• বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে কোন নতুন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: - অল্প (হাল্কা) প্রাণ যার = অল্পপ্রাণ; - বান্ধবসহ বর্তমান; বান্ধবদের সঙ্গে = সবান্ধব, - মহান আত্মা যার = মহাত্মা, - ঊর্ণ নাভিতে যার = ঊর্ণনাভ, - সমান কর্মী যে = সহকর্মী, - নীল অম্বর যার = নীলাম্বর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ.
২.
"রূপলাগি আঁখি ঝুরে গুণে মনভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।"- পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক
মুকুন্দরাম চক্রবর্তী
খ
চণ্ডীদাস
গ
জ্ঞানদাস
ঘ
ভারতচন্দ্র রায় গুণাকর
ব্যাখ্যা
• জ্ঞানদাস: - জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। - পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়ার কাঁদড়া গ্রামে এক মঙ্গল-ব্রাহ্মণ বংশে আনুমানিক ১৫৩০ খ্রিষ্টাব্দে তাঁর জন্ম। - জ্ঞানদাস পদ রচনার ক্ষেত্রে মধ্যযুগের গতানুগতিক ধারা পরিহার করে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক অর্থাৎ রাধাকৃষ্ণের রূপাশ্রয়ে ভক্ত-ভগবানের আধ্যাত্মিক লীলা বর্ণনা করেন। - পদরচনায় তিনি বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো করে সরল সুরে পদ রচনা করেন, যে কারণে পাঠক সহজেই তাঁর লেখায় আকৃষ্ট হয়।
জ্ঞানদাস রচিত গুরুত্বপূর্ণ কিছু উক্তি: - সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়ে গেল।
- রূপলাগি আঁখি ঝুরে গুণে মনভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।
• একাত্তরের দিনগুলি: - একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ। - বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। - তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ একাত্তরের দিনগুলি।
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কেটেছে তাঁর একদিকে উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের মধ্য দিয়ে; অন্যদিকে মনের মধ্যে ছিল দেশপ্রেম ও স্বাধীনতার স্বপ্ন। সেই দুঃসহ দিনগুলিতে প্রাত্যহিক ঘটনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার বৃত্তান্ত লিখেছিলেন তিনি নানা চিরকুটে, ছিন্ন পাতায়, গোপন ভঙ্গি ও সংকেতে।
- ১৯৮৬ সালে গ্রন্থরূপ পাওয়ার পর তা জনমনে বিপুল সাড়া জাগায়। বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'।
উৎস: 'একাত্তরের দিনগুলি' গ্রন্থ।
৪.
'জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী?'- বিখ্যাত উক্তিটি কার?
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ
জহির রায়হান
ব্যাখ্যা
• 'পোস্টমাস্টার' ছোটগল্প: - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প 'পোস্টমাস্টার'। - এই ছোটগল্পের প্রধান চরিত্র রতন ও পোস্টমাস্টার। - এই ছোটগল্পের একটি বিখ্যাত উক্তি- 'জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী? পৃথিবীতে কে কাহার।'
--------------- রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য ছোটগল্পগুলো হলো: - ভিখারিণী, - দেনা পাওনা, - মনিহারা - পোস্টমাস্টার, - এক রাত্রি, - ক্ষুধিত পাষাণ, - নষ্টনীড়, - কাবুলিওয়ালা, - হৈমন্তী - মুসলমানীর গল্প।
উৎস: 'পোস্টমাস্টার' গল্প এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫.
"শীতার্ত" শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক
শীত + তার্ত
খ
শীত + ঋত
গ
শীত + আর্ত
ঘ
শীত + ঋর্ত
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম: অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন: • অ + ঋ = আর; শীত + ঋত = শীতার্ত। • আ + ঋ = আর; তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।
এরূপ-ভয়ার্ত, ক্ষুধার্ত ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬.
'নীরা কলম দিয়ে লেখে।'- এখানে 'কলম' কোন কারক?
ক
সম্বোধন কারক
খ
অপাদান কারক
গ
কর্ম কারক
ঘ
করণ কারক
ব্যাখ্যা
• করণ কারক: 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন: - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ- কলম) [বাক্যে 'কীসের দ্বারা লেখে?' প্রশ্ন করে উত্তর পাওয়া যায় 'কলম'। এখানে 'কলম' করণ কারকে শূন্য বিভক্তি।]
• গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য। যেমন- মধুর মিষ্টতার গুণ- মধুরতা, তরল দ্রব্যের গুণ- তারল্য, তিক্ত দ্রব্যের গুণ- তিক্ততা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
ক
দীনবন্ধু মিত্র
খ
সেলিম আল দীন
গ
মাইকেল মধুসূদন দত্ত
ঘ
রাম নারায়ণ তর্করত্ন
ব্যাখ্যা
• 'শর্মিষ্ঠা' নাটক: - মাইকেল মধুসূদন দত্তের নাটক 'শর্মিষ্ঠা'। - এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক ও সার্থক নাটক এবং একই অর্থে মধুসূদনও বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার। - তিনি মহাভারতের দেবযানী-যযাতি কাহিনী অবলম্বনে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শর্মিষ্ঠা নাটক। - ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে নাটকটি প্রকাশিত ও একই সালের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: - যযাতি, - দেবযানি, - শর্মিষ্ঠা, - পূর্ণিমা, - রাজমন্ত্রী প্রমুখ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৯.
