উত্তর
ব্যাখ্যা
নারী সম্পর্কে এ উপন্যাসে বলা হয়েছে: 'ইহারা মায়াবিনীর জাত৷ ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে৷ ইহারা গহন-পথের কণ্টক, রাজপথের দস্যু'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ৮ প্রশ্ন
'ধূমকেতু' পত্রিকার পূজা সংখ্যায় 'আনন্দময়ীর আগমনে' (২৬ শে সেপ্টেম্বর, ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ২৩ নভেম্বর, ১৯২২ গ্রেফতার হন।
এই কবিতার প্রথম দুই লাইন -
'আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল'৷
উৎসঃ বাংলাপিডিয়া এবং আনন্দময়ীর আগমনে - কাজী নজরুল ইসলাম৷
'বিবিসি বাংলা' ২০০৪ সালে শ্রোতাদের জরিপের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ জন বাঙালির একটি তালিকা করে। এতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তালিকায় অন্যান্যদের অবস্থান -
দ্বিতীয় - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
তৃতীয় - কাজী নজরুল ইসলাম।
চতুর্থ - শেরে বাংলা এ কে ফজলুল হক এবং
পঞ্চম - নেতাজি সুভাষ চন্দ্র বোস।
উৎসঃ বিবিসি বাংলা
এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি-
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি৷
------------------------------------------------------------
এই ছিলো মোর ঘটে -
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!
উপরের পঙক্তিজোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' নামক কবিতা থেকে নেওয়া।
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রা' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
উৎসঃ অষ্টম শ্রেণি সাহিত্য কণিকা।
কাজী নজরুল ইসলামের কুলি-মজুর কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত৷ এই কবিতার কয়েকটি পঙক্তি নিচে দেওয়া হলো৷
বেতন দিয়াছ? — চুপ রও যত মিথ্যাবাদীর দল!
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল!
______________________________
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
উৎসঃ সপ্তবর্ণা
নজরুলের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়৷
- প্রথম নিষিদ্ধ গ্রন্থ - 'যুগবাণী'।
- 'বিষের বাঁশি' নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ৷
তাছাড়া, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু - গ্রন্থগুলোও নিষিদ্ধ করা হয়েছিলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও প্রথম আলো আর্কাইভ।