পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
Exam - 53 Bangla - 2 Topic: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ, শব্দজোড় (সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ) ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'ফিক-ফীক' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. কোকিল - কাক
  2. কোকিল - ময়ূর
  3. ময়ূর - মৃদু হাসি
  4. মৃদু হাসি - কোকিল
সঠিক উত্তর:
মৃদু হাসি - কোকিল
উত্তর
সঠিক উত্তর:
মৃদু হাসি - কোকিল
ব্যাখ্যা
• 'ফিক' শব্দের অর্থ - মৃদু হাসি। 
• 'ফীক' শব্দের অর্থ - কোকিল। 

এরূপ কিছু শব্দজোড় হলো:
• পরভূত - কোকিল। 
• পরভৃৎ - কাক। 

• ফাড়া - ছেঁড়া। 
• ফাঁড়া - বিপদ আশঙ্কা। 

• ফোড়া - ব্রণ। 
• ফোঁড়া - ছিদ্র বা বিদ্ধ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ভক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিভক্ত
  2. তিক্ত
  3. অভক্ত
  4. নিভক্ত
সঠিক উত্তর:
অভক্ত
উত্তর
সঠিক উত্তর:
অভক্ত
ব্যাখ্যা
• 'ভক্ত' অর্থ: ভক্তিমান; যার ভক্তি বা অনুরাগ আছে; সেবক; অনুগত।

• 'ভক্ত' এর বিপরীতার্থক শব্দ - বিরাগী/অভক্ত। 

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো-
• ভাঙা -  গড়া/আস্ত। 
• ভাবিত - অভাবিত। 
• ভগ্ন - পূর্ণ/ অভগ্ন। 
• ভরন্ত - খালি। 
• ভেজা - শুকনো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'শিয়রে শমন' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামনেই বিপদ
  2. মৃত্যু আসন্ন
  3. উভয়সংকট
  4. সাময়িক বৈরাগ্য
সঠিক উত্তর:
মৃত্যু আসন্ন
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যু আসন্ন
ব্যাখ্যা
• 'শিয়রে শমন' বাগ্‌ধারা অর্থ - মৃত্যু আসন্ন।
বাক্য: আমার এখন শিয়রে শমন, তাই মাথারও ঠিক নেই।

অন্যদিকে, 
• 'শিরে সংক্রান্তি' অর্থ - সামনেই বিপদ। 
• 'শ্যাম রাখি না কুল রাখি' অর্থ - উভয়সংকট। 
• 'শ্মশান-বৈরাগ্য' অর্থ - সাময়িক বৈরাগ্য।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
.
'সম্প্রতি - সম্প্রীতি' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. আজকাল - সংযমী
  2. শান্ত - সম্মানিত
  3. অধুনা - সম্ভাব
  4. বর্তমান - শান্ত
সঠিক উত্তর:
অধুনা - সম্ভাব
উত্তর
সঠিক উত্তর:
অধুনা - সম্ভাব
ব্যাখ্যা
• 'সম্প্রতি' শব্দের অর্থ - অধুনা। 
• 'সম্প্রীতি' শব্দের অর্থ - সম্ভাব। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো:
শর্ব - শিব। 
সর্ব - সকল। 

শকৃৎ - বিষ্ঠা। 
সকৃৎ - একবার। 

শ্যেন - বাজপাখি। 
সেন - হিন্দুদের উপাধি। 

স্কন্দ - কার্তিকেয়। 
স্কন্ধ - কাঁধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আধি' শব্দের অর্থ কী?
  1. মূল
  2. উৎকণ্ঠা
  3. প্রবল ঝড়
  4. পুরাতন
সঠিক উত্তর:
উৎকণ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
উৎকণ্ঠা
ব্যাখ্যা
• আধি (বিশেষ্য পদ),
অর্থ:
- দুশ্চিন্তা;
- ভাবনা;
- উৎকণ্ঠা;
- বিপদ (ভণয়ে বিদ্যাপতি আর নাহি আধি-বিদ্যাপতি)।

অন্যদিকে, 
• আধি - মনঃকষ্ট। 
• আঁধি - প্রবল ঝড়। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বিন্দু বিসর্গ' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সামান্য অংশ
  2. খুঁটিনাটি
  3. ক্ষণস্থায়ী
  4. একমাত্র সম্পদ
সঠিক উত্তর:
সামান্য অংশ
উত্তর
সঠিক উত্তর:
সামান্য অংশ
ব্যাখ্যা
• 'বিন্দু বিসর্গ' অর্থ - সামান্য অংশ।
- বাক্য: এই ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না।