"সাধু > সাউধ" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক
স্বরসঙ্গতি
খ
অপিনিহিতি
গ
বিপ্রকর্ষ
ঘ
অসমীকরণ
ব্যাখ্যা
• অপিনিহিতি (Apenthesis): পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
ফারসি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
ক
হাভাতে
খ
দুরতিক্রম্য
গ
প্রসিদ্ধ
ঘ
বেকায়দা
ব্যাখ্যা
• 'বে' ফারসি উপসর্গ যোগে 'না' অর্থে গঠিত শব্দ- বেকায়দা।
অন্যদিকে, • 'প্র' তৎসম উপসর্গ যোগে খ্যাতি অর্থে গঠিত শব্দ- প্রসিদ্ধ। • 'দুর' তৎসম উপসর্গ যোগে মন্দ অর্থে গঠিত শব্দ- দুরতিক্রম্য । • 'হা' খাঁটি বাংলা উপসর্গ যোগে অভাব অর্থে গঠিত শব্দ- হাভাতে।
----------------------- • খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
চ বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান কোনটি?
ক
তালব্য
খ
কণ্ঠ্য
গ
মূর্ধন্য
ঘ
দন্ত্য
ব্যাখ্যা
ক-ম পর্যন্ত ২৫ টি স্পর্শধ্বনি। উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১২.
'যা বার বার দুলছে' এক কথায় কী বলে?
ক
দেদীপ্যমান
খ
দোদুল
গ
দোদুল্যমান
ঘ
দোতারা
ব্যাখ্যা
• 'যা বার বার দুলছে' এক কথায় বলে - দোদুল্যমান।
অন্যদিকে, • যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। • দুলছে এমন- দোদুল। • দুই তারবিশিষ্ট - দোতারা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
অশুদ্ধ বানান কোনটি?
ক
পৈত্রিক
খ
পুরস্কার
গ
ফলপ্রসূ
ঘ
পরজীবী
ব্যাখ্যা
অশুদ্ধ বানান- পৈত্রিক।
• পৈতৃক (বিশেষণ পদ) - এটি সংস্কৃত শব্দ। অর্থ: - পিতা বা পূর্বপুরুষসম্বন্ধীয়। - পূর্বপুরুষ থেকে প্রাপ্ত।
পুরস্কার, ফলপ্রসূ ও পরজীবী শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
নিচের কোনটি সাধু ভাষার শব্দ?
ক
বুনো
খ
জুতা
গ
তুলো
ঘ
মাথা
ব্যাখ্যা
- সাধু ভাষার শব্দ 'জুতা' এর চলিত রূপ - জুতো।
এরূপ আরো কয়েকটি: - মস্তক (বিশেষ্য) এর চলিত রূপ - মাথা। - বন্য (বিশেষণ) এর চলিত রূপ - বুনো। - তুলা (বিশেষ্য) এর চলিত রূপ - তুলো। - শুষ্ক/শুকনা (বিশেষণ) এর চলিত রূপ - শুকনো।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৬.
What is the plural of Commander-in-Chief?
ক
Commander-in-Chief
খ
Commander-in-Chiefs
গ
Commanders-in-Chief
ঘ
Commander-in-Chieves
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) Commanders-in-Chief.
কতকগুলো compound noun (একের অধিক word এর সমষ্টি দিয়ে গঠিত noun)- এর প্রধান শব্দটির শেষে 's' যুক্ত করে Plural গঠিত হয়। যেমন- The plural of "Brother-in-law" is "brothers-in-law". The plural of " Commander-in-Chief" is Commanders-in-Chief". The plural of "Step-brother" is "step-brothers".
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৭.
Which of the following is the correct plural form?
ক
Buffalo
খ
Savings
গ
handful
ঘ
Sportsman
ব্যাখ্যা
The correct plural form is খ) Savings.
• belongings (জিনিসপত্র), savings(সঞ্চয়), earnings(আয়), surroundings(পরিবেশ), vegetables(শাকসবজি)- এই অর্থে word গুলো সবসময় plural রূপে ব্যবহৃত হয়।
অন্যদিকে, ক) Buffalo এর plural- Buffaloes. গ) Handful এর Plural- handfuls. ঘ) Sportsman এর Plural- Sportsmen.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৮.
One of the cows ___ not in the field.
