বরবৃত্ত ছন্দ
ব্যাখ্যা
স্বরবৃত্ত ছন্দ:
- স্বরবৃত্ত ছন্দের বহুল প্রচলিত নাম ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ।
- এটাকে প্রাকৃত বাংলা ছন্দও বলা হয়।
- প্রাচীন ছড়াগুলো স্বরবৃত্তে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ বা লোকছন্দ বলেছেন।
- এর ভাব লঘু ও চপল।

স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য:
- দ্রুত লয়ের ছন্দ।
- এই ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট।
- মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই একমাত্র বিশিষ্ট,পর্বগুলো ছোট ৪ মাত্রা বিশিষ্ট।

বিভিন্ন প্রকার ছন্দ:
১. স্বরবৃত্ত ছন্দকে লৌকিক ছন্দ বলে। রবীন্দ্রনাথ এটিকে 'ছড়ার ছন্দ' বলেছেন।
২. মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনিপ্রধান ছন্দ বলে।
৩. অক্ষরবৃত্ত ছন্দকে তানপ্রধান বলে।
৪. পয়ার ছন্দে অন্তমিল থাকে।
৫. অমিত্রাক্ষর ছন্দে অন্তমিল থাকে না।
------------
অক্ষরবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে যে ছন্দটিকে খাঁটি বাংলা অর্থাৎ 'তদ্ভব ছন্দ' নামে আখ্যায়িত করা হয়, তাকেই প্রচলিত ভাষায় বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ।
 
মাত্রাবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে এ  ছন্দ“তৎসম' বা 'অর্ধতৎসম ছন্দ'; যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় 'মাত্রাবৃত্ত ছন্দ'।

পয়ার ছন্দ:
- পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের ৮/৬ মাত্রার বৈশিষ্ট্যপূর্ণ একটি শ্রেণীবিভাগ।
- এটি মধ্যযুগীয় বাংলা কাব্যের প্রধান ছন্দোরীতিও বটে।
- মধ্যযুগে পয়ার ছন্দেই রামায়ণ ও মহাভারতের বঙ্গানুবাদ এবং মঙ্গলকাব্যসমূহ রচিত হয়েছে।
- মাইকেল মধুসূদনের চতুদর্শপদী কবিতাবলির ছন্দও প্রচলিত পয়ার ছন্দেরই এক নতুন রূপ।

উৎস : ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।
১৬.
'বায়ুসখ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বাতাস
  2. প্রদীপ
  3. আগুন
  4. পাখি
সঠিক উত্তর:
আগুন
উত্তর
সঠিক উত্তর:
আগুন
ব্যাখ্যা
• 'বায়ুসখ' এর সমার্থক শব্দ: 'আগুন'।

• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙ্গল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক, হবিরশন ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৭.
ঠিকানা লেখার সময় বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কোন যতিচিহ্ন বসে?
  1. সেমিকোলন
  2. কমা
  3. কোলন
  4. ড্যাস
সঠিক উত্তর:
কমা
উত্তর
সঠিক উত্তর:
কমা
ব্যাখ্যা
কমা (,) এর ব্যবহার:
১) বাক্য সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে। যেমন- সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
২) পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে। যেমন- ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
৩) সম্বোধনের পরে কমা বসে। যেমন- রশিদ, এদিকে এসো।
৪) জটিল বাক্যের প্রত্যেকটি খন্ডবাক্যের পরে কমা বসে। যেমন- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
৫) কোন বাক্যে উদ্ধৃতি থাকলে, তার আগের খন্ডবাক্যের শেষে কমা (,) বসে। যেমন- আহমদ ছফা বলেন, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।’ তুমি বললে, ‘আমি কালকে আবার আসবো।’
৬) মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে। যেমন- ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
৭) ঠিকানা লেখার সময় বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে। যেমন- ৬৮, নবাবপুর রোড, ঢাকা- ১০০০।
8) ডিগ্রী পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়। যেমন- ডক্টর মুহম্মদ এনামুল হক, এম,এ, পি-এইচ,ডি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৮.
'সোনালি কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা -
  1. জসীম উদ্‌দীন
  2. আহসান হাবীব
  3. নির্মলেন্দু গুণ
  4. আল মাহমুদ
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা
• 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থ: 
- 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের রচিয়তা আল মাহমুদ।
- আল মাহমুদ প্রকাশিত শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ 'সোনালী কাবিন'
- সোনালী কাবিন কাব্য গ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সঙ্গে ‘সোনালি কাবিন’ নামে চৌদ্দটি সনেটের সমন্বয়ে একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত আছে।  এটিকে একটি ক্ষুদ্র কাব্যগ্রন্থও বলা যেতে পারে।

আল মাহমুদ: 
- তিনি ১৯৩৬ সালের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একজন প্রথিতযশা কবি।
- স্বাধীনতা উত্তরকালে তিনি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' (১৯৭৩)।

আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ: 
- লোক লোকান্তর,
- কালের কলস,
- সোনালী কাবিন,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি ।

তাঁর রচিত উপন্যাস:
- ডাহুকী,
- উপমহাদেশ,
- আগুনের মেয়ে,
- চেহারার চতুরঙ্গ,
- কাবিলের বোন ইত্যাদি। 

তাঁর রচিত গল্পগ্রন্থ: 
- পানকৌড়ির রক্ত,
- সৌরভের কাছে পরাজিত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
What is the name of the merchant in "The Merchant of Venice"?
  1. Antonio
  2. Shylock
  3. Bassanio
  4. Gratiano
সঠিক উত্তর:
Antonio
উত্তর
সঠিক উত্তর:
Antonio
ব্যাখ্যা
• The Merchant of Venice:
- এটি Shakespeare লিখিত একটি comedy.
- একজন ইহুদি (Jew) সুদখোর 'Shylock' আর একজন merchant - Antonio এর কাহিনি নিয়ে এটি রচিত। 
- Shylock ছিলেন একজন moneylender. 
- এটি একটি five acts বিশিষ্ট comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এই comedy টি লেখা হয়েছিল।

• এই comedy এর উল্লেখযোগ্য অন্যান্য চরিত্র:
- Antonio (a merchant in Venice),
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

• Shakespeare:
- জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- The Merchant of Venice,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
২০.
What kind of literary work is 'Rosalind and Helen'?
  1. Play
  2. Novel
  3. Poem
  4. Story
সঠিক উত্তর:
Poem
উত্তর
সঠিক উত্তর:
Poem
ব্যাখ্যা
Rosalind and Helen:
- এটি রচনা করেন Percy Bysshe Shelley.
- এটি একটি কবিতা।
- প্রকাশিত হয় 1819 সালে।
- Rosalind ও Helen দুইজন এর কাহিনি নিয়ে গড়ে উঠে।
- It tells the story of two women and their contrasting experiences with love, betrayal, and societal expectations. 

• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
 
Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
 
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

Source: Britannica.
২১.
Which literary period is known as 'The Age of Pope'?
  1. The Elizabethan period
  2. The Age of Sensibility
  3. The Restoration period
  4. The Augustan period
সঠিক উত্তর:
The Augustan period
উত্তর
সঠিক উত্তর:
The Augustan period
ব্যাখ্যা
• The Augustan period/ The Age of Pope:
- The Augustan period/ The Age of Pope হলো Neoclassical period এর একটি যুগ বিভাগ।
- ইংরেজি সাহিত্যে ১৭০০ থেকে ১৭৪৫ সাল পর্যন্ত সময়কাল The Augustan Age নামে পরিচিত।
- এটি আলেকজান্ডার পপ এর সময়কাল হওয়ায় একে The Age of Pope নামেও ডাকা হয়। 

Neoclassical period: 1660-1785
- এই যুগটিকে Pseudo-classical ও বলা হয়।
- They imitated the ancient Greek and Roman literary work but lacked the originality of the writers of that age.

• এই যুগটি 3টি ছোট যুগে বিভক্ত।
যেমন:
1. The Restoration period: 1660-1700.
2. The Augustan period/ The Age of Pope: 1700-1745.
3. The Age of Sensibility or The Age of Johnson: 1745-1785.

---------------------------

• English Literature Periods and their sub-ages: 
1. The Old English Period (450 -1066)

2. The Middle English Period (Longest period) (1066 -1500) (Longest period).
a) The Anglo-Norman Period,
b) The Age of Chaucer.

3. The Renaissance Period (1500 -1660).
a) Elizabethan Period (Golden age) (1558-1603), 
b) Jacobean Period (1603-1625),
c) Caroline Period (1625-1649) and
d) Commonwealth Period (1649-1660).

4. The Neoclassical Period (1660 -1785).
a) The Restoration Period (1660-1700),
b) The Augustan Period (Age of Pope) (1700-1745) and
c) The Age of Sensibility (Age of Johnson) (1745-1785/1798).

5. The Romantic Period (The shortest period) (1798 -1832).

6. The Victorian Period (1832 -1901).
a) The Pre-Raphaelites (1848-1860),
b) Aestheticism & Decadence (1880-1901),

7. The Modern Period (1901 -1939) .
a) The Edwardian Period (1901-1910),
b) The Georgian Period (1910-1936),
- The Modern English period was one of the most significant literary periods.

