পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা - ১২: পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দশ্রেণি (ক্রিয়া বিশেষণ, ক্রিয়া, যোজক ও আবেগ শব্দ) [Live Interactive Class – 23 & 24]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়।
১. সমাপিকা ক্রিয়া 
২. অসমাপিকা ক্রিয়া

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোনটি অকর্মক ক্রিয়া নয়?
  1. ক) আমি খাই। 
  2. খ) সে যায়। 
  3. গ) তারা খেলে।
  4. ঘ) সে গান করে।
সঠিক উত্তর:
ঘ) সে গান করে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সে গান করে।
ব্যাখ্যা
সে গান করে - এ বাক্যের ‘গান’ কর্মপদ। বাকি বাক্যগুলোতে কর্মপদ নেই। 

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
নিচের কোনটি দ্বিকর্ম ক্রিয়া নয়?
  1. ক) বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। 
  2. খ) মা তোমাকে চিঠি লিখবেন।
  3. গ) শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন। 
  4. ঘ) করিমের একটি বই আছে? 
সঠিক উত্তর:
ঘ) করিমের একটি বই আছে? 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) করিমের একটি বই আছে? 
ব্যাখ্যা
যে ক্রিয়ার দুটি কর্মপদ আছে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।
যেমন : 
বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। 
মা তোমাকে চিঠি লিখবেন।
শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন। 

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
নিচের কোন বাক্যে প্রযোজক ক্রিয়া আছে?
  1. ক) বাবা ছেলেকে পড়াচ্ছেন।
  2. খ) বাবা ছেলের জন্য বই এনেছেন।
  3. গ) শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন। 
  4. ঘ) মা ছেলের জন্য চিন্তা করছেন।
সঠিক উত্তর:
ক) বাবা ছেলেকে পড়াচ্ছেন।
উত্তর
সঠিক উত্তর:
ক) বাবা ছেলেকে পড়াচ্ছেন।
ব্যাখ্যা
যে ক্রিয়া একজনের (কর্তার) প্রযোজনায় বা চালনায় অন্যের দ্বারা অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে।
যেমন : 
- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। 
- শিক্ষক শিক্ষার্থীদের পড়াচ্ছেন। 
- সাপুড়ে সাপ খেলায়

উৎস : ভাষা—শিক্ষা ও বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ।
.
নিচের কোন বাক্য সমধাতুজ কর্ম আছে?
  1. ক) খুব এক ঘুম ঘুমিয়েছি।
  2. খ) তুলি ফুলে তোলে।
  3. গ) করিম ভাত খায়।
  4. ঘ) রহিম সিনেমা দেখে।
সঠিক উত্তর:
ক) খুব এক ঘুম ঘুমিয়েছি।
উত্তর
সঠিক উত্তর:
ক) খুব এক ঘুম ঘুমিয়েছি।
ব্যাখ্যা
ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে তাকে সমধাতুজ কর্ম বলে।
যেমন :
খুব এক ঘুম ঘুমিয়েছি।
দারুণ এক খেলা খেলেছ।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া নেই?
  1. ক) তুমি চলে যাও। 
  2. খ) তুমি বসে পড়। 
  3. গ) সাইরেন বেজে উঠল।
  4. ঘ) তোমাকে দেখে খুশি হলাম।
সঠিক উত্তর:
ঘ) তোমাকে দেখে খুশি হলাম।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তোমাকে দেখে খুশি হলাম।
ব্যাখ্যা
একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন : 
তুমি চলে যাও। 
তুমি বসে পড়। 
সাইরেন বেজে উঠল

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোনটিতে মিশ্র ক্রিয়া আছে?
  1. ক) শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন।
  2. খ) ছেলেটি ঝিমাচ্ছে।
  3. গ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
  4. ঘ) আমর মাথা ভনভন করছে।
সঠিক উত্তর:
ঘ) আমর মাথা ভনভন করছে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমর মাথা ভনভন করছে।
ব্যাখ্যা
বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়্, ধর্, মার্ প্রভৃতি ধাতুযোগ যে ক্রিয়া সৃষ্টি হয় তাকে মিশ্র ক্রিয়া বলে।
যেমন : 
বিশেষ্যের পর: আমরা তাজমহল দর্শন করলাম। 
বিশেষণের পর: তোমাকে দেখে প্রীত হলাম। 
ধ্বনাত্মক অব্যয়ের পর: মাথা ঝিমঝিম করছে

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
অর্পনা দ্রুত লিখতে পারে। - এ বাক্যে দ্রুত কী ধরনের ক্রিয়াবিষেণ?
  1. ক) সময়বাচক
  2. খ) ভাবজ্ঞাপক
  3. গ) স্থানবাচক
  4. ঘ) বাক্য সংযোজক
সঠিক উত্তর:
খ) ভাবজ্ঞাপক
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাবজ্ঞাপক
ব্যাখ্যা
যে ক্রিয়াবিশেষণ দ্বারা কোনো কাজ কীভাবে বা কেমন করে সংঘটিত হচ্ছে বুঝায় তাকে ধরনবাচক বা ভাবজ্ঞাপক ক্রিয়াবিশেষণ বলে।
যেমন : 
অর্পনা দ্রুত লিখতে পারে। 
লেখাটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। 
টিপটিপ করে বৃষ্টি পড়ছে।

