পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। সোর্স: যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
নিচের কোন বছরে আদমশুমারি অনুষ্ঠিত হয়নি?
  1. ক) ১৯৬১ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৮১ সালে
  4. ঘ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ছয়টি আদমশুমারি/জনশুমারি অনুষ্ঠিত হয়েছে।
এগুলো হলো:
- প্রথম আদমশুমারি : ১৯৭৪ সালে
- দ্বিতীয় আদমশুমারি : ১৯৮১ সালে
- তৃতীয় আদমশুমারি : ১৯৯১ সালে
- চতুর্থ আদমশুমারি : ২০০১ সালে
- পঞ্চম আদমশুমারি : ২০১১ সালে
- ষষ্ঠ জনশুমারি : ১৫-২১ জুন ২০২২।

পাকিস্তান আমলে ১৯৬১ সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
.
কার সময়ে অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়?
  1. ক) লর্ড রিপন
  2. খ) লর্ড লিটন
  3. গ) লর্ড মেয়ো
  4. ঘ) লর্ড ক্যানিং
ব্যাখ্যা
অবিভক্ত বাংলায় প্রথম আনুষ্ঠানিক আদমশুমারি হয় ১৮৭২ সালে লর্ড মেয়ো’র সময়।
এই আদমশুমারি গুণগতভাবে মানসম্পন্ন না হলেও এই আদমশুমারি থেকেই বাংলা একটি মুসলিম প্রধান রাজ্য হিসেবে প্রথম চিহ্নিত হয়।
স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
.
বিবিএসের সর্বশেষ রিপোর্ট অনুসারে বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার কত শতাংশ?
  1. ক) ৬৩.২ শতাংশ
  2. খ) ৬৩.৯ শতাংশ
  3. গ) ৬৪.৩ শতাংশ
  4. ঘ) ৬৫.১ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার:

- জাতীয় পর্যায়ে : ৬৩.৯ শতাংশ।
- গ্রামাঞ্চলে : ৬৩.১ শতাংশ
- শহরাঞ্চলে : ৬৪.৭ শতাংশ
- আধুনিক পদ্ধতি ব্যবহারকারীর হার : ৬২.৩ শতাংশ।

(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2020)
.
বাংলাদেশে ১ বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার কত?
  1. ক) ১৯
  2. খ) ২১
  3. গ) ২৫
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে বিভিন্ন বয়সী শিশু মৃত্যুহার:

- ৫ বছর বয়সী : ২৮
- ১ বছর বয়সী : ২১
- ১ মাস বয়সী : ১৫।

(তথ্যসূত্র: বিবিএস SVRS-2020 রিপোর্ট)
.
প্রথম আদমশুমারিতে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিলো কত?
  1. ক) ৭.৩৬ কোটি
  2. খ) ৭.৬৪ কোটি
  3. গ) ৮.১৫ কোটি
  4. ঘ) ৮.৯৯ কোটি
ব্যাখ্যা
বিভিন্ন আদমশুমারিতে বাংলাদেশর জনসংখ্যা:
- প্রথম আদমশুমারি ১৯৭৪ : ৭.৬৪ কোটি
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ : ৮.৯৯ কোটি
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ : ১১.১৫ কোটি
- চতুর্থ আদমশুমারি ২০০১ : ১২.৯৩ কোটি
- পঞ্চম আদমশুমারি ২০১১ : ১৫.২৫ কোটি।

১৯৬১ সালের আদমশুমারি : ৫.৫২ কোটি।

(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
.
নিচের কোন উপজাতিটি বাংলাদেশে বাস করে না?
  1. ক) চাক
  2. খ) কুর্দি
  3. গ) গুর্খা
  4. ঘ) মুন্ডা
ব্যাখ্যা
কুর্দি উপজাতি বাংলাদেশে বসবাস করে না। এরা মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইরান, ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও জর্ডানে বসবাসকারী একটি অনারব জাতিগোষ্ঠী।

অন্যদিকে,
চাক, গুর্খা এবং মুন্ডা নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং বাংলাপিডিয়া)
.
অপোকপা কোন সম্প্রদায়ের আদি ধর্মের নাম?
  1. ক) মৈতৈ মণিপুরী
  2. খ) সাঁওতাল
  3. গ) খাসিয়া
  4. ঘ) বিষ্ণুপ্রিয়া মণিপুরী
ব্যাখ্যা
অপোকপা বা সানামাহি হলো মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের আদি ধর্মের নাম। অপোকপা সর্বপ্রাণ ধর্মের অন্তর্গত। তবে মৈতৈই মণিপুরীদের অধিকাংশই বর্তমানে সনাতন ধর্মের অনুসারী।

