পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
Exam - 28 Daily Quiz: General Knowledge: Topic: National Achievements of Bangladesh; Important Literature, Music, films and Others. i) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ ii) গুরুত্বপূর্ন সাহিত্য, গান ও ছবি ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
Who is the founder of the Bishwo Shahitto Kendro? 
  1. Professor Anisuzzaman
  2. Abdullah Abu Sayeed
  3. Professor Sirajul Islam
  4. Dr. Muhammad Yunus
সঠিক উত্তর:
Abdullah Abu Sayeed
উত্তর
সঠিক উত্তর:
Abdullah Abu Sayeed
ব্যাখ্যা
• বিশ্ব সাহিত্য কেন্দ্র:
- ‘আলোকিত মানুষ চাই’ হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের শ্লোগান, এটি তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
- ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ঢাকা শহরের বাংলা মটরে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাতা হচ্ছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
- এর মূল উদ্দেশ্য হলো মানুষকে জ্ঞানের আলোতে উদ্বুদ্ধ করে সমাজের উন্নতি সাধন করা।

উৎস: বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়েবসাইট।
.
Who is the initiator of the Ekushey Padak?
  1. President Ziaur Rahman
  2. President Abu Sayeed Chowdhury
  3. President HM Ershad
  4. President Abdur Rahman Biswas
সঠিক উত্তর:
President Ziaur Rahman
উত্তর
সঠিক উত্তর:
President Ziaur Rahman
ব্যাখ্যা
একুশে পদক: 
- বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক দেয়া শুরু হয়েছিল ১৯৭৬ সালে।
- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রবর্তন করেন।
- সবচেয়ে প্রথম এই সম্মাননা পেয়েছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- 'একুশে পদক' বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
- ভাষা শহীদদের স্মরণে এই পুরস্কার দেয়া হয়।
- বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
- প্রতি বছর ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করা হয়।

সূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও বিবিসি। 
.
Where is the 'Jagrato Chaurangi' sculpture located?
  1. Kushtia
  2. Meherpur
  3. Gazipur
  4. Cumilla
সঠিক উত্তর:
Gazipur
উত্তর
সঠিক উত্তর:
Gazipur
ব্যাখ্যা
• 'জাগ্রত চৌরঙ্গী':
- মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য 'জাগ্রত চৌরঙ্গী'।
- এই ভাস্কর্যের স্থপতি আব্দুর রাজ্জাক।
- 'জাগ্রত চৌরঙ্গী' ভাস্কর্যটি গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত।

উৎস: গাজীপুর জেলার সরকারি ওয়েবসাইট।
.
In which year was Bangladesh Shilpakala Academy established?
  1. 1985
  2. 1974
  3. 1990
  4. 1972
সঠিক উত্তর:
1974
উত্তর
সঠিক উত্তর:
1974
ব্যাখ্যা
বাংলাদেশ শিল্পকলা একাডেমি:
- বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি জাতীয় প্রতিষ্ঠান।
- এটি ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত এবং ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
- একাডেমি বাংলাদেশের সংস্কৃতিচর্চার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান,
- এটি দেশের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং উৎসাহিত করার জন্য কাজ করে।
- বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মহাপরিচালক।
- একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ড. মুস্তাফা নূর-উল ইসলাম।
- সাংস্কৃতিক কার্যক্রমের বিস্তৃতির জন্য বাংলাদেশে ৬৪টি জেলায় জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। 

উৎস: বাংলাদেশ শিল্পকলা একাডেমি ওয়েবসাইট।
.
Who wrote the first novel based on the Language Movement?
  1. Selina Hossain
  2. Munir Chowdhury
  3. Akhtaruzzaman Elias
  4. Zahir Raihan
সঠিক উত্তর:
Zahir Raihan
উত্তর
সঠিক উত্তর:
Zahir Raihan
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য: 
- জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি একুশের প্রথম উপন্যাস।
- শহিদ দিবস পালন, একুশের মিটিং-মিছিল, সরকারি বাধা, শহিদ মিনার নির্মাণসহ একুশের স্মৃতিবিজড়িত নানা ঘটনাকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত।

