পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ২ জনতা ও অগ্রণী ব্যাংক এর অফিসার - রুরাল ক্রেডিট পদের প্রস্তুতির জন্য প্রযোজ্য। ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ১০০ প্রশ্ন

.
ভাষার কোন রীতি ভাষণের উপযোগী নয়?
  1. সাধু রীতি
  2. চলিত রীতি
  3. আঞ্চলিক কথ্য রীতি
  4. প্রমিত রীতি
ব্যাখ্যা

সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

অপরদিকে,
চলিত ভাষারীতির বৈশিষ্ট্য:
- বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/ চলনরীতি।
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনে চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ-আলোচনার জন্য উপযোগী।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলাপিডিয়া, অষ্টম শ্রেণির ব্যাকরণ বই।

.
'আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস নেই যার' এক কথায় প্রকাশ কী হবে?
  1. অকৃতজ্ঞ
  2. আস্তিক
  3. নাস্তিক
  4. পাটনী
ব্যাখ্যা

'আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস নেই যার' এক কথায় প্রকাশ- 'নাস্তিক'।

অন্যদিকে,
- আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক।
- উপকারীর উপকার যে স্বীকার করে না – অকৃতজ্ঞ।
- খেয়া পার করে যে- পাটনী।

• আরও কিছু এক কথায় প্রকাশ:
- উপকারীর উপকার যে স্বীকার করে – কৃতজ্ঞ।
- উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।
- নৌকা চালায় যে- মাঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ - সংস্কারণ)।

.
'চাবি' কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. ফারসি
  3. আরবি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা

'চাবি' পর্তুগিজ ভাষার শব্দ। 

• পর্তুগিজ ভাষার আরও কিছু শব্দ: 
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- পাউরুটি,
- পাদ্রি,
- বালতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ - সংস্কারণ)।

.
নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
  1. দমাদম
  2. কথায় কথায়
  3. আড়াআড়ি
  4. পটাপট
ব্যাখ্যা

'আড়াআড়ি' অনুকার দ্বিত্বের উদাহরণ।

অনুকার দ্বিত্ব:

- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারায় শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় অনুকার দ্বিত্ব বলে।
- এত প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
- যেমন: অঙ্ক-টঙ্ক; আম-টাম, কেক-টেক; ঘর-টর; গরু-টরু; ছাগল- টাগল; আড়াআড়ি, খোজাখুজি ইত্যাদি।

অন্যদিকে,
• পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
- পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
- যেমন- জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

• কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। 
- যেমন- খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
পূরণবাচক শব্দ নয় নিচের কোনটি?
  1. এক
  2. প্রথম
  3. পহেলা
  4. আড়াই
ব্যাখ্যা

'এক' পূরণবাচক শব্দ নয়। 

পূরণবাচক সংখ্যাশব্দ:

- পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।

• পূরণবাচক শব্দ তিন ধরনের হয়।
- সাধারণ পূরণবাচক: প্রথম, দ্বিতীয়, তৃতীয় , চতুর্থ ইত্যাদি।
- তারিখ পূরণবাচক: পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি।
- ভগ্নাংশ পূরণবাচক: আধ, সাড়ে পোয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি।

অন্যদিকে,
ক্রমবাচক সংখ্যাশব্দ:
- একের পর এক যে সংখ্যাগুলো আসে, সেগুলো ক্রমবাচক সংখ্যাশব্দ বলে। যেমন:
- এক, দুই, তিন, চার, পাঁচ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ)।

.
'দর্শনীয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. √দৃশ্ + আনীয়
  2. √দৃশ্ + নীয়
  3. √দর্শ + নীয়
  4. √দৃশ্ + অনীয়
ব্যাখ্যা

'দর্শনীয়' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়: √দৃশ্ + অনীয়।

• আরো কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি- প্রত্যয়:
- 'নন্দন' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়: √নন্দি+অন।
- 'পাকড়াও' শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয়: '√ পাকড় + আও'।
- 'শ্রমী' এর সঠিক প্রকৃতি- প্রত্যয়: '√ শ্রম্‌ + ইন্‌ '।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

.
কাজী নজরুল ইসলামের কোন বইটি প্রথম নিষিদ্ধ হয়?
  1. বিষের বাঁশী
  2. ভাঙার গান
  3. যুগবাণী
  4. প্রলয় শিখা
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের প্রথম যে বইটি নিষিদ্ধ হয় তার নাম 'যুগবাণী'।

• 'যুগবাণী':
- কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধের বই 'যুগবাণী'।
- ১৯২২ খ্রিষ্টাব্দে এই প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়।
- ফৌজদারি বিধির ৯৯এ ধারানুসারে বইটি বাজেয়াপ্ত করা হয় ১৯২২ সালে।
- প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক বইটি নিষিদ্ধ হয়।
- নিষেধাজ্ঞা উঠে যায় ১৯৪৭ খ্রিষ্টাব্দে।
- প্রবন্ধ গুলোতে স্বদেশি চিন্তা চিন্তাচেতনা ও ব্রিটিশ বিরোধিতা প্রকাশিত।

• কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ ৫টি:
- যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ, নিষিদ্ধ হয় ২৩ নভেম্বর, ১৯২২, নিষেধাজ্ঞা প্রত্যাহার ১৯৪৭।
- বিষের বাঁশী: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ ২২ অক্টোবর, ১৯২৪, নিষেধাজ্ঞাপা প্রত্যাহার ২৭ এপ্রিল, ১৯৪৫।
- ভাঙার গান: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ ১১ অক্টোবর, ১৯২৪।
- প্রলয় শিখা: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ, ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
- চন্দ্রবিন্দু: গানের সংকলন, নিষিদ্ধ ১৪ অক্টোবর, ১৯৩১।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
  1. প্রবীণ
  2. তৈল
  3. কর্তব্য
  4. আদিত্য
ব্যাখ্যা

'আদিত্য' যোগরূঢ় শব্দ।

যোগরূঢ় শব্দ:

- সমাস নিষ্পন্ন যেসকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট কোন অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় বলে।
যেমন:
- পঙ্কজ,
- রাজপুত,
- মহাযাত্রা,
- জলধি, 
- আদিত্য

উল্লেখ্য,
- শব্দকে অর্থগতভাবে তিন ভাগে ভাগ করা হয় - 
১. যৌগিক শব্দ,
২. রূঢ়ি শব্দ,
৩. যোগরূঢ় শব্দ।

• যৌগিক শব্দ:
- যেসকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাকে যৌগিক শব্দ বলে। 
যেমন:
- গায়ক, দৌহিত্র, কর্তব্য, বাবুয়ানা, চিকামারা, মধুর, শয়ন, গুণবান।

• রূঢ়ি শব্দ:
- প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করলে তাকে রূঢ়ি শব্দ বলে। 
যেমন:
- হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ।

উৎস: ১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
         ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
নিচের কোনটি জটিল বা মিশ্র বাক্য?
  1. সত্য কথা না বলে বিপদে পড়েছি।
  2. যারা নির্বোধ তারাই শুধু এ কাজ করে।
  3. আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
  4. মিথ্যা কথা বলার জন্য তোমার পাপ হবে।
ব্যাখ্যা

জটিল বা মিশ্র বাক্য (complex sentence):
- যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
যেমন:
- যারা নির্বোধ তারাই শুধু এ কাজ করে।
- যে ব্যক্তি কর্মরত আছে, তাকে বিরক্ত করো না।
- যেহেতু তুমি মিথ্যা কথা বলেছ, সেহেতু তোমার পাপ হবে।
- যাদের ধন আছে, তারা প্রায়ই কৃপণ হয়।
- আমার যে কলমটি হারিয়েছিল, সেটি ফিরে পেয়েছি
- যদি গাড়িঘোড়া চড়তে চাও, তবে লেখাপড়া কর।

অন্যদিকে, 
- আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
- মিথ্যা কথা বলার জন্য তোমার পাপ হবে।
- সত্য কথা না বলে বিপদে পড়েছি। এগুলো সরল বাক্যের উদাহরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ধূসর পাণ্ডুলিপি
  2. বনলতা সেন
  3. ঝরাপালক
  4. সাতটি তারার তিমির
ব্যাখ্যা

ঝরা পালক:
- 'ঝরাপালক' জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ।
- ১৯২৭ সালে এটি প্রকাশিত হয়েছিল।
- কলকাতার সিটি কলেজে টিউটরের চাকুরী করার সময় জীবনানন্দ দাশ তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন।

উল্লেখ্য,
- জীবনানন্দ দাশ ছিলেন কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া ।

১১.
ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি?
  1. শরীর > শরীল
  2. লাল > নাল
  3. লালাট > নালাট
  4. ধাইমা > দাইমা
ব্যাখ্যা

ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন-
- কবাট > কপাট,
- ধোবা > ধোপা, 
- ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্যদিকে,
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন-
- শরীর > শরীল,
- লাল > নাল,
- লালাট>নালাট ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।

১২.
অর্ধ-সংবৃত স্বরধ্বনি নিচের কোনটি?
ব্যাখ্যা

- স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:

১. সংবৃত - [ই], [উ]।
২. অর্ধ-সংবৃত - [এ], [ও]।
৩. অর্ধ-বিবৃত - [অ্যা], [অ]।
৪. বিবৃত - [আ]।

উল্লেখ্য,
- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১৩.
'রাজপথ' শব্দটির ব্যাসবাক্য কোনটি?
  1. রাজা ও পথ
  2. রাজার পথ
  3. পথের রাজা
  4. রাজা নির্মিত পথ
ব্যাখ্যা

- ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে আসে।
যেমন
- পথের রাজা = রাজপথ,
- হাঁসের রাজা = রাজহাঁস।

উল্লেখ্য,
- পূর্বপদে যষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে যষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যথা:
- চায়ের বাগান = চাবাগান,
- রাজার পুত্র = রাজপুত্র,
- খেয়ার ঘাট = খেয়াঘাট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।

১৪.
লাল শব্দে 'ল' কী ব্যঞ্জনধ্বনি?
  1. তাড়িত ব্যঞ্জনধ্বনি
  2. কম্পিত ব্যঞ্জনধ্বনি
  3. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি
  4. নাসিক্য ব্যঞ্জনধ্বনি
ব্যাখ্যা

পার্শ্বিক ব্যঞ্জন: 
- যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে।
- লাল শব্দে 'ল' পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
• কম্পিত ব্যঞ্জন ধ্বনি:
- যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
- যেমন- রক্ত, কর, ভার, হার প্রভৃতি শব্দের 'র' কম্পিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ।

• তাড়িত ব্যঞ্জন ধ্বনি:
- যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
- বাড়ি, গুড়, আষাঢ়, মূঢ় প্রভৃতি শব্দের 'ড়', 'ঢ়' তাড়িত ব্যঞ্জনের উদাহরণ।