8. Present: The Post-Modern Period (1939 - Present).

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
২২.
In "Arms and the Man," what is the nationality of the character Captain Bluntschli?
  1. Bulgarian
  2. Serbian
  3. Swiss
  4. Austrian
সঠিক উত্তর:
Swiss
উত্তর
সঠিক উত্তর:
Swiss
ব্যাখ্যা
• Arms and the Man:
- George Bernard Shaw এর একটি বিখ্যাত Comedy Drama.
-১৮৮৫ সালে Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি।
- এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে। 
- তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।

• Important Characters of Arms and the Man:
- Captain Bluntschli: He is a Swiss mercenary fighting for the Serbian army.
- Raina Petkoff: Raina is a young Bulgarian woman engaged to Sergius.
- Major Sergius Saranoff: Raina's fiancé, Sergius is a heroic and dashing officer in the Bulgarian army.

• George Bernard Shaw:
- একজন বিখ্যাত আইরিশ Playwright and a Critic.
- তিনি ১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর উপাধি হলো - The greatest modern English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House,
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: Britannica.
২৩.
'The Wild Swans at Coole' is written by -
  1. American writer
  2. Irish writer
  3. British writer
  4. Scottish writer
সঠিক উত্তর:
Irish writer
উত্তর
সঠিক উত্তর:
Irish writer
ব্যাখ্যা
• The Wild Swans at Coole
- কবিতাটি রচনা করেন W.B. Yeats, তিনি একজন আইরিশ কবি।
- অন্যতম জনপ্রিয় কবিতা। এটি প্রকাশিত হয় ১৯১৭ সালে।
- কবিতার বিষয়বস্তু হলো Galway কাউন্টিতে অবস্থিত Coole পার্কে তার দুটি ভ্রমনের মাঝে তুলনা।
- প্রথমবারের ভ্রমনটি হয়েছিল ১৮৯৭ সালে এবং পরেরটি ১৯১৬ সালে। পুকুরে হাঁস দেখে তার মনে হলো, সব কিছুই কেমন যেন বদলে গেছে, কিছুই আর আগের মতো নেই।

• W. B. Yeats:
- William Butler Yeats একজন আইরিশ কবি এবং নাট্যকার, তিনি Romantic author নন। 
- তিনি ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 
- Abbey Theatre হচ্ছে W. B. Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society.
- মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

• W.B Yeats রচিত আরো কিছু play হচ্ছে - 
- The Resurrection,
- The Only Jealousy of Emer,
- The Dreaming of the Bones,
- Four Plays for Dancers,
- Calvary,
- Cathleen ni Houlihan,
- The Countess Cathleen.

• Major Poems:
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other poems,
- The Second Coming,
- The Cat and the Moon,
- Sailing to Byzantium,
- The Lake Isle of Innisfree,
- Among School Children,
- A Prayer for My Daughter,
- When You Are Old,
- Easter 1916,
- September 1919,
- The Wanderings of Oisin,
- Leda and The Swan.

• Prose
- A Vision,
- Celtic Twilight (essay).

Source: Britannica and Live MCQ Lecture.
২৪.
Choose the incorrect spelling.
  1. Illegitimate
  2. Implemantation
  3. Inheritance
  4. Itinerary
সঠিক উত্তর:
Implemantation
উত্তর
সঠিক উত্তর:
Implemantation
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে ভুল বানান Implemantation.
- এর সঠিক বানান হলো: Implementation.

• Implementation: 
English meaning: the act of starting to use a plan or system.
Bangla meaning: নিষ্পাদন; বাস্তবায়ন।

Other options,
ক) Illegitimate: অবৈধ; অনুচিত।

গ) Inheritance: উত্তরাধিকার; দায়াধিকার; উত্তরাধিকার প্রাপ্তি; রিকথাধিকার; দায়ভাগ।

ঘ) Itinerary: ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।

Source: Accessible & Cambridge Dictionary.
২৫.
In which situation would "crocodile tears" be used?
  1. When a person is genuinely moved by an event
  2. When a person who pretends to be sad to deceive others
  3. When a person is joyfully celebrating
  4. When a person is deeply grateful
সঠিক উত্তর:
When a person who pretends to be sad to deceive others
উত্তর
সঠিক উত্তর:
When a person who pretends to be sad to deceive others
ব্যাখ্যা
• Crocodile tears
English Meaning: tears or expressions of sorrow that are insincere / false or affected tears/ pretend to cry.
Bangla Meaning: মায়াকান্না।

Ex. Sentence: Heartless people can shed crocodile tears.
Bangla Meaning: নির্দয় মানুষেরাই মায়াকান্না কাঁদে।

The correct answer: When a person who pretends to be sad to deceive others.
 
Source: Live MCQ Lecture.
২৬.
If she had practiced more, she ___________ better in the competition.
  1. have had performed
  2. have performed
  3. would perform
  4. would have performed
সঠিক উত্তর:
would have performed
উত্তর
সঠিক উত্তর:
would have performed
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি Third conditional sentence এ রয়েছে।

• Third conditional এর নিয়মানুযায়ী - 
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- Conditional sentence- এ Had + Sub + V3 + Ext.
এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়। তাই পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
 
• এটি 3rd Conditional হওয়ায় পরের অংশ "would have performed" হবে।
 
Complete sentence: If she had practiced more, she would have performed better in the competition.
২৭.
He admonished them for stealing and told them it was a great sin to steal apples from his orchard. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Verb
উত্তর
সঠিক উত্তর:
Verb
ব্যাখ্যা
• He admonished them for stealing and told them it was a great sin to steal apples from his orchard. The underlined part is - Verb.

• Admonish (verb transitive)

English Meaning: To warn someone not to do something, usually in a kind way, or to tell someone to do something.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) মৃদু ভর্ৎসনা/তিরস্কার করা; সতর্ক করে দেওয়া: The workers were repeatedly admonished for being late.

Other Forms: 
- Admonition [অ্যাড্‌মানিশ্‌ন্‌] [Uncountable noun] মৃদু তিরস্কার; ভর্ৎসনা; হুঁশিয়ারি; সতর্কীকরণ।
- Admonitory [অ্যাড্‌মনিট্‌রি America(n) অ্যাড্‌মনিটোরি] (adjective) মৃদু ভর্ৎসনাপূর্ণ; সদুপদেশপূর্ণ।

Example Sentence: 
1. He admonished them for stealing and told them it was a great sin to steal apples from his orchard.
2. They were admonished to take advantage of the opportunity.

Source: Live MCQ Lecture.
২৮.
The effects of the drug will soon _________.
  1. wear to
  2. wear off
  3. wear in
  4. wear of
সঠিক উত্তর:
wear off
উত্তর
সঠিক উত্তর:
wear off
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে phrasal verb এর উপর ভিত্তি করে।

• Wear off:
Meaning: to stop having an effect or influence.
Bangla meaning: অপসৃত হওয়া; মিলিয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া।

Correct sentence: The effects of the drug will soon wear off.

অনুবাদ: ওষুধের প্রভাব শীঘ্রই বন্ধ হয়ে যাবে।

Source: Cambridge & Accessible Dictionary.
২৯.
The term 'Green-eyed' is related to -
  1. Environment
  2. Mystery
  3. Caring
  4. Jealousy
সঠিক উত্তর:
Jealousy
উত্তর
সঠিক উত্তর:
Jealousy
ব্যাখ্যা
• Green-eyed: 
English meaning: jealous; envious; distrustful.
Bangla meaning: ঈর্ষাপরায়ণ; হিংসুটে।

Other options,
- Environment: চতুষ্পার্শ্ব; পরিবেশ।
- Caring: গ্রাহ্য করা; উদ্বিগ্ন হত্তয়া; জিম্মায় লত্তয়া; অভিভাবকতত্ব করা; যত্নবান্ করা; ত্তয়াস্তা; ইচ্ছুক হত্তয়া; পরোয়া করা। 
- Mystery: রহস্য; রহস্যময় ব্যাপার।

Source: Collins & Accessible Dictionary.
৩০.
Regular exercise is a great remedy ________ stress.
  1. of
  2. for
  3. on
  4. off
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• Remedy for: 
Meaning: প্রতিকার; প্রতিষেধক; প্রতিবিধান ওষুধ।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Remedy এর সাথে 'প্রতিকার' অর্থ বুঝাতে for বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে for বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে for বসবে।

Complete sentence: Regular exercise is a great remedy for stress.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৩১.
The decision to settle out of court was seen as a __________ admission of guilt.
  1. tacit
  2. rarefied
  3. obviate
  4. preamble
সঠিক উত্তর:
tacit
উত্তর
সঠিক উত্তর:
tacit
ব্যাখ্যা
• অপশনগুলোর অর্থ:

- rarefied: বিরল/ তনু বা বিশুদ্ধ বা পরিশুদ্ধ।
- tacit: অনুক্ত; নীরব; মৌন; মানস।
- obviate: ভারমুক্ত হওয়া; দূর করা; আগেই বুঝতে পেরে তদনুযায়ী কাজ করা। 
- preamble: প্রস্তাবনা।

অপশন এর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে tacit বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।

Complete sentence: The decision to settle out of court was seen as a tacit admission of guilt.

