পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষা: বিগত ৫টি পরীক্ষার প্রশ্ন কিছুটা মডিফিকেশন করে এই পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
নিচের কোনটিতে শব্দের অপপ্রয়ােগ হয়নি?
  1. ক) অশ্রুজল
  2. খ) অধীনস্থ
  3. গ) জন্মবার্ষিক
  4. ঘ) একত্রিত
সঠিক উত্তর:
গ) জন্মবার্ষিক
উত্তর
সঠিক উত্তর:
গ) জন্মবার্ষিক
ব্যাখ্যা
- জন্মবার্ষিক শব্দের অপপ্রয়ােগ হয়নি।
- অশ্রুজল শব্দের সঠিক রূপ হবে অশ্রু অথবা জল অথবা চোখের জল।
- অধীনস্থ শব্দের সঠিক রূপ হবে অধীন।
- একত্রিত শব্দের সঠিক রূপ হবে একত্র।

উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।
.
'প্রমাদ’ শব্দটি অর্থ কি?
  1. ক) উজ্জ্বল
  2. খ) আরাম
  3. গ) ভুলভ্ৰান্তি
  4. ঘ) অতিরিক্ত
সঠিক উত্তর:
গ) ভুলভ্ৰান্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুলভ্ৰান্তি
ব্যাখ্যা
'প্রমাদ’ শব্দটি অর্থ ভুলভ্ৰান্তি, বিমূঢ়তা, অমনোযোগ, বিস্মৃতি ,বিপদ   

[উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান]
.
বাংলা ভাষার ব্যবহৃত সেমিকোলন চিহ্নটি হলো-
  1. ক) (:)
  2. খ) (/)
  3. গ) (;)
  4. ঘ) (-)
সঠিক উত্তর:
গ) (;)
উত্তর
সঠিক উত্তর:
গ) (;)
ব্যাখ্যা
বাক্যের মধ্যে ব্যবহূত বিরামচিহ্নগুলো হচ্ছে:
- কমা (,),
- সেমিকোলন (;),
- কোলন (:),
- হাইফেন (-),
- ড্যাস (—),
- ঊর্ধ্বকমা (’),
- উদ্ধৃতিচিহ্ন (“ ”),
- বিকল্প চিহ্ন (/)।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ]
.
নিচের কোন শব্দগুচ্ছ শুদ্ধ বানানে লেখা?
  1. ক) দুর্বিসহ, আভ্যন্তরীণ
  2. খ) দুর্বিসহ, অভ্যন্তরীণ
  3. গ) দুর্বিষহ, অভ্যন্তরীণ
  4. ঘ) দুর্বিষহ,আভ্যন্তরীন
সঠিক উত্তর:
গ) দুর্বিষহ, অভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্বিষহ, অভ্যন্তরীণ
ব্যাখ্যা
অভ্যন্তরীণ (অভ্যন্তর + ঈন):
১. মধ্যবর্তী
২. অভ্যন্তরে আছে এমন, ভেতরের
৩. মানসিক

শুদ্ধ বানানটি  'দুর্বিষহ'
'দুর্বিষহ' এর অর্থ = সহ্য করা যায় না এমন।

[উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান]
.
'চয়ন' শব্দের অর্থ কি?
  1. ক) কঠিন
  2. খ) সুন্দর
  3. গ) সংকলন
  4. ঘ) স্বপ্ন
সঠিক উত্তর:
গ) সংকলন
উত্তর
সঠিক উত্তর:
গ) সংকলন
ব্যাখ্যা
'চয়ন' শব্দের অর্থ:
- সংকলন; সংগ্রহ
- আহরণ, নির্বাচন 

[উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান]
.
বাংলার প্রথম ব্যাকরণ রচয়িতা হলেন-
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) মনােএল দা আসসুম্পসাঁউ
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) নাথিলিয়েন ব্রাশি হ্যালহেড
সঠিক উত্তর:
খ) মনােএল দা আসসুম্পসাঁউ
উত্তর
সঠিক উত্তর:
খ) মনােএল দা আসসুম্পসাঁউ
ব্যাখ্যা
মনোএল দা আসসুম্পসাঁউ একজন পর্তুগিজ। মনোএল দা আসসুম্পসাঁউ এর পূর্বে কেউ বাংলা ভাষার ব্যাকরণ লেখেনি।
১৭৪৩ সালে মনোএল দা আসসুম্পসাঁউ দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।
গ্রন্থ দুটি হলো :
- কৃপা শাস্ত্রের অর্থভেদ
- ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
এর মধ্যে ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ গ্রন্থে একটি অধ্যায়ে মনোএল দা আসসুম্পসাঁউ বাংলা ভাষার ব্যাকরণ সংযোজন করেন। তাই তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিয়তা।

