পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৩ আগস্ট, ২০২৩সময়55 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( LGED) পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১১.০৮.২০২৩ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৩ আগস্ট, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
'By all means' means-
  1. ক) meaningless
  2. খ) meaningful
  3. গ) certainly
  4. ঘ) uncertainly
ব্যাখ্যা
• By all means
English Meaning: of course/ certainly (granting a permission).
Bangla Meaning: খুব আগ্রহের সাথে অনুমতি দেওয়া বুঝাতে ; অবশ্যই, নিশ্চয়ই

Synonym: certainly (নিশ্চিত) indeed, of course, definitely

Ex. Sentence: Can I come and have a look at your house?'—'Yes by all means'.
Bangla Meaning: ‘আমি কি এসে আপনার ঘরটি দেখতে পারি?’ - ‘হ্যা, অবশ্যই।’

• অন্য অপশন গুলোর অর্থ - 
ক) Meaningless - অর্থহীন
গ) Meaningful - অর্থপূর্ণ
ঘ) Uncertainly - পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত

Source: Live MCQ Lecture
.
'Mutton' is a-
  1. ক) Common noun
  2. খ) Abstract noun
  3. গ) Material noun
  4. ঘ) Proper noun
ব্যাখ্যা
• যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

• Mutton (ভেড়া/খাসির মাংস) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Sugar, Oil etc.
.
ভাষার ক্ষুদ্রতম একক কী?
  1. ক) বর্ণ
  2. খ) ধ্বনি
  3. গ) শব্দ
  4. ঘ) অক্ষর
ব্যাখ্যা
• বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।

- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'
- ধ্বনি ভাষার মূল উপাদান।
- ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।

অন্যদিকে,
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ। ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- ভাষার মৌলিক উপাদান শব্দ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
Which one of the verb?
  1. ক) openness
  2. খ) closely
  3. গ) reopen
  4. ঘ) openly
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Reopen (verb transitive), (verb intransitive)
- English Meaning: open again.
- Bangla meaning: বন্ধ বা ছুটির পর পুনরায় খোলা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Openly (adverb) লুকোচুরি না-করে; খোলাখুলিভাবে।
- Openness (noun) - উন্মুক্ততা।
- closely (adverb) - ঘনিষ্ঠভাবে।

Source: Bangla Academy Dictionary & Oxford Dictionary
.
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
  1. ক) বব বুই
  2. খ) লারোস
  3. গ) লুই আই কান
  4. ঘ) এফ আর খান
ব্যাখ্যা
• সংসদ ভবন:
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
- তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
- জাতীয় সংসদ ভবন নয় তলা উচ্চতা বিশিষ্ট।
- এটি ২১৫ একর জমির উপর নির্মিত।
- ২৮ জানুয়ারি, ১৯৮২ সালে বর্তমান জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়।

উৎস: জাতীয় সংসদ ভবনের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া। 
.
১৫ জন চাষীর একটি জমির ফলস কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ৬ দিন
  3. গ) ৭ ‍দিন
  4. ঘ) ৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন চাষীর একটি জমির ফলস কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?

সমাধান:
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ২১ দিন
১ জন চাষীর একটি জমির ফসল কাটতে লাগে ২১ × ১৫ দিন
৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে লাগবে (২১ × ১৫)/৪৫ দিন
= ৭ দিন।
.
‘অক্ষির অগোচরে’- বাগধারার অর্থ কী?
  1. ক) পরোক্ষ
  2. খ) প্রত্যক্ষ
  3. গ) সরাসরি
  4. ঘ) চোখাচোখি
ব্যাখ্যা
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে -
• অক্ষির সমীপে - সমক্ষ।
• অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
অক্ষির অগোচরে - পরোক্ষ।

ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে,
• অক্ষির সমক্ষে বর্তমান = প্রত্যক্ষ।
.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ৩০/৭
  2. খ) ২২/৭
  3. গ) ৭/২২
  4. ঘ) ২৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

সমাধান: 
বৃত্তের পরিধি ২πr এবং ব্যাস ২r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = ব্যাস : পরিধি
= ২πr : ২r 
= ২πr/২r
= π/১
= (২২/৭)/১
= ২২/৭
.
What is the meaning of phrase 'Dead letter'
  1. ক) Law not in force
  2. খ) Bad letter
  3. গ) Old letter
  4. ঘ) Letter written by unknown person
ব্যাখ্যা
Dead letter (phrase)

- English Meaning: a law or agreement that is no longer effective/ Law not in force.
- Bangla Meaning: যে চুক্তি বা আইনের প্রয়োগ নেই / অচল

Ex. Sentence: No one does anything about it and the law becomes a dead letter.
Bangla Meaning: কেউই এ ব্যাপারে কিছু করলো না এবং এর ফলে এই আইন অচল হয়ে গেলো।

Source: Live MCQ Lecture
১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আকাংখা
  2. খ) আকাঙ্খা
  3. গ) আখাঙ্খা
  4. ঘ) আকাঙ্ক্ষা
ব্যাখ্যা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - আকাঙ্ক্ষা।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [আ+√কাঙ্ক্ষ্+অ+আ]
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ।

