পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
সাধারণ জ্ঞান সম্পূর্ণ (IBA Pattern)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে কোন কোন দুটি পয়েন্টকে সংযুক্ত করবে?
  1. ক) উত্তরা - যাত্রাবাড়ি
  2. খ) টঙ্গী - সায়দাবাদ
  3. গ) শাহজালাল বিমান বন্দর - কুতুবখালী
  4. ঘ) উত্তরা - মতিঝিল
  5. ঙ) মিরপুর - কাঁচপুর
ব্যাখ্যা
ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে। এটি সরকারের First Track প্রকল্পগুলোর একটি। ২০২১ সালের মধ্যে এটি খুলে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী। এর মোট ব্যয় - ৮ হাজার ৯০০ কোটি টাকা প্রায়। সূত্রঃ প্রথম আলো আর্কাইভ।
.
বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান বন্দর কয়টি?
  1. ক) ৭ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১৩ টি
  4. ঘ) ৬ টি
  5. ঙ) ১১ টি
ব্যাখ্যা
বাংলাদেশে স্বাধীনতার পরপর ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি প্রথম বিমান চালু হয়। দ্রুত যাতায়াতের জন্য বিমানই একমাত্র মাধ্যম। বর্তমানে বাংলাদেশে ৮টি অভ্যন্তরীণ রুটসহ ২৫টি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করে। বর্তমানে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। যথা- শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে ৭টি। এগুলো হলো- কক্সবাজার, শাহমাখদুম, যশোর, বরিশাল, সৈয়দপুর, ঈশ্বরদী ও কুমিল্লা বিমানবন্দর।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ভূগোল ২য় পত্র (উন্মুক্ত) বই।
.
ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্বাধীন সুলতানী আমলের সূচনা করেছিলেন কোন শাসক?
  1. ক) মুহম্মদ ঘোরি
  2. খ) কুতুবউদ্দিন আইবেক
  3. গ) শামসুদ্দিন ইলতুৎমিশ
  4. ঘ) গিয়াসউদ্দিন মাহমুদ
  5. ঙ) আলাউদ্দিন খলজি
ব্যাখ্যা
১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগীয় ভারতে পাঁচটি রাজবংশ শাসন ব্যবস্থা পরিচালনা করে। এই পাঁচটি রাজবংশের অন্যতম হলো দিল্লির তথাকথিত দাস বংশ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে (১১৯২ খ্রি.) জয়লাভকারী মুইজউদ্দিন মুহম্মদ বিন সাম ১২০৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মুহাম্মদ ঘোরি নামে সমধিক পরিচিত মুহম্মদ বিন সামের কোন পুত্র সন্তান ছিল না। তাঁর মৃত্যুর পর তাঁর ভ্রাতুস্পুত্র, তৎকালীন ঘুর রাজ্যের শাসনকর্তা এবং উত্তরাধিকারী গিয়াসউদ্দিন মাহমুদ তরাইনের যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি এবং মুহাম্মদ ঘোরির আস্থাভাজন কুতুবউদ্দিন আইবেককে দাসত্ব থেকে মুক্ত করে সনদ ও ‘সুলতান’ উপাধি প্রদান করেন। এভাবে ১২০৬ খ্রিস্টাব্দে সুলতান কুতুবউদ্দিন আইবেকের নেতৃত্বে ভারতে স্বাধীন সুলতানদের শাসনের সূচনা হয়। কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ ইসলামের ইতিহাসে তথাকথিত ‘দাস বংশ’ নামে সমধিক পরিচিত।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
.
ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কোন সুলতান?
  1. ক) কুতুব উদ্দিন আইবেক
  2. খ) শামসুদ্দিন ইলতুৎমিশ
  3. গ) গিয়াস উদ্দিন বলবন
  4. ঘ) মুহম্মদ বিন তুঘলক
  5. ঙ) আলাউদ্দিন খলজি
ব্যাখ্যা
সুলতান আলাউদ্দিন খলজি আমির, মালিক, অভিজাত সম্প্রদায় এবং উলামাদের প্রভাব ক্ষুণ্ণ করে মধ্যযুগীয় দিল্লী সালতানাতের ইতিহাসে সর্বপ্রথম একটি ধর্মনিরপেক্ষ এবং কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। নিরঙ্কুশ রাজতন্ত্র কায়েম করে তিনি সুষ্ঠু প্রশাসন ব্যবস্থার প্রচলন করেন। রাষ্ট্রের আয় বৃদ্ধি এবং নিয়মিত রাজস্ব সংগ্রহের উদ্দেশ্যে তিনি রাজস্ব ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেন। অভ্যন্তরীণ ও বহি:স্থ বিদ্রোহ দমন এবং সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য এক বিশাল সামরিক বাহিনী গড়ে তুলেন।সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন একাধারে রাজ্য বিজেতা, সুদক্ষ যোদ্ধা, দক্ষ প্রশাসক এবং সমসাময়িককালের একজন সফল রাষ্ট্রনায়ক।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
.
তৈমুর লঙ ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন কত সালে?
  1. ক) ১২৮৮
  2. খ) ১৩৫৬
  3. গ) ১৩৯৮
  4. ঘ) ১৩৯২
  5. ঙ) ১৩৯৪
ব্যাখ্যা
মধ্য এশিয়ার সমরকন্দের অধিবাসী দুর্ধর্ষ বিজেতা তৈমুর লঙ এক বিশাল তুির্ক সৈন্যবাহিনী নিয়ে ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। ১৩৯৯ খ্রিস্টাব্দের ১৯ মার্চ অগণিত লুণ্ঠিত দ্রব্য, যুদ্ধবন্দী এবং কতিপয় বিখ্যাত শিল্পীসহ সমরকন্দে প্রত্যাবর্তনের পূর্বে খিজির খানকে লাহোর, মুলতান ও দিপালপুরের শাসনভার অর্পণ করেন। অর্থাৎ সমরকন্দের অধীনে ভারতের পশ্চিমাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হন খিজির খান।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
.
দিল্লী সালতানাতের পতন হয় কাদের হাতে?
