পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাপ্রাইমারি জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
DPE রিভিশন পরীক্ষা (বিগত ৫টি প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশন পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
‘বুলবুলিস্তান' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. মোহাম্মদ আকরম খাঁ
  2. শেখ ফজলুল করিম
  3. গোলাম মোস্তফা
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
গোলাম মোস্তফা:
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা গোলাম রববানী এবং পিতামহ কাজী গোলাম সরোয়ার দুজনেই ছিলেন লোককবি।
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- তিনি গীতিকার ও গায়ক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর গানের বিষয় ছিল ইসলামি সংস্কৃতি ও দেশপ্রেম।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্য-কাহিনী,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- তারানা-ই-পাকিস্তান,
- বনি আদম ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
'অত্যুক্তি' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. অতি + উক্তি
  2. অতি + ঊক্তি
  3. অতি + উক্ত
  4. অত্যন্ত + উক্তি
ব্যাখ্যা
• ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।

যেমন: 
- ইতি + অন্ত = অত্যন্ত ,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + উক্তি = অত্যুক্তি,
- যদি + অপি = যদ্যপি,
- প্রতি + ঊষ = প্রত্যূষ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘বামী’ শব্দের অর্থ কি?
  1. গতি
  2. উপদেশ
  3. ঘটক
  4. ঘোড়া
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ:
- ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ:
- 'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
- 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
- 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
- কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।
.
'অমাবস্যার চাঁদ'- বাগধারাটির অর্থ কোনটি?
  1. দুর্লভ বস্তু
  2. অকালপক্ব
  3. একমাত্র অবলম্বন
  4. অত্যন্ত প্রিয়জন
ব্যাখ্যা
- 'অমাবস্যার চাঁদ'- বাগধারাটির অর্থ- দুর্ল্ভ বস্তু।
বাক্য গঠন: কি হে, চাকরি পেয়ে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেলে নাকি, তোমার তো দেখাই যায়না।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
.
সঠিক বাক্য সংকোচন 'বাচাল' এর পুরো বাক্য কোনটি?
  1. যেখানে বেশি লোক আছেন
  2. যেখানে বেশি বলা হয়েছে
  3. যে বেশি কথা বলে
  4. বেশি গল্প বলে
ব্যাখ্যা
- যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী।
- যে বেশি কথা বলে- বাচাল। 
- যিনি বিদ্যালাভ করেছেন- কৃতবিদ্যা। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন-
  1. তারেক মাসুদ
  2. সুভাষ দত্ত
  3. মোরশেদুল ইসলাম
  4. আলমগীর কবির
ব্যাখ্যা
'তেইশ নম্বর তৈলচিত্র':
- আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র।
- তেইশ নম্বর তৈলচিত্র (পরিচালক: সুভাষ দত্ত) উপন্যাস অবলম্বনে বসুন্ধরা চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
- নির্মিত চলচ্চিত্রটি ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

আলাউদ্দিন আল আজাদ:
- তিনি একাধারে শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক ছিলেন।
- জন্ম ৬ মে ১৯৩২ সালে, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতক (১৯৫৩) ও স্নাতকোত্তর (১৯৫৪)।
-তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির বিষয়বস্ত্ত অবলম্বনে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত।

তাঁর উল্লেখযোগ্য গল্পগন্থ: 
- জেগে আছি,
- ধানকন্যা,
- জীবন জমিন প্রভৃতি।

তাঁর উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- কর্ণফুলী,
- শেষরাত বসন্তের প্রথমদিন,
- ক্ষুধা ও আশা,
- শ্যামল ছায়ার সংবাদ।

নাটক:
- ধন্যবাদ,
- নিঃশব্দ যাত্রা,
- নরকে লাল গোলাপ।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
.
'ঘিয়েভাজা' কোন সমাসের উদাহরণ?
  1. অলুক তৎপুরুষ
  2. অলুক দ্বন্দ্ব
  3. প্রাদি সমাস
  4. অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
অলুক তৎপুরুষ:
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
 যেমন: 
- গায়ে পড়া = গায়েপড়া,
- ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা,
- কলে ছাঁটা = কলেছাঁটা,
- কলের গান = কলেগান,
- গরুর গাড়ি = গরুগাড়ি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. মহর্শি
  2. মহর্ষি
  3. মহর্সি
  4. মহর্ষী
ব্যাখ্যা
শুদ্ধ বানান - মহর্ষি
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [মহান্ + ঋষি]
অর্থ: ঋষিশ্রেষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'সংকুচিত' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. বৃদ্ধি
  2. প্রসারিত
  3. বিভক্ত
  4. অর্বাচীন
ব্যাখ্যা
• 'সংকুচিত' শব্দের বিপরীতার্থক শব্দ - 'প্রসারিত'। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ = প্রসারণ।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
Complete the sentence with the appropriate idiom: No one does anything about it and the law becomes a _______________.
  1. open letter
  2. hard up
  3. dead letter
  4. all and sundry
ব্যাখ্যা
• Dead letter
English Meaning: a law or agreement that is no longer effective/ Law not to force.
Bangla Meaning: যে চুক্তি বা আইনের প্রয়োগ নেই / অচল

