পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৩৭
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩৭ প্রশ্ন

.
বৈষ্ণব পদাবলীর কবি নন-
  1. ক) গোবিন্দদাস
  2. খ) জ্ঞানদাস
  3. গ) নারায়ণদেব
  4. ঘ) বিদ্যাপতি
সঠিক উত্তর:
গ) নারায়ণদেব
উত্তর
সঠিক উত্তর:
গ) নারায়ণদেব
ব্যাখ্যা
বৈষ্ণব পদাবলীর ৪ জন মহাকবি ছিলেন। এঁরা হলেন- বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দদাস।
নারায়ণ দেব হলেন মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'চর্যাপদ' আবিষ্কার করা হয় -
  1. ক) মিথিলা থেকে
  2. খ) পশ্চিমবঙ্গ থেকে
  3. গ) ভুটান থেকে
  4. ঘ) নেপাল থেকে
সঠিক উত্তর:
ঘ) নেপাল থেকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেপাল থেকে
ব্যাখ্যা
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের 'নেপাল রয়্যাল লাইব্রেরি' থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
হুমায়ুন আজাদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি?
  1. ক) সব কিছু নষ্টদের অধিকারে যাবে
  2. খ) কাফনে মোড়া অশ্রুবিন্দু
  3. গ) লাল নীল দীপাবলি
  4. ঘ) আব্বুকে মনে পড়ে
সঠিক উত্তর:
ঘ) আব্বুকে মনে পড়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্বুকে মনে পড়ে
ব্যাখ্যা

হুমায়ুন আজাদের 'আব্বুকে মনে পড়ে' একটি মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
এটি ১৯৮৯ সালে প্রকাশিত হয়।
সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রু বিন্দু - তার রচিত কাব্যগ্রন্থ।
লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ রচিত বাংলা সাহিত্য বিষয়ক রচনা।
উৎসঃ ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'রাইফেল রােটি আওরাত' উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭৪
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
ব্যাখ্যা

আনোয়ার পাশা (১৯২৮-১৯৭১): কবি, শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক।
তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রচনা করেন। তাঁর বিখ্যাত মুক্তিযুদ্ধের উপন্যাসটির নাম ‘রাইফেল রোটি আওরাত’।
মুক্তিযুদ্ধ চলাকালে এপ্রিলে উপন্যাসটি লেখা শুরু হয় আর শেষ হয় জুনে। ১৯৭৩ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
উপন্যাসঃ নীড় সন্ধানী (১৯৬৮), নিষুতি রাতের গাথা (১৯৬৮)।
গল্পগ্রন্থঃ নিরুপায় হরিণী (১৯৭০)।
কাব্যগ্রন্থঃ নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।
উৎসঃ ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
‘টেনিদা' যে সাহিত্যিকের কিশােরপাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র-
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
  3. গ) সত্যজিৎ রায়
  4. ঘ) শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
'টেনিদা' নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অমর সৃষ্টি।
সত্যজিৎ রায়ের যেমন 'প্রফেসর শংকু’, ‘ফেলুদা' বা প্রেমেন্দ্র মিত্রের যেমন ‘ঘনাদা' তেমনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘টেনিদা' এক অনন্য স্বকীয় চরিত্র।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থটি হচ্ছে-
  1. ক) স্বদেশ অন্বেষা
  2. খ) লােকসাহিত্য
  3. গ) মীর মানস
  4. ঘ) বিচিত্র চিন্তা
সঠিক উত্তর:
ক) স্বদেশ অন্বেষা
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বদেশ অন্বেষা
ব্যাখ্যা

আহমদ শরীফ রচিত কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ গবেষণা গ্রন্থ - বিচিত চিন্তা (১৯৮৬), স্বদেশ অন্বেষা (১৯৭০), বাঙালী ও বাঙলা সাহিত্য, স্বদেশ চিন্তা ইত্যাদি।
আবুল ফজলের প্রবন্ধ - মানবতন্ত্র, বিচিত্র কথা ইত্যাদি।
রবীন্দ্রনাথের প্রবন্ধগ্রন্থ - লােকসাহিত্য।
মুনীর চৌধুরীর প্রবন্ধগ্রন্থ - ‘মীর মানস'।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত ''পদ্মরাগ'' একটি -
  1. ক) উপন্যাস
  2. খ) প্রবন্ধ
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) নাট্যধর্মী গ্রন্থ
সঠিক উত্তর:
ক) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) উপন্যাস
ব্যাখ্যা

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'পদ্মরাগ' একটি উপন্যাস।
তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো। এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।
বেগম রোকেয়া রচিত অন্যান্য গ্রন্থ -
মতিচুর, অবরোধবাসিনী, Sultana's Dream ইত্যাদি।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'আশালতা' রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) নৌকাডুবি
  2. খ) চোখের বালি
  3. গ) গোরা
  4. ঘ) ঘরে বাইরে
সঠিক উত্তর:
খ) চোখের বালি
উত্তর
সঠিক উত্তর:
খ) চোখের বালি
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "চোখের বালি" উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
এটি ১৯০৩ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্রঃ
মহেন্দ্র, আশালতা, বিহারী, বিনোদিনী প্রমুখ।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়?
  1. ক) চন্দ্রনাথ
  2. খ) চতুরঙ্গ
  3. গ) রজনী
  4. ঘ) বিপ্রদাস
সঠিক উত্তর:
গ) রজনী
উত্তর
সঠিক উত্তর:
গ) রজনী
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'রজনী'।
শরৎচন্দ্রের উপন্যাস 'চন্দ্রনাথ’, ‘বিপ্রদাস'।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 'চতুরঙ্গ'।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১০.
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটির রচয়িতা?
  1. ক) মানিক বন্দোপাধ্যায়
  2. খ) শওকত ওসমান
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) আবু জাফর শামসুদ্দীন
সঠিক উত্তর:
গ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস 'তেইশ নম্বর তৈলচিত্র' (১৯৬০)। প্রথম প্রকাশিত হয়েছিল 'পদক্ষেপ' নামক পত্রিকার ঈদ সংখ্যায়।
একজন শিল্পীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ উপন্যাসের কাহিনী। সেই শিল্পীর নাম - জাহেদ।
তার এই উপন্যাসটি নিয়ে "বসুন্ধরা" নামের একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়; যা ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা ও ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১১.
'আমার পথ' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
  1. ক) যুগবাণী
  2. খ) দুর্দিনের যাত্রী
  3. গ) রুদ্রমঙ্গল
  4. ঘ) আমি সৈনিক
সঠিক উত্তর:
গ) রুদ্রমঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
গ) রুদ্রমঙ্গল
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের 'রুদ্রমঙ্গল' প্রবন্ধগ্রন্থে মোট আটটি প্রবন্ধ রয়েছে।
এগুলো হলো- রুদ্রমঙ্গল, আমার পথ, মোহররম, বিষবাণী, ক্ষুদিরামের মা, ধূমকেতুর পথ, মন্দির মসজিদ এবং হিন্দু-মুসলমান।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা ও বাংলাপিডিয়া
১২.
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
  1. ক) পল্লী সমাজ
  2. খ) গৃহদাহ
  3. গ) চার অধ্যায়
  4. ঘ) চরিত্রহীন
সঠিক উত্তর:
গ) চার অধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) চার অধ্যায়
ব্যাখ্যা
‘চার অধ্যায়' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। অন্যগুলো শরৎচন্দ্রের উপন্যাস।
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৩.
'কুলায় কালস্রোত' কার লেখা উপন্যাস?
  1. ক) শওকত ওসমান
  2. খ) মহাশ্বেতা দেবী
  3. গ) ইমদাদুল হক মিলন
  4. ঘ) শওকত আলী
সঠিক উত্তর:
ঘ) শওকত আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শওকত আলী
ব্যাখ্যা

'কুলায় কালস্রোত' শওকত আলী রচিত উপন্যাস। এটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়।
তার আরো কয়েকটি উপন্যাসঃ
পিঙ্গল আকাশ, যাত্রা (মুক্তিযুদ্ধভিত্তিক), প্রদোষে প্রাকৃতজন, পূর্বরাত্রি পূর্বদিন, উত্তরের খেপ ইত্যাদি। 
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
''আমার ঘর খানায় কে বিরাজ করে'' গানের রচয়িতা কে?
  1. ক) সিরাজ সাঁই
  2. খ) পবন দাস বাউল
  3. গ) শ্যামসুন্দর বৈষ্ণব
  4. ঘ) লালন সাঁই
সঠিক উত্তর:
ঘ) লালন সাঁই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লালন সাঁই
ব্যাখ্যা

বিখ্যাত বাউল সাধক ও বাউল কবি লালন সাঁই রচিত কয়েকটি বিখ্যাত বাউল গান -
- 'খাঁচার ভিতর অচিন পাখি'
- 'বাড়ির কাছে আরশি নগর'
- 'আমার ঘর খানায় কে বিরাজ করে' ইত্যাদি
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
'বিড়ালের আড়াই পা' বাগধারাটির অর্থ-
  1. ক) ক্ষণস্থায়ী রাগ
  2. খ) ভন্ড
  3. গ) লজ্জা
  4. ঘ) বেহায়াপনা
সঠিক উত্তর:
ক) ক্ষণস্থায়ী রাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্ষণস্থায়ী রাগ
ব্যাখ্যা

বিড়ালের আড়াই পা - ক্ষণস্থায়ী রাগ
বিড়াল তপস্বী - ভন্ড
উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৬.
'দীক্ষিত' শব্দের- 'ক্ষ' যুক্তব্যঞ্জনে বর্ণ আছে-
  1. ক) ক্‌ + ণ
  2. খ) হ্‌ + ম
  3. গ) ষ্‌ + ণ
  4. ঘ) ক্‌ + ষ
সঠিক উত্তর:
ঘ) ক্‌ + ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্‌ + ষ
ব্যাখ্যা
'ক্ষত্রিয়' শব্দের- 'ক্ষ' যুক্তব্যঞ্জনে ক্‌ + ষ এই দুটি বর্ণ যুক্তাবস্থায় আছে।
ক্ষ- সহযােগে গঠিত কয়েকটি শব্দ পরীক্ষা, ক্ষত্রিয়, অক্ষয়, দীক্ষিত ইত্যাদি।
উৎস: নবম - দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
১৭.
নিচের কোন বাক্যটি সন্ধি জনিত ভুল?
  1. ক) জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করেন
  2. খ) বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল
  3. গ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়
  4. ঘ) সে শিরঃপীড়ায় কষ্ট পাচ্ছে
সঠিক উত্তর:
গ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়
ব্যাখ্যা
তার দুরাবস্থা দেখে দুঃখ হয় বাক্যটি সন্ধি জনিত ভুল।
দুঃ + অবস্থা = দুরবস্থা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ।
সুতরাং শুদ্ধ বাক্যটি হবে - তার দুরবস্থা দেখে দুঃখ হয়।
আর বাকিগুলোতে সন্ধি জনিত ভুল নেই।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৮.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) অত্যধিক
  2. খ) তিরস্কার
  3. গ) পরিস্কার
  4. ঘ) লাবণ্য
সঠিক উত্তর:
গ) পরিস্কার
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিস্কার
ব্যাখ্যা