  1. ক) আফগানদের হাতে
  2. খ) তৈমুর লঙের হাতে
  3. গ) পারস্যের শাহ্‌ এর বাহিনীর হাতে
  4. ঘ) মোঙ্গলদের হাতে
  5. ঙ) মোগলদের হাতে
ব্যাখ্যা
ইব্রাহিম লোদীর উদ্ব্যত আচরণ ও কঠোর দমন নীতির ফলে অসন্তুষ্ট আফগান অভিজাত শ্রেণি, পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদী এবং ইব্রাহীম লোদীর পিতৃব্য আলম খান এবং রাজপুতনার মেবারের রানা সংগ্রাম সিংহ কাবুলের অধিপতি জহিরুদ্দীন মুহম্মদ বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানান। উচ্চাভিলাষী এবং সাম্রাজ্যবাদী বাবর এই আহবানে সাড়া দিয়ে ভারত আক্রমণ করেন। ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লি সালতানাতের পতন ঘোষণা করেন এবং ভারতর্ষে মুঘল শাসনের গোড়াপত্তন করেন।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
.
কুমিল্লার শালবন বিহার কোন শতকের কীর্তি?
  1. ক) ষষ্ঠ শতক
  2. খ) সপ্তম শতক
  3. গ) অষ্টম শতক
  4. ঘ) নবম শতক
  5. ঙ) দশম শতক
ব্যাখ্যা
বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি। এটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেন। সুতরাং, এর আসল নাম “ভবদেব মহাবিহার”। বিহারে মোট ১১৫টি ভিক্ষুকক্ষ ও মধ্যভাগে প্রধান মন্দির সহ অনেকগুলো মন্দির রয়েছে।
উৎসঃ শালবন বিহারের নাম-ফলক।
.
কোন পাল রাজার আমলে কৈবর্ত্য বিদ্রোহ সংঘটিত হয়?
  1. ক) রামপাল
  2. খ) দ্বিতীয় শূরপাল
  3. গ) দ্বিতীয় মহীপাল
  4. ঘ) কুমারপাল
  5. ঙ) তৃতীয় বিগ্রহপাল
ব্যাখ্যা
তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মহীপাল সিংহাসনে বসেন। তার সময় বরেন্দ্র অঞ্চলে বিদ্রোহ শুরু হয় যা ‘কৈবর্ত্য বিদ্রোহ’ নামে পরিচিত। এর নেতা ছিলেন দিব্য। তিনি দ্বিতীয় মহীপালকে হত্যা করেন এবং বরেন্দ্র দখল করেন। উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
.
প্রাচীন তাম্রলিপ্ত জনপদের বর্তমান অবস্থান কোন অঞ্চলে?
  1. ক) বর্ধমান জেলা
  2. খ) মেদিনীপুর জেলা
  3. গ) মুর্শিদাবাদ জেলা
  4. ঘ) রাজশাহী ও দিনাজপুর
  5. ঙ) দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
হরিকেল জনপদের দক্ষিণে অবস্থিত ছিলো তাম্রলিপ্ত জনপদ। বর্তমান পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্ত -জনপদের প্রাণকেন্দ্র। উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
১০.
চট্টগ্রাম ও স্বন্দীপ থেকে পর্তুগীজদের উচ্ছেদ করেন বাংলার কোন শাসক?
  1. ক) ইসলাম খান
  2. খ) শাহ সুজা
  3. গ) কাসেম খান জুয়েনী
  4. ঘ) শায়েস্তা খান
  5. ঙ) মীর জুমলা
ব্যাখ্যা
পর্তুগীজরা আরও নানা প্রকার অপরাধমূলক কাজ করত। তাঁরা জোর করে এদেশেরই অসহায় বালক-বালিকাদের খ্রিস্টান বানাত। এদেশের মানুষকে ধরে নিয়ে দাস দাসীরূপে বিক্রি করতো বিদেশের বাজারে। পর্তুগীজ সৈন্যরা জোর করে এদেশের মেয়ে বিয়ে করত। তাদের এ অপরাধের মাত্রা বেড়ে গেলে সম্রাট শাহজাহান পর্তুগীজদের এদেশ থেকে বিতাড়িত করেন। সম্রাটের নির্দেশে কাসিম খান তাদের হুগলী কুঠি থেকে বিতাড়িত করেন। সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও স›দ্বীপ ঘাঁটি দখল করে চিরতরে এ দেশ থেকে উচ্ছেদ করেন।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
১১.
পাকিস্তানের শাসকেরা আরবি হরফে বাংলা লেখার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কত সালে?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৪৯
  4. ঘ) ১৯৫০
  5. ঙ) ১৯৫১
ব্যাখ্যা
১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান রাষ্ট্র জন্মের পর মুসলিম লীগের রক্ষণশীল অংশ পূর্ববাংলার ক্ষমতায় বসে ‘রেনেসাঁ সোসাইটি’ ও ‘সাহিত্য সংসদ’ গঠন করে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এক বিশেষ ধরনের নীতি গ্রহণ করে। প্রথমেই তারা বাংলা ভাষার মধ্যে একটি ইসলামী রূপ ফুটিয়ে তোলার জন্য প্রচুর আরবি-ফার্সি শব্দ ব্যবহারে উৎসাহ দিতে থাকেন। আরবি হরফে বাংলা লেখার ইচ্ছাও তখন ঘোষণা করা হয়। ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকেই কেন্দ্রীয় সরকার বাংলা ভাষায় আরবি হরফ চালুর চেষ্টা করে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
১২.
১৯৫০ সালের ১১ মার্চ গঠিত “ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ”-এর আহবায়ক কে ছিলেন?
  1. ক) গাজীউল হক
  2. খ) অধ্যাপক আবুল কাসেম
  3. গ) আবদুল মতিন
  4. ঘ) অলি আহাদ
  5. ঙ) গোলাম মাহবুব
ব্যাখ্যা
১৯৪৯ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত সময়কে ভাষা আন্দোলনের প্রস্তুতি পর্ব বলা যায়। এই সময়ে আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র শুরু হয়। ১৯৪৯ সালের মার্চ মাসে মাওলানা আকরাম খানকে সভাপতি করে পাকিস্তানি শাসকগোষ্ঠী ‘পূর্ববাংলা ভাষা কমিটি’ গঠন করে। এই কমিটি গঠনের প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৫০ সালের ১১ মার্চ আবদুল মতিনকে আহবায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
১৩.