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
• ক্ষ এর পূর্বে সব সময় ‘ঙ্’ হবে। যেমন- আকাঙ্ক্ষা।
১১.
কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) ইউনেকা
  4. ঘ) ইউএনডিপি
ব্যাখ্যা
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং
- একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।

সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
১২.
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. ক) সন্দ্বীপ
  2. খ) ভোলা
  3. গ) মহেশখালী
  4. ঘ) হাতিয়া
ব্যাখ্যা
• ভোলা দ্বীপ:
- বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হিসেবে পরিচিত  দ্বীপটি ভোলা। 
- এর পূর্ব নাম ছিল শাহবাজপুর।
- ভোলা বাংলাদেশের বৃহত্তম একটি দ্বীপ। 
- বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা এর লালমোহন উপজেলাধী রয়েছে বদরপুর ইউনিয়ন পরিষদ।
- বদরপুর ইউনিয়নের পশ্চিম দিকে তেতুলীয়া নদী পূর্ব দিকে কালমা ইউনিয়ন উত্তরে বোরহান উদ্দন ও দক্ষিনে ফরাজগঞ্জ ইউনিয়ন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক যুগান্তর। 
১৩.
‘মানুষ মাত্রই ভুল করে’ - Translate the sentence.
  1. ক) To err is human.
  2. খ) Man can do wrong.
  3. গ) Human being cannot right.
  4. ঘ) To wrong is human.
ব্যাখ্যা
• Err অর্থ ভুল করা।
- মানুষ মাত্রই ভুল করে  এর সঠিক ইংরেজি অনুবাদ  হবে: To err is human.

• প্রসঙ্গত:
- ‘To err is human, to forgive divine’ Alexander Pope এর An Essay on Criticism থেকে নেওয়া। 

• Man অর্থ পুরুষমানুষ বা পুরুষজাতি।
- তাই Man can do wrong. হবে না।


Source: Britannica.com 
১৪.
বাংলা গদ্যের জনক কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) উইলিয়াম কেরী
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
⇒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
- বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন।
- তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন।
- বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। 
- বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।

অন্যদিকে,
• উইলিয়াম কেরি:
- উইলিয়াম কেরিকে বাংলা গদ্যের পথিকৃৎ বলা হয়।
- তিনি সুশৃঙ্খল গদ্যের পথকিৃৎরূপে বিদেশী ব্যবহারের ও শিক্ষার উপযোগী করে ১৮০১ সালে ‘ কথোপকথন’ গ্রন্থটি শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশ করেন।
- ‘কথোপকথন’ গ্রন্থটি ছিল ‍দ্বিভাষিক - এক পৃষ্ঠায় বাংলা, অপর পৃষ্ঠায় ইংরেজি।
- বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন এই গ্রন্থে বিধৃত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৫.
এক কথায় প্রকাশ করুন: যা অতি দীর্ঘ নয়-
  1. ক) নদীর্ঘ
  2. খ) নাতিদীর্ঘ
  3. গ) অতিদীর্ঘ
  4. ঘ) অপাক্ষ
ব্যাখ্যা
• ‘যা অতি দীর্ঘ নয়’ এক কথায় বলে - নাতিদীর্ঘ।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলার যোগ্য নয়’ এক কথায় বলে - অকথ্য।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী। 
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
১৬.
Which gender is the word 'orphan'?
  1. ক) Reules
  2. খ) Feminine
  3. গ) Common
  4. ঘ) Masculine
ব্যাখ্যা
Orphan (Noun):
English Meaning: A child whose parents are dead.
Bangla Meaning: -এতিম শিশু/এতিম

• সুতরাং এটি ছেলে-মেয়ে উভয়কেই বুঝায়।
তাই সঠিক উত্তর - common gender.
১৭.
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়?
  1. ক) ৫টি
  2. খ) ৬ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৭ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার চারটি ক্যাটাগরিতে ৬৭৬ জন কে বীরত্ব সূচক খেতাব প্রদান করে।
- মোট খেতাবপ্রাপ্ত : ৬৭৬ জন। 

- বীরশ্রেষ্ঠ : ৭ জন। 
- বীরউত্তম : ৬৮ জন। 
- বীরবিক্রম : ১৭৫ জন। 
- বীরপ্রতীক : ৪২৬ জন।

এছাড়াও,
তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) [সেনাবাহিনী], 
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), 
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), 
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)। 

বর্তমানে (২০২১ সালের পরবর্তীতে) মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

সূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো রিপোর্ট।
১৮.
কোন বানানটি সঠিক?
  1. ক) নীরিক্ষণ
  2. খ) নীরিক্ষন
  3. গ) নিরীক্ষণ
  4. ঘ) নীরীক্ষন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- নিরীক্ষণ (বিশেষ্য), 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = [নির্‌+√ঈক্ষ্‌+অক]
অর্থ: যত্ন সহকারে অবলোকন, গভীরভাবে পর্যবেক্ষণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত?
  1. ক) ২১ বছর
  2. খ) ২২ বছর
  3. গ) ১৯ বছর
  4. ঘ) ১৮ বছর
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স ২৫ বছর।
- বাংলাদেশ সংবিধানের ১২২(২) খ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স ১৮ বছর।
- সংবিধানের ১২২(১) অনুচ্ছেদে বলা আছে 'প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার- এই নীতির ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।'
- তাই ভোটার হওয়ার নূন্যতম বয়স ১৮ বছর।
- রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স ৩৫ বছর।