পরিষ্কার (বিশেষ্য) = পরিচ্ছন্নতা; স্বচ্ছাত; নির্মলতা।
পরিষ্কার (বিশেষণ) = নির্মণ; সাফ; পরিচ্ছন্ন।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৯.
'যাযাবর'- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সর্বজনীন
  2. খ) স্থায়ী
  3. গ) সার্বিক
  4. ঘ) স্থির
সঠিক উত্তর:
খ) স্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
খ) স্থায়ী
ব্যাখ্যা
যাযাবর অর্থ নির্দিষ্ট কোনো বাসস্থান নেই এমন, ভবঘুরে। এর বিপরীত শব্দ স্থায়ী।
২০.
'বৈজ্ঞানিক' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) বিজ্ঞান + ষ্ণ্যিক
  2. খ) বিজ্ঞান + ষ্ণ্যক
  3. গ) বিজ্ঞান + ঈক
  4. ঘ) বিজ্ঞান + ষ্ণিক
সঠিক উত্তর:
ঘ) বিজ্ঞান + ষ্ণিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিজ্ঞান + ষ্ণিক
ব্যাখ্যা

ষ্ণিক (ইক) - প্রত্যয় যোগে গঠিত কয়েকটি শব্দঃ
দক্ষ বা বেত্তা অর্থে - সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক; বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক
বিষয়ক অর্থে - সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক; নগর + ষ্ণিক = নাগরিক; ধর্ম + ষ্ণিক = ধার্মিক
বিশেষণ গঠনে - হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক; অকস্মাৎ + ষ্ণিক = আকস্মিক।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২১.
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ?
  1. ক) শব্দের
  2. খ) পদের
  3. গ) অর্থের
  4. ঘ) বাক্যের
সঠিক উত্তর:
ঘ) বাক্যের
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাক্যের
ব্যাখ্যা
ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকে। এগুলো হলো- আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২২.
নিচের কোন শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) দর্শনীয়
  2. খ) দৃষ্ট
  3. গ) দার্শনিক
  4. ঘ) দ্রষ্টা
সঠিক উত্তর:
গ) দার্শনিক
উত্তর
সঠিক উত্তর:
গ) দার্শনিক
ব্যাখ্যা
দার্শনিক (বিশেষ্য) - দর্শনশাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি,
দার্শনিক (বিশেষণ) - দর্শনশাস্ত্র সম্বন্ধীয়।
দর্শনীয়, দৃষ্ট ও দ্রষ্টা শব্দগুলো বিশেষণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩.
'ডুবুডুবু' - এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) √ডুব্‌ + ডুবু
  2. খ) √ডুব্‌ + ডুব
  3. গ) √ডুব্‌ + উ
  4. ঘ) √ডুব্‌ + আ
সঠিক উত্তর:
গ) √ডুব্‌ + উ
উত্তর
সঠিক উত্তর:
গ) √ডুব্‌ + উ
ব্যাখ্যা

অ-প্রত্যয়ান্ত কৃদন্ত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়।
যেমন - √কাঁদ্‌ + অ = কাঁদকাঁদ; √পড় + অ = পড়পড়; √মর + অ = মরমর
উ-প্রত্যয়ান্ত কৃদন্ত পদে দ্বিত্ব প্রয়োগ হয়।
যেমন - √ডুব্‌ + উ = ডুবুডুবু; √উড় + উ = উড়ুউড়ু
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৪.
'দুর্ভিক্ষ' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) ভিক্ষুকের অভাব
  2. খ) খাদ্যের অভাব
  3. গ) ভীষণ খাদ্যাভাব
  4. ঘ) ভিক্ষার অভাব
সঠিক উত্তর:
ঘ) ভিক্ষার অভাব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিক্ষার অভাব
ব্যাখ্যা

দুর্ভিক্ষ (বিশেষ্য):
আকাল; দেশব্যাপী খাদ্যাভাব; ভিক্ষার অভাব; যে অবস্থায় ভিক্ষা পাওয়া খুবই কষ্টকর।
বিপরীতার্থক শব্দঃ সুভিক্ষ
এটি একটি অব্যয়ীভাব সমাস।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

২৫.
ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা-
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৯টি। এর মধ্যে ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা ছাব্বিশটি।
যথা-
ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়।
ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রা বিশিষ্টবর্ণের সংখ্যা সাতটি।
যথা- খ, গ, ণ, থ, ধ, প, শ এবং ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ছয়টি। যথা : ঙ ঞ ৎ ং ঃ ঁ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২৬.
'চিড়িয়াখানা' শব্দটি কোন ভাষা দুটির মিশ্রণ?
  1. ক) তুর্কি ও ফারসি
  2. খ) হিন্দি ও তুর্কি
  3. গ) ফারসি ও বাংলা
  4. ঘ) হিন্দি ও ফারসি
সঠিক উত্তর:
ঘ) হিন্দি ও ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হিন্দি ও ফারসি
ব্যাখ্যা
'চিড়িয়াখানা' শব্দটি একটি মিশ্র শব্দ। এটি হিন্দি 'চিড়িয়া' ও ফারসি 'খানা' সহযোগে গঠিত শব্দ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৭.
Riders to the Sea is-
  1. ক) an epic poem
  2. খ) a novella
  3. গ) a theatrical adaptation of a poem
  4. ঘ) a one-act play
সঠিক উত্তর:
ঘ) a one-act play
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a one-act play
ব্যাখ্যা

J.M. Synge(1871-1909): In full John Millington Synge, leading figure in the Irish literary renaissance.
His famous works: Riders to The Sea (one act play), In the Shadow of the Glen, The Well of the Saints, The Playboy of the Western World, The Tinker's Wedding.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.

২৮.
What is sonnet?
  1. ক) A poem written in iambic pentameter
  2. খ) Self-contradictory statement
  3. গ) Two verse lines rhyming together at the end
  4. ঘ) A poem of sixteen lines
সঠিক উত্তর:
ক) A poem written in iambic pentameter
উত্তর
সঠিক উত্তর:
ক) A poem written in iambic pentameter
ব্যাখ্যা

A sonnet is a one-stanza, 14-line poem, written in iambic pentameter. The sonnet, which derived from the Italian word sonetto, meaning “a little sound or song," is "a popular classical form that has compelled poets for centuries," says Poets.org.
It is of three types: Petrarchan, Shakespearean, Spenserian.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

২৯.
William Somerset Maugham’s ‘The Moon and Sixpence’ is a-
  1. ক) Novel
  2. খ) Play
  3. গ) Short story
  4. ঘ) Poem
সঠিক উত্তর:
ক) Novel
উত্তর
সঠিক উত্তর:
ক) Novel
ব্যাখ্যা

William Somerset Maugham(1874 – 1965):
He is a novelist playwright and story writer.
He wrote the play: The Land of Promise.
His famous Novels: Of Human Bondage, The Sacred Flames, The Razor's Edge, Cakes and Ale, The Musician, The Moon and Sixpence, Lady Frederick.
Short Stories: The Ant and the Grasshopper, The Luncheon.
Source: Live MCQ Lecture.

৩০.
Who wrote the novel ‘Beloved’?
  1. ক) Toni Morrison
  2. খ) Jane Austen
  3. গ) Virginia Woolf
  4. ঘ) Angela Carter
সঠিক উত্তর:
ক) Toni Morrison
উত্তর
সঠিক উত্তর:
ক) Toni Morrison
ব্যাখ্যা

Toni Morrison (1931-2019): American writer noted for her examination of Black experience (particularly Black female experience) within the Black community. She received the Nobel Prize for Literature in 1993.
Her notable works: The Bluest Eye, Beloved, Sula, The Book About Mean People, A Mercy, Playing in the Dark: Whiteness and the Literary Imagination, Home, Song of Solomon, Paradise.
Source: Encyclopedia of Britannica.

৩১.
Which one is not a play?
  1. ক) Pride and Prejudice
  2. খ) Volpone
  3. গ) Death of a salesman
  4. ঘ) Pygmalion
সঠিক উত্তর:
ক) Pride and Prejudice
উত্তর
সঠিক উত্তর:
ক) Pride and Prejudice
ব্যাখ্যা

Jane Austen is called an Anti-romantic novelist in the Romantic age because of her stern attitude against youthful passion. Her famous novels are Pride and Prejudice, Sense and Sensibility, Mansfield Park, Emma, Persuasion etc.
Pygmalion is a play by G.B Shaw, Death of a salesman is a play by Arthur Miller, Volpone is a play by Ben Johnson.
Source: Live MCQ lecture and Encyclopedia Britannica.

 
৩২.
Tennyson’s ‘In Memoriam’ is-
  1. ক) an elegy
  2. খ) a novel
  3. গ) a drama
  4. ঘ) a poem
সঠিক উত্তর:
ক) an elegy
উত্তর
সঠিক উত্তর:
ক) an elegy
ব্যাখ্যা

Lord Alfred Tennyson was a represented/ Lyric poet of the Victorian Age.
His famous elegy: ‘In Memoriam’.
His famous poems: Oenone, Ulysses, Lotus Eaters, Locksley Hall, Tears Idle Tears, Tithonus, The Two Voices, The Lady of Shalott, Vision of Sin, Morte D'Arthur etc.
Famous comedies: The Falcon, Queen Mary, Harold.
Source: LiveMCQ Lecture and Encyclopaedia Britannica

৩৩.
'Not half so fixed the Trojan could remain,
While Anna begged and Dido raged in vain.'
Who wrote this? -
  1. ক)John Keats
  2. খ) Methew Arnold
  3. গ) Robert Browning
  4. ঘ) Alexander Pope
সঠিক উত্তর:
ঘ) Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Alexander Pope
ব্যাখ্যা

These lines are taken from the poem "The Rape of the Lock" written by Alexander Pope
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

৩৪.
Who wrote the following lines: ''If anything is sacred the human body is sacred''?
  1. ক) T. S. Eliot
  2. খ) Walt Whitman
  3. গ) Robert Frost
  4. ঘ) Robert Hayden
সঠিক উত্তর:
খ) Walt Whitman
উত্তর
সঠিক উত্তর:
খ) Walt Whitman
ব্যাখ্যা

Walt Whitman(1819-1892): American poet, journalist, and essayist.
Famous quotations of Walt Whitman:
‘If anything is sacred the human body is sacred.’
‘Behold, I do not give lectures or a little charity, When I give I give myself.’ (Walt Whitman: Leaves of Grass).
Source: Encyclopaedia Britannica and Forbes.

৩৫.
''Speech is great, but silence is greater'' is a quote by-
  1. ক) Thomas Carlyle
  2. খ) Charles Lamb
  3. গ) Joseph Addison
  4. ঘ) Samuel Johnson
সঠিক উত্তর:
ক) Thomas Carlyle
উত্তর
সঠিক উত্তর:
ক) Thomas Carlyle
ব্যাখ্যা

Thomas Carlyle(1795-1881): Scottish historian and essayist.
Major works: The French Revolution, Sartor Resartus.
His famous quotation-
-'Speech is great, silence is greater'
-'Popular opinion is the greatest lie'.
Source: Live MCQ Lecture and Encyclopaedia Britannica

৩৬.
The Caroline Age belongs to -
  1. ক) The Middle English Period
  2. খ) The Romantic Period
  3. গ) The Renaissance Period
  4. ঘ) The Victorian Period
সঠিক উত্তর:
গ) The Renaissance Period
উত্তর
সঠিক উত্তর:
গ) The Renaissance Period
ব্যাখ্যা

The Renaissance Period (1500 – 1660):
Preparation for Renaissance (1500 – 1558)
I) Elizabethan Period (1558 – 1603)
II) Jacobean Age (1603 – 1625)
III) Caroline Age (1625 – 1649)
IV) Commonwealth Period (1649 – 1660)
Source: LiveMCQ Lecture.