পূর্ব বাংলার নাম ‘পূর্ব পাকিস্তান’ হয় কত সালে?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৫৬
  5. ঙ) ১৯৫৮
ব্যাখ্যা
১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান ঘোষণা করা হয়। এটি ছিল সংসদীয় সরকার ব্যবস্থার সংবিধান। এ সংবিধানের মাধ্যমে ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র’ নাম ধারণ করে। পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোকে একত্রিত করে এক ইউনিট গঠন করা হয় এবং নামকরণ করা হয় পশ্চিম পাকিস্তান। পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। সংবিধানে সকল বিষয়ে সংখ্যাসাম্য নীতি স্বীকৃতি হয়। বাংলা এবং উর্দুকে রাষ্ট্র ভাষার মর্যাদা দেয়া হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
১৪.
ঊনসত্তরের গণঅভুত্থানের সময় “সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ” গঠিত হয়েছিলো কত তারিখে?
  1. ক) ১৯৬৯ সালে ২ জানুয়ারি
  2. খ) ১৯৬৯ সালের ৪ জানুয়ারি
  3. গ) ১৯৬৯ সালের ৮ জানুয়ারি
  4. ঘ) ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি
  5. ঙ) ১৯৬৯ সালের ৩১ জানুয়ারি
ব্যাখ্যা
১৯৬৯ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ মিলে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করেন। ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর ছয় দফার সাথে মিলিয়ে আরও কয়েকটি দাবি নিয়ে ১১দফা দাবি পেশ করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। ৮ জানুয়ারি পাকিস্তানের ৮টি রাজনৈতিক দল মিলে ‘গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ’ (ডাক) নামক একটি মোর্চা গঠন করে ৮ দফা দাবি পেশ করে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)
১৫.
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করে কোন দিনটিকে?
  1. ক) ১৯ জুলাই
  2. খ) ২১ জুলাই
  3. গ) ২৪ সেপ্টেম্বর
  4. ঘ) ১৬ অক্টোবর
  5. ঙ) ২১ নভেম্বর
ব্যাখ্যা
১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা-নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমন চালায়। সেই দিন থেকেই দিবসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। বর্তমানে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করে থাকে।
১৬.
বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি?
  1. ক) গঙ্গা - কপোতাক্ষ প্রকল্প
  2. খ) গোমতী প্রকল্প
  3. গ) কর্ণফুলী বহুমুখী প্রকল্প
  4. ঘ) তিস্তা বাঁধ প্রকল্প
  5. ঙ) ব্রহ্মপুত্র বহুমুখী প্রকল্প
ব্যাখ্যা
পানি সেচ ও বন্যা নিয়ন্ত্রনের উদ্দেশ্যে স্থাপিত ‘তিস্তা বাঁধ প্রকল্প’ রংপুর ও দিনাজপুর অঞ্চলে প্রায় ১৮ লক্ষ একর জমিতে পানি সরবরাহ করে। দ্বিতীয় বৃহত্তম সেচপ্রকল্পের নাম - ব্রহ্মপুত্র বহুমুখী প্রকল্প; ১৫ লক্ষ একর জমিতে পানি সরবরাহ করে থাকে।
১৭.
নিচের কোনটি বাঁধাকপি - এর উন্নতজাত?
  1. ক) রূপালি
  2. খ) ডায়মন্ড
  3. গ) ম্যানিলা
  4. ঘ) ক্লিউপেট্রা
  5. ঙ) রুবি বল
ব্যাখ্যা
আগাম জাত লাগাতে চাইলে লাগাতে হবে কে কে ক্রস এবং এক্সপ্রেস ক্রস জাত দুটি।
মধ্যম সময়ের উপযোগী জাত হল কে ওয়াই ক্রয়, এটলাস ৭০, টোকিও প্রাইড, গ্রীন এক্সপ্রেস, প্রভাতী ইত্যাদি।
আর দেরীতে লাগাতে চাইলে লাগাতে হবে এটলাস ৭০, লিও ৮০, সেভয়, রুবি বল, ড্রাম হেড ইত্যাদি।
এ দেশের আবহাওয়ায় বীজ উৎপাদন করতে চইলে করতে হবে বারি বাঁধাকপি ২ (অগ্রদূত), ইপসা বাঁধাকপি ১।
সমপ্রতিক আমদানীকৃত হাইব্রিড জাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল সামার ওয়ারিয়র এফ ১, লরেন্স এফ ১, গ্রীন ৬২১ এফ ১, সামার ষ্টার এফ ১, গ্রীন কর্নেট এফ ১, অটাম কুইন এফ ১, সুপার ট্রপিক এফ ১, সামার বয় এফ ১, গ্রীন বল ৪০ এফ ১, সুপ্রিম কুইন এফ ১ ইত্যাদি।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) -এর ওয়েবসাইট।
১৮.
কে মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) আতাউল গণি ওসমানী
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) তাজউদ্দিন আহমদ
  5. ঙ) লে. কর্ণেল (অব.) আবদুর রব
ব্যাখ্যা
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি/সরকার প্রধান/মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানে বন্দী থাকার কারনে অস্থায়ী/ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন - উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তিনি পদাধিকারবলে সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন - আতাউল গণি ওসমানী।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -১ম পত্র বই।
১৯.
মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে ‘বহির্বিশ্বে বিশেষ দূত’ হিসাবে কাকে নিয়োগ দিয়েছিলেন?
  1. ক) ড. ফারুক আজিজ খান
  2. খ) খন্দকার মুশতাক আহমদ
  3. গ) হুমায়ুন রশীদ চৌধুরী
  4. ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  5. ঙ) ড. মুজাফফর আহমেদ চৌধুরী
ব্যাখ্যা
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -১ম পত্র বই।
২০.
কৃষি ও কৃষিভিত্তিক সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রবর্তিত ই-কৃষি সেবা নয় কোনটি?
  1. ক) কৃষকের ডিজিটাল ঠিকানা
  2. খ) কৃষকের জানালা
  3. গ) কৃষি বাতায়ন
  4. ঘ) বন্ধুফোন
  5. ঙ) সবগুলোই ই-কৃষি সেবা
ব্যাখ্যা
কৃষি ও কৃষিভিত্তিক সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রবর্তিত ই-কৃষি সেবাঃ কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষি বাতায়ন, বন্ধুফোন, Online Fertilizer Recommendation Software, Bangladesh Rice Knowledge Bank। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
২১.