উৎস: বাংলাদেশের সংবিধান।
২০.
বাংলাদেশেল জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে?
  1. ক) ধান, পান, শাপলা
  2. খ) ধান, পাট, শাপলা
  3. গ) ধান, পান, পাট
  4. ঘ) পাট, পান, শাপলা
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় প্রতীক:
- বাংলাদেশের জাতীয় প্রতীকে ৪টি তারকা আছে।
- এ প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে তারকা।
- বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল।
- পানি, ধানপাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
- এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।

উৎস: বাংলাপিডিয়া।
২১.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?
  1. ক) ২০°
  2. খ) ৩০°
  3. গ) ৪০°
  4. ঘ) ৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?

সমাধান:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি= ৯০°
একটি কোণ ৫০° হলে, অপরটি= ৯০° - ৫০°= ৪০°
২২.
He has been ill ______ Friday last.
  1. ক) in
  2. খ) from
  3. গ) on
  4. ঘ) since
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete Sentence: He has been ill since Friday last.

Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.
- I have been waiting since two hours.

অন্যদিকে 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
• He has been ill for three months.
• It is raining for two hours.
২৩.
সামুদ্রিক শৈবাল ও সামুদ্রিক মাছে কোনটি বেশি পাওয়া যায়?
  1. ক) লৌহ
  2. খ) ম্যাগনেশিয়াম
  3. গ) আয়োডিন
  4. ঘ) পটাশিয়াম
ব্যাখ্যা
- খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়াম, লৌহ ও আয়োডিন উল্লেখযোগ্য।
- দুধ, পনির, ছোট মাছের কাঁটা, কলমী শাক ইত্যাদিতে ক্যালসিয়াম পাওয়া যায়।
- কলিজা, ডিম, মাংস ইত্যাদিতে লৌহ এবং লবণ, সামুদ্রিক শৈবাল ও সামুদ্রিক মাছে আয়োডিন পাওয়া যায়।
- এ সমস্ত উপাদান দেহের বৃদ্ধির কাজে সাহাজ্য করে। 
- আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।
- লৌহের অভাবে রক্তশূণ্যতা দেখা দেয়। 

সূত্র: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
২৪.
Which one is the past participle form of 'Freeze'?
  1. ক) Freeze
  2. খ) Froze
  3. গ) Frozen
  4. ঘ) Frozeen
ব্যাখ্যা
• Freeze (verb transitive), (verb intransitive)
English meaning: urn or be turned into ice or another solid as a result of extreme cold.
Bangla Meaning: পানি জমে বরফ হওয়ার মতো ঠাণ্ডা পড়া
- এর past tense froze.
- past participle frozen.
২৫.
দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ক) ৩৩১৩
  2. খ) ১৪০
  3. গ) ৩৩৬৭
  4. ঘ) ২৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দুইটির ল. সা. গু কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির গ. সা. গু × সংখ্যা দুইটির ল. সা. গু
বা, ৩৩৮০ = ১৩ × ল. সা. গু
বা, ল. সা. গু = ৩৩৮০/১৩
সুতরাং, ল. সা. গু = ২৬০
২৬.
x + y = 4 এবং x - y = 3 হলে 8xy = কত?
  1. ক) 3
  2. খ) 7
  3. গ) 14
  4. ঘ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 4 এবং x - y =3 হলে 8xy = কত?

সমাধান:
দেওয়া আছে
x + y = 4
x - y = 3

8xy = 2{(x + y)2 - (x - y)2}
8xy = 2{42 - 32}
      = 2(16 - 9)
      = 2 × 7 
      = 14 
২৭.
ফুলে ফুলে ঘর ভরেছে’- বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
⇒ করণ কারক:
যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়। বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক। যেমন:

- 'নীলু ফুল দিয়ে ঘর সাজায়।'- নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং ‘ফুল’ করণ কারক।
- 'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।'- কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

করণ কারকে বিভক্তির ব্যবহার:
করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়। তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি - রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি - গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি - টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি - তার কথা যেন মধুতে মাখা।
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

তাই 'ফুলে ফুলে ঘর ভরেছে' বাক্যটিতে 'ফুলে ফুলে' করণ কারকে ৭মী বিভক্তি ঘটেছে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
Metre is ______ unit of length.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- শব্দের শুরুতে e/u এর উচ্চারন 'ইউ' এর মতো হলে তার পূর্বে  'A' বসবে।
- Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে।
- যেমন: a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.