• নাসিক্য ধ্বনি:  
- ধ্বনির উচ্চারণে নাক ও মুখ দিয়ে কিংবা কেবল নাক দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয় বলে এদের বলা হয় নাসিক্য ধ্বনি এবং প্রতীকি বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ।
- যেমন: ঙ, ঞ, ণ, ন, ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২৫ সংস্করণ)।

১৫.
অমিয় চক্রবর্তীর 'বাংলাদেশ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. উপহার
  2. কবিতাবলী
  3. অনিঃশেষ
  4. এক মুঠো
ব্যাখ্যা

বাংলাদেশ:
- ‘বাংলাদেশ’ কবিতাটি 'অনিঃশেষ’ কাব্যগ্রন্থের অন্তর্গত। 
- অমিয় চক্রবর্তীর 'বাংলাদেশ' কবিতাটি স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত হয়েছে ।
- এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 

অমিয় চক্রবর্তী:
- তার জন্ম ১৯০১ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।

• অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ-
- কবিতাবলী
- উপহার,
- অনিঃশেষ
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেওয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- হারানো অর্কিড,
- পুষ্পিত ইমেজ,
- অমরাবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৬.
'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পর্বত
  2. হাত
  3. পৃথিবী
  4. সাপ
ব্যাখ্যা

'অহি' শব্দের সমার্থক শব্দ- সাপ, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প।

অন্যদিকে,
- 'পর্বত' শব্দের সমার্থক শব্দ- অচল, আদ্র, গিার, পাহাড়, ভূধর, শেল।
- 'পৃথিবী' - অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ, মেদিনী।
- 'হাত' শব্দের সমার্থক শব্দ- কর, বাহু, ভুজ, হস্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।

১৭.
'ষোড়শ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ষাট্ + দশ
  2. ষট্ + দশ
  3. ষোড় + অশ
  4. ষড় + দশ
ব্যাখ্যা

'ষোড়শ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ = ষট্ + দশ।

• কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়:
- আ+ চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ + কর = তস্কর,
- পর্ + পর = পরস্পর,
- মনস্ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ
- এক্ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৮.
'কৃত্রিম' শব্দটির বিপরীতার্থক শব্দ কী?
  1. কৃত্রিমতা
  2. মৌলিক
  3. স্বাভাবিক
  4. আসল
ব্যাখ্যা

'কৃত্রিম' শব্দটির বিপরীতার্থক শব্দ 'স্বাভাবিক'।

শব্দ = বিপরীতার্থক
- চেনা = অচেনা 
- জানা = অজানা
- সুখ =  দুঃখ
- জ্ঞানী = অজ্ঞান
- সুলভ = দুর্লভ
- ধর্ম = অধর্ম
- সুশীল = দুঃশীল

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৯.
'বাঘের চোখ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভয়ানক বস্তু
  2. অস্থায়ী বস্তু
  3. ক্ষণস্থায়ী বস্তু
  4. দুঃসাধ্য বস্তু
ব্যাখ্যা

'বাঘের চোখ' বাগ্‌ধারার অর্থ দুঃসাধ্য বস্তু।

অন্যদিকে,
- বালির বাঁধ বাগ্‌ধারার অর্থ অস্থায়ী বস্তু।
- তাসের ঘর বাগ্‌ধারার অর্থ ক্ষণস্থায়ী বস্তু।
- কাঁঠালের আমসত্ত্বা বাগ্‌ধারার অর্থ অসম্ভব বস্তু। 
- অমাবস্যার চাঁদ বাগ্‌ধারার অর্থ দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

২০.
চর্যাপদের তিব্বতি ভাষায় অনুবাদ করেন কে?
  1. মুনিদত্ত
  2. প্রবোধচন্দ্র বাগচী
  3. কীর্তিচন্দ্র
  4. ড. হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা

চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন।
- আবার ড. শহীদুল্লাহ্‌ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।

উল্লেখ্য, 
- প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন ১৯৩৮ সালে।
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২১.
সদৃশ অর্থে 'উপ' উপসর্গটি যুক্ত হয়েছে নিচের কোন শব্দে?
  1. উপসাগর
  2. উপবন
  3. উপনেতা
  4. উপকূল
ব্যাখ্যা

বিভিন্ন অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার:
- সামীপ্য অর্থে = উপকূল, উপকণ্ঠ। 
- সদৃশ অর্থে = উপদ্বীপ, উপবন।
- ক্ষুদ্র অর্থে = উপগ্রহ, উপসাগর, উপনেতা।  
- বিশেষ অর্থে = উপনয়ন, উপভোগ।

উল্লেখ্য,
- তৎসম উপসর্গ বিশটি।
যথা:
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

২২.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড সংখ্যা কত?
  1. ১১
  2. ১২
  3. ১৩
  4. ১৪
ব্যাখ্যা

শ্রীকৃষ্ণকীর্তন:
- শ্রীকৃষ্ণকীর্তন বড়ু চণ্ডীদাস রচিত একটি বৈষ্ণব কাব্য।
- রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়।
- ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন।
- এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ। 
- শ্রীকৃষ্ণকীর্তন ১৩ খন্ডের কাব্য। 
- মোট ১৩ খণ্ডে ৪১৮ টি পদে এটি বিন্যস্ত। 
- এই কাব্যের প্রধান চরিত্র:
- রাধা,
- কৃষ্ণ এবং
- বড়ায়ি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২৩.
হামিদ বলল, "তোমরা আগামীকাল এসো।" এর পরোক্ষ উক্তি কী হবে?
  1. হামিদ তাদের পরদিন আসতে বলল।
  2. হামিদ তাদের বলল যে তারা যেন আগামীকাল আসে।
  3. হামিদ বলল যে তোমরা পরদিন এসো।
  4. হামিদ তাদের বলল যে তারা যেন পরদিন আসে।
ব্যাখ্যা

উক্তি পরিবর্তন:
- প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের ("") অন্তর্ভুক্ত থাকে।
- পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়। প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে 'যে' এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়।
- বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়।
- প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না।
যেমন:
প্রত্যক্ষ উক্তি: শিক্ষক বললেন, "পৃথিবী গোলাকার।"
পরোক্ষ উক্তি: শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার।

• অনুজ্ঞাসূচক বাক্য
ক) প্রত্যক্ষ উক্তি: হামিদ বলল, "তোমরা আগামীকাল এসো।”
পরোক্ষ উক্তি : হামিদ তাদের পরদিন আসতে (বা যেতে) বলল।

খ) প্রত্যক্ষ উক্তি: তিনি বললেন, "দয়া করে ভেতরে আসুন।”
পরোক্ষ উক্তি: তিনি (আমাকে) ভেতরে যেতে অনুরোধ করলেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৪.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' ছোটগল্পের চরিত্র নিচের কোনটি?
  1. সুরবালা
  2. মৃন্ময়ী
  3. চন্দরা
  4. নিরূপমা
ব্যাখ্যা

'সমাপ্তি' ছোটগল্প:
- ''সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোটগল্প।
- 'মৃন্ময়ী' এই ছোটগল্পের চরিত্র।

অন্যদিকে,
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আরো কিছু ছোটগল্পের চরিত্র:
- 'দেনাপাওনা' ছোটগল্পের চরিত্র 'নিরূপমা'।
- 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র 'সুরবালা'।
- 'শাস্তি' ছোটগল্পের নায়িকা 'চন্দরা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৫.
বাক্যে অর্ধচ্ছেদ থাকলে কতক্ষণ থামতে হয়?
  1. 'এক' বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময়
  2. 'এক' বলার দ্বিগুণ সময়
  3. থামার প্রয়োজন নেই
  4. 'এক' সেকেন্ড সময়
ব্যাখ্যা

যতিচিহ্ন:
- মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়। 
- বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়।
- যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ-
• কমা বা পাদচ্ছেদ থাকলে - 'এক' বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
• সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে - 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
• হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট থাকলে - থামার প্রয়োজন হয় না।
• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে - 'এক' সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৬.
Choose the correct sentence.
  1. The manager handed over the new project files to she and me after explaining all the details in the meeting.
  2. The manager handed over the new project files to her and I after explaining all the details in the meeting.
  3. The manager handed over the new project files to I and her after explaining all the details in the meeting. 
  4. The manager handed over the new project files to her and me after explaining all the details in the meeting.
ব্যাখ্যা

• Correct sentence: The manager handed over the new project files to her and me after explaining all the details in the meeting.

• Preposition এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত অপশনে object form হলো- her and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).
- কিন্তু দোষ/ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- He bought tickets for you and me.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

২৭.
The plural of the word "Curriculum" is -
  1. Curricula
  2. Curriculumes
  3. Curriculums
  4. ক + গ
ব্যাখ্যা

• The plural of the word "Curriculum" is - Curricula, Curriculums. (ক + গ)

Curriculum:
- English Meaning: The subjects that are included in a course of study or taught in a school, college, etc.
- Bangla Meaning: পাঠ্যসূচি; পাঠক্রম।

- এর plural form হলো- Curricula, Curriculums.

• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না।
- নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো:

• Singular → Plural
- Datum → Data;
- Phenomenon → Phenomena;
- Forum → Forums, Fora;
- Oasis → Oases;
- Radius → Radii;
- Medium → Media;
- Curriculum → Curricula/Curriculums;
- Ultimatum → Ultimata / Ultimatums;
- Criterion → Criteria/criterions;
- Formula → Formulas;
- Focus → Focuses / Foci;
- Crisis → Crises;
- Analysis → Analyses;
- Agendum → Agenda;
- Index → Indexes (in books), Indices (in mathematics).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৮.
Pluck me a orchid. (Make it passive)
  1. Let a orchid be plucked by me.
  2. Let a orchid be plucked for me.
  3. Let a orchid be plucked with me.
  4. Let a orchid be plucked to me.
ব্যাখ্যা

• শুধুমাত্র মূল verb দিয়ে শুরু করা Imparetive sentence এর Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
 - Let দিয়ে Passive voice এর বাক্যটি শুরু হবে।
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- be বসে।
- মূল verb এর past participle form বসে।
- অনেক ক্ষেত্রে Active voice এর Verb এরপর Passive voice এ by ছাড়া অন্য preparation বসে। যেমন: to, at, on, with, for ইত্যাদি।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

• Active voice: Pluck me a orchid.
• Passive voice: Let a orchid be plucked for me.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৯.
Choose the correct sentence using “Yeoman’s service”:
  1. She rendered yeoman’s service during the flood relief work.
  2. We will yeoman’s service the food for the guests.
  3. They bought yeoman’s service from the market.
  4. He did yeoman’s service by cleaning the garden once.
ব্যাখ্যা

