পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। ২. সমস্যা সমাধান (Problem Solving): i) ট্রেন, দূরত্ব ও গতি সংক্রান্ত সমস্যা; ii) নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা; iii) সময় ও কাজ সংক্রান্ত সমস্যা; iv) দিন, তারিখ, মাস ও বছর নির্ণয় সংক্রান্ত সমস্যা; v) ঘড়ি বিষয়ক সমস্যা; vi) নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা; vii) অন্যান্য গাণিতিক সমস্যা। ------------- নির্দেশিকা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 10” এর জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
সামির নিকট মুসার চেয়ে ১০ টাকা বেশি আছে।
মুসার নিকট রাইতুলের চেয়ে ২০ টাকা কম আছে।
সামির রাইতুলের চেয়ে বেশি টাকা আছে।
উল্লিখিত প্রথম দুটি উক্তি সত্য হলে, শেষের উক্তিটি-
  1. মিথ্যা
  2. সত্য
  3. অনিশ্চিত
  4. আংশিক সত্য
সঠিক উত্তর:
মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: সামির নিকট মুসার চেয়ে ১০ টাকা বেশি আছে।
মুসার নিকট রাইতুলের চেয়ে ২০ টাকা কম আছে।
সামির রাইতুলের চেয়ে বেশি টাকা আছে।
উল্লিখিত প্রথম দুটি উক্তি সত্য হলে, শেষের উক্তিটি-

সমাধান:
সামির নিকট মুসার চেয়ে ১০ টাকা বেশি আছে।
মুসার নিকট রাইতুলের চেয়ে ২০ টাকা কম আছে।
ধরি,
মুসার টাকা আছে ক টাকা
∴ সামির টাকা আছে ক + ১০ টাকা
∴ রাইতুলের টাকা আছে ক + ২০ টাকা 

∴ রাইতুলের কাছে সামির চেয়ে বেশি টাকা আছে।
তাই তৃতীয় উক্তিটি মিথ্যা।
.
দরিদ্রতার সাথে নিবিড় সম্পর্ক কোনটি?
  1. Metabolic disorder
  2. Birth injuries
  3. Familial Retardation
  4. Fetal damage
সঠিক উত্তর:
Familial Retardation
উত্তর
সঠিক উত্তর:
Familial Retardation
ব্যাখ্যা
প্রশ্ন: দরিদ্রতার সাথে নিবিড় সম্পর্ক কোনটি?

সমাধান:
Metabolic disorder - বিপাকীয় ব্যাধি; পেটের অসুখ। 
Familial Retardation - পারিবারিক প্রতিবন্ধকতা। 
Birth injuries - জন্মগত আঘাত। 
Fetal damage - ভ্রূণের ক্ষতি। 

তাই, দরিদ্রতার সাথে নিবিড় সম্পর্ক হচ্ছে Familial Retardation.
.
ভিন্ন ধরণের জোড় কোনটি?
  1. Straight, Curved
  2. Accept, Reject
  3. Short, Long
  4. Happy, Pleased
সঠিক উত্তর:
Happy, Pleased
উত্তর
সঠিক উত্তর:
Happy, Pleased
ব্যাখ্যা
প্রশ্ন: ভিন্ন ধরণের জোড় কোনটি?

সমাধান:
Accept -  নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া।
Reject - পরিত্যক্ত বস্তু।

Happy - ভাগ্যবান, খুশি।
Pleased - খুশি; প্রসন্ন।

Short - হ্রস্ব; খাটো
Long - লম্বা; দীর্ঘ।

Straight - সরস; ঋজু; সিধা।
Curved - বাঁকানো

এখানে, Happy, Pleased পরস্পর সমার্থক, বাকি অপশনগুলো বিপরীতার্থক।

∴ সঠিক উত্তর Happy, Pleased
.
যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৬ × ৮ = ৪০৩০ হয়, তবে ৩ × ৪ =?
  1. ১৫২০
  2. ২০১৫
  3. ৩০৪০
  4. ৫১০২
সঠিক উত্তর:
২০১৫
উত্তর
সঠিক উত্তর:
২০১৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৬ × ৮ = ৪০৩০ হয়, তবে ৩ × ৪ =?

সমাধান:
৯ × ৭ = ৩৫৪৫
এখানে ৭ × ৫ = ৩৫ বসেছে আগে। তারপর ৯ × ৫ = ৪৫ বসেছে।

৬ × ৮ = ৪০৩০
এখানে ৮ × ৫ = ৪০ বসেছে আগে। তারপর ৬ × ৫ = ৩০ বসেছে।

৩ × ৪ =?
এইক্ষেত্রে, ৪ × ৫ = ২০ আগে বসবে। তারপর ৩ × ৫ = ১৫ বসবে।

∴ ৩ × ৪ = ২০১৫ হবে।
.
১৮ কি.মি./ঘণ্টা গতিবেগের একটি ট্রেন একটি প্লাটফরম অতিক্রম করতে ৫৬ সেকেন্ড সময় নেয়। কিন্তু ঐ একই প্লাটফরমে দাঁড়িয়ে থাকা একজন মানুষ অতিক্রম করতে ৭ সেকেন্ড সময় নেয়। প্লাটফরমের দৈর্ঘ্য কত?
  1. ২৪৫ মিটার
  2. ২৫৫ মিটার
  3. ২৫৬ মিটার
  4. ২৬৫ মিটার
সঠিক উত্তর:
২৪৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ কি.মি./ঘণ্টা গতিবেগের একটি ট্রেন একটি প্লাটফরম অতিক্রম করতে ৫৬ সেকেন্ড সময় নেয়। কিন্তু ঐ একই প্লাটফরমে দাঁড়িয়ে থাকা একজন মানুষ অতিক্রম করতে ৭ সেকেন্ড সময় নেয়। প্লাটফরমের দৈর্ঘ্য কত?

