পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes১৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. স্থানাঙ্ক সমস্যা (Space Relation) ২. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) ------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(৯/?) = (?/৩৬)
  1. ১২
  2. ১৮
  3. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(৯/?) = (?/৩৬)

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৯/ক) = (ক/৩৬)
⇒ ক = ৩৬ × ৯
⇒ ক = ৩২৪
⇒ ক = ১৮
∴ ক = ১৮
.
তন্ময় ৮ কিলোমিটার উত্তর দিকে হাঁটার পর ডানদিকে ঘুরে ৩ কিলোমিটার হাঁটে। একটু বিশ্রাম নিয়ে ডান দিকে ঘুরে ৫ কিলোমিটার হাঁটার পর বামদিকে ঘুরে ৬ কিলোমিটার হাঁটে। এখন বামদিকে ঘুরে আবার হাঁটা শুরু করলে, তন্ময় কোন দিকে হাঁটবে?
  1. দক্ষিণ
  2. পূর্ব
  3. পশ্চিম
  4. উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: তন্ময় ৮ কিলোমিটার উত্তর দিকে হাঁটার পর ডানদিকে ঘুরে ৩ কিলোমিটার হাঁটে। একটু বিশ্রাম নিয়ে ডান দিকে ঘুরে ৫ কিলোমিটার হাঁটার পর বামদিকে ঘুরে ৬ কিলোমিটার হাঁটে। এখন বামদিকে ঘুরে আবার হাঁটা শুরু করলে, তন্ময় কোন দিকে হাঁটবে?

সমাধান:

অতএব, আবার হাঁটা শুরু করলে উত্তর দিকে হাঁটবে।
.
৭, ৫, ৪২, ২০, ২৫২, ৮০, ?, ৩২০ সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. ১৫১২
  2. ৮৫০
  3. ১২১০
  4. ১৪১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ৫, ৪২, ২০, ২৫২, ৮০, ?, ৩২০
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম: ৭, ৪২, ২৫২, ১৫১২
প্রথম অনুক্রমটিতে ৬ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৭
২য় পদ = ৭ × ৬ = ৪২
৩য় পদ = ৪২ × ৬ = ২৫২
৪র্থ পদ = ২৫২ × ৬ = ১৫১২

দ্বিতীয় অনুক্রম:
৫, ২০, ৮০, ৩২০
দ্বিতীয় অনুক্রমটিতে ৪ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৫
২য় পদ = ৫ × ৪ = ২০
৩য় পদ = ২০ × ৪ = ৮০
৪র্থ পদ = ৮০ × ৪ = ৩২০
.
রাজু তার স্কুল থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে ৪ কি.মি. হাঁটল। তারপর সে পশ্চিম দিকে ১৫ কি.মি. হাঁটল, সবশেষে সে ১২ কি.মি. দক্ষিণে গেল। সে এখন স্কুল থেকে কত দূরে রয়েছে?
  1. ১৭ কি.মি.
  2. ২৫ কি.মি.
  3. ২৩ কি.মি.
  4. ১৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু তার স্কুল থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে ৪ কি.মি. হাঁটল। তারপর সে পশ্চিম দিকে ১৫ কি.মি. হাঁটল, সবশেষে সে ১২ কি.মি. দক্ষিণে গেল। সে এখন স্কুল থেকে কত দূরে রয়েছে?

সমাধান: 


ধরি,
রাজু  A স্থান থেকে হাঁটা শুরু করে E স্থানে পৌঁছে।

তাহলে,
দূরত্ব = √(৮ + ১৫)
= √(৬৪ + ২২৫)
= √২৮৯
= ১৭ কি.মি.
.
Find the odd one out in the set: {23, 37, 27, 17, 13, 29, 31, 11, 37}
  1. 37
  2. 27
  3. 17
  4. 11
ব্যাখ্যা
প্রশ্ন: Find the odd one out in the set:
{23, 37, 27, 17, 13, 29, 31, 11, 37}

সমাধান:
23: Prime
37: Prime
27: Not prime (divisible by 3 and 9)
17: Prime
13: Prime
29: Prime
31: Prime
11: Prime
37: Prime
.
একটি এনালগ ঘড়িতে বিকাল ৪ : ৩০ বাজে । যদি মিনিটের কাঁটা পূর্বদিকে হয়, তবে ঘণ্টার কাঁটাটি কোনদিকে মুখ করে আছে?
  1. উত্তর-পশ্চিম
  2. উত্তর-দক্ষিণ
  3. দক্ষিণ-পশ্চিম
  4. উত্তর-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে বিকাল ৪ : ৩০ বাজে । যদি মিনিটের কাঁটা পূর্বদিকে হয়, তবে ঘণ্টার কাঁটাটি কোনদিকে মুখ করে আছে?

সমাধান:

সুতরাং, ঘণ্টার কাঁটাটি উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে ।
.
৩০ কে ১/২ দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে ২ দ্বারা গুণ করলে কত হবে?
  1. ১২০
  2. ৮০
  3. ৩০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ কে ১/২ দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে ২ দ্বারা গুণ করলে কত হবে?

