পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা – ৩ টপিক: এশিয়া মহাদেশ - ২ মধ্য এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং ইউরোপ মহাদেশ উত্তর ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক দেশ মধ্য ইউরোপ: ট্রান্স ককেশিয়ান অঞ্চল দক্ষিণ ইউরোপ: বলকান রাষ্ট্র • পূর্ব ইউরোপ, • পশ্চিম ইউরোপ [Live Class – 5 & 6]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
  1. মরক্কো 
  2. তুরস্ক 
  3. আলজেরিয়া
  4. আলবেনিয়া 
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা
ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা (১৯৮৮): 
- তারিখ: ১৫ নভেম্বর, ১৯৮৮ সাল। 
- ঘটনা: ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা। 
- ঘোষণাস্থল: আলজিয়ার্স, আলজেরিয়া। 
- ঘোষণা প্রদানকারী: ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি মুক্তি সংস্থার (PLO) চেয়ারম্যান ছিলেন। 
- রাজধানী হিসেবে ঘোষণা: জেরুজালেম। 
- প্রথম স্বীকৃতিদাতা দেশ: আলজেরিয়া। 
- এই ঘোষণা প্রথম ইন্তিফাদার (ফিলিস্তিনি গণজাগরণ) সময়কালে ফিলিস্তিনি স্বায়ত্তশাসনের দাবি সুদৃঢ় করেছিল।

উৎস: আল জাজিরা (২২ মে, ২০২৪)
.
বেনিতো মুসোলিনি কোন দেশের ফ্যাসিস্ট একনায়ক ছিলেন?
  1. জার্মানি 
  2. ইতালি
  3. ফ্রান্স 
  4. রাশিয়া 
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
বেনিতো মুসোলিনি:
- বেনিতো মুসোলিনি ছিলেন ইতালির প্রধানমন্ত্রী (১৯২২–১৯৪৩) এবং বিশ শতকের ইউরোপের প্রথম ফ্যাসিস্ট একনায়ক।
- বেনিতো মুসোলিনি গঠন করেন আধাসামরিক এক স্বেচ্ছাসেবক বাহিনী যার নাম ফ্যাসিস্ট পার্টি।
- এ বাহিনী তাদের নেতা মুসোলিনির বক্তব্যকেই নীতি ও আদর্শ হিসেবে মেনে প্রাচীন ইতালির সম্ভ্রম পুনরুদ্ধারে ব্যাপৃত হয়।
- অল্প সময়ের মধ্যেই মুসোলিনি একটি শক্তিশালী সামরিক দল গঠন করেন।
- ১৯২২ সালের দিকে হাজার হাজার ফ্যাসিস্ট স্বেচ্ছাসেবক নিয়ে রাজধানী রোমের পথে রওনা হন মুসোলিনি।
- তখনকার রাজা ভিক্টর ইমানুয়েলস বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিলেও তারা তার নির্দেশ মানেনি।
- এরপর ক্ষমতায় চলে আসেন ফ্যাসিস্ট পার্টির নেতা মুসোলিনি।
- প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসলেও সময়ের আবর্তে তিনি এক প্রভাবশালী স্বৈরশাসক বনে যান।
- তার নেতৃত্বেই ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির স্বপক্ষে যুদ্ধ করে।

উৎস: Britannica.
ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ইস্তাম্বুল কোন সাম্রাজ্যের রাজধানী ছিল?
  1. অটোমান সাম্রাজ্য
  2. বাইজেন্টাইন সাম্রাজ্য
  3. রোমান সাম্রাজ্য 
  4. ক ও খ উভয়ই 
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই 
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই 
ব্যাখ্যা
ইস্তাম্বুল:
- ইস্তাম্বুল তুরস্কের সবচেয়ে বড় শহর ও প্রধান সমুদ্রবন্দর।
- এটি অতীতে বাইজেন্টাইন সাম্রাজ্য (কনস্টান্টিনোপল নামে) এবং পরে অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল।
- ইস্তাম্বুলের পুরনো প্রাচীরঘেরা শহরটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি ত্রিভুজাকৃতির উপদ্বীপে অবস্থিত।
- ইস্তাম্বুল দীর্ঘ ২,৫০০ বছরেরও বেশি সময় ধরে কখনো একটি সেতু, আবার কখনো একটি প্রতিবন্ধক হিসেবে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সাম্রাজ্যিক শক্তির সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে আছে।
- ইতিহাসের অধিকাংশ সময়জুড়ে এটি ছিল বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত শহর।
- শহরটির প্রাচীন নাম বাইজান্টিয়াম সম্ভবত এসেছে ‘বাইজাস’ নামক একজন গ্রিক নেতার নাম থেকে, যিনি মেগারা শহর থেকে এসেছিলেন।