সমাধান:
৩৬০০ সেকেন্ডে যায় = ১৮০০০ মিটার
∴ ১ সেকেন্ডে যায় = ১৮০০০/৩৬০০ মিটার
∴ ৭ সেকেন্ডে যায় = (১৮০০০ × ৭)/৩৬০০ মিটার
= ৩৫ মিটার

৫৬ সেকেন্ডে যায় = (১৮০০০ × ৫৬)/৩৬০০ মিটার
= ২৮০

∴ প্লাটফরমের দৈর্ঘ্য = ২৮০ - ৩৫ মিটার
= ২৪৫ মিটার
.
তানভীরের জন্ম তারিখ ২৬ জানুয়ারী ১৯৮৯। ২৬শে মে ২০২৪ সালে তার বয়স কত হবে?
  1. ৩৫ বছর ৪ মাস ২ দিন
  2. ৩৬ বছর ৪ মাস ২ দিন
  3. ৩৫ বছর ৪ মাস ১ দিন
  4. ৩৫ বছর ৩ মাস
সঠিক উত্তর:
৩৫ বছর ৪ মাস ১ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর ৪ মাস ১ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীরের জন্ম তারিখ ২৬ জানুয়ারী ১৯৮৯। ২৬শে মে ২০২৪ সালে তার বয়স কত হবে?

সমাধান:
বছর       মাস      দিন
২০২৪    ০৫       ২৬
১৯৮৯    ০১        ২৬
_______________________
     ৩৫     ৪        ০
                        + ১ [বয়সের ক্ষেত্রে ১ যোগ করতে হয়]
_______________________
    ৩৫     ৪         ১

∴ তানভীরের বর্তমান বয়স = ৩৫ বছর ৪ মাস ১ দিন
.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৬০ মিনিট ও ৭৫ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি করার জন্য অন্য ১টি নল আছে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ৫০ মিনিটে পূর্ণ হয়। ৩য় নল দ্বারা চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?
  1. ১১০ মিনিট
  2. ৯৫ মিনিট
  3. ৯০ মিনিট
  4. ১০০ মিনিট
সঠিক উত্তর:
১০০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১০০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৬০ মিনিট ও ৭৫ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি করার জন্য অন্য ১টি নল আছে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ৫০ মিনিটে পূর্ণ হয়। ৩য় নল দ্বারা চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?

সমাধান:
মনেকরি,
৩য় নল দ্বারা চৌবাচ্চাটি খালি হবে ক মিনিটে 

১ম নল দ্বারা ৬০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ 
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/৬০ অংশ 

২য় নল দ্বারা ৭৫ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ 
২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/৭৫ অংশ 

৩য় নল দ্বারা ক মিনিটে  চৌবাচ্চাটি খালি হবে ১ অংশ 
৩য় নল দ্বারা ১ মিনিটে  চৌবাচ্চাটি খালি হবে ১/ক অংশ 

তিনটি নল একত্রে ১ মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির ১/৫০ অংশ 

প্রশ্নমতে,
(১/৬০) + (১/৭৫) - (১/ক)  = ১/৫০
বা, (১/৬০) + (১/৭৫) - (১/৫০) = ১/ক
বা, (৫ + ৪ - ৬)/৩০০ = ১/ক 
বা, ৩/৩০০ = ১/ক
বা, ১/১০০ = ১/ক 
∴ ক = ১০০

∴ ৩য় নল দ্বারা চৌবাচ্চাটি খালি হবে ১০০ মিনিটে
.
কামাল ৩ পয়সা, ৬ পয়সা আর ১০ পয়সার স্ট্যাম্পে ঠিক ২.৫ টাকা খরচ করল। সে ১০ টি ৩ পয়সার এবং ১০ পয়সার স্ট্যাম্পের দ্বিগুণ সংখ্যক ৬ পয়সার স্ট্যাম্প কিনে। সে কতটি ১০ পয়সার স্ট্যাম্প কিনে?
  1. ১০
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল ৩ পয়সা, ৬ পয়সা আর ১০ পয়সার স্ট্যাম্পে ঠিক ২.৫ টাকা খরচ করল। সে ১০ টি ৩ পয়সার এবং ১০ পয়সার স্ট্যাম্পের দ্বিগুণ সংখ্যক ৬ পয়সার স্ট্যাম্প কিনে। সে কতটি ১০ পয়সার স্ট্যাম্প কিনে?

