পরীক্ষা আর্কাইভ

English Literature

পরীক্ষাEnglish Literatureতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
Exam- 05 Topics: Victorian Period Important Writers: Charles Dickens, Charlotte Bronte, George Eliot, Thomas Hardy, William Makepeace Thackeray, Robert Browning, Alfred, Lord Tennyson, Matthew Arnold, Oscar Wilde. & Victorian Period part 2 Important Writers: Charles Dickens, Charlotte Bronte, George Eliot, Thomas Hardy, William Makepeace Thackeray, Robert Browning, Alfred, Lord Tennyson, Matthew Arnold, Oscar Wilde. [Live Class: 09 & 10]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Literature

English Literature · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
Matthew Arnold's "Dover Beach" is a/an
  1. poem
  2. novel
  3. play
  4. essay
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
• Dover Beach:
- "Dover Beach" কবিতাটি Matthew Arnold রচিত।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৭ সালে তাঁর New Poems সংকলনে।
- এটি Arnold-এর সবচেয়ে বিখ্যাত এবং প্রশংসিত কবিতা।
- মোট ৩৭ লাইনের এই কবিতায় আধুনিক পৃথিবীতে ধর্মীয় বিশ্বাসের পতনের কথা বলা হয়েছে।
- কবি বিশ্বাস করেন, এই ধর্মীয় শূন্যতার পরিবর্তে ভালোবাসা ও আন্তরিকতা হতে পারে মানুষের একমাত্র আশ্রয়।

• Matthew Arnold:
- He was a poet and a critic of the Victorian Age, mostly known for his strong moral voice.
- He was a professor of poetry at Oxford University.

• Best Works:
• Essays:
- The Study of Poetry, 
- Culture and Anarchy,
- Essays in Criticism.

• Poems:
- Dover Beach, 
- Thyrsis,
- The Scholar Gypsy.

Source: Britannica.
.
Who translated 'The Rubaiyat of Omar Khayyam'?
  1. Charles Dickens
  2. Alfred, Lord Tennyson
  3. Edward Fitzgerald
  4. William Makepeace Thackeray
সঠিক উত্তর:
Edward Fitzgerald
উত্তর
সঠিক উত্তর:
Edward Fitzgerald
ব্যাখ্যা
• The Rubaiyat of Omar Khayyam:
- Victorian period এর সাহিত্যিক Edward Fitzgerald, ১৮৫৯ সালে ‘The Rubaiyat of Omar Khayyam’ কাব্য গ্রন্থটি কে Persian থেকে English এ অনুবাদ করেন।
- যুগ শ্রেষ্ঠ জ্যেতির্বিজ্ঞানী ওমার খৈয়ামের রচনা থেকে অনুপ্রাণিত।
- এটি মূলত: অনুবাদ নয় বরং মূল গ্রন্থকে সামনে রেখে মৌলিক রচনা।
- এটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি Classic হিসেবে বিবেচিত।
- It is one of the most frequently quoted lyric poems and many of its phrases are passed into common currency.
- প্রথম প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
- ইংরেজি সংস্করণে এই নামের সাথে যুক্ত হয়- "the Astronomer-Poet of Persia" বাক্যটি।

• Edward Fitzgerald:
- He translated the Persian masterpiece, “ The Rubáiyát of Omar Khayyám” in English.
- He was born on March 31, 1809 in England.
- FitzGerald was educated at Trinity College, Cambridge, where he formed a lifelong friendship with William Makepeace Thackeray.

• Notable Work:
-The Rubáiyát of Omar Khayyám

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
.
"Into the ____ of Death
Rode the six hundred" - Complete this quote.
  1. path
  2. rode
  3. valley
  4. way
সঠিক উত্তর:
valley
উত্তর
সঠিক উত্তর:
valley
ব্যাখ্যা
• "Into the valley of Death
Rode the six hundred" -
- উল্লিখিত লাইন গুলো Alfred Tennyson লিখিত কবিতা 'The Charge of the Light Brigade' হতে উদ্ধৃত।

• The Charge of the Light Brigade: 
- Tennyson রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে এটি প্রকাশিত হয়।
- ১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধ চলাকালে বালাক্লাভা নামক এক রণক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের এক যুদ্ধ সংঘটিত হয়।
- এই 'Battle of Balaklava' এর প্রেক্ষিতেই কবি কবিতাটি রচনা করেন।
- এই যুদ্ধে, একটি ব্রিটিশ অশ্বারোহী  বাহিনী  - the “Light Brigade” -কে একটি রাশিয়ান artillery unit এর বিরুদ্ধে চার্জ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
- কবিতাটি ৬০০ জন সৈনিকের একটি ব্রিগেডের (Brigade) গল্প বলে, যারা ঘোড়ায় চড়ে "মৃত্যুর উপত্যকা"য় (death valley) প্রবেশ করে প্রায় দেড় মাইল পথ অতিক্রম করা পর। তারা শত্রু বাহিনীর দিকে অগ্রসর হওয়ার আদেশ পালন করছিল। পরবর্তীতে তারা শ্ত্রুবাহিনীর হাতে নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করেছিলো।
- আদেশ পালনকালে সকল সৈনিক বুঝতে পেরেছিল যে তাদের কমান্ডার একটি ভয়ানক ভুল করেছেন, তবুও একটিও সৈনিক অগ্রসর হওয়ার আদেশে নিরুৎসাহিত বা হতাশ হয়নি।
- তাদের মধ্যে কেউ একজন বলেছিলো - সৈনিকের কাজ হলো আদেশ মেনে চলা এবং "উত্তর দেওয়া নয়... কারণ খোঁজা নয়," তাই তারা আদেশ অনুসরণ করে "মৃত্যুর উপত্যকা"য় প্রবেশ করেছিল।
- বিভিন্ন দিক থেকে তাদেরকে অতকির্তে হামলা করার পরে পরবর্তীতে তারা শ্ত্রুবাহিনীর হাতে নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করেছিলো। তবুও তারা সাহসের সঙ্গে তাদের মৃত্যু মুখে এগিয়ে গিয়েছিল।
- পুরা বিশ্ব সেই সৈনিকদের সাহস দেখে বিস্মিত হয়েছিল; কবিতাটি বলে যে এই মহৎ ৬০০ জন আজও সম্মান ও শ্রদ্ধার যোগ্য: তাদের গৌরব অমর।

• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson একজন English poet 
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry. 
.
Which character is taken from 'Vanity Fair'?
  1. Becky Sharp
  2. Anna Karenina
  3. Captain Ahab
  4. Willy Loman
সঠিক উত্তর:
Becky Sharp
উত্তর
সঠিক উত্তর:
Becky Sharp
ব্যাখ্যা
Becky Sharp - is taken from Vanity Fair.

• Vanity Fair:
- এটি William Makepeace Thackeray রচিত একটি novel.
- It was published in 1848.
- It is a novel of early 19th-century English society.
- এটি নিজ নামে প্রকাশিত William Makepeace Thackeray এর প্রথম লেখা।
- এই উপন্যাসকে বলা হয় A Novel Without a Hero. কারণ, সাধারণ উপন্যাস গুলোতে যেভাবে একজন বিশেষ নায়ক বা নায়িকার কর্মকান্ডকে প্রধান বিবেচনা করে কাহিনি আবর্তিত হয়, তার উপন্যাস গুলো এক্ষেত্রে ব্যতিক্রম। বরং বহু চরিত্রকে ঘিরে তার উপন্যাসের কাহিনি গড়ে ওঠে।

• Short Summary:
- এই উপন্যাসের অন্যতম চরিত্র Becky Sharp নামের একজন মেয়ে।
- যে জাগতিক সাফল্য অর্জনকেই তার জীবনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য মনে করে। এই লক্ষ্য অর্জনে নৈতিকতার ধার ধারেনা।
- অপর গুরুত্বপূর্ন চরিত্র Amelia সৎ এবং নৈতিকতা গুন সম্পন্ন। তবে সে Becky Sharp এর মতো রোমাঞ্চ-অন্বেষী নয়।
- এই দুই নারী চরিত্রের জীবনে ঘটে যাওয়া নানা উত্থান-পতন এবং তাদের সংস্পর্শে আসা পুরুষদের বিভিন্ন ঘটনাবহুল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসটিতে।

• William Makepeace Thackeray: 
- He was an Indian-born British novelist.

• Best Works:
- Vanity Fair,
- The Virginians: A Tale of the Last Century,
- Catherine: A Story.

Options,
- Willy Loman – Death of a Salesman by Arthur Miller.
- Anna Karenina – Anna Karenina by Leo Tolstoy
- Captain Ahab – Moby-Dick by Herman Melville

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
.
'A Pair of Blue Eyes' is written by -
  1. Thomas Hardy
  2. Charles Dickens
  3. Oscar Wilde
  4. Matthew Arnold
সঠিক উত্তর:
Thomas Hardy
উত্তর
সঠিক উত্তর:
Thomas Hardy
ব্যাখ্যা
• A Pair of Blue Eyes
- "A Pair of Blue Eyes" হলো ইংরেজি লেখক Thomas Hardy রচিত একটি উপন্যাস, যা ১৮৭৩ সালে প্রকাশিত হয়।
- এটি Thomas Hardy -এর প্রথম দিকের উপন্যাসগুলোর মধ্যে একটি এবং তার ভবিষ্যৎ সাহিত্যকর্মের অনেক মূল বিষয় এখানে পাওয়া যায়।
- এটি তার পরবর্তী বিখ্যাত উপন্যাস "Far from the Madding Crowd" এবং "Tess of the d’Urbervilles"-এর জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।

• Thomas Hardy:
- তিনি একজন English novelist and poet.
- তাকে বলা হয়, Regional Novelist and a poet বা আঞ্চলিক ঔপন্যাসিক বা কবি।
- একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়।
- এছাড়াও, তাকে Pessimistic Novelist হিসেবেও আখ্যায়িত করেন অনেকে।
- তার রচিত উপন্যাসগুলোর সময়কাল ভিক্টোরিয়া যুগ, কিন্তু তিনি অনেক ছোটগল্প লিখেছেন যেগুলো আধুনিক যুগে রচিত। এছাড়া তিনি কবিতাও লিখেছেন।

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হলো -
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.
.
The Lotos-Eaters, which is written by Lord Alfred Tennyson is -
  1. poem
  2. novel
  3. play
  4. essay
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
• The Lotos-Eaters:
- এটি Lord Alfred Tennyson রচিত একটি কবিতা। 
- Homer এর 'Odyssey' মহাকাব্যের নবম খণ্ডের একটি ঘটনার উপর ভিত্তি করে রচিত।
- এতে কিছু নাবিকের কাহিনি তুলে ধরা হয়েছে।

• Summary:
- "The Lotos-Eaters" কবিতায় একদল নাবিক দীর্ঘ যাত্রার পর একটি শান্ত দ্বীপে পৌঁছায় এবং সেখানে লোটস ফল খেয়ে তারা অলস, স্বপ্নময় জীবনযাপন করতে শুরু করে।
- তারা আর বাড়ি ফিরে যেতে চায় না, কারণ সেখানে তাদের কোনো দুশ্চিন্তা বা পরিশ্রম নেই।
- তারা অলস হয়ে পড়ে এবং ভাবে –জীবন কেবল দুঃখ, পরিশ্রম আর যন্ত্রণা; শান্তি ও ঘুমই প্রকৃত মুক্তি।
- কবিতাটি আলস্য এবং বাস্তবতা থেকে বাচতে চাওয়ার ইচ্ছাকে তুলে ধরে, এবং জীবন, কষ্ট ও শান্তির মধ্যে একটি গভীর প্রশ্ন তুলে ধরেছেন।

• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson একজন English poet 
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry. 

• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D' Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

Source: Britannica.
.
'The Adventures of Sherlock Holmes' is written by -
  1. William Makepeace Thackeray
  2. Doris Lessing
  3. Charles Dickens
  4. Sir Arthur Conan Doyle
সঠিক উত্তর:
Sir Arthur Conan Doyle
উত্তর
সঠিক উত্তর:
Sir Arthur Conan Doyle
ব্যাখ্যা
• The Adventures of Sherlock Holmes:
- এটি রচনা করেন Sir Arthur Conan Doyle.
- এটা মূলত একটা fictional detective বা গোয়েন্দা কাহিনি। মোট ১২ টি গল্পের সমষ্টি। পুস্তকাকারে প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৯২ তে।
- ১ম গল্পটির নাম: A Scandal in Bohemia.
- অন্যতম চরিত্র Dr. Watson এর বর্ণনায় সব গুলো কাহিনি এগিয়ে যায়। গোয়েন্দা কাহিনি হলেও এগুলোর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছেন। জীবনের শেষভাগে তিনি spiritualism এর প্রতি আকৃষ্ট হন।

• প্রধান চরিত্রসমূহ:
- Sherlock Holmes: পেশাদার গোয়েন্দা। বসবাস করেন 221b Baker Street, London এ।
- John H. Watson: তিনি হলেন Sherlock Holmes এর অন্তরঙ্গ বন্ধু এবং রুমমেট। তার বর্ণনায়ই কাহিনি উপস্থাপিত হয়।
- Mycroft Holmes,
- Scotland Yard Inspectors.

Sherlock Holmes সিরিজের কয়েকটি জনপ্রিয় উপন্যাসের নাম:
- The Sign of Four,
- The Valley of Fear,
- The White Company.

• Sir Arthur Conan Doyle (1859-1030)
- He was born in Edinburgh, Scotland in 1859.
- বিশ্বনন্দিত ফিকশন শার্লক হোমসের স্রষ্টা।
- স্কটল্যান্ডে জন্ম নেয়া এই লেখক পেশায় ডাক্তার ছিলেন।
- South African War এর যুদ্ধে দক্ষতা এবং অসামান্য মানবিকতার সাথে চিকিৎসকের দায়িত্ব পালন করার জন্য তাকে নাইট উপাধি দেয়া হয়।

Source: Live MCQ Lecture.
.
The Victorian period refers to -
  1. 1852-1920
  2. 1832-1901
  3. 1822-1911
  4. 1732-1901
সঠিক উত্তর:
1832-1901
উত্তর
সঠিক উত্তর:
1832-1901
ব্যাখ্যা
• The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.

• Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত।
- যথা:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)

• A list of writers of 'Victorian Age':
- Charles Dickens,
- Thomas Hardy,
- Matthew Arnold,
- Lord Alfred Tennyson,
- Robert Browning,
- George Eliot,
- Samuel Butler etc.

Source: Live MCQ Lecture and Britannica.
.
Which was founded in the Victorian period?
  1. The Royal Society
  2. The Globe Theatre
  3. Fabian Society
  4. None of these
সঠিক উত্তর:
Fabian Society
উত্তর
সঠিক উত্তর:
Fabian Society
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Fabian Society.

• Fabian Society:
- Fabian Society ছিল একটি  socialist society যা  1884 সালে London প্রতিস্থাপিত হয়।
- এই society এর নামটি উদ্ভূত হয় Roman general Fabius Cunctator থেকে।
- It was founded to avoid violence in class- struggle.
- G.B. Shaw ছিলেন এই society এর একজন সদস্য।

• Some related people of Fabian society:
- George Bernard Shaw,
- H.G. Wells,
-  Clement Attlee, 
- Lancelot Thomas Hogben,
-  Annie Besant.

Source: britannica.com
১০.
"The old order changeth, yielding place to new" - This is quoted by -
  1. Alfred, Lord Tennyson
  2. Oscar Wilde
  3. Matthew Arnold
  4. Robert Browning
সঠিক উত্তর:
Alfred, Lord Tennyson
উত্তর
সঠিক উত্তর:
Alfred, Lord Tennyson
ব্যাখ্যা
• "The old order changeth, yielding place to new" - This line is taken from - Alfred Tennyson's "Morte d'Arthur".

• 'Morte d'Arthur' is the poetic creation of - Alfred Tennyson.
- The central theme of Le Morte d'Arthur is loyalty and its expression in chivalry.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে - আনুগত্য এবং বীরত্ব এর অভিব্যক্তি।
- কবিতাটিতে বলা হয়েছে রাজার প্রতি আনুগত্যই হচ্ছে একজন নাইট (Knight) এর জীবনের মূল উপাদান এবং উদ্দেশ্য।
- It opens in the wake of Arthur's final battle, where Arthur lies mortally wounded, and is accompanied by Sir Bedivere.

• Famous quotation from the poem -
- 'The old order changeth, yielding place to new'

• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson একজন English poet 
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry. 

• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D' Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

• অন্যদিকে,
• ‘Morte d' Arthur’ is the first romance in prose written by - Sir Thomas Malory.
- এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম English prose version of the Arthurian legend.

Source: Britannica.com
১১.
Silas Marner is written by -
  1. Charlotte Bronte
  2. Oscar Wilde
  3. Matthew Arnold
  4. George Eliot
সঠিক উত্তর:
George Eliot
উত্তর
সঠিক উত্তর:
George Eliot
ব্যাখ্যা
• Silas Marner:
- প্রকাশিত হয় 1861 সালে।
- উপন্যাসটি রচনা করেন George Eliot.
- পুরো নাম: Silas Marner: The Weaver of Raveloe 

• Short Summary:
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Silas একজন তাঁতী। 
- চুরির মিথ্যা অভিযোগে তাকে নিজ লোকালয় থেকে বহিষ্কার করা হয়। অন্য এলাকায় গিয়ে একাকী বসবাস করা শুরু করে।
- মানুষের সাথে যোগাযোগ কমিয়ে দিয়ে সে তার কাজে সম্পূর্ন ভাবে মনোযোগ দেয়। প্রচুর সোনা এবং টাকার মালিক হয়ে যায়। কিন্তু তার টাকা এবং স্বর্ণমুদ্রার থলি চুরি হয়ে যায়।
- একদিন হঠাৎ একটি কন্যা শিশু দৈবক্রমে তার বাড়ীর সামনে পাওয়া যায়। সে ভাবে এই শিশু তার স্বর্নমুদ্রা চুরির ক্ষতিপূরণ হিসেবে তার কাছে এসেছে।
- পরবর্তীতে এখান থেকে ঘটনা অন্য দিকে মোড় নেয়। সে এই শিশুর দায়ভার নেয় এবং তাকে লালন পালন করে।

• George Eliot:
- তার জন্ম ১৮১৯ সালে। 
- তার প্রকৃত নাম ছিল Mary Ann Evans. 
-তিনি ছিলেন ইংল্যান্ডের Warwickshire অঞ্চলের অধিবাসী। তার উপন্যাসে এই অঞ্চলের কৃষক, জমিদার এবং পাদ্রী সম্প্রদায়ের কথা ঘুরে ফিরে আসে।  অর্থাৎ গ্রামীন জীবনের দৃশ্য ফুটিয়ে তুলতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। 
- বিভিন্ন চরিত্রের মনস্তাত্বিক বিশ্লেষণের জন্য বিখ্যাত।
- তিনি কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করলেও মূলত: তার উপন্যাসের দ্বারাই তিনি বেশি স্মরণীয়। 

• Notable works:
- Adam Bede: (Novel/ known as Country story),
- Silas Marner: (Novel/ Full name: Silas Marner: The Weaver of Raveloe),
- Middlemarch ,
- Scenes of Clerical life,
- The Mill on the Floss: (Novel),
- Romola: (Novel), 
- The Spanish Gypsy: Dramatic poem/ Tragi-comedy, 
- Daniel Deronda: (Novel). 

Source: Live MCQ Lecture