পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
দু’টি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) একটি বিন্দুতে
  2. খ) অসীম সংখ্যক বিন্দুতে
  3. গ) কখনও ছেদ করে না
  4. ঘ) প্রান্ত বিন্দুতে
সঠিক উত্তর:
গ) কখনও ছেদ করে না
উত্তর
সঠিক উত্তর:
গ) কখনও ছেদ করে না
ব্যাখ্যা
দু'টি সমান্তরাল সরলরেখা কখনও ছেদ করে না।
.
২১০° কোণকে কি কোণ বলে?
  1. ক) সরল কোণ
  2. খ) প্রবৃদ্ধ কোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) স্থুলকোণ
সঠিক উত্তর:
খ) প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
২১০° কোণটি ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট যা প্রবৃদ্ধ কোণ নির্দেশ করে।
.
একটি কোণ তার সম্পূরক কোণের দ্বিগুণ হলে, কোণটির মান কত?
  1. ক) ৬০°
  2. খ) ১২০°
  3. গ) ১৫০°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
খ) ১২০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০°
ব্যাখ্যা

ধরি, কোনটি x,
x এর সম্পূরক কোণ = ১৮০° - x
শর্তমতে,
২(১৮০° - x) = x
বা, ৩৬০° - ২x = x
বা, ৩x = 360°
∴ x = 120°

.
একটি ত্রিভূজের একটি কোণ অপর একটি কোণের দেড়গুণ, ৩য় কোণটি প্রথমটির অর্ধেক হলে বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৫০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
ঘ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০°
ব্যাখ্যা

মনে করি,
ত্রিভুজের কোণত্রয় x, ৩x/২, x/২
শর্তমতে,
x + ৩x/২ + x/২ = ১৮০°
বা, (২x+৩x+x)/২ = ১৮০°
বা, ৬x = ২ × ১৮০°
∴ x = (২ × ১৮০°)/৬
বা, x = ৬০°

বৃহত্তম কোণ = ৯০°
.
চিত্রে α + β + γ = কত?
  1. ক) ১৮০°
  2. খ) ২১০°
  3. গ) ২৪০°
  4. ঘ) ৩৬০°
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
ব্যাখ্যা

α + β + γ
= (১৮০° - C) + (১৮০° - B) + (১৮০° - A)
= ৫৪০° - (A + B + C)
= ৫৪০° - ১৮০°
= ৩৬০°

.
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজের দৈর্ঘ্য = ১৩ সে. মি. পরিসীমা ৩০ সে. মি.। ত্রিভূজের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
  1. ক) ১৫
  2. খ) ৩০
  3. গ) ৬০
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা

ধরি,
ভূমি = a, লম্ব = b এবং
অতিভূজ c = ১৩

∴ পরিসীমা a + b + c = ৩০
বা, a + b = ৩০ - c = ৩০ - ১৩ = ১৭
বা, (a + b)2 = ১৭
বা, a2 + b2+ 2ab = ২৮৯
বা, c2 + 2ab = ২৮৯ [পিথাগোরাসের সূত্রানূসারে]
বা, ১৩ + ২ab = ২৮৯
বা, ২ab = ২৮৯ - ১৬৯ = ১২০
বা, ab = ৬০
বা, (১/২)ab = ৩০
∴ ১/২ × ভুমি × উচ্চতা = ৩০ বর্গ সে. মি.

.
একটি সমবাহু ত্রিভূজের পরিসীমা ৬ সে. মি. হলে, এর একটি মধ্যমার দৈর্ঘ্য কত সে. মি.?
  1. ক) √২
  2. খ) √৩
  3. গ) √৫
  4. ঘ) ২
সঠিক উত্তর:
খ) √৩
উত্তর
সঠিক উত্তর:
খ) √৩
ব্যাখ্যা

ABC সমবাহু ত্রিভূজে AB = BC = CA = ২ সে. মি.
AD মধ্যমা
∴ AD ⊥ BC এবং CD = ১ সে. মি.
∴ AC2 = AD2 + CD2
বা, AD = √(AC2 - CD2)
= √(২ - ১)
= √৩

.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ক্ষেত্রফল ৪৮ বর্গ সে. মি. হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৯ সে. মি.
  2. খ) ১১ সে. মি.
  3. গ) ১০ সে. মি.
  4. ঘ) ১২ সে. মি.
সঠিক উত্তর:
গ) ১০ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ সে. মি.
ব্যাখ্যা

দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
বা, ৮ × প্রস্থ = ৪৮
∴ প্রস্থ = ৬
∴ AB = ৬, BC = ৮
∴ কর্ণ AC = √(AB2+ BC2
= √(৬ + ৮)
= √(৩৬ + ৬৪)
= ১০

.
দু’টি বর্গের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত ১৬ঃ৯ হলে, কর্ণদ্বয়ের অনুপাত -
  1. ক) ৮ঃ৫
  2. খ) ৪ঃ৩
  3. গ) ৪ঃ৫
  4. ঘ) ৫ঃ৩
সঠিক উত্তর:
খ) ৪ঃ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ঃ৩
ব্যাখ্যা

ধরি,
১ম বর্গের ক্ষেত্রফল ১৬a
২য় বর্গের ক্ষেত্রফল ৯a

∴ ১ম বর্গের বাহুর দৈর্ঘ্য = ৪√a
২য় বর্গের বাহুর দৈর্ঘ্য = ৩√a

∴ ১ম বর্গের কর্ণের দৈর্ঘ্য = ৪√২√a = ৪√২a
২য় বর্গের কর্ণের দৈর্ঘ্য = ৩√২√a = ৩√২a

∴ কর্ণদ্বয়ের অনুপাত = ৪√২a:৩√২a = ৪ঃ৩

১০.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ঃ৩ হলে, এর পরিসীমা ও কর্ণের অনুপাত কত?
  1. ক) ৭ঃ৫
  2. খ) ১৪ঃ১০
  3. গ) ১৪ঃ৫
  4. ঘ) ১৬ঃ৯
সঠিক উত্তর:
গ) ১৪ঃ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ঃ৫
ব্যাখ্যা

ধরি,
দৈর্ঘ্য = ৪x, প্রস্থ = ৩x
∴ পরিসীমা = ২(৪x+৩x) = ১৪x

এবং কর্ণ = √{(৪x) + (৩x)}
= √(২৫x)
= ৫x

∴ পরিসীমাঃকর্ণ = ১৪x:৫x = ১৪ঃ৫

১১.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
  1. ক) ৩২ বর্গ সে.মি.
  2. খ) ৪৮ বর্গ সে.মি.
  3. গ) ৬৪ বর্গ সে.মি.
  4. ঘ) ৩২√২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ক) ৩২ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩২ বর্গ সে.মি.
ব্যাখ্যা

কর্ণের দৈর্ঘ্য = ৮ সে. মি.
∴ বাহুর দৈর্ঘ্য = ৮/√২ সে. মি.
∴ ক্ষেত্রফল = (৮/√২)
= ৬৪/২
=৩২ বর্গ সে. মি.

১২.
একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 6 সে. মি. ও ক্ষেত্রফল 24 বর্গ সে. মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে. মি.?
  1. ক) 4cm
  2. খ) 6cm
  3. গ) 8cm
  4. ঘ) 10cm
সঠিক উত্তর:
গ) 8cm
উত্তর
সঠিক উত্তর:
গ) 8cm
ব্যাখ্যা

ধরি,
অপর কর্ণের দৈর্ঘ্য = a সে. মি.
∴ ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
বা, 24 = 1/2 × a × 6
বা, 3a = 24
∴ a = 8

১৩.
কোন চতুর্ভূজটি সামান্তরিক নয়?
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) বর্গ ক্ষেত্র
  3. গ) রম্বস
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
ট্রাপিজিয়ামের সংজ্ঞানুসারে।
১৪.
চিত্রে ∠ACD = ?
  1. ক) ∠ABD
  2. খ) 90° - ∠BDC
  3. গ) ∠BAC
  4. ঘ) 90° - ∠COD
সঠিক উত্তর:
ক) ∠ABD
উত্তর
সঠিক উত্তর:
ক) ∠ABD
ব্যাখ্যা

একই চাপের (AD) উপর দন্ডায়মান সকল বৃত্তস্থ কোন সমান।

১৫.
বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কত?
  1. ক) ২২/৭
  2. খ) ২৫/৯
  3. গ) ৭/২২
  4. ঘ) ৯/২৫
সঠিক উত্তর:
গ) ৭/২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭/২২
ব্যাখ্যা