- এখানে unit এর উচ্চারণ 'ইউ' এর মতো বলে তার পূর্বে  'A' বসবে।
- Complete sentence: Metre is a unit of length.
২৯.
‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কী?
  1. ক) যে উপকারীর উপকার করে না
  2. খ) যে উপকারীর অপকার করে
  3. গ) যে উপকারীর উপকার স্বীকার করে না
  4. ঘ) যে উপকারীর উপকার ভুলে যায়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে-
• কৃতঘ্ন।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [কৃত+√হন্+অ]
অর্থ: উপকারীর অপকার করে এমন।

মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ বই অনুসারে, কিছু এক কথায় প্রকাশ হলো:
• ‘উপকারীর অপকার করে যে’ এক কথায় বলে - কৃতঘ্ন।
• ‘উপকারীর উপকার স্বীকার করে যে’ এক কথায় বলে - কৃতজ্ঞ।
• ‘উপকারীর উপকার যে স্বীকার করে না’ এক কথায় বলে - অকৃতজ্ঞ।
৩০.
'Epic' শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) কিংবদন্তী
  2. খ) পুরান
  3. গ) মহাকাব্য
  4. ঘ) বিকৃত কাহিনী
ব্যাখ্যা
• ‘Epic' শব্দের বাংলা পরিভাষা - মহাকাব্য।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
• ‘Vocation’ শব্দের বাংলা পারিভাষা - বৃত্তি।
• 'Elevator'  শব্দের বাংলা পরিভাষা - উত্তোলক।
• 'Suffrage'  শব্দের বাংলা পরিভাষা - ভোটাধিকার।
• ‘Furnace’ শব্দের বাংলা পরিভাষা - চুল্লি।
• 'Dualism' শব্দের বাংলা পরিভাষা - দ্বৈতবাদ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩১.
০.২ এর ২% কত?
  1. ক) ২
  2. খ) ০.৪
  3. গ) ০.০৪
  4. ঘ) ০.৬
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ এর ২% কত?

সমাধান:
 ০.২ এর ২%
=  ০.২ এর ২/১০০
= ০.৪/১০০
= ০.০০৪

[অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো]
৩২.
As the sun ______, I decided to go out.
  1. ক) was shining
  2. খ) have shone
  3. গ) shine
  4. ঘ) shines
ব্যাখ্যা
• অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- Main clause টি past tense এ থাকলে subordinate clause টি অবশ্যই past tense হবে।

- সুতরাং নিয়মানুযায়ী  শূন্যস্থানে was shining বসবে।
- সম্পূর্ণ বাক্য - As the sun was shining I decided to go out.
৩৩.
উত্তরবঙ্গের কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয়?
  1. ক) ঠাকুরগাঁও
  2. খ) পঞ্চগড়
  3. গ) দিনাজপুর
  4. ঘ) রংপুর
ব্যাখ্যা
-১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়। 
- তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়।
- কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।
- এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়ে যায়।
- অতঃপর ১৮৫৪ খ্রিষ্টাব্দে মতান্তররে ১৮৪৭ খ্রিষ্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।
- মূলতঃ মালনীছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।
- উত্তরাঞ্চলের জেলাগুলোতে (পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারি) বৃহৎ চা বাগান ও ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। 
- এগুলার মধ্যে পঞ্চগড় প্রথম চা চাষ শুরু হয়। 

সূত্র: বাংলাদেশ চা বোর্ড ও প্রথম আলো।
৩৪.
রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো-
  1. ক) সুপ্রিম কোর্টের রায়
  2. খ) সরকারি ডিক্রি
  3. গ) সাংবিধানিক আইন
  4. ঘ) প্রশাসনিক প্রবিধান
ব্যাখ্যা
রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল হলো সংবিধান।
- এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭(২) নং অনুচ্ছেদ অনুযায়ী, ''জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।'' অর্থাৎ সংবিধানের আলোকেই প্রচলিত অন্যান্য আইন তৈরি হবে।

সূত্র: মাধ্যমিক পৌরনীতি ও নাগরিকতা এবং বাংলাদেশ সংবিধান। 
৩৫.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ। ঘরটির ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ক) ৯৮ মিটার
  2. খ) ৯৬ মিটার
  3. গ) ৯৪ মিটার
  4. ঘ) ৯২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ। ঘরটির ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ঘরের প্রস্থ x মি.
ঘরের দৈর্ঘ্য = 2x মি.
∴ ক্ষেত্রফল = (x × 2x) = 2x2 বর্গমিটার।

প্রশ্নমতে,
2x2 = 512
⇒ x2 = 256
∴ x = 16

ঘরের প্রস্থ x মি.
∴ ঘরের দৈর্ঘ্য = 32 মি.

ঘরটির পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= 2(32 + 16) মিটার
= 96 মি.
৩৬.
Identify the correct spelling-
  1. ক) questionaire
  2. খ) questsoneir
  3. গ) questionnaire
  4. ঘ) questionair
ব্যাখ্যা
Questionnaire (Noun)
Meaning: A set of printed or written questions with a choice of answers, devised for the purposes of a survey or statistical study.
Bangla Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

Example: Much remains to be learned about how respondents go about answering written questionnaires.