ক
are
খ
is
গ
were
ঘ
be
ব্যাখ্যা
সঠিক উত্তর খ) is. The correct sentence is: One of the cows is not in the field.
One of the এর পরে noun plural হয় এবং verb singular হয়। এই বাক্যে তাই cows, plural বসেছে কিন্তু তার পরে verb, singular হয়েছে।
Example Sentence: - One of the boys is absent. - One of the most interesting things about Paurashava is its unique blend of history and modern life.
Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.
১৯.
"আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।" What is the correct translation?
ক
I got your letter.
খ
I received your letter.
গ
I have just received your letter.
ঘ
I just have received your letter.
ব্যাখ্যা
"আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।" এর সঠিক অনুবাদ: গ) I have just received your letter.
• চিঠি পেয়েছি এখনও চিঠি পড়া হয় নি বুঝাচ্ছে, তাই present perfect tense হবে। - এইমাত্র, থাকায় just হবে এবং just, just now থাকলে sentence টি present perfect tense এর হয়। অন্যান্য অপশনগুলো: (ক) "I got your letter."- আমি তোমার চিঠি পেয়েছি। (খ) "I received your letter ." - আমি তোমার চিঠি পেয়েছিলাম। (ঘ) "I just have received your letter." - Grammatical ভুল হয়েছে, Present perfect tense -এ 'just' auxiliary verb এবং main verb -এর মাঝে বসে।
As if/ As though যুক্ত sentence এর ব্যবহার: - As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়। Correct Answer: He acted as if he had known the incident.
আবার, As if/ As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে As if/ As though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়। Example: He talks as though he knew everything.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২১.
The correct meaning of the word 'Indigenous' is-
ক
Arrogant
খ
Herbal
গ
Remote
ঘ
Domestic
ব্যাখ্যা
The correct meaning of the word 'Indigenous' is - Domestic.
Indigenous (adjective) English Meaning: produced, growing, living, or occurring natively or naturally in a particular region or environment, domestic. Bangla Meaning: দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত।
ঘ) Domestic English Meaning: living near or about human habitations. Bangla Meaning: ঘরোয়া; পারিবারিক; গার্হস্থ্য।
অন্যদিকে, ক) Arrogant (Adjective) English Meaning: exaggerating or disposed to exaggerate one's own worth or importance often by an overbearing manner. Bangla Meaning: ঔদ্ধত্য।
খ) Herbal (noun) English Meaning: a book about plants especially with reference to their medicinal properties. Bangla Meaning: তৃণগুল্মবিষয়ক; ভেষজ।
গ) Remote (Adjective) English Meaning: separated by an interval or space greater than usual. Bangla Meaning: দূর; সুদূর; দূরস্থ; দূরবর্তী।
The antonym of the word 'Compulsory' is Voluntary.
• Compulsory (Adjective) Bangla Meaning: বাধ্যতামূলক। English Meaning: mandatory, enforced.
এর সঠিক Antonym হচ্ছে- ঘ) Voluntary (Adjective) Bangla Meaning: স্বতঃপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রণোদিত; স্বেচ্ছাপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রসূত। English Meaning: proceeding from the will or from one's own choice or consent.
Other options:
ক) Mandatory (noun) Bangla Meaning: আদেশমূলক, কার্যভার। English Meaning: required by a law or rule.
খ) Harmony (noun) Bangla Meaning: সাদৃশ্য; মিল। English Meaning: the combination of simultaneous musical notes in a chord.
গ) Subsidiary Bangla Meaning: সহায়ক; সম্পূরক; অধীন। English Meaning: of secondary importance.
She is fond of playing badminton.
'Playing' is a/an-
ক
Participle
খ
Infinitive
গ
Gerund
ঘ
Main verb
ব্যাখ্যা
উল্লেখিত বাক্যে 'playing' হচ্ছে Gerund.
– Verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে যদি noun ও verb এর কাজ করে তাকে gerund বলে। বাক্যে Gerund, noun এর মতো ব্যবহৃত হয়। - Verb+ ing যুক্ত word যদি বাক্যের preposition এরপরে object হিসেবে বসে, তাহলে তা gerund হবে।
- এখানে 'playing' gerund টির আগে preposition 'of' এবং পরে badminton 'object' হিসাবে এসেছে।
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৪.
Identify the Collective Noun in this sentence:
"A pride of lions resting in the field."
ক
lions
খ
pride
গ
resting
ঘ
field
ব্যাখ্যা
A pride is a group of lions that live together. The members of a pride spend days in several scattered groups that meet to hunt or share a meal.
Noun: - Noun বা বিশেষ্য হচ্ছে কোন কিছুর নাম, যা ব্যক্তি, স্থান, বস্তু, ঘটনা, বা ধারণাকে প্রকাশ করে।
Collective Noun: - যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে। এখানে "Pride" দ্বারা সিংহ এর সমষ্টি কে বুঝানো হয়েছে। তাই, "Pride" হচ্ছে Collective Noun. অন্য Collective noun এর example হলো- flock of birds, shoal of fishes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain, Britannica.