উৎস: Britannica.
.
জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর কে ছিলেন?
  1. দ্বিতীয় উইলিয়াম 
  2. অ্যাঞ্জেলা মার্কেল
  3. অটো ভন বিসমার্ক
  4. অ্যাডলফ হিটলার 
সঠিক উত্তর:
অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
অটো ভন বিসমার্ক
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক:
- জন্ম: ১ এপ্রিল, ১৮১৫ সাল, প্রুশিয়া (বর্তমান জার্মানি)।
- মৃত্যু: ৩০ জুলাই, ১৮৯৮, হামবুর্গের কাছে।
- প্রুশিয়ার প্রধানমন্ত্রী: ১৮৬২–৭৩ এবং ১৮৭৩–৯০ সাল।
- অটো ভন বিসমার্ক ছিলেন জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর (১৮৭১–৯০ সাল)।
- সাম্রাজ্য প্রতিষ্ঠার পর বিসমার্ক শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেন।
- তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে তিনি প্রায় দুই দশক ধরে ইউরোপে শান্তি বজায় রাখতে সক্ষম হন।
- দেশীয় রাজনীতিতে তিনি ভূমি-মালিক শ্রেণির একনায়কতান্ত্রিক প্রবণতা অতিক্রম করতে ব্যর্থ হন।
- তার শাসন এই শ্রেণির প্রভাবের অধীন ছিল।
- অটো ভন বিসমার্ক কূটনৈতিক দক্ষতা ও জার্মান ঐক্যের জন্য ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

উৎস: Britannica.
.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র?
  1. এস্তোনিয়া
  2. লাটভিয়া
  3. লিথুয়ানিয়া
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- বাল্টিক রাষ্ট্র বলতে ইউরোপের উত্তর-পূর্ব অঞ্চল তথা বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে।
- দেশগুলো হলো: এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া।
- বাল্টিক সাগর ইউরোপের উত্তরাংশে অবস্থিত।
- এর চারদিকে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড এবং ডেনমার্কের দ্বীপসমূহ অবস্থিত।

উৎস: Britannica.
.
অসলো চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
ব্যাখ্যা
ফিলিস্তিন মুক্তি সংস্থা (PLO): 
- সম্পূর্ণ নাম: Palestine Liberation Organization (PLO).
- প্রতিষ্ঠা: ১৯৬৪ সাল। 
- প্রধান উদ্দেশ্য: ফিলিস্তিনি জনগণের স্বাধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। 
- প্রাথমিক কার্যক্রম: বিভিন্ন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে একত্রিত করা। 
- ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর PLO বিশ্বমঞ্চে ব্যাপক পরিচিতি লাভ করে।
- ১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘকালীন গেরিলা যুদ্ধ পরিচালনা করে।
- ১৯৯৩ সালে ইসরায়েলের সঙ্গে অসলো চুক্তি স্বাক্ষর করে।
- বিশ্বব্যাপী ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্বকারী প্রধান রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত।
- জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উৎস: Britannica.
.
নিচের কোনটি মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ?
  1. মালদ্বীপ
  2. আফগানিস্তান
  3. তাজিকিস্তান
  4. ইরান
সঠিক উত্তর:
তাজিকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
তাজিকিস্তান
ব্যাখ্যা
তাজিকিস্তান:
- তাজিকিস্তান মধ্য এশিয়ার অন্তর্গত একটি স্থলবেষ্টিত দেশ।
- দেশটির উত্তরে কিরগিজস্তান, পূর্বে চীন, দক্ষিণে আফগানিস্তান এবং পশ্চিম ও উত্তর-পশ্চিমে উজবেকিস্তান সীমানা গঠন করেছে।
- তাজিকিস্তানে রয়েছে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল: গোরনো-বাদাখশান (“পর্বতময় বাদাখশান”), যার রাজধানী খোরুগ (Khorog)।
- মধ্য এশিয়ার পাঁচটি দেশের মধ্যে এটি আয়তনে সবচেয়ে ছোট, তবে উচ্চতার বিচারে এটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে; কারণ এখানে সবচেয়ে বেশি এবং সবচেয়ে উঁচু পাহাড় রয়েছে।
- ১৯২৯ সাল থেকে ১৯৯১ সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত তাজিকিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের একটি সদস্য প্রজাতন্ত্র।
- দেশটির রাজধানী হলো দুশানবে (Dushanbe)।