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
.
Try as he _____, he couldn't do it.
  1. ক) could
  2. খ) might
  3. গ) should
  4. ঘ) would
সঠিক উত্তর:
খ) might
উত্তর
সঠিক উত্তর:
খ) might
ব্যাখ্যা
Try as someone might (Phrase)
Meaning: used for saying that someone is making a very great effort but still cannot do something.
Example Sentence:
- Try as he might, he could not forget.
- Try as I might, I couldn't turn the key.
- Try as he might, he couldn't do it.
Source: Macmillan dictionary
.
Observers have the right to be present during the ____ of the ballot box.
  1. ক) ceiling
  2. খ) selling
  3. গ) sealing
  4. ঘ) sailing
সঠিক উত্তর:
গ) sealing
উত্তর
সঠিক উত্তর:
গ) sealing
ব্যাখ্যা
Sealing (Mass Noun)
English Meaning:
1. The action or process of fastening or closing something securely.
2. The application of a non-porous coating to a surface to make it impervious.
Bangla Meaning: মোহরাঙ্কিত করা; সিল মারা; শক্ত করে বন্ধ করা; বায়ুরোধী করে বন্ধ করা।
Example Sentence: Observers have the right to be present during the sealing of the ballot box.
.
Choose the appropriate meaning of the idioms from the choices given.
A dime a dozen
  1. ক) something precious
  2. খ) something valuable
  3. গ) something common
  4. ঘ) something not available
সঠিক উত্তর:
গ) something common
উত্তর
সঠিক উত্তর:
গ) something common
ব্যাখ্যা
A dime a dozen (Phrase)
English Meaning: very common and of no particular value.
Example Sentence: Experts in this field are a dime a dozen.

Source: Oxford Dictionary
১০.
Find the synonym of the word "Vituperate'.
  1. ক) Appraise
  2. খ) Revile
  3. গ) Flatter
  4. ঘ) Encourage
সঠিক উত্তর:
খ) Revile
উত্তর
সঠিক উত্তর:
খ) Revile
ব্যাখ্যা
Vituperate (Verb)
Meaning: Blame or insult (someone) in strong or violent language.
Bengali meaning: গালিগালাজ/কটূকাটব্য করা।
Synonym: Revile, Insult, Abuse, Curse, Slander.

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
১১.
Select the most appropriate one-word substitution for the given words.
The action of scanning a line of verse to determine its rhythm.
  1. ক) Assonance
  2. খ) Prosody
  3. গ) Scansion
  4. ঘ) Allegory
সঠিক উত্তর:
গ) Scansion
উত্তর
সঠিক উত্তর:
গ) Scansion
ব্যাখ্যা
Prosody meaning: The pattern of rhythm and sound in poetry.
Allegory meaning: a story, poem, or picture that can be interpreted to reveal a hidden meaning, typically a moral or political one.
Assonance meaning: resemblance of sound between syllables of nearby words, arising particularly from the rhyming of two or more stressed vowels, but not consonants (e.g. sonnet, porridge ), but also from the use of identical consonants with different vowels (e.g. killed, cold, culled ).
Scansion meaning: the action of scanning a line of verse to determine its rhythm.

Source: Oxford Dictionary
১২.
Amidst all the ____, I could hardly____what he was saying.
  1. ক) commotion-discern
  2. খ) insurrection-displease
  3. গ) whirl-disavow
  4. ঘ) gyre-disarm
সঠিক উত্তর:
ক) commotion-discern
উত্তর
সঠিক উত্তর:
ক) commotion-discern
ব্যাখ্যা
বাক্যের অর্থের সংগতির জন্য শূণ্যস্থানে commotion(হৈচৈ, উত্তেজনা) এবং discern(শুনতে পাওয়া) বসবে।
Complete Sentence: Amidst all the commotion, I could hardly discern what he was saying.
অর্থ: সমস্ত হট্টগোলের মধ্যে, তিনি কী বলছিলেন আমি খুব কমই বুঝতে পেরেছিলাম।
১৩.
The beginning of the Renaissance may be traced to the city of -
  1. ক) Venice
  2. খ) Paris
  3. গ) London
  4. ঘ) Florence
সঠিক উত্তর:
ঘ) Florence
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Florence
ব্যাখ্যা
Renaissance অর্থ পুনর্জন্ম।
Renaissance চতুর্দশ শতকে প্রথমে ইতালির Florence শহরে শুরু হয়।
এবং পরবর্তীতে তা Venice ও Rome শহরে ছড়িয়ে পড়ে।
England এ রেনেসাঁ শুরু হয় ১৫০০ সালে।
এ যুগে আধুনিকতা ও রোমান্টিসিজম এর শুরু হয়।
১৪.
Identify the segment in the sentence which contains the grammatical error.
You had better hold a full, valid driving licence to hire a car.
  1. ক) You had better
  2. খ) hold a full, valid driving licence
  3. গ) to hire a car
  4. ঘ) no error
সঠিক উত্তর:
ক) You had better
উত্তর
সঠিক উত্তর:
ক) You had better
ব্যাখ্যা
We use had better to give specific advice, not to talk about obligations or requirements; instead, we use have to, have got to or must:
Not: You’d better hold a full, valid driving licence to hire a car.
Correct Sentence: You have to (or must) hold a full, valid driving licence to hire a car.