সমাধান:
ধরি,
১০ পয়সার স্ট্যাম্প কিনে ক টি
∴ ৬ পয়সার স্ট্যাম্প কিনে ২ক টি

প্রশ্নমতে,
১০ × ৩ + ক × ১০ + ২ক × ৬ = ২৫০
বা, ২২ক = ২২০
বা, ক = ১০
.
The word 'culinary' is related to
  1. printing
  2. dress
  3. musical instruments
  4. cooking
সঠিক উত্তর:
cooking
উত্তর
সঠিক উত্তর:
cooking
ব্যাখ্যা
প্রশ্ন: The word 'culinary' is related to

সমাধান:
• The word 'culinary' is related to - cooking.
• Culinary (adjective):
English Meaning: Of or for cooking.
Bangla Meaning: রান্নাঘর অথবা রান্নাবান্নাসম্পর্কিত।

• Cooking (noun) 
English Meaning: The practice or skill of preparing food by combining, mixing, and heating ingredients.
Bangla Meaning: রন্ধন, রান্না।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Printing: 
English Meaning: The production of books, newspapers, or other printed material.
Bangla Meaning:মুদ্রণ।

• Dress: 
English Meaning: Put on one's clothes.
Bangla Meaning: পোশাক পরিধান করা বা করানো।

• Musical instrument:
English Meaning: An object or device for producing musical sounds.
Bangla Meaning: বাদ্যযন্ত্র।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১০.
নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
  1. নীলদর্পন
  2. রক্তাক্ত প্রান্তর
  3. বহিপির
  4. বিলেতে সাড়ে সাতশ দিন
সঠিক উত্তর:
বিলেতে সাড়ে সাতশ দিন
উত্তর
সঠিক উত্তর:
বিলেতে সাড়ে সাতশ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?

সমাধান:
• 'বিলেতে সাড়ে সাতশ দিন': এটি একটি ভ্রমণকাহিনি।
- এই ভ্রমণকাহিনির রচয়িতা মুহম্মদ আবদুল হাই। 
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৮ সালে।
============== 
অন্যদিকে,
• 'নীলদর্পণ' নাটক: 
- 'নীলদর্পণ' (১৮৬০) দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনা। 
- সমকালের নীলচাষ ও  নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু।
- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।

• ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক:  
- মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।

• বহিপীর নাটক: 
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'বহিপীর' নাটক ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। 
- নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে
- নাটকের এই কেন্দ্রীয় চরিত্রটির নাম অনুসারেই নাটকের নামকরণ করা হয়েছে বহিপীর। 
- এখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করে। 
- চরিত্র: বহিপীর, তাহেরা, হাতেম, আমেনা, হাশেম। 
-----------------------
এখানে দেখা যাচ্ছে নীলদর্পণ, রক্তাক্ত প্রান্তর, বহিপীর নাটক এবং 'বিলেতে সাড়ে সাতশ দিন' মুহম্মদ আবদুল হাই রচিত ভ্রমণকাহিনি। 
তাই 'বিলেতে সাড়ে সাতশ দিন' অন্যগুলো থেকে ভিন্ন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
ধরুন, আপনি বিসিএস ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। স্যারের একটি প্রশ্নের জবাবে আপনি সঠিক উত্তর দিলেন, কিন্তু স্যার আপনার উত্তরটিকে ভুল বলছে। এমতাবস্থায় আপনি কী করবেন?
  1. স্যারের সাথে তর্ক করবেন
  2. স্যারকে ভদ্রভাবে বুঝানোর চেষ্টা করবেন
  3. স্যারের কাছে উত্তরের রেফারেন্স জানতে চাইবেন
  4. রাগ করে রুম থেকে বের হয়ে যাবেন
সঠিক উত্তর:
স্যারকে ভদ্রভাবে বুঝানোর চেষ্টা করবেন
উত্তর
সঠিক উত্তর:
স্যারকে ভদ্রভাবে বুঝানোর চেষ্টা করবেন
ব্যাখ্যা
প্রশ্ন: ধরুন, আপনি বিসিএস ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। স্যারের একটি প্রশ্নের জবাবে আপনি সঠিক উত্তর দিলেন, কিন্তু স্যার আপনার উত্তরটিকে ভুল বলছে। এমতাবস্থায় আপনি কী করবেন?

সমাধান:
ধরুন, আপনি বিসিএস ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। স্যারের একটি প্রশ্নের জবাবে আপনি সঠিক উত্তর দিলেন, কিন্তু স্যার আপনার উত্তরটিকে ভুল বলছে। এমতাবস্থায় আপনি স্যারকে ভদ্রভাবে বুঝানোর চেষ্টা করবেন। স্যার তাও উত্তর গ্রহণ না করলে স্যারের কাছে দুঃখ প্রকাশ করে বলবেন, আমার ভুল হতে পারে।

- কখনোই স্যারের সাথে তর্ক করবেন না।
- স্যারের কাছে উত্তরের রেফারেন্স জানতে চাইবেন না।
- রাগ করে রুম থেকে বের হয়ে যাবেন না।
১২.
যদি কোন সাংকেতিক ভাষায়, PLAYER কে QNDCJX লিখা হয়, তাহলে SINGER কে কী লিখা হবে?
  1. TKQKJX
  2. TKJKQX
  3. TXQKXJ
  4. TKQXJK
সঠিক উত্তর:
TKQKJX
উত্তর
সঠিক উত্তর:
TKQKJX
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সাংকেতিক ভাষায়, PLAYER কে QNDCJX লিখা হয়, তাহলে SINGER কে কী লিখা হবে?

সমাধান:

PLAYER
P + 1 = Q
L + 2 = N
A + 3 = D
Y + 4 = C
E + 5 = J
R + 6 = X
PLAYER = QNDCJX

SINGER
S + 1 = T
I + 2 = K
N + 3 = Q
G + 4 = K
E + 5 = J
R + 6 = X
SINGER = TKQKJX
১৩.
A হল C এর পুত্র; C এবং Q পরস্পর বোন; Z হল Q এর মা এবং P হল Z এর পুত্র। P, A এর সম্পর্কে কী হয়?
  1. চাচা
  2. ভাই
  3. মামা
  4. ফুফা
সঠিক উত্তর:
মামা
উত্তর
সঠিক উত্তর:
মামা
ব্যাখ্যা
প্রশ্ন: A হল C এর পুত্র; C এবং Q পরস্পর বোন; Z হল Q এর মা এবং P হল Z এর পুত্র। P, A এর সম্পর্কে কী হয়?