৩৭.
What type of pronoun is 'that'?
  1. ক) relative
  2. খ) demonstrative
  3. গ) indefinite
  4. ঘ) both relative and demonstrative
সঠিক উত্তর:
ঘ) both relative and demonstrative
উত্তর
সঠিক উত্তর:
ঘ) both relative and demonstrative
ব্যাখ্যা
that = ঐ, ওটা = demonstrative
that = যে, যা, যারা, যেগুলো = relative
৩৮.
Fill in the gap: His residence is on _____.
  1. ক) the Sreepara Road
  2. খ) Airport Road
  3. গ) the College Street
  4. ঘ) the Moshahid Miah Avenue
সঠিক উত্তর:
ক) the Sreepara Road
উত্তর
সঠিক উত্তর:
ক) the Sreepara Road
ব্যাখ্যা
রাস্তার নামে Street বা Avenue লাগানো থাকলে The বসে না, কিন্তু Road লাগানো থাকলে তার পূর্বে The বসে।
৩৯.
What is the singular form of media?
  1. ক) medium
  2. খ) mediam
  3. গ) medion
  4. ঘ) medus
সঠিক উত্তর:
ক) medium
উত্তর
সঠিক উত্তর:
ক) medium
ব্যাখ্যা
No explanation added.
৪০.
Fill in the blank. He used to ____ cricket in his boyhood.
  1. ক) playing
  2. খ) play
  3. গ) played
  4. ঘ) plays
সঠিক উত্তর:
খ) play
উত্তর
সঠিক উত্তর:
খ) play
ব্যাখ্যা
used to- modal auxiliary হলে অতীতের অভ্যাস বুঝায় এবং এরপর Verb এর base form বসে।
তবে get/ be এরপর used to থাকলে সেটা অভ্যস্ত অর্থে Adjective হিসেবে ব্যবহৃত হয় এবং এরপর Verb+ing ব্যবহৃত হয়।
৪১.
‘At the drop of a hat’ means –
  1. ক) instantly
  2. খ) slowly
  3. গ) suddenly
  4. ঘ) usually
সঠিক উত্তর:
ক) instantly
উত্তর
সঠিক উত্তর:
ক) instantly
ব্যাখ্যা
At the drop of a hat = instantly = তাৎক্ষণিকভাবে
৪২.
He behaves as one might expect him to do. What type of adverb clause is the underlined one?
  1. ক) Adverb Clause of cause
  2. খ) Adverb Clause of manner
  3. গ) Adverb Clause of concession
  4. ঘ) Adverb Clause of condition
সঠিক উত্তর:
খ) Adverb Clause of manner
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverb Clause of manner
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার ধরন বুঝানোর কারণে Adverb Clause of Manner.
৪৩.
I have forgotten how to play this game. What type of phrase is the underlined one?
  1. ক) Noun Phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Participle phrase
সঠিক উত্তর:
ক) Noun Phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun Phrase
ব্যাখ্যা
Verb এর Object হওয়ার কারণে Noun Phrase.
৪৪.
The old sailor shot the Albatross. (Make it Passive)
  1. ক) The Albatross is shot by the old sailor.
  2. খ) The Albatross was shot by the old sailor.
  3. গ) The Albatross was shoot by the old sailor.
  4. ঘ) The Albatross was shotted by the old sailor.
সঠিক উত্তর:
খ) The Albatross was shot by the old sailor.
উত্তর
সঠিক উত্তর:
খ) The Albatross was shot by the old sailor.
ব্যাখ্যা
shoot এর Past, Past Participle উভয়টি – Shot.
shot শব্দটি বেশি ব্যবহারের কারণে, এটাকে Present Form বলে মতে হতে পারে। তাছাড়া, এটা মনে হলেও, যেহেতু The old sailor -Third Person, Singular Number এবং Verb এর শেষে s/es নেই, তাই এটা Past Form.
৪৫.
Neither the moon nor the stars ____ seen.
  1. ক) are
  2. খ) is
  3. গ) have
  4. ঘ) has
সঠিক উত্তর:
ক) are
উত্তর
সঠিক উত্তর:
ক) are
ব্যাখ্যা
Either.. or, Neither...nor, not only....... but also দিয়ে ২টি Subject জোড়া লাগলে শেষেরটি অনুযায়ী Verb বসে।
৪৬.
That poor people are the most deprived ____ known to all. Fill in the gaps with appropriate verb.
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) has
সঠিক উত্তর:
ক) is
উত্তর
সঠিক উত্তর:
ক) is
ব্যাখ্যা
Clause Subject হলে সেটি Singular হয়।
৪৭.
Usual is synonymous to
  1. ক) unique
  2. খ) rare
  3. গ) ordinary
  4. ঘ) specific
সঠিক উত্তর:
গ) ordinary
উত্তর
সঠিক উত্তর:
গ) ordinary
ব্যাখ্যা
usual = সাধারণ
unique = অনন্য
rare = দুর্লভ
ordinary = সাধারণ
specific = নির্দিষ্ট
৪৮.
Which is not synonymous to gloomy?
  1. ক) dark
  2. খ) dim
  3. গ) obscure
  4. ঘ) delighted
সঠিক উত্তর:
ঘ) delighted
উত্তর
সঠিক উত্তর:
ঘ) delighted
ব্যাখ্যা
gloomy = বিষণ্ণ
dark = অন্ধকার
dim = অনুজ্জ্বল
obscure = দুর্বোধ্য
delighted = আনন্দিত
৪৯.
Choose the correctly spelt word-
  1. ক) Desentry
  2. খ) Disentery
  3. গ) Dysentry
  4. ঘ) Dysentery
সঠিক উত্তর:
ঘ) Dysentery
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dysentery
ব্যাখ্যা

Dysentery (Noun)
English Meaning: a disease characterized by severe diarrhea with passage of mucus and blood and usually caused by infection.
বাংলা অর্থঃ আমাশয়
Source: Merriam-Webster and Bangla Academy Dictionary

৫০.
নিচের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? ৯ / ? = ? / ১২১
  1. ক) ১৭
  2. খ) ৩৩
  3. গ) ৩৪
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
খ) ৩৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৩
ব্যাখ্যা
ধরি, ৯ / ক = ক / ১২১
বা, ক2 = ১০৮৯
বা, ক = ৩৩
৫১.
একটি সংখ্যা ৪৪৩ থেকে যতবড় ৭৬৯ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?
  1. ক) ৫৮৯
  2. খ) ৬০৬
  3. গ) ৬৩২
  4. ঘ) ৬৯৪
সঠিক উত্তর:
খ) ৬০৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০৬
ব্যাখ্যা
সংখ্যাটি = (৪৪৩ + ৭৬৯) / ২ = ৬০৬
৫২.
৯০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ৮ অনুপাতে ভাগ করলে বড় টুকরাটির দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ৩১ মিটার
  2. খ) ৩৪ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ মিটার
ব্যাখ্যা
অনুপাত গুলোর সমষ্টি: ৩ + ৭ + ৮ = ১৮
∴ বড় টুকরাটির দৈর্ঘ্য হবে, ৯০ × ৮/১৮ = ৪০ মিটার
৫৩.
সমান্তর ধারার চারটি ক্রমিক পদ a, b, c, d হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) b = (c + d) / 2
  2. খ) c = (b + d) / 2
  3. গ) a = (b + d) / c
  4. ঘ) d = (b + c) / a
সঠিক উত্তর:
খ) c = (b + d) / 2
উত্তর
সঠিক উত্তর:
খ) c = (b + d) / 2
ব্যাখ্যা
ধরি, a = 1, b = 2, c = 3, d = 4
এখন, c = (b + d)/2 = 3
∴ প্রদত্ত অপশনগুলোর মধ্যে অপশন খ-ই শর্তসিদ্ধ।
৫৪.

x − 1/x = 1 হলে x4 + 1/x4 = কত?

  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 14
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা

x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x -1/x)2 + 2.x.1/x}2 - 2
= {(1)2 + 2}2 - 2
= 32 - 2
= 7

৫৫.
a + b + c = 11, a2 + b2 + c2 = 23 হলে ab + bc + ca = কত?
  1. ক) 49
  2. খ) 51
  3. গ) 69
  4. ঘ) 92
সঠিক উত্তর:
ক) 49
উত্তর
সঠিক উত্তর:
ক) 49
ব্যাখ্যা
দেওয়া আছে, a + b + c = 11 এবং a2 + b2 + c2 = 23
আমরা জানি, a2 + b2 + c2 = (a + b + c)2 - 2(ab + bc + ca)
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2) = 112 - 23 = 98
∴ (ab + bc + ca) = 98/2 = 49
৫৬.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) y - x + 1
  2. খ) x - y + 1
  3. গ) x + y + 1
  4. ঘ) x - y - 1
সঠিক উত্তর:
খ) x - y + 1
উত্তর
সঠিক উত্তর:
খ) x - y + 1
ব্যাখ্যা
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y -1)(x - y + 1)
৫৭.
একটি শ্রেণিতে একজন অসহায় ছাত্রের জন্য চাঁদা তোলা হলো। যদি প্রত্যেক শিক্ষার্থী তার সহপাঠীর সংখ্যার সমপরিমাণ চাঁদা দেয় তবে ২৬৫২ টাকা হয়। চাঁদার পরিমাণ নির্ণয় করুন।
  1. ক) ৪৭ টাকা
  2. খ) ৫১ টাকা
  3. গ) ৫২ টাকা
  4. ঘ) ৬৩ টাকা
সঠিক উত্তর:
খ) ৫১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫১ টাকা
ব্যাখ্যা
ধরি, শ্রেণিতে শিক্ষার্থী আছে ক + ১ জন, তাহলে, মাথাপিছু চাঁদার পরিমাণ হবে ক টাকা।
⇒ শর্তমতে, (ক + ১)ক = ২৬৫২
⇒ ক + ক - ২৬৫২ = ০
⇒ ক + ৫২ক - ৫১ক - ২৬৫২ = ০
⇒ ক(ক + ৫২) - ৫১(ক + ৫২) = ০
⇒ (ক + ৫২)(ক - ৫১) = ০
∴ক = ৫১ [যেহেতু, চাঁদার পরিমাণ ঋণাত্মক (- ৫২) হবে না]
৫৮.
১২ টি সংখ্যার যোগফল ৬৭০। এদের প্রথম ৫ টির গড় ৬৭ এবং শেষের ৬ টির গড় ৪৯ হলে ৬ষ্ঠ সংখ্যাটি কত?
  1. ক) ৪১
  2. খ) ৪২
  3. গ) ৪৩
  4. ঘ) ৭১
সঠিক উত্তর:
ক) ৪১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪১
ব্যাখ্যা
প্রথম ৫ টি সংখ্যার সমষ্টি = ৬৭ × ৫ = ৩৩৫
শেষ ৬ টি সংখ্যার সমষ্টি = ৪৯ × ৬ = ২৯৪
∴ ৬ষ্ঠ সংখ্যাটি = ৬৭০ - (৩৩৫ + ২৯৪)
= ৪১
৫৯.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৪৫ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১১ হলে সংখ্যাটি কত?
  1. ক) ২৯
  2. খ) ৩৮
  3. গ) ৪৭
  4. ঘ) ৫৬
সঠিক উত্তর:
খ) ৩৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৮
ব্যাখ্যা
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y
প্রশ্নমতে,
১০y + x + ৪৫ = ১০x + y
⇒৯x - ৯y = ৪৫
⇒৯(x - y) = ৪৫
∴ x - y = ৫
এবং x + y = ১১
এখন,
২x = ১৬
x = ৮
এবং y = ৩
∴ সংখ্যাটি = ১০ × ৩ + ৮
= ৩৮
৬০.
(3√3 × 3√5)6 = কত?
  1. ক) 25
  2. খ) 49
  3. গ) 169
  4. ঘ) 225
সঠিক উত্তর:
ঘ) 225
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 225
ব্যাখ্যা

