পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ১৪ মার্চ, ২০২৪সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১৩তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৬ (স্কুল পর্যায় - ২)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ১৪ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
’আনারস’ কোন ভাষার শব্দ?
  1. ক) ওলন্দাজ
  2. খ) গুজরাটি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) জাপানি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান
'আনারস'- 'পর্তুগিজ' ভাষা থেকে আগত শব্দ।

পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ -
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি
- পাদ্রী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
.
নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?
  1. ক) সাধু
  2. খ) চলিত
  3. গ) আঞ্চলিক
  4. ঘ) মিশ্র
ব্যাখ্যা
নাটকের সংলাপের উপযোগী ভাষার রীতি- 'চলিত ভাষা' 

চলিত রীতি
• চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
• এ রীতি তদ্ভব শব্দবহুল।
• চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।
• সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী ( ২০১৯ সংস্করণ)। 
.
বিস্ময় বিহ্নের বিরতিকাল কতটুকু?
  1. ক) এক বলার দ্বিগুণ সময়
  2. খ) এক সেকেন্ড
  3. গ) থামার প্রয়োজন নেই
  4. ঘ) এক বলতে যে সময় প্রয়োজন
ব্যাখ্যা
বিস্ময় বিহ্নের বিরতিকাল- 'এক সেকেন্ড'

• বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ:
- কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধরণ চিহ্ন থাকলে -- 'এক' উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
- সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
- হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে -- থামার প্রয়োজন হয় না।
- দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে - এক সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) বিরাট আয়োজন
  2. খ) সৌভাগ্য লাভ
  3. গ) সৌভাগ্যের বিষয়
  4. ঘ) আনন্দের প্রাচুর্য
ব্যাখ্যা
‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ- 'আনন্দের প্রাচুর্য' 

'এলাহি কান্ড' বাগধারাটির অর্থ- 'বিরাট আয়োজন',
একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ- সৌভাগ্যের বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)। 
.
‘ছকড়া নকড়া’ - বাগধারাটির অর্থ কী?
  1. ক) সস্তা দর
  2. খ) নষ্ট করা
  3. গ) দুর্লভ বস্তু
  4. ঘ) আশায় নৈরাশ্য
ব্যাখ্যা
'ছকড় নকড়া' বাগধারাটির অর্থ-- 'সস্তা দর' 
বাক্য গঠন: ছকড়া নকড়া দামে পুরনো গাড়িটা বিক্রি করে দিলাম।

তাছাড়া,
'ছিনিমিনি খেলা' বাগধারাটির অর্থ- - 'নষ্ট করা' 
'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ-- 'দুর্লভ বস্তু'
'গুড়ে বালি' বাগধারাটির অর্থ-- 'আশায় নৈরাশ্য'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন বানানটি সঠিক?
  1. ক) মুসুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মুমুর্সু
  4. ঘ) মুমুসর্ষ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'মুমূর্ষু'- বানানটি সঠিক। 

'মুমূর্ষু' শব্দটির অর্থ- 
মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) তিতিক্ষা
  2. খ) তীতীক্ষা
  3. গ) তীতিক্ষা
  4. ঘ) তিতীক্ষা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'তিতিক্ষা'- বানানটি সঠিক। 

'তিতিক্ষা' শব্দের অর্থ- 
সহনশীলতা; সহিষ্ণুতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
অনুবাদের পারদর্শিতা কীসের ওপর নির্ভরশীল?
  1. ক) পড়াশোনার ওপর
  2. খ) ভাষান্তরের ওপর
  3. গ) নির্ধারণের ওপর
  4. ঘ) অভ্যাসের ওপর
ব্যাখ্যা
অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল। 

অনুবাদ: 
- অনুবাদের অর্থ- ভাষান্তরকরণ। 
- অনুবাদ হলো কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায়  রূপান্তরিত করা। 
- রচনার বক্তব্য বিষয়ের পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তনই অনুবাদ বা তর্জমা বলে বিবেচিত। 
- অনুবাদে পারদর্শিতা মূলত অভ্যাসের ওপর নির্ভরশীল।

অনুবাদ কাজকে দুই ভাগে ভাগ করা যায়। 
যথা: 
- আক্ষরিক অনুবাদ 
- ভাবানুবাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
Patience has its reward - এ বাক্যের যথার্থ অনুবাদ -
  1. ক) সবুরে মেওয়া ফলে
  2. খ) রোগী পুরস্কার পেয়েছে
  3. গ) রোগীর জন্য পুরস্কার আছে
  4. ঘ) ধৈর্যের মূল্যায়ন হয়েছে
ব্যাখ্যা
Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ - 'সবুরে মেওয়া ফলে'।

'সবুরে মেওয়া ফলে' প্রবাদটির অর্থ- ধৈর্যের মাধ্যমে সাফল্য লাভ করা যায়।
বাক্য গঠন: তাড়াহুড়োর দরকার নেই, সবুরে মেওয়া ফলে।  

উৎস:ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
১০.
সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?
  1. ক) ড্যাস
  2. খ) কোলন
  3. গ) হাইফেন
  4. ঘ) সেমিকোলন
ব্যাখ্যা
সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য 'হাইফেন' চিহ্ন বসে।   
যেমন: 
- এ আমাদের শ্রদ্ধা- অভিনন্দন;
- আমাদের প্রীতি- উপহার। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।  
১১.
‘দুর্যোগ’ - এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) দুর + যোগ
  2. খ) দুঃ + যোগ
  3. গ) দু + যোগ
  4. ঘ) দুরোঃ + যোগ
ব্যাখ্যা
‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ- 'দুঃ + যোগ' 

‘দুর্যোগ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ এর নিয়ম:  
অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়।
যেমন-
দুঃ + যােগ = দুর্যোগ, 
নিঃ + আকার = নিরাকার,
আশীঃ + বাদ = আশীর্বাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

করণ কারক
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ: 
সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৩.
‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে’ - এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে ৭মী
  2. খ) কর্তৃকারকে ৭মী
  3. গ) অধিকরণে ৭মী
  4. ঘ) কর্মে ৭মী
ব্যাখ্যা
‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে’ - অপাদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

• রাঘব অর্থ পরের বা সরকারি সম্পদাদি অন্যায়ভাবে ভোগকারী প্রভাবশালী লোক, মস্ত বড় ধনী ব্যক্তি।
- যেহেতু প্রশ্নোক্ত বাক্যে রাঘবকে দেখে ভীত হওয়ার কথা বলা হয়েছে, তাই তা অপাদান কারক।
- আর 'রাঘবে' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।

অপাদান কারক
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন: 
- বাবাকে বড্ড ভয় পাই।
- ট্রেন স্টেশন ছেড়েছে।
- গাছ হতে ফলটি পড়ল।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৪.
‘সকলের জন্য প্রযোজ্য’ - এক কথায় কী হবে?
  1. ক) সর্বজনীন
  2. খ) সার্বজনীন
  3. গ) সর্বজনস্বীকৃত
  4. ঘ) সর্বজনগ্রাহ্য
ব্যাখ্যা
‘সকলের জন্য প্রযোজ্য’ - এক কথায় 'সর্বজনীন'

