পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
Exam-07 [Video Section এ ভিডিয়ো লেকচার ১৮, ১৯, ২০, ২১ (মোট - ৯টি ভিডিয়ো) দেখুন।] Exam Topics: Kinds of Phrases [বিসিএস প্রিলি সিলেবাসের Part B] - Uses of Subject-Verb Agreement [Part D] - Uses of Prepositions (like uses of on, at, by etc. Excluding Appropriate Preposition) [Part A+D] - Synonyms & Antonyms (J-R) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
You should give up smoking. Here the underlined part is -
  1. Phrasal Verb
  2. Verb Phrase
  3. Phrase preposition
  4. Adverbial Phrase
ব্যাখ্যা
♦ You should give up smoking. Here the underlined part is - Phrasal Verb.

• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) হচ্ছে phrasal verb.
- give up (give + up).

অন্যদিকে,
• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
.
Everything has fallen _______ my shoulder.
  1. on
  2. upon
  3. to
  4. Both A + B
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে,

• on/upon - অদৃশ্যভাবে কোনো কিছুর দায়িত্ব বা কোন কিছু উপরে এসে পড়া বোঝাতে on/upon ব্যবহৃত হয়।

Complete sentence: Everything has fallen on/upon my shoulder.
.
The color of the mangoes _________ green.
  1. are
  2. were
  3. is
  4. be
ব্যাখ্যা
♦ Phrase বা শব্দগুচ্ছের ক্ষেত্রে Head word অনুযায়ী Verb বসবে।
- Head word বের করতে হলে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে।
(a) Phrase টিকে বাংলায় অনুবাদ করতে হবে,
(b) অনূদিত অংশের শেষ শব্দটি কী তা দেখতে হবে,
(c) শেষ শব্দের ইংরেজি প্রতিশব্দটি বের করতে হবে,

• এ ইংরেজি শব্দটিই Head-word. অতএব, বাকী সব Banish করে দিতে হবে।

Complete sentence: The color of the mangoes is green.

এখানে subject 'The color of the mangoes' এর অনুবাদ হলো 'আম গুলোর রঙ' রঙ হলো singular, অতএব এখানে verb হবে is.
.
There is a mango tree in front of the school. Here the underlined part is -
  1. Verb phrase
  2. Adjective phrase
  3. Prepositional Phrase
  4. Phrase preposition
ব্যাখ্যা
♦ There is a mango tree in front of the school. Here the underlined part is - Phrase preposition.

• Phrase preposition: 
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।

সে অনুসারে, in front of হচ্ছে Phrase preposition.

• অন্যদিকে, 
• Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- They came in a body.
- এখানে 'in a body' preposition দিয়ে শুরু হয়ে এটি adverb এর কাজ করছে।
.
His family is scattered _________ the country.
  1. across
  2. along
  3. down
  4. on
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে,
চতুর্দিকে (অভন্তরে) ছড়িয়ে থাকা বোঝাতে across ন্যহার হয়ে থাকে।

Complete sentence: His family is scattered across the country.

এই বাক্যটি দাঁড়া বোঝাচ্ছে, 'তার পরিবার পুরো দেশের অভ্যন্তরে ছড়িয়ে আছে।'
- চারদিকে ছড়িয়ে আছে অর্থে এখানে across বসেছে।
.
Not only the headmaster but also the other teachers ________ present in the meeting.
  1. are
  2. have
  3. is
  4. has
ব্যাখ্যা
♦ যদি দুটো Subject Or (অথবা/নতুবা), But (কিন্তু/ছাড়া), Either .....or....(দুইয়ের মধ্যে একজন), Neither... Nor (দুইয়ের মধ্যে একজন ও না), Not only.....but also (কেবল এটিই নয় সেটিও)] এই পাঁচটির যে কোন একটি দ্বারা যুক্ত হয়, তাহলে শেষের Subject অনুযায়ী verb বসবে এবং আগের অংশ Banish করে দিতে হবে ।

• Not only the headmaster but also the other teachers ________ present in the meeting.
- এখানে but also এর আগের অংশ বাদ যাবে অর্থাৎ শুন্যস্থানের verb এর অনুসারে বসবে না।
- but also এর পরের subject অনুসারে verb বসবে।
- যেহেতু plural আছে তাই verb ও plural হবে, তাই এখানে are/were বসবে।

• যেহেতু অপশনে are আছে তাই সঠিক উত্তর are হবে।
.
They were running ______ the paddy field.
  1. on
  2. to
  3. over
  4. of
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে,

কোন কিছুর উপর দিয়ে বোঝাতে over ব্যবহার করা হয়।

Complete sentence: They were running over the paddy field.