(3√3 × 3√5)6
= (31/3  × 51/3)6
= 32 × 52
= 225

৬১.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4 : 2, এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 4 : 2
  2. খ) 2 : 1
  3. গ) 4 : 1
  4. ঘ) 1 : 4
সঠিক উত্তর:
গ) 4 : 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 : 1
ব্যাখ্যা

দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত,
π×42 : π×22
= 16 : 4 = 4 : 1

৬২.
আমিষ গঠনের একক কী?
  1. ক) অর্গানিক এসিড
  2. খ) ফেরোসোফেরিক এসিড
  3. গ) অক্সিজেন
  4. ঘ) অ্যামাইনো এসিড
সঠিক উত্তর:
ঘ) অ্যামাইনো এসিড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যামাইনো এসিড
ব্যাখ্যা
অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন- এ চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়৷
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই এবং জীববিজ্ঞান (নবম-দশম শ্রেণি)৷
৬৩.
উদ্ভিদবিজ্ঞানের জনক কে?
  1. ক) থিওফ্রাস্টাস
  2. খ) এরিস্টটল
  3. গ) ল্যামার্ক
  4. ঘ) এন্টনি ফন
সঠিক উত্তর:
ক) থিওফ্রাস্টাস
উত্তর
সঠিক উত্তর:
ক) থিওফ্রাস্টাস
ব্যাখ্যা
এরিস্টটলকে প্রাণিবিজ্ঞানের জনক ও থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিজ্ঞানের জনক বলা হয়। বাইলজি শব্দের প্রবর্তক ল্যামার্ক ও অনুজীব বিজ্ঞানের জনক বলা হয় এন্টনি ফন লিউয়েনহুককে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৪.
জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি আলোচনা করে -
  1. ক) Morphology
  2. খ) Histology
  3. গ) Endocrinology
  4. ঘ) Cytology
সঠিক উত্তর:
খ) Histology
উত্তর
সঠিক উত্তর:
খ) Histology
ব্যাখ্যা
জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি আলোচিত হয় হিস্টোলজি (Histology) তে।
Morphology(অঙ্গসংস্থান বিদ্যা) = জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়।
Endocrinology = জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা হয় এই শাখায়।
Cytology = জীবদেহের কোষের গঠন, কার্যাবলি, ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৫.
রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়?
  1. ক) A
  2. খ) B
  3. গ) O
  4. ঘ) AB
সঠিক উত্তর:
ঘ) AB
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AB
ব্যাখ্যা
'O' গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘O’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘O’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে। 'AB' গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই 'AB' গ্রুপ নিতে পারে বিধায় 'AB' গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৬৬.
পারমানবিক সংখ্যা হলো-
  1. ক) পরমাণুর ইলেকট্রন সংখ্যা
  2. খ) পরমাণুর প্রোটন সংখ্যা
  3. গ) পরমাণুর নিউট্রন সংখ্যা
  4. ঘ) ইলেকট্রনের ভর
সঠিক উত্তর:
খ) পরমাণুর প্রোটন সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) পরমাণুর প্রোটন সংখ্যা
ব্যাখ্যা
পরমাণুর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে যা একটি পরমাণুর নিজস্ব সত্তা বা তার পরিচয়। পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে বলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ না নেওয়া একটি পরমাণু সাধারণত আধান নিরপেক্ষ হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণির রসায়ন বোর্ড বই।
৬৭.
বায়ুমন্ডলের কোন স্তরে 'বজ্রপাত' সৃষ্টি হয়?
  1. ক) স্ট্রাটোমন্ডল
  2. খ) মেসোমন্ডল
  3. গ) তাপমন্ডল
  4. ঘ) ট্রপোমন্ডল
সঠিক উত্তর:
ঘ) ট্রপোমন্ডল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রপোমন্ডল
ব্যাখ্যা
বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়। যথা- ট্রপোমন্ডল, স্টার স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল। ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে বলে ট্রপোমন্ডল। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬৮.
কোনটি কম্পাঙ্কের একক?
  1. ক) ওহম
  2. খ) প্যাসকেল
  3. গ) হার্জ
  4. ঘ) নিউটন
সঠিক উত্তর:
গ) হার্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) হার্জ
ব্যাখ্যা
বলের একক হলো নিউটন। কেলভিল হলো তাপমাত্রা, হার্জ হলো কম্পাংক এবং ওহম হলো বৈদ্যুতিক রোধের একক। চাপের একক প্যাসকেল।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৬৯.
উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R-COOK) কে কি বলে?
  1. ক) সাবান
  2. খ) সোডা
  3. গ) ভিনেগার
  4. ঘ) ফরমালিন
সঠিক উত্তর:
ক) সাবান
উত্তর
সঠিক উত্তর:
ক) সাবান
ব্যাখ্যা
সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R-COOK)। তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়। সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।
৭০.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে VIRUS-এর পূর্ণরূপ কী?
  1. ক) Vital Information Resources Under Siege
  2. খ) Virtual Information Resources Under Siege
  3. গ) Vital Information Rescue Under Siege
  4. ঘ) Virtual Information Resources Under Sanction
সঠিক উত্তর:
ক) Vital Information Resources Under Siege
উত্তর
সঠিক উত্তর:
ক) Vital Information Resources Under Siege
ব্যাখ্যা
VIRUS-এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক 'University of New Haven'-এর অধ্যাপক ফ্রেড কোহেন৷ অতি পরিচিত কিছু ভাইরাস হলোঃ Stone, Vienna, CIH, Folder, Trojan Horse ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি।
৭১.
অবজেক্ট ডেটার উদাহরণ হলো-
  1. ক) ছবি
  2. খ) M
  3. গ) মিরাজ
  4. ঘ) ২০৯
সঠিক উত্তর:
ক) ছবি
উত্তর
সঠিক উত্তর:
ক) ছবি
ব্যাখ্যা
যে সকল ডেটা কোন পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে না তাদেরকে অ-নিউমেরিক ডেটা বলে৷ বিভিন্ন ধরনের অ-নিউমেরিক ডেটা রয়েছে৷
যেমনঃ M, Y, a, b ইত্যাদি ক্যারেক্টার ডেটা; মিরাজ, সুমাইয়া, ঢাকা, লন্ডন ইত্যাদি স্ট্রিং ডেটা; ছবি, শব্দ ও ভিডিও হলো অবজেক্ট ডেটা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭২.
কোনটি আউটসোর্সিং-এর মার্কেটপ্লেস?
  1. ক) টুইটার
  2. খ) মাইস্পেস
  3. গ) ডিঘ
  4. ঘ) ওডেস্ক
সঠিক উত্তর:
ঘ) ওডেস্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওডেস্ক
ব্যাখ্যা
আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়া৷ বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhouse.com ইত্যাদি খুবই জনপ্রিয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৩.
ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা-বেচা করাকে কী বলে?
  1. ক) ই-মেইল
  2. খ) ই-ট্রেড
  3. গ) ই-কমার্স
  4. ঘ) ই-গভর্নেন্স
সঠিক উত্তর:
গ) ই-কমার্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ই-কমার্স
ব্যাখ্যা
বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা কেনা-বেচা বা লেনদেন করা বা সুযোগ সৃষ্টি করাকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে। আধুনিক ডেটা প্রসেসিং বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছুই ই-কমার্স এর অর্ন্তভুক্ত। alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি হলো জনপ্রিয় কিছু ই-কমার্সের উদাহরণ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷
৭৪.
কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) SQL
  2. খ) HTML
  3. গ) FORTRAN
  4. ঘ) PROLOG
সঠিক উত্তর:
ঘ) PROLOG
উত্তর
সঠিক উত্তর:
ঘ) PROLOG
ব্যাখ্যা
মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতাকে রূপদান করাকে Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়৷ কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং৷ ১৯৫০ সালে তাঁর আবিষ্কৃত ''টুরিং টেস্ট'' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণার ভিত্তি স্থাপন করে৷ Artificial intelligence কে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ব্যবহার করা হয়। যেমনঃ LISP, CLISP, PROLOG (Programming logic), C/C++, Java ইত্যাদি৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷
৭৫.
অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
  1. ক) বায়োমেট্রিক্স
  2. খ) রোবোটিক্স
  3. গ) ভার্চুয়্যাল রিয়েলিটি
  4. ঘ) বায়োইনফরমেটিক্স
সঠিক উত্তর:
খ) রোবোটিক্স
উত্তর
সঠিক উত্তর:
খ) রোবোটিক্স
ব্যাখ্যা
প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়। রোবটের হাত-পা অথবা বিশেষভাবে তৈরি কোন অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। কিছু জনপ্রিয় রোবট নির্মাতা প্রতিষ্ঠান হলোঃ FANUC, Yaskawa, Boston Dynamics, iRobot.
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৬.
Wi-fi এর পূর্ণরূপ কি?
  1. ক) Worldwide Fidelity
  2. খ) Wireless Field
  3. গ) Wireless Fraction
  4. ঘ) Wireless Fidelity
সঠিক উত্তর:
ঘ) Wireless Fidelity
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Wireless Fidelity
ব্যাখ্যা
'Wi-Fi' এর পূর্ণরূপ-Wireless Fidelity। ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। এটি প্রযুক্তিগতভাবে আইইইই ৮০২.১১বি নামে পরিচিত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৭.
কোন ভাষাটি কম্পিউটার সরাসরি অনুবাদ ছাড়া বুঝতে পারে?
  1. ক) Algorithmic languages
  2. খ) COBOL
  3. গ) SQL
  4. ঘ) Machine Language
সঠিক উত্তর:
ঘ) Machine Language
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Machine Language
ব্যাখ্যা
কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা(Machine Language)। এ ভাষায় বাইনারি সংখ্যা (1 এবং 0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়। কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে। এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৭৮.
কুয়েরি ল্যাংগুয়েজ কোনটি?
  1. ক) SQL
  2. খ) QUEL
  3. গ) QBE
  4. ঘ) সবকটি
সঠিক উত্তর:
ঘ) সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবকটি
ব্যাখ্যা
যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। যথা- QUEL, QBE, SQL.
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷
৭৯.
এক ব্যাক্তি P বিন্দু থেকে একটি বিল্ডিং এর চূড়ার দিকে দেখলো যা তার চোখের সাথে ৩০° কোণ উৎপন্ন করে। বিল্ডিং-এর দিকে আরেকটু হেটে যাওয়ার পর এবার উৎপন্ন কোণ ৬০°। লোকটির অতিক্রান্ত দূরত্ব কত?
  1. ক) ১০ ফুট
  2. খ) ১৩ ফুট
  3. গ) ২০ ফুট
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
কোনো বাহুরই মান দেওয়া নেই। তাই এখান থেকে দূরত্ব নির্ণয় করা অসম্ভব।
৮০.
আজ যদি সোমবার হয় তবে ৬২ দিন পর কী বার হবে?
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) শুক্রবার
  3. গ) শনিবার
  4. ঘ) রবিবার
সঠিক উত্তর:
ঘ) রবিবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবিবার
ব্যাখ্যা
প্রতি সাতদিন পর পর সপ্তাহের একই দিনের পুনরাবৃত্তি ঘটে৷ যদি ৬৩ দিন পর সোমবার হয় তবে (৯ × ৭ - ১) অর্থাৎ নয় সপ্তাহ পূর্ণ হওয়ার একদিন আগের দিন তথা রবিবার হবে সঠিক উত্তর।
৮১.
১.১৪, ১.৯ এর কত শতাংশ?
  1. ক) ৪৫%
  2. খ) ৫৩%
  3. গ) ৬০%
  4. ঘ) ৭৩%
সঠিক উত্তর:
গ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০%
ব্যাখ্যা
(১.১৪ × ১০০)/১.৯ = ৬০%
৮২.
'ঘণ্টার কাটা এবং মিনিটের কাটা দুই সমকোণ উৎপন্ন করে অবস্থান করে' প্রতি ঘণ্টায় এমন দৃশ্য কয়বার দেখা যায়?
  1. ক) একবারো নয়
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
খ) ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১
ব্যাখ্যা
যখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ৩০ মিনিট এর ব্যবধান থাকে তখন ১৮০° কোণে অবস্থান করে। প্রতি এক ঘণ্টায় ১ বারি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা পরস্পর ১৮০° কোণে অবস্থান করে।
৮৩.
কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১৫% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৮২৮০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ৭১৫০
  2. খ) ৭২০০
  3. গ) ৭৭০০
  4. ঘ) ৭৭৮০
সঠিক উত্তর:
খ) ৭২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২০০
ব্যাখ্যা
১৫% বৃদ্ধিতে লোকসংখ্যা ১১৫ জন
১১৫ জন বছরশেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০ জন
বছর শেষে লোকসংখ্যা ৮২৮০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা = (৮২৮০ × ১০০) / ১১৫ = ৭২০০ জন
৮৪.
গণিত করার সময় সতর্ক থাকতে হয়, নইলে _____ পারে।
  1. ক) খোদার খাসি
  2. খ) কায়দা হয়ে যেতে
  3. গ) কেঁচে যেতে
  4. ঘ) উড়নপেকে
সঠিক উত্তর:
গ) কেঁচে যেতে
উত্তর
সঠিক উত্তর:
গ) কেঁচে যেতে
ব্যাখ্যা
কেঁচে যাওয়া - পণ্ড হয়ে যাওয়া।
উড়নচণ্ডী - অপব্যয়ী।
কায়দা হওয়া - বশে আসা।
শূন্যস্থানে বাক্যের Context অনুযায়ী 'কেঁচে যেতে' ব্যবহৃত হবে।
৮৫.
একজন মা সবসময় তার সন্তানের চেয়ে বেশি _____।
  1. ক) জ্ঞানী
  2. খ) বয়স্ক
  3. গ) আবেগী
  4. ঘ) বুদ্ধিমান
সঠিক উত্তর:
খ) বয়স্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) বয়স্ক
ব্যাখ্যা
একজন মা সবসময়ই তার সন্তানের চেয়ে বেশি জ্ঞানী, আবেগী বা বুদ্ধিমান নাও হতে পারেন। কিন্তু তার বয়স সবসময়ই তার সন্তানের চেয়ে বেশি হবে।
৮৬.
APPLE কে যদি DSSOH দ্বারা চিহ্নিত করা হয় তবে ORANGE কে চিহ্নিত করা যাবে কিভাবে?
  1. ক) JRUDQH
  2. খ) RUDQJH
  3. গ) RUDQHJ
  4. ঘ) EUDJRQ
সঠিক উত্তর:
খ) RUDQJH
উত্তর
সঠিক উত্তর:
খ) RUDQJH
ব্যাখ্যা
মধ্যের দুইটি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি লিখা হয়েছে। যেমন- A এর পর B, C বাদ দিয়ে D লিখা হয়েছে; এভাবে ORANGE কে কোডিং করলে পাওয়া যাবে RUDQJH.
৮৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 25
  2. খ) 36
  3. গ) 41
  4. ঘ) 49
সঠিক উত্তর:
গ) 41
উত্তর
সঠিক উত্তর:
গ) 41
ব্যাখ্যা