সমাধান:
প্রশ্নমতে,
= {৩০ ÷ (১/২)} × ২
= {৩০ × ২} × ২
= ৬০ × ২
= ১২০
.
যদি '÷' অর্থ গুণ, '×' অর্থ যোগ, '+' অর্থ বিয়োগ এবং '-' অর্থ ভাগ হয় তবে, 16 × 3 + 6 - 2 ÷ 4 =?
  1. 32
  2. 20
  3. 18
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '÷' অর্থ গুণ, '×' অর্থ যোগ, '+' অর্থ বিয়োগ এবং '-' অর্থ ভাগ হয় তবে, 16 × 3 + 6 - 2 ÷ 4 =?


সমাধান:
প্রশ্ন বলা হয়েছে,
÷ = ×
× = +
+ = -
- = ÷
এখন, সমীকরণটি,
16 × 3 + 6 - 2 ÷ 4

প্রকৃত অর্থ অনুযায়ী প্রতিস্থাপন করে পাই,
= 16 + 3 - (6 ÷ 2) × 4
= 19 - 3 × 4
= 19 - 12
= 7
.
O T T F F S S সিরিজের পরবর্তী বর্ণটি কী হবে- 
  1. E
  2. O
  3. F
  4. S
ব্যাখ্যা
প্রশ্ন: O T T F F S S সিরিজের পরবর্তী বর্ণটি কি হবে- 

সমাধান:
O = One
T = Two
T = Three
F = Four
F = Five
S = Six
S = Seven
E = Eight
১০.
প্রশ্ন: যদি 3 × 4 = 1824 এবং 2 × 6 = 1236 হয় তবে 5 × 7 = কত?
  1. 3035
  2. 3549
  3. 3042
  4. 4048
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্ন: যদি 3 × 4 = 1824 এবং 2 × 6 = 1236 হয় তবে 5 × 7 = কত?

সমাধান:
এখানে,
3 ×6 = 18, 4 × 6 = 24, ∴ 3 × 4 = 1824
2 × 6 = 12, 6 × 6 = 36 ∴ 2 × 6 = 1236

একইভাবে,
5 × 6 = 30, 7 × 6 = 42, ∴ 5 × 7 = 3042
১১.
১০০ থেকে ৩০০ এর মধ্যে কতটি সংখ্যা ১৪ দ্বারা বিভাজ্য?
  1. ১৬টি
  2. ১৪টি
  3. ১৮টি
  4. ১২টি
ব্যাখ্যা
 প্রশ্ন: ১০০ থেকে ৩০০ এর মধ্যে কতটি সংখ্যা ১৪ দ্বারা বিভাজ্য?
 
সমাধান:
১০০ এর উপরে ১৪ দ্বারা বিভাজ্য সংখ্যা ১১২ এবং ৩০০ এর নিচে ১৪ দ্বারা বিভাজ্য সংখ্যা ২৯৪ ।

সুতরাং মোট বিভাজ্য সংখ্যা = {(২৯৪ - ১১২)/১৪} + ১
= (১৮২/১৪) + ১
= ১৩ + ১
= ১৪ টি

অতএব, ১০০ থেকে ৩০০ এর মধ্যে মোট ১৪টি সংখ্যা ১৪ দ্বারা বিভাজ্য।
১২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
3 : 10 : : 7 : ?
  1. 18
  2. 26
  3. 15
  4. 14
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি একাধিক লজিকে সমাধান করা যায়। 
অপশন অনুযায়ী প্রশ্নে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------------------------- 

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
3 : 10 : : 7 : ?

সমাধান:
এখানে
সাধারণ লজিক হলো 2x + 4
x = 3 হলে, (2 × 3) + 4 = 10

অনুরূপভাবে,
(2 × 7) + 4 = 18

১৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 72
  2. 56
  3. 76
  4. 66
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম চিত্রে, 30 + 24 = 54
২য় চিত্রে, 42 + 70 = 112
৩য় চিত্রে, 28 + 38 = 66

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 66 সংখ্যাটি বসবে।
১৪.
ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি কত? ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ______, ৫৫, ৮৯
  1. ৩৪
  2. ৩২
  3. ২৮
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি কত?
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ______, ৫৫, ৮৯

সমাধান:
যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯................

∴ ফিবোনাক্কি সিরিজের লুপ্ত সংখ্যাটি = ৩৪
১৫.
J F M A M ___. শূন্যস্থানে কোন বর্ণটি বসবে?
  1. K
  2. R
  3. J
  4. A
ব্যাখ্যা
প্রশ্ন: J F M A M ___. শূন্যস্থানে কোন বর্ণটি বসবে?

সমাধান:
ইংরেজি মাসের ১ম বর্ণ দিয়ে সিরিজটি সাজানো হয়েছে ।
J = January
F = February
M = March 
A = April
M = May
J = June

∴ শূন্যস্থানে J বর্ণটি বসবে ।