Ex. Sentence: No one does anything about it and the law becomes a dead letter.
Bangla Meaning: কেউই এ ব্যাপারে কিছু করলো না এবং এর ফলে এই আইন অচল হয়ে গেলো।

Options,
- All and sundry
English Meaning: every person / everyone.
Bangla Meaning: সকলেই

- Hard up
English Meaning: short of money / having very little money.
Bangla Meaning: দরিদ্র / অভাবগ্রস্থ / স্বচ্ছল নয়

Source: Live MCQ Lecture.
১১.
"Friends, help me.", I said to them.
  1. I asked them to help me.
  2. I requested them to help me.
  3. Addressing them friends, I asked them to help me.
  4. Addressing them as friends, I requested them to help me.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Imperative sentence এ direct speech এ কাউকে সম্বোধন করা হলে নিচের নিয়মের সাহায্যে Indirect speech এ রূপান্তর করতে হয়:
- Addressing বসবে
- Reporting verb এর object (যদি থাকে) 
- as বসে
- যাকে/যাদেরকে সম্বোধন করা হয়েছে সে শব্দটি বসবে
- Reporting verb এর subject বসবে
- Reporting verb বসবে
- to বসবে
- Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসবে।

Structure: Addressing + Reporting verb এর object (যদি থাকে) + as + যাকে/যাদেরকে সম্বোধন করা হয়েছে সে শব্দটি + Reporting verb এর subject +  Reporting verb + to + Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত।

Correct sentence: Addressing them as friends, I requested them to help me.
১২.
Identify the incorrect spelling.
  1. Collaboration
  2. Exemplary
  3. Commitee
  4. Possession
ব্যাখ্যা
♦ Commitee শব্দটি ভুল, বাকি তিনটি সঠিক।

• Committee

English meaning: a small group of people chosen to represent a larger organization and either make decisions or collect information for it.
Bangla meaning: বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।

• Collaboration
English meaning: to work with someone else for a special purpose.
Bangla meaning: সহযোগিতা।

• Exemplary
English meaning: very good and suitable to be copied by other people.
Bangla meaning: আদর্শস্বরূপ; দৃষ্টান্তমূলক

• Possession:
English meaning: the fact that you have or own something.
Bangla meaning: স্বত্ব; অধিকার; দখল; আয়ত্ত। 

Source: Cambridge & Accessible Dictionary. 
১৩.
What kind of parts of speech is the word 'Coward'?
  1. Noun
  2. Verb
  3. Adverb
  4. None of this
ব্যাখ্যা
♦ Coward [noun]
English meaning: a person who is not brave and is too eager to avoid danger, difficulty, or pain.
Bangla meaning: ভীরু; কাপুরুষ।

Other form:
Cowardly: adjective.

Source: Cambridge & Accessible Dictionary.
১৪.
Choose the correct one.
  1. Runa appeared at the examination.
  2. Runa gave the examination. 
  3. Runa went for examination.
  4. Runa passed at examination.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Runa appeared at the examination - বাক্যটি শুদ্ধ।
- Appear at- পরীক্ষা দেওয়ার অর্থে appear at/take/sit for বসে।

অন্য অপশন,
- Runa gave the examination. 
- বাক্যটি ভুল।
- পরীক্ষা যখন examinee অংশগ্রহণ করে তখন এর সাথে give/gave এর ব্যবহার অপ্রাসঙ্গিক, examiner এর যখন পরীক্ষা নেয় তখন give এর ব্যবহার প্রচলিত।

- Runa went for examination.
- বাক্যটি ভুল।
- এই বাক্যটি সামঞ্জস্যপূর্ণ নয়। 

- Runa passed at examination.
- বাক্যটি ভুল।
- কারণ passed এর পর the থাকলে বাক্যটি সঠিক হত। 
- সঠিক বাক্য: He appeared at examination
১৫.
We had a wonderful family reunion last month. Here the word 'last month' is a/an-
  1. Adjective
  2. Noun
  3. Pronoun
  4. Adverb
ব্যাখ্যা
• We had a wonderful family reunion last month. Here the word 'last month' is a/an - Adverb. 

- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 
- প্রশ্নে উল্লেখিত 'last month' হলো Adverb of time.
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।
- একে কখন দ্বারা প্রশ্ন করলে 'last month' উত্তর পাওয়া যায়।

• Adverb of time:
যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।
- এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।
- Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common.
যেমন -
- I will go to the varsity today.
- Akash came here yesterday.
১৬.
One of the birds ____ shot dead on the spot.
  1. was
  2. were
  3. have
  4. None of the above
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).

•  One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
Complete sentence - One of the birds was shot dead on the spot.
১৭.
Choose the synonym of 'Torpid'.
  1. Mirage
  2. Morbid
  3. Active
  4. Indolent
ব্যাখ্যা
♦ Torpid
English meaning: not active; moving or thinking slowly, especially as a result of being lazy or feeling that you want to sleep
Bangla meaning: অকর্মা।

Options,
- Morbid: পীড়িত; ব্যাধিগ্রস্ত
- Indolent: অলস; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিরুদ্যোগী; পরিশ্রমবিমুখ।
- Active: সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ
- Mirage -মরীচিকা; মৃগতৃষা; মৃগতৃষ্ণা; মৃগতৃষ্ণিতা।

অপশন বিবেচনা করে দেখা যায়, Synonym of the word 'Torpid' is - Indolent.

Source: Accessible & Cambridge Dictionary.
১৮.
Zinia called me a fool. (make it direct)
  1. Zinia said to me, 'You were a fool.'
  2. Zinia told me, 'You are a fool.'
  3. Zinia said to me, 'You are a fool.'
  4. Zinia says to me, 'You are a fool.'
ব্যাখ্যা
• Narration এর ক্ষেত্রে, 
- Indirect speech এ reported speech টি past indefinite এ হওয়ায় direct speech এ তা present indefinite এ হবে।
- Indirect speech এ called me থাকলে direct speech এ তা said to হয়।
- তারপর কমা বসবে। 
- তারপর inverted comma এর ভিতর বাকি অংশ বসে।

Correct answer: Zinia said to me, 'You are a fool.'
১৯.
Accidentally locking himself out of the house, he had to call a locksmith. Here 'locking' is -
  1. present participle
  2. gerund
  3. past participle
  4. adverb
ব্যাখ্যা
♦ Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- Adverb দ্বারা verb + ing যদি modified হয় তবে তা present participle হবে।
- সহজভাবে বলা যায়, adverb এর পরে verb + ing থাকলে তা present participle হবে।

যেমন-
- Accidentally locking himself out of the house, he had to call a locksmith.

অন্য অপশন,
• এখানে "locking" gerund হবে না কারণ gerunds noun এর কাজ করে, কিন্তু "locking" এখানে adjective এর কাজ করছে, তা "himself" কে modify করছে।
• past participle: locked হতো।
• "locking" এখানে adjective এর কাজ করছে, তা "himself" কে modify করছে, Adverbs can't function as adjectives.
২০.
The suspenseful movie built up ______ in the audience, who were bracing themselves for the ________ that would soon unfold on the screen.
  1. anxiety, thrills
  2. nerves, delights
  3. apprehension, dangers
  4. anticipation, terrors
ব্যাখ্যা
Options,
- apprehension: আশঙ্কা; ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠার অনুভূতি
- dangers: বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।

- anxiety: ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা
- thrills: শিহরা, শিহরানো

- anticipation: পূর্বজ্ঞান; পূর্বাভাস,
- terrors: অত্যধিক ভীতি; আতঙ্ক; সন্ত্রাস।

- nerves: অল্পতেই উত্তেজিত, উদ্বিগ্ন বা উত্ত্যক্ত হওয়ার অবস্থা
- delights: আনন্দ; হর্ষ; উল্লাস; পুলক

উল্লেখিত অপশনগুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় শূন্যস্থানে anticipation ও terrors বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

