পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২২ ফেব্রুয়ারি, ২০২৩সময়35 minutes৬৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
পরিবার পরিকল্পনা অধিদপ্তর পদের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা (চুক্তিভিত্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৮.০২.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২২ ফেব্রুয়ারি, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
'খাতক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) মহাজন
  2. খ) পাইকারি
  3. গ) প্রতিঘাত
  4. ঘ) গ্রহীতা
সঠিক উত্তর:
ক) মহাজন
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাজন
ব্যাখ্যা
• 'খাতক'-এর বিপরীত শব্দ 'মহাজন'। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'ঘাতক' শব্দের বিপরীতার্থক শব্দ - 'পালক' 
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
'পৃথিবী'র প্রতিশব্দ কোনটি?
  1. ক) বসুমতী
  2. খ) পতি
  3. গ) মনোহর
  4. ঘ) জলধি
সঠিক উত্তর:
ক) বসুমতী
উত্তর
সঠিক উত্তর:
ক) বসুমতী
ব্যাখ্যা
• পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে-
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
ছা-পোষা বাগধারাটির অর্থ কী?
  1. ক) অত্যন্ত গরিব
  2. খ) সামান্য ব্যক্তি
  3. গ) খুব অলস
  4. ঘ) চাটুকার
সঠিক উত্তর:
ক) অত্যন্ত গরিব
উত্তর
সঠিক উত্তর:
ক) অত্যন্ত গরিব
ব্যাখ্যা
• ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ - অত্যন্ত গরিব

অন্য অপশন গুলোর মধ্যে -
- অত্যন্ত অলস হচ্ছে ‘গোঁফ খেজুরে’ বাগধরার অর্থ।
-  চাটুকার অর্থে ‘ঢাকের কাঠি’ বাগধারাটির ব্যবহার হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। 'তখনকার' শব্দটি কোন কারক?
  1. ক) অপাদান কারক
  2. খ) করণ কারক
  3. গ) কর্তা কারক
  4. ঘ) সম্বন্ধ কারক
সঠিক উত্তর:
ঘ) সম্বন্ধ কারক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্বন্ধ কারক
ব্যাখ্যা
সম্বন্ধ কারক: যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
- এই কারকে শব্দের সঙ্গে র, এর, য়ের, কার, কের ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে।
যেমন -
- ফুলের গন্ধে ঘুম আসে না।
- আমার জামার বোতামগুলো অন্যরকম।
- তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
  1. ক) সরল
  2. খ) যৌগিক
  3. গ) জটিল
  4. ঘ) অধীন
সঠিক উত্তর:
ক) সরল
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল
ব্যাখ্যা
যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে
যেমন: 
- রক্ষকই ভক্ষক।
- পুকুরে পদ্মফুল জন্মে।
- ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে।
• "রক্ষকই ভক্ষক" বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকায় বাক্যটি একটি সরল বাক্য। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে?
  1. ক) বাক্য
  2. খ) উদ্দেশ্য
  3. গ) বাক্যাংশ
  4. ঘ) বিধেয়
সঠিক উত্তর:
ক) বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বাক্য
ব্যাখ্যা
• এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে
- গঠনগত দিক দিয়ে বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা:
• সরল বাক্য,
• জটিল বাক্য ও
• যৌগিক বাক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
নিত্য অতীতকালের উদাহরণ কোনটি?
  1. ক) তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
  2. খ) তারা মাঠে খেলছিল
  3. গ) আমরা রংপুর যাব
  4. ঘ) ভালোভাবে পৌঁছে যেও
সঠিক উত্তর:
ক) তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
উত্তর
সঠিক উত্তর:
ক) তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
ব্যাখ্যা
তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত- বাক্যটিতে নিত্য অতীত কালের ক্রিয়া আছে
- অতীত কালে প্রায়ই ঘটতাে এমন বােঝালে নিত্য অতীত কাল হয়।
যেমন:
- খুব সকালে ঘুম থেকে উঠতাম।
- আমরা রোজ সকালে হাঁটতে যেতাম।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি একবচন?
  1. ক) আমি
  2. খ) বইগুলি
  3. গ) মাঝিরা
  4. ঘ) কলমগুলো
সঠিক উত্তর:
ক) আমি
উত্তর
সঠিক উত্তর:
ক) আমি
ব্যাখ্যা
“আমি” হলো একবচন শব্দ

‘বচন' ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন। বাংলা ভাষায় বচন দুই প্রকার : একবচন ও বহুবচন ।
 
• একবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন – সে এলো। মেয়েটি স্কুলে যায়নি।
• বহুবচন : যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহু বচন বলে। যেমন : তারা গেল। মেয়েরা এখনও আসেনি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
.
কোনটি নির্দেশক নয়?
  1. ক) - টা
  2. খ) - তম
  3. গ) - খানা
  4. ঘ) - জন
সঠিক উত্তর:
খ) - তম
উত্তর
সঠিক উত্তর:
খ) - তম
ব্যাখ্যা
যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বােঝায়, সেগুলােকে নির্দেশক বলে।
যেমন -টা, -টি, -খানা, -খানি, -জন, -টুকু। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
১০.
যোজক কাকে যুক্ত করে?
  1. ক) পদ
  2. খ) বর্গ
  3. গ) বাক্য
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে। যেমন: এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারন, তবে ইত্যাদি।
বৈশিষ্ট্য অনুযায়ি যোজক কে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা হয়:

সাধারন যোজক: এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন: করিম ও রহিম এ কাজটি করেছে।
বিকল্প যোজক: এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন: চা না-হয় কফি খান।
বিরোধ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না ।
কারণ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
সাপেক্ষ যোজক: এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত নবম-দশম শ্রেণি।
১১.
অনুসর্গকে কতভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই
  2. খ) জলধি
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
ক) দুই
উত্তর
সঠিক উত্তর:
ক) দুই
ব্যাখ্যা
• অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়:
১. সাধারণ অনুসর্গ ও
২. ক্রিয়াজাত অনুসর্গ।             