খুলনা হার্ডবোর্ড মিল-টি কোন দেশের সহায়তা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো?
  1. ক) জাপান
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
  5. ঙ) চীন
ব্যাখ্যা
খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ, শহর খালিশপুর, খুলনা দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা। খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ এর স্থাপনা তৎকালীন পূর্ব-পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা (ইপিআইডিসি’র) সময়ে ১৯৬৫ সালে। কারখানাটি কানাডীয় সরকারি সাহায্য সংস্থার সহায়তায় স্থাপিত হয়। কারখানার প্রধান কাঁচামাল সুন্দরবনে উৎপাদিত কাঁচা সুন্দরী জ্বালানী কাঠ। সূত্রঃ বাংলাদেশ ক্যামিকেল ইন্ড্রাস্টিজ কর্পোরেশন (BCIC)।
২২.
ধান গবেষণা ইনিস্টিটিউট (BRRI) - কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬৮
  2. খ) ১৯৭০
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭৪
  5. ঙ) ১৯৭৬
ব্যাখ্যা
বাংলাদেশের কৃষি গবেষণার একটি প্রধান অঙ্গ হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যা দেশের প্রধান খাদ্য ধান উৎপাদন ও জাত উন্নয়নে কাজ করছে। ঢাকা থেকে ৩৬ কিলোমিটার উত্তরে জয়দেবপুরে ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে এর যাত্রা শুরু । ১৯৭১ সালে স্বাধীনতার পর এ প্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী প্রতিষ্ঠিত।
BRRI website
২৩.
বাংলাদেশের অর্থনীতিতে ‘White Gold’ নামে পরিচিত কোনটি?
  1. ক) পাট
  2. খ) ইলিশ
  3. গ) কাঁকড়া
  4. ঘ) চিংড়ি
  5. ঙ) আলু
ব্যাখ্যা
Commercial shrimp in Bangladesh is locally known as ''white gold'' because of its high transnational value. ... Because the rural economy is increasingly linked to the global shrimp commodity chain, it has generated significant changes in the environmental and agrarian landscapes of rural Bangladesh.
২৪.
সামুদ্রিক মাছ ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র - কোথায় অবস্থিত?
  1. ক) বাগেরহাট
  2. খ) ময়মনসিংহ
  3. গ) খুলনা
  4. ঘ) চাঁদপুর
  5. ঙ) কক্সবাজার
ব্যাখ্যা
বাংলাদেশ মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের অধীন ৫ টি গবেষণা কেন্দ্র ও ৫ টি উপকেন্দ্র রয়েছে। ৫টি গবেষনা কেন্দ্র - ময়মনসিংহে অবস্থিত স্বাদু পানি কেন্দ্র, চাঁদপুরে অবস্থিত নদী কেন্দ্র, খুলনার পাইকগাছায় অবস্থিত লোনা পানি কেন্দ্র, কক্সবাজারে অবস্থিত সামুদ্রিক মাছ ও প্রযুক্তি কেন্দ্র ও বাগেরহাটে অবস্থিত চিংড়ি গবেষণা কেন্দ্র। উৎসঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইট।
২৫.
বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল কোনটি?
  1. ক) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
  2. খ) সুন্দরবন
  3. গ) ভাওয়াল ও মধুপুর বনাঞ্চল
  4. ঘ) সিলেটের বনাঞ্চল
  5. ঙ) বরেন্দ্র অঞ্চলের বনভূমি
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল - বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল। এর আয়তন - ১২ হাজার বর্গকি.মি প্রায়। একক বন হিসাবে বৃহত্তম বন - সুন্দরবন যার বাংলাদেশ অঞ্চলের আয়তন প্রায় ৬,০১৭ কি.মি প্রায়।
উৎস - বাংলাদেশ বনবিভাগ (খুলনা বিভাগ) -ওয়েবসাইট।
২৬.
বর্তমানে দেশে গড় আয়ু কত?
  1. ক) ৭০.৭
  2. খ) ৭১.৬
  3. গ) ৭২.০
  4. ঘ) ৭২.৩
  5. ঙ) ৭৩.৮
ব্যাখ্যা
বিগত বছরের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে ৭২ দশমিক ৩ হয়েছে। এর মধ্যে পুরুষের আয়ু ৭০ দশমিক ৮ বছর আর নারী ৭৩ দশমিক ৮ বছর। সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
২৭.
বাংলাদেশ আদিবাসী ফোরামের হিসাবমতে, বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা কত?
  1. ক) ৩২
  2. খ) ৩৮
  3. গ) ৪২
  4. ঘ) ৪৫
  5. ঙ) ৪৮
ব্যাখ্যা
সরকারি হিসাব মতে, বাংলাদেশে বসবাসকারী উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা - ৪৮ এবং আদিবাসী ফোরামের হিসাবমতে - ৪৫।
২৮.
বাংলাদেশে বর্তমানে কতটি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক রয়েছে?
  1. ক) ১৩ হাজার ১৩৬ টি
  2. খ) ১৩ হাজার ২৬৮ টি
  3. গ) ১৩ হাজার ৫৫৬ টি
  4. ঘ) ১৩ হাজার ৬৪৭ টি
  5. ঙ) ১৩ হাজার ৭৭৯ টি
ব্যাখ্যা
২০১৯ সালের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে ১৩ হাজার ৭৭৯টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। উৎস - স্বাস্থ্য অধিদপ্তর।
২৯.
২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল---
  1. ক) ৫.১২%
  2. খ) ৫.৩৮%
  3. গ) ৫.৪৪%
  4. ঘ) ৫.৫৬%
  5. ঙ) ৫.৭৮%
ব্যাখ্যা
২০১৮-১৯ অর্থবছরে মার্চ, ২০১৯ পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৫.৪৪% যা আগের অর্থবছরে ছিলো ৫.৭৮%। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
৩০.
বর্তমানে দেশের মাথাপিছু আয় কত?