অনুবাদ: আদালতের বাইরে মীমাংসার সিদ্ধান্তকে দোষ স্বীকার করা হিসাবে দেখা হয়েছিল।

Source: Live MCQ Lecture.
৩২.
Choose the synonym of 'Emulate'.
  1. Witty
  2. Copy
  3. Relevant
  4. Neglect
সঠিক উত্তর:
Copy
উত্তর
সঠিক উত্তর:
Copy
ব্যাখ্যা
• Emulate (Verb transitive)
English Meaning: To copy someone’s behavior or try to be like someone else because you admire or respect that person.
Bangla Meaning: সমকক্ষ হতে চেষ্টা করা।

Synonyms: Imitate (অনুকরণ/অনুবর্তন করা), Copy (অনুলিপি; প্রতিলিপি), Follow (অনুসরণ/অনুগমন করা), Simulate, (অনুকরণ) Echo (প্রতিধ্বনি)।
Antonyms: Neglect (অবজ্ঞা করা), Originate(উৎপত্তি), Contrast with (বৈসাদৃশ্য), Oppose (বিপরীত, বিরোধী), Differ (ভিন্ন হওয়া বা করা)। 

Options,
- Relevant (প্রাসঙ্গিক),
- Witty (রসাত্মক)।

Source: Live MCQ Lecture.
৩৩.
In the 19th century, ______________ cholera pandemics spread rapidly across continents, causing widespread fear and devastation.
  1. a
  2. an
  3. the
  4. No article needed
সঠিক উত্তর:
No article needed
উত্তর
সঠিক উত্তর:
No article needed
ব্যাখ্যা
• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী,
- রোগের নামের পূর্বে the বসে না।
- যেমন: Cholera has broken out in the village.

• ব্যতিক্রম: The gout, the measles, the mumps.

Complete sentence: In the 19th century, cholera pandemics spread rapidly across continents, causing widespread fear and devastation.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
 
৩৪.
The restaurant where we had dinner last night was excellent. - The underlined part is -
  1. Adjective clause
  2. Prepositional clause
  3. Adverbial clause
  4. Noun clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• The restaurant where we had dinner last night was excellent. - The underlined part is - Adjective clause.

• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• The restaurant where we had dinner last night was excellent.
- বাক্যে 'where we had dinner last night' clause টি 'restaurant' noun টির modifier হিসেবে কাজ করছে।
- তাই এটি হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
৩৫.
She was determined to succeed, irrespective ___________ the obstacles she faced.
  1. with
  2. to
  3. of
  4. by
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Irrespective of:
English meaning: without considering; not needing to allow for.
Bangla meaning: হিসাবের মধ্যে আসে না বা বিবেচনা করে না এমন; নির্বিশেষে; নিরপেক্ষভাবে।

Example sentence: The legislation must be applied irrespective of someone's ethnic origins.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'নির্বিশেষে' অর্থে Irrespective এর সাথে of বসে।
- তাই শূন্যস্থানে of বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: She was determined to succeed, irrespective of the obstacles she faced.

Source: Cambridge & Accessible Dictionary.
৩৬.
The study of the origin and history of words -
  1. Eulogy
  2. Theology
  3. Archaeology
  4. Etymology
সঠিক উত্তর:
Etymology
উত্তর
সঠিক উত্তর:
Etymology
ব্যাখ্যা
• Etymology: 
• English Meaning: the study of the origin and history of words, or a study of this type relating to one particular word
• Bengali Meaning: শব্দের উৎপত্তি ও ইতিহাসসংক্রান্ত বিজ্ঞান।

Other options: 
• Archaeology: the study of the buildings, graves, tools, and other objects that belonged to people who lived in the past, in order to learn about their culture and society.
• Theology: the study of religion and religious belief 
• Eulogy: a speech or piece of writing containing great praise, esp. for someone who has recently died.

Source: Cambridge & Accessible Dictionary.
৩৭.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১৪ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ১৫ : ১১
  2. ১৬ : ১১
  3. ৮ : ৭
  4. ১৩ : ১২
সঠিক উত্তর:
১৬ : ১১
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ১১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১৪ বছর পর তাদের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৫ক বছর
পুত্রের বয়স ৩ক বছর

শর্তমতে,
৫ক - ১০ : ৩ক - ১০ = ২ : ১
বা, ৫ক - ১০ = ৬ক - ২০
বা, ক = ১০

∴ পিতার বয়স ৫ × ১০ বছর = ৫০ বছর
∴ পুত্রের বয়স ৩ × ১০ বছর = ৩০ বছর

১৪ বছর পর তাদের বয়সের অনুপাত = ৫০ + ১৪ : ৩০ + ১৪ = ৬৪ : ৪৪
= ১৬ : ১১
৩৮.
যদি x + 1/x = 4 হয়, তাহলে x4 + 1/x4 = কত?
  1. 194
  2. 196
  3. 198
  4. 182
সঠিক উত্তর:
194
উত্তর
সঠিক উত্তর:
194
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1/x = 4 হয়, তাহলে x4 + 1/x4 = কত?

সমাধান:
x2 + 1/x2 = (x + 1/x)2 - 2.x.1/x
⇒ x2 + 1/x2 = 42 - 2
⇒ x2 + 1/x2 = 14 

x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2
= 142 - 2
= 196 - 2
= 194
৩৯.
২৬০০ সে.মি. দীর্ঘ এবং ৫০০ সে.মি. প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জমিকে বেড়া দিতে প্রতি মিটারে ১০০ টাকা লাগলে মোট কত টাকা খরচ হবে?
  1. ৩১০০ টাকা
  2. ৬৫০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৬২০০ টাকা
সঠিক উত্তর:
৬২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬০০ সে.মি. দীর্ঘ এবং ৫০০ সে.মি. প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জমিকে বেড়া দিতে প্রতি মিটারে ১০০ টাকা লাগলে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
জমিটির পরিসীমার সমান বেড়া লাগবে।

জমিটির পরিসীমা = ২(৫০০ + ২৬০০) সে.মি.
= ৬২০০ সে.মি.
= ৬২ মিটার

মোট খরচ হবে = (৬২ × ১০০) টাকা
= ৬২০০ টাকা
৪০.
১৪, ২২, ৯, ১৭, ১১, ১৯ উপাত্তগুলোর মধ্যক ও গড়ের পার্থক্য কত?
  1. ০.১৭
  2. ০.২৩
  3. ০.৩৩
সঠিক উত্তর:
০.১৭
উত্তর
সঠিক উত্তর:
০.১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪, ২২, ৯, ১৭, ১১, ১৯ উপাত্তগুলোর মধ্যক ও গড়ের পার্থক্য কত?

সমাধান:
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, ৯, ১১, ১৪, ১৭, ১৯, ২২

যেহেতু এখানে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে, তাই মধ্যক হবে মাঝের দুটি সংখ্যার গড়।
∴ মধ্যক = (১৪ + ১৭)/২
= ৩১/২
= ১৫.৫

সংখ্যাগুলোর গড় = (৯ + ১১ + ১৪ + ১৭ + ১৯ + ২২)/৬
= ৯২/৬
= ১৫.৩৩

∴ মধ্যক ও গড়ের পার্থক্য = ১৫.৫ - ১৫.৩৩ = ০.১৭
৪১.
৪% হার মুনাফায় ১২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?
  1. ৬ টাকা
  2. ৪ টাকা
  3. ২ টাকা
  4. পার্থক্য নেই
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% হার মুনাফায় ১২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত?

সমাধান:
এখানে,
আসল, P = ১২৫০,
সময়, n = ২ বছর,
মুনাফার হার, r = ৪%

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা = Pnr = ১২৫০ × ২ × (৪/১০০) = ১০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি হারে,
চক্রবৃদ্ধি মূলধন = P(1 + r)n
= ১২৫০ × (১ + (৪/১০০))
= ১২৫০ × {(১০৪ × ১০৪) / (১০০ × ১০০)} = ১৩৫২ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৩৫২ - ১২৫০ = ১০২ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য = ১০২ - ১০০ = ২ টাকা।
৪২.
যদি 6x = 42 এবং xk = 2 হয়, তাহলে k এর মান কত?
  1. 1/7
  2. 1/6
  3. 7
  4. 2/7
সঠিক উত্তর:
2/7
উত্তর
সঠিক উত্তর:
2/7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 6x = 42 এবং xk = 2 হয়, তাহলে k এর মান কত?

সমাধান:
6x = 42
⇒ x = 42/6
∴ x = 7

xk = 2
⇒ 7k = 2
∴ k = 2/7
৪৩.
একটি নবভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ৭ সমকোণ
  2. ১১ সমকোণ
  3. ১৪ সমকোণ
  4. ১৮ সমকোণ
সঠিক উত্তর:
১৪ সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
১৪ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নবভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180°
বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯ - ২) × ১৮০°
= ৭ × ১৮০°
= ১২৬০°
= ১২৬০°/ ৯০° সমকোণ
= ১৪ সমকোণ
৪৪.
loga16 + (1/2)loga225 - 2loga2 =?
  1. 1
  2. loga60
  3. loga45
  4. 0
সঠিক উত্তর:
loga60
উত্তর
সঠিক উত্তর:
loga60
ব্যাখ্যা
প্রশ্ন: loga16 + (1/2)loga225 - 2loga2 =?

সমাধান:
loga16 + (1/2)loga225 - 2loga2
= loga16 + (1/2)loga152 - 2loga2
= loga16 + (1/2) × 2loga15 - loga22
= loga16 + loga15 - loga4
= loga{(16 × 15)/4}
= loga60
৪৫.
দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলে ছক্কা দুটির সংখ্যার গুনফল 18 হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/18
  2. 1/9
  3. 1/36
  4. 1/6
সঠিক উত্তর:
1/18
উত্তর
সঠিক উত্তর:
1/18
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলে ছক্কা দুটির সংখ্যার গুনফল 18 হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে মোট ঘটনা = 36

দুটির সংখ্যার গুনফল 18 হবে যদি উভয় ছক্কায় (3, 6), (6, 3) উঠে
∴ অনুকূল ঘটনা = 2

∴ সম্ভাবনা = 2/36 = 1/18
৪৬.
যদি 3 - 3x < 20 হয়, তাহলে নিচের কোনটি x এর মান হতে পারে না?
  1. - 3
  2. - 5
  3. - 6
  4. - 4
সঠিক উত্তর:
- 6
উত্তর
সঠিক উত্তর:
- 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3 - 3x < 20 হয়, তাহলে নিচের কোনটি x এর মান হতে পারে না?

