পরীক্ষা আর্কাইভ

NTRCA জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাUnlistedতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
NTRCA জব সুল্যুশন রিভিশন পরীক্ষা রিভিশন পরীক্ষার প্রশ্ন আগের ৫টি জব সল্যুশন পরীক্ষার প্রশ্ন মডিফাই করে প্রণীত হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA জব সল্যুশন - রিভিশন

Unlisted · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
কোন যতি-চিহ্নের বিরতীর সময়কাল ‘১ বলার দ্বিগুণ’?
  1. ক) কমা
  2. খ) সেমিকোলন
  3. গ) কোলন
  4. ঘ) দাঁড়ি
ব্যাখ্যা
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:

১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস- এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।=
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘সমতার ভাব’ এক কথায় বলে-
  1. ক) সাম্য
  2. খ) সস্ত্রীক
  3. গ) সর্বংসহ
  4. ঘ) সর্বজনীন
ব্যাখ্যা
• ‘সমতার ভাব’ এককথায় বলে = সাম্য

অন্যদিকে,
'সকলের জন্য প্রযোজ্য'কে এক কথায় বলে - সর্বজনীন
আবার 
সর্বজনের হিতকর = সর্বজনীন
সর্বজন সম্বন্ধীয় = সর্বজনীন
স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক 
যে সমস্তই সহ্য করে = সর্বংসহ

আরও কিছু এক কথায় প্রকাশ:
সংসদের সদস্য = সাংসদ। 
সাহিত্যে নিপুণ = সাহিত্যিক।
যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত = নৈয়ায়িক।
যিনি বিদ্রালাভ করেছেন = কৃতবিদ্যা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শিরচ্ছেদ
  2. খ) বাল্মিকী
  3. গ) মূহুর্ত
  4. ঘ) অগ্নিবীণা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অগ্নিবীণা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অগ্নি+√বী+ন+আ(টাপ)
অর্থ:
- রুদ্রবীণা 
- কাজী নজরুল ইসলামের গ্রন্থবিশেষ।

অন্যান্য শব্দের শুদ্ধরূপ হলো:
• মুহূর্ত (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √হুর্চ্ছ্‌+ত
অর্থ: 
- দিবানিশির ৩০ ভাগের ১ ভাগ, আটচল্লিশ মিনিট। 
- অতি অল্প সময়। 

• বাল্মীকি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই 
অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি। 

• শিরশ্ছেদ (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শিরস্‌+ছেদ 
অর্থ: মাথা কেটে ছিন্নকরণ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
√নাচ্+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
  1. ক) তদ্ধিত প্রত্যয়
  2. খ) কৃৎ প্রত্যয়
  3. গ) বাংলা কৃৎ প্রত্যয়
  4. ঘ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে।

বাংলা কৃৎ প্রত্যয়: বাংলা নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত বা তৎসম নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।

যেমন: √কাদ্‌ + অন = কাঁদন; √বাঁচ্‌ + অন = বাঁচন।

বাংলা কৃৎ প্রত্যয়
√ধর্+অ= ধর
√মার্+অ= মার

অন্- প্রত্যয়:- 
√কাদ্+অন = কাঁদন
√নাচ্‌ + অন = নাচন
√বাড়ু+অন= বাড়ন
√ঝুল্‌+অন = ঝুলন
√দুল্‌+অন = দোলন
Vখা+অন = খাওন
Vছা+অন = ছাওন
√দে+অন = দেওন


উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ ও বাংলা ব্যকরণ, নবম-দশম শ্রেণি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনট অস্বচ্ছ যুক্তবর্ণ?
  1. ক) ক্ম
  2. খ) ষ্ঠ
  3. গ) ণ্ঠ
  4. ঘ) স্ক
ব্যাখ্যা
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
 এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ণ্ঠ, ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

অস্বচ্ছ যুক্তবর্ণ: 
ক্ত (ক্+ত), 
ক্ম (ক্+ম), 
ক্ষ (ক্+ষ), 
ক্ষ্ম (ক্+ষ্+ম),
ক্স (ক্+স), 
গু (গ্+উ),
গ্ধ (গ্+ধ), 
ঙ্গ (ঙ্+গ), 
জ্ঞ (জ+ঞ), 
ঞ্চ (ঞ+চ), 
ঞ্জ (ঞ+জ), 
ষ্ণ (ষ্+ণ)
হু (হ্+উ), 
হৃ (হ+ঋ), 
হ্ন (হ্+ন), 
হ্ম (হ্+ম) ইত্যাদি।
 