  1. ক) $১৮২৭
  2. খ) $১৯০৭
  3. গ) $১৬১৭
  4. ঘ) $১৭৫১
  5. ঙ) $১৯০৯
ব্যাখ্যা
২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার যা আগের অর্থবছরে ছিল ১৭৫১ মার্কিন ডলার। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
৩১.
রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্‌বান করেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে?
  1. ক) অনুচ্ছেদ - ৭০
  2. খ) অনুচ্ছেদ - ৭১
  3. গ) অনুচ্ছেদ - ৭২
  4. ঘ) অনুচ্ছেদ - ৭৩
  5. ঙ) অনুচ্ছেদ - ৭৬
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৭২ঃ সংসদের অধিবেশন
(১) সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন:
[তবে শর্ত থাকে2[১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপ-দফায় উল্লিখিত নব্বই দিন সময় ব্যতীত অন্য সময়ে]যে, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না:
তবে আরও শর্ত থাকে যে, এই দফার অধীন তাঁহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।]
(২) এই অনুচ্ছেদের (১) দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ-সদস্যদের যে কোন সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার ত্রিশ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হইবে।
(৩) রাষ্ট্রপতি পূর্বে ভাঙ্গিয়া না দিয়া থাকিলে প্রথম বৈঠকের তারিখ হইতে পাঁচ বৎসর অতিবাহিত হইলে সংসদ ভাঙ্গিয়া যাইবে:
তবে শর্ত থাকে যে, প্রজাতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকিবার কালে সংসদের আইন-দ্বারা অনুরূপ মেয়াদ এককালে অনধিক এক বৎসর বর্ধিত করা যাইতে পারিবে, তবে যুদ্ধ সমাপ্ত হইলে বর্ধিত মেয়াদ কোনক্রমে ছয় মাসের অধিক হইবে না।
৩২.
টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্রিককারী বোলার কে?
  1. ক) মোহাম্মদ রফিক
  2. খ) সোহাগ গাজী
  3. গ) শাহাদাত হোসেন
  4. ঘ) মঞ্জুরুল ইসলাম
  5. ঙ) অলক কাপালি
ব্যাখ্যা
বাংলাদেশের পক্ষে টেস্টে হ্যাট্রিককারী বাংলাদেশী খেলোয়াড় পার্ট টাইম লেগস্পিনার - অলক কাপালি। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে তিনি এই গৌরব অর্জন করেন। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে প্রথম হ্যাট্রিককারী বোলার - শাহাদাত হোসেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এই গৌরব অর্জন করেন।
৩৩.
‘বারো আউলিয়ার দেশ’ বলা হয় বাংলাদেশের কোন অঞ্চলকে?
  1. ক) নোয়াখালী
  2. খ) সিলেট
  3. গ) রাজশাহী
  4. ঘ) বরিশাল
  5. ঙ) চট্টগ্রাম
ব্যাখ্যা
‘বারো আউলিয়ার দেশ’ হিসাবে পরিচিত - চট্টগ্রাম; ‘৩৬০ আউলিয়ার দেশ’ হিসাবে পরিচিত - সিলেট।
৩৪.
“হার্ডিঞ্জ ব্রিজ” - কোন দুটি জেলাকে সংযুক্ত করে?
  1. ক) সিরাজগঞ্জ - পাবনা
  2. খ) পাবনা - বগুড়া
  3. গ) সিরাজগঞ্জ - কুষ্টিয়া
  4. ঘ) কুষ্টিয়া - পাবনা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা থেকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেলসেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫।
৩৫.
আয়তনের দিক থেকে আমেরিকার সবচেয়ে ছোট স্টেট কোনটি?
  1. ক) Alaska
  2. খ) Rhode Island
  3. গ) California
  4. ঘ) Wyoming
  5. ঙ) Navada
ব্যাখ্যা
আমেরিকা সম্পর্কিত কয়েকটি তথ্য -
Alaska is America's largest state.
Rhode Island is America's smallest state.
California is America's largest state by population.
Wyoming is America's smallest state by population.
America's highest point is Mt. McKinley, Alaska.
America's lowest point is Death Valley, California
Source: Worldatlas.com
৩৬.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের প্রোগ্রাম “Marshall Plan” - এর প্রবক্তা কোন দেশ?
  1. ক) জার্মানি
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
  5. ঙ) বাংলাদেশ
ব্যাখ্যা
The Marshall Plan was an American initiative passed in 1948 to aid Western Europe, in which the United States gave over $12 billion in economic assistance to help rebuild Western European economies after the end of World War II.
Source: History.com
৩৭.
Formosa Strait - চীন ও তাইওয়ানকে পৃথক করেছে। “ফরমোজা” - শব্দের অর্থ কি?
  1. ক) Twisted
  2. খ) Beautiful
  3. গ) Deep
  4. ঘ) Flower
  5. ঙ) Blue
ব্যাখ্যা
Taiwan Strait, also called Formosa Strait, Chinese (Wade-Giles romanization) T’ai-wan Hai-hsia or (Pinyin) Taiwan Haixia, arm of the Pacific Ocean, 100 miles (160 km) wide at its narrowest point, lying between the coast of China’s Fukien province and the island of Taiwan (Formosa).
The strait was named Formosa (“Beautiful”) by Portuguese navigators in the late 16th century; although it is still known in the West by its European name, the Chinese and now most Westerners use the name Taiwan Strait.
Source: britannica.com
৩৮.
নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বৈকাল হৃদ?
  1. ক) আমুর নদী
  2. খ) ভলগা নদী
  3. গ) রাইন নদী
  4. ঘ) আঙ্গারা নদী
  5. ঙ) ম্যাকেঞ্জি নদী
ব্যাখ্যা
Angara River, river in southeast central Russia. It is the outlet for Lake Baikal and a major tributary of the Yenisey River, which it joins near Yeniseysk.
এছাড়া, লেনা নদী (Lena River) নামে আরেকটি নদী হৃদের পশ্চিমাংশে উৎপত্তি লাভ করে উত্তর মহাসাগরে পতিত হয়।
Source: britannica.com
৩৯.
“Saint Gotthard Tunnel” - কোথায় অবস্থিত?