সমাধান:
3 - 3x < 20
⇒ - 3x < 20 - 3
⇒ - 3x < 17
⇒ 3x > - 17
⇒ x > - (17/3)
∴ x > - 5.66

∴ x এর মান - 6 হতে পারে না।
৪৭.
নিচের ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. 20°
  2. 26°
  3. 22°
  4. 34°
সঠিক উত্তর:
34°
উত্তর
সঠিক উত্তর:
34°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

4x + 2x - 10 + 3x - 8 = 180° 
⇒ 9x - 18 = 180
⇒ 9x = 198
∴ x = 22°

কোণগুলো হলো
 4 × 22 = 88°
2 × 22 - 10 = 34
3 × 22 - 8 = 58

∴ ক্ষুদ্রতম কোণের মান = 34
৪৮.
10 জন ও 9 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 10 জনের দল থেকে কমপক্ষে 8 জন খেলোয়াড় ঐ টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে?
  1. 4149
  2. 4200
  3. 3660
  4. 3430
সঠিক উত্তর:
4149
উত্তর
সঠিক উত্তর:
4149
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন ও 9 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 10 জনের দল থেকে কমপক্ষে 8 জন খেলোয়াড় ঐ টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে?

সমাধান:
১ম দল (10 জন)    -   ২য় দল (9 জন)
1) 10                         1
2) 9                           2
3) 8                           3


1) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 10C10 × 9C1 = (1 × 9) = 9
2) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 10C9 × 9C2 = (10 × 36) = 360
3) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 10C8 × 9C3 = (45 × 84) = 3780


টিম গঠনের উপায় = 9 + 360 + 3780
= 4149
৪৯.
নিচের কোনটি একটি ধাতু? 
  1. ক্লোরিন
  2. সালফার
  3. কার্বন
  4. সিলভার
সঠিক উত্তর:
সিলভার
উত্তর
সঠিক উত্তর:
সিলভার
ব্যাখ্যা
খনিজ পদার্থ: 
- ভূ-পৃষ্টের উপরিভাগের যে অংশ তুলনামূলক নরম, সহজেই গুড়ো হয়ে যায়, পানিতে ভিজলে নরম হয়ে যায় এবং গাছ পালা জন্মে তাকে মাটি বলে। 
- আবার, যে অংশ শক্ত, ভিজলে নরম হয় না, আকৃতিতে বড় বড় এবং গাছ পালা জন্মায় না তাকে শিলা বলে। 
- ভূপৃষ্টের উপরিভাগ বিভিন্ন রকম যৌগিক পদার্থ দিয়ে তৈরি যেমন- সিলিকন ডাই অক্সাইড (বালি), ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) ইত্যাদি। 
- এসকল পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ দিয়ে গঠিত। 
যথা- ধাতু ও অধাতু। 
- প্রকৃতিতে প্রায় সকল ধাতু ও অধাতু যৌগিক পদার্থ হিসেবে পাওয়া যায়। 
- তবে কয়লা, সালফার ও অল্প পরিমাণ গোল্ড মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়। 
- যে সকল ধাতু ও অধাতু বেশি সক্রিয় তাদের যৌগ বেশি পরিমাণে এবং যে সকল যৌগ কম সক্রিয় তাদের যৌগ কম পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়। 

ধাতু: 
- ধাতু হচ্ছে ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, সিলভার, গোল্ড, কপার ও জিংক ইত্যাদি।

অধাতু: 
- অধাতু হচ্ছে কয়লা (কার্বন), সালফার, ক্লোরিন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ও অক্সিজেন ইত্যাদি। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
তরল পদার্থের নির্দিষ্ট কী নেই?
  1. আকার
  2. ভর
  3. আয়তন
  4. সবগুলোই
সঠিক উত্তর:
আকার
উত্তর
সঠিক উত্তর:
আকার
ব্যাখ্যা
পদার্থ: 
- যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। 
- কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় এই তিন অবস্থায় থাকতে পারে। 
যেমন- 
কঠিন পদার্থ: 
- কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। 
- সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে। একে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়। 
- কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে অনেক বেশি থাকার কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে। 

তরল পদার্থ: 
- তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। 
- তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। 
- তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্বে থাকায় এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের চেয়ে কম হয়। 

গ্যাসীয় বা বায়বীয় পদার্থ: 
- গ্যাসীয় বা বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। 
- যেকোন পরিমাণ গ্যাসীয় পদার্থ যেকোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রের পুরো আয়তন দখল করে। 
- গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরলের চেয়ে বেশি দূরে দূরে অবস্থান করে বলে এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৫১.
খাবার সোডার রাসায়নিক নাম কী? 
  1. ক্যালসিয়াম অক্সাইড
  2. ক্যালসিয়াম কার্বনেট
  3. সোডিয়াম বাইকার্বনেট
  4. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর:
সোডিয়াম বাইকার্বনেট
উত্তর
সঠিক উত্তর:
সোডিয়াম বাইকার্বনেট
ব্যাখ্যা
রাসায়নিক সংকেত: 
- খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট (NaHCO3). 

- চুনাপাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট (CaCO3). 
- চুনের নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড (CaO). 
- কলিচুন বা চুনের পানির নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2
- চুন (CaO) এর সাথে পানি (H2O) সংমিশ্রণে কলিচুন বা চুনের পানি উৎপন্ন হয়। 
- কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত Na2CO3.10H2O. 
- মরিচার রাসায়নিক নাম - Fe2O3.nH2O. 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৫২.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত নয়?
  1. Google Sheets
  2. Azure
  3. Adobe Photoshop
  4. Dropbox
সঠিক উত্তর:
Adobe Photoshop
উত্তর
সঠিক উত্তর:
Adobe Photoshop
ব্যাখ্যা
• Adobe Photoshop এক ধরণের গ্রাফিক ডিজাইন প্রোগ্রাম।

• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।
- ২০০৬ সালে ইলাস্টিক কম্পিউট ক্লাউড এর মাধ্যমে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্ধাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩. IBM Website.
৫৩.
EISA-এর পূর্ণরূপ কী?
  1. Executive Industry Standards Architecture
  2. Extended Industry Standard Architecture
  3. Enhanced Integrated Systems Architecture
  4. Embedded Internet Systems Architecture
সঠিক উত্তর:
Extended Industry Standard Architecture
উত্তর
সঠিক উত্তর:
Extended Industry Standard Architecture
ব্যাখ্যা
• এক্সপানশন বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস বলে।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।
- কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস (যেমন- নেটওয়াক কার্ড, সাউন্ড কার্ড, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন স্লট বলে।
- গতির দিক থেকে সকল এক্সপানশন বাস একই রকম হয় না।
- মাইক্রোপ্রসেসর যে গতিতে ডেটা সঞ্চালন করতে পারে অধিকাংশ এক্সপানশন বাস তার চেয়ে অনেক কম গতির হয়ে থাকে।

• উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে-
১. আইএসএ বাস (ISA - Industry Standards Architecture)
২. ইআইএসএ বাস (EISA - Extended Industry Standard Architecture)
৩. লোকাল বাস (Local Bus)
i. ভেসা (VESA-Video Electronic Standard Architecture)
ii. পিসিআই (PCI- Peripheral Component Interconnect)
৪. ইউএসবি (USB - Universal Serial Bus)
৫. ফায়ারওয়্যার বাস (Fireware Bus) বা IEEE 1394
৬. এজিপি (AGP - Accelerated Graphics Port); ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
প্যারালাল পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা হয় নিচের কোন ডিভাইসটিকে?
  1. প্রিন্টার
  2. মডেম
  3. মাউস
  4. কি-বোর্ড
সঠিক উত্তর:
প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
প্রিন্টার
ব্যাখ্যা
• সিরিয়াল পোর্ট:
- সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কি-বোর্ড ইত্যাদি হার্ডওয়য়ার এ ধরনের পোর্টের সাথে যুক্ত থাকে।

• প্যারালাল পোর্ট:
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসাথে একাধিক বিট স্থানান্তরিত হয়। সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিনবিশিষ্ট হয়।
- এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপট্যিকাল ডিভাইস ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৫.
নিচার কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণার অন্তর্ভুক্ত নয়?
  1. Polymorphism
  2. Inheritance
  3. Recursion
  4. Encapsulation
সঠিক উত্তর:
Recursion
উত্তর
সঠিক উত্তর:
Recursion
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