সমাধান:
A হল C এর পুত্র

C এবং Q বোন
অতএব, Q, A এর খালা
C, A এর মা

Z হল Q এর মা
Z হলেন A এর নানী

P হল Z এর পুত্র
অতএব, P, A এর মামা।
১৪.
ট্রেন A থেমে থাকা অন্য একটি ট্রেন B কে ৫০ সেকেন্ডে অতিক্রম করে এবং একটি খুঁটিকে একই গতিতে ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন A এর দৈর্ঘ্য ২৭০ মিটার হলে, থেমে থাকা ট্রেন B এর দৈর্ঘ্য কত হবে?
  1. ১৮০ মিটার
  2. ২১০ মিটার
  3. ২৩০ মিটার
  4. ২৫০ মিটার
সঠিক উত্তর:
১৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রেন A থেমে থাকা অন্য একটি ট্রেন B কে ৫০ সেকেন্ডে অতিক্রম করে এবং একটি খুঁটিকে একই গতিতে ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন A এর দৈর্ঘ্য ২৭০ মিটার হলে, থেমে থাকা ট্রেন B এর দৈর্ঘ্য কত হবে?

সমাধান: 
ট্রেন A এর গতি = (২৭০/৩০) মিটার/সেকেন্ড = ৯ মিটার/সেকেন্ড

ধরি,
ট্রেন B এর দৈর্ঘ্য x মিটার
সুতরাং,
(২৭০ + x)/৯ = ৫০
⇒ ২৭০ + x = ৪৫০
⇒ x = ৪৫০ - ২৭০
∴ x = ১৮০
১৫.
একটি কাজ ১০ জন শ্রমিকের শেষ করতে লাগে ৬ দিন। যদি আরো ৫ জন বাড়ানো হয় তাহলে কত দিন আগে কাজ শেষ হবে?
  1. ৪ দিন
  2. ৩ দিন
  3. ২ দিন
  4. ১ দিন
সঠিক উত্তর:
২ দিন
উত্তর
সঠিক উত্তর:
২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ১০ জন শ্রমিকের শেষ করতে লাগে ৬ দিন। যদি আরো ৫ জন বাড়ানো হয় তাহলে কত দিন আগে কাজ শেষ হবে?

সমাধান:
১০ জন লোকের লাগে ৬ দিন
∴ ১ জন লোকের লাগবে ৬ × ১০ দিন
∴ ১৫ জন লোকের লাগবে (৬ × ১০)/১৫ = ৪ দিন

সময় কম লাগবে = ৬ - ৪ = ২ দিন
১৬.
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হলে, ঘড়ির সময় নিচের কোনটি হবে?
  1. ৯ : ০০
  2. ৯ : ০৯
  3. ৯ : ১৫
  4. ৯ : ৩০
সঠিক উত্তর:
৯ : ০০
উত্তর
সঠিক উত্তর:
৯ : ০০
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হলে, ঘড়ির সময় নিচের কোনটি হবে? 

সমাধান: 
৯ : ০০ টার সময় মধ্যবর্তী কোণ :  
 = ।(11 M - 60 H)/2 ।   [এখানে, M = 0 মিনিট, H = 9 ঘণ্টা ]
= ।(11 × 0 - 60 × 9) / 2। 
= । - 540/2।
= 270°
যা একটি স্থূলকোণ। 

∴ মধ্যবর্তী কোণ = 360° - 270°
= 90°
১৭.
কোন একটি শ্রেণির ৭০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩৬০ জন শিক্ষার্থী পাশ করে, তবে ঐ শ্রেণিতে কতজন শিক্ষার্থী আছে?
  1. ৪০০ জন
  2. ৬০০ জন
  3. ৮০০ জন
  4. ৯০০ জন
সঠিক উত্তর:
৬০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৬০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি শ্রেণির ৭০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩৬০ জন শিক্ষার্থী পাশ করে, তবে ঐ শ্রেণিতে কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:
ধরি,
উভয় বিষয় পাশ করে x% শিক্ষার্থী।
∴ শুধুমাত্র ইংরেজিতে পাশ করে = (৭০ - x)%
শুধুমাত্র বাংলায় পাশ করে = (৮০ - x)%

শর্তমতে,
শুধুমাত্র ইংরেজি পাশ + শুধুমাত্র বাংলা পাশ + উভয় বিষয় পাশ + উভয় বিষয় ফেল = মোট শিক্ষার্থী
(৭০ - x)% + (৮০ - x)% + x% + ১০% = ১০০%
⇒ ৭০% - x% + ৮০% - x% + x% + ১০% = ১০০%
⇒ ১৬০% - x% = ১০০%
∴ x% = ৬০%

৬০% শিক্ষার্থী = ৩৬০ জন
১% শিক্ষার্থী = ৩৬০/৬০ জন
১০০% শিক্ষার্থী = (৩৬০ × ১০০)/৬০ জন 
= ৬০০ জন
১৮.
'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না?
  1. destination
  2. notation
  3. institution
  4. detain
সঠিক উত্তর:
institution
উত্তর
সঠিক উত্তর:
institution
ব্যাখ্যা
প্রশ্ন: 'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না?