• Complete sentence: The suspenseful movie built up anticipation in the audience, who were bracing themselves for the terrors that would soon unfold on the screen.
২১.
What is the English meaning of the idiom "Pour cold water on"?
  1. To cool down a heated argument.
  2. To express enthusiasm and positivity.
  3. To be discouraging about something.
  4. To pour a refreshing drink.
ব্যাখ্যা
• Throw / Pour cold water on
English Meaning: be discouraging or negative about.
Bangla Meaning: আগ্রহে পানি ঢালা / নিরুৎসাহিত করা

Ex. Sentence: You're always throwing cold water on my doings.
Bangla Meaning: তুমি সবসময়ই আমার কাজ কর্মকে নিরুৎসাহিত করো।

Source: Live MCQ Lecture.
২২.
I've always had an interest ________ learning to play a musical instrument.
  1. at
  2. with
  3. for
  4. in
ব্যাখ্যা
• Interest in:
Meaning - আগ্রহী; স্বার্থসম্পৃক্ত; স্বার্থান্বেষী। 

- কোন বিষয়ে আগ্রহী বুঝাতে interest এর পর 'in' preposition ব্যবহৃত হয়। 
Example - I've always had an interest in learning to play a musical instrument.

Source: Accessible Dictionary by Bangla Academy. 
২৩.
Choose the meaning of the idiom 'On the eve of'.
  1. During the evening hours.
  2. Just before.
  3. At the end of a long day.
  4. On a regular basis.
ব্যাখ্যা
♦ On the eve of
English meaning: Just prior to/ Just before.
Bangla meaning: প্রাক্কালে। 
২৪.
What is the meaning of the word 'Tedious'?
  1. Intimate
  2. Flexible
  3. Boring
  4. Flavor
ব্যাখ্যা
• Tedious (Adjective)
English Meaning: boring.
Bangla Meaning: ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর।

Options,
- Intimate: অন্তরঙ্গ; ঘনিষ্ঠ
- Flexible: নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
- Boring: বিরক্তিকর বা ক্লান্তিকর।
- Flavor: গন্ধ; আস্বাদন; স্বাদ; স্বাদুতা; খাদ্যাদির রুচিকর সুগন্ধ; রস; কাম্পিল্য

অপশন বিবেচনা করে দেখা যায়, Tedious অর্থ Boring.

Source: Accessible & Cambridge Dictionary.
২৫.
Fill in the blank with the appropriate article: ______ Lake Chilka is in Orissa.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Lake/ হ্রদ  এবং কোন স্থানের নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।
২৬.
একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ১৫ টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
  1. ২০%
  2. ৪০%
  3. ৬০%
  4. ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ১৫ টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

সমাধান:
৭৫ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে (৭৫ - ১৫) বা ৬০টি  
১ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে ৬০/৭৫ টি 
১০০ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে (৬০ × ১০০)/৭৫ টি 
= ৮০ টি
২৭.
১ থেকে শুরু করে পর পর ৩ টি বিজোড় সংখ্যার গড় কত হবে?
  1. ৪.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে শুরু করে পর পর ৩ টি বিজোড় সংখ্যার গড় কত হবে?

সমাধান: 
১ থেকে শুরু করে পর পর ৩ টি বিজোড় সংখ্যাগুলো ১, ৩, ৫

গড় = (১ + ৩ + ৫)/৩
= ৯/৩
= ৩
২৮.
পিতা ও দুই সন্তানের বর্তমান বয়সের গড় ৩০ বছর। ৫ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৫ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ৪০ বছর 
  2. ৫০ বছর 
  3. ৬০ বছর 
  4. ৭০ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বর্তমান বয়সের গড় ৩০ বছর। ৫ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৫ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি =  ৩০ × ৩ বছর
= ৯০ বছর 

৫ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৫ বছর
৫ বছর পূর্বে দুই সন্তানের বয়সের সমষ্টি = ৫ × ২ বছর
= ১০ বছর 

বর্তমানে দুই সন্তানের বয়সের সমষ্টি = ১০ + ৫ + ৫ 
= ২০ বছর 

পিতার বর্তমান বয়স = (৯০ - ২০)বছর
= ৭০ বছর 
২৯.
1/p = 4 - p হলে, p3 + (1/p3) = কত?
  1. 45
  2. 52
  3. 58
  4. 60
ব্যাখ্যা
প্রশ্ন: 1/p = 4 - p হলে, p3 + (1/p3) = কত?