এছাড়াও, 
- একুশের প্রথম নাটক কবর রচনা করেন মুনীর চৌধুরী।
- একুশের প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রচনা করেন মাহাবুবুল আলম চৌধুরী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
Who was the first director general (DG) of Bangla Academy?
  1. Dr. Muhammad Shahidullah
  2. Professor Abdul Hai
  3. Mazharul Islam
  4. Maulana Akram Khan
সঠিক উত্তর:
Mazharul Islam
উত্তর
সঠিক উত্তর:
Mazharul Islam
ব্যাখ্যা
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক - মযহারুল ইসলাম। 

• বাংলা একাডেমি:
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
- এটি ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে প্রতিষ্ঠিত হয়। 
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২), তিনি ১৯৫৬ সালের ১ ডিসেম্বর একাডেমির প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন প্রফেসর মযহারুল ইসলাম। 
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আঁকরাম খাঁ। 
- বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হলেন অধ্যাপক মোহাম্মদ আজম। [জানুয়ারি - ২০২৫] 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
.
Who is the author of the play 'Kobar' based on the Language Movement?
  1. Akhtaruzzaman Elias
  2. Zahir Raihan
  3. Munier Choudhury
  4. Shawkat Osman
সঠিক উত্তর:
Munier Choudhury
উত্তর
সঠিক উত্তর:
Munier Choudhury
ব্যাখ্যা
'কবর' নাটক:
- 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
- 'কবর' নাটকের পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক হিসেবে পরিচিত।
- নাটকটি ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলে বন্দি থাকা অবস্থায় মুনীর চৌধুরীকে অনুরোধ করেন।
- তার এই অনুরোধের ভিত্তিতেই মুনীর চৌধুরী 'কবর' নাটকটি রচনা করেন।

মুনীর চৌধুরী
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বাগ্মী।
- তিনি ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
Who is the painter of the famous painting 'Tin Kanya'?
  1. S.M. Sultan
  2. Zainul Abedin
  3. Novera Ahmed
  4. Quamrul Hassan
সঠিক উত্তর:
Quamrul Hassan
উত্তর
সঠিক উত্তর:
Quamrul Hassan
ব্যাখ্যা
- বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কামরুল হাসান।

কামরুল হাসান:
- কামরুল হাসান একজন প্রখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী।
- তিনি ‘পটুয়া’ নামে পরিচিত।
- শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে মিলিত হয়ে ১৯৪৮ সালে ঢাকায় একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন।
- ১৯৬০ সালে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের নকশাকেন্দ্রের প্রধান নকশাবিদ নিযুক্ত হন।
- কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান নর-নারী, পশুপাখি (প্রধানত গরু ও শৃগাল), সাপ ও প্রকৃতি।
- চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য কামরুল হাসান বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হন।
- সেসবের মধ্যে প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫), কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক (১৯৭৭), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৭৯), চারুশিল্পী সংসদ সম্মান (১৯৮৪), বাংলা একাডেমির ফেলো (১৯৮৫) উল্লেখযোগ্য।

কামরুল হাসান-এর বিখ্যাত শিল্পকর্ম:
- তাঁর ‘তিনকন্যা’ ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যথাক্রমে যুগোস্লাভিয়া সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে।
- বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- স্বাধীনতাযুদ্ধকালে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটি খুব বিখ্যাত হয়।
- বিমানের বিখ্যাত "বলাকা" লোগোটি ডিজাইন করেছিলেন শিল্পী কামরুল হাসান।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
.
Who is the director of the film 'Matir Moyna'?
  1. Sheikh Niamat Ali
  2. Tareque Masud
  3. Humayun Ahmed
  4. Alamgir Kabir
সঠিক উত্তর:
Tareque Masud
উত্তর
সঠিক উত্তর:
Tareque Masud
ব্যাখ্যা
• ‘মাটির ময়না’ চলচ্চিত্র:
- মাটির ময়না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশী ফিচার চলচ্চিত্র।
- এটি ২০০২ সালে বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পায়।
- 'মাটির ময়না' চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ।
- ছবিটি প্রযোজনা করেছেন ক্যাথরিন মাসুদ।

• তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি,
- অন্তর্যাত্রা,
- আদম সুরত,
- রানওয়ে।

উৎস: প্রথম আলো ও বাংলাপিডিয়া। 
১০.
Who is the author of the novel Khelaghar, based on the Liberation War?
  1. Jahanara Imam
  2. Shawkat Osman
  3. Mahmudul Haque
  4. Humayun Ahmed
সঠিক উত্তর:
Mahmudul Haque
উত্তর
সঠিক উত্তর:
Mahmudul Haque
ব্যাখ্যা
• মাহমুদুল হক:
- তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তাঁর রচিত 'খেলাঘর' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৭) পুরস্কার লাভ করেন।
- তিনি ২০০৮ সালের ১৯শে জুলাই, রবিবার দিবাগত রাত আড়াইটা; সে হিসেবে ২০শে জুলাই মৃত্যুবরণ করেন।

• তাঁর অন্যান্য রচিত উপন্যাস:
- অনুর পাঠশালা, নিরাপদ তন্দ্রা, জীবন আমার বোন, কালো বরফ চিক্কোর কাবুল, খেলাঘর, মাটির জাহাজ, অশরীরী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
Against whom did Bangladesh win its first Test match?
  1. Pakistan
  2. India
  3. Sri Lanka
  4. Zimbabwe
সঠিক উত্তর:
Zimbabwe
উত্তর
সঠিক উত্তর:
Zimbabwe
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মঞ্চে প্রবেশ করে এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পায়।
- বাংলাদেশের প্রথম টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে তারা তাদের প্রথম টেস্ট খেলতে নামেছিল।
- তবে, ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ প্রথম টেস্ট জয় অর্জন করে। 
- এর আগেই, ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট। 
১২.
Who is the composer of the song 'Jonmo Amar Dhonno Holo Maago'?
  1. Nurul Huda
  2. Azad Rahman
  3. Abdul Gaffar Chowdhury
  4. Abdul Latif
সঠিক উত্তর:
Azad Rahman
উত্তর
সঠিক উত্তর:
Azad Rahman
ব্যাখ্যা
জন্ম আমার ধন্য হলো:
- এই গানে মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা দেওয়া হয়। 
- গানটির সুরকার আজাদ রহমান।

এছাড়াও, 
- গানটির গীতিকবি নয়ীম গহর।
- আজাদ রহমান ১৯৬৪ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে (খেয়াল) প্রথম স্থান অর্জন করেন।
- বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র সূচনা সঙ্গীত ‘আমরা নতুন আমরা কুঁড়ি’ গানটির সুরকার আজাদ রহমান।
- আজাদ রহমান শ্রেষ্ঠকণ্ঠশিল্পী, শ্রেষ্ঠসুরকার, শ্রেষ্ঠসঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছেন।

উৎস: বাংলাপিডিয়া।
১৩.
What type of organization is 'Udichi'?
  1. Economic
  2. Cultural
  3. Human Rights
  4. Political
সঠিক উত্তর:
Cultural
উত্তর
সঠিক উত্তর:
Cultural
ব্যাখ্যা
উদীচী:
- উদীচী শব্দের অর্থ হলো উত্তর দিক।
- এটি বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন।
- ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, সহ একঝাঁক তরুণ উদীচী গঠন করেন।
- জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে।
- ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়।
- ২০১৩ সালে এই সংঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করে।
- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয় ঢাকার তোপখানা সড়ক (দোতলায়) অবস্থিত।

উৎস: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ওয়েবসাইট।