• Correct answer: She rendered yeoman’s service during the flood relief work.
- Bangla meaning: বন্যা ত্রাণ কাজে তিনি অত্যন্ত কার্যকর ও বিশ্বস্ত সেবা প্রদান করেছিলেন।

• Yeoman's work/ service:
- English meaning: Very good, hard, and valuable work that someone does especially to support a cause, to help a team, etc.
- Bangla meaning: বিনা স্বার্থে ভালো কাজ করা। 

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) We will yeoman’s service the food for the guests.
- ভুল। কারণ, Yeoman’s service একটি verb হিসেবে ব্যবহার হয় না। এটি service শব্দের সাথে ব্যবহৃত হয়, কিন্তু “food serve” এর সাথে এর কোনো সম্পর্ক নেই।

গ) They bought yeoman’s service from the market.
- ভুল। কারণ, Yeoman’s service কোন জিনিস কিনে পাওয়া যায় না। এটি কৃতিত্বপূর্ণ সেবা বোঝায়, কেনার বিষয় নয়।

ঘ) He did yeoman’s service by cleaning the garden once.
- ভুল। কারণ, মাত্র একটিবার বাগান পরিষ্কার করা “valuable service” হিসেবে সাধারণত ধরা হয় না। Yeoman’s service সাধারণত বড় বা গুরুত্বপূর্ণ কাজে দেওয়া সহায়তা বোঝায়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩০.
Which of the following plays is a classic example of the "Theatre of the Absurd"?
  1. The Tempest
  2. Macbeth
  3. Waiting for Godot
  4. Pygmalion
ব্যাখ্যা

• Waiting for Godot is a classic example of the "Theatre of the Absurd".

• Waiting for Godot:
- It is a famous play written by the Irish writer Samuel Beckett.
- It is an absurd play.
- এটি একটি Two-act বিশিষ্ট Tragic-comedy too.
- Waiting for Godot is Beckett's translation of his own original French-language play, (En attendant Godot).
- ১৯৫২ সালে এটি প্রকাশিত হয়।
- Waiting for Godot was a true innovation in drama and the Theatre of the Absurd’s first theatrical success.
- ১৯৬৯ সালে এই play টির জন্য Samuel Beckett সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• Characters:
- Vladimir,
- Estragon,
- Pozzo,
- Lucky, etc.

• সার-সংক্ষেপ:
- Waiting for Godot নাটকটি দুইটি চরিত্র Vladimir এবং Estragon এর গল্প, যারা একটি নির্দিষ্ট স্থানে বসে Godot নামক একজন ব্যক্তির অপেক্ষা করেন।
- তারা পুরো নাটক জুড়ে একে অপরকে সান্ত্বনা দেয়, কিন্তু Godot কখনো আসে না।
- নাটকে অস্তিত্বের অর্থহীনতা, সময়ের ধারণা এবং মানবজীবনের শূন্যতা প্রতিফলিত করা হয়েছে।
- তারা বিরক্ত, হতাশ এবং সবার কাছ থেকে অবহেলিত, তবে তাদের অপেক্ষা থামে না।
- এই নাটকটি একটি Absurdist নাটক, যেখানে জীবনের অর্থহীনতা এবং অনিশ্চয়তা নিয়ে ভাবনা উত্থাপন করা হয়েছে।

• Samuel Beckett (1906-1989):
- He is an Irish Novelist, Author, Critic, and Playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.
• Best Works:
- Waiting for Godot,
- Endgame,
- Happy Days, etc.

• Other options,
- The Tempest লিখেছেন - William Shakespeare;
- Macbeth লিখেছেন - William Shakespeare;
- Pygmalion লিখেছেন - George Bernard Shaw.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.

৩১.
Complete the quotes:
Misery acquaints a man with strange _______.
  1. close friends
  2. strange thoughts
  3. long journeys 
  4. bedfellows
ব্যাখ্যা

• Complete sentence: Misery acquaints a man with strange bedfellows.
- এটি William Shakespeare এর play "The Tempest" থেকে একটি quote নেয়া।

• The Tempest:
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.

• Main Characters: 
- Prospero (Duke),
- Miranda (Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antonio (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।

• সার-সংক্ষেপ:
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

• Some quotations from The Tempest: 
- Hell is empty and all the devils are here.
- We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
- This thing of darkness, I acknowledge mine.
- O, brave new world, that has such people in it!
- Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
- Misery acquaints a man with strange bedfellows.

• William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens,
- Antony and Cleopatra,
- Coriolanus,
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,

• Historical play:
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman, Britannica.

৩২.
They insisted that he ______ the truth immediately.
  1. tells
  2. told
  3. tell
  4. telling
ব্যাখ্যা

• Complete sentence: They insisted that he tell the truth immediately.

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

• More example:
- The teacher suggested that he study harder for the exam.
- The doctor recommended that she take more rest.

৩৩.
Choose the correct sentence.
  1. Bereft of direction, the travelers wandered aimlessly in the forest.
  2. Bereft on direction, the travelers wandered aimlessly in the forest.
  3. Bereft to direction, the travelers wandered aimlessly in the forest.
  4. Bereft upon direction, the travelers wandered aimlessly in the forest. 
ব্যাখ্যা

• Correct sentence: Bereft of direction, the travelers wandered aimlessly in the forest.
-  Bangla meaning: দিকনির্দেশনা থেকে বিছিন্ন হয়ে, তারা জঙ্গলে হতাশভাবে ঘুরছিল।

• Bereft:
- English Meaning:
1. (Bereft of something) Completely without something; having lost something.
2. (Of a person) Sad and lonely because you have lost something
- Bangla Meaning: বঞ্চিত হওয়া/ বিছিন্ন হওয়া।

• কোন কিছু থেকে বঞ্চিত থাকা অর্থে Bereft এর সাথে preposition হিসেবে of ব্যবহার করা হয়।

• Example Sentence:
- The village was bereft of food and clean water after the flood.
- She felt bereft of comfort after her mother passed away.

Source:  Oxford Learners Dictionaries, Accessible Dictionary.

৩৪.
As he had no experience, he was not selected for the job.
Here, the underlined clause is a/ an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. None of these
ব্যাখ্যা

• Adverbial clause of reason:
- Principal clause এর কাজ সম্পাদান হওয়া বা না হওয়ার কারণকে বুঝায়।
- Adverbial Clause of reason টি Conjunction দিয়ে শুরু হয়। যেমন: As, Since, For, Because, That ইত্যাদি। 
- Conjunctions বাক্যের শুরুতে বসলে এগুলো দিয়ে শুরু করে কমা পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principal Clause হয়। যেমন: As he had no experience, he was not selected for the job.
- আবার Conjunctions বাক্যের মাঝে বসলে এগুলো থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principle Clause হয়। যেমন: He was not selected for the job as he had no experience.
- Adverbial Clause of reason, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

• Correct Answer: As he had no experience, he was not selected for the job. Here, the underlined clause is - Adverbial Clause.

• Note:
01. Since এবং As এর পরিবর্তে Seeing that ব্যবহার করা যেতে পারে যখন তা দ্বারা in view of the fact এর অর্থ প্রকাশ পায়। যেমন:
- Seeing that the room is already full, the meeting may begin now.
02. So যোগ করে Adverbial clause of reason যুক্ত Complex sentence কে দুটি Principal clause এ প্রকাশ করা যায়। যেমন:
(a) Since it was too dark to go on, we camped there.
- It was too dark to go on, so we camped there.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৫.
If someone acts "contrary to" something, that means - 
  1. They agree with it.
  2. They oppose or go against it.
  3. They ignore it completely.
  4. They follow it carefully.
ব্যাখ্যা

• If someone acts "contrary to" something, that means - They conflict or go against it.

• Contrary to:
- English Meaning: In conflict with.
- Bangla Meaning: বিপরীত/ সাংঘর্ষিক।

Example Sentence: Contrary to orders, he set out alone.
- Bangla Meaning: নির্দেশ অমান্য করে সে একাই বেরিয়ে পড়লো।

Source: Live MCQ Lecture.

৩৬.
(Qs. 36-38) In the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as "No error".
(a) I would rather (b) have went (c) home early than stay at the party. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা

• The required answer is - b.

• Would rather:
- Would rather means the same as prefer, except that the grammar is different.
- Would rather must be followed by a verb, but prefer may or may not be followed by a verb.

- Would rather দিয়ে দুটি কাজের মধ্যে দ্বিতীয়টির চেয়ে প্রথমটি শ্রেয়, এ রকম বোঝায়।
- সাধারণত Would rather এরপর verb এর simple verb বা past tense বসে।
- কিন্তু Would rather এরপর have থাকলে তখন verb এর past participle হয়।

Structure: Sub + would rather + have + verb in past participle + ext.

• Correct answer: I would rather have gone home early than stay at the party.
 প্রদত্ত প্রশ্নে would rather have এরপর went (go verb এর past form) ব্যবহৃত হয়েছে। যা ভুল।
- Would rather have আছে, তাই তখানে gone (go verb এর past participle) ব্যবহৃত হবে। 

Source: CLIFFS TOEFL.

৩৭.
(a) Hardly had he checked (b) into the hotel then (c) he received an urgent phone call. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা

• The required answer is - b.

• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/ before এরূপে ব্যবহৃত হয়।

• Complete Sentence: Hardly had he checked into the hotel when he received an urgent phone call.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৮.
(a) The coach advised the players (b) practicing daily (c) before the tournament. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা

• The required answer is - B.

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

• Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

- উল্লিখিত বাক্যে advised এরপর practice (verb) এর সাথে ing আছে।
- কিন্তু, advised (verb) এরপর to + verb এর base form বসে। তাই, practicing না হয়ে to practice হবে।

• Correct sentence: The coach advised the players to practice daily before the tournament.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৯.
The puzzle was difficult enough _______ the students for over an hour.
  1. to challenge
  2. challenge
  3. challenging
  4. to challenged
ব্যাখ্যা

• Enough (যথেষ্ট) শব্দটি adjective ও adverb হিসেবে ব্যবহৃত হয়। 
- Adverb/ adjective এর পর 'enough' বসলে to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হয়। 

• Structure: adverb/ adjective + enough + (to+verb+....) 
• Example: He didn't run fast enough to win the race. 

• আবার, adjective/ adverb/ verb + enough + for + pronoun (me/ him/ her, etc) + (to + verb) এরূপেও ব্যবহৃত হয়। 
- Example: What he says is not clear enough for me to hear him clearly. 

• প্রদত্ত sentence এ 'difficult' (adjective) এর পর 'enough' শব্দটি এসেছে। তাই to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হবে। 

• Complete Sentence: The puzzle was difficult enough to challenge the students for over an hour.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪০.
Choose the correct spelling.
  1. Rodimentary
  2. Rudimantary
  3. Rudimentary
  4. Rudimentery
ব্যাখ্যা

• The correct spelling is 'Rudimentary' (Adjective).

