পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পার্ট-১) ১) গুরুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ তথ্য এবং ইতিহাস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান) ২) অক্সফাম, অরবিস, TI, ICC, INTERPOL, FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, আল শাবাব, আইরিস রিপাবলিকান আর্মি, টুপাক আমারু, হিজবুল্লাহ, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19 পার্ট-২) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
উইঘুর কোন দেশের মুসলিম জাতিগোষ্ঠী?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) রাশিয়া
  3. গ) চীন
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
উইঘুর জাতিগোষ্ঠী হলো চীনের বৃহত্তম স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াং প্রদেশে বসবাসকারী একটি মুসলিম জাতি। চীন ব্যতীত উজবেকিস্তান, কাজাখস্তান ও কিরগিজস্তানেও উইঘুরদের বসবাস রয়েছে। চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিয়ে আসছে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
.
ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) মিজোরাম
  2. খ) নাগাল্যান্ড
  3. গ) ঝাড়খণ্ড
  4. ঘ) মণিপুর
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলো নেপাল ও বাংলাদেশের মাঝে অবস্থিত অত্যন্ত সরু চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত।
রাজ্যগুলো হলোঃ আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম। ঝাড়খণ্ড রাজ্য সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়।
(সূত্রঃ গ্লোবার সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
.
বিশ্বের বৃহত্তম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ডানজিগ
  2. খ) ফ্রাঙ্কফুর্ট
  3. গ) মিউনিখ
  4. ঘ) বার্সিলোনা
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। প্রতিবছর অক্টোবর মাসে এই বইমেলা অনুষ্ঠিত হয়। প্রায় ৫০০ বছর ধরে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
(সূত্রঃ ফ্রাঙ্কফুর্ট বইমেলা কর্তৃপক্ষ ওয়েবসাইট)
.
বৈরুত কোন দেশের রাজধানী শহর?
  1. ক) সিরিয়া
  2. খ) সাইপ্রাস
  3. গ) লেবানন
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত বৈরুত লেবাননের রাজধানী শহর। অন্যদিকে সিরিয়া, সাইপ্রাস ও জর্ডানের রাজধানীর নাম যথাক্রমে দামেস্ক, নিকোশিয়া এবং আম্মান।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
.
নিচের কোনটি লিবিয়ার সমুদ্রবন্দর?
  1. ক) আকাবা
  2. খ) ফুলগাজী
  3. গ) কাসাব্লাঙ্কা
  4. ঘ) বেনগাজী
ব্যাখ্যা
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত বেনগাজী লিবিয়ার প্রধান সমুদ্রবন্দর এবং দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে লিবিয়ার পার্লামেন্ট ভবন অবস্থিত। লিবিয়ার রাজধানীর নাম ত্রিপলী।
অন্যদিকে কাসাব্লাঙ্কা হলো মরক্কোর একটি বিখ্যাত শহর। আকাবা জর্ডানের একমাত্র সমুদ্রবন্দর এবং ফুলগাজী বাংলাদেশের ফেনী জেলার একটি উপজেলার নাম।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
.
তৃতীয় আরবদেশ হিসেবে ইসরাইলের সাথে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে কোন দেশটি?
  1. ক) বাহরাইন
  2. খ) জর্ডান
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
তৃতীয় আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গত ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের সাথে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই শান্তিচুক্তির নাম দেওয়া হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। এর আগে চলতি বছরের ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
এছাড়া সম্প্রতি চতুর্থ দেশ হিসেবে ১১ সেপ্টেম্বর বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। এর আগে প্রথম আরব দেশ হিসেবে মিশর ১৯৭৯ সালে এবং দ্বিতীয় দেশ হিসেবে জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
(সূত্রঃ নিউইয়র্ক টাইমস)
.
জনসংখ্যায় পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
জনসংখ্যায় পৃথিবীতে বৃহত্তম দেশ চীন। দেশটির মোট জনসংখ্যা ১৪৩ কোটির অধিক। জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। তৃতীয় মার্কিন যুক্তরাষ্ট্র৷ অন্যদিকে আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া।
(সূত্রঃ UNFPA এবং World Atlas)
.
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
  1. ক) মাউন্ট ইরেবাস
  2. খ) কিলিমাঞ্জারো
  3. গ) মাউন্ট ব্ল্যাঙ্ক
  4. ঘ) কোসিয়াস্কো
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কোসিয়াস্কো। এর উচ্চতা ২,২২৮ মিটার। এটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে অবস্থিত।
(সূত্র: ন্যাশনালজিওগ্রাফিক)
.
ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন কোনটি?