Source: Cambridge Dictionary
১৫.
The antonym of the word 'Eulogistic' is -
  1. ক) Accolade
  2. খ) Privilege
  3. গ) Captious
  4. ঘ) Laurel
সঠিক উত্তর:
গ) Captious
উত্তর
সঠিক উত্তর:
গ) Captious
ব্যাখ্যা
Eulogistic (Adjective)
Meaning: relating to a speech, piece of writing, poem, etc. containing great praise, especially for someone who has recently died.
Example Sentence:
- He had been eulogistic, poetic, in his praise.
- Her eulogistic tribute was delivered in a mournful voice.
Synonym: accolade, citation, commendation, dithyramb, encomium, eulogium, homage, hymn.
Antonym: captious, carping, caviling (or cavilling), censuring, critical, faultfinding, hypercritical, overcritical.

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary
১৬.
The ____ gained further ____ after the leader of the rebel group was arrested.
  1. ক) revolt-magnanimity
  2. খ) detergency-magnitude
  3. গ) Insurgency-momentum
  4. ঘ) Indigency-infirmity
সঠিক উত্তর:
গ) Insurgency-momentum
উত্তর
সঠিক উত্তর:
গ) Insurgency-momentum
ব্যাখ্যা
বাক্যের অর্থের সংগতির জন্য শূণ্যস্থানে insurgency(বিদ্রোহ) এবং momentum (প্রেরণা, গতিবেগ) বসবে।
Complete Sentence: The insurgency gained further momentum after the leader of the rebel group was arrested.
অর্থ:  বিদ্রোহী গোষ্ঠীর নেতা গ্রেপ্তার হওয়ার পর বিদ্রোহ আরও গতি পেয়েছিল।
১৭.
Sherlock Holmes is the protagonist of which novel?
  1. ক) The Brothers Karamazov
  2. খ) Death in the Afternoon
  3. গ) The Hound of the Baskervilles
  4. ঘ) The Hunchback of Notre Dame
সঠিক উত্তর:
গ) The Hound of the Baskervilles
উত্তর
সঠিক উত্তর:
গ) The Hound of the Baskervilles
ব্যাখ্যা
The Hound of the Baskervilles, one of the best-known of Sherlock Holmes novels, was written by Arthur Conan Doyle in 1901.
Protagonist of this novel: Sherlock Holmes, Dr. Watson
The novel was serialized in The Strand Magazine (1901–02) and was published in book form in 1902.
It was the first Sherlock Holmes tale since the detective’s shocking “death” in the story “The Final Problem” (1893) but was set prior to his demise.
The popularity of The Hound of the Baskervilles helped pave the way for Holmes’s appearance in later works.

Source: Brittanica, Sparknotes.com
১৮.
Choose the one which can be substituted for the given word/ sentence.
A prima facie case is such
  1. ক) As it is made to seem at first sight
  2. খ) As it doesn't appear at first sight
  3. গ) As it seems to be after investigations
  4. ঘ) As it turns out to be at the end
সঠিক উত্তর:
ক) As it is made to seem at first sight
উত্তর
সঠিক উত্তর:
ক) As it is made to seem at first sight
ব্যাখ্যা
Prima Facie (Adjective)
Meaning: Based on the first impression; accepted as correct until proved otherwise.
Bangla Meaning: প্রথমলব্ধ ধারণার ভিত্তিতে; আপাতদৃষ্টিতে; প্রথমদর্শনে; আপাতদৃষ্টে

Prima facie may be used as an adjective meaning "sufficient to establish a fact or raise a presumption unless disproved or rebutted.
Example:
- For millions of Americans witnessing the event, it was a prima facie case of police brutality.
- There is prima facie evidence that he was involved in the fraud.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১৯.
Masque is a -
  1. ক) non-linear narrative story.
  2. খ) way of presenting connected events in order to tell a good story.
  3. গ) amateur dramatic entertainment.
  4. ঘ) narrative work of prose fiction.
সঠিক উত্তর:
গ) amateur dramatic entertainment.
উত্তর
সঠিক উত্তর:
গ) amateur dramatic entertainment.
ব্যাখ্যা
Masque is a form of amateur dramatic entertainment, popular among the nobility in 16th- and 17th-century England, which consisted of dancing and acting performed by masked players.