  1. ক) ইতালি
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইংল্যান্ড
  5. ঙ) কানাডা
ব্যাখ্যা
The Gotthard Base Tunnel, also known as the Saint Gotthard Tunnel is a railway tunnel through the Alps in Switzerland. It opened on 1 June 2016, and full service began on 11 December 2016.
৪০.
“IBERIA” - কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) বেলজিয়াম
  2. খ) স্পেন
  3. গ) জর্ডান
  4. ঘ) ইতালি
  5. ঙ) আইসল্যান্ড
ব্যাখ্যা
IBERIA legally incorporated as Iberia, ‘Líneas Aéreas de España, S.A. Operadora, Sociedad Unipersonal’, is the flag carrier airline of Spain, founded in 1927. Based in Madrid, it operates an international network of services from its main base of Madrid-Barajas Airport.
৪১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপসহ গোটা বিশ্বে সমাজতন্ত্রের প্রসারণ বৃদ্ধি ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রবর্তিত কৌশলের নাম কি?
  1. ক) The Eisenhower Doctrine
  2. খ) Truman Doctrine
  3. গ) Marshall Plan
  4. ঘ) Castle doctrine
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
The Truman Doctrine was an American foreign policy whose stated purpose was to counter Soviet geopolitical expansion during the Cold War. It was announced to Congress by President Harry S. Truman on March 12, 1947, and further developed on July 4, 1948, when he pledged to contain threats in Greece and Turkey. Source: britannica.com
৪২.
লীগ অব নেশনস (League of Nations) কত সালে বিলুপ্ত হয়?
  1. ক) ১৯৩৯
  2. খ) ১৯৪১
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ১৯৪৬
  5. ঙ) ১৯৪৮
ব্যাখ্যা
লীগ অব নেশন্স ১০ জানুয়ারি, ১৯২০ সালে ৪২ সদস্য নিয়ে যাত্রা শুরু করে এবং ২০ এপ্রিল, ১৯৪৬ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়। (Source: www.unog.com--Historical_overview_of_the_League_of_Nations)
৪৩.
আরবলীগ কত সালে ফিলিস্তিন (PLO) - কে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদান করে?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৬৫
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭৬
  5. ঙ) ১৯৭৯
ব্যাখ্যা
Palestine Liberation Organization (PLO) - কে ১৯৬৪ সালে আরব লীগ পর্যবেক্ষক সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে এবং ১৯৭৬ জর্ডানের আপত্তি সত্ত্বেও পূর্ণাঙ্গ সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। বর্তমানে, আরব লীগ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে বিবেচনা করে। উৎসঃ আরবলীগ (LAS) website.
৪৪.
বিমস্‌টেক - এর সহোযোগীতার মোট ক্ষেত্র কয়টি?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) ১৪
  5. ঙ) ১৭
ব্যাখ্যা
৬ জুন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) বর্তমানে মোট ১৪টি সহোযোগীতার ক্ষেত্র রয়েছে। যথা -
-বানিজ্য ও বিনিয়োগ
-প্রযুক্তি
-শক্তি
-পরিবহন ও যোগাযোগ
-টুরিজম
-মৎস
-কৃষি
-সাংস্কৃতিক সহোযোগীতা
-পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
-জনস্বাস্থ্য
-দারিদ্র্য বিমোচন
-জলবায়ু পরিবর্তন
-জঙ্গীবাদ ও সন্ত্রাস মোকাবেলা
উৎসঃ Bimstec website
৪৫.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কত সালে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে?
  1. ক) ১৯৪১ সালের ৭ ডিসেম্বর
  2. খ) ১৯৪১ সালের ১১ ডিসেম্বর
  3. গ) ১৯৪২ সালের ১ জানুয়ারি
  4. ঘ) ১৯৪২ সালের ২৫ জানুয়ারি
  5. ঙ) ১৯৪২ সালের ৭ ডিসেম্বর
ব্যাখ্যা
প্রথম মহাযুদ্ধে জার্মানির দ্রুত পরাজয়ের মূল কারণ মার্কিনদের অংশগ্রহণ। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের নেশায় উন্মাদ হিটলার ইউরোপের কয়েকটি দেশকে হারিয়েই শান্ত হতে পারেননি। তিনি শুরু থেকেই চেয়েছিলেন তাদের পুরনো শত্র মার্কিনদের শায়েস্তা করতে। তাই ইউরোপের রণাঙ্গন ছাড়িয়ে এবারের যুদ্ধ পা বাড়ায় আটলান্টিকের দিকে। হিটলার প্রস্তুতি সম্পন্ন মনে করে ১৯৪১ সালের ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। একই দিনে এর পাল্টা জবাব দিতে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বলতে গেলে হাওয়াইয়ের পার্ল হারবারে জাপানি হামলার ঠিক চারদিনের মাথায় শুরু হয় জার্মান-মার্কিন সংঘাত। বাইরের ভূখন্ডে মরণপণ লড়াই চললেই জার্মান সৈন্যরা মার্কিন ভূখন্ডে অবতরণ করতে পারেনি। ঐতিহাসিকদের মতে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিটলারের অনেকগুলো বড় ভুলের একটি। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর ইতিহাস (২য় পত্র - উন্মুক্ত) বোর্ড বই।
৪৬.
কাতারের অফিসিয়াল নাম কি?
  1. ক) State of Qatar
  2. খ) Islamic State of Qatar
  3. গ) Kingdom of Qatar
  4. ঘ) Islamic Republic of Qatar
  5. ঙ) Qatar Sultanat
ব্যাখ্যা
কাতারের রাষ্ট্রীয় নাম - State of Qatar। এর রাজধানী - দোহা। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার।
৪৭.
জাতিসংঘ শান্তিরক্ষার জন্য বর্তমানে কয়টি মিশন চলমান রয়েছে?
  1. ক) ৮
  2. খ) ১১
  3. গ) ১৩
  4. ঘ) ১৪
  5. ঙ) ১৫
ব্যাখ্যা
The first UN peacekeeping mission was established in May 1948, when the UN Security Council authorized the deployment of a small number of UN military observers to the Middle East to form the United Nations Truce Supervision Organization (UNTSO) to monitor the Armistice Agreement between Israel and its Arab neighbours.