Rudimentary:
- English meaning: Dealing with only the most basic matters or ideas.
- Bangla meaning: প্রাথমিক; প্রারম্ভিক; অবিকশিত; আদিম; অনুন্নত; অবর্ধিত।

Example sentence: The village had rudimentary facilities for health care.
- Bangla meaning:  গ্রামে স্বাস্থ্যসেবার জন্য মৌলিক সুবিধা ছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৪১.
They offered me a gift __________ money for helping them with the project.
  1. on account of
  2. in lieu of
  3. because of
  4. as if
ব্যাখ্যা

• In lieu of/ Instead of: 
- In lieu of/ In stead of এর অর্থ পরিবর্তে। 
- একটি জিনিস বা বিষয়ের পরিবর্তে অন্যটি নেওয়া বা পছন্দ বুঝাতে এ phrase দুটি ব্যবহৃত হয়। 
- এ জাতীয় phrase simple sentence- এ বসে। 

• Other options, 
- On account of অর্থ 'কারণে' বা 'জন্যে'। 
- Because of অর্থ 'জন্য; দরুন'। 
- As if অর্থ 'যেন'। 

• তাই complete sentence টি হচ্ছে: They offered me a gift in lieu of money for helping them with the project.
- Bangla meaning: প্রকল্পে তাদের সাহায্য করার জন্য তারা আমাকে টাকা না দিয়ে একটি উপহার দিয়েছে।

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy. 

৪২.
The synonym of the word "Precedence" is -
  1. Priority
  2. Callous
  3. Elderly
  4. Neutral
ব্যাখ্যা

• Precedence (Noun):
- English Meaning: The condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank.
- Bangla Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Priority - অগ্রাধিকার;


খ) Callous - অনুভূতিহীন;

গ) Elderly - প্রবীণ;

ঘ) Neutral - নিরপেক্ষ।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Precedence" is - Priority.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৩.
The antonym of the word "Bolster" is -
  1.  Illusive
  2. Reinforce
  3. Strengthen
  4. Weaken
ব্যাখ্যা

• Bolster (Verb):
- English Meaning: To support something or make something stronger.
- Bangla Meaning: (up) ব্যক্তি; উদ্দেশ্য বা তত্ত্বের প্রতি প্রয়োজনীয় সমর্থন এবং উৎসাহ দেওয়া।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Illusive - মায়িক; অলীক; ইন্দ্রজালিক।

খ) Reinforce - দৃঢ়তর/ জোরদার করা।

গ) Strengthen - শক্তিশালী করা।

ঘ) Weaken - দুর্বল করা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Bolster" is - Weaken.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৪.
As the deadline approached, the team had to ________________________.
  1. throw in the towel to complete the project on time
  2. burn the midnight oil to complete the project on time
  3. hit the nail on the head to complete the project on time
  4. beat around the bush to complete the project on time
ব্যাখ্যা

• Burn the midnight oil (idiom): 
- English Meaning: To work late into the night. 
- Bangla Meaning: অধিক রাত পর্যন্ত জেগে কাজ করা।

• Complete Sentence: As the deadline approached, the team had to burn the midnight oil to complete the project on time.
- Bangla meaning: সময়সীমা ঘনিয়ে আসায়, প্রকল্পটি সময়মতো শেষ করার জন্য দলটিকে রাত জেগে কাজ করতে হয়েছিল।

• Other options, 
- Throw in the towel - Stop trying to do something because you have realized that you cannot succeed. 
- Hit the nail on the head - To describe exactly what is causing a situation or problem. 
- Beat around the bush - To avoid talking about what is important.

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, শুন্যস্থানে burn the midnight oil to complete the project on time ব্যবহার করলে sentence টি পরিপূর্ণ হবে।

Source: Cambridge Dictionary. 

৪৫.
Choose the correct spelling.
  1. Sarendipity
  2. Serandipity
  3. Serendipity
  4. Serendepity
ব্যাখ্যা

• The correct spelling is 'Serendipity' (Noun).

Serendipity:
- English meaning: ​The fact of something interesting or pleasant happening by chance.
- Bangla meaning: দৈবক্রমে শুভ ও অপ্রত্যাশিত আবিষ্কার; ঐরূপ আবিষ্কারের ক্ষমতা বা প্রতিভা; দৈবযোগ; দৈবপ্রাপ্তিযোগ।

Example sentence: Finding that rare book in a small shop was pure serendipity.
- Bangla meaning: ছোট একটি দোকানে সেই বিরল বইটি পাওয়া ছিল একেবারে অকস্মিক সৌভাগ্য।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৪৬.
The antonym of the word "Travesty" is -
  1. Parody
  2. Solemnity
  3. Misrepresentation
  4. Satire
ব্যাখ্যা

• Travesty (Noun):
- English Meaning: ​Travesty (of something), something that does not have the qualities or values that it should have, and as a result is often considered wrong or offensive.
- Bangla Meaning: প্যারোডি।

• উল্লিখিত অপশনগুলো,
ক)  Parody- ব্যাঙ্গাত্মক অনুকরণ;

খ) Solemnity - গাম্ভীর্য;

গ) Misrepresentation - অতথ্য/ অসত্য/ ভ্রমাত্মক উপস্থাপনা;

ঘ) Satire - বিদ্রুপাত্মক রচনা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Travesty" is - Solemnity.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৭.
The synonym of the word "Coagulate" is -
  1. Solidify
  2. Clot
  3. Liquefy
  4. dissolve
ব্যাখ্যা

• Coagulate (Verb):
- English Meaning: (of a liquid) To become or cause to become thicker so that it will not flow.
- Bangla Meaning: (তরল পদার্থ) ঘনীভূত করা বা হওয়া।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Solidify - কঠিন বা ঘন করা বা হওয়া।

খ) Clot - ঘনীভূত পিণ্ড।

গ) Liquefy - তরল করা বা হওয়া।

ঘ) Dissolve - গলানো। 

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Coagulate" is - Clot.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৮.
The antonym of the word "Tantamount" is -
  1. Equivalent
  2. Commensurate
  3. Contradictory
  4. Identical
ব্যাখ্যা

• Tantamount (Adjective):
- English Meaning: Tantamount to something having the same bad effect as something else.
- Bangla Meaning: সমপরিমাণ; সদৃশ; শামিল।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Equivalent - সমমূল্যের; সমার্থক,

খ) Commensurate - যথাপরিমাণ; যথোপযুক্ত;

গ) Contradictory - পরস্পরবিরোধী;

ঘ) Identical - এক; অভিন্ন; অভিন্নরূপ; অভিন্ন সত্তা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Tantamount" is - Contradictory.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৯.
Choose the correct seplling.
  1. Sasquipedalian
  2. Sesquipadalian
  3. Sesquipedelian
  4. Sesquipedalian
ব্যাখ্যা

• The correct spelling is 'Sesquipedalian' (Adjective).

Sesquipedalian:
- English Meaning: characterized by the use of long words; given to or marked by the use of long, sometimes obscure, words.
- Bangla Meaning: দীর্ঘশব্দাবলীর ব্যবহার করা; বড় বড় শব্দ ব্যবহারকারী।

Example Sentence: His sesquipedalian speech confused many of the listeners.
- Bangla meaning: তার অতিরিক্ত দীর্ঘ ও জটিল শব্দে ভরা বক্তৃতা অনেক শ্রোতাকে বিভ্রান্ত করেছিল।

Source: Oxford English Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৫০.
Choose the correct spelling.
  1. Accquiescence
  2. Acquiascence
  3. Acquiescence
  4. Acquiescance
ব্যাখ্যা

• The correct spelling is 'Acquiescence' (Noun).

Acquiescence
- English meaning: ​The fact of being willing to do what somebody wants and to accept their opinions, even if you are not sure that they are right.
- Bangla meaning: মৌনসম্মতি। 

Example sentence: Out of respect, she gave her acquiescence to the family’s wishes.
- Bangla meaning: সম্মানের খাতিরে, সে পরিবারের ইচ্ছার প্রতি সম্মতি জানিয়েছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৫১.
The average of a positive natural number and its cube is 13 times the number. The number is - 
  1. 6
  2. 5
  3. 8
  4. 10
ব্যাখ্যা

Question: The average of a positive natural number and its cube is 13 times the number. The number is -

Solution:
Let the number be a positive natural number = x (x ≠ 0).

ATQ,
The average of the number and its cube is 13 times the number.
⇒ (x + x3)/2 = 13x
⇒ x + x3 = 26x
⇒ x3 + x - 26x = 0
⇒ x3 - 25x = 0
⇒ x(x2 - 25) = 0
⇒ x(x - 5)(x + 5) = 0

So, x = 0 or x = 5 or x = - 5
Therefore, the positive natural number is 5.

৫২.
A mechanic charges a fixed service fee of Tk. 80, along with Tk. 40 for each hour of labor. If a customer’s total bill must not exceed Tk. 320, determine the maximum number of full hours the mechanic can work.
  1. 3 hours
  2. 4 hours
  3. 6 hours
  4. 5 hours
ব্যাখ্যা

Question: A mechanic charges a fixed service fee of Tk. 80, along with Tk. 40 for each hour of labor. If a customer’s total bill must not exceed Tk. 320, determine the maximum number of full hours the mechanic can work.

Solution:
Given that,
Fixed service fee = Tk. 80
Charge per hour = Tk. 40
Maximum total bill = Tk. 320

Let h = number of full hours the mechanic works.

Now, total cost equation,
80 + 40h ≤ 320
⇒ 40h ≤ 320 - 80
⇒ 40h ≤ 240
⇒ h ≤ 240/40
⇒ h ≤ 6

So, the mechanic can work a maximum of 6 full hours.

৫৩.
A train ticket price increased from Tk. 45 to Tk. 60. What is the approximate percentage increase? 
  1. 20%
  2. 33%
  3. 12%
  4. 37%
ব্যাখ্যা

Question: A train ticket price increased from Tk. 45 to Tk. 60. What is the approximate percentage increase?

Solution:
Increase in ticket price = 60 - 45 = Tk. 15

Percentage increase = (15/45) × 100%
= (1/3) × 100%
= 33.33%
≈ 33%

∴ The approximate percentage increase is 33%.

৫৪.
The ratio of X : Y is 2 : 5, and the ratio of Y : Z is 3 : 4. If X = 12, what is the value of Z? 
  1. 40
  2. 30
  3. 25
  4. 32
ব্যাখ্যা

Question: The ratio of X : Y is 2 : 5, and the ratio of Y : Z is 3 : 4. If X = 12, what is the value of Z?