• Recursion একটি প্রোগ্রামিং কৌশল যেখানে একটি ফাংশন নিজেই নিজেকে কল করে। 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
সনি কর্পোরেশনের তৈরীকৃত রোবট কোনটি?
  1. সোফিয়া
  2. আইবো
  3. রোবোরো
  4. আসিমো
সঠিক উত্তর:
আইবো
উত্তর
সঠিক উত্তর:
আইবো
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।
- জাপানের মুরাতা কোম্পানির রোবট 'মুরাতা বয়'।
- হোন্ডা কোম্পানির রোবট 'আসিমো'।
- স্যামসাং কোম্পানির রোবট 'রোবোরো'।
- হংকং ভিত্তিক হ্যানসন রোবটিক্স কোম্পানির রোবট 'সোফিয়া'।
- সনি কর্পোরেশন কোম্পানির রোবট 'আইবো'।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৭.
কোন পদ্ধতির মাধ্যমে প্রথম দুটি দূরবর্তী কম্পিউটারের যোগাযোগ স্থাপন করা হয়?
  1. IMP
  2. INTRANEET
  3. HTP
  4. APRANET
সঠিক উত্তর:
IMP
উত্তর
সঠিক উত্তর:
IMP
ব্যাখ্যা
• ইন্টারনেটের ইতিহাস:
- প্রথমদিকে ইন্টারনেটের নাম ছিল আরপানেট (ARPANET)।
- ১৯৬৮ সালের আরপানেট ছিল এর প্রাথমিক পর্যায়।
- এ প্রযুক্তির উন্নয়ন সাধিত হয় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে।
- ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর আরপানেট-এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় প্রথম যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়।
- লস এঞ্জেলসের UCLA ল্যাবরেটরিতে স্থাপিত উক্ত নেটওয়ার্কটির নাম ছিল ইন্টারফেস ম্যাসেজ প্রসেসর (Interface Message Processor- IMP)।
- IMP পদ্ধতির মাধ্যমেই প্রথম দুটি দূরবর্তী কম্পিউটারের যোগাযোগ স্থাপন করা হয়।
- এ পরীক্ষাটি চালানো হয় লস এঞ্জেলস থেকে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের স্ট্যানফোর্ড রিসার্চ ইনিসটিটিউট (Stanford Research Institute)-এর মধ্যবর্তী দুটি কম্পিউটারের মধ্যে।
- চূড়ান্তভাবে চারটি কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর আরপানেট-এর মাধ্যমে।
- প্রথম যে চারটি কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় সে কম্পিউটারগুলো লস এঞ্জেলস, মেনলো পার্ক, সান্তা বারবারা (U.C. Santa Barbara) এবং Utah (The University of Utah)- তে অবস্থিত ছিল।

উৎস: তথ্য ব্যবস্থাপনা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
অন্যের লেখা চুরির সাথে সম্পর্কিত কোনটি?
  1. ভিশিং
  2. স্পুফিং
  3. প্লেজিয়ারিজম
  4. স্প্যামিং
সঠিক উত্তর:
প্লেজিয়ারিজম
উত্তর
সঠিক উত্তর:
প্লেজিয়ারিজম
ব্যাখ্যা
• প্লেজিয়ারিজম:
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে।
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হলো প্লেজিয়ারিজম।
- স্পুফিং হলো এমন এক ধরনের পদ্ধতি যেখানে সাইবার অপরাধীরা নিজের পরিচয় গোপন করে অন্যের পরিচয় বা ভূয়া ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কিংবা নেটওয়ার্কযুক্ত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে তথ্যাদি হাতিয়ে নেয় বা চুরি করে।
- মোবাইল, টেলিফোন কিংবা ইন্টারনেটভিত্তিক ফোনের সাহায্যে কলের মাধ্যমে ফিশিং করাকে বলা হয় ভিশিং বা ভয়েস ফিশিং।
- যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ওয়েব সার্ভারকে ব্যস্ত রাখার জন্য অথবা ওয়েব সার্ভার অপ্রয়োজনীয় তথ্য দ্বারা পূর্ণ করার জন্য শত শত বা হাজার হাজার মেইল একই ঠিকানায় পাঠায় তখন তাকে স্প্যামিং বলে।
- ওয়েবসাইট ব্যবহারকারীকে তার কাঙ্খিত ওয়েবসাইটের পরিবর্তে অন্য ওয়েবসাইটে প্রবেশ করানো বা নিয়ে যাওয়াকে বলা হয় ফার্মিং।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
P × খ = 64 হলে R × ক = কত?
  1. 64
  2. 56
  3. 44
  4. 36
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: P × খ = 64 হলে R × ক = কত?

সমাধান:


P × খ = 16 × 2 = 32
⇒ 32 × 2 = 64

R × ক = 18 × 1 = 18
⇒ 18 × 2 = 36
৬০.
4, 6, 12, 14, 28, 30, ......
ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
  1. 32
  2. 60
  3. 62
  4. 64
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: 4, 6, 12, 14, 28, 30, ......
ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান
১) 4, 12, 28, (.....)
২) 6, 14, 30.

১ম ধারায়
+ 8, + 16, + 32 করে বাড়ে

∴ পরবর্তী সংখ্যা = (28 + 32) = 60
৬১.
যদি অক্টোবর মাসের ১ তারিখ মঙ্গলবার হয়, তাহলে নভেম্বর মাসে ১ তারিখ কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি অক্টোবর মাসের ১ তারিখ মঙ্গলবার হয়, তাহলে নভেম্বর মাসে ১ তারিখ কী বার হবে?

সমাধান:
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই অক্টোবর মাসের ১ম দিন মঙ্গলবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন মঙ্গলবার হবে।

অক্টোবর মাসের ৩০ তারিখ হবে বুধবার।
অক্টোবর মাসের ৩১ তারিখ হবে বৃহস্পতিবার।
নভেম্বর মাসের ১ তারিখ হবে শুক্রবার।
৬২.
A, B, C, D, E এবং F এই ছয় সদস্য নিয়ে একটি পরিবার গঠিত। B হলেন C এর মায়ের ভাবী। C হলেন F এর বোন। A হলেন D এর পিতা এবং F হলেন A এর নাতি। D হলেন C এর বাবা। এই পরিবারে তিনজন পুরুষ সদস্য রয়েছে। পরিবারের মহিলা সদস্যরা হলেন-
  1. B, D, E
  2. B, D, C
  3. B, C, F
  4. B, C, E
সঠিক উত্তর:
B, C, E
উত্তর
সঠিক উত্তর:
B, C, E
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D, E এবং F এই ছয় সদস্য নিয়ে একটি পরিবার গঠিত। B হলেন C এর মায়ের ভাবী। C হলেন F এর বোন। A হলেন D এর পিতা এবং F হলেন A এর নাতি। D হলেন C এর বাবা। এই পরিবারে তিনজন পুরুষ সদস্য রয়েছে। পরিবারের মহিলা সদস্যরা হলেন-

সমাধান:
1. B হলেন C এর মায়ের ভাবী। সুতরাং, B একজন মহিলা।

2. C হলেন F এর বোন। সুতরাং, C একজন মহিলা।

3. A হলেন D এর পিতা এবং F হলেন A এর নাতি। সুতরাং, A এবং F হল পুরুষ।

4. D হলেন C এর বাবা। সুতরাং, D হল পুরুষ।

সুতরাং, মহিলা সদস্যরা হলেন B, C, E;
৬৩.
প্রদত্ত পিরামিডে, উপরের ব্লকের মান খুঁজে পেতে নিচের দুটি পাশাপাশি ব্লক যোগ করতে হয়।

সবচেয়ে উপরের ব্লকে কোনটি বসবে?
  1. 8a - 2b
  2. 12a - b
  3. 12a + 5b
  4. 10a + b
সঠিক উত্তর:
12a - b
উত্তর
সঠিক উত্তর:
12a - b
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত পিরামিডে, উপরের ব্লকের মান খুঁজে পেতে নিচের দুটি পাশাপাশি ব্লক যোগ করতে হয়।

সবচেয়ে উপরের ব্লকে কোনটি বসবে?

সমাধান:
৬৪.
OPLN ∶ MMHI ∶ ∶ ?
  1. FULM ∶ ERWJ
  2. TEHV ∶ RBDQ
  3. NOCP ∶ JKUT
  4. AFIJ ∶ YCED
সঠিক উত্তর:
TEHV ∶ RBDQ
উত্তর
সঠিক উত্তর:
TEHV ∶ RBDQ
ব্যাখ্যা
প্রশ্ন: OPLN ∶ MMHI ∶ ∶ ?

সমাধান:

OPLN ∶ MMHI
O - 2 = 15 - 2 = 13 = M
P - 3 = 16 - 3 = 13 = M
L - 4 = 12 - 4 = 8 = H
N - 5 = 14 - 5 = 9 = I

TEHV
T - 2 = 20 - 2 = 18 = R
E - 3 = 5 - 3 = 2 = B
H - 4 = 8 - 4 = 4 = D
V - 5 = 22 - 5 = 17 = Q
∴ TEHV ∶ RBDQ
৬৫.
প্রদত্ত X চিত্রটিকে পানিতে নিচের কোনটির মত দেখাবে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত X চিত্রটিকে পানিতে নিচের কোনটির মত দেখাবে?

সমাধান:
৬৬.
প্রদত্ত চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
  1. ১৭
  2. ১৫
  3. ১৩
  4. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?

সমাধান:

১টি করে ঘর নিয়ে ত্রিভুজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮) = ৮টি
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (২৩, ৩৬, ৬৭, ২৭) = ৪টি
∴ মোট ত্রিভুজ আছে ৮ + ৪ = ১২টি
৬৭.
রাব্বানি পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রাব্বানি শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?
  1. 16 কি.মি.
  2. 14 কি.মি.
  3. 12 কি.মি.
  4. 8 কি.মি.
সঠিক উত্তর:
8 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
8 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রাব্বানি পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রাব্বানি শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F
সরাসরি দূরত্ব AF = 5 + 3 = 8 কি.মি.
৬৮.
তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল ২১০। এদের মধ্যে ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল কত?
  1. ১৩৯
  2. ১৪০
  3. ১৪১
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৩৯
উত্তর
সঠিক উত্তর:
১৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল ২১০। এদের মধ্যে ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল কত?