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
.
চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য নয়?
  1. ক) গুরুগম্ভীর
  2. খ) পরিবর্তনশীল
  3. গ) সর্বজনস্বীকৃত
  4. ঘ) তদ্ভব শব্দ বহুল
ব্যাখ্যা
• সাধু ভাষা  বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত।
- সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং  চলিত ভাষা সর্বসাধারণের জীবন-ঘনিষ্ঠ। ভাষার এই দ্বিধারিক প্রপঞ্চকে বলা হয় দ্বি-ভাষারীতি।
- সাধু ভাষার বাক্যরীতি অনেকটা সুনির্ধারিত। এ ভাষায়  তৎসম শব্দের প্রয়োগ বেশি। এতে সর্বনাম, ক্রিয়াপদ প্রভৃতির রূপ মৌখিক ভাষার রূপ অপেক্ষা পূর্ণতর।
- সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

অপরদিকে, 
বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/চলনরীতি। 
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
- চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।
.
ণ-ত্ব বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ভূষন
  2. খ) লুন্ঠন
  3. গ) ঘৃনা
  4. ঘ) প্রণাম
ব্যাখ্যা
•  ণ-ত্ব বিধান অনুসারে সঠিক বানান - প্রণাম।

- কারণ, অপর, পরা, পূর্ব, প্র- এই কয়টি পূর্ব পদের পর অহ্ন শব্দ বসলে ণত্ব বিধি অনুসারে দন্ত্য ন- এর জায়গায় মূর্ধন্য ণ হয়।  যেমন- অপরাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি। 
- ণ-ত্ব বিধান : তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণত্ব বিধান বলে।
 
- ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়মাবলী- 
১. ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ থাকলে তার পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ, রেণু, পাষাণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
৩. ট বর্গের পূর্বে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড ইত্যাদি।
৪. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন’ হয়, ‘ণ’ হয় না। যেমন: দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি। 
 
সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ।
.
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
- বাংলা গদ্যকে গতিশীল করেপ্রাণদান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- এর আগে তা ছিল প্রস্তরবৎ। 
- তিনি বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ, ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
- বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করেসেখানে যতিচিহ্ন স্থাপন করেন।  
- বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
What is the meaning of the phrase 'in the teeth of'?
  1. ক) in a serious situation
  2. খ) in direct opposition to
  3. গ) in a state of ignorance
  4. ঘ) in extremely good health
ব্যাখ্যা
• In the teeth of
English Meaning: directly against / in direct opposition to.
Bangla Meaning: প্রবল বিরোধিতা / সরাসরি বিরোধিতা

Ex. Sentence: The bill was passed in the teeth of strong opposition.
Bangla Meaning: প্রবল বিরোধিতা স্বত্ত্বেও বিলটি পাস হলো।

অন্যদিকে,
• in a state of ignorance - in a state of ignorance.
• in extremely good health - In the pink.

Source: Live MCQ Lecture.
১০.
One of the most beautiful girls ____ come.
  1. ক) is
  2. খ) has
  3. গ) have
  4. ঘ) have been
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun girls হবে এবং singular form হিসেবে verb হবে has.
সুতরাং সম্পূর্ণ বাক্যটি - One of the most beautiful girls has come.
১১.
The girl was reclining ____ the couch.
  1. ক) at
  2. খ) by
  3. গ) on
  4. ঘ) over
ব্যাখ্যা
• Recline (Verb transitive), (verb intransitive)
- এগিয়ে দেওয়া/পড়া; হেলান দেওয়া; সটান শুয়ে পড়া।
- Recline এর পর in/on দুইটি preposition -ই বসতে পারে।

• Recline in/on
- I spent Sunday reclining in a deckchair.
- A solitary figure was reclining on the grass.
- যেহেতু প্রশ্নে on উল্লেখ আছে তাই সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: The girl was reclining on the couch.