Solution:
Given:
X : Y = 2 : 5 -------(1)
Y : Z = 3 : 4 -------(2)
X = 12

From equation (1):
X/Y = 2/5
⇒ 2Y = 5X
⇒ Y = (5 × 12)/2 = 30
∴ Y = 30

From equation (2):
Y/Z = 3/4
⇒ 3Z = 4Y
⇒ Z = (4 × 30)/3 = 40

Therefore, the value of Z is 40.

৫৫.
A shopkeeper marks up his goods by 50% above the cost price. He then offers a discount of 20% on the marked price. What is the overall percentage profit? 
  1. 10%
  2. 15%
  3. 20%
  4. 25%
ব্যাখ্যা

Question: A shopkeeper marks up his goods by 50% above the cost price. He then offers a discount of 20% on the marked price. What is the overall percentage profit?

Solution:
Let the cost price (CP) be Tk. 100

Marked Price = 50% more than cost price
= 100 + 50
= Tk. 150

Discount = 20% of 150
= (20/100) × 150
= Tk. 30

Selling Price (SP) = 150 - 30 = Tk. 120
∴ Profit = SP - CP = 120 - 100 = Tk. 20

∴ Overall percentage profit = (profit/cost price) × 100%
= (20/100) × 100%
= 20%

৫৬.
A sum of money doubles itself in 8 years at a certain rate of simple interest. In how many years will it become four times itself at the same rate of interest? 
  1. 12 years
  2. 24 years
  3. 32 years
  4. 20 years
ব্যাখ্যা

Question: A sum of money doubles itself in 8 years at a certain rate of simple interest. In how many years will it become four times itself at the same rate of interest?

Solution: 
Given that, 
The sum doubles itself in 8 years.
Amount after 8 years = 2P
Simple Interest for 8 years = P

We know,
SI = (P × r × n)/100
⇒ P = (P × r × 8)/100
⇒ 8r = 100
⇒ r = 100/8
∴ r = 12.5% per year

Now, we want to find in how many years the sum becomes four times itself.
Amount = 4P
Interest needed = 4P - P = 3P

We know,
SI = (P × r × n)/100 
⇒ 3P = (P × 12.5 × n)/100.  ; [r = 12.5%]
⇒ 3 = (12.5 × n)/100
⇒ n = (3 × 100)/12.5
∴ n = 24 years

∴ The sum will become four times itself in 24 years.

৫৭.
If 8 workers can finish a job in 24 days, how many days will it take 12 workers to complete the same job, assuming they all work at the same rate? 
  1. 12 days
  2. 16 days
  3. 21 days
  4. 18 days
ব্যাখ্যা

Question: If 8 workers can finish a job in 24 days, how many days will it take 12 workers to complete the same job, assuming they all work at the same rate?

Solution:
8 workers can complete the work in 24 days
∴ 1 worker can complete the work in = 8 × 24 days = 192 days

∴ 12 workers can complete the work in = 192/12 days
= 16 days

∴ It will take 12 workers 16 days to complete the same job.

৫৮.
If sin θ = 3/5 and θ is an acute angle, find the value of tan θ. 
  1. 1/4
  2. 3/4
  3. 2/3
  4. 0
ব্যাখ্যা

Question: If sin θ = 3/5 and θ is an acute angle, find the value of tan θ.

Solution:
Given sin θ = 3/5 and θ is acute.

We know,
sin2θ + cos2θ = 1
cos2θ = 1 - (3/5)2 = 1 - 9/25 = 16/25
∴ cos θ = √(16/25) = 4/5

Now, tan θ = sin θ/cos θ 
= (3/5) ÷ (4/5)
= 3/4

∴ tan θ = 3/4.

৫৯.
If x and y are positive real numbers, then (2x0 - 5y0)3 = ? 
  1. 1
  2. 27
  3. - 27
  4. 0
ব্যাখ্যা

Question: If x and y are positive real numbers, then (2x0 - 5y0)3 = ?

Solution:
We know that for any positive real number,
x0 = 1 and y0 = 1

So, (2x0 - 5y0)3
= (2 × 1 - 5 × 1)3
= (2 - 5)3
= (- 3)3
= - 27

৬০.
Solve the inequality: 5(x - 3) + 7 < 3(2x - 1). 
  1. x > 5
  2. x > -5
  3. x < -5
  4. x > - 2
ব্যাখ্যা

Question: Solve the inequality: 5(x - 3) + 7 < 3(2x - 1).

Solution:
Given inequality,
5(x - 3) + 7 < 3(2x - 1)
⇒ 5x - 15 + 7 < 6x - 3
⇒ 5x - 8 < 6x - 3
⇒ 5x - 6x < - 3 + 8
⇒ - x < 5
∴ x > - 5 

৬১.
In a trapezoid, the lengths of the two parallel bases are 12 and 20. If the height of the trapezoid is 5, find the area of the trapezoid. 
  1. 80 square units
  2. 40 square units
  3. 68 square units
  4. 72 square units
ব্যাখ্যা

Question: In a trapezoid, the lengths of the two parallel bases are 12 and 20. If the height of the trapezoid is 5, find the area of the trapezoid.

Solution:
Given,
Trapezoid with bases a = 12 and b = 20
Height, h = 5

We know,
Area of trapezoid = (1/2) × (sum of bases) × height
= (1/2) × (a + b) × h
= (1/2) × (12 + 20) × 5
= (1/2) × 32 × 5
= 16 × 5
= 80

So, the area of the trapezoid is 80 square units.

৬২.
In a rectangle, the diagonal length is 15 and the width is 9. What is the perimeter of the rectangle? 
  1. 22
  2. 32
  3. 42
  4. 12
ব্যাখ্যা

Question: In a rectangle, the diagonal length is 15 and the width is 9. What is the perimeter of the rectangle?

Solution:
Given:
Diagonal of rectangle, d = 15
Width, w = 9
Length = l

We know, by Pythagoras theorem,
l2 + w2 = d2
⇒ l2 + 92 = 152
⇒ l2 + 81 = 225
⇒ l2 = 225 - 81
⇒ l2 = 144
∴ l = 12
∴ Length of the rectangle, l = 12

∴ Perimeter of a rectangle = 2(l + w)
= 2(12 + 9)
= 2 × 21
= 42

So the perimeter of the rectangle is 42.

৬৩.
A cube has a total surface area of 384 square units. What is the volume of the cube? 
  1. 80 cubic units
  2. 210 cubic units
  3. 112 cubic units
  4. 512 cubic units
ব্যাখ্যা

Question: A cube has a total surface area of 384 square units. What is the volume of the cube?

Solution:
Given:
Total surface area of the cube, S = 384 square units

We know,
Surface area of a cube, S = 6a2
⇒ 6a2 = 384
⇒ a2 = 384 / 6
⇒ a2 = 64
∴ a = 8

Volume of a cube, V = a3
= 83
= 512

So, the volume of the cube is 512 cubic units.

৬৪.
Find the slope of the line perpendicular to the line y = - 2x + 5. 
  1. 1/2
  2. 2
  3. 1/3
  4. 3
ব্যাখ্যা

Question: Find the slope of the line perpendicular to the line y = - 2x + 5.

Solution:
Given line: y = - 2x + 5
The slope of this line is m1 = - 2 [Comparing with y = mx + c]

We know,
If two lines are perpendicular, their slopes satisfy m1 × m2 = - 1
Let m2 be the slope of the perpendicular line. Then,

(- 2) × m2 = - 1
⇒ m2 = (- 1)/(-2)
⇒ m2 = 1/2

So, the slope of the line perpendicular to the given line is 1/2.

৬৫.
Which number will complete the series:
3, 7, 15, 31, 63, ? 
  1. 117
  2. 127
  3. 89
  4. 93
ব্যাখ্যা

Question: Which number will complete the series:
3, 7, 15, 31, 63, ?

Solution:
The pattern is alternate multiplication by 2 and adding 1:
n = 2n + 1, where n = 3, 7, 15, 31...

The pattern:
(2 × 3) + 1 = 6 + 1 = 7
(2 × 7) + 1 = 14 + 1 = 15
(2 × 15) + 1 = 30 + 1 = 31
(2 × 31) + 1 = 62 + 1 = 63

So, the missing term = (2 × 63) + 1 = 126 + 1 = 127.

৬৬.
A committee of 4 members is to be selected from 6 men and 5 women. In how many ways can this be done if exactly 2 men must be selected? 
  1. 50
  2. 150
  3. 70
  4. 120
ব্যাখ্যা

Question: A committee of 4 members is to be selected from 6 men and 5 women. In how many ways can this be done if exactly 2 men must be selected?

Solution:
Here, to form the committee of 4 members, we need to select 2 men 
and (4 - 2) = 2 women.

Number of ways to select 2 men from 6 men:
6C2 = 6!/[2! (6 - 2)!]
= {6 × 5 × 4!}/[2! × (4)!]
= (6 × 5)/(2 × 1)
= 3 × 5
= 15 ways

Number of ways to select 2 women from 5 women:
5C2 = 5!/[2! (5 - 2)!]
= 5!/[2! × (3)!]
= {5 × 4 × 3!}/[2! × (3)!]
= (5 × 4)/(2 × 1)
= 5 × 2
= 10 ways

So, total number of ways = 15 × 10 = 150.

৬৭.
Write an equation of the line with slope 3 and x-intercept (- 2, 0). 
  1. y = 3x
  2. y = 2x + 6
  3. y = 3x + 6
  4. y = x + 6
ব্যাখ্যা

Question: Write an equation of the line with slope 3 and x-intercept (- 2, 0).

Solution:
Given:
Slope, m = 3
x-intercept = (- 2, 0)

We know the point-slope form of a line:
y - y1 = m(x - x1)

Substitute the values (x1, y1) = (- 2, 0) and m = 3:
y - 0 = 3(x - (- 2))
⇒ y = 3(x + 2)
⇒ y = 3x + 6

So, the equation of the line is y = 3x + 6.

৬৮.
A box contains 5 green, 3 yellow, and 2 black balls. If one ball is drawn at random, what is the probability that it will not be yellow?
  1. 7/10 
  2. 1/5 
  3. 2/5
  4. 3/8
ব্যাখ্যা

Question: A box contains 5 green, 3 yellow, and 2 black balls. If one ball is drawn at random, what is the probability that it will not be yellow?

Solution:
Green balls = 5
Yellow balls = 3
Black balls = 2

∴ Total balls = 5 + 3 + 2 = 10
Number of non-yellow balls = Green + Black = 5 + 2 = 7

We know,
Probability,
P(not yellow) = favorable outcomes/total outcomes
= 7/10

∴ The probability that the drawn ball will not be yellow is 7/10.

৬৯.
A right triangle has sides 9 cm, 12 cm, and 15 cm. What is its area?
  1. 24 cm2
  2. 34 cm2
  3. 54 cm2
  4. 32 cm2
ব্যাখ্যা

Question: A right triangle has sides 9 cm, 12 cm, and 15 cm. What is its area?

