পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৩২ --------------- সাধারণ জ্ঞান: পরীক্ষা - ৮ টপিক: আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জোট ও প্রতিষ্ঠান (আঞ্চলিক, স্বেচ্ছাসেবী, মানবাধিকার, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত) [যেমন: ASEAN, NATO, Commonwealth, NAM, OIC, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, SAARC, Green Peace, Red Cross, Rotary International, Oxfam, Amnesty, Transperency International, Human Rights Watch প্রভৃতি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
রেডক্রস কত বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. একবার
  2. দুইবার
  3. তিনবার
  4. চারবার
ব্যাখ্যা
• রেডক্রস:
- রেডক্রস এর অফিসিয়াল নাম ICRC.
- ICRC এর পূর্ণাঙ্গ রূপ International Committee of the Red Cross.
- রেডক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- রেডক্রস এর সদর দপ্তর জেনেভা।
- ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান রেডক্রস।
- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে রেডক্রস নোবেল পুরস্কার লাভ করে।

সূত্র: রেডক্রস অফিসিয়াল ওয়েবসাইট।
.
আসিয়ানের সদস্য দেশ নয় কোনটি?
  1. ব্রুনাই
  2. ফিজি
  3. লাওস
  4. কম্বোডিয়া
ব্যাখ্যা
- 'ফিজি' আসিয়ানের সদস্য দেশ নয়।  

• ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া

উৎস: ASEAN ওয়েবসাইট।
.
গ্রীনপিস একটি -
  1. অর্থনৈতিক সংগঠন
  2. পরিবেশবাদী সংগঠন
  3. রাজনৈতিক সংগঠন
  4. জাতীয়তাবাদী সংগঠন
ব্যাখ্যা
• গ্রিনপিস:
 - গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট
.
বাংলাদেশ OIC এর কততম শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৫ম
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC): 
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

সূত্র: OIC ওয়েবসাইট।