Source: Longman Dictionary 
১২.
The water of this lake is pure. Here water is a/an -
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) adverb
  4. ঘ) verb
ব্যাখ্যা
• কিছু কিছু  word  noun এবং verb উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে।
- Water - noun এবং verb উভয় হিসেবে ব্যবহৃত হওয়া একটি শব্দ। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যে Water একটি noun.
- কারন এর দ্বারা কোনো একটি নির্দিষ্ট স্থানের পানিকে নির্দেশ করা হয়েছে।

• Verb হিসাবে Water এর উদাহরণ - The children who play near the garden water the saplings.
- এখানে water দ্বারা পানি দেয়া অর্থাৎ কার্য সম্পাদন বোঝানো হয়েছে।
১৩.
Rahim went to _____ hospital to visit his uncle.
  1. ক) no article
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) the
ব্যাখ্যা
Article এর নিয়মানুযায়ী,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
যেমন:
- I go to school.
- He went to market.
- He went to hospital for treatment purposes.
•  কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
যেমন:
- I went to the hospital to visit my uncle.

• যেহেতু প্রদত্ত প্রশ্নে subject Rahim একজন visitor হিসেবে hospital এ গিয়েছিল অর্থাৎ মূখ্য উদ্দেশ্যে নয় বরং অন্য উদ্দেশ্যে অর্থাৎ রোগী দেখতে গিয়েছিল তাই এখানে hospital এর পূর্বে article হিসেবে the বসবে.
- সুতরাং, সঠিক উত্তর - the.
১৪.
Akash behaves as though he _____ mad.
  1. ক) was
  2. খ) were
  3. গ) had
  4. ঘ) had been
ব্যাখ্যা
• Present + as if/as though + Past Indefinite
• Past Indefinite + as if/as though + Past Perfect.
- আর  as if/as though + Past Indefinite এ ‘be’ verb আসলে তা সব সময় were হবে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - were.
- Complete Sentence: Akash behaves as though he were mad.
১৫.
'Hair-brush' is the example of -
  1. ক) Collective noun
  2. খ) Abstract noun
  3. গ) Verbal noun
  4. ঘ) Compound noun
ব্যাখ্যা
• 'Hair-brush' is the example of - compound noun.
-  যা hair (চুল) এবং brush (ব্রাশ) এ দুটি noun নিয়ে গঠিত।
• Compound Nouns:
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

• There are three forms for compound nouns:
1. open or spaced - space between words (tennis shoe)
2. hyphenated - hyphen between words (six-pack)
3. closed or solid - no space or hyphen between words (bedroom)
১৬.
Choose the correct tag. He was an honest man, ______?
  1. ক) was he
  2. খ) did not he
  3. গ) wasn't he
  4. ঘ) did he
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম- 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যটি past indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - wasn't he
- Complete sentence:  He was an honest man, wasn't he?
১৭.
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে‘- the correct translation of this sentence is-
  1. ক) It is raining since morning
  2. খ) It has been raining from morning
  3. গ) It has been drizzling since morning.
  4. ঘ) It has been raining since morning
ব্যাখ্যা
• সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। - এর সঠিক translation হবে - It has been drizzling since morning.
Drizzle (Verb):
English Meaning: rain lightly.
Bangla Meaning: গুঁড়ি গুঁড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া।
And the sentence will be in present perfect continuous form.

• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- It has been raining since morning.
- He has been studying since morning.
১৮.
What is the Bengali meaning of the proverb 'As you sow, so you reap'?
  1. ক) সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
  2. খ) যত গর্জে তত বর্ষে না।
  3. গ) যেমন কর্ম তেমন ফল
  4. ঘ) চকচক করলেই সোনা হয় না। 
ব্যাখ্যা
 •  The Bengali meaning of the proverb - As you sow, so you reap is - যেমন কর্ম তেমন ফল
অপরদিকে, 
- চকচক করলেই সোনা হয় না - All that glitters is not gold.
- সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড় - A stitch in time, saves nine.
- যত গর্জে তত বর্ষে না - A barking dog seldom bites.

Source: Live MCQ Lecture.
১৯.
I have been living here ____ five years
  1. ক) since
  2. খ) for
  3. গ) over
  4. ঘ) during
ব্যাখ্যা
• পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বুঝাতে present perfect continuous tense হয়।
- Period of time বুঝাতে for এবং point of time বুঝাতে since ব্যবহার হয় এবং verb-টি Present perfect continuous tense হয় - অর্থাৎ have / has been + ing হয়।
- যেমন:
- He has been living here for five months.
- He is working for six hours.
- তাই নিয়মানুসারে সঠিক উত্তর - for.
- Complete sentence: I have been living here for five years.