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 'সর্বজনীন' (বিশেষ্য) এর অর্থ- সকলের মঙ্গলজনক বা কল্যাণকর।

তবে,
'সার্বজনীন' (বিশেষণ) এর অর্থ- সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
  1. ক) সেতার
  2. খ) প্রত্যহ
  3. গ) গ্রামান্তর
  4. ঘ) সহোদর
ব্যাখ্যা
'গ্রামান্তর'- নিত্য সমাসের সমস্তপদ।

নিত্যসমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলাে নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। 
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৬.
‘সচেষ্ট’ এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অশিষ্ট
  2. খ) অনিষ্ট
  3. গ) লঘিষ্ঠ
  4. ঘ) নিশ্চেষ্ট
ব্যাখ্যা
‘সচেষ্ট’ এর বিপরীত শব্দ- 'নিশ্চেষ্ট
 
তাছাড়া, 
'শিষ্ট' এর বিপরীত শব্দ- 'অশিষ্ট'
'গরিষ্ঠ' এর বিপরীত শব্দ-'লঘিষ্ঠ'
'ইষ্ট' এর বিপরীত শব্দ- 'অনিষ্ট'

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৭.
‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) √ গিঃ + অক
  2. খ) √ গায় + অক
  3. গ) √ গৈঃ + নক
  4. ঘ) √ গৈ + ণক
ব্যাখ্যা
• সংস্কৃত 'ণক' প্রত্যয়যোগে গায়ক শব্দটি গঠিত। 
- ‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়- 'গৈ + ণক'
- এটি সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণ।

এরূপভাবে, 
- √ পঠ্‌ + ণক = পাঠক
- √ নী + ণক > নৈ + অক = নায়ক 
- √ গৈ + ণক = গায়ক

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৮.
’মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √ মুচ্ + তি
  2. √ মুক্ + ক্তি
  3. √ মুক + তি
  4. √ মুচ্ + ক্তি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘মুক্তি'  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ ।
- প্রকৃতি প্রত্যয় = [√মুচ্‌ +তি]
অর্থ: 
- স্বাধীনতা, 
- মোহ অত্যাদি।
 
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে,
• ‘ক্তি’ একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। ‘ক্তি’ প্রত্যয়ে ‘ক’ লোপ পেয়ে ‘তি’ অবশিষ্ট থাকে।
যেমন:
√মুচ্‌ + ক্তি= মুচ্ + তি = মুক্তি। 
√ভজ্‌ + ক্তি= ভজ্ + তি = ভক্তি।

প্রকৃত-প্রত্যয়ের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহণযোগ্য হওয়ায়, সঠিক উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হলো।
১৯.
‘প্রসূন’ - এর প্রতিশব্দ -
  1. ক) ভ্রমর
  2. খ) পক্ষী
  3. গ) পুষ্প
  4. ঘ) ফল
ব্যাখ্যা
‘প্রসূন’ - এর প্রতিশব্দ-'পুষ্প'

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রসূন' এর অর্থ- পুষ্প, ফুল, মুকুল ইত্যাদি। 

• ফুল শব্দের প্রতিশব্দ: পুষ্প, মঞ্জুরি, রঙ্গন, সুমন, প্রসূন, কুসুম, পুষ্পক ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২০.
‘সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কী সমাস বলে?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) দ্বিগু
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে 'দ্বিগু' সমাস বলে। 

দ্বিগু' সমাস
- সমাহার ( সমষ্টি ) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে 'দ্বিগু' সমাস বলে। 
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন:
তিন কালের সমাহার = ত্রিকাল,
চৌরাস্তার সমাহার = চৌরাস্তা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২১.
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অপর
  2. খ) নিজস্ব
  3. গ) স্বকীয়তা
  4. ঘ) পরকীয়
ব্যাখ্যা
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ- 'পরকীয়'

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২২.
‘তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) দুর্বল
  2. খ) নিস্তেজ
  3. গ) সতেজ
  4. ঘ) রুগ্ণ
ব্যাখ্যা
‘তেজি’ শব্দের বিপরীত শব্দ- 'নিস্তেজ' 

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'তেজি' (বিশেষণ)
- ফারসি শব্দ
অর্থ: তেজস্বী, বলবান
- বলবর্ধ্‌ 
- দৃঢ় সংকল্প, 

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
‘শত্রুকে দমন করে যে’ এক কথায় প্রকাশ -
  1. ক) শত্রুঘ্ন
  2. খ) অরিন্দম
  3. গ) শত্রু হত্যা
  4. ঘ) কৃতঘ্ন
ব্যাখ্যা
‘শত্রুকে দমন করে যে’ এক কথায় প্রকাশ - 'অরিন্দম'

তাছাড়া,
'শত্রুকে হনন করে যে' এর এক কথায় প্রকাশ- 'শত্রুঘ্ন'
উপকারীর অপকার করে যে এর এক কথায়- 'কৃতঘ্ন' 

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
ভাষার মূল উপাদান কী?
  1. ক) বাক্য
  2. খ) শব্দ
  3. গ) বর্ণ
  4. ঘ) ধ্বনি
ব্যাখ্যা
ভাষার মূল উপাদান- 'ধ্বনি'

গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব: 
ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
ভাষার মূল উপকরণ - বাক্য;
ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৫.
‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক?
  1. ক) সমার্থে
  2. খ) বিপরীতার্থে
  3. গ) ক্ষুদ্রার্থে
  4. ঘ) বৃহদার্থে
ব্যাখ্যা
‘নাটিকা’ শব্দটি 'ক্ষুদ্রার্থে' স্ত্রীবাচক শব্দ।  

• ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
নাটক - নাটিকা 
মালা - মালিকা 
গীত - গীতিকা 
পুস্তক - পুস্তিকা 
- এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২৬.
It is health _______ is wealth.
  1. ক) which
  2. খ) what
  3. গ) wheatever
  4. ঘ) whats eve
ব্যাখ্যা
- শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে বসবে- which.

• প্রদত্ত প্রশ্ন অনুযায়ী বাক্যটিকে complex এ রূপান্তরিত করলে-
Simple: Health is wealth.
Complex: It is health which is wealth.