এখানে,
5 × 3 + 4 = 19,
6 × 4 + 5 = 29
এবং 7 × 5 + 6 = 41।

৮৮.
৩ বছর অন্তর অন্তর জন্ম নেয়া ৫টি শিশুর বয়সের যোগফল ৫০ বছর। সবচেয়ে ছোট শিশুটির বয়স কত?
  1. ক) ১
  2. খ) ০
  3. গ) ৪
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
ধরি,
সবচেয়ে ছোটটির বয়স x
তাহলে,
x + (x + 3) + (x + 6) + (x + 9) + (x + 12) = 50
⇒ 5x = 20
⇒ x = 4.
∴ সবচেয়ে ছোটটির বয়স = x = 4 বছর
৮৯.
২, ৩, ৭, ১১, ১৩ - এখানের ব্যতিক্রমী সংখ্যাটা বের করুন।
  1. ক) ১৩
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
এখানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে ২। বাকি সবগুলো বেজোড় মৌলিক সংখ্যা৷
৯০.
Choose the correct spelling.
  1. ক) Surveillance
  2. খ) Surveilance
  3. গ) Surviellance
  4. ঘ) Survellance
সঠিক উত্তর:
ক) Surveillance
উত্তর
সঠিক উত্তর:
ক) Surveillance
ব্যাখ্যা
Surveillance - close observation, especially of a suspected spy or criminal.
৯১.
সপ্তম শতকের স্বাধীন গৌড় রাজ্যের রাজধানী ছিলো কোথায়?
  1. ক) পুন্ড্রনগর
  2. খ) কর্ণসুবর্ণ
  3. গ) বড়কামতা
  4. ঘ) বিক্রমপুর
সঠিক উত্তর:
খ) কর্ণসুবর্ণ
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্ণসুবর্ণ
ব্যাখ্যা
সপ্তম শতকের শুরুতে শশাঙ্ক উত্তর বাংলায় একটি শক্তিশালী স্বাধীন রাজ্য গড়ে তোলেন। এই রাজ্যের রাজধানী ছিলো মুর্শিদাবাদ জেলার নিকটবর্তী কর্ণসুবর্ণ।
উত্তর বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত স্বাধীন গৌড়রাজ্যের বিস্তৃতি ছিলো। ৫৯৪-৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক গৌড়রাজ্য শাসন করেন।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯২.
বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলিত হয় কোন গ্যাসক্ষেত্র থেকে?
  1. ক) তিতাস
  2. খ) রাখরাবাদ
  3. গ) বিবিয়ানা
  4. ঘ) কৈলাশটিলা
সঠিক উত্তর:
গ) বিবিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
গ) বিবিয়ানা
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে ২৭টি গ্যাসক্ষেত্র রয়েছে। এর মধ্যে ২০টি উৎপাদনে রয়েছে, ২টি এখনো উৎপাদনে যায়নি এবং ৫টির উৎপাদন স্থগিত রয়েছে।
সর্বাধিক পরিমাণে উত্তোলিত গ্যাসক্ষেত্রের তালিকা:
- প্রথম – বিবিয়ানা – ১৩০০ মি. ঘনফুট
- দ্বিতীয় – তিতাস – ৫২২.১ মি. ঘনফুট
- তৃতীয় – জালালাবাদ – ২৪৬.২ মি. ঘনফুট
- চতুর্থ – হবিগঞ্জ – ২২৬.১ মি. ঘনফুট।
(সূত্র: পেট্রোবাংলা)
৯৩.
রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কবে?
  1. ক) ১৮১৮ সালে
  2. খ) ১৮২০ সালে
  3. গ) ১৮২৪ সালে
  4. ঘ) ১৮২৮ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৮২৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮২৮ সালে
ব্যাখ্যা
বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় ১৮২৮ সালের ২০ আগস্ট ব্রাহ্মসমাজ বা ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ব্রাহ্মসমাজ হলো ঈশ্বরের সমাজ।
ব্রাহ্মসমাজের সভ্যরা একে সর্বজনীন ধর্ম হিসেবে বিবেচনা করলেও এটি হিন্দু ধর্মের একটি শাখায় পরিণত হয়। দ্বারকানাথ ঠাকুর ও দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্রাহ্মসমাজের অনুসারী ছিলেন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-১১৭ এবং বাংলাপিডিয়া)
৯৪.
কোন শতকে ফকির-সন্ন্যাসী আন্দোলন সংঘটিত হয়?
  1. ক) সতের শতক
  2. খ) আঠারো শতক
  3. গ) উনিশ শতক
  4. ঘ) ষোল শতক
সঠিক উত্তর:
খ) আঠারো শতক
উত্তর
সঠিক উত্তর:
খ) আঠারো শতক
ব্যাখ্যা
বাংলায় ব্রিটিশবিরোধী প্রথম আন্দোলন হলো ফকির-সন্ন্যাসী আন্দোলন। আঠারো শতকের ১৭৬০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত এই আন্দোলনের ব্যাপ্তি ছিলো।
এই আন্দোলনে ফকিরদের নেতৃত্ব দেন মজনু শাহ। অন্যদিকে সন্ন্যাসীদের পক্ষে নেতৃত্ব দেন ভবানী পাঠক।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯৫.
অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন-
  1. ক) নুরুল আমিন
  2. খ) এ কে ফজলুল হক
  3. গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. ঘ) খাজা নাজিমুদ্দিন
সঠিক উত্তর:
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর
সঠিক উত্তর:
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিমলীগ ১১৪টি আসন পেয়ে জয় লাভ করে এবং সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হন।
১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টি হলে খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-১৪১)
৯৬.
ড. শামসুজ্জোহা কোন আন্দোলনের সময় মারা যান?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) শিক্ষা আন্দোলন
  3. গ) ঊনসত্তরের গণঅভুত্থান
  4. ঘ) মুক্তিযুদ্ধ
সঠিক উত্তর:
গ) ঊনসত্তরের গণঅভুত্থান
উত্তর
সঠিক উত্তর:
গ) ঊনসত্তরের গণঅভুত্থান
ব্যাখ্যা
উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ড. মোহাম্মদ শামসুজ্জোহা শহিদ হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং প্রক্টর ছিলেন।
আন্দোলনরত ছাত্রদের বাচাঁতে গিয়ে তিনি নিজেই শহিদ হন। তার মৃত্যুর ফলে আইয়ুব খান বিরোধী আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৯৭.
মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টরের কমান্ডার ছিলেন কে?
  1. ক) কে. এম শফিউল্লাহ
  2. খ) খালেদ মোশাররফ
  3. গ) রফিকুল ইসলাম
  4. ঘ) এ.এন.এম নূরুজ্জামান
সঠিক উত্তর:
খ) খালেদ মোশাররফ
উত্তর
সঠিক উত্তর:
খ) খালেদ মোশাররফ
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এর মধ্যে ফেনী নদী থেকে উত্তর দিকে আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত বৃহত্তর নোয়াখালী, ‍বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর জেলার অংশ বিশেষ এবং ঢাকা শহর নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
২ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং মেজর এটিএম হায়দার।
অন্যদিকে মেজর কে. এম শফিউল্লাহ এবং মেজর এ.এন.এম নূরুজ্জামান ছিলেন ৩ নং সেক্টরের কমান্ডার ছিলেন। মেজর রফিকুল ইসলাম ছিলেন ১ নং সেক্টরের কমান্ডার।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৯৮.
বর্তমানে দেশের কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতাধীন?
  1. ক) ৮৭ শতাংশ
  2. খ) ৯২ শতাংশ
  3. গ) ৯৬ শতাংশ
  4. ঘ) ৯০ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৯৬ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বর্তমানে দেশের ৯৬ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতাধীন।
দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২,৭৮৭ মেগাওয়াট। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৫১০ কিলোওয়াট ঘন্টা।
বিদ্যুতের সিস্টেম লস ১০.০৩ শতাংশ। বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৩.৬৪ কোটি।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৯৯.
ইসলামপুরী কোন ফসলের জাত?
  1. ক) পেঁয়ারা
  2. খ) টমেটো
  3. গ) বেগুন
  4. ঘ) লিচু
সঠিক উত্তর:
গ) বেগুন
উত্তর
সঠিক উত্তর:
গ) বেগুন
ব্যাখ্যা
ইসলামপুরী, তারাপুরী, শুকতারা, নয়নতারা, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো, শিংনাথ, নয়ন কাজল, কেজি বেগুন, তাল বা তল্লা বেগুন, উত্তরা, লাফফা, ঈশ্বরদী-১, খটখটিয়া ইত্যাদি বেগুনের কতগুলো জাত।
(সূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
১০০.
সর্বপ্রথম সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয় কোথায়?
  1. ক) রংপুরে
  2. খ) টাঙ্গাইলে
  3. গ) চট্টগ্রামে
  4. ঘ) হাতিয়ায়
সঠিক উত্তর:
গ) চট্টগ্রামে
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রামে
ব্যাখ্যা
সর্বপ্রথম ১৯৭৯ সালে চট্টগ্রাম জেলার বেতাগী ও পোমরাতে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়।
এরপর ১৯৮১-৮২ সালে উত্তরবঙ্গের বৃহত্তর ৭টি জেলায় সরকারী বনভূমিতে কমিউনিটি ফরেষ্ট্রী প্রকল্পের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অংশীদারিত্বমূলক সামাজিক বনায়নের প্রচলন করে।
বর্তমান পর্যন্ত সামাজিক বনায়নের আওতায় ৯৯,৩১৪ হেক্টর জমি এবং ৭৩,২২৩ কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে।
উপকূলীয় বনায়ন কর্মসূচি শুরু হয় ১৯৬৬ সাল থেকে।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
১০১.
বর্তমানে বাংলাদেশে মহিলা প্রতি উর্বরতার হার কত?
  1. ক) ২.০৪
  2. খ) ২.১৫
  3. গ) ৩.০৫
  4. ঘ) ৪.৪০
সঠিক উত্তর:
ক) ২.০৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ২.০৪
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে মহিলা (১৪-৪৯ বছর) প্রতি উর্বরতা হার ২.০৪। গর্ভ নিরোধক ব্যবহারকারীর হার ৬৩.৪ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১০২.
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
  1. ক) ১৩৭ নং
  2. খ) ১৩৯ নং
  3. গ) ১৪০ নং
  4. ঘ) ১৪১ নং
সঠিক উত্তর:
গ) ১৪০ নং
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪০ নং
ব্যাখ্যা
সংবিধানের ১৪০ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
১৩৭ নং অনুচ্ছেদে কর্ম কমিশনের প্রতিষ্ঠা, ১৩৯ নং এ কমিশন সদস্যদের পদের মেয়াদ এবং ১৪১ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের বার্ষিক রিপোর্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১০৩.
সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে?
  1. ক) ১১৯ নং অনুচ্ছেদ
  2. খ) ১২০ নং অনুচ্ছেদ
  3. গ) ১২১ নং অনুচ্ছেদ
  4. ঘ) ১২২ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
ঘ) ১২২ নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২২ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১২২ নং অনুচ্ছেদের ২ নং দফায় ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
এই দফা অনুসারে কোন ব্যক্তি ভোটার তালিকায় নামভুক্তির যোগ্য হবেন যদি তিনি,
- বাংলাদেশের নাগরিক হন।
- তার বয়স ১৮ বছরের কম না হয়
- আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ না হয়ে থাকেন
- সংশ্লিষ্ট এলাকার অধিবাসী হয়ে থাকেন
- ১৯৭২ সালের যোগসাজশকারী আইনের অধীন কোন অপরাধে দণ্ডিত না হয়ে থাকেন।
অন্যদিকে সংবিানের ১১৯ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব, ১২০ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কর্মচারীগণ এবং ১২১ নং অনুচ্ছেদে প্রতি এলাকার জন্যে একটিমাত্র ভোটার তালিকা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১০৪.
গণপরিষদে খসড়া সংবিধানের উপর মোট কতটি পাঠ অনুষ্ঠিত হয়?
  1. ক) ছয়টি
  2. খ) চারটি
  3. গ) তিনটি
  4. ঘ) পাঁচটি
সঠিক উত্তর:
খ) চারটি
উত্তর
সঠিক উত্তর:
খ) চারটি
ব্যাখ্যা
১৯৭২ সালের ১২ অক্টোবর সংবিধান প্রণয়ন কমিটি ১৫৩টি অনুচ্ছেদ সম্বলিত ৭২ পৃষ্ঠার খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। এই খসড়া সংবিধানের উপর মোট চারটি পাঠ শেষে তা গৃহিত হয়।
