পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৫২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
পরীক্ষা - ৪: পরীক্ষার টপিক: ২৫ - ২৯তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। [Live MCQ আর্কাইভ থেকে ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান পড়ে পরীক্ষা দিন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
  1. ক) বাংলা সাহিত্যের রূপরেখা
  2. খ) বঙ্গভাষা ও সাহিত্য
  3. গ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  4. ঘ) বাংলা সাহিত্যের রূপরেখা
সঠিক উত্তর:
খ) বঙ্গভাষা ও সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গভাষা ও সাহিত্য
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ - বঙ্গভাষা ও সাহিত্য।

- দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯) একজন শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্য বিশারদ এবং বাংলা সাহিত্যের ইতিহাসকার।
- তিনি ১৮৯৬ সালে 'বঙ্গভাষা ও সাহিত্য' শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন।
- এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ।
- উল্লেখ্য, তিনি ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।
.
কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি?
  1. ক) উৎ+ছেদ = উচ্ছেদ
  2. খ) সম+সার = সংসার
  3. গ) পুরঃ+কার = পুরস্কার
  4. ঘ) বৃহৎ+পতি = বৃহস্পতি
সঠিক উত্তর:
ঘ) বৃহৎ+পতি = বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বৃহৎ+পতি = বৃহস্পতি
ব্যাখ্যা
বৃহৎ+পতি = বৃহস্পতি - নিপাতনে সিদ্ধ সন্ধি।

কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন:
- পর্ + পর = পরস্পর,
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।

এগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'সিরাজাম মুনিরা'- কাব্যগ্রন্থটি রচনা করেন -
  1. ক) আব্দুল কাদির
  2. খ) জসীমউদ্‌দীন
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) ফররুখ আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ফররুখ আহমদ
ব্যাখ্যা
'সিরাজাম মুনিরা'- কাব্যগ্রন্থটি রচনা করেন - ফররুখ আহমদ।

• বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের প্রয়োগনৈপুণ্য এবং বিষয়বস্তু আঙ্গিকের অভিনবত্বে তাঁর কবিতা এক বিশেষ মর্যাদা লাভ করেছে। ব্যঙ্গ্যকবিতা ও সনেট রচনায় তাঁর কৃতিত্ব অনস্বীকার্য।

তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি
- সিরাজাম মুনিরা
- নৌফেল ও হাতেম
- মুহূর্তের কবিতা
- হাতেমতায়ী
- হাবেদা মরুর কাহিনী

তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা
- হরফের ছড়া
- ছড়ার আসর

উৎস: বাংলাপিডিয়া
.
'বাংলা সাহিত্যের কথা' - গ্রন্থটি রচয়িতা-
  1. ক) ড. দীনেশচন্দ্র সেন
  2. খ) মাহবুবুল আলম
  3. গ) মুহাম্মদ আবদুল হাই
  4. ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর:
ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
'বাংলা সাহিত্যের কথা' - গ্রন্থটি রচয়িতা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ।

ড. মুহাম্মদ শহীদুল্লাহ রচিত কিছু গ্রন্থ:
- বাংলা ভাষার ইতিবৃত্ত
- ভাষা ও সাহিত্য
- বাংলা সাহিত্যের কথা
- সিদ্ধা কানুপার গীত ও দোহা
- আঞ্চলিক ভাষার অভিধান
- বৌদ্ধ মর্মবাদীর গান
- বাংলা ব্যাকরণ

অপরদিকে,
- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ “বঙ্গভাষা ও সাহিত্য”রচনা করেন ড. দীনেশচন্দ্র সেন।
- বাঙ্গলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটি রচনা করেছেন- মাহবুবুল আলম।
- “বাংলা সাহিত্যের ইতিবৃত্ত” গ্রন্থটি রচনা করেন মুহাম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।

.
'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল' - কার রচনা?
  1. ক) লোচনদাস
  2. খ) বিদ্য্যাপতি
  3. গ) জ্ঞানদাস
  4. ঘ) চণ্ডিদাস
সঠিক উত্তর:
গ) জ্ঞানদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্ঞানদাস
ব্যাখ্যা
'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল' রচয়িতা - জ্ঞানদাস।

• জ্ঞানদাস ছিলেন চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি।
- জ্ঞানদাস বাংলা ও ব্রজবুলি ভাষায়, রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২শ(মতান্তরে চারশ) পদ লেখেন।
- বিরহের মর্মস্পর্শী আর্তি ফুটে উঠেছে জ্ঞানদাসের কবিতায়:

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।।

তাঁর আরো একটি বিখ্যাত পদ:
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল।
অমিয়-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি আরবি শব্দ নয়?
  1. ক) পেরেশান
  2. খ) তকদির
  3. গ) মজলুম
  4. ঘ) মুসাফির
সঠিক উত্তর:
ক) পেরেশান
উত্তর
সঠিক উত্তর:
ক) পেরেশান
ব্যাখ্যা
'পেরেশান' আরবি শব্দ নয়।
- এটি একটি ফারসি শব্দ;
যার অর্থ- উদ্বিগ্ন বা চিন্তিত।

অন্যদিকে,
- ‘মুসাফির’ আরবি শব্দ; যার অর্থ - যে সফর করে,পর্যটক, পথিক, বিদেশে ভ্রমণকারী ব্যক্তি।
- ‘তকদির’ আরবি শব্দ; যার অর্থ-ভাগ্য।
- মজলুম আরবি শব্দ; যার অর্থ-  অত্যাচারিত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম গদ্যগ্রন্থ-
  1. ক) রত্নবতী
  2. খ) বসন্তকুমারী
  3. গ) বিষাদ-সিন্ধু
  4. ঘ) উদাসীন পথিকের মনের কথা
সঠিক উত্তর:
ক) রত্নবতী
উত্তর
সঠিক উত্তর:
ক) রত্নবতী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম গদ্যগ্রন্থ- রত্নবতী।

- মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ।
- এটি কোন মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ হিসেবে ঐতিহাসিকভাবে মূল্যবান।
- এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২রা সেপ্টেম্বর ১৮৬৯ খ্রিষ্টাব্দে, কলিকাতা থেকে।
- লেখক নাম-পৃষ্ঠায় গ্রন্থটিকে ‘কৌতুকাবহ উপন্যাস' হিসেবে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে এটি রূপকথা জাতীয় শিক্ষামূলক একটি দীর্ঘ গল্প।
- রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’-এ বিতর্ক এবং বিতর্কের সমাধানই ‘রত্নবতী’র মূল বিষয়।

তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো:
- গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু
- বসন্তকুমারী নাটক
- এর উপায় কি
- বিষাদ-সিন্ধু
- সঙ্গীত লহরী
- গো-জীবন
- উদাসীন পথিকের মনের কথা
- তহমিনা
- টালা অভিনয়
- নিয়তি কি অবনতি
- গাজী মিয়াঁর বস্তানী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' বাক্যটি একটি-
  1. ক) সরল
  2. খ) যৌগিক
  3. গ) জটিল
  4. ঘ) অনুজ্ঞামূলক
সঠিক উত্তর:
গ) জটিল
উত্তর
সঠিক উত্তর:
গ) জটিল
ব্যাখ্যা
'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' বাক্যটি একটি- জটিল বাক্য।

জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন –

- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই। 
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
- যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি  (২০২২ সংস্করণ)।
.
'স্পেন বিজয় কাব্য' রচনা করেন-
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  4. ঘ) এয়াকুব আলী চৌধুরী
সঠিক উত্তর:
গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
'স্পেনবিজয় কাব্য'- রচনাটির রচয়িতা- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।

• তাঁর গদ্য বঙ্কিমচন্দ্রের মতো সংস্কৃতবহুল, কবিতা মধুসূদনের মতো ক্লাসিক রীতির।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ
- উচ্ছ্বাস
- উদ্বোধন
- স্পেনবিজয় কাব্য

উপন্যাস:
- তারা-বাঈ
- রায়নন্দিনী
- ফিরোজা বেগম

প্রবন্ধ:
- স্বজাতি প্রেম
- তুর্কিনারি জীবন
- স্পেনীয় মুসলমান সভ্যতা

ভ্রমন কাহিনি:
- তুরস্ক ভ্রমণ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১০.
উৎ, অতি, অব, উপ - কোন ধরণের উপসর্গের উদাহরণ?
  1. ক) বিদেশী উপসর্গ
  2. খ) উপসর্গ স্থানীয় অব্যয়
  3. গ) বাংলা উপসর্গ
  4. ঘ) সংস্কৃত উপসর্গ
সঠিক উত্তর:
ঘ) সংস্কৃত উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংস্কৃত উপসর্গ
ব্যাখ্যা
• উৎ, অতি, অব, উপ  - সংস্কৃত উপসর্গ।

• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, সংস্কৃত বা  তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা

- বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
- বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
শওকত ওসমান রচিত 'জাহান্নম হইতে বিদায়' একটি-
  1. রাজনৈতিক উপন্যাস
  2. রোম্যান্টিক উপন্যাস
  3. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  4. আঞ্চলিক উপন্যাস
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ব্যাখ্যা
শওকত ওসমান রচিত 'জাহান্নম হইতে বিদায়' একটি- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

- কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।

'জাহান্নম হইতে বিদায়' (১৯৭১) শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস।
এ উপন্যাসটি মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় বসে লেখা হয় এবং আনন্দ পাবলিশার্স তা প্রকাশ করে।

• তাঁর রচিত সাহিত্যকর্ম:

 উপন্যাস: 

- ক্রীতদাসের হাসি 
- সমাগম 
- চৌরসন্ধি 
- রাজা উপাখ্যান 
- দুই সৈনিক 
-  নেকড়ে অরণ্য 
- পতঙ্গ পিঞ্জর 
- রাজসাক্ষী 
- জলাংগী 
-পুরাতন খঞ্জর 

 গল্প: 
- পিঁজরাপোল 
- জুনু আপা ও অন্যান্য গল্প 
- প্রস্তর ফলক 
- উভশৃঙ্গ 
- শ্রেষ্ঠ গল্প 
- জন্ম যদি তব বঙ্গে 
-  ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী 

নাটক:
- আমলার মামলা 
-তস্কর ও লস্কর 
- বাগদাদের কবি 
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা 

শিশুতোষ: 
- ওটেন সাহেবের বাংলো
- তারা দুই জন 
- ক্ষুদে সোশালিস্ট 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১২.
'উপরোধ' শব্দের অর্থ -
  1. ক) উপস্থাপন
  2. খ) উপযোগী
  3. গ) সুপারিশ
  4. ঘ) উপক্রম
সঠিক উত্তর:
গ) সুপারিশ
উত্তর
সঠিক উত্তর:
গ) সুপারিশ
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে,
'উপরোধ' শব্দের অর্থ - সুপারিশ।

- এটি
একটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: উপ+√রুধ্‌+অ।
- বিশেষ্য অর্থে, বিশেষ অনুরোধ; সুপারিশ, সমাদর।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
Neither Shahin nor Shafiq ____ qualified for the job.
  1. ক) were
  2. খ) had
  3. গ) is
  4. ঘ) are
সঠিক উত্তর:
গ) is
উত্তর
সঠিক উত্তর:
গ) is
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যে সঠিক শব্দটি হলো - is.

• Complete sentence: Neither Shahin nor Shafiq is qualified for the job.

• Neither ---- nor, either ----- or, not only ---- but also, not ---- but এগুলো দ্বারা দুটি Noun বা Pronoun যুক্ত হলে পরের subject অনুসারে Verb বসে।
যেমন-
- Neither Shahin nor Shafiq is qualified for the job.
- Either the manager or his assistants review the company's personnel needs.
১৪.
The resignation of the chairman came like a bolt from the ______.
  1. ক) firmament
  2. খ) blue
  3. গ) sky
  4. ঘ) heaven
সঠিক উত্তর:
খ) blue
উত্তর
সঠিক উত্তর:
খ) blue
ব্যাখ্যা
♦ The resignation of the chairman came like a bolt from the blue.

Phrase/Idioms: A bolt from the blue
English Meaning: Totally unexpected
Bangla Meaning: অপ্রত্যাশিত
Example: The news of his death was a bolt from the blue

সুতরাং শূন্যস্থানে blue হবে।
১৫.
Into the valley of _____ rode the six hundred.
  1. ক) life
  2. খ) death
  3. গ) heaven
  4. ঘ) hell
সঠিক উত্তর:
খ) death
উত্তর
সঠিক উত্তর:
খ) death
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হবে - death.

 
Half a league, half a league,
Half a league onward,
All in the valley of Death
Rode the six hundred.
“Forward, the Light Brigade!
Charge for the guns!” he said.
Into the valley of Death
Rode the six hundred.

The Charge of the Light Brigade
BY ALFRED, LORD TENNYSON

Alfred Tennyson:
- তিনি একজন English poet.
- He belongs to Victorian period.
- English poet often regarded as the chief representative of the Victorian age in poetry.

• Notable works:
- Crossing the Bar
- Enoch Arden
- Idylls of the King
- In Memoriam
- Locksley Hall
- Mariana
- Maud
- The Charge of the Light Brigade
- The Lady of Shalott
- In memoriam

Source: Britannica
১৬.
First language means the language which comes ______.
  1. ক) occasionally
  2. খ) infrequently
  3. গ) naturally
  4. ঘ) officially
সঠিক উত্তর:
গ) naturally
উত্তর
সঠিক উত্তর:
গ) naturally
ব্যাখ্যা
♦ First language means the language which comes naturally.