Source: Oxford Dictionary, Bangla Academy
৩৭.
‘ইঁদুর কপালে’ শব্দের অর্থ কী?
  1. ক) দারিদ্র্য
  2. খ) গৃহস্থ
  3. গ) গরীব
  4. ঘ) নিতান্ত মন্দভাগ্য
ব্যাখ্যা
• ইঁদুর কপালে একটি বাগধারা।
• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য।
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি।

এরুপ অন্যান্য কিছু বাগধারা হলো:
- 'জোর-কপাল' বাগধারাটির অর্থ = সুপ্রসন্ন ভাগ্য। 
- 'আট কপালে' বাগধারাটির অর্থ = হতভাগ্য।
- ‘একাদশে বৃহস্পতি’ বাগধারাটির অর্থ = সৌভাগ্যের বিষয়।
- ‘অদৃষ্টের পরিহাস’ বাগধারাটির অর্থ = ভাগ্যের নিষ্ঠুরতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৮.
‘তিন বিঘা করিডোর’ কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুড়িগ্রাম
  2. খ) পঞ্চগড়
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) রংপুর
ব্যাখ্যা
- লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয় এবং
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।

সূত্র: রংপুর জেলা ওয়েবসাইট। 
৩৯.
কোন দুইটি যৌগিক বর্ণ
  1. ক) এ, ঐ
  2. খ) ই, ঔ
  3. গ) ঐ, ঔ
  4. ঘ) ও, ঔ
ব্যাখ্যা
• একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি বলে।
• বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
যথা, অ + ই = ; অ + উ =
• বাকি ২৩টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪০.
Choose the correct sentence:
  1. ক) He is angry upon me.
  2. খ) He is angry at me.
  3. গ) He is angry of me.
  4. ঘ) He is angry with me.
ব্যাখ্যা
• Angry with (a person)
-(কারো সঙ্গে) রাগান্বিত৷
- যেমন-
- He is angry with me.
- The headmaster was angry with the students.

Angry at (one's conduct)
- (আচরণ বা কর্মের উপর) রাগান্বিত৷
- যেমন-
- He was very angry at my conduct.
- I was angry at the result.

• যেহেতু, প্রশ্নে me - মানে ব্যক্তির উপরে রাগ বুঝাচ্ছে তাই with me যুক্ত বাক্যটি সঠিক।
৪১.
২৮৯ এর বর্গমূল কত?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৭
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮৯ এর বর্গমূল কত?

সমাধান:
২৮৯ এর বর্গমূল = √২৮৯
= ১৭
৪২.
‘বিধু’ শব্দটির অর্থ কী?
  1. ক) আকাশ
  2. খ) বাতাস
  3. গ) চাঁদ
  4. ঘ) তারা
ব্যাখ্যা
• 'বিধু' হলো চাঁদ এর সমার্থক শব্দ।

•‘চাঁদ’ এর অন্যান্য সমার্থক শব্দগুলো হল:
- চন্দ্র,
- সুধাংশু,
- সুধাকর, শশাঙ্ক,
- শশধর,
- শশী,
- হিমাংশু,
- সুধানিধি,
- কলানিধি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৩.
(a + b)3 = ?
  1. ক)  a3 + b3 + 3ab(a + b)
  2. খ)  a3 + 3a2b + 3ab + b3
  3. গ)  a3 + 3ab + 3ab2 + b3
  4. ঘ)  a3 + b3 - 3ab(a + b)
ব্যাখ্যা
প্রশ্ন: (a + b)3 = ?

সমাধান:
(a + b)3 = a3 + b3 +3ab(a + b)
(a + b)3 = a3 + 3a2b + 3ab2 + b3
৪৪.
What is the meaning of 'Root and branch'?
  1. ক) From top to
  2. খ) Branch like bottom
  3. গ) Completely
  4. ঘ) None
ব্যাখ্যা
• Root and branch
English Meaning: used to express the thorough or radical nature of a process or operation / completely.
Bangla Meaning: সমূল / আমূল / সম্পূর্ণরূপে

Ex. Sentence: We need root-and-branch reform of rape laws of our country.
Bangla Meaning: আমাদের দেশের ধর্ষণ আইনের আমূল পরিবর্তন প্রয়োজন।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Completely  শব্দটি Root and branch phrase টির সমার্থক  অর্থ প্রকাশ করছে।

Reference: Live MCQ Lecture
৪৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৫৯ মৌলিক সংখ্যা
৪৬.
'The patient died ____ cancer'.
  1. ক) from
  2. খ) by
  3. গ) of
  4. ঘ) at
ব্যাখ্যা
• রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।
- ক্যান্সার যেহেতু একটি রোগ তাই ‘The man died of cancer’ বাক্যটিই সঠিক হবে।
======================================

• die of (disease): He died of cholera/cancer.
• die from (effect): He died from snake bite/ over eating.
• die for (shake / cause): He died for his country .
• die in (accident): He died in an accident.
• die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident ): He died in a train accident.
• die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
• die at (time): He died at 9–30 a m.
• die between (time): He died between 9 a m to 9–30 a m.
• die within (time): He died within five minutes.
৪৭.
কোনো পরীক্ষায় ৬১ জন ছাত্রের মধ্যে ৪৫ জন পাস করলো। ফেলের হার কত?
  1. ক) ২৫%
  2. খ) ৩০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৭৫%
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় ৬১ জন ছাত্রের মধ্যে ৪৫ জন পাস করলো। ফেলের হার কত?