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.
২০.
Two-thirds of the apples _____ rotten.
  1. ক) was
  2. খ) were
  3. গ) has been
  4. ঘ) none of the above
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)
-আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- তাই নিয়মানুযায়ী  সঠিক উত্তর - were.
- Complete sentence: One-third of the mangoes were rotten 
২১.
Time flies very fast. (Exclamatory)
  1. ক) How time does fly!
  2. খ) How time do fly!
  3. গ) How fast time flies!
  4. ঘ) How time flies!
ব্যাখ্যা
• Assertive to Exclamatory করার structure:
- প্রথমে What/How বসে + Adjective বসে + Subject + Verb + বাকি অংশ + Exclamation mark.
- বিঃ দ্রঃ Adjective এর পূর্বে  a/an থাকলে Exclamatory করার সময় What বসবে এবং এরপর a/an হবে।
- যেমনঃ
- Padma is a big river.
- Exclamatory: What a big river the padma is!

• আর যদি Adjective এর পূর্বে a/an না থাকে তবে How দিয়ে Exclamatory করতে হবে।
- যেমন -
- The garden is very beautiful.
- Exclamatory: How beautiful the garden is!

•যেহেতু প্রদত্ত প্রশ্নে, adjective এর পুর্বে কোনো article নেই তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - How fast time flies!
২২.
The word 'dubious' is the synonym of___.
  1. ক) certain
  2. খ) ambiguous
  3. গ) dangerous
  4. ঘ) alien
ব্যাখ্যা
• Dubious - সন্দেহপূর্ণ; সন্দিগ্ধ
প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) certain - নিশ্চিত; সন্দেহাতীত।
খ) ambiguous - অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট
গ) dangerous -  বিপজ্জনক; বিপৎসংকুল।
ঘ) alien - বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন; বহিরাগত; পরদেশী; ভিনদেশী।

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে ambiguous শব্দটি dubious এর সমার্থক অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর হবে - ambiguous.

Source: Bangla Academy Dictionary.
২৩.
I will remain helpful, if you ____ me.
  1. ক) would help
  2. খ) would be helping
  3. গ) help
  4. ঘ) helping
ব্যাখ্যা
• First conditional এর নিয়মানুযায়ী,
- If + present indefinite + comma + future indefinite. 
-If যুক্ত clause টি future indefinite tense এ থাকলে এর পরের অংশে present indefinite হবে।
- এবং অন্য অংশটি future indefinite tense এ থাকলে if যুক্ত অংশটি present indefinite হবে।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - help
Complete Sentence: I will remain helpful, if you help me.
২৪.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ৮%
  2. খ) ৫%
  3. গ) ১২%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
শুধু ইংরেজিতে পাস করেছে (৮৫ - ৬৫)% = ২০%
শুধু বাংলাতে পাস করেছে (৭৫ - ৬৫)% = ১০%
যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে = (৬৫ + ২০ + ১০)% = ৯৫%
উভয় বিষয় ফেল = (১০০ - ৯৫)% = ৫%
২৫.
একটি বাঁশের ১/৬ অংশ কাঁদায়, ৩/৪ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ক) ২০ মিটার 
  2. খ) ২৪ মিটার 
  3. গ) ৩২ মিটার 
  4. ঘ) ৩৬ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৬ অংশ কাঁদায়, ৩/৪ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান: 
কাঁদায়  ও পানিতে আছে = (১/৬) + (৩/৪) অংশ
= (২ + ৯)/১২অংশ
= ১১/১২  অংশ

মনেকরি 
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = ১ অংশ 

পানির উপরে আছে = ১ - (১১/১২) অংশ
= (১২ - ১১)/১২ অংশ
= ১/১২ অংশ

প্রশ্নমতে,
১/১২ অংশ = ৩ মিটার 
১ বা সম্পূর্ণ অংশ = ৩ × (১২/১) মিটার 
= ৩৬ মিটার 
২৬.
- 10 + 3x2 + x এর উৎপাদক কোনটি?
  1. ক) (x - 2)(2x - 5)
  2. খ) (x + 2)(3x - 5)
  3. গ) (x + 5)(3x - 2)
  4. ঘ) (x - 5)(2x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: - 10 + 3x2 + x এর উৎপাদক কোনটি?