২৫.
The verb form of 'deceit' is-
ক
deceive
খ
decisive
গ
deceiving
ঘ
deceitful
ব্যাখ্যা
• Deceit (noun): Bangla Meaning -কপট; কপটতা; প্রতারণা; প্রবঞ্চনা। English Meaning: the act of causing someone to accept as true or valid what is false or invalid. -এর verb form হচ্ছে deceive.
• Deceive (verb): Bangla Meaning - যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা। English Meaning: to cause to accept as true or valid what is false or invalid.
Other options: • Deceiving - (adjective) Bangla Meaning: ছলনা। English Meaning: to persuade someone that something false is the truth.
• Deceitful - (adjective) Bangla Meaning: কপটী; কাপটিক; ছলনাপর। English Meaning: having a tendency or disposition to deceive or give false impressions.
• Decisive - (adjective) Bangla Meaning: সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার পরিচয়সূচক; সুস্পষ্ট; চূড়ান্ত। English Meaning: having the power or quality of deciding.
Active: What do you want? Passive: What is wanted by you?
What যুক্ত interrogative sentence এর Active voice কে passive voice এ পরিণত করার নিয়ম: - What প্রথমে বসে। - Tense অনুযায়ী auxiliary verb বসে। - মূল verb এর past participle form বসে। - by বসে। - Subject টির objective form বসে। - প্রশ্নবোধক (?) চিহ্ন বসে।
Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৭.
What is the assertive form of the sentence "What an excellent idea"?
ক
It is an excellent idea.
খ
The idea is excellent.
গ
It is a very excellent idea.
ঘ
It is very excellent idea.
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) It is a very excellent idea.
Exclamatory Sentence কে Assertive Sentence- এ করার Structure: Subject + verb + a/an + very/great + adjective + বাকী অংশ।
Exclamatory Sentence: What an excellent idea! Assertive Sentence: It is a very excellent idea.
- Very, Adjective এর পূর্বে বসে। - Great, Noun এর পূর্বে বসে।
More example: Exclamatory Sentence: What a remarkable achievement! Assertive Sentence: It is a very remarkable achievement.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৮.
The teacher said to the students, "May you pass the test."
(Change the narration)
ক
The teacher wished that the students may passed the test.
খ
The teacher wished that the students might pass the test.
গ
The teacher wished that the students might have passed the test.
ঘ
The teacher wished that the students may be pass the test.
ব্যাখ্যা
Direct Speech: The teacher said to the students, "May you pass the test." Indirect Speech: The teacher wished that the students might pass the test.
• Optative Sentence-এর Direct form কে Indirect form-এ রূপান্তর করার নিয়ম:
- Reported speech দ্বারা প্রার্থনা বোঝালে said-এর পরিবর্তে pray/prayed বসে, কিন্তু মঙ্গল কামনা বোঝালে wish/wished বসে। - Inverted comma উঠে গিয়ে linker হিসেবে that বসে। - reported speech-এর subject বসে+ may/ might বসে - reported verb-এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ বসে। - অর্থাৎ, reported speech টি assertive form -এ রূপান্তরিত হয়।
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৯.
He is only ten years old. (Make it Negative)
ক
He is not aged ten years old.
খ
He is not above ten years old.
গ
He is not only ten years old.
ঘ
He is not more than ten years old.
ব্যাখ্যা
Assertive Sentence: He is only ten years old. Negative Form: He is not more than ten years old.
• বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not less than/not more than বসে। Affirmative: He is only four. Negative: He is not more than four.
Affirmative: They have only two cars. Negative: They have not more than two cars.
Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.
৩০.
Karim faced ____ many hardships in his career.
ক
in
খ
to
গ
of
ঘ
with
ব্যাখ্যা
The correct answer is: ঘ) with. Complete Sentence: "Karim faced with many hardships in his career." Bangla Meaning : করিম তার ক্যরিয়ার এ অনেক দুরবস্থার মুখোমুখি হয়েছিল।
Face (noun, verb) English Meaning: the front part of the head that in humans extends from the forehead to the chin and includes the mouth, nose, cheeks, and eyes. to confront impudently Bangla Meaning: মুখমণ্ডল; মুখ, কারো বা কিছুর সামনে উপস্থিত হওয়া বা দেখা দেওয়া।
- এই বাক্যে face এর সাথে with বসে কোন কিছুর মুখোমুখি হওয়া, বা সম্মুখীন হওয়া বুঝায়, এবং past form, faced দিয়ে karim অনেক দুরবস্থার মুখোমুখি হয়েছিল বুঝিয়েছে।
অন্য অপশনগুলো উপযুক্ত নয়।
Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.
৩১.
She didn't realize how much time had passed.