এর মধ্যে ১৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রথম পাঠ অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পাঠ অনুষ্ঠিত হয়। ৪ নভেম্বর তৃতীয় ও চতুর্থ পাঠ অনুষ্ঠিত হয়।
একইদিন গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১০৫.
কোন সংসদে বিরোধীদলীয় নেতা ছিলো না?
  1. ক) দ্বিতীয় সংসদ
  2. খ) চতুর্থ সংসদ
  3. গ) ষষ্ঠ সংসদ
  4. ঘ) সপ্তম সংসদ
সঠিক উত্তর:
গ) ষষ্ঠ সংসদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ষষ্ঠ সংসদ
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ১১টি সংসদ গঠিত হয়েছে। এর মধ্যে প্রথম সংসদ ও ষষ্ঠ সংসদে কোন বিরোধীদলীয় নেতা ছিলো না।
ষষ্ঠ সংসদ দেশের সবচেয়ে স্বল্পকালীন সংসদ যার স্থায়িত্ব ছিলো মাত্র ১২ দিন।
বাংলাদেশের প্রথম সংসদীয় বিরোধীদলীয় নেতার নাম আসাদুজ্জামান খান। বর্তমান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
(সূত্র: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
১০৬.
চলতি ২০২০-২০২১ অর্থবছরে ঘোষিত মোট বাজেটের পরিমাণ কত?
  1. ক) ৫,৬২,০০০ কোটি টাকা
  2. খ) ৫,৬৮,০০০ কোটি টাকা
  3. গ) ৫,৭৮,০০০ কোটি টাকা
  4. ঘ) ৫,৮২,০০০ কোটি টাকা
সঠিক উত্তর:
খ) ৫,৬৮,০০০ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫,৬৮,০০০ কোটি টাকা
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ ৫,৬৮,০০০ কোটি টাকা যা জিডিপির ১৭.৯ শতাংশ।
বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৩১ লক্ষ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। বাজেটে এডিপির পরিামাণ ২ লক্ষ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।
জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮.২ শতাংশ। মোট ঘাটতির পরিমাণ ১,৯০,০০০ কোটি টাকা।
(সূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট এবং বাংলা ট্রিবিউন)
১০৭.
বাংলাদেশ প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করছে কোন দেশের সাথে?
  1. ক) ভুটান
  2. খ) নেপাল
  3. গ) ভারত
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
ক) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ক) ভুটান
ব্যাখ্যা
প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ৬ ডিসেম্বর ২০২০ ভুটানের সাথে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) করতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের ১১০টি ও ভুটানের ৩৪টি পণ্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে।
(সূত্র: বাংলা ট্রিবিউন, ২৩ নভেম্বর ২০২০)
১০৮.
স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি কে?
  1. ক) শ্যামল চৌধুরী
  2. খ) শামীম শিকদার
  3. গ) গোপাল পাল
  4. ঘ) নিতুন কুণ্ডু
সঠিক উত্তর:
খ) শামীম শিকদার
উত্তর
সঠিক উত্তর:
খ) শামীম শিকদার
ব্যাখ্যা
স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কের মোড়ে অবস্থিত।
ভাস্কর্যটির স্থপতি - শামীম শিকদার। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি ১৯৮৮ সালে স্থাপিত হয়।
অন্যদিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের স্থপতি শ্যামল চৌধুরী ও গোপাল পাল।
রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের স্থাপতি নিতুন কুণ্ডু।
(সূত্র: দৈনিক ভোরের কাগজ)
১০৯.
অসমাপ্ত আত্মজীবনী এ পর্যন্ত কতটি ভাষায় অনুবাদ হয়েছে?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১৪টি
সঠিক উত্তর:
ঘ) ১৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪টি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী এ পর্যন্ত ১৪টি ভাষায় অনুবাদ হয়েছে। এগুলো হলো:
ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনিশ, অসমিয়া, রুশ, ইতালিয় এবং মালয়। এছাড়া গত ৭ অক্টোবরে এটির ব্রেইল সংস্করণ উন্মোচন করা হয়।
(সূত্র: প্রথম আলো)
১১০.
কোন কর্মসম্পাদনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসরণে বাধ্য নয়?
  1. ক) প্রধান বিচারপতি নিয়োগ
  2. খ) জরুরি অবস্থা ঘোষণা
  3. গ) কর্মকমিশনের চেয়ারম্যান নিয়োগ
  4. ঘ) সংসদ ভেঙ্গে দেওয়া
সঠিক উত্তর:
ক) প্রধান বিচারপতি নিয়োগ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রধান বিচারপতি নিয়োগ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কর্ম সম্পাদন করে থাকেন।
জরুরি অবস্থা ঘোষণা, সংসদ অধিবেশন আহবান, স্থগিত বা ভঙ্গ করা, চেয়ারম্যানসহ কর্মকমিশনের সদস্যের নিয়োগ ইত্যাদি সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করে থাকেন।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১১১.
নিচের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে?
  1. ক) মেহেরপুর
  2. খ) ঝালকাঠি
  3. গ) শেরপুর
  4. ঘ) খাগড়াছড়ি
সঠিক উত্তর:
ঘ) খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খাগড়াছড়ি
ব্যাখ্যা
বাংলাদেশে জাতীয় সংসদের মোট ৩০০টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে।
সর্বাধিক বিশটি আসন রয়েছে ঢাকা জেলায়। ৫০টি সংরক্ষিত নারী আসনসহ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
(সূত্র: নির্বাচন কমিশন)
১১২.
বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
  1. ক) গ্রাম সরকার
  2. খ) ইউনিয়ন পরিষদ
  3. গ) উপজেলা প্রশাসন
  4. ঘ) জেলা পরিষদ
সঠিক উত্তর:
গ) উপজেলা প্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) উপজেলা প্রশাসন
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন।
সর্বোচ্চ স্তর হলো সচিবালয়। এর নিম্নে বিভাগীয় প্রশাসন। তার নিচে জেলা প্রশাসন। বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনকে মাঠ প্রশাসন ধরা হয়।
অন্যদিকে গ্রাম সরকার (বিলুপ্ত), ইউনিয়ন পরিষদ (সর্বনিম্ন), উপজেলা পরিষদ ও জেলা পরিষদ হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১১৩.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) ইলিনয়
  2. খ) মিশিগান
  3. গ) ডেলাওয়ার
  4. ঘ) ওয়াইমিঙ
সঠিক উত্তর:
গ) ডেলাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেলাওয়ার
ব্যাখ্যা
৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিকভাবে বিজয়ী জো বাইডেন ১৯৭৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে ৪৭তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি সিনেটর পদ থেকে পদত্যাগ করেন।
২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।
(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট ও CNN)
১১৪.
নিচের কোন দেশটিতে তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে?
  1. ক) জর্ডান
  2. খ) কাতার
  3. গ) আলবেনিয়া
  4. ঘ) জিবুতি
সঠিক উত্তর:
খ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
খ) কাতার
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে।
২০১৭ সালে সৌদি নেতৃত্বাধীন জোট কাতারের উপর অবরোধ আরোপের পর তুরস্ক কাতারের পাশে দাড়ায়। এর অংশ হিসেবে তুরস্ক সেখানে খালিদ বিন ওয়ালিদ নামের সামরিক বেইজ নির্মাণ করে।
কাতার ব্যতীত সিরিয়া, আজারবাইজান, সোমালিয়া, ইরাক, উত্তর সাইপ্রাস ও আফগানিস্তানে তুরস্কের সামরিক উপস্থিতি রয়েছে।
(সূত্র: ওয়াশিংটন পোস্ট)
১১৫.
বিশ্বের বৃহত্তম আঞ্চলিক বাণিজ্যিক ব্লক কোনটি?
  1. ক) AFTA
  2. খ) RCEP
  3. গ) USMCA
  4. ঘ) EU
সঠিক উত্তর:
খ) RCEP
উত্তর
সঠিক উত্তর:
খ) RCEP
ব্যাখ্যা
সম্প্রতি ১৫ নভেম্বর ২০২০ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের মধ্যে স্বাক্ষরিত RCEP (The Regional Comprehensive Economic Partnership) চুক্তি হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক বাণিজ্যিক ব্লক বা মুক্ত বাণিজ্য চুক্তি।
এই জোটের অধীন দেশসমূহের সম্মিলিত জিডিপি বিশ্ব জিডিপির প্রায় ৩০ শতাংশ। দেশগুলোর জনসংখ্যাও বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ।
চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান)
১১৬.
কী বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়?
  1. ক) ইলেক্ট্রন মাইক্রোস্কোপির বিকাশ
  2. খ) লিথিয়াম আয়ন ব্যাটারি
  3. গ) জিনোম এডিটিং পদ্ধতি
  4. ঘ) হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত
সঠিক উত্তর:
গ) জিনোম এডিটিং পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
গ) জিনোম এডিটিং পদ্ধতি
ব্যাখ্যা
রসায়নে ২০২০ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের এমানুয়েল শারপন্টিয়ের এবং যুক্তরাষ্ট্রের জেনিফার ডাউডনা। জিনোম এডিটিংয়ের পদ্ধতি উদ্ভাবনের জন্যে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
অন্যদিকে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত ও এর চিকিৎসার উন্নতির জন্যে হার্ভে জে আল্টার (যুক্তরাষ্ট্র), চার্লস রাইস (যুক্তরাষ্ট্র), মিকায়েল হগটন (যুক্তরাজ্য) চিকিৎসা বিজ্ঞানে ২০২০ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্র: নোবেল পুরস্কার ওয়েবসাইট)
১১৭.
কোন দেশের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সম্প্রতি পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) তুরস্ক
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
ব্যাখ্যা
ককেশাস অঞ্চলে ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধে গত ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী উভয়পক্ষ বিদ্যমান অবস্থায় থাকবে এবং আর্মেনিয়া আজারবাইজানের নিকট অতিরিক্ত তিনটি জেলা হস্তান্তর করবে।
এছাড়া নাগার্নো কারাবাখ এলাকায় রাশিয়ার ১,৯৬০ জন শান্তিরক্ষী আগামি পাঁচ বছর মোতায়েন থাকবে। এই চুক্তির প্রতিবাদে আর্মেনিয়ায় ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১১৮.
আফ্রিকান কোন দেশটি ফ্রান্সের সাবেক উপনিবেশ ছিলো?
  1. ক) লিবিয়া
  2. খ) মিশর
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) লাইবেরিয়া
সঠিক উত্তর:
গ) আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) আলজেরিয়া
ব্যাখ্যা
আফ্রিকার বিশটি দেশ ফ্রান্সের উপনিবেশবাদ থেকে স্বাধীনতা লাভ করে। দেশগুলো হলো:
আলজেরিয়া, তিউনেশিয়া, মরক্কো, বারকিনা ফাসো, মালি, মৌরিতানিয়া, সেনেগাল, গিনি, আইভরি কোস্ট, টোগো, বেনিন, ক্যামেরুন, গ্যাবন, কঙ্গো, কমোরোস, মাদাগাস্কার, জিবুতি, নাইজার, শাদ ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।
সম্প্রতি এসব দেশের কতগুলোতে ফ্রান্সবিরোধী মনোভাব উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে লিবিয়া, মিশর ও লাইবেরিয়া যথাক্রমে ইতালি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
(সূত্র: ডয়েচভেলে এবং হিস্টোরি ডটকম)
১১৯.
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া কোন আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে?
  1. ক) স্থায়ী সালিশি আদালত
  2. খ) আন্তর্জাতিক অপরাধ আদালত
  3. গ) দি হেগ ট্রাইব্যুনাল
  4. ঘ) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
সঠিক উত্তর:
ঘ) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
ব্যাখ্যা