- সাধারণ অনুসর্গ যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলােকে সাধারণ অনুসর্গ বলে।
- যেসকল অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলােকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১২.
কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
  1. ক) শর্ত
  2. খ) ভূত
  3. গ) ভাবী
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
• অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন – ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।

অসমাপিকা ক্রিয়া তিন ধরনের:
১. ভূত অসমাপিকা,
২. ভাবী অসমাপিকা এবং
৩. শর্ত অসমাপিকা।
যথা:
ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়।
ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহী যায়।
শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালাে হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৩.
'ষষ্ঠ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ষষ্+থ
  2. খ) ষষ্+ঠ
  3. গ) ষস্+থ
  4. ঘ) ষশ্+থ
সঠিক উত্তর:
ক) ষষ্+থ
উত্তর
সঠিক উত্তর:
ক) ষষ্+থ
ব্যাখ্যা
• 'ষষ্ঠ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ = ষষ্‌ + থ

- এটি ব্যঞ্জণসন্ধির উদাহরণ।
- 'ষ' এর পর যথাক্রমে 'ত' বা 'থ' থাকলে তার স্থানে যথাক্রমে 'ট' বা 'ঠ' হয়ে যায়।  
যেমন-  কৃষ = তি-কৃষ্টি।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি চরিত্র-
  1. ক) বিনোদিনী
  2. খ) হৈমন্তী
  3. গ) আশালতা
  4. ঘ) চারুলতা
সঠিক উত্তর:
ঘ) চারুলতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চারুলতা
ব্যাখ্যা
• ‘চারুলতা’ - চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ ছোট গল্পের।
- এর অন্য দুটি চরিত্র - অমল, ভূপতি।
- গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত। এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালের চারুলতা নামে একটি চলচ্চিত্র নির্মান করেন।
- এই ছোটগল্পে একজন নিসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে।

উৎস: 'নষ্টনীড়' গল্প ও রবীন্দ্র রচনা সমগ্র।
১৫.
'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
  1. ক) জগন্নাথ
  2. খ) বিষ্ণু
  3. গ) প্রজাপতি
  4. ঘ) শিব
সঠিক উত্তর:
ঘ) শিব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিব
ব্যাখ্যা
চণ্ডীমঙ্গল কাব্যের 'চণ্ডী' দেবতা শিবের স্ত্রী ছিলেন

চণ্ডীমঙ্গল কাব্য:
'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে লিখিত কাব্য।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। তিনি চতুর্দশ শতকের কবি।
- চন্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম মুকুন্দরাম চক্রবতী। তিনি ষোল শতকের কবি।

চণ্ডীমঙ্গল কাব্যের দুটি কাহিনী রয়েছে।
যথা -
- কালকেতু ও ফুল্লরার কাহিনী
- ধনপতি - লহনা - খুলনার কাহিনী।

- চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
- কালকেতু,
- ফুল্লরা,
- ধনপতি,
- ভাঁড়ুদত্ত,
- মুরারি শীল প্রমুখ।

উৎস: লাল নীল দীপাবলি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
  1. ক) কবর
  2. খ) বহিপীর
  3. গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  4. ঘ) ওরা কদম আলী
সঠিক উত্তর:
খ) বহিপীর
উত্তর
সঠিক উত্তর:
খ) বহিপীর
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিনি ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে  জন্মগ্রহণ করেন। 
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), আদমজি পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩) লাভ করেন। 

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত সাহিত্যকর্ম:
গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটক:
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু ইত্যাদি।

উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান ইত্যাদি।

অন্যদিকে,
কবর - মুনির চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক।
পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্যনাটক।
ওরা কদম আলী - মামুনুর রশীদ রচিত একটি নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৭.
‘সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) জন ক্লার্ক মার্শম্যান
  2. খ) জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
  3. গ) ডেভিড হেয়ার
  4. ঘ) উইলিয়াম কেরী
সঠিক উত্তর:
ক) জন ক্লার্ক মার্শম্যান
উত্তর
সঠিক উত্তর:
ক) জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা
সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র।
- পত্রিকাটি ছিল সাপ্তাহিক।
- ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়।
- সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান

• জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত অন্যান্য পত্রিকা -
- দিগদর্শন,
- ফ্রেন্ড অব ইন্ডিয়া ও
- গভর্নমেন্ট গেজেট।

• তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে ত্রিশ বছর ধরে অবদান রাখেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
  1. ক) লুইপা
  2. খ) সবরপা
  3. গ) ভুসুকুপা
  4. ঘ) কাহ্নপা
সঠিক উত্তর:
ঘ) কাহ্নপা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাহ্নপা
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ 'চর্যাপদ'।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা
- তিনি মোট ১৩টি পদ রচনা করেন তবে এর মধ্যে ২৪ নং পদটি পাওয়া যায় নি।
- অর্থাৎ তাঁর মোট ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভুসুকুপা ৮টি।
- তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন সরহপা ৪টি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
  1. ক) কৃষ্ণকুমারী
  2. খ) শর্মিষ্ঠা
  3. গ) সধবার একাদশী
  4. ঘ) নীল দর্পণ
সঠিক উত্তর:
ক) কৃষ্ণকুমারী
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃষ্ণকুমারী
ব্যাখ্যা
• মধুসূদন ছিলেন বাংলা সাহিত্যের যুগপ্রবর্তক কবি।
• উনিশ শতকের বাঙালি নবজাগরণের অন্যতম পথিকৃৎ মধুসূদন
• তাঁর অনন্যসাধারণ প্রতিভার দ্বারা বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তি আবিষ্কার করে এই ভাষা ও সাহিত্যের যে উৎকর্ষ সাধন করেন, এরফলেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন।
• বাংলা সাহিত্যে তিনি ‘মধুকবি’ নামে পরিচিত।
• মাইকেল মধুসূদন দত্ত মহাভারতের দেবযানী-যযাতি কাহিনী অবলম্বনে ১৮৫৮ সালে পাশ্চাত্য রীতিতে রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক এবং একই অর্থে মধুসূদনও বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক হচ্ছে ‘কৃষ্ণকুমারী’। কৃষ্ণকুমারী (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের ‘রাজস্থান’ নামক গ্রন্থ থেকে সংগৃহীত। এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম-সিংহ, জগৎহিৎস, ধনদাস প্রমুখ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
  1. ক) রহু চণ্ডালের হাড়
  2. খ) কৈবর্ত খণ্ড
  3. গ) ফুল বউ
  4. ঘ) অলীক মানুষ
সঠিক উত্তর:
ঘ) অলীক মানুষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অলীক মানুষ
ব্যাখ্যা