  1. ক) MILF
  2. খ) ISIL
  3. গ) UNITA
  4. ঘ) JKLF
ব্যাখ্যা
JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন। আমানুল্লাহ খান এবং মকবুল ভাট ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে এটি প্রতিষ্ঠা করেন।
১৯৯৫ সালে ইয়াছিন মালিক আমানুল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে একই নামে আরেকটি শাখা খোলে। আমানুল্লাহ'র মৃত্যুর পর তার শাখাটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। অন্যদিকে ২০১৯ সালে ভারত সরকার ইয়াছিন মালিককে গ্রেফতার ও জেকেএলএফ কে নিষিদ্ধ ঘোষণা করে। কাশ্মীর উপত্যকায় জেকেএলএফই সবচেয়ে বৃহৎ স্বাধীনতাকামী সশ্বস্ত্র সংগঠন।
(সূত্রঃ সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল)
১০.
ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী কোনটি?
  1. ক) তানজিম আল জিহাদ
  2. খ) হরকাতুল মুজাহিদিন
  3. গ) হুথি আনসারুল্লাহ
  4. ঘ) হিজবুত তাহরীর
ব্যাখ্যা
ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হলো জনপ্রিয় হুথি আনসারুল্লাহ। হুথিদের বাস মূলত উত্তর ইয়েমেনে। এরা মুসলিম শিয়া মতাবলম্বী জনগোষ্ঠী। এদের প্রথম উথান ঘটে ১৯৮০ সালের দিকে।
২০১১ সালে আরব বসন্তের পর সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সাথে এদের বনিবনা না হওয়ায় এরা রাজধানী সানাসহ দেশের অধিকাংশ এলাকা দখল করে নেয়। এতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হামলা শুরু করে। এর মাধ্যমে শুরু হয় ইয়েমেনের চলমান গৃহযুদ্ধ। এই যুদ্ধে হুথি বিদ্রোহীরা ইরান সরকারের নিকট হতে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সাপোর্ট পেয়ে আসছে।
(সূত্রঃ ডয়েচেভেলে)
১১.
অক্সফাম ইন্টারন্যাশনালের সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) নাইরোবি
  2. খ) জুরিখ
  3. গ) বার্লিন
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল নামে একটি কনফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে। এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত। অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
(সূত্রঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১২.
CIA এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) সানফ্রান্সিসকো
  2. খ) ওয়াশিংটন
  3. গ) ভার্জিনিয়া
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
CIA (Central Intelligence Agency) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা। এর সদরদপ্তর ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত। এটি ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান পরিচালক জিনা হাসপেল। তিনি সংস্থাটির প্রথম নারী পরিচালক। CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।
(সূত্রঃ CIA ওয়েবসাইট)
১৩.
জয়শ-ই-মুহাম্মদ সংগঠনের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হাফিজ সাঈদ
  2. খ) মাওলানা মাসুদ আজহার
  3. গ) উমর আব্দুল্লাহ
  4. ঘ) মকবুল বাট
ব্যাখ্যা
জয়শ-ই-মুহাম্মদ হলো পাকিস্তানভিত্তিক কাশ্মীরী উগ্রপন্থী সংগঠন। মাওলানা মাসুদ আজহার ১৯৯৯ সালে কাশ্মীরের কারাগার থেকে মুক্তি পেয়ে জয়শ-ই-মুহাম্মদ প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে পাকিস্তান সরকার জয়শ-ই-মুহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি এখনও তৎপর।
২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে হামলার জন্যে জয়শ-ই-মুহাম্মদ কে দায়ী করা হয়। জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাওলানা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
১৪.
ইসলামিক স্টেটের স্বঘোষিত খলিফা ছিলেন কে?
  1. ক) আবু মাহদী আল মুহানদিস
  2. খ) আবু বকর আল বাগদাদি
  3. গ) ওসামা বিন লাদেন
  4. ঘ) আয়াতুল্লা রুহুলুল্লাহ খোমেনী
ব্যাখ্যা
ইসলামিক স্টেট (আইএস) মধ্যপ্রাচ্যের একটি জঙ্গি সংগঠন। ২০১৪ সালে আইএস সিরিয়া, ইরাক ও লিবিয়ার বিস্তৃর্ণ অঞ্চল দখল করে নিজেদের খিলাফত ঘোষণা করে। এর খলিফা ছিলেন আবু বকর আল বাগদাদি। তিনি ২৬ অক্টোবর ২০১৯ সিরিয়ার ইদলিব শহরে মার্কিন অভিযানে নিহত হন। তার মৃত্যুর পর আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি আইএস এর খলিফা নিযুক্ত হন।
(সূত্র: আল জাজিরা)
১৫.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মাদ্রিদ
  2. খ) নরম্যান্ডি
  3. গ) লিও
  4. ঘ) বার্ন
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা International Criminal Police Organisations (Interpol) এর সদরদপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। তবে শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়। Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। এটির বর্তমান সদস্য ১৯৪টি দেশ। বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ ইন্টারপোল ওয়েবসাইট)
১৬.