Solution:
A right triangle with sides 9 cm, 12 cm, and 15 cm.

We know,
Area = (1/2) × base × height
= (1/2) × 9 × 12
= 54 cm2

So, the area of the right triangle is 54 cm2.

৭০.
Solve for x: log2(x + 5) = 3. 
  1. 4
  2. 1/2
  3. 2
  4. 3
ব্যাখ্যা

Question: Solve for x: log2(x + 5) = 3.

Solution:
Given,
log2(x + 5) = 3
⇒ x + 5 = 23 [logax = b ⇒ x = ab]
⇒ x + 5 = 8
⇒ x = 8 - 5
∴ x = 3

৭১.
Which country is in the Micronesia region?
  1. Tonga
  2. Tuvalu
  3. Samoa
  4. Nauru
ব্যাখ্যা

→ মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ

→ মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

→ পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৭২.
Who was the Prime Minister of Pakistan during the Language Movement?
  1. Khwaja Nazimuddin
  2. Liaquat Ali Khan
  3. Mohammad Ali Bogra
  4. Firoz Khan Noon
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। 
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

৭৩.
Which article of NATO mentions the obligations of the UN Charter?
  1. Article 7
  2. Article 8
  3. Article 9
  4. Article 10
ব্যাখ্যা

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৭৪.
According to the final report of the Population and Housing Census 2022, which division has the lowest population density?
  1. Khulna
  2. Sylhet
  3. Barisal
  4. Rangpur
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৭৫.
When light falls on photographic film and an image is formed, the energy transformation is:
  1. Chemical energy to light energy
  2. Light energy to chemical energy
  3. Heat energy to light energy
  4. Mechanical energy to chemical energy
ব্যাখ্যা

শক্তির রূপান্তর:
- প্রকৃতিতে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে। এ সকল শক্তি একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব। একেই শক্তির রূপান্তর বলে। 

• বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি: বিদ্যুৎ শক্তি চালনা করে পাখা ঘুরানো হয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

• রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি: কয়লা পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক ক্রিয়ার ফলে এ তাপ উৎপন্ন হয়। এ ক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

• আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি: ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো ফেললে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি হয়। এ ক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি: বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হয়। বৈদ্যুতিক ঘণ্টা বাজার ফলে শব্দ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি: বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সেটি ফিলামেন্টে বাঁধাপ্রাপ্ত হয় এবং উত্তপ্ত হয় এবং আমরা আলো দেখতে পাই। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তি: কাঁচা লোহার উপর অন্তরীত (Insulted) তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে লোহাটি চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

• তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি : কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। এ তাপের সাহায্যে পানিকে বাষ্পে পরিণত করা হয়। যা দ্বারা টারবাইন চালানো হয়। আবার টারবাইন চালিয়ে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এক্ষেত্রে তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৬.
What is the New Year's festival of the Chakma minority ethnic group?
  1. Sangrai
  2. Baisuk
  3. Wangala
  4. Biju
ব্যাখ্যা

চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।

৭৭.
What is the name of Iran's recent counterattack against the United States and Israel?
  1. Operation True Promise 3
  2. Operation True Promise 4
  3. Operation Infinite Justice
  4. Operation Iron Sword
ব্যাখ্যা

অপারেশন ট্রু প্রমিজ-৪:
- সম্প্রতি, ইরান যৌথ হামলার প্রতিশোধে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪' অভিযান পরিচালনা করে।
- ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ ও ‘কঠোর’ জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।
- আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪' শুরু করেছে।
- ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে অভিযানের আওতায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি এবং ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক আস্তানাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪' এর ২৭তম দফা হামলা চালিয়েছে।

তথ্যসূত্র - পত্রিকার নিউজ।

৭৮.
Which institution is the only one to receive the 'Ekushey Padak 2026'?
  1. Artcell
  2. Cryptic Fate
  3. Warfaze
  4. Souls
ব্যাখ্যা

একুশে পদক ২০১৬:
- বিভিন্ন ক্ষেত্রে গৌরববোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬' তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
- প্রতিষ্ঠান হিসেবে- ব্যান্ড সংগীতের দল ওয়ারফেজ মনোনীত হয়েছে।

একুশে পদক ২০২৬ প্রাপ্ত ব্যক্তি:
- চলচ্চিত্রে: ফরিদা আক্তার ববিতা,
- চারুকলায়: অধ্যাপক মো. আব্দুস সাত্তার,
- স্থাপত্যে: মেরিনা তাবাসসুম,
- সংগীতে: আইয়ুব বাচ্চু,
- নৃত্যে: অর্থি আহমেদ,
- নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার,
- সাংবাদিকতায়: শফিক রেহমান,
- শিক্ষায়: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার যশ।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।

৭৯.
What principle is used to make a periscope?
  1. Dispersion of light
  2. Total internal reflection
  3. Refraction of light
  4. Reflection of light
ব্যাখ্যা

পেরিস্কোপ:
- আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়।
- পেরিস্কোপ তৈরিতে দুইটি সমতল দর্পণের প্রয়োজন হয়।
- আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে।
- দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখতে পাই না তা আমরা দেখতে পাই।
- এটি তৈরি হয় সমকোণে দুবার বাঁকানো একটি লম্বা টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ফালি স্থাপন করে।
- ডুবোজাহাজ বা যুদ্ধের ট্যাংকে পেরিস্কোপের ব্যবহার অপরিহার্য।
- পেরিস্কোপের সাহায্যে পানির তলায় ডুবে থাকা ডুবোজাহাজ থেকে পানির উপরিভাগের অবস্থা পর্যবেক্ষণ করা যায়।

তথ্যসূত্র - Britannica.com

৮০.
According to the Economic Survey 2025, what percentage of GDP does the service sector contribute?
  1. 51.62%
  2. 53.19%
  3. 55.27%
  4. 57.90%
ব্যাখ্যা

- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১০.৯৪%।
• শিল্প: ৩৭.৪৪%।
• সেবা: ৫১.৬২%।

⇒ ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি: ৪৪.৬৭%।
• শিল্প: ১৭.৩৭%।
• সেবা: ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮১.
The Chemical Weapons Convention aims to -
  1. Ban chemical weapons completely
  2. Ban biological weapons
  3. Control missile technology
  4. Prohibit landmines
ব্যাখ্যা

Chemical Weapons Convention (CWC):
- CWC রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি।
- CWC এর পূর্ণরূপ Chemical Weapons Convention.
- এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- চুক্তির বিষয়: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি।
- ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।

তথ্যসূত্র - জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।

৮২.
What is the current tax-free income limit for women? (March, 2026)
  1. 350000 BDT
  2. 400000 BDT
  3. 450000 BDT
  4. 500000 BDT
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৮৩.
When did the Black Sea Trade and Development Bank start its operations?
  1. 1990
  2. 1993
  3. 1996
  4. 1999
ব্যাখ্যা

BSTDB:
- BSTDB এর পূর্ণরূপ Black Sea Trade and Development Bank.
- এই ব্যাংকটি Black Sea Region অঞ্চলে বাণিজ্য ও প্রকল্প অর্থায়ন ঋণ, গ্যারান্টি এবং সদস্যদেশগুলোর বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় ইকুইটি অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করে।
- সদর দপ্তর: থেসালোনিকি, গ্রিস।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৯৯ সাল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১১টি। যথা:
• আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, জর্জিয়া, গ্রিস, মলদোভা, রোমানিয়া, রাশিয়া, তুর্কি এবং ইউক্রেন।
- বর্তমান সভাপতি: সেরহাট কোকসাল।

তথ্যসূত্র - BSTDB ওয়েবসাইট।

৮৪.
Who is the current Governor of Bangladesh Bank? (March, 2026)
  1. Ahsan H Mansur
  2. Mostaqur Rahman
  3. Abdur Rouf Talukder
  4. Fazle Kabir
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান।
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

৮৫.
Which organization provides low-interest concessional loans to underdeveloped Third World countries?
  1. IMF
  2. IBRD
  3. IFC
  4. IDA
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

৮৬.
In which district is Bangladesh Machine Tools Factory Limited located?
  1. Gazipur
  2. Dhaka
  3. Narayanganj
  4. Mymensingh
ব্যাখ্যা

বিএমটিএফ:
- বিএমটিএফ এর পূর্ণরূপ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড।
- বাংলাদেশের স্বাধীনতার পর, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারী বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (BMTF) যাত্রা শুরু করে।
- এটি শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি।
- বিএমটিএফ এর কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত।
- এর আয়তন ১৫৬.৪৭ একর।
- বিএমটিএফ ১৯টি গতিশীল কারখানা নিয়ে গঠিত।
- সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বোর্ড চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে বিএমটিএফ এর কার্যক্রম পরিচালিত হয়।

তথ্যসূত্র - বিএমটিএফ ওয়েবসাইট।

৮৭.
What is the full form of UNFPA?
  1. United Nations Poverty Fund
  2. United Nations Public Health Agency
  3. United Nations Population Fund
  4. United Nations Population Agency
ব্যাখ্যা

UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।

৮৮.
What does renewable energy mean?
  1. Energy from nuclear reactions
  2. Energy that can be used only once
  3. Energy that can be replenished and used repeatedly
  4. Energy that pollutes the environment
ব্যাখ্যা

নবায়নযোগ্য শক্তি:
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়। 

নবায়নযোগ্য শক্তির উৎস:
• সৌরশক্তি: সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলে সৌরশক্তি। সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। পৃথিবীতে যত শক্তি আছে তার প্রায় সবই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস) প্রকৃত পক্ষে বহু দিনের সঞ্চিত সৌরশক্তি।

• জলবিদ্যুৎ: পানি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস। পানির স্রোত ও জোয়ার-ভাটাকে ব্যবহার করে শক্তির উৎপাদন করা যায়। পানির স্রোতে আছে গতি শক্তি ও বিভব শক্তি। পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। একে জলবিদ্যুৎ বলা হয়।

• বায়ু শক্তি: পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে বায়ুকল বলে।

• বায়োমাস শক্তি: সৌর শক্তি সবুজ গাছপালার সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাসরূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। এই বায়োমাস শক্তিতে রূপান্তরিত হয়।বায়োমাস থেকে বায়োগ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়।

→ উল্লেখ্য:
- কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লিয় শক্তি অনবায়নযোগ্য শক্তির উদাহরণ।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৯.
Which two of the following gulfs are connected by the Strait of Hormuz?
  1. Gulf of Mexico and Gulf of Aden
  2. Persian Gulf and Gulf of Oman
  3. Gulf of Aden and Persian Gulf
  4. Gulf of Oman and Gulf of Mexico
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী।
- আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।
- হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে। কিন্তু জ্বালানী তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য বিখ্যাত হরমুজ প্রণালী।
- পৃথিবীতে যে পরিমাণ জ্বালানী তেল রপ্তানি হয়, তার পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায়।