Source: Oxford Dictionary
২০.
He gave me _____ advice.
  1. ক) a
  2. খ) an
  3. গ) some
  4. ঘ) none of the above
সঠিক উত্তর:
গ) some
উত্তর
সঠিক উত্তর:
গ) some
ব্যাখ্যা
Normally, uncountable nouns do not have plural forms and cannot be used with a/an.
Note that the following nouns are usually uncountable in English:
- advice
- news
- information
- furniture
- luggage
- work
- business
- weather
- traffic
- scenery
- paper
- bread

So, the correct sentence is: He gave me some advice (or: a piece of advice).

Source: High School English Grammar & Composition by Wren & Martin.
২১.

"Stars up in the sky
They sparkle with love
All so glorious
Radiant above" is an example of -
  1. ক) Epic
  2. খ) Acrostic
  3. গ) Alliterative
  4. ঘ) Haiku
সঠিক উত্তর:
খ) Acrostic
উত্তর
সঠিক উত্তর:
খ) Acrostic
ব্যাখ্যা
In an acrostic poem, the first letter of each line spells a word. The word is the subject of the poem.
Example:
S
tars up in the sky
They sparkle with love
All so glorious
Radiant above 

Source: BBC
২২.
His inability to resolve the long-standing ___ put him in a state of ____.
  1. ক) dissonance-impasse
  2. খ) boon-euphoria
  3. গ) dilemma-distress
  4. ঘ) disembark-dismay
সঠিক উত্তর:
গ) dilemma-distress
উত্তর
সঠিক উত্তর:
গ) dilemma-distress
ব্যাখ্যা
বাক্যের অর্থের সংগতির জন্য শূণ্যস্থানে dilemma(উভয়সংকট) এবং distress (বেদনা) বসবে।
Complete Sentence: His inability to resolve the long-standing dilemma put him in a state of distress.
অর্থ: দীর্ঘস্থায়ী দ্বিধা নিরসনে তার অক্ষমতা তাকে দুরবস্থায় ফেলে দেয়।
২৩.
Choose the correct meaning of the underlined word.
Consequently, today I am a bit tired and under the weather.
  1. ক) feel depressed
  2. খ) feel uncomfortable
  3. গ) feel unwell
  4. ঘ) feel uncertain
সঠিক উত্তর:
গ) feel unwell
উত্তর
সঠিক উত্তর:
গ) feel unwell
ব্যাখ্যা
Under the weather (Phrase)
English Meaning: slightly unwell or in low spirits.
Bangla Meaning:  অসুস্থ হওয়া/বোধ করা।
Example Sentence:
- She was sufficiently under the weather to have to pull out of the championship.
- Consequently, today I am a bit tired and under the weather.

Source: Oxford Dictionary.
২৪.
In the dim light, it was difficult to make ___ the illustration.
  1. ক) of
  2. খ) out
  3. গ) for
  4. ঘ) off
সঠিক উত্তর:
খ) out
উত্তর
সঠিক উত্তর:
খ) out
ব্যাখ্যা
Make out (Phrasal verb)
Meaning: manage with some difficulty to see or hear someone or something.
Bangla Meaning: বুঝতে পারা।
Example Sentence: The speaker was not clear and I couldn't make out what he meant..
Similar: see, discern, distinguish, perceive, pick out, detect, notice.

Here, make out is the appropriate phrasal verb to make sense of the following sentence.
Complete sentence: In the dim light, it was difficult to make out the illustration.

Source: Oxford Dictionary
২৫.
A hater of marriage:
  1. ক) Misogamist
  2. খ) Misogynist
  3. গ) Misologist
  4. ঘ) Monogamist
সঠিক উত্তর:
ক) Misogamist
উত্তর
সঠিক উত্তর:
ক) Misogamist
ব্যাখ্যা
Misogynist: a person who hates women.
Misologist: a hater of knowledge and learning.
Misogamist: A hater of marriage.
Monogamist: One who practices or upholds monogamy.
২৬.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ইংল্যান্ড
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (The International Cricket Council-ICC) ১৯০৯ সালের ১৫ জুন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়।
- ICC এর বর্তমান মোট সদস্য ১০৬টি। এর মধ্যে পূর্ণাঙ্গ সদস্য ১২টি এবং সহযোগী সদস্য ৯৪টি।
- ICC এর সদরদপ্তর অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে
- বর্তমান চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বারক্লে।

(তথ্যসূত্র: ICC ওয়েবসাইট)
২৭.
H5N1 ভাইরাস প্রথম কোন দেশে সনাক্ত হয়?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) কঙ্গো
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
H5N1 Influenza:
H5N1 virus was first detected in China in 1996 where it caused the death of a number of geese. After undergoing reassortment to obtain new genes, it surfaced in Hong Kong in 1997 where it became widespread in live poultry markets.