সমাধান: 
- 10 + 3x2 + x
= 3x2 + x - 10
= 3x2 + 6x - 5x - 10
= 3x(x + 2) - 5(x + 2)
= (x + 2)(3x - 5)
২৭.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৫, ১৮, ২৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ক) ৩ মিনিট
  2. খ) ৬ মিনিট
  3. গ) ৮ মিনিট
  4. ঘ) ১২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন : পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৫, ১৮, ২৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
সমাধান :

পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজার সময় হবে  ৬, ১২, ১৫, ১৮, ২৪ সেকেন্ড এর ল.সা.গু 

৬, ১২, ১৫, ১৮, ২৪  এর ল.সা.গু = ৩৬০ সেকেন্ড 

সুতরাং, পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজবে ৩৬০ সেকেন্ড বা ৬ মিনিট পর।
২৮.
(25/3)% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 24 টাকা হবে?
  1. ক) 3 বছর
  2. খ) 4 বছর
  3. গ) 2 বছর
  4. ঘ) 6 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: (25/3)% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 24 টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = (25/3)%
= (25/3)(1/100)
= 1/12
আসল P = 96 টাকা
মুনাফা I = 24 টাকা
সময় n = ? 

আমরা জানি,
I = Pnr
Pnr = I 
n = I/Pr
   = 24/{(96) × (1/12)}
   = 24/8
   = 3
২৯.
(12x)0 + 12x0- এর মান নিচের কোনটি?
  1. ক) 12
  2. খ) 24
  3. গ) 13
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: (12x)0 + 12x0- এর মান নিচের কোনটি?

সমাধান: 
(12x)0 + 12x0
= 1 + 12 × 1
= 1 + 12
= 13
৩০.
x2 + 4x, x2 - 16, x2 + 6x + 8 এর গ.সা.গু কত?
  1. ক) 1
  2. খ) (x + 4)
  3. গ) (x + 2)(x + 4)
  4. ঘ) (x - 4)(x + 2)(x + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 4x,  x2 - 16,  x2 + 6x + 8 এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = x2 + 4x = x(x + 4)
২য় রাশি = x2 - 16 = x2 - 42 = (x + 4)(x - 4)
৩য় রাশি =  x2 + 6x + 8
= x2 + 2x + 4x + 8 
= x(x + 2) + 4(x + 2)
= (x + 2)(x + 4)

নির্ণেয় গ.সা.গু = (x + 4)
৩১.
একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 180 বর্গমিটার হলে, এর উচ্চতা কত?
  1. ক) 12 মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 30 মিটার
  4. ঘ) 18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 180 বর্গমিটার হলে, এর উচ্চতা কত?

সমাধান: 
মনে করি,
ত্রিভুজের উচ্চতা x মিটার
ভূমি = (2x + 6) মিটার

প্রশ্নমতে,
⇒ (1/2) × (2x + 6) × x = 180
⇒ x2 + 3x = 180
⇒ x2 + 3x - 180 = 0
⇒ x2 + 15x - 12x - 180 = 0
⇒ x(x + 15) - 12(x + 15) = 0
⇒ (x + 15)(x - 12) = 0

হয় 
x + 15 = 0
x = - 15[ গ্রহণ যোগ্য নয়]

অথবা 
x - 12 = 0
∴ x = 12

∴ ত্রিভুজের উচ্চতা 12 মিটার
৩২.
9x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) - 4
  2. খ) 4
  3. গ) - 6
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন : 9x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
সমাধান :
 9x2 - 12x
= (3x)2 - 2.3x.2 + 22 - 22
= (2x - 2)2 - 4
∴   9x2 - 12x এর সাথে 4 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৩৩.
কোনো খাদ্য 26 জন লোকের 30 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 60 জন লোকের কত দিন চলবে?
  1. ক) 15
  2. খ) 14
  3. গ) 13
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো খাদ্য 26 জন লোকের 30 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 60 জন লোকের কত দিন চলবে?

সমাধান: 
26 জন লোকের  খাদ্য আছে 30 দিনের 
1 জন লোকের  খাদ্য আছে 30 × 26 দিনের 
60 জন লোকের  খাদ্য আছে (30 × 26)/60 দিনের 
= 13 দিনের
৩৪.
যদি a2 + 1/a2 = 34 হয়, তবে (a + 1/a) এর মান কত?
  1. ক) ±7
  2. খ) ±5
  3. গ) ±6
  4. ঘ) ±9
ব্যাখ্যা
প্রশ্ন : যদি a2 + 1/a2 = 34 হয়, তবে (a + 1/a) এর মান কত?
সমাধান :
a2 + 1/a2= 34
⇒ (a + 1/a)2 - 2.a.1/a = 34
⇒ (a + 1/a)2= 36
∴ a - 1/a = ±6
৩৫.
একটি কোণের দ্বিগুণ 70° হলে, তার সম্পূরক কোণ কত?
  1. ক) 35°
  2. খ) 55°
  3. গ) 110°
  4. ঘ) 145° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ 70° হলে, তার সম্পূরক কোণ কত?