Over the past 70 years, more than 1 million men and women have served under the UN flag in more than 70 UN peacekeeping operations. More than 100,000 military, police and civilian personnel from 125 countries currently serve in 13 peacekeeping operations.
Source: UNpeacekeeping.org
৪৮.
The United Nations Population Fund – UNFPA এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) নাইরোবি
  3. গ) জেনেভা
  4. ঘ) রোম
  5. ঙ) বার্ন
ব্যাখ্যা
The United Nations Population Fund – UNFPA is the lead UN agency for delivering a world where every pregnancy is wanted, every birth is safe, and every young person's potential is fulfilled. হেডকোয়ার্টার - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
Source: UN.org
৪৯.
ন্যাটো - এর সদস্য নয় কোনটি?
  1. ক) রোমানিয়া
  2. খ) স্লোভেনিয়া
  3. গ) রাশিয়া
  4. ঘ) লিথুনিয়া
  5. ঙ) আইসল্যান্ড
ব্যাখ্যা
NATO is an Alliance that consists of 29 independent member countries.
এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং মুসলিম সদস্য দেশ - ২টি (তুরস্ক ও আলবেনিয়া)। রাশিয়া এর সদস্য নয়।
NATO website
৫০.
২০২০ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) মাদ্রিদ, স্পেন
  2. খ) লন্ডন, যুক্তরাজ্য
  3. গ) সিডনী, অস্ট্রেলিয়া
  4. ঘ) টোকিও, জাপান
  5. ঙ) দোহা, কাতার
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫১.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক - ২০১৯ অনুযায়ী, বিশ্বের শীর্ষ সন্ত্রাস কবলিত দেশ কোনটি?
  1. ক) আফগানিস্তান
  2. খ) সিরিয়া
  3. গ) ইরাক
  4. ঘ) নাইজেরিয়া
  5. ঙ) পাকিস্তান
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক - ২০১৯ অনুযায়ী, বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে শীর্ষ সন্ত্রাস কবলিত দেশ - আফগানিস্তান। এর পর রয়েছে যথাক্রমে - ইরাক, নাইজেরিয়া, সিরিয়া, পাকিস্তান, সোমালিয়া, ভারত, ইয়েমেন, ফিলিপাইন ও গণতন্ত্রী কঙ্গো। প্রথম চার দেশে সন্ত্রাসবাদের প্রভাব সবচেয়ে বেশি। বাকি ছয় দেশ সন্ত্রাসবাদের উচ্চ হুমকিতে রয়েছে। এর মধ্যে পাকিস্তানে (বৈশ্বিক তালিকায় পঞ্চম)। ২০১৮ সালে এই সূচকে শীর্ষ দেশ ছিলো - ইরাক। উৎসঃ প্রথম আলো আর্কাইভ।
৫২.
ন্যাম -এর ১৮তম সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৫-১৬ নভেম্বর, ২০১৯
  2. খ) ১২-১৪ সেপ্টেম্বর, ২০১৯
  3. গ) ১৮-১৯ অক্টোবর, ২০১৯
  4. ঘ) ২৫-২৬ অক্টোবর, ২০১৯
  5. ঙ) ১২-১৩ সিসেম্বর, ২০১৯
ব্যাখ্যা
ন্যাম -এর ১৮ তম সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে ২৫-২৬ অক্টোবর, ২০১৯ সালে অনুষ্ঠিত হয়।
৫৩.
সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি?
  1. ক) লিরা
  2. খ) ইউরো
  3. গ) ফ্রাংক
  4. ঘ) রুবল
  5. ঙ) পাউন্ড
ব্যাখ্যা
সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় নাম - Swiss Confederation। এর রাজধানী - নাই। তবে “ফেডারেল সিটি” - বার্ন। এর মুদ্রার নাম - সুইস ফ্রাংক।
৫৪.
হাউসা (The Hausa) কোন দেশে বসবাসরত জনগোষ্ঠী?
  1. ক) মালি
  2. খ) সুদান
  3. গ) রোয়ান্ডা
  4. ঘ) নাইজেরিয়া
  5. ঙ) নামিবিয়া
ব্যাখ্যা
The Hausa is the biggest ethnic group in Nigeria, making up 25.1% of the population. The Hausa people of Nigeria have rich cultural heritage and traditions.
Source: World Atlas.com
৫৫.
বর্তমানে কাস্মীরের মর্যাদা কি?
  1. ক) স্বাধীন রাষ্ট্র
  2. খ) কেন্দ্র শাসিত বিশেষ অঞ্চল
  3. গ) স্বায়ত্বশাসিত রাজ্য
  4. ঘ) বাফার স্ট্যাট
  5. ঙ) স্যাটেলাইট রাষ্ট্র
ব্যাখ্যা
বর্তমানে ভারতের অঙ্গরাজ্য ২৮ টি। গত ৫ আগস্ট ২০১৯ সালে ভারতের সংবিধানের ৩৭০ ও ৩৫ক ধারা বাতিল করায় কাশ্মীর এখন আর অঙ্গরাজ্য নয়। এটি কেন্দ্র শাসিত দুটি বিশেষ অঞ্চলে পরিণত হয়েছে। একটি জম্মু-কাশ্মীর এবং অন্যটি লাদাখ। ৩১ অক্টোবর, ২০১৯ তারিখ থেকে এটি কার্যকর হয়।
Source: Prothom-alo Archive
৫৬.
কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেলসন মেন্ডেলা কত বছর কারাভোগ করেন?
  1. ক) ২৫
  2. খ) ২৬
  3. গ) ২৭
  4. ঘ) ২৮
  5. ঙ) ৩১
ব্যাখ্যা
১৯৬৪ সালের ১১ জুন ম্যান্ডেলার বিরুদ্ধে এএনসি-র সশস্ত্র সংগ্রামে নেতৃত্বদানের অভিযোগ এনে শাস্তি দেওয়া হয়। তারপর থেকে ম্যান্ডেলার কারাবাস শুরু হয় রেবন দ্বীপের কারাগারে। তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটিয়েছিলেন এখানেই। তবে জেলে থাকার সময়ে বিশ্বজুড়ে সুনাম ছড়িয়ে পড়তে থাকে তাঁর। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণাঙ্গ নেতা হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেন তিনি। সশ্রম কারাদন্ডের অংশ হিসেবে রেবন দ্বীপের কারাগারে ম্যান্ডেলা ও তাঁর সহবন্দিরা একটি চুনাপাথরের খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হন। দীর্ঘ সংগ্রামী জীবনের এক পর্যায়ে এসে ১৯৯০ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার তদানীন্তন রাষ্ট্রপতি এফ ডব্লিউ ডি. ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসেরসহ অন্যান্য বর্ণবাদবিরোধী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। অন্যদিকে তিনি ঘোষণা করেন, ম্যান্ডেলার মুক্তিদানের কথা।
একাদশ-দ্বাদশ শ্রেণির ইতিহাস ২য় পত্র বই (উন্মুক্ত)।
৫৭.
Deal Of The Century - কিসের সাথে সম্পর্কিত?
  1. ক) সিরিয়া সংকট
  2. খ) ইরানের সাথে পারমাণবিক বিষয়ে বৈশ্বিক শক্তি সমূহের চুক্তি
  3. গ) উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনীতি
  4. ঘ) জলবায়ু সংকট
  5. ঙ) ফিলিস্তিন সংকট
ব্যাখ্যা

- Deal Of The Century যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি যাকে ট্রাম্প প্রশাসন ডিল অব দ্য সেঞ্চুরি হিসেবে অভিহিত করে।
- ৭ জুন ইসরাইলি দৈনিক হাইয়ুম এটির খবর প্রকাশ করে যেখানে নিউ প্যালেস্টাইন নামে নতুন একটি রাষ্ট্র গঠনের কথা বলা হয়।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার (জুন, ২০১৯)

৫৮.
ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয় কত সালে?
  1. ক) ১৫৮৩
  2. খ) ১৬৮৯
  3. গ) ১৭৬০
  4. ঘ) ১৮০২
  5. ঙ) ১৯১১
ব্যাখ্যা
ঐতিহাসিক নেফ মেন করেন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনাকাল ১৫৪০ থেকে ১৬৪০ সাল পর্যন্ত। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির মতে, ১৭৪০-১৭৮০ সাল পর্যন্ত এবং বেশিরভাগ ঐতিহাসিক ১৭৬০-১৭৮০ সাল পর্যন্ত শিল্প বিপ্লবের সূচনাকাল মনে করেন।সূত্রঃ অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা আধুনিক বিশ্বের ইতিহাস।
৫৯.
Bank of France কত সালে ব্যাংক নোট প্রর্বতনের অধিকার পায়?
  1. ক) ১৮০০ সালে
  2. খ) ১৮০১ সালে
  3. গ) ১৮০২ সালে
  4. ঘ) ১৮০৩ সালে
  5. ঙ) ১৭৮৯ সালে
ব্যাখ্যা
নেপোলিয়ান বেনোপার্ট ১৮০০ সালে Bank of France স্থাপন করেন।এটি ১৮০৩ সালে ব্যাংক নোট প্রবর্তনের অধিকার পায়।সূত্রঃ অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা আধুনিক বিশ্বের ইতিহাস।
৬০.
সম্প্রতি ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় কোন বিমান বন্দরে নিহত হন?
  1. ক) বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর
  2. খ) তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর
  3. গ) দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর
  4. ঘ) আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হয়েছেন।সূত্রঃপ্রথম আলো।
৬১.
মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
  5. ঙ) পঞ্চম
ব্যাখ্যা
সূত্রঃ কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কৃষির সালতামামি ২০১৯।
৬২.
বেলজিয়ামের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. ক) সোফি উইলমস
  2. খ) ক্রিস্টিন লাগার্দে
  3. গ) ন্যান্সি পেলোসি
  4. ঘ) উরসুলা ভন ডের লেয়েন
  5. ঙ) ম্যারি বারা
ব্যাখ্যা
বেলজিয়ামে প্রথম নারী সরকারপ্রধান হচ্ছেন দেশটির বাজেটমন্ত্রী সোফি উইলমস (৪৪)। তিনি ২০১৪ সাল থেকে দেশটির বাজেটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৬৩.
লাইলা দ্বীপ কোথায় অবস্থিত?
  1. ক) আরব সাগরে
  2. খ) ভূমধ্যসাগরে
  3. গ) লোহিত সাগরে
  4. ঘ) বঙ্গোপসাগরে
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
লাইলা দ্বীপ এর স্পেনীয় নাম পেরিজিল। জিব্রাল্টার প্রণালির প্রবেশমুখে অবস্থিত দ্বীপটির কৌশলগত গুরুত্বের কারণে দ্বীপটির মালিকানা নিয়ে স্পেন ও মরক্কোর মাঝে বিরোধ আছে।
৬৪.
সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
  1. ক) হায়ারোগ্লিফিক
  2. খ) কিউনিফর্ম
  3. গ) হিব্রু
  4. ঘ) ক্যারোগ্লিফিক
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কিউনিফর্ম লিপি (ইংরেজি: Cuneiform script) বিশ্বের প্রাচীন লিপিগুলোর মধ্যে অন্যতম। সুমেরিয়ানরা এটির আবিষ্কারক।
৬৫.
হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?
  1. ক) ইতালিতে
  2. খ) জার্মানি
  3. গ) ভারতে
  4. ঘ) চীনে
  5. ঙ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধি হাইডেলবার্গ মানব। হোমো হাইডেলবার্গেনসিস নামে পরিচিত এরা ছিল জাভা ও পিকিং মানুষের সমসাময়িক। ড্যানিয়েল হার্টম্যান ১৯০৭ সালে জার্মানির হাইডেলবার্গে মায়ার নামক স্থানে এই প্রজাতির মানুষের চোয়ালের কিছু হাড় আবিষ্কার করেন। মায়ার অঞ্চলে আবিষ্কৃত হয় বলে এদের মায়ার মানুষও বলা হয়।
৬৬.
‘Straw poll’ বলতে কী বোঝায়?
  1. ক) Unofficial poll of public opinion
  2. খ) Poll based on random representations
  3. গ) Yes-No vote
  4. ঘ) Manipulated elections
  5. ঙ) None of these above
ব্যাখ্যা
Straw poll - an unofficial vote taken to obtain an indication of the general trend of opinion on a particular issue.source: cambridge dictionary.