তথ্যসূত্র - Britannica.com

৯০.
Who was the Sector Commander of Sector 5 during the 1971 Liberation War?
  1. Major Mir Shawkat Ali
  2. Major Khaled Mosharraf
  3. Major Ziaur Rahman
  4. Major K M Shafiullah
ব্যাখ্যা

• ১নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
• ২ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
• ৩ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
• ৪নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
• ৫ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
• ৬ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
• ৭ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
• ৮ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
• ৯ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
• ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরের নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
• ১১ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৯১.
An online marketplace where individuals sell products directly to other individuals is an example of—
  1. eBay
  2. Alibaba
  3. SAP Ariba
  4. Oracle NetSuite
ব্যাখ্যা

• eBay হলো Consumer to Consumer (C2C) ই-কমার্সের একটি উদাহরণ, যেখানে ব্যক্তিগত ব্যবহারকারীরা অনলাইনে সরাসরি অন্য ব্যক্তির কাছে পণ্য বিক্রি করতে পারে।

• ই-কমার্স (E-commerce):
- Electronic commerce বা E-commerce হলো ইন্টারনেট বা ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয় এবং আর্থিক লেনদেন পরিচালনার প্রক্রিয়া।
- এতে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহৃত হয়।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান এবং ভোক্তা উভয়েই অনলাইনে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করতে পারে।

• ই-কমার্সের প্রধান মডেল:
- ই-কমার্স সাধারণত ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে কয়েকটি মডেলে বিভক্ত।

• Consumer to Consumer (C2C):
- এই মডেলে একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রি করে।
- সাধারণত একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম এই লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে।
- উদাহরণ: eBay, যেখানে ব্যবহারকারীরা সরাসরি অন্য ব্যবহারকারীর কাছে পণ্য বিক্রি করতে পারে।

• Business to Business (B2B):
- এক ব্যবসা প্রতিষ্ঠান অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনলাইনে পণ্য বা সেবার লেনদেন করে।
- সাধারণত পাইকারি বাণিজ্য ও কর্পোরেট লেনদেনে এই মডেল ব্যবহৃত হয়।

• Business to Consumer (B2C):
- ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ব্যক্তিগত গ্রাহকের কাছে অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করে।

• Consumer to Business (C2B):
- এই মডেলে ভোক্তা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে।

• অন্যান্য অপশন:
- Alibaba → প্রধানত Business to Business (B2B) ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
- SAP Ariba → কর্পোরেট ক্রয় ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত একটি B2B ডিজিটাল প্ল্যাটফর্ম।
- Oracle NetSuite → ক্লাউডভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার, যা মূলত ERP সমাধান হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা, ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯২.
Which database component represents the smallest unit of a record?
  1. Data
  2. Field
  3. Record
  4. Table
ব্যাখ্যা

• Field (ফিল্ড) হলো একটি Record-এর ক্ষুদ্রতম অংশ, যেখানে একটি নির্দিষ্ট Attribute বা তথ্য সংরক্ষিত থাকে।

• ডাটাবেজের উপাদানসমূহ:
- ডাটাবেজ (Database) হলো সম্পর্কযুক্ত ডেটার সংগঠিত সংগ্রহ, যা সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারের জন্য সংগঠিত করা হয়।
- ডাটাবেজে সংরক্ষিত ডেটাগুলো সাধারণত Table আকারে থাকে এবং প্রতিটি Table-এ অনেক Record ও Field থাকে।

• Data (ডাটা):
- Data শব্দটি ল্যাটিন Datum শব্দের বহুবচন।
- তথ্যের ক্ষুদ্রতম উপাদানকে Data বলা হয়।
- একটি Table-এর বিভিন্ন Field-এ যে তথ্যগুলো Input করা হয় সেগুলোই Data।
- উদাহরণ: Name field-এ “Tareq”, Address field-এ “Dhaka”, Job Title field-এ “Officer” — এগুলো প্রত্যেকটি Data।

• Record (রেকর্ড):
- অনেকগুলো Field একত্রে একটি Record গঠন করে।
- সাধারণত একটি Table-এর সম্পূর্ণ একটি Row-কে Record বলা হয়।
- যেমন কোনো Table-এ যদি একজন ব্যক্তির Name, Address, Phone Number ইত্যাদি থাকে, তবে এগুলো মিলেই একটি Record।

• Field (ফিল্ড):
- Record-এর ক্ষুদ্রতম অংশকে Field বলা হয়।
- Record-এর প্রতিটি উপাদান যেমন Name, Address, Telephone Number ইত্যাদি একটি করে Field।
- Table-এ সাধারণত Column আকারে Field থাকে এবং প্রতিটি Field একই ধরনের Data ধারণ করে।

• Data Table:
- একই ধরনের বা সমজাতীয় Data একটি Table-এ সংরক্ষণ করা হয়।
- একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের তথ্য আলাদা Table-এ রাখা হতে পারে।
- যেমন: প্রশাসন, হিসাব, বিক্রয় বিভাগ—প্রতিটির জন্য আলাদা Table থাকতে পারে।
- এই Table-গুলো মিলেই একটি Database গঠিত হয়।

• অন্যান্য অপশন:
- Data → তথ্যের ক্ষুদ্রতম উপাদান বা মান।
- Record → একাধিক Field নিয়ে গঠিত একটি সম্পূর্ণ Row।
- Table → সমজাতীয় Record-এর সংগঠিত সংগ্রহ যেখানে Row ও Column থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৩.
Which function key is used to open the Help menu in most software applications?
  1. F1
  2. F3
  3. F7
  4. F10
ব্যাখ্যা

• অধিকাংশ সফটওয়্যার অ্যাপ্লিকেশনে Help মেনু দ্রুত চালু করার জন্য কিবোর্ডের F1 Function Key ব্যবহৃত হয়।

• ফাংশন কী (Function Key):
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।
- সাধারণত কিবোর্ডের উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি Function Key থাকে।
- প্রতিটি ফাংশন কী নির্দিষ্ট শর্টকাট কাজ সম্পন্ন করতে সাহায্য করে।

• F1–F12 ফাংশন কী-এর ব্যবহার:
- F1 → সাধারণত Help মেনু চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F2 → নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করার জন্য ব্যবহৃত হয়।
- F3 → দ্রুত Search বা খোঁজার অপশন চালু করতে ব্যবহৃত হয়।
- F4 → Alt + F4 চাপলে বর্তমান সক্রিয় উইন্ডো বন্ধ হয়।
- F5 → ব্রাউজার বা ডেস্কটপ Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 → ব্রাউজারের Address Bar সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
- F7 → Microsoft Word-এ Spelling ও Grammar Check চালু করতে ব্যবহৃত হয়।
- F8 → Windows চালুর সময় Safe Mode চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F9 → QuarkXPress-এর Measurement Toolbar চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 → Menu Bar চালু করতে ব্যবহৃত হয়।
- F11 → Full Screen Mode চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয়।
- F12 → ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি টাইপিং পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- F3 → দ্রুত Search বা খোঁজার অপশন চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F7 → Microsoft Word-এ Spelling ও Grammar Check চালু করতে ব্যবহৃত হয়।
- F10 → অধিকাংশ সফটওয়্যারে Menu Bar সক্রিয় করার জন্য ব্যবহৃত হয়।

উৎস: মাইক্রোসফট এবং ব্রিটানিকা।

৯৪.
Which transmission mode allows data to be sent in both directions simultaneously?
  1. Simplex
  2. Half-duplex
  3. Full-duplex
  4. Broadcast
ব্যাখ্যা

• Full-duplex transmission mode-এ একই সময়ে দুই দিকেই ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায়।

• ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস (Source) থেকে গন্তব্যে (Destination) ডাটা পাঠানোর সময় ডাটা প্রবাহের দিক অনুযায়ী যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে ডাটা ট্রান্সমিশন মোড বলে।
- ডাটা প্রবাহের দিকের ভিত্তিতে ট্রান্সমিশন মোড তিন ধরনের: Simplex, Half-duplex, Full-duplex।

• Simplex:
- Simplex মোডে ডাটা কেবলমাত্র একদিকে প্রবাহিত হয়।
- প্রেরক ডাটা পাঠাতে পারে কিন্তু গ্রাহক একই লাইনে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টেলিভিশন।

• Half-duplex:
- Half-duplex মোডে উভয় দিকেই ডাটা প্রেরণ করা সম্ভব।
- তবে একই সময়ে ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায় না।
- এক সময় এক দিকেই ডাটা প্রবাহ ঘটে।
- উদাহরণ: ওয়াকি-টকি।

• Full-duplex:
- Full-duplex মোডে একই সময়ে দুই দিকেই ডাটা প্রেরণ ও গ্রহণ করা সম্ভব।
- প্রেরণ ও গ্রহণ একসাথে চলতে পারে।
- এটি যোগাযোগকে দ্রুত ও কার্যকর করে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল যোগাযোগ ব্যবস্থা।

• অন্যান্য অপশন:
- Simplex → একমুখী ডাটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে কেবলমাত্র একদিকে তথ্য প্রবাহ ঘটে।
- Half-duplex → উভয় দিকে ডাটা যেতে পারে কিন্তু একই সময়ে নয়।
- Broadcast → একটি ডিভাইস থেকে একই নেটওয়ার্কের সব ডিভাইসে ডাটা পাঠানোর পদ্ধতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
Which of the following is an example of antivirus software used to protect computers from virus attacks?
  1. AVG
  2. Jerusalem
  3. CIH
  4. Stone
ব্যাখ্যা

• AVG একটি পরিচিত এন্টিভাইরাস সফটওয়্যার, যা কম্পিউটারকে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা দিতে ব্যবহৃত হয়।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারে ভাইরাস প্রবেশের আগেই তা শনাক্ত করে প্রতিরোধ করতে পারে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- AVG,
- Avast,
- Norton,
- Avira,
- Panda, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারে প্রবেশ করার পর নিজের বংশবিস্তার করতে থাকে।
- একপর্যায়ে এটি পুরো কম্পিউটার সিস্টেমকে সংক্রমিত করে এবং সিস্টেমকে অচল বা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে।
- প্রখ্যাত গবেষক Fred Cohen “Computer Virus” শব্দটির নামকরণ করেন।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- VBS/Helper,
- Worm,
- VBS/Aqui,
- Trojan Horse,
- X97M/Hopper,
- Boot Sector Virus,
- Jerusalem,
- Stone,
- Dhaka Virus,
- Vienna,
- CIH, ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- Jerusalem → একটি পরিচিত কম্পিউটার ভাইরাস যা ১৯৮০-এর দশকে শনাক্ত হয়।
- CIH → “Chernobyl Virus” নামে পরিচিত একটি ধ্বংসাত্মক কম্পিউটার ভাইরাস।
- Stone → একটি Boot Sector ধরনের কম্পিউটার ভাইরাস।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৯৬.
Which of the following best defines a Web Page?
  1. A collection of multiple web pages forming a website
  2. A software used to browse information on the internet
  3. A document on the internet created using HTML
  4. A hardware device used to connect to the internet
ব্যাখ্যা