উৎস : বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ বোর্ড বই।
.
মামুন আমেরিকা থাকে। - এ বাক্যে ‘আমেরিকা’ কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) ক্রিয়া বিশেষণ
  4. ঘ) সর্বনাম
সঠিক উত্তর:
গ) ক্রিয়া বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
যে ক্রিয়াবিশেষণ দ্বারা কোনো কাজ কোথায় বা কোন স্থানে সংঘটিত হচ্ছে বোঝায় তাকে স্থানজ্ঞাপক ক্রিয়াবিশেষণ বলে।
যেমন : 
আমার সামনে দাঁড়াও। 
এখানে বসো। 
কল্যাণী গাজীপুর থাকে। 
চশমাটা কোথায় রেখেছি বলতে পারছি না। 
মামুন আমেরিকা থাকে।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১০.
খুব যে বলেছিলে আসবেন! - এ বাক্যে ‘যে’ কোন ক্রিয়াবিশেষণ?
  1. ক) সময়বাচক
  2. খ) ধরনবাচক
  3. গ) স্থানবাচক
  4. ঘ) পদাণু
সঠিক উত্তর:
ঘ) পদাণু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পদাণু
ব্যাখ্যা
বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও  কি, যে, বা, না, তো প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। যেমন :
কি : আমি কি যাব?
যে : খুব যে বলেছিলে আসবেন!
বা : কখনও বা দেখা হবে।
না : একটু ঘুরে আসুন না, ভালো লাগবে।
তো : মরি তো মরব।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
১১.
শাবাশ! দারুণ খেলেছে ছেলেরা। - কী ধরনের আবেগ প্রকাশ করছে?
  1. ক) বিস্ময়সূচক আবেগ
  2. খ) প্রশংসাসূচক আবেগ
  3. গ) বিরক্তিসূচক আবেগ
  4. ঘ) ভয় ও যন্ত্রণাবাচক আবেগ
সঠিক উত্তর:
খ) প্রশংসাসূচক আবেগ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রশংসাসূচক আবেগ
ব্যাখ্যা
যে আবেগ—শব্দ দ্বারা প্রশংসা মনোভাব প্রকাশ পায় তাকে প্রশংসাসূচক আবেগ বলে।
যেমন : 
শাবাশ! দারুণ খেলেছে ছেলের। 
বাঃ! চমৎকার গান গেয়েছ তো।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ বই।
১২.
হে বন্ধু, চলো ফিরে যাই গ্রামে। - ‘হে বন্ধু’ কোন পদ?
  1. ক) ক্রিয়া বিশেষণ
  2. খ) অনুসর্গ
  3. গ) আবেগ
  4. ঘ) যোজক
সঠিক উত্তর:
গ) আবেগ
উত্তর
সঠিক উত্তর:
গ) আবেগ
ব্যাখ্যা
যে আবেগ—শব্দ দ্বারা সম্বোধন বা আহ্বান করা বুঝায় তাকে সম্বোধনসূচক আবেগ বলে। যেমন : 
হে বন্ধু, চলো ফিরে যাই গ্রামে। 
ও বন্ধু, তোমাকে অভিনন্দন।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১৩.
যত গর্জে তত বর্ষে না। - এ বাক্যে কী ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?
  1. ক) বৈকল্পিক যোজক
  2. খ) বিরোধমূলক যোজক
  3. গ) কারণবাচক যোজক
  4. ঘ) সাপেক্ষ যোজক
সঠিক উত্তর:
ঘ) সাপেক্ষ যোজক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাপেক্ষ যোজক
ব্যাখ্যা
যে যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় তাকে সাপেক্ষ যোজক বলে।
সাপেক্ষ যোজক হলো : যথা..তথা, যত...তত, যখন...তখন, যেমন... তেমন, যেরূপ...সেরূপ।
যেমন :
যদি যৌতুকের প্রশ্ন ওঠে তবে বিয়েতে রাজি হব না।
যদি তুমি আস তবে আমি যাব।
যদি তুমি আমাকে ভালোবাস তবে আমিও তোমাকে ভালোবাস।
যখন বৃষ্টি শুরু হবে তখন তুমি বারান্দায় এসো।
যেমন তোমার মেধা তেমন তোমার চেহারা।
যত গর্জে তত বর্ষে না।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ।
১৪.
সারাদিন খুঁজলাম, অথচ তোমার দেখা পেলাম না। - এ বাক্যে কী ধরনের যোজক আছে?
  1. ক) বৈকল্পিক যোজক
  2. খ) বিরোধমূলক যোজক
  3. গ) কারণবাচক যোজক
  4. ঘ) সাপেক্ষ যোজক
সঠিক উত্তর:
খ) বিরোধমূলক যোজক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিরোধমূলক যোজক
ব্যাখ্যা
যে যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যের বিরোধ নির্দেশ করে তাকে বিরোধমূলক যোজক বলে।
বিরোধমূলক যোজক হলো : কিন্তু, তবু, অথচ।
যেমন : 
তোমাকে ইমেইল করেছি, কিন্তু উত্তর পাইনি। 
তোমাকে কত ডাকলাম, কিন্তু তুমি শুনলে না।
সারাদিন খুঁজলাম, অথচ তোমার দেখা পেলাম না। 
এত বৃষ্টি হলো, তবু গরম কমল না।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।