অন্যদিকে, 
'যারো সতেরো' অর্থ - খুঁটিনাটি। 
'বালির বাঁধ' অর্থ - ক্ষণস্থায়ী। 
'সবেধন নীলমণি' অর্থ - একমাত্র সম্পদ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
.
'বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না' অর্থ প্রকাশে ব্যবহৃত প্রবাদ কোনটি?
  1. এক হাতে তালি বাজে না
  2. এক মাঘে শীত যায় না
  3. উনা ভাতে দুনা বল
  4. এক ঢিলে দুই পাখি মারা
সঠিক উত্তর:
এক মাঘে শীত যায় না
উত্তর
সঠিক উত্তর:
এক মাঘে শীত যায় না
ব্যাখ্যা
• 'এক মাঘে শীত যায় না' প্রবাদের অর্থ - বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না।
- বাক্য: আমার এমন বিপদে তুমি এক এলে না, মনে রেখো এক মাঘে শীত যায় না।

অন্যদিকে, 
• 'উনা ভাতে দুনা বল' অর্থ - স্বল্পাহার স্বাস্থ্যপ্রদ।  
• 'এক হাতে তালি বাজে না' অর্থ - এক পক্ষ বিবাদ সৃষ্টি করে না। 
• 'এক ঢিলে দুই পাখি মারা' অর্থ - এক কৌশলে দুই উদ্দেশ্য সাধন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'সলিল-সলীল' শব্দজোড়ের অর্থ কী?
  1. জল - লীলাযুক্ত
  2. জল - মাটি
  3. ইচ্ছা - জল
  4. লীলাযুক্ত - মাটি
সঠিক উত্তর:
জল - লীলাযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
জল - লীলাযুক্ত
ব্যাখ্যা
'সলিল' শব্দের অর্থ - জল। 
'সলীল' শব্দের অর্থ - লীলাযুক্ত। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো:
সাক্ষর -  অক্ষরজ্ঞানসম্পন্ন। 
স্বাক্ষর - সই, দস্তখত।
 
সমর্থক - সমর্থনকারী। 
সমার্থক - একই অর্থবিশিষ্ট। 

সমীহ - সম্মান প্রদর্শন। 
সমীহা - চেষ্টা, ইচ্ছা। 

সংসদ - আইনসভা। 
সাংসদ - সংসদ-সদস্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'মোহ' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চোখের পর্দা
  2. চোখে সরষে ফুল দেখা
  3. চোখের নেশা
  4. চোখের বালি
সঠিক উত্তর:
চোখের নেশা
উত্তর
সঠিক উত্তর:
চোখের নেশা
ব্যাখ্যা
• 'চোখের নেশা' বাগ্‌ধারার অর্থ - মোহ।
• বাক্য: চোখের নেশা দুদিনেই কেটে যাবে, তখন বুঝতে পারবে সবই ভুল ছিল।

অন্যদিকে, 
• 'চোখের পর্দা' অর্থ - লজ্জা। 
• 'চোখে সরষে ফুল দেখা' অর্থ - বিপদে দিশেহারা হওয়া। 
• 'চোখের বালি' অর্থ - চক্ষুশূল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
"ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি" প্রবাদটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
  2. বাইরে থেকে দেখে বিচারের ফল ঠিক হয় না
  3. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
  4. সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া
সঠিক উত্তর:
আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
উত্তর
সঠিক উত্তর:
আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
ব্যাখ্যা
• 'ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি' প্রবাদের অর্থ - আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত। 

অন্যদিকে, 
• 'চকচক করলেই সোনা হয় না' অর্থ - বাইরে থেকে দেখে বিচারের ফল ঠিক হয় না। 
• 'ধারে না হলে ভারে কাটে' অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি। 
• 'ছুঁচো মেরে হাত গন্ধ' অর্থ - সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পিক
  2. শিখণ্ডী
  3. পরপুষ্ট
  4. পরভৃত
সঠিক উত্তর:
শিখণ্ডী
উত্তর
সঠিক উত্তর:
শিখণ্ডী
ব্যাখ্যা
• শিখণ্ডী। 
অর্থ:
- ময়ূর;
- শিখণ্ড আছে যার। 

• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বহী, বর্হিণ।

অন্যদিকে, 
• 'কোকিল' শব্দের সমার্থক শব্দ:
কোয়েল, পিক, পরভৃত, পরপুষ্ট, অন্যভৃত, কাকপুষ্ট, কলঘোষ, বসন্তসখ, বসন্তী, বসন্তদূত, বসন্তঘোষ। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'দর' ও 'দড়' শব্দজোড়ের অর্থ কী?
  1. মূল্য - প্রহরী
  2. মূল্য - প্রধান
  3. মূল্য - মজবুত
  4. মূল্য - স্ত্রী
সঠিক উত্তর:
মূল্য - মজবুত
উত্তর
সঠিক উত্তর:
মূল্য - মজবুত
ব্যাখ্যা
'দর' শব্দের অর্থ - মূল্য। 
'দড়' শব্দের অর্থ- কঠিন, মজবুত। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো:
দার - স্ত্রী।  
দাঁড় - নৌকার বৈঠা। 

দ্বারী - প্রহরী। 
দাঁড়ি - যতিচিহ্ন। 
দাড়ি - শ্মশ্রু।  

ধর - ধারণকারী। 
ধড় - দেহ। 

ধরা - স্পর্শ করা, পৃথিবী। 
ধড়া - কটিবস্ত্র। 

ধারী - ধারণকারী। 
ধাড়ি - প্রধান, সর্দার। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
"দারা" শব্দের অর্থ কী?
  1. দরজা
  2. পত্নী
  3. কর্তৃক
  4. নৌকার বৈঠা
সঠিক উত্তর:
পত্নী
উত্তর
সঠিক উত্তর:
পত্নী
ব্যাখ্যা
• দার/দারা (বিশেষ্য পদ),
অর্থ:
- পত্নী;
- ভার্যা (দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার-হেয়াত মাহমুদ)।

অন্যদিকে, 
দ্বার - দরজা। 
দ্বারা - দিয়ে, কর্তৃক। 
দাঁড় - নৌকার বৈঠা। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
"গলাকাটা" বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. হিসাবনিকাশ
  2. জব্দ করা
  3. সর্বনাশ করা
  4. অত্যন্ত চড়া
সঠিক উত্তর:
অত্যন্ত চড়া
উত্তর
সঠিক উত্তর:
অত্যন্ত চড়া
ব্যাখ্যা
• 'গলাকাটা' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত চড়া। 
- বাক্য: ওর দোকানে জিনিসপত্রের গলাকাটা দাম।

অন্যদিকে, 
• 'গাছপাথর' অর্থ - হিসাবনিকাশ। 
• 'ঘুঘু চরানো' অর্থ - সর্বনাশ করা। 
• 'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সবিতা
  2. তপন
  3. সুধাকর
  4. বিভাকর
সঠিক উত্তর:
সুধাকর
উত্তর
সঠিক উত্তর:
সুধাকর
ব্যাখ্যা
'চন্দ্র/চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, চন্দ্রমা, নিশাপতি, নিশাকর, সুধানিধি, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, ইন্দু, সিতাংশু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ, জ্যোৎস্নানাথ, রাকেশ, সুধাময়।

অন্যদিকে, 
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, দিনপতি, ভানু, আদিত্য, মার্তণ্ড, অংশুমালী, দিননাথ, উষাপতি, চিত্রভানু, দিনকর, দিবাবসু, বিভাবসু, বিভাকর

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো' অর্থে ব্যবহৃত প্রবাদ কোনটি?
  1. ছুঁচো মেরে হাত গন্ধ
  2. ছাই ফেলতে ভাঙা কুলো
  3. নাচতে না জানলে উঠান বাঁকা
  4. মাছি মেরে হাত কালো করা
সঠিক উত্তর:
নাচতে না জানলে উঠান বাঁকা
উত্তর
সঠিক উত্তর:
নাচতে না জানলে উঠান বাঁকা
ব্যাখ্যা
• 'নাচতে না জানলে উঠান বাঁকা' প্রবাদের অর্থ - নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো। 

অন্যদিকে, 
• 'ছাই ফেলতে ভাঙা কুলো' অর্থ - অবহেলিত ব্যক্তির প্রয়োজনীয় সাহায্য। 
• 'ছুঁচো মেরে হাত গন্ধ' অর্থ - সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া। 
• 'মাছি মেরে হাত কালো করা' অর্থ - সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
"ঢেউ" শব্দের সমার্থক শব্দ-
  1. তরঙ্গিণী
  2. হিল্লোল
  3. স্রোতস্বিনী
  4. সরিৎ
সঠিক উত্তর:
হিল্লোল
উত্তর
সঠিক উত্তর:
হিল্লোল
ব্যাখ্যা
হিল্লোল (বিশেষ্য পদ),
অর্থ:
- তরঙ্গ;
- ঢেউ।

• "ঢেউ" সমার্থক শব্দ:
উর্মি, তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে, 
• "নদী" সমার্থক শব্দ:

নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিণী, শৈবলিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরিণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতোবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ -
  1. দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না।
  2. যোগ্যতার মূল্য সর্বাবস্থায়
  3. লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
  4. মর্মান্তিক আঘাতের ওপর আঘাত
সঠিক উত্তর:
লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
ব্যাখ্যা
• 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ - লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। 

অন্যদিকে, 
• 'মরা হাতি লাখ টাকা' অর্থ - যোগ্যতার মূল্য সর্বাবস্থায়। 
• 'ভাঙবে তো মচকাবে না' অর্থ - দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না। 
• 'মড়ার ওপর খাঁড়ার ঘা' অর্থ - মর্মান্তিক আঘাতের ওপর আঘাত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
"কানকাটা" বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বিপদে দিশেহারা হওয়া
  2. হতভাগ্য
  3. পক্ষপাতদুষ্ট
  4. নির্লজ্জ
সঠিক উত্তর:
নির্লজ্জ
উত্তর
সঠিক উত্তর:
নির্লজ্জ
ব্যাখ্যা
• 'কানকাটা' বাগ্‌ধারা অর্থ - নির্লজ্জ।
বাক্য- এমন কানকাটা লোকের আবার লোকভয় কিসের?

অন্যদিকে, 
• 'অন্ধকার দেখা' অর্থ - বিপদে দিশেহারা হওয়া। 
• 'আট কপালিয়া / আট কপালে' অর্থ - হতভাগ্য। 
• 'একচোখা' অর্থ - পক্ষপাতদুষ্ট। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
"সবিত্রী" শব্দের অর্থ কী?
  1. নিজপত্নী
  2. সূর্য
  3. জননী
  4. সতিন
সঠিক উত্তর:
জননী
উত্তর
সঠিক উত্তর:
জননী
ব্যাখ্যা
• সবিত্রী (বিশেষ্য পদ),
অর্থ:
- জননী;
- প্রসূতি।

অন্যদিকে, 
• স্বপত্নী - নিজপত্নী। 
• সপত্নী - সতিন। 
• সবিতৃ - সূর্য। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
'যত গর্জে তত বর্ষে না' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অহেতুক দুর্ভাবনা পোহানো
  2. শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
  3. রটনা একেবারে মিথ্যে হয় না
  4. সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না
সঠিক উত্তর:
সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না
উত্তর
সঠিক উত্তর:
সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না
ব্যাখ্যা
• 'যত গর্জে তত বর্ষে না' অর্থ - সামর্থ্যের বেশি সম্পাদিত হয় না।

অন্যদিকে, 
• 'যা রটে তা ঘটে/ যা কিছু রটে তা কিছু তো বটে' অর্থ - রটনা একেবারে মিথ্যে হয় না। 
• 'যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ' অর্থ - শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া। 
• 'মাথা নেই তার মাথাব্যথা' অর্থ - অহেতুক দুর্ভাবনা পোহানো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
'ধমনী ও স্ত্রীলোক' অর্থ প্রকাশ করে নিচের কোন শব্দজোড়টি?
  1. নারী - নাড়ি
  2. নাড়ি - নারী
  3. নারী - নারি
  4. নারি - নাড়ি
সঠিক উত্তর:
নাড়ি - নারী
উত্তর
সঠিক উত্তর:
নাড়ি - নারী
ব্যাখ্যা
• 'নাড়ি' শব্দের অর্থ - ধমনী। 
• 'নারী' শব্দের অর্থ - স্ত্রীলোক। 

অন্যদিকে, 
• 'নারি' শব্দের অর্থ - পারি না (কবিতায়)

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো:
• নীর - পানি। 
• নীড় - পাখির বাসা। 

• নিভৃত - গোপন। 
• নিবৃত্ত - বিরত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ-
  1. কিছু না জানা
  2. কাল্পনিক বস্তু
  3. অমিতব্যয়ী
  4. হতবুদ্ধি হওয়া
সঠিক উত্তর:
অমিতব্যয়ী
উত্তর
সঠিক উত্তর:
অমিতব্যয়ী
ব্যাখ্যা
• "উড়নচণ্ডী" বাগ্‌ধারা অর্থ - অমিতব্যয়ী।
বাক্য: যা উড়নচণ্ডী ছেলে- পৈতৃক সম্পত্তি দু দিনেই শেষ। 

অন্যদিকে, 
"অন্ধকারে থাকা" অর্থ - কিছু না জানা। 
"আকাশকুসুম" অর্থ - কাল্পনিক বস্তু। 
"আক্কেল গুড়ুম" অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।