ব্যাসার্ধ r হলে, ব্যাস = ২r এবং পরিধি = ২πr
∴ ব্যাস ও পরিধির অনুপাত = ২r:২πr
= ১/π
= ১/২২/৭
= ৭/২২

১৬.
বৃত্তঃস্থ ABCD চতুর্ভুজের ∠A = ৯৫° হলে, ∠C = ?
  1. ক) ৮০°
  2. খ) ৮৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ৯৫°
সঠিক উত্তর:
খ) ৮৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৫°
ব্যাখ্যা

বৃত্তঃস্থ চতুর্ভূজের ক্ষেত্রে,
<A + <C = ১৮০°
∴ <C = ১৮০° - ৯৫°
বা, <C = ৮৫°

১৭.
বৃত্তঃস্থ ABCD বর্গের ক্ষেত্রফল ১৬ বর্গ সে. মি. হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
  1. ক) ২Π
  2. খ) ৪Π
  3. গ) ৮Π
  4. ঘ) ৬Π
সঠিক উত্তর:
গ) ৮Π
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮Π
ব্যাখ্যা

বর্গের ক্ষেত্রফল = ১৬ বর্গ সে. মি.
∴ বাহুর দৈর্ঘ্য = ৪ সে. মি.
বৃত্তের ব্যাস = বর্গের কর্ণ = ৪√২ সে. মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ = ২√২ সে. মি.
∴ বৃত্তের ক্ষেত্রফল = Π(২√২)= ৮Π ব্যাসার্ধ

১৮.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সে. মি. হলে আয়তন কত?
  1. ক) 125 ঘন সে. মি.
  2. খ) 25 বর্গ সে. মি.
  3. গ) 375√3 ঘন সে. মি.
  4. ঘ) ১৫০ বর্গ সে. মি.
সঠিক উত্তর:
ক) 125 ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 125 ঘন সে. মি.
ব্যাখ্যা

ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 5√3
∴ এক বাহুর দৈর্ঘ্য = 5
∴ আয়তন = 53
= 125

১৯.
একটি বইয়ে ৪০০ পৃষ্ঠা আছে যেখানে প্রতি পাতার দৈর্ঘ্য ২৫ সে. মি. , প্রস্থ ২০ সে. মি. এবং পুরুত্ব ০.১ মি. মি.। বইটির আয়তন কত?
  1. ক) ৫০০ ঘন সে. মি.
  2. খ) ৭৫০ ঘন সে. মি.
  3. গ) ১০০০ ঘন সে. মি.
  4. ঘ) ১২৫০ ঘন সে. মি.
সঠিক উত্তর:
গ) ১০০০ ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০০ ঘন সে. মি.
ব্যাখ্যা

৪০০ পৃষ্ঠা = ২০০ পাতা
∴ বইয়ের পুরুত্ব = ২০০ × ০.১
= ২০ মি.মি.
= ২ সে. মি.
∴ আয়তন = ২৫ × ২০ × ২
= ১০০০ ঘন সে. মি.

২০.
একটি গোলকের ব্যাস ৪ সে. মি., যদি ব্যাস ৫০% বৃদ্ধি করা হয় তবে আয়তন কত?
  1. ক) ৩৬ ঘন সে. মি.
  2. খ) ৩৬π ঘন সে. মি.
  3. গ) ৩৬ বর্গ সে. মি.
  4. ঘ) ৩৬π বর্গ সে. মি.
সঠিক উত্তর:
খ) ৩৬π ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬π ঘন সে. মি.
ব্যাখ্যা

ব্যাস = ৪ সে. মি.,
৫০% বৃদ্ধিতে ব্যাস = (১৫০/১০০) × ৪ সে. মি. = ৬ সে. মি.
এক্ষেত্রে, ব্যাসার্ধ = ৩ সে. মি.
আয়তন = ৪/৩ × π × ৩
= ৩৬π

২১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য ২৭ মিটার হলে, আয়তক্ষেত্রের পরিসীমা?
  1. ক) ১২৪.৭১ মি.
  2. খ) ৭২ মি.
  3. গ) ৩৬√৩ মি.
  4. ঘ) ৬২.৩৫ মি.
সঠিক উত্তর:
ক) ১২৪.৭১ মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৪.৭১ মি.
ব্যাখ্যা

আয়তক্ষেত্রের প্রস্থ = a হলে, দৈর্ঘ্য = ৩a
এখন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = বর্গের ক্ষেত্রফল = ২৭ বা, ৩a × a = ৭২৯
বা, a = 243
∴ a = ১৫.৫৯ মি.
∴ পরিসীমা = ২(৩a+a)
= ৮a
= ৮ × ১৫.৫৯
= ১২৪.৭১ মি.