সমাধান:
৬১ জন ছাত্রের মধ্যে পাস করে ৪৫ জন 
১ জন ছাত্রের মধ্যে পাস করে ৪৫/৬০ জন 
১০০ জন ছাত্রের মধ্যে পাস করে (৪৫ × ১০০)/৬১ জন 
= ৭৩.৭৭ জন 

ফেলের হার = (১০০ - ৭৩.৭৭ )%
= ২৬.২৩%

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো

৪৮.
He was _______ honourary Magistrate.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) one
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- কিন্তু h যদি অনুচ্চারিত থাকে এবং পরবর্তী Vowel এর উচ্চারণ মূখ্য থাকে, তাহলে তার পূর্বে a না বসে an বসে। 
- Honourary শব্দটির উচ্চারণ অনারারি, এর অর্থ অবৈতনিক।
- তাই এখানে an বসবে।
৪৯.
‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) প্রতি + আবর্তন
  2. খ) প্রত্যয় + বর্তন
  3. গ) প্রতি + বর্তন
  4. ঘ) প্রত্যা + আবর্তন
ব্যাখ্যা
• প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন।

সূত্র: প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম অ-ধ্বনি বা আ-ধ্বনি যোগে আ-ধ্বনি হয়। এবং বানানে তা আ-কার রূপে আগের বর্ণে যুক্ত হয়।
যেমন:
ব্যথা + আতুর = ব্যথাতুর।
ভাষা + আচার্য = ভাষাচার্য।
কারা + আগার = কারাগার।
নব + অন্ন = নবান্ন।
ত্বরা + অন্বিত = ত্বরান্বিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫০.
‘ক্ষীয়মান’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বৃহৎ
  2. খ) বর্ধিষ্ণু
  3. গ) বর্ধমান
  4. ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
ব্যাখ্যা
• ‘ক্ষীয়মান’ শব্দের বিপরীতার্থক শব্দ - বর্ধমান।

অন্যদিকে,
• ‘বর্ধিষ্ণু’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়িষ্ণু।
• ‘বৃহৎ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষুদ্র।
• ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়প্রাপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫১.
১০০° এর সম্পূরক কোণের মান কত?
  1. ক) ১০°
  2. খ) ২০°
  3. গ) ৮০°
  4. ঘ) ২৬°
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০° এর সম্পূরক কোণের মান কত?

সমাধান: 
সম্পূরক কোণের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
৪৫° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ১০০° = ৮০°
৫২.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১২৩। বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৪০
  2. খ) ৪২
  3. গ) ৪৪
  4. ঘ) ৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১২৩। বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি,
সংখ্যা তিনটি যথাক্রমে ক, ( ক + ১) ও ( ক + ১ + ১) বা (ক + ২)
 
প্রশ্নমতে
ক + ক + ১ + ক + ২ = ১২৩
বা, ৩ক  + ৩ = ১২৩
বা, ৩ক = ১২০
বা, ক = ৪০

বৃহত্তম সংখ্যাটি = ৪০ + ২ = ৪২
৫৩.
এক বাক্স স্ট্রবেরি ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৭০০ টাকা ক্ষতি
  2. খ) ৪০০ টাকা লাভ
  3. গ) ৪০০ টাকা ক্ষতি
  4. ঘ) ৭০০ টাকা লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: এক বাক্স স্ট্রবেরি ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
এক বাক্স স্ট্রবেরির ক্রয়মূল্য = (২৭৫০ + ৪৫০) টাকা
= ৩২০০ টাকা

বিক্রয়মূল্য = ৩৬০০ টাকা

লাভ = (৩৬০০ - ৩২০০) টাকা
= ৪০০ টাকা 
৫৪.
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
  1. ক) হাতিয়া
  2. খ) কুতুবদিয়া
  3. গ) সেন্টমার্টিন
  4. ঘ) মহেশখালী
ব্যাখ্যা
- দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো - সেন্টমার্টিন।
- সেন্টমার্টিনের অপন নাম- নারিকেল জিঞ্জিরা।
- বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী।
- এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে।
- এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে।
- কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
- সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া। 
৫৫.
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা-
  1. ক) ৩০০
  2. খ) ৩৫০
  3. গ) ৩৩০
  4. ঘ) ৩৬০
ব্যাখ্যা
বাংলাদেশের সংসদীয় আসন: 
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।
- জাতীয় সংসদের ৩০০ নং আসন হলো বান্দরবান।
- ১ নং আসন হলো পঞ্চগড়-১।
- বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
- সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায় ৷

উৎস: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট।
৫৬.
‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কি?
  1. ক) অরণ্য
  2. খ) সমুদ্র
  3. গ) পর্বত
  4. ঘ) স্থাবর
ব্যাখ্যা
•‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ - স্থাবর।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
• ‘হর্ষ’ শব্দের বিপরীত শব্দ - বিষাদ।
• ‘সচেষ্ট’ শব্দের বিপরীত শব্দ - নিচেষ্ট।
• ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
• ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ - তিরোভাব।
• ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ - সান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৭.
‘মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ।’ এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
  1. ক) যন্ত্রণা
  2. খ) বিরক্তি
  3. গ) সম্মতি
  4. ঘ) উচ্ছ্বাস
ব্যাখ্যা
⇒ অনন্বয়ী অব্যয়:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনাে অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। অনন্বয়ী অব্যয় বক্তার আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ প্রভৃতি মনােভাব প্রকাশে সহায়তা করে।
যেমন: মরি মরি, উঃ, বটে, ছিঃ প্রভৃতি।
বাক্যে ব্যবহার: 
• 'মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!' - এখানে 'মরি মরি' উচ্ছ্বাস প্রকাশে অনন্বয়ী অব্যয়।