উল্লেখ্য, আফগানিস্তান স্থলবেষ্টিত দেশ হলেও এটি মধ্য এশিয়ার দেশ নয়। 

উৎস: Britannica.
.
কে গ্লাসনস্ত নীতি প্রবর্তন করেন?
  1. জোসেফ স্ট্যালিন
  2. ভ্লাদিমির পুতিন 
  3. ভ্লাদিমির লেনিন
  4. মিখাইল গর্বাচেভ
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
গ্লাসনস্ত: 
- গ্লাসনস্ত (Glasnost) ছিল সোভিয়েত ইউনিয়নের একটি নীতি, যার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলির ওপরে উন্মুক্ত আলোচনা উৎসাহিত করা হয়।
- ১৯৮০-এর দশকের শেষভাগে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ গ্লাসনস্ত নীতিটি প্রবর্তন করেন।
- এই নীতির ফলে সোভিয়েত ইউনিয়নের গণতান্ত্রিকীকরণের সূচনা ঘটে।
- এর পরিণতিতে সোভিয়েত রাজনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আসে।
- কমিউনিস্ট পার্টির একক কর্তৃত্ব হ্রাস পায় এবং বহুপদপ্রার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়।
- গ্লাসনস্ত সরকারের কর্মকর্তা ও প্রশাসনের সমালোচনার সুযোগ সৃষ্টি করে এবং সংবাদমাধ্যমকে আরও স্বাধীনভাবে তথ্য প্রচারের অনুমতি দেয়।

উৎস: Britannica.
.
আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
  1. মক্কা 
  2. জেরুজালেম
  3. মদিনা 
  4. ইস্তাম্বুল 
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
আল-আকসা মসজিদ:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত একটি পবিত্র ইসলামিক উপাসনালয়।
- এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক ইসরা (রাত্রিকালীন সফর) যাত্রার শেষ গন্তব্য।
- কুরআনের সূরা আল-ইসরা (১৭:১)-তে উল্লেখ আছে যে, এক রাতে আল্লাহ মহানবীকে মক্কার পবিত্র মসজিদ (আল-মসজিদ আল-হারাম) থেকে জেরুজালেমের এই দূরবর্তী মসজিদে (আল-মসজিদ আল-আকসা) নিয়ে যান।
- এই পবিত্র স্থানে পৌঁছে, মহানবী (সা.) ইব্রাহিম (আ.), মূসা (আ.), ঈসা (আ.) সহ আল্লাহর অন্যান্য রাসূলদের (রুসুল) নিয়ে নামাজ আদায় করেন।
- ঐ রাতেই তিনি এই স্থান থেকে আসমানে আরোহণ করেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, যাকে ইসলামে মিরাজ বলা হয়।
- আল-আকসা মসজিদ শব্দটি অনেক সময় শুধু মূল মসজিদ নয়, বরং সমগ্র চত্বর — যেখানে ডোম অব দ্য রকসহ বিভিন্ন স্থাপনা রয়েছে — সেটিকেও বোঝাতে ব্যবহৃত হয়।
- এই সমগ্র এলাকাটি আনুষ্ঠানিকভাবে পরিচিত আল-হারাম আল-শরীফ (অর্থাৎ “মহান পবিত্র স্থান”) নামে।