এছাড়া,
Health is wealth হচ্ছে একটি প্রবাদ।
২৭.
The boy is _______ answer the question.
  1. ক) to dull too
  2. খ) too dull to
  3. গ) to dull to
  4. ঘ) to very dull
ব্যাখ্যা
• Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য।
Example:
- The boy is too dull to answer the question.
- The children were too flabbergasted to speak.
- He is too weak to walk.
- English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
২৮.
I carried an umbrella in case ______
  1. ক) it was raining
  2. খ) it rained
  3. গ) it rains
  4. ঘ) its raining
ব্যাখ্যা
• বাক্যে In case 'conjunction' or 'adverb' হিসেবে ব্যবহৃত হতে পারে।
• In case এর অর্থ যদি। in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
সুতরাং I carried an umbrella in case it rained বাক্যটি সঠিক।
২৯.
If I had seen him _____
  1. ক) I would tell him the matter
  2. খ) I might tell him the matter
  3. গ) I will have told him the matter
  4. ঘ) I might have told him the matter
ব্যাখ্যা
• If Clause-টি past perfect tense-এ থাকলে অপর অংশটির (Principal Clause) Subject-এর পরে might have/would have/could have বসে এবং bracket-এর verb-টির past participle হয়।
যেমন:
If I had seen him, I might have told him the matter.
৩০.
হায় ! তার মা আজ জীবিত নেই।
  1. ক) Alas! His mother is no more today.
  2. খ) Ah! His mother is died.
  3. গ) Alas! His mother has died.
  4. ঘ) Alas! His mother has lost her life.
ব্যাখ্যা
• 'হায়! তাঁর মা আজ জীবিত নেই।' -এটি একটি বিস্ময়সূচক বাক্য।
• Exclamatory Sentence:
- দুঃখ, আনন্দ, বিস্ময়, আবেগ ইত্যাদি প্রকাশ করতে যে বাক্য ব্যবহার করা হয়, Exclamatory Sentence বলে।

• বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে- Alas! His mother is no more today.
৩১.
মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে।
  1. ক) The girl likes milk more than tea
  2. খ) The girl prefers milk to tea
  3. গ) The girl prefers milk than tea
  4. ঘ) The girl prefers tea to milk
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক অনুবাদ হচ্ছে The girl prefers milk to tea.

• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 
• Example:
She prefers dancing to singing.
He prefers milk to tea.
Elmee prefers mutton to beef.

Source: CLIFFS TOEFL.
৩২.
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
  1. ক) It has been raining cats and dogs from morning
  2. খ) It has been raining cats and dogs since morning
  3. গ) It is raining cats and dogs since morning
  4. ঘ) Rains has starts cats and dogs from morning
ব্যাখ্যা
• Cats and dogs
English Meaning: in great quantities / very hard.
Bangla Meaning: মুষলধারে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Present Perfect Continuous tense এ আছে।
- অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + have been / has been + verb(ing) + time.
আবার,
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

 তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - It has been raining cats and dogs since morning.
৩৩.
আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল।
  1. ক) I was to go to Manikganj
  2. খ) I am to go to Manikganj
  3. গ) I have to go to Manikganj
  4. ঘ) I need to go to Manikganj
ব্যাখ্যা
- 'আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল' বাক্যটি অতীত কালকে নির্দেশ করছে।
- তাই এর ইংরেজি অনুবাদ হচ্ছে I was to go to Manikganj.

৩৪.
আমি তাকে পড়তে শুনলাম।
  1. ক) I heard him to read
  2. খ) I heard him reading
  3. গ) I have heard him reading
  4. ঘ) I saw him reading
ব্যাখ্যা
• Hear somebody/something doing something:
- I heard him reading.
- Jenny could hear them arguing outside.

• Hear somebody do something:
- She heard Tom go upstairs.
- Did you hear him go out?

অর্থাৎ বোঝা যাচ্ছে Hear somebody doing something এর পর verb + ing বসে।
তাই প্রদত্ত বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে I heard him reading.
৩৫.
Would that I ______ to college.
  1. ক) can go
  2. খ) shall go
  3. গ) could go
  4. ঘ) might have gone
ব্যাখ্যা
• Sentence এর শুরুতে Would that  থাকলে subject এরপর could বসাতে হয় এবং এরপর verb এর present form হয়।
প্রশ্নে উল্লেখিত বাক্যটি Would that দিয়ে শুরু হয়েছে এবং এরপর subject হিসেবে 'I' আছে।

তাই নিয়মানুযায়ী এরপর could বসাতে হবে এবং তারপর verb এর present form হবে।

সুতরাং সঠিক বাক্যটি হচ্ছে - Would that I could buy the latest car.
Example: Would that I could go to college.
৩৬.
I wish I _______ a sweet song.
  1. ক) sang
  2. খ) shall sing
  3. গ) can sing
  4. ঘ) will sing
ব্যাখ্যা
• I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয়। এবং ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish-এরপর were ব্যবহৃত হয়।
যেমন:
I wish I sang a sweet song.
I wish I were back home in Sylhet.
I wish I were an affluent man.
I wish I were a king.
I wish I were on a beach right now with a pile of books.
৩৭.
He spoke as though he _______ everything.
  1. ক) knew
  2. খ) has known
  3. গ) had known
  4. ঘ) knows
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে had known.

• As if/as though এর পূর্বে past indefinite tense থাকলে এরপরে past perfect tense হয়।
Example of Sentence:
He spoke as though he had known everything.

• As if/as though এর পূর্বে present indefinite থাকলে এরপরে past indefinite tense হয়।
Example of Sentence:
Tuhin acts as if he knew everything.
She behaves as if she knew everything.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
৩৮.
The colour of her eyes _____ blue.
  1. ক) are
  2. খ) is
  3. গ) were
  4. ঘ) none of the above
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে is.

• The colour of her eyes _____ blue.
- বাক্যে colour হচ্ছে singular noun তাই verb-ও singular বসবে।
- সুতরাং অপশনগুলোর মধ্যে is রয়েছে যা সঠিক উত্তর।
৩৯.
'Ten to one' means _______
  1. ক) very uncertain
  2. খ) very likely
  3. গ) almost impossible
  4. ঘ) not possible at all
ব্যাখ্যা
• Ten to one
English Meaning: very probably / very likely
Bangla Meaning: খুব সম্ভবত
Ex. Sentence: Ten to one he won't be there tonight.
Bangla Meaning: আজ রাতে সে খুব সম্ভবত এখানে আসবে না।

Source: Live MCQ Lecture.
৪০.
He insisted _______ there.
  1. ক) over going
  2. খ) on my going
  3. গ) to go
  4. ঘ) is to go
ব্যাখ্যা
• Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
৪১.
Jim and Della were as wise as the Magi (Nagative)
  1. ক) Jim and Della were not as wise as the Magi
  2. খ) Jim and Della were not less wise than the Magi
  3. গ) Jim and Della were not to wise as the Magi
  4. ঘ) Jim and Della were not unwise than the Magi
ব্যাখ্যা
• As....as যুক্ত positive degree কে Negative করতে হলে –
- প্রথম as এর পরিবর্তে not less শেষ as এর পরিবর্তে than বসে।
Example:
Positive: Jim and Della were as wise as the Magi.
Negative: Jim and Della were not less wise than the Magi.
৪২.
Every man must die. (Interrogative)
  1. ক) Is there any man who must die?
  2. খ) Doesn't any man die?
  3. গ) Is there any man who will not die?
  4. ঘ) Is there any man who does not die?
ব্যাখ্যা
• Every + noun থাকলে interrogative করতে হলে-
- is there any + noun + who + negative.
- তবে এক্ষেত্রে must থাকলে negative করার সময় will not বসবে।
- প্রদত্ত প্রশ্নে must থাকায় will not + verb in simple present form বসেছে।
৪৩.
He worked very hard so that he could succeed in life. (Compound).
  1. ক) He worked very hard but he could not succeed in life.
  2. খ) He worked very hard and he succeeded in life.
  3. গ) He worked very hard in order to suceed in life.
  4. ঘ) He wanted to succeed in life and so he worked very hard.
ব্যাখ্যা
• So that যুক্ত complex sentence কে compound করার নিয়ম-
- Subject + wanted + to + মূল verb + --- + and//and so + subject + could উঠে গিয়ে মূল verb এর past form হবে।
Example:
Complex: He worked very hard so that he could succeed in life.
Compound: He wanted to succeed in life and so he worked very hard.
৪৪.
Find out the correct synonym of 'occupy'
  1. ক) grab
  2. খ) gain
  3. গ) receive
  4. ঘ) reserve
ব্যাখ্যা
• Occupy অর্থ হচ্ছে বাস করা; দখলে রাখা। অপরদিকে, grab অর্থ হচ্ছে খপ করে ধরা; আঁকড়ে ধরা; কেড়ে বা ছিনিয়ে নেওয়া।