কিছু অনন্বয়ী অব্যয়ের উদাহরণ হলো:
•  ‘হ্যাঁ’ আমি যাব না (স্বীকৃতি জ্ঞাপনে)।
•  ‘উঃ!’ পায়ে বড্ড লেগেছে (যন্ত্রণা প্রকাশে)।
• ‘ওগো’ আজ তোরা যাসনে ঘরের বাহিরে' (সম্বোধন অর্থে)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৭ সংস্করণ)।
৫৮.
বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) নওগাঁ
  2. খ) রাজশাহী
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) পাবনা
ব্যাখ্যা
বরেন্দ্র গবেষণা জাদুঘর
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর।
-  দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থল হাতেম খাঁন মহল্লায় অবস্থিত।
- এই জাদুঘর প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ।
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
-  বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ, সমসাময়িক জ্ঞানী, গুণী ও পন্ডিতজন সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ১৯১০ সালে প্রতিষ্ঠা করেন বরেন্দ্র গবেষণা জাদুঘর।

উৎস: i) রাজশাহী জেলা ওয়েবসাইট। 
         ii) বরেন্দ্র গবেষণা জাদুঘর ওয়েবসাইট।
৫৯.
এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলা হয়?
  1. ক) সূক্ষ্ণকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) প্রবৃদ্ধকোণ
  4. ঘ) পূরককোণ
ব্যাখ্যা
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৬০.
বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না-
  1. ক) খাসিয়া
  2. খ) পাঙন
  3. গ) মনিপুরি
  4. ঘ) তঞ্চঙ্গ্যা
ব্যাখ্যা
• বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না- তঞ্চঙ্গা। 

তঞ্চঙ্গা:

- পার্বত্য চট্টগ্রামের কতিপয় পাহাড়ি জাতির মতো তনচংগ্যাদের আবাসভূমিও গড়ে ওঠে নদী সংলগ্ন উপত্যকায়।
- পার্বত্য চটগ্রামের রাঙামাটি জেলার কাউখালি উপজেলার রইস্যাবিলি ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার আশেপাশের এলাকায়, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে তনচংগা জাতিগোষ্ঠীর বসবাস।

অন্যদিকে: 
- মণিপুরি, পাত্র, খাসিয়া, চাকমা, ত্রিপুরা, সাঁওতাল, পাঙন সিলেট জেলায় বাস করে। 

সূত্র: সিলেট জেলা ওয়েবসাইট ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ ওয়েবসাইট [লিংক]। 
৬১.
‘মুখচন্দ্র’ কোন সমাস?
  1. ক) উপতিম কর্মধারয়
  2. খ) উপমান কর্মধারয়
  3. গ) মধ্যপদলোপী কর্মধারয়
  4. ঘ) রূপক কর্মধারয়
ব্যাখ্যা
⇒ উপমিত কর্মধারয় সমাস:
উপমেয় ও উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এই সমাসে সাধারণ ধর্ম উল্লেখ করা থাকে না। অর্থাৎ, উপমান ও উপমিত কর্মধারয়ের মধ্যে যেটিতে সাধারণ ধর্মবাচক পদ থাকবে না, সেটিই উপমিত কর্মধারয় সমাস।
যেমন:
• মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র।

[এখানে 'মুখ'কে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে 'মুখ' উপমেয় আর 'চন্দ্র' উপমান। এবং সাধারণ ধর্মের উল্লেখ নেই। সুতরাং, এটি উপমিত কর্মধারয় সমাস।]

আরো কিছু উদাহরণ:
- পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ।
- কর কমলের ন্যায় = করকমল।
- আসন পদ্মের ন্যায় = পদ্মাসন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২.
What is the meaning of the word 'Vice versa'?
  1. ক) for example
  2. খ) face to face
  3. গ) namely
  4. ঘ) the terms being exchanged
ব্যাখ্যা
• Vice versa (Adverb)
English Meaning: with the main items in the preceding statement the other way round/  the terms being exchanged.
Bangla Meaning: অবস্থান বা কথা উল্টে দেওয়া।

Synonym: conversely, inversely, the other way round, contrariwise

Source: Oxford Dictionary
৬৩.
‘বনে বাঘ আছে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে ৭মী
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) অধিকরণে ৫মী
  4. ঘ) কারকে দ্বিতীয়া
ব্যাখ্যা
• ‘বনে বাঘ আছে’- বাক্যটি কোন কারকে কোন বিভক্তি নির্ণয় করি:
- বাক্যটিকে কোথায় আছে?' দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বনে। তাই ‘বন’ শব্দটি এ বিভক্তিযোগে অধিকরণ কারকে সপ্তম বিভক্তি হবে।
- কী আছে? দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বাঘ আছে। অতএব বাঘ কর্মকারকে শূন্য বিভক্তি।
-
আবার কে আছে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বাঘ আছে। সেক্ষেত্রে বাঘ কর্তৃকারকও হয়। 