অন্যদিকে,
- সাঁওতালদের ধর্ম : খ্রিস্টান
- খাসিয়াদের ধর্ম : খ্রিস্টান
- বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় : বৈষ্ণবধর্মের অনুসারী।

(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
.
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহ কতটি সার্কেলে বিভক্ত?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহ তিনটি সার্কেলে বিভক্ত।

এগুলো হলো:
- চাকমা সার্কেল
- বোমাং সার্কেল এবং
- মং সার্কেল।

এর মধ্যে চাকমা সার্কেল রাঙামাটি জেলায়, বোমাং সার্কেল বান্দরবান জেলায় এবং মং সার্কেল খাগড়াছড়ি জেলায় অবস্থিত।
প্রত্যেক সার্কেল বা প্রশাসনিক এলাকার প্রধান হলেন রাজা। প্রতিটি সার্কেল কতগুলো মৌজায় এবং মৌজাসমূহ আদাম বা পাড়ায় বিভক্ত। মৌজা প্রধানরা হেডম্যান এবং গ্রাম প্রধানরা কার্বারী নামে পরিচিত।

(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
.
সাঁওতাল বিদ্রোহ কবে সংঘটিত হয়?
  1. ক) ১৭৬০ সালে
  2. খ) ১৮১৫ সালে
  3. গ) ১৮৫৫ সালে
  4. ঘ) ১৯৪৯ সালে
ব্যাখ্যা
ইংরেজদের বিরুদ্ধে একাধিক বার সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছে। ১৭৮০-৮৫ সালে তিলকা মাঝি বা মুরমু'র নেতৃত্বে, ১৮৫৫, ১৮৭১, ১৮৭৪, ১৮৮০-৮১, ১৯৩৩ সালে সাওতাল বিদ্রোহ সংগঠিত হয়।

এর মধ্যে ১৮৫৫-৫৬ সালে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ ছিলো সবচেয়ে প্রভাব বিস্তারকারী। এর নেতৃত্ব দেন সিধু ও কানু নামে দুই সাঁওতাল সহোদর।

(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
১০.
নারী মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?
  1. ক) রাখাইন
  2. খ) গারো
  3. গ) খাসিয়া
  4. ঘ) মণিপুরী
ব্যাখ্যা
নারী মুক্তিযোদ্ধা কাঁকন বিবি খাসিয়া সম্প্রদায়ের।
তার জন্ম ১৯৪৮ সালে সুনামগঞ্জ জেলার এক খাসিয়া পরিবারে। পরবর্তীতে তিনি ইসলামধর্ম গ্রহণ করে প্রথমে একজন বাঙালি এবং পরে একজন পাকিস্তানিকে বিয়ে করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি ৫ নং সেক্টরে মুক্তিবাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তি করেন। এক পর্যায়ে তিনি পাকবাহিনীর হাতে ধরা পড়লে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়।

কাঁকন বিবি কে ১৯৯৭ সালে মৌখিক ভাবে বীর প্রতীক খেতাব দেওয়া হলেও তার গেজেট প্রকাশিত হয়নি। ২০১৮ সালের ২১শে মার্চ তিনি মারা যান।

(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং প্রথম আলো)
১১.
বাংলাদেশে বসবাসকারী ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোনটি?
  1. ক) পাঙন
  2. খ) ত্রিপুরা
  3. গ) পাঙ্খোয়া
  4. ঘ) মারমা
ব্যাখ্যা
বাংলাদেশের বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র-নৃগোষ্ঠী হলো পাঙন। এরা বৃহত্তর সিলেট অঞ্চলে বসবাস করে। এরা সিলেটের মণিপুরী সম্প্রদায়ের একটি বিচ্ছিন্ন অংশ।

অন্যদিকে,
মারমা ও পাঙ্খোয়া জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারি।
ত্রিপুরারা ‍পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী।

(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
১২.
বিবিএস SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে খানা প্রতি জনসংখ্যা কত?
  1. ক) ৩.৪
  2. খ) ৪.৩
  3. গ) ৪.৫
  4. ঘ) ৫.১
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে খানা প্রতি জনসংখ্যা ৪.৩।

(তথ্যসূত্র: বিবিএস SVRS Report-2020)
১৩.
ঢাকায় নিচের কোন সংস্থাটির সদরদপ্তর অবস্থিত?
  1. ক) SAARC
  2. খ) ESCAP
  3. গ) BIMSTEC
  4. ঘ) ACU
ব্যাখ্যা
বাংলাদেশে যেসব সংস্থার সদরদপ্তর অবস্থিত:
- IJSG
- CIRDAP
- BIMSTEC
- SAARC Agricultural Centre প্রভৃতি।

অন্যদিকে,
- SAARC সদরদপ্তর : কাঠমুণ্ডু, নেপাল
- ESCAP সদরদপ্তর : ব্যাংকক, থাইল্যান্ড
- ACU সদরদপ্তর : তেহরান, ইরান।

(তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
১৪.
বাঙালি মুসলমানদের মাঝে ইংরেজি শিক্ষা বিস্তারে কোন মনীষী অগ্রণী ভূমিকা পালন করেন?
  1. ক) নওয়াব খাজা সলিমুল্লাহ
  2. খ) হাজী মুহাম্মাদ মুহসীন
  3. গ) নওয়াব আবদুল লতিফ
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক ও ইংরেজি শিক্ষা বিস্তারে নওয়াব আব্দুল লতিফ অগ্রণী ভূমিকা পালন করেন।
এ বিষয়ে তিনি সরকারের নিকট মুসলমানদের পক্ষে বিভিন্ন দাবী দাওয়া পেশ করেন। তার প্রচেষ্টায় মুহসিন ফান্ডের অর্থ কেবল মুসলমান ছাত্রদের জন্যে ব্যয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি ১৮৬৩ সালে মোহামেডান লিটারারি সোসাইটি গঠন করেন।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৫.
মুজিব: দ্য মেকিং অব এ নেশন চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন কে?
  1. ক) চঞ্চল চৌধুরী
  2. খ) আরেফিন শুভ
  3. গ) আহমেদ রুবেল
  4. ঘ) তারিক আনাম
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উপলক্ষ্যে তার জীবনী নিয়ে মুজিব: দ্য মেকিং অব এ নেশন নামে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক শ্যাম বেনেগাল। চিত্রনাট্য রচয়িতা শ্যামা জাইদি।

অভিনয় শিল্পীবৃন্দ:
- বঙ্গবন্ধু চরিত্রে : আরেফিন শুভ
- বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে : তিশা (বড়বেলা) এবং দিঘি (ছোটবেলা)
- বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে : দিলারা জামান
- বঙ্গবন্ধুর বাবার চরিত্রে : চঞ্চল চৌধুরী
- শেখ হাসিনা চরিত্রে : নুসরাত ফারিয়া (ছোটবেলা) এবং জান্নাতুল সুমাইয়া (বড়বেলা)
- আইয়ুব খান চরিত্রে : মিশা সওদাগর।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং ঢাকা ট্রিবিউন)
১৬.
২০২২ সালে আর্থ-সামাজিক উন্নয়নে কোন সংস্থাটি স্বাধীনতা পদক লাভ করে?
  1. ক) সড়ক ও জনপদ বিভাগ
  2. খ) বিদ্যুৎ বিভাগ
  3. গ) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
  4. ঘ) আইসিডিডিআরবি
ব্যাখ্যা
স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতা পদক প্রদান করে থাকে।

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রত্যেককে প্রদান করা হয়:
- ১৮ ক্যারেটের ৫০ গ্রামের স্বর্ণপদক
- পদকের একটি রেপ্লিকা
- নগদ পাঁচ লক্ষ টাকা
- একটি সম্মাননাপত্র।

২০২২ সালে মোট ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
এরা হলো:

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী
- শহিদ কর্নেল খন্দকার নাজমুল হুদা
- বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল
- জনাব সিরাজ উদদীন আহমেদ
- মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
- মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক

চিকিৎসাবিদ্যা:
- অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম

স্থাপত্য:
- মরহুম সৈয়দ মঈনুল হোসেন

গবেষণা ও প্রশিক্ষণ:
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

আর্থ-সামাজিক উন্নয়ন:
- বিদ্যুৎ বিভাগ।

(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
১৭.
BARD কোথায় অবস্থিত?
  1. ক) শিবগঞ্জ, বগুড়া
  2. খ) কোটবাড়ী, কুমিল্লা
  3. গ) সাভার, ঢাকা
  4. ঘ) সখিপুর, টাঙ্গাইল
ব্যাখ্যা
BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা জেলার কোটবাড়ীতে অবস্থিত।
এটির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান। বার্ড ১৯৫৯ সালের ২৭ মে প্রতিষ্ঠিত হয়।

বার্ড বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান।

(তথ্যসূত্র: বার্ড ওয়েবসাইট)
১৮.
বাংলাদেশ টেলিভিশন সর্বপ্রথম কোন ভবন থেকে সম্প্রচার শুরু করে?
  1. ক) জাতীয় বেতার ভবন
  2. খ) ডিআইটি ভবন
  3. গ) রামপুরা টিভি ভবন
  4. ঘ) আদমজী কোর্ট
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। এটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।

১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি এটিকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয় এবং ৬ মার্চ থেকে পুনরায় সম্প্রচার শুরু করে।

১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রামকেন্দ্র চালু হয়। ২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।