• "অলীক মানুষ" উপন্যাস:
- "অলীক মানুষ" সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত একটি বিখ্যাত বাংলা উপন্যাস। এটি উনিশ-বিশ শতকের পটভূমিতে একটি মুসলিম পীর পরিবারের জীবন নিয়ে লেখা, যেখানে লৌকিক ও অলৌকিক ঘটনার মিশ্রণ ঘটেছে।
- উপন্যাসটি কোলাজ পদ্ধতিতে লেখা হয়েছে, যেখানে বিভিন্ন ঘটনার বিবরণ, মিথ ও কিংবদন্তী, এমনকি ব্যক্তিগত ডায়েরি ও সংবাদপত্রের কাটিংও ব্যবহার করা হয়েছে।
- এই উপন্যাসে বাঙালি হিন্দু-মুসলিম জীবনের একটি অনাবিষ্কৃত দিক তুলে ধরা হয়েছে।‘অলীক মানুষ’ বইয়ের প্রাপ্ত পুরস্কার গুলির নাম ও সালঃ
- ভুয়ালকা পুরস্কার - ১৯৯০।
- বঙ্কিম স্মৃতি পুরস্কার - ১৯৯৪।
- সাহিত্য অকাদেমি পুরস্কার - ১৯৯৪।
- সুরমা চৌধুরী মেমোরিয়াল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার - ২০০৮।

উৎস: "অলীক মানুষ" উপন্যাস।

২১.
'Pediatrics' relates to the treatment of-
  1. ক) Adults
  2. খ) Children
  3. গ) Women
  4. ঘ) Old People
সঠিক উত্তর:
খ) Children
উত্তর
সঠিক উত্তর:
খ) Children
ব্যাখ্যা
• Pediatric relates to the treatment of - Children.
• Pediatrics (Noun)
- English Meaning: The branch of medicine dealing with children and their diseases.
- Bangla Meaning:  শিশুচিকিৎসা

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
২২.
One should be careful about _____ duty.
  1. ক) his
  2. খ) her
  3. গ) one's
  4. ঘ) the
সঠিক উত্তর:
গ) one's
উত্তর
সঠিক উত্তর:
গ) one's
ব্যাখ্যা
• এখানে one শব্দটি হচ্ছে Pronoun.
- এর possessive form হচ্ছে one's.
- তাই এখানে one's ই ব্যবহার করতে হবে।
- তবে the এর ব্যবহার এখানে ভুল নয়।
- কিন্তু অধিক গ্রহনযোগ্য হিসেবে এখানে one's সঠিক উত্তর।
২৩.
‘Lady Chatterley's Lover' was written by the author of -
  1. ক) Lord Jim
  2. খ) A Passage to India
  3. গ) Ulysses
  4. ঘ) The Rainbow
সঠিক উত্তর:
ঘ) The Rainbow
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Rainbow
ব্যাখ্যা
• প্রশ্নে জানতে চাওয়া হয়েছে - নিচে উল্লিখিত কোন সাহিত্যকর্মের লেখক Lady Chatterley's Lover এরও লেখক।
- অর্থাৎ, নিচের অপশনগুলোর মধ্যে এমন কোন একটা সাহিত্যকর্ম আছে যেটির লেখক এবং Lady Chatterley’s Lover-এর লেখক একই ব্যক্তি।
- Lady Chatterley's Lover -এর লেখক হলেন D. H. Lawrence
- Lord Jim-এর লেখক Joseph Conrad.
- The Rainbow-এর লেখক D. H. Lawrence
- Ulysses-এর লেখক James Joyce.
- A Passage to India-এর লেখক E. M. Forster.

- সুতরাং, দেখা যাচ্ছে - Lady Chatterley's Lover এবং The Rainbow হল দুটো উপন্যাসের নাম এবং দুটোরই লেখক D. H. Lawrence.
- তাই, সঠিক উত্তর - The Rainbow.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
২৪.
Which is the noun form of the word 'beautiful'?
  1. ক) Beauty
  2. খ) Beautify
  3. গ) Beauteous
  4. ঘ) Beautifully
সঠিক উত্তর:
ক) Beauty
উত্তর
সঠিক উত্তর:
ক) Beauty
ব্যাখ্যা
• Beautiful - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন - শব্দটি হচ্ছে adjective form.
- শব্দটির noun form হলো beauty যার বাংলা অর্থ সৌন্দর্য।

• অন্যদিকে,
- Beauteous (adjective) (কাব্য) সুন্দর; রূপবান; শোভাময়।
- Beautifully (adverb) সুন্দর ভাবে।

Source: Bangla Academy Dictionary.
২৫.
SHIELD : SOLDIER
  1. ক) Helmet : Rider
  2. খ) Book: Author
  3. গ) Advocate: Court
  4. ঘ) Stethoscope: Doctor
সঠিক উত্তর:
ক) Helmet : Rider
উত্তর
সঠিক উত্তর:
ক) Helmet : Rider
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর বাংলা অর্থ সমূহ - 
SHIELD - ঢাল; চর্ম; ফলক
SOLDIER - সৈনিক; সৈন্য।
ক)
Helmet - শিরস্ত্র; শিরস্ত্রাণ।
Rider - যে ব্যক্তি কোনো কিছুতে চড়ে, বিশেষ করে অশ্বারোহী।
খ)
Book - বই; পুস্তক; খাতা
Author -  লেখক; প্রণেতা; রচয়িতা
গ)
Advocate -  সমর্থক; প্রবক্তা
Court - বিচারালয়; আদালত; বিচারকমণ্ডলী; কোর্ট
ঘ)
Stethoscope - হৃদবীক্ষণ যন্ত্র;
Doctor - চিকিৎসক
- সুতরাং, বোঝা যাচ্ছে যে,
Soldier নিজেকে আঘাত থেকে রক্ষা করার জন্য Shield ব্যবহার করে।
একইভাবে, Rider নিজেকে আঘাত থেকে রক্ষা করার জন্য Helmet ব্যবহার করে।