[প্রদত্ত অপশনে কর্মকারক বা কর্তৃকারক না থাকায় ‘বন’কে কারক নির্ণয়ক শব্দ হিসেবে সঠিক উত্তর অপশন (ক) গ্রহণ করা হলো।]

----------------------
• অধিকরণ কারক:

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
যেমন: 
- ‘বনে বাঘ আছে।’-এখানে ক্রিয়াকে ‘কোথায় আছে?' দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বনে। তাই ‘বন’ শব্দটি এ বিভক্তিযোগে অধিকরণ কারকে সপ্তম বিভক্তি।
- 'এ দেহে প্রাণ নেই।'- এখানে ক্রিয়াকে ‘কোথায়' দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় দেহে, তাই এটি অধিকরণ কারক। 
- ‘পুকুরে মাছ আছে।’-  (কোথায় আছে? পুকুরে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
- ‘ঘাটে নৌকা বাঁধা আছে।’- (কোথায় বাঁধা আছে? ঘাটে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৬৪.
‘লাপাত্তা’ শব্দে ‘লা’ উপসর্গটি কোন ভাষার?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
• ‘লা’ আরবি উপসর্গযোগে ‘লাপাত্তা’ শব্দটি গঠিত।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৬৫.
'The garden is very beautiful'. The exclamatory form is-
  1. ক) What a beautiful garden it is!
  2. খ) How beautiful the garden is!
  3. গ) What beautiful the garden is!
  4. ঘ) How beautiful a garden is!
ব্যাখ্যা
• Assertive to Exclamatory করার structure:
- প্রথমে What/How বসে + Adjective বসে + Subject + Verb + বাকি অংশ + Exclamation mark.

- বি: দ্র: Adjective এর পূর্বে  a/an থাকলে Exclamatory করার সময় What বসবে এবং এরপর a/an হবে।
- আর যদি Adjective এর পূর্বে a/an না থাকে তবে How দিয়ে Exclamatory করতে হবে।

- যেমন:
1. Padma is a big river.
Exclamatory: What a big river the Padma is!

2. The garden is very beautiful.
Exclamatory: How beautiful the garden is!
৬৬.
Reading  is an excellent habit. Here the underlined word is a-
  1. ক) verbal noun
  2. খ) participle
  3. গ) verb
  4. ঘ) gerund
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে Reading হচ্ছে Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
- তবে এগুলো বাক্যে কখনো একাকী ভাবে Action word রুপে ব্যবহৃত হয় না।

- বাক্যে 'Reading' (Gerund) subject তথা noun হিসেবে কাজ করেছে।
৬৭.
'Who will help you?' বাক্যটির সঠিক passive form কোনটি?
  1. ক) By whom will you be helped?
  2. খ) By whom you will be helped?
  3. গ) By whom would you be helped?
  4. ঘ) By whom you would be helped?
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - By whom will you be helped? 

• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- এরপর Tense ও Person অনুযায়ী modal auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয় 
- Tense অনুযায়ী কর্তার পরে  be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

Example:
Active: Who will help you?
Passive: By whom will you be helped?

Active: Who is helping her?
Passive: By whom is she being helped?

Active: Who has broken the glasses?
Passive: By whom have the glasses been broken?
৬৮.
The adverb form of 'heart' is-
  1. ক) heart
  2. খ) hearten
  3. গ) heartly
  4. ঘ) heartily
ব্যাখ্যা
• The adverb form of 'heart' is - heartily.

• Heart শব্দের অর্থ  হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয় এবং এটি একটি Noun.
• Heartily (Adverb)
(১) সানন্দে; পূর্ণোদ্যমে; হৃষ্টচিত্তে:
(২) অত্যন্ত: 

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Hearten (verb transitive) উৎসাহ দেওয়া; উল্লসিত করা।
- Heartly - বলে কোনো শব্দ হয় না।
৬৯.
‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• 'চাচা- কাহিনী' সৈয়দ মুজতবা আলী রচিত একটি ছোটগল্প।

• সৈয়দ মুজতবা আলী
- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন।
- কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল 'দেশে-বিদেশে' ভ্রমণকাহিনী।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭০.
কোনটি নবায়নযোগ্য সম্পদ?
  1. ক) প্রাকৃতিক গ্যাস
  2. খ) কয়লা
  3. গ) চুনাপাথর
  4. ঘ) সমুদ্রের স্রোত
ব্যাখ্যা
▪ শক্তির উৎস প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস।

▪ যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না এই ধরনের শক্তি সম্পদকে অনবায়নযোগ্য শক্তি সম্পদ (Non-renewable Energy Resources) বলা হয়।
যেমন- প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এবং বিভাজনজাত পারমাণবিক শক্তি।

অনবায়নযোগ্য শক্তির উৎস: 
- পেট্রোলিয়াম, 
- প্রাকৃতিক গ্যাস, 
- কয়লা, 
- পারমাণবিক শক্তি, 
- চুনাপাথর। 

▪ নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।

▪ পরিবেশ বান্ধব নবায়যোগ্য শক্তি:
- সৌরশক্তি, 
- পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, 
- জোয়ার-ভাটার শক্তি, 
- ভূ-তাপীয় শক্তি, 
- বায়ু শক্তি, 
- সমুদ্রের স্রোত, 
- বায়োমাস ইত্যাদি। 

সূত্র:- পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।