Source: www.sciencedirect.com/
২৮.
দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র 'বিবিয়ানা' আবিষ্কৃত হয় কত সালে?
  1. ক) ১৯৯৫
  2. খ) ১৯৯৮
  3. গ) ১৯৯৬
  4. ঘ) ১৯৯৭
সঠিক উত্তর:
খ) ১৯৯৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৮
ব্যাখ্যা
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।
   - এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।  ১৯৯৮ সালে ইউনোক্যাল এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। 
   - দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।

- উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।
   - এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অবস্থিত।
   - দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।

উৎস : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২১; বাংলাপিডিয়া।
২৯.
ইউরেশিয়ান রাষ্ট্র নামে পরিচিত কোনটি?
  1. ক) কাজাখস্তান
  2. খ) জাপান
  3. গ) লেবানন
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
ঘ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুরস্ক
ব্যাখ্যা
- তুরস্ক কে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়।
- এর ইস্তাম্বুল শহর বসফরাস প্রণালি দ্বারা বিচ্ছিন্ন হয়ে একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- তাই ইস্তাম্বুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়। ইস্তাম্বুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩০.
রূপসা নদীর উপর নির্মিত সেতু নিচের কোনটি?
  1. ক) দপদপিয়া সেতু
  2. খ) খানজাহান আলী সেতু
  3. গ) লালন শাহ সেতু
  4. ঘ) বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু
সঠিক উত্তর:
খ) খানজাহান আলী সেতু
উত্তর
সঠিক উত্তর:
খ) খানজাহান আলী সেতু
ব্যাখ্যা
- রূপচাঁদ সাহার কাটা খালটি আজ বিশাল রূপসা নদী।
- যা দেখে জীবনানন্দ দাশ মুগ্ধ হয়ে লিখেছিলেন:
- ‘‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে  ডিঙ্গা  বায়;  রাঙা   মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে ’’
- সেই রূপসা নদীর ওপর একটি সেতু  হয়েছে  লোকে  বলে  রূপসা  সেতু। পোশাকি  নাম খানজাহান আলী সেতু।

উৎস: খুলনা জেলা ওয়েবসাইট।
৩১.
'সোফিয়া' কোন দেশের রাজধানী?
  1. ক) আলবেনিয়া
  2. খ) আর্মেনিয়া
  3. গ) বুলগেরিয়া
  4. ঘ) জর্জিয়া
সঠিক উত্তর:
গ) বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বুলগেরিয়া
ব্যাখ্যা
Bulgaria  officially Republic of Bulgaria, Bulgarian Republika Bŭlgariya, country occupying the eastern portion of the Balkan Peninsula in southeastern Europe. Founded in the 7th century, Bulgaria is one of the oldest states on the European continent
Head Of Government Prime Minister: Kiril Petkov
Capital: Sofia
Currency : Bulgarian lev
Head Of State: President: Rumen Radev

[Source: Britannica]
৩২.
কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন ফরম্যাট?
  1. ক) .jpg
  2. খ) .bmp
  3. গ) .mpeg
  4. ঘ) .exe
সঠিক উত্তর:
গ) .mpeg
উত্তর
সঠিক উত্তর:
গ) .mpeg
ব্যাখ্যা
- .jpg, .jpeg, .bmp এগুলো image file।
- .exe হল windows platform এর executable file format।
- .mpg, .mpeg হচ্ছে ভিডিও ফাইল ফরমেটের এক্সটেনশন।
৩৩.
‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) লন্ডন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) প্যারিস
  4. ঘ) ওয়াসিংটন
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
ব্যাখ্যা
১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ'।
জর্জ হ্যারিসনকে অনুষ্ঠানটি করার জন্য উদ্বুদ্ধ করেন সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।