সমাধান:
institution শব্দটির একটি বর্ণ হলো u, যা প্রদত্ত শব্দটিতে নেই।
কিন্তু, destination, notation ও detain শব্দগুলো 'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে তৈরি করা যায়।
তাই, institution শব্দটি তৈরি করা যায় না।
১৯.
নিচের শব্দগুলাের মধ্যে ৩টি সমগােত্রীয়। কোন শব্দটি আলাদা?
  1. Conventional
  2. Peculiar
  3. Conservative
  4. Traditional
সঠিক উত্তর:
Peculiar
উত্তর
সঠিক উত্তর:
Peculiar
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলাের মধ্যে ৩টি সমগােত্রীয়। কোন শব্দটি আলাদা?

সমাধান:
Conventional (Adjective): Based on or in accordance with what is generally done or believed.
বাংলা অর্থ - গতানুগতিক; রীতিমাফিক; রীতিসম্মত।

Peculiar (Adjective): Different to what is normal or expected; strange.
বাংলা অর্থ -  বৈশিষ্ট্যপূর্ণ; বিচিত্র; অপ্রচলিত।

Conservative (Adjective): Averse to change or innovation and holding traditional values.
বাংলা অর্থ - রক্ষণশীল; পরিবর্তনবিরোধী।

Traditional (Adjective): Existing in or as part of a tradition; long-established.
বাংলা অর্থ - ঐতিহ্যবাহী; সনাতন।

সুতরাং, Conventional, Conservative ও Traditional - শব্দগুলো প্রায় সমার্থক বা সমগোত্রীয় শব্দ।
অন্যদিকে, Peculiar - ভিন্ন অর্থবোধক শব্দ।
২০.
ময়নামতি : রোহিতগিরি : : সিলেট : ?
  1. জালালাবাদ
  2. শাতিলগঞ্জ
  3. ইসলামাবাদ
  4. সুবর্ণগ্রাম
সঠিক উত্তর:
জালালাবাদ
উত্তর
সঠিক উত্তর:
জালালাবাদ
ব্যাখ্যা
প্রশ্ন: ময়নামতি : রোহিতগিরি : : সিলেট : ?

সমাধান: 
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।
- প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
২১.
সাংকেতিক কোড 786 মানে যদি হয় Study very hard, সাংকেতিক কোড 958 মানে যদি হয় Hard work pays এবং সাংকেতিক কোড 645 মানে যদি হয় Study and work তাহলে very শব্দটির সাংকেতিক কোড কী?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: সাংকেতিক কোড 786 মানে যদি হয় Study very hard, সাংকেতিক কোড 958 মানে যদি হয় Hard work pays এবং সাংকেতিক কোড 645 মানে যদি হয় Study and work তাহলে very শব্দটির সাংকেতিক কোড কী?

সমাধান:
786 ⇒ study very hard
958 ⇒ hard work pays
বামপাশে 8 কমন এবং ডান পাশে hard কমন

786 ⇒ study very hard
645 ⇒ study and work
বামপাশে 6 কমন এবং ডান পাশে study কমন

958 ⇒ hard work pays
645 ⇒ study and work
বামপাশে 5 কমন এবং ডান পাশে work কমন

786 ⇒ Study very hard এ 8 = hard, 6 = Study এবং বাকি 7 = very
∴ very শব্দটির সাংকেতিক কোড 7.
২২.
I, J, K, L, M এবং N বিভিন্ন উচ্চতা সম্পন্ন ছয়জন বন্ধু। M, N এর চেয়ে লম্বা কিন্তু K এর চেয়ে খাট। L  এবং J থেকে N লম্বা, L এর চেয়ে I খাট কিন্তু সে সবচেয়ে খাট নয়। তাদের মধ্যে কে সবচেয়ে লম্বা?
  1. J
  2. K
  3. L
  4. নির্ণয় করা সম্ভব নয়।
সঠিক উত্তর:
K
উত্তর
সঠিক উত্তর:
K
ব্যাখ্যা
প্রশ্ন: I, J, K, L, M এবং N বিভিন্ন উচ্চতা সম্পন্ন ছয়জন বন্ধু। M, N এর চেয়ে লম্বা কিন্তু K এর চেয়ে খাট। L  এবং J থেকে N লম্বা, L এর চেয়ে I খাট কিন্তু সে সবচেয়ে খাট নয়। তাদের মধ্যে কে সবচেয়ে লম্বা?

সমাধান:
M, N এর চেয়ে লম্বা কিন্তু K এর চেয়ে খাট
K > M > N

L  এবং J থেকে N লম্বা
N > L, J

L এর চেয়ে I খাট কিন্তু সে সবচেয়ে খাট নয়
L > I

∴ K > M > N > L > I > J
∴ সবচেয়ে লম্বা K.
২৩.
একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
  1. ৩৬ কি.মি./ঘণ্টা
  2. ৪২ কি.মি./ঘণ্টা
  3. ৪৮ কি.মি./ঘণ্টা
  4. ৫৪ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৫৪ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫৪ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির গতি সেকেন্ডে ১৫ মিটার। গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?

সমাধান:
গাড়িটি ১ সেকেন্ডে যায় = ১৫ মিটার
গাড়িটি ৩৬০০ সেকেন্ডে যায় = ১৫ × ৩৬০০ মিটার
= ৫৪০০০ মিটার 
= ৫৪০০০/১০০০ কি.মি.
= ৫৪ কি.মি.

গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় ৫৪ কিলোমিটার।
২৪.
স্রোতের প্রতিকূলে একটি জাহাজ ১১ ঘণ্টায় ৭৭ কি.মি. পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতিঘণ্টায় ৯ কি.মি. হলে, স্রোতের গতিবেগ প্রতিঘণ্টায় কত
  1. ৭ কি.মি./ঘণ্টা 
  2. ৫ কি.মি./ঘণ্টা 
  3. ৩ কি.মি./ঘণ্টা 
  4. ২ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে একটি জাহাজ ১১ ঘণ্টায় ৭৭ কি.মি. পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতিঘণ্টায় ৯ কি.মি. হলে, স্রোতের গতিবেগ প্রতিঘণ্টায় কত?

সমাধান: 
স্রোতের প্রতিকূলে, একটি জাহাজ ১১ ঘণ্টায় ৭৭ কি.মি. পথ অতিক্রম করে।

স্রোতের প্রতিকূলে, একটি জাহাজ ১ ঘণ্টায় যায় ৭৭/১১ কি.মি.
= ৭ কি.মি.

স্থির পানিতে জাহাজের গতিবেগ - স্রোতের গতিবেগ = ৭
⇒ ৯ - স্রোতের গতিবেগ = ৭
⇒ স্রোতের গতিবেগ = ৯ - ৭
= ২ কি.মি./ঘণ্টা
২৫.
আসিফ ও রাসেল একত্রে একটি কাজ করে ৯ দিনে। আসিফ একা কাজটি ১৮ দিনে করতে পারে, রাসেল একা কতদিনে কাজটি করতে পারবে?
  1. ১৮ দিন
  2. ২১ দিন
  3. ১২ দিন
  4. ১৫ দিন
সঠিক উত্তর:
১৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: আসিফ ও রাসেল একত্রে একটি কাজ করে ৯ দিনে। আসিফ একা কাজটি ১৮ দিনে করতে পারে, রাসেল একা কতদিনে কাজটি করতে পারবে? 

সমাধান: 
আসিফ ও রাসেল  একত্রে ৯ দিনে করতে পারে ১ টি কাজ
আসিফ ও রাসেল একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/৯ অংশ

আসিফ একা ১৮ দিনে করতে পারে ১ টি কাজ
আসিফ একা ১ দিনে করতে পারে কাজটির ১/১৮ অংশ

রাসেল একা ১ দিনে করতে পারবে = (১/৯ - ১/১৮) অংশ
= (২ - ১)/১৮ অংশ
= ১/১৮ অংশ

রাসেল একা ১/১৮ অংশ করতে পারে ১ দিনে
রাসেল একা সম্পূর্ণ অংশ করতে পারে ১৮ দিনে
২৬.
৮ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ ছিল। ১০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতার বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩১ বছর
  3. ৩২ বছর
  4. ৩৪ বছর
সঠিক উত্তর:
৩২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ ছিল। ১০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতার বয়স কত?

সমাধান:
ধরি,
৮ বছর পূর্বে পুত্রের বয়স ক বছর
∴ ৮ বছর পূর্বে পিতার বয়স ৮ক বছর

বর্তমানে পুত্রের বয়স ক + ৮ বছর
বর্তমানে পিতার বয়স ৮ক + ৮ বছর

শর্তমতে,
৮ক + ৮ + ১০ = ২(ক + ৮ + ১০)
বা, ৮ক + ১৮ = ২ক + ৩৬
বা, ৬ক = ১৮
∴ ক = ৩

∴ বর্তমানে পিতার বয়স ৮ × ৩ + ৮ = ২৪ + ৮ = ৩২ বছর
২৭.
একটি নষ্ট ঘড়ি বছরে কতবার সঠিক সময় দেয়?
  1. ১২ বার
  2. ৩৬৫ বার
  3. ৭৩০ বার
  4. এক বারও নয়।
সঠিক উত্তর:
৭৩০ বার
উত্তর
সঠিক উত্তর:
৭৩০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নষ্ট ঘড়ি বছরে কতবার সঠিক সময় দেয়?

সমাধান:
আমরা জানি,
১ বছর = ৩৬৫ দিন

একটি নষ্ট ঘড়ি ১ দিনে সঠিক সময় দেয় ২ বার
∴ ৩৬৫ দিনে সঠিক সময় দিবে ৩৬৫ × ২ বার
= ৭৩০ বার
২৮.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ২ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৫ ঘণ্টা
সঠিক উত্তর:
২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১০ অংশ 
আবার, 
২য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১২ অংশ
অনুরূপভাবে, 
৩য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১৫ অংশ 

∴ তিনটি নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = (১/১০) + (১/১২) + (১/১৫) অংশ 
= (৬ + ৫ + ৪)/৬০ অংশ 
= ১/৪ অংশ 

এখন,
১/৪ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায় 
∴ ১ অংশ পূর্ণ হয় = ৪ ঘণ্টায়
∴ ১/২ অংশ পূর্ণ হয় ৪ × (১/২) ঘণ্টায় 
= ২ ঘণ্টা। 
২৯.
১০ জন লোক ১০টি কাজ করে ১০ দিনে, ৫ জন লোক ৫টি কাজ করবে কত দিনে?
  1. ৫ দিন
  2. ১০ দিন
  3. ১৫ দিন
  4. ২০ দিন
সঠিক উত্তর:
১০ দিন
উত্তর
সঠিক উত্তর:
১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন লোক ১০টি কাজ করে ১০ দিনে, ৫ জন লোক ৫টি কাজ করবে কত দিনে? 