Here, the underlined part is a/an-
ক
Noun clause
খ
Adverbial clause
গ
Adjective clause
ঘ
Independent clause
ব্যাখ্যা
Given sentence: She didn't realize how much time had passed.
- Here, the underlined part is a Noun clause. – কারণ, 'how much time had passed.' - অংশটুকু বাক্যে verb 'realize'-এর object হিসেবে বসেছে।
• Noun clause: - A noun clause is a dependent clause that acts as a noun in a sentence. - যে সব 'subordinate clause' noun এর কাজ করে, তাদেরকে Noun clause বলে। - অর্থাৎ, noun clause বাক্যে subject, object, complement বা case in apposition- এর কাজ করে থাকে। একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে-
- যেমন: 1. Verb এর subject হিসেবে; 2. Transitive verb এর object হিসেবে; 3. Verb এর complement হিসেবে; 4. Preposition এর object হিসেবে; 5. Noun/pronoun - এর apposition হিসেবে।
Example: 1. What she said shocked everyone. (Verb-এর subject হিসেবে) 2. I don't know what she wants. (verb-এর Object হিসেবে) 3. Listen to what they say.. (Object of a preposition হিসেবে)
Source: A passage to the English language by S M Zakir Hussain.
একটি বক্সে 5টি নীল, 7টি লাল এবং 3টি সাদা বল আছে। দৈবভাবে একটি বল টানা হলে বলটি বলটি নীল অথবা লাল না হওয়ার সম্ভাবনা কত?
ক
1/8
খ
1/5
গ
1/7
ঘ
2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বক্সে 5টি নীল, 7টি লাল এবং 3টি সাদা বল আছে। দৈবভাবে একটি বল টানা হলে বলটি বলটি নীল অথবা লাল না হওয়ার সম্ভাবনা কত?
সমাধান: মোট বল = 5 + 7 + 3 = 15
নীল অথবা লাল না অর্থাৎ সাদা বল আছে = 3 টি ∴ নীল অথবা লাল না হওয়ার সম্ভবনা অর্থাৎ সাদা হওয়ার সম্ভাবনা = 3/15 = 1/5
৪০.
দুটি সংখ্যার ল.সা.গু ১০৮ এবং গ.সা.গু ১৮। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
ক
১৮
খ
৩৬
গ
২৬
ঘ
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ১০৮ এবং গ.সা.গু ১৮। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
সমধান: ধরি, বড় সংখ্যাটি ৩ক ছোট সংখ্যাটি ২ক
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু ⇒ ৩ক × ২ক = ১০৮ × ১৮ ⇒ ৬ক২ = ১৯৪৪ ⇒ ক২ = ১৯৪৪/৬ ⇒ ক২ = ৩২৪ ⇒ ক = ১৮
∴ ছোট সংখ্যাটি = ২ × ১৮ = ৩৬
৪১.
A = {x | x ∈ N, 2 ≤ x ≤ 5} হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
ক
4
খ
6
গ
1
ঘ
3
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x | x ∈ N, 2 ≤ x ≤ 5} হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
সমাধান: দেওয়া আছে, x ∈ N অর্থাৎ x একটি স্বাভাবিক সংখ্যা। N সাধারণত 1 থেকে শুরু হয় (স্বাভাবিক সংখ্যা)। এখন, 2 ≤ x ≤ 5 অর্থাৎ x এর মান হতে পারে 2, 3, 4, 5 সুতরাং A = {2, 3, 4, 5}
অতএব, 2 ≤ x ≤ 5 পরিসরে উপাদান সংখ্যা 4 টি।
৪২.
একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 32 এবং অষ্টম পদ 512 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?
ক
2
খ
3
গ
6
ঘ
5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 32 এবং অষ্টম পদ 512 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?
সমাধান: ধরি, গুণোত্তর ধারার প্রথম পদ = a সাধারণ অনুপাত = r
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা ∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা ∴ বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ১২০০)/১৫ টাকা = ৮০০০ টাকা
৪৭.
x + y = 10 , x - y = 4 হলে, x2 + y2 এর মান কত?
ক
64
খ
27
গ
58
ঘ
16
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 10 , x - y = 4 হলে, x2 + y2 এর মান কত?
• মহাস্থানগড়: - মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। - পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। - এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। - এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। - এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। - বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
উল্লেখ্য, - সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল । - মহাস্থান গড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। - মাজার জিয়ারত করতে এবং ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন বিভিন্ন স্থান হতে বহু লোক সমাগম ঘটে।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৯.
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় কবে?
ক
২০০১ সালে
খ
২০০২ সালে
গ
২০০৩ সালে
ঘ
২০০৪ সালে
ব্যাখ্যা
• স্বাধীনতা পুরস্কার: - শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার। - অর্থাৎ তাঁকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল করা হয়েছে। - ২০০৩ সালে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
• স্বাধীনতা পুরস্কার ২০২৫: - ৭ বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। - বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),। - সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)। - সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর),। - সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),। - মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),। - শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর । - প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৫০.