সমাধান : 
একটি কোণ x হলে, এর সম্পূরক কোণ হবে (180° - x)
প্রশ্নমতে, 
   2x = 70°
  বা, x = 35°

অতএব, পুরক কোণ হবে =  180° - 35° = 145° 
৩৬.
ΔABC এর ∠A = x, ∠B = 3x  এর ∠C = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?
  1. ক) স্থুলকোণী ত্রিভুজ
  2. খ) সূক্ষ্মকোণী ত্রিভুজ
  3. গ) সমদ্বিবাহু ত্রিভুজ
  4. ঘ) সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = x, ∠B = 3x  এর ∠C = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?

সমাধান: 
∠A = x, ∠B = 3x  এর ∠C = 2x

আমরা জানি,
∠A + ∠B + ∠C = 180°
x + 3x + 2x = 180°
6x = 180°
x = 30° 

∠A = 30°, ∠C = 60° এর ∠B = 90°
 ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ
৩৭.
3x2 + px + 2 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং p > 0 হয়, তবে p- এর মান কত?
  1. ক) 6√2
  2. খ) 4√3
  3. গ) 3√6
  4. ঘ) 2√6
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + px + 2 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং p > 0 হয়, তবে p- এর মান কত?

সমাধান: 3x2 + mx + 2 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয়
p2 - 4. 3 .2 = 0
p2 - 24= 0
p2 = 24
p = √24
p =√4 × 6
p  = 2√6
৩৮.
tanθ.√(1 - sin2θ) = ?
  1. ক) cotθ
  2. খ) sinθ
  3. গ) cosθ
  4. ঘ) secθ
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ.√(1 - sin2θ) = ?

সমাধান:
tanθ.√(1 - sin2θ) 
= (sinθ/cosθ)√(cos2θ)
= (sinθ/cosθ)(cosθ)
= sinθ
৩৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 14 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. ক) 14√2 বর্গ সে.মি.
  2. খ) 36√2 বর্গ সে.মি.
  3. গ) 49 বর্গ সে.মি.
  4. ঘ) 28 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 14 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ =  30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b =12 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) ×14 × 14 × sin30°
= (1/2) ×14 × 14 × (1/2)
= 49
৪০.
কে ছয় দফা ঘোষণা করেন?
  1. ক) মাওলানা ভাসানী
  2. খ) শেখ মুজিবুর রহমান
  3. গ) এ. কে. ফজলুল হক
  4. ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা

–পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে পূর্ব বংলার জনগণকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারী লাহোরে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।

ছয়দফা নিম্নরুপ: 
১. লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। এটি
হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনসভাগুলো
হবে সার্বভৌম।
২. শুধু দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে।
৩. দেশের দুই অংশে সহজেই বিনিময়যোগ্য অথচ পৃথক দুটো মুদ্রা থাকবে। অথবা ফেডারেল ব্যাংকের অধীনে দুই
দেশের দুটি রিজার্ভ ব্যাংক ব্যবস্থাসহ একই ধরনের মুদ্রা চালু থাকবে।
৪. আঞ্চলিক সরকারের হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ
কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে।
৫. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসেব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা
সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্র বৈদেশিক মুদ্রা পাবে।
৬. অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী অর্থাৎ মিলিশিয়া ও প্যারা মিলিশিয়া গঠন ও পরিচালনা করতে পারবে।

তথ্যসূত্র:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণী ও ইতিহাস প্রথম পত্র (এইস এস সি ) বাংলাদেম ‍উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান-
  1. ক) মেহরাব হোসেন অপি
  2. খ) তামিম ইকবাল
  3. গ) আমিনুল ইসলাম বুলবুল
  4. ঘ) নাঈমুর রহমান দুর্জয়
ব্যাখ্যা

- টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরিয়ান - তামিম ইকবাল।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান - মেহরাব হোসেন অপি।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান - আমিনুল ইসলাম বুলবুল