Source: Bangla Academy Dictionary.
২৬.
The word 'least' is the superlative degree of-
  1. ক) Little
  2. খ) Less
  3. গ) None
  4. ঘ) Lesser
সঠিক উত্তর:
ক) Little
উত্তর
সঠিক উত্তর:
ক) Little
ব্যাখ্যা
• Least হলো superlative degree এর উদাহরণ।
- এর comparative degree হলো less.
- যার মূল Adjective টি হলো little.
২৭.
Which one is the exact synonym for the word 'extempore'?
  1. ক) improvised
  2. খ) impromptu
  3. গ) immediate
  4. ঘ) planned
সঠিক উত্তর:
খ) impromptu
উত্তর
সঠিক উত্তর:
খ) impromptu
ব্যাখ্যা
'Extempore' যার অর্থ পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া এর সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Improvise - ছড়া বলা, আশু রচনা করা।
Impromptu - প্রত্যুৎপন্ন বা উপস্থিত মত।
Immediate - আসন্ন।
Planned - পরিকল্পিত।

- সুতরাং, বোঝা যাচ্ছে , Extempore এর  exact synonym হবে - Impromptu.

Source: Bangla Academy Dictionary.
২৮.
‘We read novels ' - passive voice form:
  1. ক) Novel is read by us.
  2. খ) Novels are read by us.
  3. গ) Novels are read by we.
  4. ঘ) Novels are being read by us.
সঠিক উত্তর:
খ) Novels are read by us.
উত্তর
সঠিক উত্তর:
খ) Novels are read by us.
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - Novels are read by us.
২৯.
Shakespeare is known mostly for his -
  1. ক) Poetry
  2. খ) Plays
  3. গ) Novels
  4. ঘ) Autobiography
সঠিক উত্তর:
খ) Plays
উত্তর
সঠিক উত্তর:
খ) Plays
ব্যাখ্যা
• Shakespeare is mostly famous for his - plays.
• William Shakespeare was an English dramatist.
- He was born on 23 April, 1564 AD and died on 23 April, 1616 AD.
- Birth place: Stratford Avon.
- '1590-1616' is called the Shakespearean period.

• William Shakespeare is widely known as The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time.
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন। 
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং  ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত। 

• Shakespeare এর  বিখ্যাত কিছু Tragedy হচ্ছে-
- Hamlet
- Othello
- King Lear
- Macbeth 
- Julius Caesar 

• Shakespeare এর  বিখ্যাত কিছু Comedy-
- As You Like It 
- The Tempest 
- Twelfth Night 
- A Midsummer Night’s dream 
- The Merchant of Venice 

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
৩০.
'Few and far between' means-
  1. ক) Distant things
  2. খ) In frequent
  3. গ) Very few
  4. ঘ) In between
সঠিক উত্তর:
গ) Very few
উত্তর
সঠিক উত্তর:
গ) Very few
ব্যাখ্যা
• Few and far between 
- English Meaning: not very many or not appearing very frequently (means rare, scarce, infrequent, very few).
- Bangla Meaning: কদাচিৎ

• সুতরাং, সঠিক উত্তর হবে - Very few


Source: Oxford Dictionary & Cambridge Dictionary.
৩১.
Which is the plural form of mouse?
  1. ক) mouses
  2. খ) mice
  3. গ) mouse
  4. ঘ) mices
সঠিক উত্তর:
খ) mice
উত্তর
সঠিক উত্তর:
খ) mice
ব্যাখ্যা
• Mouse (ইঁদুর) এর plural form ‘mice’।
- আবার, কম্পিউটারের ছোট যন্ত্রাংশ অর্থে Mouse এর plural হিসাবে ‘mouses’ ও হয়।
- সাধারণ হিসাবে, Mouse অর্থ ইঁদুরই হয়, তাই সঠিক উত্তর - mice.

Source: Oxford and Merriam-Webster
৩২.
‘Rule of thumb' means-
  1. ক) a rule based on science
  2. খ) a bad rule
  3. গ) a rule the must be obeyed
  4. ঘ) a rule based on past experience
সঠিক উত্তর:
ঘ) a rule based on past experience
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a rule based on past experience
ব্যাখ্যা
Rule of thumb (phrase)
Meaning: A broadly accurate guide or principle, based on practice rather than theory.
Bengali meaning: অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া।

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
৩৩.
We sat ___ the teacher.
  1. ক) besides
  2. খ) beside
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
খ) beside
উত্তর
সঠিক উত্তর:
খ) beside
ব্যাখ্যা
• কারো/কোন কিছুর পাশে বসা অর্থে sit এর সাথে preposition beside ব্যবহার করা হয়।
- কিন্তু কোন কিছুর জন্য বসা অর্থে sit for ব্যবহৃত হয়।
- সুতরাং, সঠিক উত্তর হবে - beside.
- Complete sentence: We sat beside the teacher.
- বাক্যটির অর্থ- আমরা শিক্ষকের পাশে বসেছিলাম।
৩৪.
I had a talk with him. Here 'talk' is a/an-
  1. ক) Verb
  2. খ) Noun
  3. গ) Pronoun
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
খ) Noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Noun
ব্যাখ্যা
• ‘Talk’ শব্দটি সাধারণত verb কিন্তু এই বাক্যে এটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে।
- সাধারণত verb এর পূর্বে article বা modifier বসিয়ে সেটিকে noun করা যায়।
- এছাড়া বাক্যের subject এবং object সবসময় noun বা pronoun হয়।
- বাক্যে ‘talk’ শব্দটি object হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এটি noun.