২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়। ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।
বিটিভি তার ১৪টি উপ/রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় ৯৫ ভাগ এলাকায় টেরিস্ট্রিয়াল সম্প্রচার বজায় রেখেছে।

(তথ্যসূত্র: বিটিভি ওয়েবসাইট)
১৯.
ভাওয়াইয়া কোন অঞ্চলের বিখ্যাত লোকসংগীত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রংপুর
  3. গ) খুলনা
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত হলো ভাওয়াইয়া। রংপুর ও কুচবিহার জেলা এই গানের জন্মস্থান।
ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ।
ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হলো ভাটিয়ালি ও জারি গান।
সিলেটের হাওরাঞ্চল ধামাইল গানের জন্যে বিখ্যাত।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
২০.
জাতিসংঘের স্থায়ী সদস্যের কোন দেশটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) সাবেক সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
জাতিসংঘের স্থায়ী সদস্যসমূহ কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি:
- সাবেক সোভিয়েত ইউনিয়ন : ২৪ জানুয়ারি ১৯৭২
- যুক্তরাজ্য : ৪ ফেব্রুয়ারি ১৯৭২
- ফ্রান্স : ১৪ ফেব্রুয়ারি ১৯৭২
- যুক্তরাষ্ট্র : ৪ এপ্রিল ১৯৭২
- চীন : ৩১ আগস্ট ১৯৭৫।

(তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, বাংলাপিডিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়)
২১.
বাংলা একাডেমি প্রদত্ত নজরুল পুরস্কার-২০২২ লাভ করেন কে?
  1. ক) ড. আতিউর রহমান
  2. খ) অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
  3. গ) অধ্যাপক সৌমিত্র শেখর
  4. ঘ) অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক
ব্যাখ্যা
বাংলা একাডেমি ২০২২ সাল থেকে নজরুল চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে নজরুল পুরস্কার চালু করে। ২০২২ সালে নজরুল চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী কে নজরুল পুরস্কার-২০২২ প্রদান করা হয়।

(তথ্যসূত্র: বাংলা একাডেমি ওয়েবসাইট এবং প্রথম আলো)
২২.
নিচের কোনটি বাংলাদেশি সংবাদ সংস্থা?
  1. ক) এপি
  2. খ) এনা
  3. গ) পিটিআই
  4. ঘ) তাস
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে এনা (ইস্টার্ন নিউজ এজেন্সি) বাংলাদেশের সংবাদ সংস্থা।
এনা ব্যতীত বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থার মধ্যে রয়েছে বাসস, ইউএনবি প্রভৃতি।

অন্যদিকে,
- পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) ভারতের একটি সংবাদ সংস্থা।
- এপি (এসোসিয়েট প্রেস) : যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা
- তাস : রাশিয়ার বার্তা সংস্থা।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
২৩.
মুক্তিযুদ্ধ চলাকালে নিচের কোন চলচ্চিত্রটি নির্মিত হয়?
  1. ক) একাত্তরের যীশু
  2. খ) স্টপ জেনোসাইট
  3. গ) হাঙর নদী গ্রেনেড
  4. ঘ) আলোর মিছিল
ব্যাখ্যা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতায় মোট চারটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়।
এগুলো হলো:
- স্টপ জেনোসাইড (জহির রায়হান)
- এ স্টেট ইজ বর্ন (জহির রায়হান)
- লিবারেশন ফাইটার্স (আলমগীর কবির)
- ইনোসেন্ট মিলিয়নস (বাবুল চৌধুরী)।

পাকিস্তানী বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে বিশ্বে তুলে ধরা এসব চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য ছিলো। জহির রায়হান এই চারটি চলচ্চিত্রের নামকরণ করেছিলেন জাতীয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র হিসেবে।

অন্যদিকে,

- একাত্তরের যীশু : ১৯৯৩ সালে
- হাঙর নদী গ্রেনেড : ১৯৯৭ সালে
- আলোর মিছিল : ১৯৭৪।

(তথ্যসূত্র: প্রথম আলো)
২৪.
স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) মুজিবনগর
ব্যাখ্যা
স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে অবস্থিত। এটির স্থপতি শামীম শিকদার
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি ১৯৮৮ সালে স্থাপিত হয়।

(তথ্যসূত্র: দৈনিক ভোরের কাগজ)
২৫.
বাংলাদেশ কবে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়?
  1. ক) ২০১৫ সালে
  2. খ) ২০১৮ সালে
  3. গ) ২০২১ সালে
  4. ঘ) ২০২৬ সালে
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের শ্রেণীবিন্যাসে মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৫ মা. ডলারের অধিক হওয়ায় ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এলডিসি তালিকা থেকে উত্তরণ করবে।

(তথ্যসূত্র: প্রথম আলো রিপোর্ট)