Others Option:
Gain- বিত্তসঞ্চয়; লাভ; মুনাফা; প্রাপ্তি; বিষয়বৃদ্ধি।
Receive- পাওয়া; গ্রহণ করা।
Reserve-  সংরক্ষণ করা।
সুতরাং Occupy এর  synonym হচ্ছে grab.
৪৫.
Find out the correct synonym of 'defence'
  1. ক) assault
  2. খ) resistance
  3. গ) attack
  4. ঘ) raid
ব্যাখ্যা
• Defence (noun) - প্রতিরক্ষা; আত্মরক্ষা; রক্ষণ, আত্মরক্ষা বা প্রতিরক্ষার উপায়/উপকরণ।
 
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
Attack (noun) - আক্রমণ, বিরুদ্ধ সমালোচনা।
Resistance (noun) - প্রতিরোধক্ষমতা।
Assault (noun) - প্রচণ্ড; আকস্মিক আঘাত; অভ্যাঘাত; হামলা।
Raid (noun) -  আকস্মিক আক্রমণ, আসামি ধরতে পুলিশের ঝটিকা হামলা।
 
সুতরাং, বোঝা যাচ্ছে যে প্রশ্নে উল্লেখিত অপশন সমূহের মধ্যে Resistance শব্দটি Defence এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
তাই এটিই সঠিক উত্তর Resistance.
 
Source: Bangla Academy Dictionary.
৪৬.
Find out the antonym of 'assist'.
  1. ক) hinder
  2. খ) aid
  3. গ) support
  4. ঘ) co-operate
ব্যাখ্যা
• Assist অর্থ হচ্ছে সাহায্য করা। অপরদিকে hinder হচ্ছে বাধা দেওয়া।

অন্য অপশনগুলো:
Aid - সাহায্য করা
Support - ভার বহন করা; ধারণ করা; আলম্বন/আলম্বিত করা।
Co-operate -  কোনো কিছু করতে, ঘটাতে সহযোগিতা করা।

সুতরাং  Assist এর antonym হচ্ছে hinder.
৪৭.
Bad habits should be nipped in the bud. Here the underlined phrase means _______
  1. ক) crop up
  2. খ) to be cultivated
  3. গ) to shun
  4. ঘ) to be stopped in the beginning
ব্যাখ্যা
• Nip in the bud
English Meaning: to stop something before it has an opportunity to become established.
Bangla Meaning: অংকুরে বিনষ্ট করা

Ex. Sentence:
- It's important to nip this kind of bullying in the bud in our area.
- Many serious illnesses can be nipped in the bud if they are detected early enough.

- উল্লেখ্য, be এর পর verb এর past participle বসে।
- তাই উক্ত বাক্যে nip এর past participle হিসাবে nipped হবে।

Source: Live MCQ Lecture.
৪৮.
What is the noun form of the word 'successful'?
  1. ক) successfully
  2. খ) succeed
  3. গ) success
  4. ঘ) successive
ব্যাখ্যা
• Successful এর noun হচ্ছে Success.
Success ( noun)- সাফল্য।

 • Successful (adjective)- সফল।
- Successfully (adverb)- সফলভাবে।
- succeed (verb)- সফল হওয়া।
- Successive (adjective)- ক্রমাগত।
৪৯.
Verb of the word 'apology' is _______
  1. ক) apological
  2. খ) apologise
  3. গ) apologify
  4. ঘ) enapology
ব্যাখ্যা
• সাধারণত word এর শেষে ise অথবা ize যোগ করে verb গঠন করা যায়।
যেমন:
- Authorise - ক্ষমতা অর্পণ করা,
- Economize - মিতব্যয়ী হওয়া,
- Memorise - মুখস্ত করা,
- Apologise - ক্ষমা চাওয়া।
৫০.
He is proud of his ______
  1. ক) bad blood
  2. খ) blue blood
  3. গ) block headv
  4. ঘ) broken reed
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে blue blood.

• Blue blood
English Meaning: membership in a noble or socially prominent family.
Bangla Meaning: অভিজাত।
Ex. Sentence: Man should not boast of his blue blood.
Bangla Meaning: মানুষের নিজেদের আভিজাত্য নিয়ে অহংকার করা উচিত নয়।

Source: Live MCQ Lecture.
৫১.
৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে, ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৪২০ টাকা
  3. গ) ৪৪০ টাকা
  4. ঘ) ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে, ক্রয়মূল্য কত?

সমাধান:
৪% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৪ = ১০৪ টাকা

বিক্রয়মূল্য ১০৪ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১০৪ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৬৮)/১০৪ টাকা
= ৪৫০ টাকা
৫২.
এর মান কত?
  1. ক) 6/5
  2. খ)
  3. গ) 5/6
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: এর মান কত?

সমাধান:
 
= log5(51/3 × 51/2)
= log55(1/3 + 1/2)
= log555/6
= 5/6 log55
= (5/6) × 1
= 5/6
৫৩.
দুটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 33 এবং 21
  2. খ) 20 এবং 13
  3. গ) 27 এবং 34
  4. ঘ) 27 এবং 20
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে, সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা x
অপর সংখ্যাটি y

প্রশ্নমতে,
x + y = 47 ........... (i)
x - y = 7 ............. (ii)

(i) ও (ii) যোগ করে পাই,
2x = 54
⇒ x = 54/2
∴ x = 27

x এর মান (i) এ বসিয়ে পাই, 
27 + y = 47
⇒ y = 47 - 27 
∴ y = 20 

∴ সংখ্যা দুইটির একটি 27 এবং অপরটি 20
৫৪.
x + y = 2, x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 2, x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 2
বা, (x + y)2 = 22
বা, x2 + 2xy + y2 = 4
বা, x2 + y2 + 2xy = 4
বা, 4 + 2xy = 4
বা, 2xy = 0
∴ xy = 0

প্রদত্ত রাশি = x3 + y3
= (x + y)3 - 3xy (x + y)
= (2)3 - 3 . 0 . 2
= 8
৫৫.
যদি ƒ (x) = x3 + 9x2 - 3x - 6 হয়, তবে ƒ (-2) = কত?
  1. ক) 28
  2. খ) - 44
  3. গ) 32
  4. ঘ) 26
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ƒ(x) = x3 + 9x2 - 3x - 6 হয়, তবে ƒ(- 2) = কত?