রোহিঙ্গা ইস্যুতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ই নভেম্বর হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে। এটি জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি।
আইসিজে ২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের প্রতি চারদফা অন্তর্বর্তী নির্দেশনা জারি করে। এই মামলায় মিয়ানমার ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার বক্তব্য পেশ করবে।

চারটি নির্দেশনা হলঃ
১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
২. মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে।
৪. রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চারমাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জমা দিতে হবে। এরপর প্রতি ছয়মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে। এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হবে।

সূত্র: আইসিজে এবং প্রথম আলো রিপোর্ট।

১২০.
নিচের কোন দেশটি মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত?
  1. ক) ভানুয়াতু
  2. খ) নাউরু
  3. গ) ফিজি
  4. ঘ) সলোমান দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
খ) নাউরু
উত্তর
সঠিক উত্তর:
খ) নাউরু
ব্যাখ্যা
মাইক্রোনেশিয়া হলো ওশেনিয়া মহাদেশের একটি অঞ্চল যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপসমূহের নিয়ে গঠিত।
এই অঞ্চলে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা পাঁচটি। এগুলো হলো:
নাউরু, পালাউ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়া।
অন্যদিকে সলোমান দ্বীপপুঞ্জ, ফিজি, ভানুয়াতু ও পাপুয়া নিউগিনি মেলানেশিয়ার অন্তর্গত।
টোঙ্গা, টুভ্যালু ও সামোয়া পলিনেশিয়া অঞ্চলে অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২১.
প্রোটেস্টান্টানিজমের সূত্রপাত হয় কোন শতকে?
  1. ক) চতুর্দশ শতক
  2. খ) পঞ্চদশ শতক
  3. গ) ষোড়শ শতক
  4. ঘ) সপ্তদশ শতক
সঠিক উত্তর:
গ) ষোড়শ শতক
উত্তর
সঠিক উত্তর:
গ) ষোড়শ শতক
ব্যাখ্যা
প্রোটেস্টান্টানিজম হলো ষোড়শ শতকে সংঘটিত খ্রিস্টান ধর্মের একটি সংস্কার আন্দোলন।
ষোড়শ শতকের শুরুর দিকে জার্মান ধর্মযাজক মার্টিন লুথার প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেন। তার এই প্রতিবাদে মাধ্যমে প্রতিবাদী খ্রিস্টধর্ম বা প্রোটেস্টানিজমের সূচনা ঘটে।
এর অংশ হিসেবে ১৫৪৩-১৫৫৫ সময়ে জার্মানিতে ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়।
পরবর্তীতে অগসবার্গের সন্ধির মাধ্যমে এই সংঘাতের অবসান হয় এবং খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
(সূত্রঃ স্নাতক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২২.
কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?
  1. ক) মিয়ানমার
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভুটান
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
ব্যাখ্যা
BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ডিক্লারেশনের প্রতিষ্ঠিত হয়।
BIMSTEC সদরদপ্তর ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকায় উদ্বোধন করা হয়। এর সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড।
সার্কের সদস্য পাকিস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান বিমসটেক সদস্য নয়।
বর্তমান চেয়ারম্যান শ্রীলংকা এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
(সূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)
১২৩.
জাতিসংঘ ঘোষণা গৃহিত হয় কবে?
  1. ক) ১২ জুন ১৯৪১
  2. খ) ১৪ আগস্ট ১৯৪১
  3. গ) ১ জানুয়ারি ১৯৪২
  4. ঘ) ১ ডিসেম্বর ১৯৪৩
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি ১৯৪২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি ১৯৪২
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাতিসংঘ গঠনের প্রক্রিয়া শুরু হয়। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক বা প্রথম ধাপ হলো লন্ডন ঘোষণা (১২ জুন ১৯৪১ জেমস প্রাসাদ থেকে)।
পরবর্তী ধাপ, আটলান্টিক সনদ (১৪ আগস্ট ১৯৪১ আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলস থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক)।
১৯৪২ সালের ১ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন এবং ২৬টি দেশ কর্তৃক জাতিসংঘ ঘোষণা গৃহিত হয়।
১৯৪৩ সালের ১৮ অক্টোবর – ১১ নভেম্বর মস্কো সম্মেলন।
১৯৪৩ সালের ২৮ নভেম্বর – ১ ডিসেম্বর তেহরান সম্মেলন।
১৯৪৪ সালের ২১ আগস্ট – ৭ অক্টোবর ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহিত হয়।
১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার ইয়াল্টায় ৫টি রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যা একই বছরের ২৪ অক্টোবর কার্যকরের মধ্য দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১২৪.
জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ পালিত হয় কত সালে?
  1. ক) ১৯৯৩ সাল
  2. খ) ১৯৯৮ সাল
  3. গ) ২০১০ সাল
  4. ঘ) ২০১১ সাল
সঠিক উত্তর:
গ) ২০১০ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১০ সাল
ব্যাখ্যা
- ২০১০ সাল - আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ
- ১৯৯৩ সাল – আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠী বর্ষ
- ১৯৯৮ সাল – আন্তর্জাতিক সমুদ্র বর্ষ
- ২০১১ সাল – আন্তর্জাতিক বন বর্ষ।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১২৫.
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে সবচেয়ে বেশি দায়ী কোনটি?
  1. ক) মিথেন
  2. খ) নাইট্রাস অক্সাইড
  3. গ) ফ্লোরোনেইটেড গ্যাস
  4. ঘ) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর:
ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা
গ্রিনহাউজ গ্যাসসমূহ পৃথিবী থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। গ্রিনহাউজ গ্যাসসমূহের মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রধান।
বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃরণের মধ্যে ৮১ শতাংশই কার্বন ডাই অক্সাইড।
এছাড়া মিথেন ১০ শতাংশ, নাইট্রাস অক্সাইড ৭ শতাংশ এবং ফ্লোরোনেইটেড গ্যাসসমূহ ৩ শতাংশ।
(সূত্র: মার্কিন পরিবেশ রক্ষা এজেন্সি)
১২৬.
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় পৃথিবীর সবচেয়ে নিচু দেশ কোনটি?
  1. ক) সামোয়া
  2. খ) মালদ্বীপ
  3. গ) হাইতি
  4. ঘ) পূর্ব তীমুর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হলো মালদ্বীপ।
সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির গড় উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি এবং সর্বোচ্চ উচ্চতম স্থানের উচ্চতা মাত্র ২.৩ মিটার বা ৭ ফুট ৭ ইঞ্চি।
ফলে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি পেলে মালদ্বীপ সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে যেতে পারে।
(সূত্র: মালদ্বীপের সরকারি ওয়েবসাইট)
১২৭.
বাংলাদেশে মাস অনুসারে সর্বাধিক স্বাভাবিক ‍বৃষ্টিপাত হয় কোন মাসে?
  1. ক) জুন
  2. খ) জুলাই
  3. গ) আগস্ট
  4. ঘ) সেপ্টেম্বর
সঠিক উত্তর:
খ) জুলাই
উত্তর
সঠিক উত্তর:
খ) জুলাই
ব্যাখ্যা
বাংলাদেশের মাসিক স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ:
জানুয়ারি – ৯.০ মি.মি.
ফ্রেবুয়ারি – ২৫.৫ মি.মি.
মার্চ – ৫২.৪ মি.মি.
এপ্রিল – ১৩০.২ মি.মি.
মে – ২৭৭.৩ মি.মি.
জুন – ৪৫৯.৪ মি.মি.
জুলাই – ৫২৩.০ মি.মি.
আগস্ট – ৪২০.৪ মি.মি.
সেপ্টেম্বর – ৩১৮.২ মি.মি.
অক্টোবর – ১৬০.৩ মি.মি.
নভেম্বর – ৪২.৪ মি.মি.
ডিসেম্বর – ৯.৬ মি.মি.।
(সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর)
১২৮.
নিচের কোন দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত?