জাতিসংঘ কবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
ক
১৯৯৯ সালে
খ
২০০১ সালে
গ
২০০০ সালে
ঘ
১৯৯৮ সালে
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: - ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার বিষয়ে প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন কানাডাপ্রবাসী মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। - এবং কানাডার বহুভাষিক ও বহুজাতিক সংগঠন ‘মাতৃভাষা প্রেমিক গোষ্ঠী’। - তৎকালীন সরকার ৭ ডিসেম্বর ১৯৯৯ পল্টন ময়দানে অনুষ্ঠিত বিশাল জনসভায় ঘোষণা করেন। - আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট সেগুন বাগিচা, ঢাকা। - ১৫ মার্চ ২০০১ ঢাকার সেগুনবাগিচায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি এ আনান এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উল্লেখ্য, - ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
উৎস: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
৫১.
মুক্তিযুদ্ধের সময় ‘কে ফোর্স’ গঠিত হয় কার নেতৃত্বে?
ক
জিয়াউর রহমান
খ
খালেদ মোশাররফ
গ
কর্ণেল সফিউল্লাহ
ঘ
মেজর আবু তাহের
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ ফোর্স: - মুক্তিযুদ্ধে তিনটি ফোর্স গঠিত হয়। → জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়। - ব্রিগেডটি ১ম, ৩য় এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।
→‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডট। - দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়। - এ ব্রিগেডের অধিনায়ক ছিলেন মেজর কে এম সফিউল্লাহ।
→ ‘কে ফোর্স’ মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে গঠিত হয়। - ৪র্থ, ৯ম এবং ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।
উৎস: বাংলাদেশের ইতিহাস এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
ক
১৯৭৩
খ
১৯৭১
গ
১৯৭৪
ঘ
১৯৭২
ব্যাখ্যা
• জাতিসংঘ ও বাংলাদেশ: - বাংলাদেশ ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। - ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। - ২৪ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা করেন।
• জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা: - ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়। - ১৯৭৬ ও ১৯৮১ সালে দুই মেয়াদে চার বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। - ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। - বাংলাদেশ দুইবার অর্থাৎ ১৯৭৯-১৯৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। - এ সময়ে আরব-ইসরাইল মতবিরোধ, - ইরান-ইরাক যুদ্ধ, এঙ্গোলা, কসোভো, গণতান্ত্রিক কঙ্গো ও সিয়েরলিওনের সঙ্কট ভূমিকা পালন করে। - বাংলাদেশ ১৯৮৮ সালে ইরাক ও নামিবিয়া শান্তি মিশনে যোগ দেয়।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রেগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
বাংলার প্রাচীন বৌদ্ধ বিহার 'শালবন বিহার' কোথায় অবস্থিত?
ক
পাহাড়পুর
খ
ময়নামতি
গ
মহাস্থানগড়
ঘ
বিক্রমপুর
ব্যাখ্যা
• শালবন বিহার: - এটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। - কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। - কোটবাড়িতে বার্ডেরকাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এ বিহারটির অবস্থান। - শাল-গজারির ঘন বন ছিল বলে এ বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। - এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। - ধারণা করা হয় যে খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। - শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। - শালবন বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ। - বিহারের চার দিকের দেয়াল পাঁচ মিটার পুরু। - কক্ষগুলো বিহারের চার দিকের বেষ্টনী দেয়াল পিঠ করে নির্মিত। - বিহারে সর্বমোট ১৫৫টি কক্ষ আছে।
উল্লেখ্য - বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়া মাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রৌঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৪.
নিচের কোনটির কারনে মুদ্রাস্ফীতি ঘটে?