সমাধান:
১০ জন লোক ১০টি কাজ করে ১০ দিনে
১ জন লোক ১০টি কাজ করে ১০ x ১০ দিনে = ১০০ দিনে
১ জন লোক ১টি কাজ করে ১০০ ÷ ১০ দিনে = ১০ দিনে
৫ জন লোক ১টি কাজ  করে ১০ ÷ ৫ দিনে = ২ দিনে
৫ জন লোক ৫টি কাজ করে ২ × ৫ দিনে = ১০ দিনে 
৩০.
আর্জেনটিনার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. ইউরো
  2. গুয়ারানি
  3. রিঙ্গিত
  4. রিয়েল
সঠিক উত্তর:
রিয়েল
উত্তর
সঠিক উত্তর:
রিয়েল
ব্যাখ্যা
প্রশ্ন: আর্জেনটিনার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
- আর্জেনটিনার মুদ্রার নাম পেসো।
- ব্রাজিলের মুদ্রার নাম রিয়েল।
অতএব, আর্জেনটিনার সাথে 'পেসো' যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি 'রিয়েল' সম্পর্কিত।
৩১.
Find the odd one out-
  1. Den
  2. Roof
  3. Burrow
  4. Nest
সঠিক উত্তর:
Roof
উত্তর
সঠিক উত্তর:
Roof
ব্যাখ্যা
প্রশ্ন: Find the odd one out-

সমাধান:
Den - গুহা, বন্য জন্তুর গর্ত
Roof - ছাদ
Burrow - গর্ত করা, শিয়াল বা খরগোশের গর্ত
Nest - পাখির বাসা

এখানে Roof বাদে বাকীগুলোতে কোন না কোন প্রাণী বসবাস করে।
৩২.
রাস্তায় হাঁটার সময় হঠাৎ একজন পথচারী পড়ে গিয়ে আহত হলে আপনি কী করবেন?
  1. বিষয়টি উপেক্ষা করে নিজের পথে চলে যাবেন।
  2. অন্য কারো সাহায্যের অপেক্ষা করবেন।
  3. ঘটনাটি ভিডিও করতে শুরু করবেন।
  4. আহত ব্যক্তিকে দ্রুত সাহায্য করার চেষ্টা করবেন।
সঠিক উত্তর:
আহত ব্যক্তিকে দ্রুত সাহায্য করার চেষ্টা করবেন।
উত্তর
সঠিক উত্তর:
আহত ব্যক্তিকে দ্রুত সাহায্য করার চেষ্টা করবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: রাস্তায় হাঁটার সময় হঠাৎ একজন পথচারী পড়ে গিয়ে আহত হলে আপনি কী করবেন?

সমাধান:
রাস্তায় কারো বিপদে পড়লে মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্য করা উচিত। আহত ব্যক্তিকে দ্রুত সাহায্য করলে তার অবস্থা আরও খারাপ হওয়া থেকে রক্ষা করা যায়। প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং অন্যদের সহায়তা চাইতে হবে।

অতএব সঠিক উত্তর: আহত ব্যক্তিকে দ্রুত সাহায্য করার চেষ্টা করবেন।
৩৩.
কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, WIRELESS কে কী লিখা হবে?
  1. 41628200
  2. 41608022
  3. 41928200
  4. 41698900
সঠিক উত্তর:
41628200
উত্তর
সঠিক উত্তর:
41628200
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, WIRELESS কে কী লিখা হবে?

সমাধান:
RIPSLE ⇔ 613082
R ⇔ 6
I ⇔ 1
P ⇔ 3
S ⇔ 0
L ⇔ 8
E ⇔ 2

WIFE ⇔ 4192
W ⇔ 4
I ⇔ 1
F ⇔ 9
E ⇔ 2

WIRELESS ⇔ 41628200
৩৪.
A, B, C, D এবং E এর মধ্যে A, C থেকে ভারী। B, D থেকে হালকা। E, A থেকে ভারী। C, D থেকে ভারী। সবচেয়ে হালকা কে?
  1. B
  2. C
  3. D
  4. E
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D এবং E এর মধ্যে A, C থেকে ভারী। B, D থেকে হালকা। E, A থেকে ভারী। C, D থেকে ভারী। সবচেয়ে হালকা কে?

সমাধান:
A > C (A, C থেকে ভারী)
D > B (B, D থেকে হালকা)
E > A (E, A থেকে ভারী)
C > D (C, D থেকে ভারী)

E > A থেকে ⇒  E সবচেয়ে ভারী।
A > C এবং C > D থেকে ⇒ E > A > C > D
D > B থেকে ⇒ E > A > C > D > B
সুতরাং, সম্পূর্ণ ক্রমটি হলো: E > A > C > D > B

অতএব, সবচেয়ে হালকা হলো B।
৩৫.
A, B এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে"। B, এর মা সম্পর্কে A এর কী হয়?
  1. খালা
  2. ফুফু
  3. মা
  4. চাচী
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর ছবি দেখিয়ে বলল, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে"। B, এর মা সম্পর্কে A এর কী হয়?

সমাধান:
পিতামহের একমাত্র পুত্র ⇒ বাবা 
বাবার স্ত্রীর ⇒ মা 
মায়ের মেয়ে ⇒ বোন। 

∴ B, A এর বোন।
তাহলে B এর মা A এর ও মা।
৩৬.
১৩০ মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা ১২০ মিটার দীর্ঘ একটি ট্রেনকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। যদি ১ম ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ২০ কি.মি. হয় , তবে ২য় ট্রেনটির গতিবেগ কত?
  1. ৪০ কি.মি./ঘণ্টা
  2. ৫০ কি.মি./ঘণ্টা
  3. ৬০ কি.মি./ঘণ্টা
  4. ৭০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৭০ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৭০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩০ মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা ১২০ মিটার দীর্ঘ একটি ট্রেনকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। যদি ১ম ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ২০ কি.মি. হয় , তবে ২য় ট্রেনটির গতিবেগ কত?

সমাধান:
দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য ১৩০ + ১২০ মিটার
= ২৫০ মিটার 
= ০.২৫ কিলোমিটার 

ট্রেন দুটি পরস্পর অতিক্রমের সময় ১০ সেকেন্ড 
= ১০/৩৬০০ ঘণ্টা

১ম ট্রেনের গতি = ২০ কি.মি./ঘণ্টা

ধরি,
২য় ট্রেনের গতি = ক কি.মি./ঘণ্টা

আমরা জানি,
১ম ট্রেনের গতি + ২য় ট্রেনটির গতি = (দুইটি ট্রেনের মোট দৈর্ঘ্য)/ অতিক্রমের সময়
বা, ২০ + ক = ০.২৫/(১০/৩৬০০)
বা, ২০ + ক = ৯০
∴ ক = ৭০

∴ ২য় ট্রেনটির গতিবেগ = ৭০ কি.মি./ঘণ্টা
৩৭.
যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে?
  1. ৪ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে?

সমাধান:
১/২ অংশ করতে পারে ৩০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ করতে পারে (৩০ × ২) দিনে
= ৬০ দিনে।

৬০ দিনে করতে পারে ২০ জন 
∴ ১ দিনে করতে পারে ২০ × ৬০ জন 
∴ ৫০ দিনে করতে পারে (২০ × ৬০)/৫০ জন
= ২৪ জন 

∴ অতিরিক্ত লোক লাগবে ২৪ - ২০ জন 
= ৪ জন 
৩৮.
ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা দিনে কত বার মিলিত হয়?
  1. ১১ বার
  2. ২২ বার
  3. ২৪ বার
  4. ৪৮ বার
সঠিক উত্তর:
২২ বার
উত্তর
সঠিক উত্তর:
২২ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা দিনে কত বার মিলিত হয়?

সমাধান: 
আমাদের ঘড়িতে সাধারণত ১২ টি ঘর থাকে।
প্রতি ১২ ঘন্টায় ১১ বার ঘন্টার কাঁটা ও মিনিট এর কাঁটা মিলিত হয়।

কারণ ১১:৫৫ তে কখনোই ঘন্টার কাঁটার উপর মিনিট এর কাঁটা আসতে পারেনা, তাড়া করতে করতে যখন তার উপর আসে তখন যথারীতি ১২ টা বেজে যায়।
তাই ১২ ঘন্টায় ১১ বার উপরিপাতন হলে ২৪ ঘন্টায় (১১ × ২) = ২২ বার মিলিত হবে।
৩৯.
শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার ৩টি ভিন্ন রাস্তা আছে। ফার্মগেট থেকে বনানী যাওয়ার ৪টি ভিন্ন রাস্তা আছে। তাহলে কয়টি ভিন্ন উপায়ে শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়া যাবে?
  1. ৭ উপায়
  2. ৮১ উপায়
  3. ৬৪ উপায়
  4. ১২ উপায়
সঠিক উত্তর:
১২ উপায়
উত্তর
সঠিক উত্তর:
১২ উপায়
ব্যাখ্যা
প্রশ্ন: শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার ৩টি ভিন্ন রাস্তা আছে। ফার্মগেট থেকে বনানী যাওয়ার ৪টি ভিন্ন রাস্তা আছে। তাহলে কয়টি ভিন্ন উপায়ে শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়া যাবে?

সমাধান: 
যদি কোনো একটি প্রক্রিয়া m বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায় এবং m প্রকারের কোনো এক প্রকারে তা সম্পন্ন করার পর, দ্বিতীয় এক প্রক্রিয়া n বিভিন্ন প্রকারে সম্পন্ন করা যায়, তবে সম্মিলিতভাবে প্রক্রিয়াটির বিন্যাস সংখ্যা হবে= m×n

শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার ৩টি ভিন্ন রাস্তা আছে 
∴ m = ৩
ফার্মগেট থেকে বনানী যাওয়ার ৪টি ভিন্ন রাস্তা আছে
∴ n = ৪

∴ শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়া যাবে = ৩ × ৪ উপায়ে
= ১২ উপায়ে।
৪০.
কোন জোড়াটি ব্যতিক্রম?
  1. Volume : Litre
  2. Time : Second
  3. Length : Meter
  4. Pressure : Barometer 
সঠিক উত্তর:
Pressure : Barometer 
উত্তর
সঠিক উত্তর:
Pressure : Barometer 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন জোড়াটি ব্যতিক্রম?

সমাধান:
- ক, খ, এবং ঘ অপশনে প্রতিটি জোড়ার দ্বিতীয়টি হলো প্রথমটি পরিমাপের একক।
- আর অপশন ঘ জোড়ার দ্বিতীয়টি হলো প্রথমটি পরিমাপের যন্ত্র। তাই এ জোড়াটি ব্যতিক্রম।

সঠিক উত্তর : অপশন ঘ