উৎস: Britannica.
১০.
মিনস্ক কোন দেশের রাজধানী?
  1. ইউক্রেন 
  2. রাশিয়া 
  3. বেলারুশ 
  4. মলদোভা 
সঠিক উত্তর:
বেলারুশ 
উত্তর
সঠিক উত্তর:
বেলারুশ 
ব্যাখ্যা
বেলারুশ: 
- বেলারুশ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ।
- রাজধানী: মিনস্ক। 
- ১৯৯১ সালে স্বাধীনতা লাভের আগে পর্যন্ত এটি ছিল সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত।
- বেলারুশ পূর্বে "বেলোরাশিয়া" বা "হোয়াইট রাশিয়া" নামে পরিচিত ছিল।
- যদিও বেলারুশীয়রা একটি স্বতন্ত্র জাতিগত পরিচয় ও ভাষা নিয়ে গঠিত, তারা ইতিহাসে খুব কমই একক রাজনৈতিক স্বাধীনতা ও ঐক্য উপভোগ করেছে, যার ব্যতিক্রম ছিল ১৯১৮ সালের একটি স্বল্পকালীন সময়। 
- বেলারুশের সোভিয়েত অতীতের প্রভাব আজও স্পষ্ট, যা প্রকাশ পায় কমিউনিস্ট রাজনৈতিক দলগুলোর সক্রিয় উপস্থিতি এবং দেশের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায়।
- দেশের প্রায় এক-পঞ্চমাংশ জনগণ বাস করে রাজধানী মিনস্কে একটি বিস্তৃত আধুনিক নগর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক ধ্বংসের পর পুনর্নির্মাণ করা হয়।

উৎস: Britannica.
১১.
কোন আরব-ইসরাইল যুদ্ধকে ছয় দিনের যুদ্ধ বলা হয়?
  1. প্রথম আরব ইসরাইল যুদ্ধ
  2. দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ
  3. তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ
  4. চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ
সঠিক উত্তর:
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ:
- ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
- এই যুদ্ধ মাত্র ছয় দিন স্থায়ী হয়েছিল বলে একে ছয় দিনের যুদ্ধও বলা হয়।
- ১৯৬৭ সালের ৫ জুন ইসরায়েল বিমান হামলা চালিয়ে মিসরীয় বিমানবাহিনীর ৯০ শতাংশ ধ্বংস করে দেয়।
- ৬ জুন ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজার পতন হয়। তখন ওই উপত্যকা মিসরের শাসনে ছিল।
- ৭ জুন ইসরায়েলি সেনাবাহিনী সুয়েজ খালের পূর্ব তীর দখল করে।

উৎস: বিবিসি বাংলা।
প্রথম আলো।
১২.
যুক্তরাজ্য বলতে কোনটিকে বোঝায়?
  1. স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলস
  2. স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড
  3. স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
গ্রেট ব্রিটেন ও যুক্তরাজ্য:
- গ্রেট ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম (যুক্তরাজ্য) নামগুলি আসলে সমার্থক নয়।
- ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে গ্রেট ব্রিটেন।
- কিন্তু ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে যুক্তরাজ্য গঠিত। 
- গ্রেট ব্রিটেন মূলত বিশাল একটি দ্বীপ এবং বেশ কিছু দ্বীপপুঞ্জের সমষ্টি।
- উত্তর আটলান্টিক মহাসাগরের এই দ্বীপটি বিশ্বের নবম বৃহত্তম দ্বীপ।
- ১৭০৭ সালে ইউনিয়ন আইনের মাধ্যমে স্কটল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়।
- গ্রেট ব্রিটেনের সঙ্গে উত্তর আয়ারল্যান্ড মিলে গঠিত হয় যুক্তরাজ্য বা ইউনাইটেট কিংডম (ইউকে)।
- গ্রেট ব্রিটেনের আয়তন ২,০৯,৩৩১ বর্গকিলোমিটার, আর যুক্তরাজ্যের আয়তন ২,৪২,৪৯৫ বর্গকিলোমিটার।
- গ্রেট ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু চয়েছে।
- পার্লামেন্ট দ্বারা শাসিত।