সমাধান:
দেওয়া আছে,
ƒ(x) = x3 + 9x2 - 3x - 6

এখন,
ƒ(- 2) = (- 2)3 + 9(- 2)2 - 3 . (- 2) - 6
= - 8 + 36 + 6 - 6
= 28
৫৬.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ৭ সে. মি. হলে, বৃত্তের বৃহত্তম জ্যা - এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. ক) 2 সে. মি.
  2. খ) 6 সে. মি.
  3. গ) 14 সে. মি.
  4. ঘ) 12 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ৭ সে. মি. হলে, বৃত্তের বৃহত্তম জ্যা - এর দৈর্ঘ্য নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস
= বৃত্তের ব্যাসার্ধ × 2
= 7 × 2
= 14 সে.মি.
৫৭.
এই চিত্রের y এর মান কোনটি?
  1. ক) ৬০°
  2. খ) ১০০°
  3. গ) ১২০°
  4. ঘ) ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: এই চিত্রের y এর মান কোনটি?

সমাধান:
প্রদত্ত চিত্র হতে পাই,
y = বিপ্রতীপ কোণ

এখন,
y = 180° - 60°
∴ y = 120°
৫৮.
একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে. মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ক) ২৬ বর্গ সে. মি.
  2. খ) ৫২ বর্গ সে. মি.
  3. গ) ১০৪ বর্গ সে. মি.
  4. ঘ) ১০৮ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে. মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
বা, ৫২ = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
বা, কর্ণদ্বয়ের গুণফল = ৫২ × ২ 
 ∴ কর্ণদ্বয়ের গুণফল = ১০৪ বর্গ সে.মি.
৫৯.
কোনো ত্রিভুজের একটি বহিঃস্থকোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত?
  1. ক) 90°
  2. খ) 120°
  3. গ) 180°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বহিঃস্থকোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
কোনো ত্রিভুজের বহিঃস্থ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণ মিলে একটি সরলকোণ উৎপন্ন হয়।
এক সরলকোণ = 180°

∴ ত্রিভুজের একটি বহিঃস্থকোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি = 180°
৬০.
একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) 120°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 30°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°
ষড়ভুজের বাহুর সংখ্যা = 6

∴ একটি বহিঃস্থ কোণ = 360°/6
= 60°
৬১.
কোন সংখ্যার ১৫% = ৫৪ হবে?
  1. ক) ৩০০
  2. খ) ৩৫০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৩৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১৫% = ৫৪ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১৫% = ৫৪
বা, ১৫ক/১০০ = ৫৪
বা, ১৫ক = ৫৪০০
বা, ক = ৫৪০০/১৫
∴ ক = ৩৬০

∴ নির্ণেয় সংখ্যাটি ৩৬০।
৬২.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ৩১ : ১৬
  2. খ) ২৬ : ১১
  3. গ) ১৭ : ১২
  4. ঘ) ২ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর
তাদের বয়সের অনুপাত = ৭ : ২
 
∴ পিতার বর্তমান বয়স = { ৫৪ × ৭/(৭ + ২)} বছর  
= ৪২ বছর 

আবার, 
পুত্রের বর্তমান বয়স = (৫৪ - ৪২) বছর 
= ১২ বছর 

১০ বছর পরে পিতার বয়স হবে = (৪২ + ১০) বছর = ৫২ বছর 
১০ বছর পরে পুত্রের বয়স হবে = (১২ + ১০) বছর = ২২ বছর 

∴ তাদের বয়সের অনুপাত = ৫২ : ২২
= ২৬ : ১১ 
৬৩.
১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২৫
  2. খ) ২৬
  3. গ) ২৭
  4. ঘ) ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১ অপেক্ষা বড় যেসব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক বা উৎপাদক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা ২৫ টি।
সেগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
৬৪.
একটি বৃত্তের ব্যাস r হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) πr2
  2. খ) πr2/4
  3. গ) 4πr2
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস r হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
এখানে,
বৃত্তের ব্যাস = r
∴ ব্যাসার্ধ = r/2 

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = π(r/2)2
= πr2/4
৬৫.
x2 - 6x + 9 = 0 সমীকরণের মূল কয়টি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 6x + 9 = 0 সমীকরণের মূল কয়টি?

সমাধান:
x2 - 6x + 9 = 0 
বা, x2 - 3x - 3x + 9 = 0 
বা, x(x - 3) - 3(x - 3) = 0
বা, (x - 3) (x - 3) = 0
∴ x = 3

∴ x2 - 6x + 9 = 0 সমীকরণের মূল 1 টি।
৬৬.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে, তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) √3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে, তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
আমরা জানি,
সমাবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 × a2)/4 

প্রশ্নমতে,
(√3 × a2)/4  = √3
⇒ a2/4 = 1
⇒ a2 = 4
⇒ a = √4
∴ a = 2

∴ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = 2 মিটার
৬৭.
(3/2)x = 1 হলে, x এর মান নিচের কোনটি?
  1. ক) 0
  2. খ) 2/3
  3. গ) 1
  4. ঘ) 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: (3/2)x = 1 হলে, x এর মান নিচের কোনটি?

সমাধান: 
(3/2)x = 1
বা, (3/2)x =  (3/2)0
∴ x = 0
৬৮.
x - 2, x2 - 4 এবং x + 2 এর গ. সা. গু নিচের কোনটি?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x - 2
  4. ঘ) x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: x - 2, x2 - 4 এবং x + 2 এর গ. সা. গু নিচের কোনটি?

সমাধান:
১ম রাশি = x - 2
২য় রাশি = x2 - 4 
= x2 - 22
= (x + 2) (x - 2)
৩য় রাশি = x + 2

∴ x - 2, x2 - 4 এবং x + 2 এর গ. সা. গু = 1
৬৯.
জাওয়াদ মোবইলে 5 মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য 1.5 টাকা এবং ভ্যাট 15% হলে মোট কত টাকা বিল হবে?
  1. ক) 8.625 টাকা
  2. খ) 8.652 টাকা
  3. গ) 7.500 টাকা
  4. ঘ) 1.125 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জাওয়াদ মোবইলে 5 মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য 1.5 টাকা এবং ভ্যাট 15% হলে মোট কত টাকা বিল হবে?

সমাধান:
1 মিনিটের মূল্য 1.5 টাকা
15% ভ্যাটসহ 1 মিনিটের মূল্য = 1.5 + (1.5 × 15%) টাকা
= 1.725 টাকা

1 মিনিটে মোট বিল 1.725 টাকা
5 মিনিটে মোট বিল (1.725 × 5) টাকা
= 8.625 টাকা
৭০.
একই হার মুনাফার কোনো আসল ৭ বছরে মুনাফা - আসলে দ্বিগুণ হলে, কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফার কোনো আসল ৭ বছরে মুনাফা - আসলে দ্বিগুণ হলে, কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?