২২.
Δ ABC - এর E, F যথাক্রমে AB এবং AC এর মধ্য বিন্দু হলে কোনটি সত্য?
  1. ক) ∠AEF = ∠AFE
  2. খ) ∠AEF = ∠ACB
  3. গ) ∠AFE = ∠ABC
  4. ঘ) ∠AFE = ∠ACB
সঠিক উত্তর:
ঘ) ∠AFE = ∠ACB
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ∠AFE = ∠ACB
ব্যাখ্যা

EF || BC বিধায় ∠AFE, ∠ACB অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান

২৩.
একটি সমদ্বিবাহু ত্রিভূজের একটি কোণ ৯৮° হলে অপর একটি কোণ-
  1. ক) ৪০°
  2. খ) ৪১°
  3. গ) ৪২°
  4. ঘ) ৪৩°
সঠিক উত্তর:
খ) ৪১°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১°
ব্যাখ্যা

অপর সমান কোণদ্বয়ের সমষ্টি = ১৮০° - ৯৮°
= ৮২
∴ একটি কোণ = ৪১°

২৪.
অর্ধবৃত্তস্থ কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
  1. ক) ৭০°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১০০°
সঠিক উত্তর:
গ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০°
ব্যাখ্যা

অর্ধ বৃত্তস্থ কোন = ৯০°
∴ এর সম্পূরক কোণ = ১৮০° - ৯০°
= ৯০°

২৫.
x + y - 5 = 0 রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক -
  1. ক) (5, 5)
  2. খ) (5, 0)
  3. গ) (0, 5)
  4. ঘ) (0, 0)
সঠিক উত্তর:
খ) (5, 0)
উত্তর
সঠিক উত্তর:
খ) (5, 0)
ব্যাখ্যা

x অক্ষের ছেদ বিন্দুতে y = 0
∴ x + y - 5 = 0 সমীকরন থেকে পাই,
x = 5
∴ স্থানাংক (5,0)

২৬.
ABCD সামন্তরিকের ∠A = ৭৫° হলে ∠B = ?
  1. ক) ৭৫°
  2. খ) ৮৫°
  3. গ) ৯৫°
  4. ঘ) ১০৫°
সঠিক উত্তর:
ঘ) ১০৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৫°
ব্যাখ্যা

AD || BC এবং AE ছেদক
∴ ∠DAB = ∠CBE
ফলে, ∠B = ১৮০° - ∠CBE
= ১৮০° - ∠DAB
= ১৮০° - ৭৫°
= ১০৫°

২৭.
AB, CD বৃত্তের দু’টি সমান জ্যা বৃত্তের কেন্দ্র হতে যথাক্রমে x এবং y একক দূরত্বে অবস্থিত। তাহলে কোনটি সত্য?
  1. ক) x > y
  2. খ) x < y
  3. গ) x = y
  4. ঘ) x = 2y
সঠিক উত্তর:
গ) x = y
উত্তর
সঠিক উত্তর:
গ) x = y
ব্যাখ্যা

বৃত্তের সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী 
∴ AB = CD হলে x = y

২৮.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে. মি. এবং আয়তন = 150 ঘন সে. মি.। বেলনের ব্যাসার্ধ কত?
  1. ক) 3 cm
  2. খ) 4 cm
  3. গ) 5 cm
  4. ঘ) 6 cm
সঠিক উত্তর:
ক) 3 cm
উত্তর
সঠিক উত্তর:
ক) 3 cm
ব্যাখ্যা

ব্যাসার্ধ r ও উচ্চতা h হলে,
বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1)
আয়তন = πr2h = 150 ............ (2)

(2) নং ÷ (1) নং করে পাই,
πr2h/2πrh = 150/100
বা, r = 300/100
= 3