এখানে বোঝাচ্ছে 'তারা ধান ক্ষেতের উপর দিয়ে দৌড়াচ্ছে।'
- উপর দিয়ে বোঝানো হচ্ছে তাই over বসেছে।
.
Fifty miles (be) a long distance.
  1. is
  2. are
  3. were
  4. have
ব্যাখ্যা
♦ অবিচ্ছেদ্য একটি সমষ্টি হিসেবে সময়, দুরত্ব, বয়স, টাকা, পরিমাণ ইত্যাদি Plural হলেও verb - Singular হবে।
যেমন-
•Fifty miles is a long distance.

• আমরা যদি সময়, দুরত্ব, বয়স, টাকা, পরিমাণ ইত্যাদি জিনিসগুলো It দ্বারা replace করতে পারি তবে এগুলোকে singular হিসেবে ধরে নেব। 
- অর্থাৎ যদি এরা সমষ্টিগতভাবে একটি singular meaning দিচ্ছে। 

• Fifty miles is a long distance.
- Fifty miles এর পরিবর্তে যদি একটি pronoun ব্যবহার করা হয় তবে 'এটি' করতে হবে 'এগুলো' নয়।
- অর্থাৎ একে It দিয়ে replace করা যাবে।
- তাই এখানে is বসবে।
.
________ the claps of the crowd, the leader finished his speech.
  1. Amid
  2. In
  3. To
  4. On
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে, 

• কোন পরিবেশ বা পরিস্থিতির মাঝে বা মধ্যে বোঝাতে amid/admist ব্যবহার হয়ে থাল্কে।

Complete sentence: Amid the claps of the crowd, the leader finished his speech.

এই বাক্যে বোঝা যাচ্ছে, জনতার করতালির মাধ্যমে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মাঝে নেতা তার ভাষণ শেষ করলেন।

অন্যদিকে,
• আবার বাস্তব কোন কিছুর মাঝে বা মধ্যে বোঝাতে In ব্যবহার হয়।

The magician vanished in the thin air.

১০.
A flock of birds ________ flying in the sky.
  1. are
  2. is
  3. were
  4. have
ব্যাখ্যা
♦ Collective Noun গুলো যদিও একাধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে অন্তর্ভুক্ত করে তবুও তাদেরকে Squeezing করে Singular ধরতে হবে।
যেমন-

A flock of birds is flying in the sky.

এখানে flock, Collective Noun যা সমষ্টিগত ভাবে সবগুলো পাখিকেই বোঝচ্ছে।তাই একে singular ধরা হয়।
- এখানে head word 'flock'.
- সাধারণত Preposition এর পরে যে noun গুলো আসে তা কখনোই verb কে handle করে না। 
- তাই verb এখানে is বসবে।
১১.
__________ the summer vacation, I will go to my native village.
  1. In
  2. On
  3. During
  4. At
ব্যাখ্যা
♦ সময়ে [সাধারণত বাংলায় 'সময়ে' আসলে during বসে]
During the summer vacation, I will go to my native village.

আবার,
ছোট সময়: ৭টা/৮টা ইত্যাদি,  ছোট স্থান: গ্রাম, উপজেলা ইত্যাদির নাম এর আগে at বসে। 
He lives at Mirpur. He gets up at 7 am.

• মাঝারি সময়: দিন, তারিখ, বার এর আগে on বসে। 
He was born on Monday.

• বড় সময়: সপ্তাহ, মাস, বছর ইত্যাদি বড় স্থান: জেলা, বিভাগ, দেশ ইত্যাদির নাম এর আগে In বসে। 
He lives in Dhaka. In 1971, Bangladesh became independent.
১২.
Antonym of 'Mendacious' -
  1. Latent
  2. Devitalize
  3. Fraudulent
  4. Frank
ব্যাখ্যা
♦ Mendacious (adjective)
English Meaning: Not telling the truth; lying.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) মিথ্যা; মিথ্যাবাদী: mendacious reports.

Synonyms: Untruthful (মিথ্যাবাদী), Dishonest (অসাধু), Deceitful (প্রতারণাপূর্ণ), Lying (মিথ্যা), Fraudulent (ধোঁকাবাজি)। 
Antonyms: Truthful (সত্যনিষ্ঠ), Honest (সৎ), Veracious (সত্যনিষ্ঠ), Frank (নির্ভীক), Sincere (একনিষ্ঠ)। 

Other Forms: Mendaciously (adverb) অসত্যভাবে। Mendacity [মেন্‌ড্যাসাটি] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] মিথ্যা; [countable noun] (plural mendacities) অসত্য বিবরণ।

Example Sentence: 
1. That promise has been revealed as mendacious nonsense.
2. The newspaper story was mendacious and hurtful.

Options,
- Latent (লুক্কায়িত)
- Devitalize (শক্তিহীন করা)

Source: Live MCQ Lecture.