সমাধান:
মনে করি,
আসল = ১০০টাকা

১০০ টাকা ৭ বছরে সুদে আসলে দ্বিগুণ = ২০০ টাকা
∴ ৭ বছরে সুদ = (২০০ - ১০০)টাকা = ১০০ টাকা 

সুদে -আসলে তিনগুণ = (১০০ × ৩) টাকা = ৩০০ টাকা
∴ সুদ = (৩০০ - ১০০)টাকা = ২০০ টাকা 

১০০ টাকা সুদ হয় ৭ বছরে 
∴ ১ টাকা সুদ হয় ৭/১০০ বছরে 
∴ ২০০ টাকা সুদ হয় (৭ × ২০০)/১০০ বছরে 
= ১৪ বছরে 
৭১.
(9x - 4)/(3x - 2) - 2 এর মান কত?
  1. ক) 3x
  2. খ) 3x + 2
  3. গ) 3x - 2
  4. ঘ) 2x
ব্যাখ্যা
প্রশ্ন: (9x - 4)/(3x - 2) - 2 এর মান কত?

সমাধান:
(9x - 4)/(3x - 2) - 2
= (3x)2 - 22/(3x - 2) - 2
= (3x + 2)(3x - 2)/(3x - 2) - 2
= 3x + 2 - 2
= 3x
৭২.
আয়ান সাহেব একটি মোবাইল সেট p টাকায় বিক্রয় করে x% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন?
  1. ক) 100x/(100 + p)
  2. খ) 100p/(100 + px)
  3. গ) 100/(100 + p)
  4. ঘ) 100p/(100 + x)
ব্যাখ্যা
প্রশ্ন: আয়ান সাহেব একটি মোবাইল সেট p টাকায় বিক্রয় করে x% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন?

সমাধান:
x% লাভে বিক্রয়মূল্য = (100 + x) টাকা

বিক্রয়মূল্য (100 + x) টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
∴ বিক্রয়মূল্য p টাকা হলে ক্রয়মূল্য = 100p/(100 + x) টাকা
৭৩.
2x3 - 5x2 + 4 = 0 সমীকরণের x এর সহগ কত?
  1. ক) - 5
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x3 - 5x2 + 4 = 0 সমীকরণের x এর সহগ কত?

সমাধান:
2x3 - 5x2 + 4 = 0
বা, 2x3 - 5x2 + 0 . x + 4 = 0

∴ 2x3 - 5x2 + 4 = 0 সমীকরণে x এর সহগ 0
৭৪.
5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় = (5 + 11 + 13 + 7 + 8 + 10)/6
= 54/6
= 9
৭৫.
৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। ১২ জন শ্রমিক কত দিনে ঐ বাড়িটি তৈরি করতে পারবে?
  1. ক) ৩০ দিনে
  2. খ) ৪৫ দিনে
  3. গ) ৫০ দিনে
  4. ঘ) ৬০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। ১২ জন শ্রমিক কত দিনে ঐ বাড়িটি তৈরি করতে পারবে?

সমাধান:
৩০ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে ২০ দিনে
১ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে (৩০ × ২০) দিনে
∴ ১২ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে (৩০ × ২০)/১২ দিনে
= ৫০ দিনে
৭৬.
ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি?
  1. ক) ২৬ জানুয়ারি
  2. খ) ১৫ আগস্ট
  3. গ) ১৪ আগস্ট
  4. ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
- ১৯৪৭ সালের ১৫ আগষ্ট ভারত ব্রিটিশদের নিকট হতে স্বাধীনতা লাভ করে। তাই ১৫ আগষ্ট কে ভারতের স্বাধীনতা দিবস বলা হয়।
- ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই সংবিধান কার‌্যকরের মধ্য দিয়ে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়।
তাই ভারতীয়রা প্রতিবছর ২৬ জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে।

সূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট।
৭৭.
পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?
  1. ক) ক্রিশ্চিয়ানো রোনালদো
  2. খ) ম্যারাডোনা
  3. গ) লিওনেল মেসি
  4. ঘ) ডেভিড বেকহ্যাম
ব্যাখ্যা
• লিওনেল মেসি:
- পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন - লিওনেল মেসি।
- ২০০৯ সালের প্রথম ফিফা বার্ষসেরার পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
- পরের বছর ২০১০ সালেও ফিফা বর্ষসেরা ফুটবলার হন লিওনেল মেসি।
- ২০১১ সালে তৃতীয়বারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার পান তিনি।

তথ্যসূত্র: ফিফার ওয়েবসাইট।
৭৮.
সবচেয়ে বড় দিন কোনটি?
  1. ক) ২২ ডিসেম্বর
  2. খ) ২১ মার্চ
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২১ জুন
ব্যাখ্যা
• সবচেয়ে বড়ো দিন ২১ জুন
- ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত।
- বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত।
- আবার ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
৭৯.
বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক জোট কোনটি?
  1. ক) EU
  2. খ) WTO
  3. গ) NATO
  4. ঘ) FIFA
ব্যাখ্যা
 বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU) .
- ইইউ ২৭টি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট । 
- এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়। 

অপরদিকে, 
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন অর্থনৈতিক জোট নয়।
- ইহা আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে এবং এর প্রধান কাজ হলো বাণিজ্য যতটা সম্ভব সহজ ও প্রসার করা।
- বিশ্ব বাণিজ্য সংস্থা 164টি সদস্য দেশ নিয়ে গঠিত ।

উৎস : ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট 
৮০.
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কী বলা হয়?
  1. ক) ই-মেইল
  2. খ) ইন্টারকম
  3. গ) ইন্টারনেট
  4. ঘ) টেলিগ্রাম
ব্যাখ্যা
• কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলা হয়।

ইন্টারনেট:
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট।
- ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- আরপানেট দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আর্পানেট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি।
৮১.
প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?
  1. ক) হরিকেল
  2. খ) সমতট
  3. গ) বরেন্দ্র
  4. ঘ) রাঢ়
ব্যাখ্যা
প্রাচীন বাংলার হরিকেল অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল।

হরিকেল জনপদ

• হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
• হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
• চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পান্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলি­খিত হয়েছে। অনেকে ধারণা করেন যে হরিকেল জনপদ ছিল না, এটি বঙ্গের সাথে যুক্ত ছিল।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮২.
দেশের বাইরে প্রথম শহিদমিনার নির্মিত হয় কোথায়?
  1. ক) কানাডা
  2. খ) ইতালি
  3. গ) জাপান
  4. ঘ) দক্ষিন আফ্রিকা
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রদত্ত অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল ইউরোপের দেশ ইংল্যান্ডের লন্ডনে। ম্যানচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টউডের কাছে নির্মিত হয় এই শহিদ মিনারটি।
- এই শহীদ মিনারটি নির্মাণ করে বাংলাদেশি কালচার অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম।
- শহীদ মিনারটির নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৯৯৬ সালে। কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ৫ অক্টোবর ১৯৯৭।