• Article + Noun- A talk.
- Article + Adjective + Noun- A good talk.
- Article + Adverb + Adjective + Noun- A very good talk.
৩৫.
Five miles ____ a long distance.
  1. ক) are
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) have
সঠিক উত্তর:
গ) is
উত্তর
সঠিক উত্তর:
গ) is
ব্যাখ্যা
• Five years / Ten thousand dollars / Five miles ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is.
- সম্পূর্ন বাক্যটি হবে - Five miles is a long distance to walk.
৩৬.
Maiden speech means-
  1. ক) farewell speech late speech
  2. খ) late speech
  3. গ) last speech
  4. ঘ) first speech
সঠিক উত্তর:
ঘ) first speech
উত্তর
সঠিক উত্তর:
ঘ) first speech
ব্যাখ্যা
• Maiden speech একটি phrase.
- যার আভিধানিক অর্থ; প্রথম বক্তৃতা বা First Speech.
- সংসদ সদস্যদের প্রথম বক্তৃতাকেও  Maiden speech  বলা হয়।

• Maiden speech
English Meaning: the first formal speech.
Bangla Meaning: পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ    

Ex. Sentence: Maiden speech of the newly elected member of parliament was promising.
Bangla Meaning: সদ্য নির্বাচিত সংসদ সদস্যের প্রথম ভাষণ সম্ভাবনাময় / প্রতিশ্রুতিপূর্ণ ছিলো।

Source: Live MCQ Lecture.
৩৭.
Select the right compound structure of the sentence 'Though he is poor, he is honest'
  1. ক) He is poor and honest.
  2. খ) As he is poor, he is honest.
  3. গ) He is poor but honest.
  4. ঘ) Since he is poor, he is honest.
সঠিক উত্তর:
গ) He is poor but honest.
উত্তর
সঠিক উত্তর:
গ) He is poor but honest.
ব্যাখ্যা
- Though/Although যুক্ত complex sentence কে compound sentence- এ পরিবর্তন করতে but/yet coordinate marker ব্যবহার করতে হয়।
- অর্থাৎ দুইটা sentence- এর অর্থ যদি পরস্পর বিপরীত হয় তাহলে but/yet দ্বারা compound sentence করতে হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - He is poor but honest.
৩৮.
If you work hard you will succeed in life.
  1. ক) simple
  2. খ) Negative
  3. গ) Complex
  4. ঘ) Compound
সঠিক উত্তর:
গ) Complex
উত্তর
সঠিক উত্তর:
গ) Complex
ব্যাখ্যা
• If you work hard you will succeed in life - এই বাক্যটি হচ্ছে একটি complex sentence.

• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
৩৯.
'Slow and steady ... the race.'
  1. ক) win
  2. খ) won
  3. গ) has won
  4. ঘ) wins
সঠিক উত্তর:
ঘ) wins
উত্তর
সঠিক উত্তর:
ঘ) wins
ব্যাখ্যা
• সমজাতীয় একাধিক noun যেমন- bread and butter, slow and steady ইত্যাদি দ্বারা যদি একই জিনিসকে বুঝায় তাহলে সেটি singular হয়।
- তাই verb ও singular.
- এছাড়া, 'Slow and steady wins the race.' এটি একটি প্রবাদ।
- সে হিসেবেও শূন্যস্থানে wins বসানোই যৌক্তিক।
৪০.
Pros and cons' means-
  1. ক) Advantages
  2. খ) Merits and demerits
  3. গ) Gladstone
  4. ঘ) All
সঠিক উত্তর:
খ) Merits and demerits
উত্তর
সঠিক উত্তর:
খ) Merits and demerits
ব্যাখ্যা
• Pros and cons হচ্ছে একটি  phrase.
- English Meaning: the advantages and disadvantages of something / good points and bad points.
- Bangla Meaning: খুঁটিনাটি / ভালো-মন্দ / সুবিধা - অসুবিধা
- Merits and demerits অর্থ ও ভালো-মন্দ / সুবিধা - অসুবিধা
- তাই এটিই সঠিক উত্তর

• Ex. Sentence:
- We're just weighing up the pros and cons of moving to a bigger house.
-  আমরা বড় বাড়িতে যাওয়ার আগে ভালো-মন্দ সব বিবেচনা করে নিয়েছিলাম।

Source: Live MCQ Lecture.
৪১.
পেনিসিলিনের আবিষ্কারক কে?
  1. ক) আলেকজেন্ডার ফ্লেমিং
  2. খ) লুই পান্তর
  3. গ) লিয়েন হুক
  4. ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর:
ক) আলেকজেন্ডার ফ্লেমিং
উত্তর
সঠিক উত্তর:
ক) আলেকজেন্ডার ফ্লেমিং
ব্যাখ্যা
আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের আবিষ্কার করেন।

- Penicillium notatum থেকে পেনিসিলিন আবিষ্কার করা হয়।
- বর্তমানে Penicillium chrysogenum থেকে বানিজ্যিক ভিত্তিতে পেনিসিলিন তৈরি করা হয়।
- পেনিসিলিনটি কান, নাক এবং গলার ব্যাকটিরিয়া সংক্রমণের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়।
- এছাড়া এটি সাইনাস, ত্বক, নিম্ন শ্বাস নালীর, পেট, অন্ত্র, কিডনি এবং মূত্রাশয়ের ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্যও ব্যবহৃত হয়।