উৎস: Britannica.
রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?
  1. সুলতান সুলাইমান
  2. রেজা শাহ পাহলভি
  3. কামাল আতাতুর্ক
  4. সুলতান সালাহউদ্দিন আইয়ুবী
সঠিক উত্তর:
কামাল আতাতুর্ক
উত্তর
সঠিক উত্তর:
কামাল আতাতুর্ক
ব্যাখ্যা
কামাল আতাতুর্ক:
- কামাল আতাতুর্ক ছিলেন একজন সেনানায়ক, রাষ্ট্রনায়ক ও সংস্কারক। 
- তিনি আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাষ্ট্রপতি (১৯২৩–১৯৩৮) ছিলেন।
- তিনি তুরস্কের আইনি ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ করেন এবং ইউরোপীয় জীবনধারার অনুসরণকে উৎসাহিত করেন।
- এর অংশ হিসেবে তুর্কি ভাষার জন্য লাতিন বর্ণমালা গ্রহণ করা হয় এবং নাগরিকরা ইউরোপীয় ধাঁচের নাম গ্রহণ করেন।
- বিশ্ব ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব আতাতুর্ক, প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত অটোমান সাম্রাজ্যের অবশিষ্ট তুর্কি অংশকে রক্ষা করে একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল জাতি প্রতিষ্ঠা করেন।

উৎস: Britannica. 
১৪.
১০ নং ডাউনিং স্ট্রিট কী?
  1. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন
  2. যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর বাসভবন
  3. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রেস অফিস
  4. যুক্তরাজ্যের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়
সঠিক উত্তর:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন
ব্যাখ্যা
১০ ডাউনিং স্ট্রিট (10 Downing Street): 
- ১০ ডাউনিং স্ট্রিট (10 Downing Street) লন্ডনের একটি বিখ্যাত ঠিকানা, যা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও তার সরকারি দপ্তরের অফিস এবং বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।
- এটি ১৮শ শতকে প্রধানমন্ত্রী পদ প্রবর্তনের সময় থেকে এই পদটির সঙ্গে যুক্ত, এবং ১৯০২ সাল থেকে নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- এই ভবনটি কালো ইটের বাহ্যিক রূপ এবং সাদামাটা কালো দরজার জন্য পরিচিত।
- এর মধ্যে রয়েছে সরকারি ড্রয়িং রুম, ডাইনিং রুম, অফিস কক্ষ এবং একটি কেবিনেট মিটিং রুম।
- এই এলাকাটি (ওয়েস্টমিনস্টার) শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশ প্রশাসনের কেন্দ্রবিন্দু।
- ১৬৮২ সালে সরকারি কর্মকর্তা স্যার জর্জ ডাউনিং এখানে কিছু ঘর নির্মাণ করেন।
- পরে রাজা দ্বিতীয় জর্জ এটি স্যার রবার্ট ওয়ালপোলকে উপহার দেন।
- তখন থেকেই এটি পরবর্তী প্রধানমন্ত্রীদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে।
- উল্লেখযোগ্যভাবে, ভবনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্লিটজ হামলার লক্ষ্য হয় এবং ১৯৯১ সালে আইরিশ রিপাবলিকান আর্মির (IRA) বোমা হামলার শিকার হয়।
- আজকের দিনে ১০ ডাউনিং স্ট্রিট শুধু একটি সরকারি দপ্তর নয়, বরং এটি ব্রিটিশ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক ও ঐতিহাসিক ভবন।

উল্লেখ্য, 
- ১১ ডাউনিং স্ট্রিট যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর বাসভবন
- ১২ ডাউনিং স্ট্রিট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রেস অফিস
- ৯ ডাউনিং স্ট্রিট যুক্তরাজ্যের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়

উৎস: Britannica.