উৎস: বাংলাপিডিয়া
৮৩.
ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কয়টি?
  1. ক) ৬০টি
  2. খ) ৬৬টি
  3. গ) ৭৭টি
  4. ঘ) ৮১টি
ব্যাখ্যা
ষাট গম্বুজ মসজিদ:
• ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত।
• ষাট গম্বুজ মসজিদটি বর্তমানে বাগেরহাট শহর থেকে তিন মাইল পশ্চিমে গড়াদীঘির পূর্ব পাড়ে অবস্থিত। এটি নির্মাণ করেন খান জাহান আলী।
• ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত ষাট গম্বুজ মসজিদ, এটি বৃহত্তম মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়।
• খান জাহান আলি (উলুঘ খান) এটি নির্মাণ করেন ১৫০০ শতাব্দীতে।
• মসজিদটির মোট গম্বুজ সংখ্যা ৮১ টি ।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮৪.
কুমিল্লার পূর্বনাম কী?
  1. ক) নাসিরাবাদ
  2. খ) ত্রিপুরা
  3. গ) সুধারাম
  4. ঘ) সুবর্ণগ্রাম
ব্যাখ্যা
কুমিল্লার পূর্বনাম - ত্রিপুরা।

এছাড়াও -
বাংলাদেশের কয়েকটি স্থানের পূর্বনামঃ
- মুন্সীগঞ্জের পূর্বনাম - বিক্রমপুর।
- বগুড়ার পূর্বনাম - পুণ্ড্রনগর।
- বাগেরহাটের পূর্বনাম - খলিফাবাদ।
- খুলনার পূর্বনাম - জাহানাবাদ।
- বরিশালের পূর্বনাম - চন্দ্রদ্বীপ/ ইসমাইলপুর।
- চট্টগ্রামের পূর্বনাম - ইসলামাবাদ।
- ময়মনসিংহের পূর্বনাম - নসিরাবাদ।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৮৫.
‘ভাওয়াইয়া’ কোন অঞ্চলের গান?
  1. ক) রংপুর
  2. খ) রাজশাহী
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
• 'ভাওয়াইয়া':
- 'ভাওয়াইয়া' মূলত রংপুর অঞ্চলের গান।
- মূলত গরুর গাড়ি চালকদের মুখে এ গান শোনা যায়।
- 'গম্ভীরা' বৃহত্তর রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ) অঞ্চলের গান।
- 'জারি গান' মূলত ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের গান। এটি মূলত দুই পক্ষের মধ্যে গানের প্রতিযোগিতা।
- 'ভাটিয়ারী' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'লেটো' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'চটকা' রংপুর অঞ্চলের গান।

জাতীয় তথ্য বাতায়ন।
৮৬.
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোথায়?
  1. ক) নেপাল
  2. খ) মিয়ানমার
  3. গ) ব্রাজিল
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
- বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি মিয়ানমারে
- ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের ১৪০টি দেশে মোট ১৮ কোটি ৮৭ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে।
- এর মধ্যে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয়েছে মিয়ানমারে।
- ওষুধ রপ্তানিতে এর পরই আছে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: কালের কণ্ঠ।

৮৭.
এগার-দফা আন্দোলন কখন হয়েছিল?
  1. ক) ১৯৫৪ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৮ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
- ‘উনসত্তরের গণঅভ্যুত্থান’ এর প্রেক্ষাপটে ১৯৬৯ সালের জানুয়ারি মাসে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ এর পক্ষ থেকে ‘১১ দফা’ দাবী ঘোষণা করা হয়।
- এই এগারো দফার মধ্যে ছাত্রদের বিভিন্ন দাবী দাওয়া, ছয়দফা, কৃষক ও শ্রমিকদের অধিকার এবং পাকিস্তানের শাসনতান্ত্রিক বিষয়াদি অন্তর্ভুক্ত ছিলো।
যার কারণে ‘এগারো দফা’ পূর্ব বাংলার সকল স্তরের জনসাধারণের সমর্থন লাভ করতে সক্ষম হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
৮৮.
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. ক) শীল কান্ত শর্মা
  2. খ) ইব্রাহীম হুসাইন জাকী
  3. গ) আবুল আহসান
  4. ঘ) নিহাল রডরিগো
ব্যাখ্যা
- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
 - সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।  
- সার্কের বর্তমান ১৪তম মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ওয়েরাকুন।
- তিনি ২০২০ সালের ১ মার্চ সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

- সার্কের সদস্য ৮ টি।
- দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
- এর মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।

সূত্র- সার্ক ওয়েবসাইট
৮৯.
কোন খাদ্যে পচন ধরে না?
  1. ক) ফল
  2. খ) মধু
  3. গ) দুধ
  4. ঘ) চা
ব্যাখ্যা
মধুতে পচন ধরে না।
- এটি সহজে নষ্ট হয় না কারন মধুতে ব্যাকটেরিয়া জন্মায় না।
- ব্যাকটেরিয়া মধু অন্যান্য পদার্থে বৃদ্ধি পায় না কারণ এই পদার্থগুলোতে পানির পরিমাণ খুব কম থাকে এবং বস্তুতে থাকা যে কোনও ব্যাকটেরিয়াকে ডিহাইড্রেট করে।

উৎস: Physicsforums website.
৯০.
ভিটামিন সি-এর অভাবে কোন রোগ হয়?
  1. ক) রাতকানা
  2. খ) বেরিবেরি
  3. গ) স্কার্ভি
  4. ঘ) রিকেটস
ব্যাখ্যা
• ভিটামিন সি-এর স্কার্ভি কোন রোগ হয়।

ভিটামিন সি বা এসকরবিক এসিড (Vitamin C):
- ভিটামিন সি এর রাসায়নিক নাম এসকরবিক এসিড (Ascorbic acid).
- এটি তাপ, আলো, বাতাস ও ক্ষারে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

এসকরবিক এসিডের উৎস: টাটকা শাক-সবজি ও ফল-মূল ভিটামিন সি এর উত্তম উৎস। টাক জাতীয় ফল যেমন- কমলা, লেবু, পেয়ারা, আমলকী, বাতাবি লেবু, আমড়া, কামরাঙা, আঙুর, আনারস ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। 

ভিটামিন সি বা এসকরবিক এসিডের অভাবজনিত অবস্থা:
১. ভিটামিন সি এর দীর্ঘদিনের অভাবে স্কার্ভি রোগ হয়। স্বার্ভি রোগে দাঁতের মাড়ি ফুলে স্পঞ্জের মতো হয়ে যায়, রক্তক্ষরণ হয়, গোড়া আলগা ও নরম হয়ে যায়, অনেক সময় দাঁত পড়ে যায়।
২. ত্বক খসখসে হয়, ফুসকুড়ি ওঠে এবং ত্বক চুলকায়।
৩. অস্থি দুর্বল হয় ও অস্থি সন্ধিতে বা গাঁটে ব্যথা হয়, অস্থি দুর্বল ও ভঙ্গুর হয়।
৪. লৌহের পরিশোষণ ব্যাহত হয় ও রক্তস্বল্পতা দেখা দেয়।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হয়।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় মানবদেহের কোথায়?
  1. ক) ফুসফুস
  2. খ) যকৃৎ
  3. গ) কিডনি
  4. ঘ) প্লিহা
ব্যাখ্যা
• নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুসে
- নিউমােনিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়।
- এ রােগে মানব দেহের ফুসফুস আক্রান্ত হয়ে ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রনা হয়।
- ফুসফুসের প্রদাহকে নিউমােনিয়া, যকৃতের প্রদাহকে হেপাটাইটিস, কিডনির প্রদাহকে নেফ্রাইটিস বলে ।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হলো -
  1. ক) রাজ কাঁকড়া
  2. খ) পিপীলিকা
  3. গ) কেঁচো
  4. ঘ) সাপ
ব্যাখ্যা
রাজ কাঁকড়া:
- রাজ কাঁকড়া (অশ্বখুরাকৃতির কাঁকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃত পক্ষে কাঁকড়া নয় তবে কাঁকড়ার সহিত সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।
- এরা Xiphosura (গ্রীক, xiphos, তলোয়ার এবং uros, লেজ) বর্গের অর্ন্তভূক্ত।
- পৃথিবীব্যাপী ৩টি গনের অধীনে এদের ৪টি জীবিত প্রজাতি রয়েছে।
- প্রাগৈতিহাসিক এই প্রাণীকে ’’জীবন্ত জীবাশ্ম’’ বলা হয় যা প্রায় ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে।