সূত্র: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
'এইচআইভি' কী?
  1. ক) ভাইরাস
  2. খ) ব্যাকটেরিয়া
  3. গ) রোগের নাম
  4. ঘ) ফসলের জাত
সঠিক উত্তর:
ক) ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাইরাস
ব্যাখ্যা
- 'এইচআইভি' হচ্ছে এক ধরণের ভাইরাস।
- HIV এর পূর্ণরূপ হচ্ছে Human Immunodeficiency Virus.
- মানবদেহে এইচআইভির আক্রমণে এইডস রোগ হয়।
- এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়।
- ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
- তাই এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হলো এইডস।
- 'AIDS' এর পূর্ণরূপ- Acquired Immunodeficiency Syndrome।
- ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগের সন্ধান পাওয়া যায়।
৪৩.
কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয়?
  1. ক) ইউক্যালিপ্টাস
  2. খ) সিনকোনা
  3. গ) সিডার
  4. ঘ) নিম
সঠিক উত্তর:
খ) সিনকোনা
উত্তর
সঠিক উত্তর:
খ) সিনকোনা
ব্যাখ্যা
সিনকোনা (Cinchona)
- Rubiaceae গোত্রের চিরসবুজ উদ্ভিদ Cinchona। এর অনেকগুলি প্রজাতি বলিভিয়া থেকে কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত অ্যান্ডিজ (Andes) উচ্চভূমিতে জন্মে।
- সিনকোনার প্রজাতি সংখ্যা প্রায় ৩৮; পত্রবিন্যাস বিপ্রতীপ, ফুল গুচ্ছবদ্ধ, গোলাপি বা সাদা, কখনও সুগন্ধি।
- সিনকোনা ম্যালেরিয়া ও অন্য কয়েক ধরনের জ্বরের ঔষধের উৎস।
- এই জাতীয় গাছে অন্যান্য ক্ষারক (alkaloid) আছে, যেগুলিকে একক বা মিশ্র হিসেবে টোটাকুইনা (totaquina) বলা হয়।
- এসব দ্রব্য কিছুটা ভেষজ গুণসম্পন্ন।
- সিনকোনার বাকল থেকে প্রাপ্ত প্রায় ৩০টি চিহ্নিত রাসায়নিক দ্রব্যের মধ্যে কুইনাইন সর্বোত্তম, অতঃপর ক্রমান্বয়ে কুইনিডাইন, সিনকোনিডাইন, সিনকোনাইন ইত্যাদি।
- সিনকোনার নামকরণ পেরুর সিনকোন রাজ্যের রানীর স্মরণে। জনশ্রুতি, এই গাছের বাকল থেকে তৈরি ঔষধে তিনি ১৬৩৮ সালে জ্বর থেকে আরোগ্য লাভ করেন।

সূত্র: বাংলাপিডিয়া।
৪৪.
বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?
  1. ক) ৭ এপ্রিল
  2. খ) ৭ মার্চ
  3. গ) ৭ মে
  4. ঘ) ৭ জুন
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল
ব্যাখ্যা
• WHO:
- WHO এর সংবিধান ১৯৪৮ সালের ৭ এপ্রিল কার্যকর হয়েছিল , তাই এই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা হয়।
- ১৯৪৮ সালের ৭ এপ্রিল পর্যন্ত সংবিধান কার্যকর হয়নি।
- প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় - ৭ এপ্রিল।
- বর্তমান সদস্য– ১৯৪ টি। 
- বর্তমান মহাপরিচালক– টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।
- সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
 
তথ্যসূত্র:  Official website (WHO).
৪৫.
এডিস মশা কিসের জীবাণু বহন করে?
  1. ক) ডায়রিয়া
  2. খ) কলেরা
  3. গ) ম্যালেরিয়া
  4. ঘ) ডেঙ্গুজ্বর
সঠিক উত্তর:
ঘ) ডেঙ্গুজ্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেঙ্গুজ্বর
ব্যাখ্যা
- অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া,
- কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং
- এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৬.
কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়?
  1. ক) ভিটামিন বি -২
  2. খ) ভিটামিন বি -৬
  3. গ) ভিটামিন বি -১২
  4. ঘ) ভিটামিন বি -১
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ ভিটামিন বি -৯

বিভিন্ন ধরণের ভিটামিন B কমপ্লেক্স
- থায়ামিন (B1) - দেহে থায়ামিনের চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়।
- রাইবোফ্ল্যাভিন (B2) - এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়।
- নিয়াসিন বা নিকোটিনিক এসিড (B3) - অভাবে পেলেগ্রা রোগ হয়। 
- পিরিডক্সিন (B6) - এর অভাবে অ্যানিমিয়া রোগ দেখা দেয়।।
- ফলিক এসিড (B9) - এর অভাবে অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে। এছাড়া এর অভাবে গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশ ব্যাহত হয়।
- কোবালামিন বা সায়ানোকোবালামিন (B12) - এর অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয়।

সূত্র: ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
৪৭.
কোনটি শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ?
  1. ক) হাম
  2. খ) পোলিও
  3. গ) হেপাটাইটিস
  4. ঘ) রুবেলা
সঠিক উত্তর:
ঘ) রুবেলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রুবেলা
ব্যাখ্যা
- রুবেলা রোগ শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ।
- গর্ভাবস্থায় প্রথম তিন মাসে মা যদি চিকেন পক্স, মাম্পস, যক্ষা, ম্যালেরিয়া, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী হতে পারে।
- এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, থাইরয়েড গ্রন্থির সমস্যা প্রভৃতি শারীরিক অবস্থায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
  1. ক) বসন্ত
  2. খ) জন্ডিস
  3. গ) হাম
  4. ঘ) বসন্ত
অনির্ধারিত
ব্যাখ্যা
উপরের সবগুলো ভাইরাস জনিত রোগ।


সূত্র: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
অগ্নাশয় হতে কোনটি নিঃসৃত হয়?
  1. ক) লাইকোজেন
  2. খ) লাইগেজ
  3. গ) ইনসুলিন
  4. ঘ) এমিনো এসিড
সঠিক উত্তর:
গ) ইনসুলিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনসুলিন
ব্যাখ্যা
- ইনসুলিন একটি হরমোন।
- ইহা অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজের উচ্চ মাত্রাকে হ্রাস করে ফলে রক্ত স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
- কোন কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।
- ইনসুলিন ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন।
- দুটি পলিপেপটাইড চেইন (২১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-A এবং ৩০টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-B) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে। 