উৎস : পত্রিকা রিপোর্ট
৪২.
বঙ্গবন্ধুর আত্মজীবনী মূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?
  1. ক) ২০১১
  2. খ) ২০১২
  3. গ) ২০১৩
  4. ঘ) ২০১৪
ব্যাখ্যা

অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন।
- ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়
- ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তগত হয়।
- খাতাগুলি অতি পুরানো, পাতাগুলি জীর্ণয় এবং লেখা প্রায়শ অস্পষ্ট।
- মূল্যবান সেই বাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। 
- এই লেখাগুলোকে বঙ্গবন্ধু হারিয়ে যাওয়া পূর্বোক্ত আত্মজীবনী হিসেবে সুনিশ্চিত করা হয়।
- পরে এগুলো বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় গ্রন্থাকারে অসমাপ্ত আত্মজীবনী নামে ২০১২ সালের জুনে প্রকাশ করা হয়।
- 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'-এর পক্ষে এ গ্রন্থটি প্রকাশ করেন মহিউদ্দিন আহমেদ।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান; সময়নিউজ,  যুগান্তর পত্রিকা রিপোর্ট
৪৩.
কোনটি আউটপুট ডিভাইস?
  1. ক) মনিটর
  2. খ) কি-বোর্ড
  3. গ) মাইক্রোফোন
  4. ঘ) মাউস
ব্যাখ্যা

আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস যেমন: 
- মনিটর
 - প্রিন্টার
- প্রজেক্টর
- স্পিকার
- প্লটার
- হেডফোন

- যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে।
-------------------------------------------------------------------------------------------

ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস যেমন: 
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

ইনপুট-আউটপুট ডিভাইস:  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৪৪.
পরিণত মানুষের চোয়ালে মোট দাঁতের সংখ্যা-
  1. ক) ২০ টি
  2. খ) ৩২ টি
  3. গ) ৩৪ টি
  4. ঘ) ১৮ টি
ব্যাখ্যা

- মানুষের চোয়ালে চার ধরনের দাঁত উপস্থিত থাকে।
- পরিণত মানুষের চোয়ালে মোট দাঁতের সংখ্যা ৩২টি
- মানুষের দুধ দাঁতের সংখ্যা ২০টি। 

সূত্র: প্রাণী বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪৫.
দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো-
  1. ক) ভোলা
  2. খ) মহেশখালী
  3. গ) সেন্টমার্টিন
  4. ঘ) কুতুবদিয়া
ব্যাখ্যা

- দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন।
- সেন্টমার্টিনের অপন নাম- নারিকেল জিঞ্জিরা।
বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী।
- এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে।
- এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে।

অন্যদিকে,
- কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
- সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন
৪৬.
জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন কে?
  1. ক) তাজউদ্দীন আহমেদ
  2. খ) আ.স.ম আব্দুর রব
  3. গ) তোফায়েল আহমেদ
  4. ঘ) শাহজাহান সিরাজ
ব্যাখ্যা

▪ ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।
▪ ১৯৬৯ সালে ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়।
▪ ১৯৬৯ সালে ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন ‘বাংলাদেশ’। 
▪ ৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পাঁচদফা স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
▪ ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।
▪ ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঐ বছরেরই ২৩শে ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ্‌রাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবকে “বঙ্গবন্ধু” উপাধি প্রদান করেন

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, আওয়ামীলীগের ওয়েবসাইট, mujib100.gov.bd
৪৭.
WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) আফগানিস্তান
  2. খ) সোমালিয়া
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) কিউবা
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO
▪ WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক। তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন। তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে। তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৪৮.
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

– UNESCO-এর প্রধান কাজ হলো– বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– UNESCO- এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। 
– প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
– প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা– ১৯৩ টি  এবং সহযোগী সদস্য ১১ টি।
– UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।

ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। 
যথা - 
১) বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ - ১৯৮৫ সালে ঘোষিত (৩২১ তম বিশ্ব ঐতিহ্য)। 
২) নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার - ১৯৮৫ সালে ঘোষিত (৩২২ তম বিশ্ব ঐতিহ্য)।
৩) সুন্দরবন - ১৯৯৭ সালে ঘোষিত (৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য)।

• বাংলাদেশ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
• ইউনেস্কো এর ৩০ তম সাধারণ সভায়, ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।

তথ্যসূত্র:  Official website (UNESCO)