সমাধান:
দেওয়া আছে,
1/p = 4 - p
⇒ p + (1/p) = 4

p3 + 1/p3 = (p + 1/p)3 - 3.p.(1/p).(p + 1/p)
= 43 - 3 × 4
= 64 - 12
= 52
৩০.
(০.০০৫) = কত?
  1. ০.০০২৫
  2. ০.০০০০২৫
  3. ০.০০০০০২৫
  4. ০.০০০০০০২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০০৫) = কত?

সমাধান:
(০.০০৫) = ০.০০৫ × ০.০০৫
= ০.০০০০২৫
৩১.
a + b + c = 11, ab + bc + ca = 36 হলে, a2 + b2 + c2 = কত?
  1. 42
  2. 45
  3. 49
  4. 50
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 11, ab + bc + ca = 36 হলে, a2 + b2 + c2 = কত?

সমাধান:
দেওয়া আছে
a + b + c = 11
ab + bc + ca = 36

আমরা জানি
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 112 = a2 + b2 + c2 + 2 × 36
⇒ 121 = a2 + b2 + c2 + 72
⇒ 121 - 72 = a2 + b2 + c2
a2 + b2 + c2 = 49
৩২.
∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ । ∠A = 139° হলে, ∠B = কত?
  1. 40°
  2. 41°
  3. 45°
  4. 50°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ । ∠A = 139° হলে, ∠B = কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি 180° হলে, কোণ দুইটি একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ
∠A + ∠B = 180°
139° + ∠B = 180°
 ∠B =180° - 139°
 ∠B = 41°
৩৩.
একটি পরীক্ষায় মোট ছাত্রের ৮০% ছাত্র গণিতে এবং ৯০% ছাত্র বিজ্ঞানে পাশ করলো। উভয় বিষয়ে কোনো ছাত্র ফেল করেনি। ৩৫০ জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে থাকলে, পরীক্ষায় মোট কতজন উপস্থিত ছিল?
  1. ৩২০ জন
  2. ৪০০ জন
  3. ৪৭০ জন
  4. ৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় মোট ছাত্রের ৮০% ছাত্র গণিতে এবং ৯০% ছাত্র বিজ্ঞানে পাশ করলো। উভয় বিষয়ে কোনো ছাত্র ফেল করেনি। ৩৫০ জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে থাকলে, পরীক্ষায় মোট কতজন উপস্থিত ছিল?

সমাধান:
গণিতে ফেল করে = ১০০% - ৮০% =২০%
বিজ্ঞানে ফেল করে = ১০০% - ৯০% =১০%
গণিতে ও বিজ্ঞানে ফেল করে = ২০% + ১০% = ৩০%

সুতরাং, উভয় বিষয়ে পাস করে = ১০০% - ৩০% =৭০%

এখন,
৭০ জন পাস হলে ছাত্র ১০০
১ জন পাস হলে ছাত্র ১০০/৭০
৩৫০ জন পাস হলে ছাত্র (১০০×৩৫০)/৭০
= ৫০০ জন
৩৪.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, খ কত টাকা লাভ পাবে?
  1. ১৬ টাকা
  2. ২০ টাকা
  3. ২৪ টাকা
  4. ৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, খ কত টাকা লাভ পাবে?

সমাধান:
ধরি,
ক ও খ এর প্রত্যেকের মূলধন x টাকা।
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা

প্রশ্নমতে,
x + x + x - ২০ = ২৮০
বা, ৩x - ২০ = ২৮০
বা, ৩x = ৩০০
বা, x = ৩০০/৩
∴ x = ১০০

∴ ক ও খ এর মূলধন ১০০ টাকা
∴ গ এর মূলধন = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