[উৎসঃ বাংলাপিডিয়া]
৩৪.
ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর কত সালে স্থানান্তর করা হয়?
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ২০১৭ সালে
  3. গ) ২০১৯ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৭ সালে
ব্যাখ্যা
১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচায় একটি পুরানো দ্বিতল বাড়িতে মুক্তিযুদ্ধভিত্তিক দেশের প্রথম জাদুঘর 'মুক্তিযুদ্ধ জাদুঘর' প্রতিষ্ঠিত হয়।
২০১৭ সালের ১৬ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত নিজস্ব ভবনে 'মুক্তিযুদ্ধ জাদুঘর' স্থানান্তর করা হয়।

উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট।
 
৩৫.
কত সাল থেকে 'ডিজিটাল বাংলাদেশ দিবস' পালিত হয়ে আসছে?
  1. ক) ২০১৫
  2. খ) ২০১৬
  3. গ) ২০১৭
  4. ঘ) ২০১৮
সঠিক উত্তর:
ঘ) ২০১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০১৮
ব্যাখ্যা
২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারপর ২০১৭ সালে প্রথমবারের মতো ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ পালন করা হয়।
২০১৮ সাল থেকে একই দিনকে (১২ ডিসেম্বর) ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই থেকে ১২ ডিসেম্বরকে "ডিজিটাল বাংলাদেশ দিবস" হিসাবে পালিত হয়ে আসছে।

(সুত্র: দৈনিক যুগান্তর রিপোর্ট)
৩৬.
'হুথি আনসারুল্লাহ' কোন দেশের মিলিশিয়া সংগঠন?
  1. ক) ইরান
  2. খ) ইয়েমেন
  3. গ) ইরাক
  4. ঘ) সুদান
সঠিক উত্তর:
খ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইয়েমেন
ব্যাখ্যা
The Houthis were formed by Zaidite scholars, a Shia sect who have lived in Yemen for over a thousand years and also ruled the country for several centuries. Their rebellion against the Saudi-backed government began about a decade ago.
The Houthis are a small group of people who live in the north of Yemen, and they have been nursed by Iran to fight against Saudi Arabia and the Sanaa government as part of the Iranian project of planting regional agents similar to Hezbollah in Lebanon.
Over time, the Houthis became similar to other Iranian armed groups in the region who are trained in the use of arms, organization.
Ansarullah is the name of the Houthi militias.

Source: www.trtworld.com, arabnews.com
৩৭.
20 থেকে 30 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলাে আছে তাদের গুণফল কত?
  1. ক) 667
  2. খ) 567
  3. গ) 459
  4. ঘ) 712
সঠিক উত্তর:
ক) 667
উত্তর
সঠিক উত্তর:
ক) 667
ব্যাখ্যা
20 থেকে 30 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলাে হলো = 23, 29
সংখ্যাগুলোর গুনফল = 23 × 29
                                  = 667
৩৮.
নিচের কোন সংখ্যাটি 5 এবং 8 উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ক) 410
  2. খ) 1200
  3. গ) 980
  4. ঘ) 570
সঠিক উত্তর:
খ) 1200
উত্তর
সঠিক উত্তর:
খ) 1200
ব্যাখ্যা
5 ও 8 এর ল. সা, গু = 40
40 দ্বারা বিভাজ্য সংখ্যাটিই 5 ও 8 উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 
অপশন টেস্ট
1200/40= 30
∴ 1200 সংখ্যাটি  5 ও 8 উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

410, 570, 980 সংখ্যাগুলো 40 দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়।
৩৯.
একটি সংখ্যার ৪ গুণ এর সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুণ এর সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে?
  1. ক) ৫
  2. খ) - ১
  3. গ) - ২
  4. ঘ) - ১.৫
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি x
প্রশ্নমতে,
4x + 12 = 8
⇒ x = -1
তাহলে, 2x + 7 = 5
৪০.
p > 2 ও q > - 3 হলে নিচের কোনটি সব সময় সত্য হবে?
  1. ক) pq < - 6
  2. খ) - p < 6q
  3. গ) pq > - 6
  4. ঘ) p < 6q
সঠিক উত্তর:
গ) pq > - 6
উত্তর
সঠিক উত্তর:
গ) pq > - 6
ব্যাখ্যা
p > 2 --- --- --- (1)
q > - 3 --- --- ---- (2)

(1) × (2) ⇒ pq > - 6
৪১.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মােট খরচ কত টাকা?
  1. ক) ১০৪২
  2. খ) ১০৬৪
  3. গ) ১০৫০
  4. ঘ) ১০৯২
সঠিক উত্তর:
ঘ) ১০৯২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৯২
ব্যাখ্যা
৩ কেজি মিষ্টির দাম (৩ X ৩৫০) = ১০৫০ টাকা