উৎস: উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
বাংলা নববর্ষ হলো 'পহেলা বৈশাখ' চালু করেছিলেন কে?
  1. ক) সম্রাট বাবর
  2. খ) ইলিয়াস শাহ
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) ফকরুদ্দিন মোবারক শাহ
সঠিক উত্তর:
গ) সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্রাট আকবর
ব্যাখ্যা
- পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব।
- এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
- এই কৃষিকাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া।
৫১.
কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?
  1. ক) সাধুভাষা
  2. খ) চলিত ভাষা
  3. গ) লেখা ভাষা
  4. ঘ) যান্ত্রিক ভাষা
সঠিক উত্তর:
ঘ) যান্ত্রিক ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যান্ত্রিক ভাষা
ব্যাখ্যা
মেশিন ভাষা/যান্ত্রিক ভাষা (Machine Language)
- কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিমস্তরের ভাষা বলা হয়।
- কম্পিউটারের মৌলিক ভাষা হলাে এই নিমস্তরের ভাষা।
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1 এবং 0) অথবা হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।
- অন্য কোনাে ভাষায় প্রােগ্রাম রচনা করা হলে কম্পিউটার কার্যনির্বাহের আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়।
৫২.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
  1. ক) ১৭ মার্চ
  2. খ) ১৭ জানুয়ারী
  3. গ) ১৭ জুলাই
  4. ঘ) ১৭ নভেম্বর
সঠিক উত্তর:
ক) ১৭ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ মার্চ
ব্যাখ্যা
• শেখ মুজিবুর রহমান:
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সাহারা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব।
- বাবা-মা ডাকতেন খোকা বলে।
- খোকার শৈশবকাল কাটে টুঙ্গি-পাড়ায়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৫৩.
স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
  1. ক) ৭ জন
  2. খ) ৬৮ জন
  3. গ) ১৭৬ জন
  4. ঘ) ৬৭৬ জন
সঠিক উত্তর:
ক) ৭ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ জন
ব্যাখ্যা
স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
- বীরশ্রেষ্ঠ - ৭ জন
- বীর উত্তম - ৬৮ জন
- বীর বিক্রম - ১৭৫ জন
- বীর প্রতীক - ৪২৬ জন

তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম) [সেনাবাহিনী]
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

∴ বর্তমানে (২০২১) মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।
৫৪.
বাংলাদেশ কোন জেলা সর্ব প্রথম শত্রুমুক্ত হয়?
  1. ক) যশোর
  2. খ) ঢাকা
  3. গ) বরিশাল
  4. ঘ) বগুড়া
সঠিক উত্তর:
ক) যশোর
উত্তর
সঠিক উত্তর:
ক) যশোর
ব্যাখ্যা
 • প্রথম শত্রুমুক্ত জেলা:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর
- ৬ ডিসেম্বর ১৯৭১ সালে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়।
- বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলাও যশোর।
- ৭ ডিসেম্বর মাগুরা জেলা শত্রুমুক্ত হয়।
- মুক্তিযুদ্ধকালীন ১১টি সামরিক সেক্টরের মধ্যে যশোর ছিল ৮ নম্বর সেক্টর। 
- মূলত বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলা, ফরিদপুর ও খুলনা জেলার কিছু অংশ ছিল ৮ নম্বর সেক্টরের আওতায়। 
- এর সদর দফতর ছিল যশোরের বেনাপোলে। এ সেক্টরের প্রথম কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী।

উৎসঃ যশোর জেলার ওয়েবসাইট, বাংলা ট্রিবিউন।
৫৫.
স্বাধীনতার ঘোষণা পত্র প্রথম কে প্রচার করেন?
  1. ক) এম এ হান্নান
  2. খ) আবুল কাশেম
  3. গ) ফজলুল হক
  4. ঘ) হায়দার আলী
সঠিক উত্তর:
ক) এম এ হান্নান
উত্তর
সঠিক উত্তর:
ক) এম এ হান্নান
ব্যাখ্যা
• স্বাধীনতার ঘোষণা:
- গ্রেফতার হওয়ার পূর্ব মুহুর্তে ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
ঘোষণাটি ইংরেজিতে ছিলো যেন বিশ্ববাসী বুঝতে পারে।
- স্বাধীনতার এ ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়৷
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ২৬ মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম. এ. হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন।
- ২৭ মার্চ উক্ত বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান পুনরায় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন৷

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
৫৬.
শতকরা বার্ষিক ১৭/২ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
  1. ক) ৫০০০
  2. খ) ৭৫০০
  3. গ) ৬০০০
  4. ঘ) ৬৫০০
সঠিক উত্তর:
ক) ৫০০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০০০
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১৭/২ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার, r = (১৭/২)% = ১৭/২০০
সময়, n = ৬ বছর
মুনাফা, I = ২৫৫০ টাকা

আমরা জানি,
I = Pnr
⇒ P = I/nr
= ২৫৫০/{৬ × (১৭/২০০)}
= ২৫৫০ × (২০০/১০২)
∴ P = ৫০০০

∴ আসল = ৫০০০ টাকা
৫৭.
১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
  1. ক) ৮০
  2. খ) ৮২
  3. গ) ৮৪
  4. ঘ) ৮৬
সঠিক উত্তর:
গ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?

সমাধান:
১০৫০ টাকার ৮% = (১০৫০ × ৮)/১০০
= (১০.৫ × ৮)
= ৮৪ টাকা
৫৮.
১ মিটার সমান কত ইঞ্চি?
  1. ক) ৩৯.৩৭ (প্রায়)
  2. খ) ৪০.৪৩ (প্রায়)
  3. গ) ৪১.৬৩ (প্রায়)
  4. ঘ) ৪২.৬৫ (প্রায়)
সঠিক উত্তর:
ক) ৩৯.৩৭ (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৯.৩৭ (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ মিটার = ১০০ সে.মি.
৫৯.
একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
  1. ক) ৯.৬ কি.মি.
  2. খ) ৯.৯ কি.মি.
  3. গ) ৯.৭ কি.মি.
  4. ঘ) ৯.৮ কি.মি.
সঠিক উত্তর:
ক) ৯.৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯.৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

সমাধান:
১ বার চক্কর দিতে দূরত্ব অতিক্রম করে = ৪০০ মিটার বা ০.৪ কি.মি.
২৪ বার চক্কর দিতে দূরত্ব অতিক্রম করে = (০.৪ × ২৪) কি.মি.
= ৯.৬ কি.মি.
৬০.
একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
  1. ক) ৩ ঘন মিটার
  2. খ) ৬ ঘন মিটার
  3. গ) ৯ ঘন মিটার
  4. ঘ) ১২ ঘন মিটার
সঠিক উত্তর:
ক) ৩ ঘন মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ ঘন মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ২ মিটার
প্রস্থ = ১ মিটার ৫০ সে.মি.
∴ প্রস্থ = ১.৫ মিটার
উচ্চতা = ১ মিটার