ক : খ : গ = ১০০ : ১০০ : ৮০
= ১০ : ১০ : ৪
= ৫ : ৫ : ৪

অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ৫ + ৫ + ৪
= ১৪

∴ খ পাবে = ৫৬ এর ৫/১৪ টাকা
= ২০ টাকা
৩৫.
৫, ৯, ১৭, ৩৩, ৬৫, ১২৯,....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ১৫৭ 
  2. ১৮০
  3. ২২১ 
  4. ২৫৭ 
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৭, ৩৩, ৬৫, ১২৯,....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ৫ 
২য় পদ = ৫ × ২ - ১ = ৯
৩য়  পদ = ৯ × ২ - ১ = ১৭ 
৪র্থ পদ = ১৭ × ২ - ১ = ৩৩
৫ম পদ = ৩৩ × ২ - ১ = ৬৫ 
৬ষ্ঠ পদ = ৬৫ × ২ - ১ = ১২৯
৭ম পদ = ১২৯ × ২ - ১ = ২৫৭
৩৬.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩/৫
  2. ১৩/২৭
  3. ৮/১১
  4. ৩৩/৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭২
৩/৫ = ০.৬
১৩/২৭ = .৪৮
আবার
২/৩ = ০.৬৬
৩৭.
প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৩৫ টাকা
  2. ৪০ টাকা
  3. ৪৮ টাকা
  4. ৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২টি ও ১ কুড়ি = ২০টি 

১২টি কলার ক্রয়মূল্য ২৪ টাকা
১টি কলার ক্রয়মূল্য ২৪/১২ টাকা
 
২০টি কলার ক্রয়মূল্য (২৪ × ২০)/১২ = ৪০ টাকা
২০% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) = ১২০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ৪০)/১০০
= ৪৮ টাকা
৩৮.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ১৬২° হলে বিপরীত কোণটির মান কত?
  1. ৬২°
  2. ৪০°
  3. ৩৩°
  4. ১৮°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ১৬২° হলে বিপরীত কোণটির মান কত?

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০°
একটি কোণ  ১৬২° হলে, অপরটি = (১৮০ - ১৬২) বা ১৮°
৩৯.
১ মিলিমিটার ১ মিটারের কত অংশ?
  1. ১/১০
  2. ১/১০০
  3. ১/১০০০
  4. ১/১০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিলিমিটার ১ মিটারের কত অংশ?

সমাধান:
১ মিটার = ১০০ সেন্টিমিটার
= ১০০ × ১০ মিলিলিটার
= ১০০০ মিলিমিটার

অর্থাৎ, ১ মিলিলিটার ১ কিলোমিটারের ১/১০০০ অংশ।
৪০.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ৬ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে-
  1. ২ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ৬ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে-

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ৬ 
বা, ৩x = ৬
বা, x = ৬/৩ 
∴ x = ২

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ২ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২ × ২ = ৪ ঘণ্টা 
৪১.
কতটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত?
  1. ১২টি
  2. ১৩টি
  3. ১৪টি
  4. ১৫টি
ব্যাখ্যা
ঢাকা বিভাগ:

- ১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয়।
- ১৮৬৪ সালে ঢাকা মিউনিসিপ্যালিটি গঠিত হয় এবং ১৯৬০ সালে এটিকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়।
- ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয় এবং ১৯৮৩ সালে একে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়।
- ১৯৯০ সালে ঢাকা শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়।
- ঢাকা বিভাগে জেলার সংখ্যা ১৩টি।
- উপজেলার সংখ্যা ৮৯টি।
- সংসদীয় আসন ৭০টি।

তথ্যসূত্র - ঢাকা বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট।
৪২.
কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বোঝানো হয় -
  1. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
  2. স্মৃতি অংশ
  3. শক্ত ধাতব অংশ
  4. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ব্যাখ্যা
হার্ডওয়্যার: 
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। 
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার। 
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। 
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ। 

সফটওয়্যার: 
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়। 
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। 
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়। 
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
  1. রাজনৈতিক
  2. অর্থনৈতিক
  3. সামাজিক
  4. সাংস্কৃতিক
ব্যাখ্যা
ক্রিপস মিশন:

- ক্রিপস মিশন রাজনৈতিক উদ্দেশ্যে এদেশে আগমন করে।
- ক্রিপস মিশন ১৯৪২ সালের ২৩ মার্চ ক্যাবিনেট মন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতে প্রেরিত একটি মিশন।
- এ মিশনের মাধ্যমে ভারতকে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়।
- শ্রমিক দলের একজন চরমপন্থি সদস্য ও সে সময়ের হাউস অব কমন্স-এর নেতা ক্রিপস ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একজন প্রবল সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
- দুটি বিষয়ের ওপর বিবেচনা করে ক্রিপস মিশন প্রণোদিত হয়।
- প্রথমত, ১৯৪০ সালের অক্টোবরে গান্ধী কর্তৃক সত্যাগ্রহ আন্দোলনের আহবান, যার উদ্দেশ্য ছিল। ভারতে গণঅভ্যুত্থানের মাধ্যমে ব্রিটিশদের যুদ্ধ তৎপরতাকে বিঘ্নিত করা এবং ব্রিটিশদের স্বার্থে এর সমাপ্তি টানা।
- দ্বিতীয়ত, যুদ্ধে জাপানিদের হাতে সিঙ্গাপুর (১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি), রেঙ্গুন (৮ মার্চ) ও আন্দামান দ্বীপপুঞ্জের (২৩ মার্চ) পতন সমগ্র ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামোকে হুমকির সামনে ফেলে দিয়েছিল।
- এরকম সংকটময় পরিস্থিতিতে ব্রিটিশগন উপলব্ধি করেছিল যে, ভারতীয়দের সমর্থন পেতে হলে কিছু কাজ করতে হবে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৪.
বর্তমানে বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
  1. ৬৭ জন
  2. ৬৮ জন
  3. ৬৯ জন
  4. ৭০ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪৫.
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোনটি?
  1. বায়বীয় পদার্থ
  2. তরল পদার্থ
  3. কঠিন পদার্থ
  4. মিশ্র পদার্থ
ব্যাখ্যা
পদার্থ:

- তাপ প্রয়োগে করলে সব ধরনের পদার্থই প্রসারিত হয়। 
- তবে যে পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয়। 
- কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। 
- তাই তাপ প্রয়োগে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৬.
যমুনা সেতুর দৈর্ঘ্য কত?
  1. ৪.৮ কি.মি
  2. ৫.৬ কি.মি
  3. ৬.১৫ কি.মি
  4. ৬.৪৪ কি.মি
ব্যাখ্যা
যমুনা সেতু:

- বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের জুনে উন্মুক্ত করা হয়।
- এই সেতুর যমুনা নদীর পূর্ব পাড়ের ভুয়াপুর এবং পশ্চিম পাড়ে সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- এটি ১৯৯৮ সালে নির্মাণকালীন সময়ে পৃথিবীর ১১তম বৃহত্তম সেতু এবং বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ বৃহত্তম সেতু।
- এটি যমুনা নদীর উপর দিয়ে নির্মিত যা বাংলাদেশের প্রধান তিনটি সেতুর একটি এবং পানি প্রবাহের উপর ভিত্তি করে বিশ্বের পঞ্চম বৃহত্তম।
- সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কি.মি এবং প্রস্থ ১৮.৫ মিটার।
- এর ৫০টি পিলার রয়েছে।
- সেতুটি নির্মাণে মোট খরচ হয় ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার।
- আইডিএ, এডিবি, জাপানের ওইসিএফ প্রত্যেকে ২২ শতাংশ তহবিল সরবরাহ করে এবং বাকি ৩৪ শতাংশ ব্যয় বহন  করে বাংলাদেশ।

তথ্যসূত্র - বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৪৭.
নিচের কোন স্থানে মণিপুরী জাতিগোষ্ঠীর বসবাস নেই?
  1. শ্রীমঙ্গল
  2. কুলাউড়া
  3. হবিগঞ্জ
  4. উখিয়া
ব্যাখ্যা
মণিপুরী:

- বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ সিলেট অঞ্চলের।
- বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে। সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়।
- মণিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী। নৃত্য ও সঙ্গীত মণিপুরীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হচ্ছে মণিপুরী নৃত্য।
- মণিপুরী ভাষায় নৃত্যের প্রতিশব্দ হচ্ছে জাগই (Jagoi)।
- এই নৃত্যে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্ত সৃষ্টি করা হয়।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে রাসা (Rasa) নৃত্য।
- ভারতীয় সংস্কৃতিতে রাসার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৮.
মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান কতটি অংশে ভাগ করা হয়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
মানুষের কঙ্কালতন্ত্র: 
- একজন মানুষের দেহে ২০৬ টুকরা হাড় থাকে। 
- মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়। 
যথা- 
(১) অক্ষীয় কঙ্কাল, 
(২) উপানীয় কঙ্কাল। 

- মুখমণ্ডলীয় ও করোটিকার অস্থি সমন্বয়ে গঠিত মাথার কঞ্চালিক গঠনকে করোটি বলে। করোটিতে মোট ২৯টি অস্থি থাকে। 
- করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা বলে। 
- সর্বমোট ১৪টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত। 
- ৩৩টি অসম আকৃতির সীমিত সঞ্চালনক্ষম অস্থিখণ্ডক সমন্বয়ে মেরুদণ্ড গঠিত। 

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।