১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা
  ১      ''         ''       ''     ''  ৪/১০০ ''
১০৫০ ''         ''       ''     ''   (৪×১০৫০)/১০০
                                        = ৪২ টাকা 

.: মােট খরচ (১০৫০ + ৪২) = ১০৯২ টাকা
৪২.
কোন ত্রিভুজের বাহুগুলাের অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৪ : ৩
  2. খ) ৬ : ৫ : ৪
  3. গ) ১২ : ১৮ : ৪
  4. ঘ) ১৫ : ২৫ : ২০
সঠিক উত্তর:
ঘ) ১৫ : ২৫ : ২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ : ২৫ : ২০
ব্যাখ্যা
আমরা জানি 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ভূমি + লম্ব = অতিভুজ 
এখানে,
        ১৫ + ২০ = ২৫ 
   ⇒  ২২৫ + ৪০০ = ৬২৫
৪৩.
একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫৬ বর্গমিটার
  2. খ) ১৩৪ বর্গমিটার
  3. গ) ৯৬ বর্গমিটার
  4. ঘ) ১৪৪ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ৯৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
মনেকরি, 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের দৈর্ঘ্য ক মিটার 
     রাস্তাবাদে বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ক বর্গমিটার 
      রাস্তাসহ  বর্গাকার বাগানের দৈর্ঘ্য (ক + ৪) মিটার
     রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (ক + ৪) বর্গমিটার

প্রশ্নমতে, 
   (ক + ৪) = ১৯৬ 
    বা, ক + ৪ = √১৯৬ 
    বা,  ক + ৪ = ১৪ 
    বা, ক = ১৪ - ৪ 
       ∴  ক = ১০

রাস্তার ক্ষেত্রফল = (ক + ৪)- ক 
                          = (১০ + ৪) - ১০
                                = ১৪ - ১০
                           = ১৯৬ - ১০০ 
                                = ৯৬ বর্গমিটার
৪৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ D% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল 12% হ্রাস পেলে D এর মান কত?
  1. ক) 20%
  2. খ) 30%
  3. গ) 40%
  4. ঘ) 25%
সঠিক উত্তর:
ক) 20%
উত্তর
সঠিক উত্তর:
ক) 20%
ব্যাখ্যা
মনে করি,
দৈর্ঘ্য x
এবং প্রস্থ y
ক্ষেত্রফল = xy
প্রশ্নমতে,
1.1x (1 - D)y = .88xy
=> 1.1xy -1.1Dxy = .88xy
=> 1.1Dxy = .22xy
=> D = .22xy / 1.1xy
=> D = 0.2 = 0.2 × 100% = 20%
অর্থাৎ, D = 20%
৪৫.
(4x + 3) এর বর্গ কত?
  1. ক) 4x2 + 24x + 9
  2. খ) 16x2 + 12x + 9
  3. গ) 8x2 + 12x + 9
  4. ঘ) 16x2 + 24x + 9
সঠিক উত্তর:
ঘ) 16x2 + 24x + 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16x2 + 24x + 9
ব্যাখ্যা
(4x + 3) এর বর্গ
= (4x + 3)2
= (4x)2 + 2.4x.3 + 32
= 16x2 + 24x + 9
৪৬.
a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হয় তবে a : b : c = কত?
  1. ক) 4 : 6 : 7
  2. খ) 7 : 6 : 4
  3. গ) 4 : 7 : 6
  4. ঘ) 6 : 4 : 7
সঠিক উত্তর:
ক) 4 : 6 : 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 4 : 6 : 7
ব্যাখ্যা
a : b = (2 : 3) × 2 = 4 : 6
b : c = (6 : 7) × 1  = 6 : 7
∴ a : b : c = 4 : 6 : 7
৪৭.
একটি বইয়ের কয়টি তল (surface) থাকে?
  1. ক) ৪
  2. খ) ১২
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
একটি আয়তাকার ঘনবস্তুর বা ঘনকের ৬ টি তল। যেমনঃ বইয়ের ৬ টি তল।
৪৮.
একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 198 তম সংখ্যাটি কত?
  1. ক) 980
  2. খ) 790
  3. গ) .802
  4. ঘ) 806
সঠিক উত্তর:
খ) 790
উত্তর
সঠিক উত্তর:
খ) 790
ব্যাখ্যা
প্রথম পদ = 2
সাধারণ অন্তর = 4
সুতরাং, 198তম পদ
= 2 + (198 - 1) × 4
= 790
৪৯.
বার্ষিক ৮% সুদে ১২০০ টাকায় ৫ বছরের যে সুদ হয়, একই হার সুদে কত টাকার ১০ বছরের তত সুদ হবে?
  1. ক) ৮০০ টাকা
  2. খ) ৯০০ টাকা
  3. গ) ১০০০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
এখানে,
আসল P= ১২০০ টাকা 
মুনাফার হার r = ৮%=৮/১০০
সময় n = ৫ বছর 
মুলাফা I =?
আমরা জানি, 
                   I = Pnr 
                     = (১২০০ × ৮ × ৫)/১০০
                     = ৪৮০ টাকা  
 
আবার, 
         মুনাফা I = ৪৮০ টাকা 
         মুনাফার হার r= ৮% = ৮/১০০ 
         সময় n = ১০ বছর 
         আসল P = ?