ক
উৎপাদন বেড়ে যাওয়া
খ
অর্থের মান বৃদ্ধি
গ
পণ্যের দাম কমে যাওয়া
ঘ
মূল্যস্তর এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি
ব্যাখ্যা
• মুদ্রাস্ফীতি: - মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মূল্যস্তর এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। - মুদ্রাস্ফীতির সময় অর্থের যোগান বৃদ্ধি পাওয়ায় সমাজের ব্যয়োপযোগী আয়ের পরিমাণ বেড়ে মোট চাহিদা বৃদ্ধি পায়। - দেশে পূর্ণ নিয়োগ অবস্থার পূর্ব পর্যন্ত চাহিদা বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের উৎপাদন বাড়ানো সম্ভব হয়। - কিন্তু দেশ পূর্ণ নিয়োগ অবস্থায় পৌছানোর পর দ্রব্যসামগ্রীর চাহিদা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। - চাহিদা বৃদ্ধির তুলনায় জিনিসপত্রের পরিমাণ বৃদ্ধি না পাওয়ায় দ্রব্য মূল্যের বৃদ্ধি ঘটে। - তাই মুদ্রাস্ফীতি যদি দীর্ঘকাল স্থায়ী হয় তাহলে শ্রমিকরা অধিক মজুরি দাবি করে। - মুদ্রাস্ফীতির সময় শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায় । - এবং সে সাথে যন্ত্রপাতি ও কাঁচামালের দাম বৃদ্ধি পায়। - এর ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে দ্রব্যমূল্য আরও বেড়ে যায়। - এভাবে মুদ্রাস্ফীতির ফলে দেশে উৎপাদন ব্যয় এবং মুল্যস্তর বৃদ্ধি পায়।
• পানির রাসায়নিক গঠন: - পানি দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন দিয়ে গঠিত। - এর আনবিক সংকেত H₂O. - এবং আণবিক ভর ১৮।
• পানির ধর্ম: - বিশুদ্ধ পানি স্বচ্ছ, স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন হয়ে থাকে। - গলনাংক: আমরা জানি শীতল অবস্থায় পানি কঠিন বরফ হিসেবে থাকে। - প্রমাণ চাপে বরফ ০° সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। - অর্থাৎ পানির গলনাংক ০° সেলসিয়াস। - স্ফুটনাংক: প্রমাণ চাপে অর্থাৎ ৭৬০ মি মি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। - তড়িৎ পরিবাহিতা: বিশুদ্ধ পানি বিদ্যুৎ অপরিবাহী। - তবে পানিতে আয়নিক লবণ দ্রবীভূত থাকলে তা তড়িৎ পরিবহন করে। - তাই নদী পুকুর, ডোবা ইত্যাদির পানি বিদ্যুৎ পরিবাহী।
এছাড়াও, - দ্রবক: পানি একটি ভাল দ্রাবক। - এটি বেশিরভাগ অজৈব লবণ এবং কিছু কিছু জৈব যৌগ দ্রবীভূত করতে পারে। - এজন্য পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয়। - ঘনত্ব: ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। - ৪° সেলসিয়াসের চেয়ে কম ও বেশি তাপমাত্রায় পানির ঘনত্ব কমতে থাতে। - অম্লত্ব ও ক্ষারকত্ব: বিশুদ্ধ পানি নিরপেক্ষ। - বিশুদ্ধ অবস্থায় এটি অ্যাসিড বা ক্ষার কোন ধর্মই প্রদর্শন করে না। - তবে এসিডের উপস্থিতিতে এটি ক্ষার হিসেবে আবার ক্ষারের উপস্থিতিতে এটি অ্যাসিড হিসেবে কাজ করে। - বিশুদ্ধ অবস্থায় ২০°-২৭°C তাপমাত্রায় পানির pH হলো ৭, - তবে উচ্চ তাপমাত্রার পানির pH ৭ এর নিচে।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
পানাম নগর কোন জেলার অন্তর্গত?
ক
কুমিল্লা
খ
বগুড়া
গ
নারায়ণগঞ্জ
ঘ
ময়মনসিংহ
ব্যাখ্যা
• পানাম নগরঃ - পানাম নগর বাংলাদেশের চারশত বছর প্রাচীন নগর। - সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর হতে ০.৫ কি.মি. উত্তরে অবস্থিত। - এটি নারায়নগঞ্জ জেলায় অবস্থিত। - বাংলাদেশের নগর ভিত্তীক একটি প্রাচীন নগরীর মডেল হিসেবে বিবেচিত হতে পারে। - ‘‘পাইনাম’’ ফার্সি শব্দ। - পাইনাম থেকে পানাম। অর্থ আশ্রয়। - ধারনা করা যেতে পারে ঐতিহাসিক ‘‘সড়কে-ই-আযম’’ গ্রান্ড ট্রাংঙ্ক রোডের সমাপ্তি এ পানাম নগরেই হয়েছিল। - সে সুবাদে পানাম নগরী ‘‘সরকার-ই-সোনারগাঁওয়ের’’ পরগনার হেড কোয়ার্টার হিসেবে ও বিবেচিত। - সোনারগাঁয়ের নান্দনিক চারু ও কারু শিল্পের জন্যে বিখ্যাত মসলিনের আড়ং ছিল পানাম নগর। - সোনারগাঁয়ের পৃথিবীখ্যাত নান্দনিক চারু ও কারুশিল্পর জন্যে।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৭.
ডাটাবেজ ব্যবস্থাপনার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক
Oracle
খ
MS Excel
গ
Photoshop
ঘ
MS Word
ব্যাখ্যা
• ডাটাবেজ ব্যবস্থাপনা: - Oracle - এটি একটি শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS), - যা ডাটাবেজ তৈরি, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়। - বড় আকারের প্রতিষ্ঠানগুলো এটি ব্যবহার করে ডেটা ব্যবস্থাপনার জন্য। - কয়েকটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটয়্যার: Oracle, MySQL, Microsoft Access.