সমাধান:
ধরি,
তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা, x - ১, x, x + ১.

প্রশ্নমতে,
x - ১ + x + x + ১ = ২১০
⇒ ৩x = ২১০
∴ x = ৭০

ক্ষুদ্রতর দুটি সংখ্যার যোগফল : x - ১ + x
= ৭০ - ১ + ৭০
= ১৪০ - ১
= ১৩৯
৬৯.
বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে?
  1. টাঙ্গাইল ও সিরাজগঞ্জ
  2. পাবনা ও মানিকগঞ্জ
  3. টাঙ্গাইল ও পাবনা
  4. সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ
সঠিক উত্তর:
টাঙ্গাইল ও সিরাজগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গাইল ও সিরাজগঞ্জ
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু:
- বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু যমুনার নদীর ওপর নির্মিত।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হবে।
- এর নির্মাণ ব্যয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।
- ২০২০ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।

উল্লেখ্য,
- জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মিত হচ্ছে।
- ডব্লিউডি-১ ও ডব্লিউডি-২ নামে দুটি প্যাকেজে জাপানি পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
- ডব্লিউডি-১ প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি, টোআ করপোরেশন ও জেইসি (ওটিজে) জয়েন্ট ভেঞ্চার।
- ডব্লিউডি-২ প্যাকেজটি বাস্তবায়নে রয়েছে জাপানের আইএইচআই ও এসএমসিসি জয়েন্ট ভেঞ্চার।
- সেতুটি নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছেন।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১০ মে, ২০২৪ ও সেতু বিভাগ ওয়েবসাইট।
৭০.
জাতীয় বাজেট ২০২৩-২৪ অনুযায়ী বাজেটের কত শতাংশ এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে?
  1. ২১.৬%
  2. ২৬.৩%
  3. ২৯.৭%
  4. ৩৩.২%
সঠিক উত্তর:
৩৩.২%
উত্তর
সঠিক উত্তর:
৩৩.২%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতীয় বাজেট ২০২৪-২৫:

- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তবর্তীকালীনসহ ৫৪তম)।
- আওয়ামী লীগ সরকারের ২৫তম।
- বর্তমান সরকারের টানা ১৬তম বাজেট।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- বাজেট উত্থাপনকারী: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
- সংসদে বাজেট পাশ হয় : ৩০ জুন, ২০২৪ ।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৪।
- জিডিপির আকার: ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।
- বাজেটের আকার: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- বাজেট ঘাটতি : ২,৫১,৬০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা (জিডিপির ৪.৭% ও বাজেটের ৩৩.২%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৮১,৪৫৩ কোটি টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৩-২৪।
৭১.
'খিয়াং' ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
  1. ইম
  2. পাড়া
  3. খুম
  4. নাম
সঠিক উত্তর:
নাম
উত্তর
সঠিক উত্তর:
নাম
ব্যাখ্যা
খিয়াং:
- খিয়াং পার্বত্য চট্টগ্রামের একটি নৃজাতি গোষ্ঠী।আরাকান-ইয়োমা উপত্যকার অববাহিকা অঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠী থেকে খিয়াংদের আগমন।
- বর্তমানে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় এ জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে।
- খিয়াংরা চীনা-তিববতীয় ভাষাগোষ্ঠীর তিববতি-ব্রহ্ম শাখার কুকি-চীন দলভুক্ত।
- খিয়াংদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ‘সাংলান’।
- তারা বৌদ্ধধর্মে দীক্ষা নেয়। তবে তাদের আদি দেব-দেবীদের পূজা করতেও দেখা যায়।
- বর্তমানে অনেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে।।
- পাহাড়ের উপর খোলা জায়গায় এবং ছোট খাল বা ঝর্ণাধারার কাছে এদের গ্রামগুলি গড়ে উঠে।
- এরা ঘরকে বলে ‘ইম’ এবং গ্রামকে বলে ‘নাম’।
- খিয়াংদের সমাজব্যবস্থায় একজন নেতা থাকে যাকে বলা হয় কার্বারী।
- খিয়াংদের সমাজ পিতৃতান্ত্রিক।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭২.
সংসদ সদস্যের বাইরে থেকে কত শতাংশ টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায়?
  1. ২ শতাংশ
  2. ১০ শতাংশ
  3. ১৩ শতাংশ
  4. ১৫ শতাংশ
সঠিক উত্তর:
১০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
১০ শতাংশ
ব্যাখ্যা
টেকনোক্র্যাট মন্ত্রী:
- প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন।
- সংসদ-সদস্যগণের মধ্য হতে ৯০ শতাংশ মন্ত্রী নিযুক্ত হবেন।
- নির্বাচিত সদস্য সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রীরা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে পরিচিত।
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায় এক-দশমাংশ।
- অর্থাৎ ১০ শতাংশ সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৭৩.
দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী মহাপরিচালক কে?
  1. খোরশেদা ইয়াসমীন
  2. আছিয়া খাতুন
  3. শিরীন পারভীন
  4. নিগার সুলতানা
সঠিক উত্তর:
শিরীন পারভীন
উত্তর
সঠিক উত্তর:
শিরীন পারভীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দুর্নীতি দমন কমিশন:

- দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে ২০০৪ সালের ৯ মে দুদক আইন কার্যকরের মাধ্যমে পূর্বেকার দুর্নীতি দমন ব্যুরোর স্থলে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
- এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
- এর কার্যালয়: ঢাকার সেগুনবাগিচা।

- দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত।
- মহামান্য রাষ্ট্রপতি তিনজন কমিশনারের মধ্যে হতে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ করে থাকেন।
- দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ।
- প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন।

- দুদক আইন ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ৫ (পাঁচ) বছর মেয়াদের জন্য নিয়োগ প্রাপ্ত হন।
- দুদকের চেয়ারম্যান ও কমিশনার যথাক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।

তথ্যসূত্র - দুর্নীতি দমন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।
৭৪.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের ওপর লেখা বই কোনটি?
  1. ৩০৫৩ দিন
  2. ৩১৭২ দিন
  3. ৩২৩৭ দিন
  4. ৩৪৬৩ দিন
সঠিক উত্তর:
৩০৫৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০৫৩ দিন
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর লেখা বইসমূহ:
- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- বঙ্গবন্ধুর বই কারাগারের রোজনামচা ২০১৭ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা। এই বইও বঙ্গবন্ধু কারাগারে বসে রচনা করেন।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের ওপর লেখা বইয়ের নাম ‘৩০৫৩ দিন’।
- বইটি প্রকাশিত হয় ২০১৮ সালে।
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে।
- বঙ্গবন্ধুর লেখা বই আমার দেখা নয়াচীন ২০২০ সালে প্রকাশিত হয়।
- এই বইটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন, দৈনিক প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০ ও দৈনিক কালের কন্ঠ, ৩০ জুলাই, ২০১৮।
৭৫.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন কত সালে স্থায়ী সদস্যপদ লাভ করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
◉ জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
- বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো।
- প্রতিবছর নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে পাঁচটি সদস্য নির্বাচিত হয়।
- ১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিলো ১১টি।
- ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভূমিকা পালন করে।
- ১৯৭১ সালে বর্তমান কমিউনিস্ট চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পায়।
- এর মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি এবং অস্থায়ী সদস্য দশটি।

• পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র,
- রাশিয়া,
- চীন,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও জাগো নিউজ ২৪, ব্রিটানিকা (লিঙ্ক)।
৭৬.
'Ecocide' ধারণাটি কীসের সাথে সম্পৃক্ত?
  1. প্রকৃতির ক্ষতি ও ধ্বংস করা
  2. পরিবেশ ভারসাম্য রক্ষা করা
  3. বাস্তুতন্ত্র মেনে চলা
  4. পরিবেশবাদী আন্দোলন
সঠিক উত্তর:
প্রকৃতির ক্ষতি ও ধ্বংস করা
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃতির ক্ষতি ও ধ্বংস করা
ব্যাখ্যা
◉ ইকোসাইড হল প্রকৃতির ব্যাপক ক্ষতি ও ধ্বংস করা যা বর্তমান জলবায়ু ও পরিবেশগত সংকটের মূল কারণ।
- এটি সাধারণত বৃহৎ শিল্প বা বিস্তৃত এলাকায় ঘটে এবং পরিবেশের উপর সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলে।
- ইকোসাইডের আইনি স্বীকৃতি নীতিনির্ধারক ও শিল্প নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা হিসেবে কাজ করবে।
- এর ফলে তারা পরিবেশগত ঝুঁকি বিবেচনা করে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে।
- এটি প্রকৃতি সংরক্ষণ এবং অপরাধমূলক দায়বদ্ধতা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র: Stop Ecocide ওয়েবসাইট।
৭৭.
২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ইরান
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