খেমারুজ কোন দেশের কমিউনিষ্ট পার্টি ছিলো?
  1. ক) কলম্বিয়া
  2. খ) কম্বোডিয়া
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) অ্যাঙ্গোলা
ব্যাখ্যা
খেমারুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। এর নেতা ছিলেন কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক পলপট। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে চার বছরের খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত। ১৯৭৯ সালে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১৭.
আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) নুরেমবার্গ
  3. গ) হেগ
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২৩টি।
(সূত্রঃ আন্তর্জাতিক অপরাধ আদালত ওয়েবসাইট)
১৮.
নিচের কোনটি একটি বেসরকারি দাতব্য চিকিৎসা সংস্থা?
  1. ক) অরবিস ইন্টারন্যাশনাল
  2. খ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. গ) হেরেজ ইন্টারন্যাশনাল
  4. ঘ) জোন্টা ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
অরবিস ইন্টারন্যাশনাল একটি বেসরকারি দাতব্য চিকিৎসা সংস্থা। এটি একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল যা ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। অরবিস ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে। বর্তমানে অরবিস বিশ্বের ৯০টির অধিক দেশে কাজ করছে।
(সূত্রঃ অরবিস ইন্টারন্যাশনাল)
১৯.
নিরক্ষরেখার উভয়দিকে উত্তর-দক্ষিণে ৫ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চলকে বলা হয়-
  1. ক) গর্জনশীল চল্লিশ
  2. খ) অশ্ব অক্ষাংশ
  3. গ) ক্রান্তীয় শান্ত বলয়
  4. ঘ) নিরক্ষীয় শান্ত বলয়
ব্যাখ্যা
নিরক্ষরেখার উভয়দিকে উত্তর-দক্ষিণে ৫ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল নিরক্ষীয় শান্ত বলয় নামে পরিচিত। নিরক্ষরেখায় সূর্যতাপ অত্যধিক হওয়ায় ক্রান্তীয় উচ্চবলয় থেকে আগত অয়ন বায়ু এখানে তাপে হালকা হয়ে উপরে উঠে যায়। যার কারণে এখানে বায়ুর আনুভূমিক প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে শান্ত বলয়ের সৃষ্টি হয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
২০.
বাংলাদেশের কোন নদীতে সবচেয়ে বেশি ভাঙন ঘটে?
  1. ক) যমুনা
  2. খ) ব্রহ্মপুত্র
  3. গ) মেঘনা
  4. ঘ) পদ্মা
ব্যাখ্যা
নাসার সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের পদ্মা নদী বাংলাদেশ ও বিশ্বের সবচেয়ে ভাঙনপ্রবণ নদী। নাসার তথ্য মতে ১৯৬৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত গত ৫০ বছরে পদ্মায় ৬৬০ বর্গকিমি এলাকা ভাঙনের শিকার হয়েছে।
অন্যদিকে বিজ্ঞান সাময়িকী স্প্রিংগার নেচার এর মতে বিগত ১০৫ বছরে পদ্মা নদী দ্বারা ভাঙনের পরিমাণ ১৭৪৯ বর্গকিমি। মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর ও ফরিদপুরে সবচেয়ে বেশি ভাঙন হয়।
(সূত্র: প্রথম আলো, ১৬ আগস্ট ২০২০)
২১.
বাংলাদেশে কত সালে সংঘটিত ঘূর্ণিঝড়ে সর্বাধিক সংখ্যক মানুষ হতাহত হয়?
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ২০০৭ সালে
  4. ঘ) ২০০৯ সালে
ব্যাখ্যা
১৯৬০ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে ৫০টির অধিক সাইক্লোন আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ছিলো ১৯৭০ সালে আঘাত হানা সাইক্লোন। এতে প্রায় ৫ লক্ষাধিক মানুষ মারা যায়।
এছাড়াও ১৯৬১, ১৯৬৩, ১৯৬৫, ১৯৮৫, ১৯৯১, ২০০৭ ও ২০০৯ সালের ঘূর্ণিঝড়ও ব্যাপক মাত্রার ছিলো। ১৯৯১ সালে সংঘটিত ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় ২২৫ কিমি।
(সূত্রঃ মাধ্যমিক সাধারণ বিজ্ঞান)
২২.
নিচের কোনটি গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলাফল-
  1. ক) মেরু অঞ্চলে বরফের সঞ্চিতি বৃদ্ধি
  2. খ) সমুদ্র স্তরের উচ্চতা হ্রাস
  3. গ) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
  4. ঘ) নদীর নাব্যতা হ্রাস পাওয়া
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)