• MS Excel: - এটি একটি স্প্রেডশিট সফটওয়্যার, - যেটি সাধারণত ছোট পরিসরে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়, - কিন্তু এটি ডাটাবেজ ব্যবস্থাপনার জন্য উপযুক্ত নয়। • Photoshop: - এটি একটি ছবি সম্পাদনার সফটওয়্যার, যা গ্রাফিক ডিজাইনের কাজে ব্যবহৃত হয়।
• MS Word: - এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা মূলত ডকুমেন্ট লেখার জন্য ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৮.
মৌর্য সাম্রাজ্যের বিখ্যাত সম্রাট অশোক কোন কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক
হিন্দু ধর্ম
খ
বৌদ্ধ ধর্ম
গ
খ্রিস্টান ধর্ম
ঘ
সনাতন ধর্ম
ব্যাখ্যা
• অশোকের 'ধৰ্ম্ম' ও ধর্মপ্রচার: - সম্রাট অশোক ধম্ম প্রচার করেন। - অশোকের শিলালিপিতে অনুসারে 'ধম্ম' (ধর্ম) অর্থ হলো 'কল্যাণমূলক কাজ'। - 'দুশ্চরিত্রতা হতে মুক্তি', 'দয়া', 'দান', 'সত্যবাদিতা', 'পবিত্রতা' ও 'মৃদুতা'। ' - ধম্ম' আচরণ করতে হলে এই গুণগুলির অনুশীলন করতে হবে। - 'ধম্ম' ছিল অশোকের নিজস্ব আবিষ্কার। - হিন্দু ও বৌদ্ধ ভাবধারার সমন্বয়ে তিনি ধম্মের নৈতিক নিয়মগুলি রচনা করেছিলেন। - অশোক নৈতিক ও ধর্মীয় আচরণের উপরই জোর দেন। - ডঃ রমেশচন্দ্র মজুমদার মনে করেন, অশোক ধর্মের নামে যা প্রচার করেছিলেন তা ছিল প্রকৃতপক্ষে নৈতিক অনুশাসন। - অশোকের ব্যক্তিগত ধর্মমত ছিল বৌদ্ধধর্ম।
উল্লেখ্য, - তিনি তাঁর 'ধম্ম' প্রচারের মাধ্যমে অসাম্প্রদায়িকতার প্রসার ঘটান, - এবং ভারতবাসীকে এক সূত্রে বাঁধার চেষ্টা করেন। - তাঁর সময়ে সমগ্র সাম্রাজ্যের প্রশাসনের মূলমন্ত্র ছিল এরকম "হৃদয়হীন শাসন নয়, - সেবা আক্রমণে নয়, ভালোবাসায় অন্যের হৃদয় জয়"।
উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচ এসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
কোন মুঘল সুবেদার বার ভূঁইয়াদের দমন করেন?
ক
শাহ সুজা
খ
ইসলাম খান
গ
মনিমুখন্দর খান
ঘ
শায়েস্তা খান
ব্যাখ্যা
• ইসলাম খান চিশতী: - আকবরের মৃত্যুর পুত্র জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। - তার পিতার নিযুক্ত সুবাদার মানসিংহকে বাংলার সুবাদারি পদে বহাল রাখেন। - ১৬০৬ খ্রিস্টাব্দে তাঁর দুধ-ভাই কুতব-উদ-দীন খান কোকাকে বাংলার সুবাদার নিযুক্ত করে পাঠান। - কতুব-উদ-দীন বর্ধমানের ফৌজদার আলীকুলীকে দমন করার জন্য বর্ধমানে গেলে সেখানে আলী কুলী ও কুতব-উদ-দীন উভয়েই নিহত হন। - এই আলী কুলীর পরমা সুন্দরী স্ত্রী ছিলেন মেহের-উন-নিসা। - আর এই মেহের-উন-নিসাই পরে জাহাঙ্গীরের স্ত্রীরূপে নূরজাহান উপাধি লাভ করেন। - এরপর সম্রাট ইসলাম খান চিশতীকে বাংলার সুবাদার নিযুক্ত করে পাঠান। - ইসলাম খান চিশতীর মূল কৃতিত্ব হচ্ছে তিনি সমগ্র বাংলাদেশে এবং প্রতিবেশী কামরূপ, - এবং কাছাড়ে মুঘল অধিকার প্রতিষ্ঠা করেন। - ইসলাম খান বার ভূঁইয়াদের দমন করেন। - এবং সকল ভূঁইয়া বা জমিদারকে পরাজিত করলে বাংলা মুঘল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশে পরিণত হয়। - ইসলাম খান চিশতী ছিলেন ফতেহপুর সিক্রির শয়খ সলীম চিশতীর পৌত্র, - তিনি সম্রাট জাহাঙ্গীরের সমবয়সী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
উৎস: বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।