◉ ২০২৩ নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন:
- ২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে।
- ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে।
- সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়।
- এ উপলক্ষে ‘জেদ্দা ডকুমেন্ট অব উইমেন ইন ইসলাম’ শীর্ষক একটি প্রকাশনা প্রকাশিত হয়।
- ২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৪৯তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয়।
- ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজন করার প্রস্তাবকে স্বাগত জানায়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
৭৮.
Sustainable Development Goals (SDGs) এর ৫নং লক্ষ্যমাত্রায় কিসের কথা বলা হয়েছে?
  1. বৈষম্য হ্রাস
  2. ক্ষুধামুক্তি
  3. লিঙ্গ সমতা
  4. দারিদ্র্য নির্মূল
সঠিক উত্তর:
লিঙ্গ সমতা
উত্তর
সঠিক উত্তর:
লিঙ্গ সমতা
ব্যাখ্যা
◉ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG এর ৫নং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল,
- ক্ষুধামুক্তি,
- সুস্বাস্থ্য,
- মানসম্মত শিক্ষা,
- লিঙ্গ সমতা,
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
- বৈষম্য হ্রাস,
- টেকসই শহর ও জনগণ,
- পরিমিত ভোগ ও উৎপাদন,
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
- সামুদ্রিক বাস্তুসংস্থান,
- স্থলভাগের জীবন,
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৭৯.
জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
  1. ডব্লিউ রুজভেল্ট
  2. কিম উইলসন
  3. উড্রো উইলসন
  4. ডব্লিউ হ্যারিসন
সঠিক উত্তর:
ডব্লিউ হ্যারিসন
উত্তর
সঠিক উত্তর:
ডব্লিউ হ্যারিসন
ব্যাখ্যা
◉ জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
- জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি - ডব্লিউ হ্যারিসন।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৮০.
নাগোয়া প্রটোকল কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. জেনেটিক সম্পদ
  2. হাইড্রোকার্বন
  3. বৈশ্বিক উষ্ণায়ন
  4. দুর্যোগের ঝুঁকিহ্রাস
সঠিক উত্তর:
জেনেটিক সম্পদ
উত্তর
সঠিক উত্তর:
জেনেটিক সম্পদ
ব্যাখ্যা
◉ নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- এটি ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয় এবং ২০১৪ সালের ১২ এপ্রিল থেকে কার্যকর হয়।
- ১৪০টি দেশ নাগোয়া প্রটোকলের অংশীদার।

সূত্র: নাগোয়া ওয়েবসাইট।
৮১.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
  1. মিশর
  2. আলজেরিয়া
  3. ইরান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা
◉ ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ যা ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

এছাড়াও,
- ২০ জুন ২০১৯ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে।
- এর মাধ্যমে সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
- এর পূর্বে ফিলিস্তিন ইউনেস্কোর সদস্যপদ লাভ করে

উৎস: ফিলিস্তিন সরকারের ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৮২.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভূক্ত ছিলো না নিচের কোন দেশ?
  1. ফ্রান্স
  2. বেলজিয়াম
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
◉ প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪-১৯১৮):
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।
৮৩.
নিচের কোন সংস্থাটি ‘World Development Report’ প্রকাশ করে?
  1. UNDP
  2. World Bank
  3. IMF
  4. United Nations
সঠিক উত্তর:
World Bank
উত্তর
সঠিক উত্তর:
World Bank
ব্যাখ্যা
◉ ‘World Development Report’ প্রকাশ করে - বিশ্বব্যাংক।

• IBRD:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
- IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে।

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। 
প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finannce Corporation (IFC)
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5.International Development Association (IDA)

এছাড়াও, 
- Human Development Report প্রকাশ করে UNDP. 

সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৮৪.
নিচের কোনটি জাতিসংঘের "বাস্তুসংস্থান পুনরুদ্ধার" দশক?
  1. ২০১৪ - ২০২৪
  2. ২০২১ - ২০৩০
  3. ২০১৯ - ২০২৮
  4. ২০২২ - ২০৩২
সঠিক উত্তর:
২০২১ - ২০৩০
উত্তর
সঠিক উত্তর:
২০২১ - ২০৩০
ব্যাখ্যা
◉ জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

→ জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২১ থেকে ২০৩০ পর্যন্ত জাতিসংঘের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের দশক ঘোষণা করেছে, যা পৃথিবীজুড়ে বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং পুনরুজ্জীবনের জন্য একটি বৈশ্বিক আহ্বান।
→ এই দশকের লক্ষ্য হল বাস্তুতন্ত্রের অবক্ষয় থামানো, সেগুলিকে পুনরুদ্ধার করা এবং এর মাধ্যমে মানুষের জীবিকা উন্নত করা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা এবং জীববৈচিত্র্যের পতন রোধ করা।

• জাতিসংঘের বিভিন্ন দশক:

- জাতিসংঘ আদিবাসী ভাষা দশক : ২০২২-২০৩২।
- সকলের জন্যে টেকসই জ্বালানি দশক : ২০১৪-২০২৪।
- নেলসন ম্যান্ডেলা শান্তি দশক : ২০১৯-২০২৮।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৮৫.
কত সালের মধ্যে 'সেন্দাই ফ্রেমওয়ার্ক' অর্জনের লক্ষ্য এবং রূপরেখা স্থির করা হয়?
  1. ২০২৬ সাল
  2. ২০৩০ সাল
  3. ২০৩৫ সাল
  4. ২০৪০ সাল
সঠিক উত্তর:
২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৩০ সাল
ব্যাখ্যা
২০৩০ সালের মধ্যে 'সেন্দাই ফ্রেমওয়ার্ক' অর্জনের লক্ষ্য এবং রূপরেখা স্থির করা হয়।

সেন্দাই ফ্রেমওয়ার্ক:

- ১৪ মার্চ - ১৮ মার্চ ২০১৫ তারিখে জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন।
- এই সম্মেলনের শেষদিন দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক: ২০১৫-৩০ গৃহীত হয়।
- এই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য এবং চারটি অগ্রাধিকারের রূপরেখা স্থির করা হয়।
- দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ সম্মেলনের প্রধান লক্ষ্য।

⇒ সাতটি লক্ষ্য:
- ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী দুর্যোগে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাথে সরাসরি দুর্যোগের অর্থনৈতিক ক্ষতি হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে গুরুতর অবকাঠামোর দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং স্বাস্থ্য ও শিক্ষার সুবিধাগুলির মধ্যে মৌলিক পরিষেবাগুলির ব্যাঘাতকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০২০ সালের মধ্যে জাতীয় এবং স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশলসহ দেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা,
- ২০৩০ সালের মধ্যে এই কাঠামো বাস্তবায়নের জন্য তাদের জাতীয় কর্মের পরিপূরক করার জন্য পর্যাপ্ত এবং টেকসই সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির জন্য আন্তর্জাতিক সহযোগিতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা,
- ২০৩০ সালের মধ্যে বহু-বিপদ প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা এবং দুর্যোগ ঝুঁকির তথ্য এবং মূল্যায়নের প্রাপ্যতা এবং অ্যাক্সেস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

উৎস: UNDRR ওয়েবসাইট।
৮৬.
'ট্রপিক অব ক্যান্সার' বাংলাদেশের কোন দিকে অতিক্রম করেছে?
  1. পূর্ব-পশ্চিমে
  2. পূর্ব-দক্ষিণে
  3. উত্তর-দক্ষিণে
  4. উত্তর-পশ্চিমে
সঠিক উত্তর:
পূর্ব-পশ্চিমে
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব-পশ্চিমে
ব্যাখ্যা
'ট্রপিক অব ক্যান্সার' বাংলাদেশের পূর্ব-পশ্চিমে অতিক্রম করেছে।

ট্রপিক অব ক্যান্সার:

- ট্রপিক অব ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা।
- উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।
- এটি বাংলাদেশের উপর দিয়ে (কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ) অতিক্রম করেছে।

⇒ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।

অন্যদিকে -
- দক্ষিণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৮৭.
শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত?
  1. বান্দরবান
  2. মৌলভীবাজার
  3. রাঙামাটি
  4. সিলেট
সঠিক উত্তর:
রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা
শুভলং ঝর্ণা:
- শুভলং ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অবস্থিত।
- রাঙ্গামাটি সদর হতে শুভলং ঝর্ণার দুরত্ব মাত্র ২৫ কিলোমিটার।
- শুকনো মৌসুমে শুভলং ঝর্নায় খুব সামান্য পানি থাকে।
- বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে কাপ্তাইয়ের জলে গিয়ে মেশে।

উল্লেখ্য,
- রাঙামাটির অন্যান্য কিছু দর্শনীয় স্থান- হ্রদ, চাকমা রাজবাড়ি, রাজবন বৌদ্ধ বিহার, পর্যটন ঝুলন্তত ব্রিজ, ফুরামোন পর্বত, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট ও জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য।

উৎস: বাংলাপিডিয়া।
৮৮.
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
  1. ফৌজদারি আইন
  2. প্রশাসনিক আইন
  3. সাংবিধানিক আইন
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
সাংবিধানিক আইন
উত্তর
সঠিক উত্তর:
সাংবিধানিক আইন
ব্যাখ্যা
আইনের প্রকারভেদ:
- আইনের প্রয়োগ ও অনুমোদনকারী কর্তৃপক্ষের উপর ভিত্তি করে আইনকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়:
(১) সরকারি আইন,
(২) বেসরকারি আইন,
(৩) আন্তর্জাতিক আইন।