  1. ক) সেন্ট হেলেনা
  2. খ) বোর্নিও
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) চ্যাগোস
সঠিক উত্তর:
ঘ) চ্যাগোস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চ্যাগোস
ব্যাখ্যা
চ্যাগোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত একটি বিতর্কিত দ্বীপপুঞ্জ।
অতীতে এটি মরিশাসের অংশ ছিলো। ১৯৬৫ সালে মরিশাসের স্বাধীনতার বিনিময়ে ব্রিটেন এটি জোরপূর্বক নিয়ে নেয়।
জাতিসংঘ সাধারণ পরিষদ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিধিতেও চ্যাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের অংশ হিসেবে উল্লেখ রয়েছে।
চ্যাগোস দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটোরির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে যুক্তরাষ্ট্রের দিয়াগো গার্সিয়া নৌঘাটি অবস্থিত।
অন্যদিকে বোর্নিও দ্বীপ প্রশান্ত মহাসাগর, সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং সাইপ্রাস দ্বীপ ভূমধ্যসাগরে (আটলান্টিক মহাসাগরের অংশ) অবস্থিত।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২৯.
মিয়ানমার ও ভারত উভয় দেশের সাথে বাংলাদেশের কোন উপজেলার সীমান্ত রয়েছে?
  1. ক) থানচি
  2. খ) বিলাইছড়ি
  3. গ) নাইক্ষংছড়ি
  4. ঘ) রুমা
সঠিক উত্তর:
খ) বিলাইছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) বিলাইছড়ি
ব্যাখ্যা
বাংলাদেশের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে। রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার তিন দেশের সীমান্ত মিলিত হয়েছে।
(সূত্র: স্থানীয় সরকার মন্ত্রণালয়)
১৩০.
BELA কী?
  1. ক) পরিবেশ বিষয়ক এনজিও
  2. খ) সরকারি ত্রাণ ব্যবস্থাপনা কাউন্সিল
  3. গ) আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প
  4. ঘ) সিডরে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কর্মসূচি
সঠিক উত্তর:
ক) পরিবেশ বিষয়ক এনজিও
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিবেশ বিষয়ক এনজিও
ব্যাখ্যা
BELA (The Bangladesh Environmental Lawyers Association) বাংলাদেশের পরিবেশ বিষয়ক একটি এনজিও যা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
এটির প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ফারুক। বর্তমান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ আইনের বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে BELA প্রতিষ্ঠিত হয়।
(সূত্র: ক্লাইমেট নেটওয়ার্ক ওয়েবসাইট)
১৩১.
বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়?
  1. ক) পশ্চিমা বায়ু
  2. খ) মহাদেশীয় বায়ু
  3. গ) মেরু বায়ু
  4. ঘ) অয়ন বায়ু
সঠিক উত্তর:
ঘ) অয়ন বায়ু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অয়ন বায়ু
ব্যাখ্যা
বাংলাদেশে জুন মাসে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত উত্তর-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম অয়ন বায়ু হিসেবে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়।
এই বায়ু হিমালয় পর্বতে বাঁধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশের সর্বত্র বিশেষত উত্তর-পূর্বাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩২.
নিচের কোনটি ভূমিরূপ পরিবর্তনের পদ্ধতি নয়?
  1. ক) বিচূর্ণীভবন
  2. খ) অবক্ষেপণ
  3. গ) নগ্নীভবন
  4. ঘ) পরিস্রবণ
সঠিক উত্তর:
ঘ) পরিস্রবণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিস্রবণ
ব্যাখ্যা
ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল (Causes and effects of slow changes of the earth's surface): 
- পৃথিবীর আকস্মিক পরিবর্তনের জন্য তিনটি প্রধান ভূমিরূপের সৃষ্টি হয়। তা হলো- পর্বত, মালভূমি এবং সমভূমি।
- এসব ভূমিরূপ বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন- সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি দ্বারা খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন ভূমিরূপে পরিণত হয়।
- এই পরিবর্তন প্রক্রিয়াকে ধীর পরিবর্তন বলে।
- এতে সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি শক্তি খুব ধীরে ধীরে ভূত্বকের ক্ষয়সাধন করে থাকে।
- ফলে ভূত্বকের উপরিস্থিত শিলা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়।
- এই শিলা অপসারিত হয়, আবার নতুন করে শিলা চূর্ণ-বিচূর্ণ হয়। এভাবে পর্যায়ক্রমে প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূমি ক্ষয়প্রাপ্ত হতে থাকে।
- যেসব প্রক্রিয়ায় ভূমিরূপের ধীর পরিবর্তন হচ্ছে তাদেরকে প্রধানত চারটি পর্যায়ে বিভক্ত করা যায়।
(ক) বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবন (Weathering and Erosion)
(খ) অপসারণ (Transporation)
(গ) নগ্নীভবন (Denudation)
(ঘ) অবক্ষেপণ (Deposition)

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৩৩.
নিচের কোন নদীটি ব্রহ্মপুত্রের উপনদী?
  1. ক) শীতলক্ষ্যা
  2. খ) করতোয়া
  3. গ) তিস্তা
  4. ঘ) ধলেশ্বরী
সঠিক উত্তর:
গ) তিস্তা
উত্তর
সঠিক উত্তর:
গ) তিস্তা
ব্যাখ্যা
ধরলা ও তিস্তা নদী হলো ব্রহ্মপুত্রের প্রধান উপনদী। বংশী ও শীতলক্ষ্যা হলো ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী।
অন্যদিকে করতোয়া যমুনার উপনদী এবং ধলেশ্বরী যমুনার শাখা নদী।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-১৫৪)
১৩৪.
নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. ক) অংশগ্রহণ
  2. খ) দায়িত্বশীলতা
  3. গ) অস্বচ্ছতা
  4. ঘ) জবাবদিহিতা
সঠিক উত্তর:
গ) অস্বচ্ছতা
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্বচ্ছতা
ব্যাখ্যা
সুশাসন হলো উত্তমরূপে শাসন বা যথার্থ শাসন। দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ ইত্যাদি সুশাসনের সহায়ক হিসেবে কাজ করে।
পক্ষান্তরে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, দুর্নীতি প্রভৃতি সুশাসনকে বাধাগ্রস্ত করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৩৫.
সামাজিক অবক্ষয় রোধে কোনটি সহায়ক ভূমিকা পালন করতে পারে?
  1. ক) মূল্যবোধ শিক্ষা
  2. খ) আইনের শাসন
  3. গ) ন্যায়বিচার প্রতিষ্ঠা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সামাজিক অবক্ষয় হলো মূল্যবোধের অনুপস্থিতি। সামাজিক অবক্ষয় রোধ করতে মূল্যবোধ শিক্ষা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, সহনশীলতা প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৩৬.
উৎপত্তি অনুসারে Ethics কোন ধরনের আচরণের সাথে সম্পর্কিত?
  1. ক) আবশ্যিক আচরণ
  2. খ) উত্তম আচরণ
  3. গ) সামষ্টিক আচরণ
  4. ঘ) ঐচ্ছিক আচরণ
সঠিক উত্তর:
ঘ) ঐচ্ছিক আচরণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঐচ্ছিক আচরণ
ব্যাখ্যা
ইংরেজি Ethics শব্দটি গ্রিক শব্দ Ethos থেকে উদ্ভূত। Ethos শব্দটির অর্থ হলো ঐচ্ছিক আচরণ।
অর্থাৎ Ethics বা নীতিবিদ্যা হলো মানুষের আচরণের রীতিনীতি সম্পর্কিত বিজ্ঞান। নীতিবিদ্যা মানুষের ঐচ্চিক আচরন নিযে আলোচনা করে।
(সূত্রঃ নীতিবিদ্যা : স্নাতক শ্রেণী)
১৩৭.
সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
  1. ক) ১৯ নং
  2. খ) ২৭ নং
  3. গ) ২৮ নং
  4. ঘ) ৩২ নং
সঠিক উত্তর:
খ) ২৭ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ নং
ব্যাখ্যা
সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ''সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী।''
অন্যদিকে,
১৯ নং অনুচ্ছেদে সুযোগের সমতা, ২৮ নং অনুচ্ছেদে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য না হওয়ার নিশ্চয়তা এবং ৩২ নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষার নিশ্চিয়তা সম্পর্কে বলা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান)