পরীক্ষা আর্কাইভ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

পরীক্ষানৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes১৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ৪: টপিক সমূহ: রিভিশন (পরীক্ষা ১, ২ ও ৩) [Live Class – 1 & 6]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
”সুশাসন” ধারণাটি প্রথম উদ্ভাবন করে-
  1. জাতিসংঘ
  2. বিশ্বব্যাংক
  3. UNDP
  4. IMF
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
• সুশাসন (Good Governance.):
- সুশাসন  অর্থ নির্ভুল, দক্ষ, কার্যকারী শাসন।
- সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় বিশ্বব্যাংক।
- বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন।
- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
- ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম ”সুশাসন” প্রত্যয়টি ব্যবহার করা হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
মূল্যবোধ (Values) কী ?
  1. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
  2. মানুষের সঙ্গে মানষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ।
  3. মানুষ সামাজিক জীব হিসেবে কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা।
  4. নাগরিক জিবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব।
সঠিক উত্তর:
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
উত্তর
সঠিক উত্তর:
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
ব্যাখ্যা
• মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
- মূল্যবোধ স্থায়ী নয় বরং পরিবর্তনশীল।
- যে চিন্তাভাবনা লক্ষ, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রক আচার-ব্যবহার ও কর্মকাণ্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত করে তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি।
- মূল্যবোধের প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো পরিবার এবং
- প্রাতিষ্ঠানিক উৎস হলো শিক্ষালয়।
- মূল্যবোধ হলো ঐসব চিন্তাভাবনা, আশা-আকাঙ্খা, লক্ষ্য-উদ্দেশ্য, এটা মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কার্যাবলীকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে।
- শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ ও মানবিক সুবিবেচিত আচরণের সমষ্টিগত রূপই হলো মূল্যবোধ।

উৎস : পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
জাতিসংঘ সুশাসনের ক্ষেত্রে কতটি মূলনীতি উল্লেখ করেছে?
  1. ৭টি
  2. ৪টি
  3. ৯টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
- জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন।
- এ লক্ষ্য অর্জনে জাতিসংঘ সুশাসনের ক্ষেত্রে ৮টি মূলনীতি উল্লেখ করেছে।
এগুলো হলো:
- অংশগ্রহণ
- স্বচ্ছতা
- জবাবদিহিতা
- দায়িত্বশীলতা
- ন্যায্যতা
- কার্যকারিতা
- আইনের শাসন এবং
- ঐক্যমত্যের শাসন।

উৎস: UN chronicle.
.
নিম্নের কোনটি মানুষের গোপন চিন্তা বা উদ্দেশ্যকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে না?
  1. নৈতিকতা
  2. মূল্যবোধ
  3. মানবিক গুণাবলী
  4. আইন
সঠিক উত্তর:
আইন
উত্তর
সঠিক উত্তর:
আইন
ব্যাখ্যা
• আইন :
- আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।
- মানুষের মনের অনুভূতির সাথে আইনের কোন মিল নাই।
- আইন মানুষের গোপন চিন্তা বা উদ্দেশ্যকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে না।
- আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণ জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি, যা রাষ্ট্র ও সমাজ কর্তৃক গৃহীত ও সমর্থিত এবং জনকল্যাণের জন্যে অপরিহার্য।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
কোনটি ই-গভর্নেন্স-এর উদ্দেশ্য নয়?
  1. তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি
  2. সুশাসন প্রতিষ্ঠা
  3. মূল্যবোধ প্রতিষ্ঠা
  4. জবাবদিহিতা নিশ্চিত করা
সঠিক উত্তর:
মূল্যবোধ প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
মূল্যবোধ প্রতিষ্ঠা
ব্যাখ্যা
•  ই-গভর্নেন্স-এর উদ্দেশ্য নিম্নরূপ:

- ই-গভর্নেন্স-এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য সুশাসন প্রতিষ্ঠা।
- সরকার পরিচালনা ও প্রশাসনে স্বচ্ছতা আনয়ন করা ।
- প্রশাসনকে গতিশীল করা।
- তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করে জনগণের ক্ষমতা বৃদ্ধি করা
- দ্রুত জনগণের নিকট বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া ।
- দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো ।
- সরকারি তথ্য ও সেবা জনগণের মাঝে দ্রুত ছড়িয়ে দেওয়া ।
- ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং জনগণের নিকট তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করা ।
- দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের বা সংশ্লিষ্টতার সুযোগ সৃষ্টি।
- নাগরিকদের মধ্যে সেবার মান উন্নীতকরণ।
- জনগণকে ঘরে বসেই সেবা ও সুযোগ লাভের সুযোগ করে দেওয়া ।
- জবাবদিহিতা নিশ্চিত করা
- তথ্যপ্রবাহে অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা ।
- গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা ৷
-. ই-কমার্সের উন্নয়ন সাধনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সাধন করা ।
- শাসন ব্যবস্থাকে সহজ ও উন্নত করা।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
নিম্নের কোনটি সামাজিক মূল্যবোধ?
  1. সৌজন্যবোধ
  2. শৃঙ্খলাবোধ
  3. ন্যায়পরায়ণতা
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
• সামাজিক মূল্যবোধ:
- যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে।
- স্টূয়ার্ট সি.ডড-এর মতে, সামাজিক মূল্যবোধ হলো  সে সব রীতিনীতির সমষ্টি, যা  ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।
- ক্লাইড ক্লখোন-এর মতে,সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত।
- সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ  প্রভৃতি গুলাবলির সমষ্টি।

উৎস: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো: মোজাম্মেল হক।
.
সুশাসনের উপাদান নয় কোনটি?
  1. দায়িত্বশীলতা
  2. ধর্মীয় অনুশাসন
  3. অংশগ্রহণমূলক প্রক্রিয়া
  4. বিকেন্দ্রীকরণ
সঠিক উত্তর:
ধর্মীয় অনুশাসন
উত্তর
সঠিক উত্তর:
ধর্মীয় অনুশাসন
ব্যাখ্যা
সুশাসনের উপাদান:
- সাধারণ অর্থে সুশাসন হলো এমন এক প্রক্রিয়া যা একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে।
- এই শাসন প্রক্রিয়ায় জনগণের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়।
- সরকারের স্বচ্ছতা-জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত হয় সামাজিক ন্যায় বিচার ও সামাজিক-সাংস্কৃতিক বহুত্ববাদ।
- সুশাসনের মূল ভিত্তি হলো মূল্যবোধ।

সুশাসনের উপাদানসমূহ:
- গণতন্ত্র,
- নৈতিক মূল্যবোধ,
- স্বচ্ছতা,
- বৈধতা,
- দায়িত্বশীলতা,
- জবাবদিহিতা,
- জনগণের নিকট গ্রহণযোগ্যতা,
- স্বাধীন প্রচার মাধ্যম,
- অংশগ্রহণমূলক প্রক্রিয়া,
- আইনের শাসন,
- বিচার বিভাগের স্বাধীনতা,
- জনবান্ধব প্রশাসন,
- সততা ,
- স্থানীয় সরকার ব্যবস্থা,
- সুশীল সমাজ;
- দক্ষতা,
- রাজনৈতিক স্থিতিশীলতা,
- বিকেন্দ্রীকরণ,

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
”সৃষ্টিরহস্য” গ্রন্থের লেখক কে?
  1. ড. নজরুল ইসলাম
  2. আরজ আলী মাতুববর
  3. ড. আনিসুজ্জামান
  4. আহমদ ছফা
সঠিক উত্তর:
আরজ আলী মাতুববর
উত্তর
সঠিক উত্তর:
আরজ আলী মাতুববর
ব্যাখ্যা
আরজ আলী মাতুববর:
- মাতুববর, আরজ আলী (১৯০০-১৯৮৫)  বিশিষ্ট চিন্তাবিদ।
- ১৩০৭ বঙ্গাব্দের ৩ পৌষ  বরিশাল জেলার লামচরি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- গ্রামের মক্তবে মাত্র কয়েক মাস লেখাপড়া করার পর তিনি নিজের চেষ্টায় নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন। 

- আরজ আলী মূলত বস্ত্তবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন।
- মানবজীবন, প্রকৃতি-পরিবেশ, জড়জগৎ ও বিশ্ব-সংসার থেকে পাঠ নিয়ে তিনি নিজস্ব মতবাদ গড়ে তোলেন।
- তিনি দৃঢ় মনোবল ও বিশ্বাস নিয়ে সকল অন্ধতা, অজ্ঞানতা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে অবস্থান নেন।
- তাঁর বিশ্বাস ও অভিজ্ঞতার কথা তিনি একাধিক গ্রন্থে প্রকাশ করেন।

• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি:
- সত্যের সন্ধান ,
- সৃষ্টিরহস্য ,
- অনুমান ,
- মুক্তমন ,ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
.
ইমানুয়েল কান্ট এর মতে নীতি বিদ্যার মূলকথা কয়টি?
  1. চারটি
  2. দুইটি
  3. পাঁচটি
  4. তিনটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
• ইমানুয়েল কান্ট:
- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
- তাকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
- 'কর্তব্যমুখী নৈতিকতা' বা 'কর্তব্যের নৈতিকতার' দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।

• তাঁর মতে নীতিবিদ্যার মূলকথা তিনটি যথা: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
উল্লেখ্য,
- 'সততার জন্য সদিচ্ছা'র কথা বলেছেন ইমানুয়েল কান্ট।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
উপযোগবাদ শব্দটি কোন দার্শনিক নীতির সঙ্গে যুক্ত?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    সর্বজনীন সুখবাদ: 
    - সর্বজনীন সুখবাদ আত্মসুখবাদের মতো প্রাচীন দর্শন নয়।
    - নিজের সুখের চেয়ে অন্যের সুখের কথা ভাবা—এই নৈতিক ধারণা সম্ভবত ধর্মীয় চিন্তারই এক রূপ, যা পরবর্তীকালে অষ্টাদশ শতকের কিছু ব্রিটিশ দার্শনিককে গভীরভাবে প্রভাবিত করে।
    - এ ধারার অগ্রগণ্য চিন্তাবিদদের মধ্যে বাটলার, শেফটেসব্যারী এবং বিশেষভাবে হাটচেসন অন্যতম।
    - হাটচেসনের প্রতিপাদিত নীতি—"সর্বোচ্চ সংখ্যক লোকের জন্য সর্বোচ্চ আনন্দ"—পরবর্তীকালে সর্বজনীন সুখবাদের একটি কেন্দ্রীয় মতবাদে পরিণত হয়।

    - এই নীতিকে ভিত্তি করে জেরেমি বেনথাম, জেমস মিল এবং তাঁর পুত্র জন স্টুয়ার্ট মিল সমাজ ও রাষ্ট্রীয় জীবনে উপযোগিতার প্রতিফলন ঘটানোর জন্য আজীবন কাজ করে গেছেন।
    - তাদের মধ্যে বিশেষভাবে বেনথাম ও জন স্টুয়ার্ট মিল এই দর্শনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
    - পরবর্তীকালে হেনরি সিজউইক এ ধারায় যুক্ত হয়ে তাদের চিন্তাকে আরও যুক্তিসংগত ও দার্শনিকভাবে বলিষ্ঠ রূপ দেন।

    - এই দার্শনিকরা নিজেদের "উপযোগবাদী" (Utilitarian) হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন।
    - তাদের বিশ্বাস ছিল, কোনো কাজ নৈতিক কিনা তা নির্ভর করে সেই কাজ কতখানি মানুষের মধ্যে আনন্দ বা উপকার ছড়িয়ে দিতে সক্ষম তার ওপর। 

    উৎস: নীতিবিদ্যা, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১১.
    সক্রেটিস কী ধরনের গুণকে জ্ঞান বলেছেন?
    1. মানবিক
    2. সৎ
    3. ধর্মীয়
    4. মৌলিক
    সঠিক উত্তর:
    সৎ
    উত্তর
    সঠিক উত্তর:
    সৎ
    ব্যাখ্যা
    •  নৈতিকতা:

    -  নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে - Morality. 
    - ইংরেজি Morality. শব্দটি এসেছে ল্যাটিন Moralitas থেকে, যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র।
    -‍ গ্রিক দার্শনিক সক্রেটিস প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
    - সক্রেটিস বলেছেন- সৎ গুণই জ্ঞান এবং অন্যায়বোধের উৎস হচ্ছে অজ্ঞতা।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
    ১২.
    ইমানুয়েল কান্ট নৈতিক জীবন যাপনে কয় ধরনের আদেশের কথা উল্লেখ করেন?
    1. তিন
    2. দুই
    3. চার
    4. পাঁচ
    সঠিক উত্তর:
    তিন
    উত্তর
    সঠিক উত্তর:
    তিন
    ব্যাখ্যা
    • নৈতিক নীতি শর্তহীন আদেশ:
    -  নৈতিকতার আকার সর্ম্পকে কান্টের বক্তব্য বেশ স্পষ্টভাবেই বুঝা যায়।
    - এটা একটা অত্যন্ত নৈর্ব্যক্তিক নীতি যাকে তিনি শর্তহীন আদেশ নাম দিয়েছেন।
    - এটা আদেশ এই জন্য যে, নৈতিক জীবন যাপন করতে হলে একে মানতেই হবে।
    - কিন্তু এ শর্তহীন কেন?
    • এর উত্তরে কান্ট তিন ধরনের আদেশের কথা উল্লেখ করেন যা হচ্ছে: 
    -  শর্তযুক্ত আদেশ
    - বিবৃতিমূলক আদেশ ও
    -  শর্তহীন আদেশ।

    • কান্টের মতে শর্তযুক্ত আদেশ হচ্ছে তাই যা কোন একটা বিশেষ দলের লোকের ক্ষেত্রে খাটে যাঁরা কোন বিশেষ পরিস্থিতিতে কোন বিশেষ লক্ষ্য নিয়ে চলেন। স্থাপত্যের নীতিসমূহ এই ধরনের। 

    উৎস: পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, এসএসএইচএল Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১৩.
    নিচের কোনটি সুনাগরিকের গুণাবলির অন্তর্ভুক্ত নয়?
      অনির্ধারিত
      ব্যাখ্যা
      • সুনাগরিক:
      - রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, আর যে আত্মসংযমী সে বৃহত্তর স্বার্থেনিজের ক্ষুদ্র স্বার্থত্যাগ করতে পারে। এসব গুণসম্পন্ন নাগরিকদের বলা হয় সুনাগরিক।

      • সুনাগরিকের প্রধানত তিনটি গুণ রয়েছে।
      যথা-
      - বুদ্ধি, 
      - বিবেক ;
      - আত্মসংযম।

      উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।
      ১৪.
      কোন একটি দেশের পার্লামেন্ট বা জাতীয় পরিষদ কর্তৃক প্রকাশিত দলিলকে কী বলা হয়?
      1. শ্বেতপত্র
      2. নথিপত্র
      3. প্রত্যয়ন পত্র
      4. পত্রজারি
      সঠিক উত্তর:
      শ্বেতপত্র
      উত্তর
      সঠিক উত্তর:
      শ্বেতপত্র
      ব্যাখ্যা
      • শ্বেতপত্র (White paper):
      - কোন একটি দেশের পার্লামেন্ট বা জাতীয় পরিষদ কর্তৃক প্রকাশিত দলিলকে শ্বেতপত্র বলা হয়ে থাকে।
      - কোনো বিশেষ বিষয়ে জনগণ বা পার্লামেন্টকে অবহিত করার জন্য সরকারি বিবরণী।
      - একই ধরনের প্রথা অপরাপর গণতান্ত্রিক দেশ যথা অস্ট্রেলিয়া ও কানাডায় প্রচলিত রয়েছে।
      - কোনো কোনো ক্ষেত্রে নতুন আইন অথবা কোনো সংস্কারমূলক পদক্ষেপ চূড়ান্ত করার পূর্বেও শ্বেতপত্র জারী করা হয়ে থাকে।
      - ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের বিষয়ে শ্বেতপত্র জারী করে।
      - শ্বেতপত্র জারী করার প্রথা বিংশ শতাব্দীর প্রথমার্ধেও দেখা যায়।

      • সুশাসন ও শ্বেতপত্র:
      সুশাসন নিয়ে 'White paper' বা 'শ্বেতপত্র' প্রকাশ করে European Economic Community।

      উৎস: European Economic Community.
      ১৫.
      “সর্বোচ্চ সংখ্যক লোকের জন্য সর্বোচ্চ আনন্দ” – এই নীতিটি কার সাথে জড়িত?
      1. হিউম
      2. ক্যান্ট
      3. সক্রেটিস
      4. হাটচেসন
      সঠিক উত্তর:
      হাটচেসন
      উত্তর
      সঠিক উত্তর:
      হাটচেসন
      ব্যাখ্যা
      • সর্বজনীন সুখবাদ: 
      - সর্বজনীন সুখবাদ আত্মসুখবাদের মতো প্রাচীন দর্শন নয়।
      - নিজের সুখের চেয়ে অন্যের সুখের কথা ভাবা—এই নৈতিক ধারণা সম্ভবত ধর্মীয় চিন্তারই এক রূপ, যা পরবর্তীকালে অষ্টাদশ শতকের কিছু ব্রিটিশ দার্শনিককে গভীরভাবে প্রভাবিত করে।
      - এ ধারার অগ্রগণ্য চিন্তাবিদদের মধ্যে বাটলার, শেফটেসব্যারী এবং বিশেষভাবে হাটচেসন অন্যতম।
      - হাটচেসনের প্রতিপাদিত নীতি—"সর্বোচ্চ সংখ্যক লোকের জন্য সর্বোচ্চ আনন্দ"—পরবর্তীকালে সর্বজনীন সুখবাদের একটি কেন্দ্রীয় মতবাদে পরিণত হয়।

      - এই নীতিকে ভিত্তি করে জেরেমি বেনথাম, জেমস মিল এবং তাঁর পুত্র জন স্টুয়ার্ট মিল সমাজ ও রাষ্ট্রীয় জীবনে উপযোগিতার প্রতিফলন ঘটানোর জন্য আজীবন কাজ করে গেছেন।
      - তাদের মধ্যে বিশেষভাবে বেনথাম ও জন স্টুয়ার্ট মিল এই দর্শনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
      - পরবর্তীকালে হেনরি সিজউইক এ ধারায় যুক্ত হয়ে তাদের চিন্তাকে আরও যুক্তিসংগত ও দার্শনিকভাবে বলিষ্ঠ রূপ দেন।

      - এই দার্শনিকরা নিজেদের "উপযোগবাদী" (Utilitarian) হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন।
      - তাদের বিশ্বাস ছিল, কোনো কাজ নৈতিক কিনা তা নির্ভর করে সেই কাজ কতখানি মানুষের মধ্যে আনন্দ বা উপকার ছড়িয়ে দিতে সক্ষম তার ওপর। 

      উৎস: নীতিবিদ্যা, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।