⇒ সরকারি আইন:
- সরকার কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হল সরকারি আইন।
- রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়।
- সরকারি আইন সাধারণত জাতীয় সংসদ বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে।
- সকল পর্যায়েই সাধারণত সংখ্যা গরিষ্ঠ সদস্যগণের সম্মতির প্রয়োজন পড়ে।
- সরকারি আইন আবার কয়েক প্রকার।
- যেমন:
• ফৌজদারি আইন,
• প্রশাসনিক আইন,
• সাংবিধানিক আইন।

• ফৌজদারি আইন:
- ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র মূলত এ আইন প্রণয়ন ও প্রয়োগ করে থাকে।
- সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং অপরাধীকে দন্ড দেয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়।

প্রশাসনিক আইন:
- রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা এবং এসব প্রতিষ্ঠান থেকে জনগণকে সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসনিক আইন প্রণয়ন করা হয়।
- আইনের মানের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ।

সাংবিধানিক আইন:
- রাষ্ট্রের ভিত্তি হল সংবিধান।
- এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
- অন্য যেকোন আইন এ আইনের সাথে সাংঘর্ষিক হলে তা বাতিল হয়ে যায়।
- এ আইন দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতার সীমা, বন্টন ও প্রয়োগকারী নির্ধারণ করা হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯.
নিচের কোনটি গণতন্ত্রের বৈশিষ্ট্য নয়?
  1. স্বাধীন বিচারব্যবস্থা
  2. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
  3. এক দলীয় ব্যবস্থা
  4. নিয়মতান্ত্রিক ব্যবস্থা
সঠিক উত্তর:
এক দলীয় ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
এক দলীয় ব্যবস্থা
ব্যাখ্যা
এক দলীয় ব্যবস্থা গণতন্ত্রের বৈশিষ্ট্য নয়।

গণতন্ত্র:

- গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হল democracy।
- গণতন্ত্র বলতে জনগণের হাতে ক্ষমতা রয়েছে এমন সরকারকে বোঝায়।
- গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন।
- গণতন্ত্রের নিখুঁত সংজ্ঞা দিয়েছেন লিংকন।
- আব্রাহাম লিংকন-এর ভাষ্য মতে, ‘Government of the people, by the people, for the people’ অর্থাৎ ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’

⇒ গণতন্ত্রকে দু'ভাগে ভাগ করা যায়।
i) প্রত্যক্ষ গণতন্ত্র,
ii) পরোক্ষ গণতন্ত্র।

⇒ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো হলো:
• জনগণের সম্মতি,
• বহু দল ব্যবস্থা,
• স্বাধীন বিচারব্যবস্থা,
• নিয়মতান্ত্রিক ব্যবস্থা,
• আইনের শাসন,
• সংবাদপত্রের স্বাধীনতা,
• প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার,
• দায়িত্বশীল সরকার।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
৯০.
কাকে আমলাতন্ত্রের জনক বলা হয়?
  1. জ্যাক রুশো
  2. অস্টিন
  3. টি এইচ গ্রিন
  4. ম্যাক্স ওয়েভার
সঠিক উত্তর:
ম্যাক্স ওয়েভার
উত্তর
সঠিক উত্তর:
ম্যাক্স ওয়েভার
ব্যাখ্যা
ম্যাক্স ওয়েভারকে আমলাতন্ত্রের জনক বলা হয়।

আমলাতন্ত্র:
- আমলাতন্ত্র হলো স্থায়ী, বেতনভুক্ত, দক্ষ ও পেশাদার কর্মচারিদের সংগঠন।
- আমলাতন্ত্র সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে।
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy।
- তাই Bureaucracy এর উৎপত্তিগত অর্থ হলো Desk Government.

উল্লেখ্য,
- জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েভারকে আমলাতন্ত্রের জনক বলা হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
৯১.
রাষ্ট্র সম্পর্কে কোনটি সঠিক নয়?
  1. বলপ্রয়োগকারী প্রতিষ্ঠান
  2. পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান
  3. সামাজিক প্রতিষ্ঠান
  4. স্থায়ী প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
সামাজিক প্রতিষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক প্রতিষ্ঠান
ব্যাখ্যা
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

রাষ্ট্র:
- রাষ্ট্রের স্থায়িত্বের জন্য জনমত ও জনগণের ইচ্ছা একান্ত প্রয়োজন।
- প্রকৃতপক্ষে রাষ্ট্রের অস্তিত্ব ও স্থায়িত্ব নির্ভর করে জনগণের ইচ্ছার উপর।
- ইংরেজ দার্শনিক টি, এইচ, গ্রিন (T.H. Green), তাই যথার্থই বলেছেন, 'বল নয়, জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি' ("Will, not force is the basis of state").
- রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়োগ মতবাদ সমর্থন যোগ্য না হওয়া সত্ত্বেও এ মতবাদের যে কোনরূপ গুরুত্ব ও প্রভাব যে নেই তা নয়।
- একথা সর্বজনস্বীকৃত যে, বল বা শক্তির সমর্থন ব্যতীত রাষ্ট্র টিকে থাকতে পারে না।
- রাষ্ট্রাভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্যও শক্তির প্রয়োজন।
- একারণেই বলা হয় যে, 'রাষ্ট্র একটি বলপ্রয়োগকারী প্রতিষ্ঠান” ('The state is a coercive institution)'.

এছাড়াও,
- রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
- রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান।
- এটি সর্বোচ্চ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী।
- সরকার রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান।

উৎস: i) রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
        ii) পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
৯২.
স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কোনগুলো?
  1. স্মার্ট সিটিজেন, স্মার্ট টেকনোলজি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি
  2. স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট টেকনোলজি
  3. স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট টেকনোলজি ও স্মার্ট সোসাইটি
  4. স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি
সঠিক উত্তর:
স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি
উত্তর
সঠিক উত্তর:
স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি
ব্যাখ্যা
স্মার্ট বাংলাদেশ:
- স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান।
- এই প্রতিশ্রুতি হচ্ছে ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর, ২০২২ এ 'ডিজিটাল বাংলাদেশ দিবস' উদ্‌যাপন অনুষ্ঠানে 'স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষণা দেন।

• স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তি:
- স্মার্ট সিটিজেন,
- স্মার্ট ইকোনমি,
- স্মার্ট গভর্নমেন্ট ও,
- স্মার্ট সোসাইটি।

⇒ স্মার্ট নাগরিক:
- শতভাগ শিক্ষিত নাগরিকেরা নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তি এবং নিজস্ব উদ্ভাবনী শক্তির সমন্বয় ঘটিয়ে নিজেদের এবং সমাজের সকলের জীবন ও জীবিকার মান বদলে দেবে। মোবাইল ফোন, ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে তারা সমাজের সঙ্গে যুক্ত থাকবে; সরকারি ও বেসরকারি খাত প্রদত্ত পণ্য ও সেবা গ্রহণ করবে; দেশ বিদেশের অর্থনীতির সঙ্গে যুক্ত থেকে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক জীবন ঋদ্ধ করে তুলবে। প্রযুক্তির মাধ্যমে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে স্থানীয় এবং কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখবে।

⇒ স্মার্ট অর্থনীতি:
- স্মার্ট অর্থনীতি ধর্ম, বর্ণ, জাতি, নারী-পুরুষ, শিক্ষা অথবা ভৌগোলিক দূরত্ব নির্বিশেষে সকলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করবে। রোবটিক্সের ব্যবহার হবে কৃষি, শিল্প, সেবা সকল খাতে; কমিয়ে ফেলা যাবে কায়িক শ্রম; সম্পদের হবে সুষ্ঠু ব্যবহার; কমবে অপচয়; বাড়বে উৎপাদনশীলতা; খরচ কমবে উৎপাদনের; উৎপাদন হয়ে উঠবে প্রতিযোগিতামূলক; প্রসারিত হবে আভ্যন্তরীণ ও রফতানি বাজার। তথ্য প্রযুক্তি সহযোগে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নেয়া যাবে দ্রুত ও তথ্য নির্ভর সিদ্ধান্ত; সহজে করা যাবে ভবিষ্যৎ পরিকল্পনা; ব্যবস্থাপনা হয়ে উঠবে দক্ষ।

⇒ স্মার্ট সরকার:
- প্রযুক্তির ব্যবহার সরকার পরিচালনা ব্যবস্থাকে দক্ষ, কার্যকর এবং সাশ্রয়ী করে তুলবে, সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করবে। স্মার্ট সরকারের প্রতিটি সিদ্ধান্তই হবে জ্ঞাননির্ভর। আইওটি, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং, ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে সরকার, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্যাবলী কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করে এবং স্মার্ট নাগরিকদের স্মার্ট প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে সরকার পরিচালনার সিদ্ধান্তসমূহ গ্রহণ করবে। সরকার তথা রাষ্ট্র হয়ে উঠবে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

⇒ স্মার্ট সমাজ:
- স্মার্ট বাংলাদেশের প্রযুক্তির সহযোগিতায় দূর করা যাবে সব রকম সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। জ্ঞানভিত্তিক স্মার্ট সমাজে নাগরিকেরা জ্ঞান চর্চা ও প্রয়োগের সুযোগ পাবেন অনেক বেশি। সঠিক তথ্য প্রবাহের ফলে কমে যাবে ভুল ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অনৈতিক সুযোগ। প্রযুক্তি ব্যবহার সংস্কৃতি চর্চা, বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের সময় ও সুযোগ বৃদ্ধি করবে।

উৎস: smartbangladesh.gov.bd ওয়েবসাইট।