সূত্র: বাংলাপিডিয়া
৯৩.
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিন?
  1. ক) ৫ মে
  2. খ) ১৫ মে
  3. গ) ৫ জুন
  4. ঘ) ১৫ জুন
ব্যাখ্যা
• বিশ্ব পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

উৎসঃ অফিসিয়াল ওয়েবসাইট UNEP
৯৪.
‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের মধ্যে?
  1. ক) ভারত-পাকিস্তান
  2. খ) ভঅরত-চীন
  3. গ) ভারত-বাংলাদেশ
  4. ঘ) পাকিস্তান-আফগানিস্তান
ব্যাখ্যা
- লাইন অব কন্ট্রোল : ভারত-পাকিস্তান।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল : ভারত-চীন।

অন্যদিকে,
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো
- ম্যাকমোহন লাইন : ভারত-চীন
- ব্লু লাইন : ইসরাইল-লেবানন
- গ্রিন লাইন : ইসরাইল-জর্ডান
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- ম্যানারহেইম লাইন : ফিনল্যান্ড ও রাশিয়া
- ম্যাজিনো লাইন : জার্মানি-ফ্রান্স
- সিগফ্রিড লাইন : জার্মানি-ফ্রান্স
- র‌্যাডক্লিফ লাইন : ভারত-বাংলাদেশ।

তথ্যসূত্র: হিস্টোরি এবং ব্রিটানিকা।
৯৫.
আইসিডিডিআরবি হাসপাতালে কোন রোগের চিকিৎসা হয়?
  1. ক) ম্যালেরিয়া
  2. খ) যক্ষ্মা
  3. গ) নেউমোনিয়া
  4. ঘ) কলেরা
ব্যাখ্যা
ICDDRB:
- এর পূর্ণরুপ - হলো: International Centre for diarrhoeal diseases research Bangladesh.
- আইসিডিডিআরবি হাসপাতালে কলেরা রোগের চিকিৎসা হয়।
- আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) মহাখালীতে অবস্থিত।

তথ্যসূত্র: ডেইলি স্টার।
৯৬.
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
  1. ক) ভোলা
  2. খ) হাতিয়া
  3. গ) কুতুবদিয়া
  4. ঘ) সেন্টমার্টিন
ব্যাখ্যা
- দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো- সেন্টমার্টিন।
- সেন্টমার্টিনের অপন নাম- নারিকেল জিঞ্জিরা।
- বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী।
- এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে।
- এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে।

অন্যদিকে,
- কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
- সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন
৯৭.
বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে?
  1. ক) আগস্ট - সেপ্টেম্বর
  2. খ) মে - জুন
  3. গ) নভেম্বর - ডিসেম্বর
  4. ঘ) ফেব্রুয়ারি - মার্চ
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রদত্ত অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর তুলে দেওয়া হয়েছে।

• মৌসুমী বায়ু :

- ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু।
- মৌসুমি শব্দটি এসেছে আরবি ভাষায় “মত্তসুম” শব্দ থেকে যার অর্থ হলো ঋতু। এটি একটি আঞ্চলিক বায়ু।
- সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে শীত ও গ্রীষ্মে ঋতুভেদে স্থলভাগ ও জলভাগের তাপের তারতম্য হয় বলেই মৌসুমি বায়ুর সৃষ্টি হয়।
- প্রধাণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌসুমি বায়ুপ্রবাহ দেখা যায়। এছাড়াও কর্কটক্রান্তি অঞ্চলে যেমন- যুক্তরাষ্ট্র, উত্তর অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু অংশ, মধ্য এশিয়া, উত্তর-পশ্চিম ভারত ইত্যাদি অঞ্চল এই বায়ুপ্রবাহের অন্তর্গত।
- উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে লম্বভাবে সূর্যকিরণ পতিত হওয়ার জন্য কর্কটক্রান্তির বায়ুর চাপ কমে যায় ও সুবৃহৎ নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়।
- গ্রীষ্মকালে মার্চ - মে , বর্ষাকালে জুন - অক্টোবর এবং শীতকালে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাসে প্রবাহিত হয়।
- গ্রীষ্মকালে এটি জলভাগ হতে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থলভাগ হতে জলভাগের দিকে প্রবাহিত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
  1. ক) ধর্মপাল
  2. খ) লক্ষ্মন সেন
  3. গ) শশাঙ্ক
  4. ঘ) ইলিয়াস শাহ
ব্যাখ্যা
প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন - শশাঙ্ক।

• শশাঙ্ক:
- শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা।
- শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। 
- স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর পশ্চিমাংশ ও মগধে বিস্তৃত ছিল। 
- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। 
- বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ ।
- বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক শৈব ধর্মের অনুসারী ছিলেন । 
- বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং শৈব ধর্মের অনুসারী রাজা শশাঙ্ককে বৌদ্ধধর্ম বিদ্বেষী / বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করেছিলেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
’জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) চাষী নজরুল ইসলাম
  2. খ) আলমগীর কবির
  3. গ) জহির রায়হান
  4. ঘ) সুভাষ দত্ত
ব্যাখ্যা
- 'জীবন থেকে নেওয়া' জহির রায়হান পরিচালিত একটি বিখ্যাত চলচ্চিত্র যা ১৯৭০ সালের ১০ এপ্রিল মুক্তি পায়৷ 
- চলচ্চিত্রটি পারিবারিক আবহে নির্মিত হলেও এর অন্তর্নিহিত পটভূমি ছিলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম।
 
জহির রায়হান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Let There Be Light
- Stop Genocide
- কখনো আসেনি
- কাজল
- কাঁচের দেয়াল
- বেহুলা
- আনোয়ারা
- সঙ্গম
- বাহানা প্রভৃতি।
 
সূত্রঃ বাংলাপিডিয়া ও প্রথম আলো।
১০০.
বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে?
  1. ক) সেলিম রহমান
  2. খ) খন্দকার নরুল আলম
  3. গ) হেলাল হাফিজ
  4. ঘ) রফিক আজাদ
ব্যাখ্যা
- বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার - সেলিম রহমান।
- সেলিমা রহমান রচিত 'বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়' নামক গানটি বাংলাদেশের ক্রীড়া সংগীত। 
- বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার - খন্দকার নূরুল আলম।
- এটি ১০ চরণ বিশিষ্ট।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।