এখন 
         I = Pnr 
        P = I/nr 
           = (৪৮০ × ১০০)/ (৮ × ১০)
           = ৬০০ টাকা
৫০.
দুইটি বৃত্ত একটি বিন্দুতে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে -
  1. ক) বৃহত্তর বৃত্তের ব্যাসের সমান
  2. খ) তাদের ব্যাসার্ধের যােগফলের সমান
  3. গ) বৃত্তদুইটির পরিধির এক তৃতীয়াংশ
  4. ঘ) তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান
সঠিক উত্তর:
ঘ) তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান
ব্যাখ্যা
যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে,
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব


যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে,
একটি বৃত্তের ব্যাসার্ধ - অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
৫১.
9 ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল 13, সবগুলো সংখ্যার সমষ্টি কত?
  1. ক) 135
  2. খ) 90
  3. গ) 117
  4. ঘ) - 140
সঠিক উত্তর:
গ) 117
উত্তর
সঠিক উত্তর:
গ) 117
ব্যাখ্যা
পঞ্চম পদ, a + (5 - 1)d = 13
Therefore, a + 4d = 13
সবগুলো সংখ্যার সমষ্টি
= 9/2{2a + (9 - 1)d}
= 9/2(2a + 8d)
= 9(a + 4d)
= 9 × 13
= 117
-----------------
বিকল্প পদ্ধতিঃ
সমষ্টি = পদ সংখ্যা × মধ্য পদ = 9 × 13 = 117
৫২.
একজন ব্যবসায়ী ১৩,৭৭০ টাকায় একটি চেয়ার বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ৩৫% লাভ হয়। সে যদি চেয়ারটি ৪৫% লাভে বিক্রয় করতাে তাহলে তার লাভ কত টাকা হতাে?
  1. ক) ৪,৫৯০ টাকা
  2. খ) ৪,৬৯০ টাকা
  3. গ) ৪,৮৯০ টাকা
  4. ঘ) ৪,৯৯০ টাকা
সঠিক উত্তর:
ক) ৪,৫৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪,৫৯০ টাকা
ব্যাখ্যা
৩৫% লাভে, 
বিক্রয়মূল্য  ১৩৫  টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
         ''          ১        ''      ''         ''      ১০০/ ১৩৫ 
          ''     ১৩৭৭০  ''      ''           ''   (১০০ × ১৩৭৭০)/ ১৩৫
                                                       = ১০২০০ টাকা 
লাভ  হতো = ১০২০০ টাকার ৪৫% 
                 = (১০২০০× ৪৫)/১০০
                 = ৪৫৯০ টাকা
৫৩.
log32√2 = কত?
  1. ক) 0.1
  2. খ) 0.01
  3. গ) 0.001
  4. ঘ) 1/5
সঠিক উত্তর:
ক) 0.1
উত্তর
সঠিক উত্তর:
ক) 0.1
ব্যাখ্যা
log32√2
= log3221/2
= log32{(32)1/5}1/2
= log32(32)1/10
= 1/10
= 0.1
৫৪.
একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে তা -
  1. ক) রম্বস
  2. খ) বর্গ
  3. গ) আয়ত
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে তা সুনির্দিষ্টভাবে চতুর্ভুজ ছাড়া আর কিছু নয়। 


একটি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করলে তা রম্বস।
৫৫.
মি গাজী এর বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন 13320 টাকা হতো। তার বর্তমান মাসিক বেতন কত?
  1. ক) 13800 টাকা
  2. খ) 14080 টাকা
  3. গ) 13080 টাকা
  4. ঘ) 12080 টাকা
সঠিক উত্তর:
গ) 13080 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 13080 টাকা
ব্যাখ্যা
মনে করি,
আগের বেতন x টাকা
বর্তমান বেতন = x + x এর 11% = (100x + 11x)/100 = 111x/100 = 1.11x
তাহলে,
1.11x = 13320
=> x = 12000
তাহলে, বর্তমান বেতন = 12000 * 1.09 = 13080 টাকা।