• Web Page হলো ইন্টারনেটে প্রদর্শিত একটি ডকুমেন্ট, যা সাধারণত HTML ব্যবহার করে তৈরি করা হয় এবং যেখানে লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি তথ্য থাকতে পারে।

• ওয়েব পেজ (Web Page):
- ইন্টারনেটে আমরা যে পেজগুলো দেখি সেগুলোকে Web Page বলা হয়।
- একটি Web Page হলো এমন একটি ডকুমেন্ট যেখানে বিভিন্ন ধরনের তথ্য যেমন লেখা, অডিও, ভিডিও, ছবি, অ্যানিমেশন ইত্যাদি সংরক্ষণ করা যায়।
- Web Page সাধারণত HTML (Hyper Text Markup Language) ব্যবহার করে তৈরি করা হয়।
- Web Page তৈরি করার পর তা Web Server-এ host করা হয় যাতে ব্যবহারকারীরা World Wide Web (WWW) এর মাধ্যমে তা দেখতে পারে।
- বর্তমানে ব্যক্তি, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের তথ্য Web Page এর মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা হয়।
- একটি বা একাধিক Web Page একত্রে একটি Website গঠন করে।
- প্রতিটি Web Page এর একটি নির্দিষ্ট Web Address বা URL থাকে, যার মাধ্যমে ব্যবহারকারী সেই পেজে প্রবেশ করতে পারে।

• অন্যান্য অপশন:
- A collection of multiple web pages forming a website → একাধিক Web Page এর সমষ্টিকে Website বলা হয়।
- A software used to browse information on the internet → ইন্টারনেটে Web Page দেখার জন্য ব্যবহৃত সফটওয়্যারকে Web Browser বলা হয়; যেমন Chrome, Firefox, Safari।
- A hardware device used to connect to the internet → ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইস হতে পারে modem, router ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৭.
ChatGPT is primarily based on which type of artificial intelligence model?
  1. Expert System
  2. Decision Tree Model
  3. Genetic Algorithm
  4. Large Language Model (LLM)
ব্যাখ্যা

• Large Language Model (LLM) হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা বিপুল পরিমাণ টেক্সট ডেটা বিশ্লেষণ করে মানুষের ভাষা বুঝতে ও নতুন টেক্সট তৈরি করতে পারে।

• ChatGPT:
- ChatGPT হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট, যা মানুষের ভাষা বুঝে স্বাভাবিকভাবে উত্তর তৈরি করতে পারে।
- এটি OpenAI দ্বারা তৈরি একটি উন্নত Large Language Model (LLM) ভিত্তিক সিস্টেম।
- ChatGPT মূলত GPT (Generative Pre-trained Transformer) মডেলের উপর ভিত্তি করে তৈরি।
- এই মডেল বিপুল পরিমাণ টেক্সট ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত হয় এবং ভাষার প্যাটার্ন, শব্দের ব্যবহার ও বাক্য গঠন শিখে নেয়।
- ব্যবহারকারীর ইনপুট বিশ্লেষণ করে ChatGPT সম্ভাব্য পরবর্তী শব্দ বা বাক্য তৈরি করে উত্তর প্রদান করে।

• GPT (Generative Pre-trained Transformer):
- GPT হলো Transformer architecture ভিত্তিক একটি ভাষা মডেল।
- এটি Natural Language Processing (NLP) প্রযুক্তি ব্যবহার করে মানুষের ভাষা বিশ্লেষণ ও তৈরি করতে পারে।
- GPT মডেলকে প্রথমে বৃহৎ ডেটাসেটে pre-training করা হয় এবং পরে নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য fine-tuning করা হয়।

• অন্যান্য অপশন:
- Expert System → পূর্বনির্ধারিত নিয়ম ও জ্ঞানভান্ডারের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা।
- Decision Tree Model → ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত একটি মেশিন লার্নিং অ্যালগরিদম।
- Genetic Algorithm → প্রাকৃতিক বিবর্তনের ধারণা অনুসরণ করে সমস্যা সমাধানের একটি অপ্টিমাইজেশন অ্যালগরিদম।

Source: OpenAI & Britannica.

৯৮.
In the hexadecimal number system, which symbol represents the decimal value 15?
  1. A
  2. C
  3. E
  4. F
ব্যাখ্যা

• Hexadecimal Number System-এ দশমিক 15 সংখ্যাটি F প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়।

• Hexadecimal Number System:
- Hexadecimal Number System হলো একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি (Base) 16।
- এই পদ্ধতিতে মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়।
- প্রতীকগুলো হলো: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F।
- এখানে A, B, C, D, E, F দ্বারা যথাক্রমে দশমিক 10, 11, 12, 13, 14, 15 বোঝানো হয়।

• Hexadecimal সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য:
- এটি Binary সংখ্যা পদ্ধতির তুলনায় বেশি সংক্ষিপ্তভাবে সংখ্যা প্রকাশ করতে পারে।
- কম্পিউটার প্রোগ্রামিং, মেমরি অ্যাড্রেসিং, এবং ডিজিটাল সিস্টেমে Hexadecimal বহুল ব্যবহৃত।
- একটি Hexadecimal অঙ্ক 4-bit Binary সংখ্যার সমতুল্য।

• Hexadecimal প্রতীক ও দশমিক মান:
- A → Decimal 10
- B → Decimal 11
- C → Decimal 12
- D → Decimal 13
- E → Decimal 14
- F → Decimal 15

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৯.
In blockchain technology, each block is connected to the previous block using—
  1. Cryptographic hash
  2. IP address
  3. Database index
  4. URL link
ব্যাখ্যা

• Blockchain প্রযুক্তিতে প্রতিটি নতুন ব্লক পূর্ববর্তী ব্লকের সাথে cryptographic hash দ্বারা সংযুক্ত থাকে, ফলে ডেটা পরিবর্তন করা প্রায় অসম্ভব হয়ে যায়।

• Blockchain:
- Blockchain হলো একটি distributed digital ledger technology যেখানে লেনদেনের তথ্য ধারাবাহিকভাবে ব্লকের মধ্যে সংরক্ষিত থাকে।
- প্রতিটি ব্লকে একাধিক transaction বা লেনদেনের তথ্য সংরক্ষিত থাকে।
- প্রতিটি নতুন ব্লক আগের ব্লকের সাথে cryptographic hash দ্বারা সংযুক্ত থাকে।
- এই সংযুক্ত কাঠামো একটি চেইন বা শৃঙ্খল তৈরি করে, তাই একে blockchain বলা হয়।
- Blockchain সাধারণত decentralized network-এ পরিচালিত হয়, যেখানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে না।
- নেটওয়ার্কের একাধিক কম্পিউটার বা node একই ledger কপি সংরক্ষণ করে।
- Blockchain প্রযুক্তিতে cryptography ব্যবহার করে ডেটার নিরাপত্তা নিশ্চিত করা হয়।
- এই প্রযুক্তি মূলত cryptocurrency, বিশেষ করে Bitcoin-এর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।

• Blockchain-এর বৈশিষ্ট্য:
- Decentralization → কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই নেটওয়ার্ক পরিচালিত হয়।
- Transparency → নেটওয়ার্কের লেনদেনসমূহ যাচাইযোগ্য এবং উন্মুক্তভাবে সংরক্ষিত থাকে।
- Immutability → একবার ব্লকে তথ্য সংরক্ষিত হলে তা পরিবর্তন করা অত্যন্ত কঠিন।
- Security → cryptographic পদ্ধতির মাধ্যমে ডেটা সুরক্ষিত রাখা হয়।

• অন্যান্য অপশন:
- Cryptographic hash → একটি গাণিতিক অ্যালগরিদম যা ডেটাকে নির্দিষ্ট দৈর্ঘ্যের hash মানে রূপান্তর করে এবং blockchain-এ ব্লক সংযুক্ত করতে ব্যবহৃত হয়।
- IP address → নেটওয়ার্কে প্রতিটি ডিভাইস শনাক্ত করার জন্য ব্যবহৃত একটি ইউনিক নম্বর।
- Database index → ডেটাবেজে দ্রুত তথ্য অনুসন্ধানের জন্য ব্যবহৃত একটি কাঠামো।
- URL link → ইন্টারনেটে কোনো নির্দিষ্ট ওয়েবপেজের ঠিকানা নির্দেশ করে।

Source: Britannica.

১০০.
Which network connects personal devices within a very short range around an individual?
  1. Local Area Network
  2. Wide Area Network
  3. Metropolitan Area Network
  4. Personal Area Network
ব্যাখ্যা

• Personal Area Network (PAN) হলো এমন একটি নেটওয়ার্ক যা একজন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে স্বল্প দূরত্বে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।

• কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ (ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে):
- ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে কয়েকটি ভাগে ভাগ করা হয়।
- এর মধ্যে প্রধান চারটি হলো: Personal Area Network (PAN), Local Area Network (LAN), Metropolitan Area Network (MAN), Wide Area Network (WAN)।

• Personal Area Network (PAN):
- PAN এর পূর্ণরূপ Personal Area Network।
- এটি কোনো ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক ব্যবস্থা।
- PAN-এ যুক্ত ডিভাইসগুলো সাধারণত একজন ব্যক্তির ব্যবহৃত ডিভাইস হয়ে থাকে।
- এই নেটওয়ার্কের বিস্তৃতি সাধারণত কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
- PAN USB Bus, FireWire Bus ইত্যাদির মাধ্যমে সংযুক্ত হতে পারে।
- PAN-এ ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: Laptop, PDA, Mobile phone, Printer ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- Local Area Network (LAN) → সীমিত ভৌগোলিক এলাকায় (যেমন অফিস, স্কুল, একই ভবন) কেবল বা নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।
- Metropolitan Area Network (MAN) → একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত নেটওয়ার্ককে সংযুক্ত করে গঠিত নেটওয়ার্ক।
- Wide Area Network (WAN) → বৃহৎ ভৌগোলিক এলাকায় (দেশ বা বিশ্বব্যাপী) বিস্তৃত নেটওয়ার্ক, যেখানে একাধিক LAN ও MAN সংযুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।