বাক্সটির আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
= (২ × ১.৫ × ১) ঘন মিটার
= ৩ ঘন মিটার
৬১.
ab- এর সূত্র কোনটি?
  1. ক) (a+b)2/4 - (a+b)2/4
  2. খ) (a+b)2/5 - (a+b)2/5
  3. গ) (a+b)2/6 - (a+b)2/6
  4. ঘ) (a+b)2/7 - (a+b)2/7
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ (a + b)2/4 - (a - b)2/4

সমাধান:
ab = (a + b)2/4 - (a - b)2/4

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো। 
৬২.
x - 1/x = 5 হলে (x + 1/x)2 এর মান কত?
  1. ক) 29
  2. খ) 30
  3. গ) 31
  4. ঘ) 32
সঠিক উত্তর:
ক) 29
উত্তর
সঠিক উত্তর:
ক) 29
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 5 হলে (x + 1/x)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 1/x = 5

এখন,
(x + 1/x)2 = (x - 1/x)2 + 4 . x . 1/x
= (5)2 + 4
= 25 + 4
∴ (x + 1/x)2 = 29
৬৩.
x - y = 10 এবং xy = 30 হলে x3 - y3 এর মান কত?
  1. ক) 1900
  2. খ) 2000
  3. গ) 2500
  4. ঘ) 3000
সঠিক উত্তর:
ক) 1900
উত্তর
সঠিক উত্তর:
ক) 1900
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 10 এবং xy = 30 হলে x3 - y3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = 10 

প্রদত্ত রাশি= x3 - y3
= (x - y)3 + 3xy (x - y)
= (10)3 + (3 × 30 × 10)
= 1000 + 900
= 1900
৬৪.
9x2 - 9x - 4 এর উৎপাদক কত?
  1. ক) (3x + 1)(3x - 4)
  2. খ) (3x - 1) (3x - 4 )
  3. গ) (3x - 1)(3x + 4)
  4. ঘ) (3x + 1) (3x + 4)
সঠিক উত্তর:
ক) (3x + 1)(3x - 4)
উত্তর
সঠিক উত্তর:
ক) (3x + 1)(3x - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - 9x - 4 এর উৎপাদক কত?

সমাধান:
9x2 - 9x - 4
= 9x2 - 12x + 3x - 4
= 3x(3x - 4) + 1(3x - 4)
= (3x + 1) (3x - 4)
৬৫.
x3 - 2x2, x2 - 4 এবং xy - 2y এর গ.সা.গু নির্ণয় কর।
  1. ক) x - 2
  2. খ) x - 4
  3. গ) x - 3
  4. ঘ) x - 5
সঠিক উত্তর:
ক) x - 2
উত্তর
সঠিক উত্তর:
ক) x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 2x2, x2 - 4 এবং xy - 2y এর গ.সা.গু নির্ণয় কর।

সমাধান:
১ম রাশি = x3 - 2x2
= x2 (x - 2)
২য় রাশি = x2 - 4
= x2 - 22
= (x + 2) (x - 2)
৩য় রাশি = xy - 2y
= y (x - 2)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 2) 
৬৬.
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কত দিনে কাজটি শেষ হবে?
  1. ক) ৯
  2. খ) ১৮
  3. গ) ১২
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
ক) ৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কত দিনে কাজটি শেষ হবে?

সমাধান:
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) জন
= ১২ জন

৯ জন লোক একটি কাজ করে ১২ দিনে
১ জন লোক ঐ কাজ করে (১২ × ৯) দিনে
১২ জন লোক ঐ কাজ করে (১২ × ৯)/১২ দিনে
= ৯ দিনে
৬৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ ১২ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬
  2. খ) ৪৮
  3. গ) ৫৬
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ ১২ সে.মি. হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ, b = 12 সে.মি.
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ২টি বাহু সমান = ‍a [ধরি]

আমরা জানি,
a2 + a2 = (12)2
⇒ 2a2 = 144
⇒ a2 = 72
∴ a = 2√18

∴ ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (12/4) × √{4 × (2√18)2 - (12)2}
= 3 × √(288 - 144)
= 3 × 12
= 36
∴ ক্ষেত্রফল = 36 বর্গ সে.মি.
৬৮.
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
  1. ক) ৭/৮
  2. খ) ৫/৬
  3. গ) ৩/৪
  4. ঘ) ৩/৫
সঠিক উত্তর:
ঘ) ৩/৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?

সমাধান:
৭/৮ = ০.৮৭৫
৫/৬ = ০.৮৩
৩/৪ = ০.৭৫
৩/৫ = ০.৬০

এখানে, ২/৩ = ০.৬৭

সুতরাং, ৩/৫ এর মান ২/৩ এর মানের চেয়ে ছোট।
৬৯.
১, ২, ৩, ৪, ৫, ৬ অংক গুলো প্রতিটি একবার নিয়ে ৪ অংকের ক্ষুদ্রতম কতগুলো ভিন্ন সংখ্যা হবে?
  1. ক) ১২০
  2. খ) ২৪০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৫৪০
সঠিক উত্তর:
গ) ৩৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩, ৪, ৫, ৬ অংক গুলো প্রতিটি একবার নিয়ে ৪ অংকের ক্ষুদ্রতম কতগুলো ভিন্ন সংখ্যা হবে?

সমাধান:
এখানে, অংক আছে 6টি
অংকগুলো থেকে প্রতিটি একবার নিয়ে 4 অংকের ভিন্ন সংখ্যা = 6P4
= 360
৭০.
কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ ২৪° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ ২৪° হলে এর বাহুর সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
বহুভুজটির বাহুর সংখ্যা = n
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°

সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে প্রতিটি বহিঃস্থ কোণ = (360°/n)

শর্তমতে, 
360°/n = 24°
∴ n = 15