 • First language
- English meaning: The language that someone learns to speak first.
- Bangla meaning: মাতৃভাষা.
- Example: Human beings learn to speak (or sign) at least a first language without classroom instruction.

• শিশু প্রাকৃতিকভাবেই যে ভাষায় প্রথম কথা বলে সেটাই First Language.
১৭.
Who wrote the play 'The Tempest'?
  1. ক) Shakespeare
  2. খ) Marlowe
  3. গ) Thomas Kyd
  4. ঘ) Ben Jonson
সঠিক উত্তর:
ক) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ক) Shakespeare
ব্যাখ্যা
♦ Shakespeare - wrote the play 'The Tempest'.

• The Tempest:
- এটি Shakespeare এর লিখিত একটি বিখ্যাত comedy.
- এটি 5-act এ বিভক্ত।
- Tempest শব্দটির অর্থ violent storm.
- এটিকে তার swan song বা last work বলা হয়।

Some character names:
- Prospero
- Miranda
- Ariel
- Caliban 
- Gonzalo etc.

• Shakespeare:
-- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' bola hoy.
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable work: 
- A Midsummer Night’s Dream
- The Tempest
- All’s Well That Ends Well
- Antony and Cleopatra
- As You Like It
- Coriolanus
- Cymbeline 
- First Folio 
- Hamlet
- Julius Caesar
- King John
- King Lear
- Macbeth
- Measure for Measure
- Othello
- The Comedy of Errors

Source: britannica.com
১৮.
Pediatrics is the area of medicine that is concerned with the treatment of ________.
  1. ক) Women's illness
  2. খ) Old people's illness
  3. গ) Adult's illnesses
  4. ঘ) children's illnesses
সঠিক উত্তর:
ঘ) children's illnesses
উত্তর
সঠিক উত্তর:
ঘ) children's illnesses
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হবে - children's illnesses.

• Complete sentence
: Pediatrics is the area of medicine that is concerned with the treatment of children's illnesses.

Pediatrics: 
English meaning: Pediatric relates to the treatment of Children 
Bangla meaning: শিশুচিকিৎসা।

 

১৯.
Complete the sentence with the correct verb from: When Henry _____ home after a hard day at work, his wife was sleeping.
  1. ক) was arriving
  2. খ) will arrive
  3. গ) is arriving
  4. ঘ) arrived
সঠিক উত্তর:
ঘ) arrived
উত্তর
সঠিক উত্তর:
ঘ) arrived
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - arrived.

Complete sentence: When Henry arrived home after a hard day at work, his wife was sleeping.

• অতীত কালের দুটি কাজের মধ্যে চলমান কাজটি Past continuous tense হয় এবং অন্য কাজটি past indefinite tense হয়।
- এ ধরনের বাক্যের structure হলো-
• When + subject (1) simple past + subject (2) + past continuous.
যেমন: When Henry arrived home after a hard day at work, his wife was sleeping.

অথবা -
• Subject (1) + past continuous + when + subject (2) + simple past. 
- We were doing a test when the lights went out.
২০.
The word 'Magnanimous' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
খ) adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) adjective
ব্যাখ্যা
♦ The word 'Magnanimous' is an - adjective.

Magnanimous: [adjective]
English meaning: very kind and generous towards an enemy or someone you have defeated.
Bangla meaning: মহানুভব
Example: The team's manager was magnanimous in victory, and praised the losing team.
২১.
'Ecological' is a word which is related to-
  1. ক) Atmosphere
  2. খ) Solar system
  3. গ) Pollution
  4. ঘ) Environment
সঠিক উত্তর:
ঘ) Environment
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Environment
ব্যাখ্যা
♦ 'Ecological' is a word which is related to - Environment.

• Ecological:
English meaning: relating to ecology or the environment
Bangla meaning: বাস্তুসংস্থানসংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Solar system: সৌরজগৎ 
Pollution: দূষণ।
Atmosphere: বায়ুমন্ডল।
Environment: পরিবেশ।

- সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে 'Ecological' is a word which is related to - Environment.
২২.
The word 'Humorous' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
খ) adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) adjective
ব্যাখ্যা
♦ The word 'Humorous' is an - adjective.

• Adjective: Noun বা pronoun কে বাক্যের মধ্যে যে word বিশেষায়িত করে তাকে adjective বলে।
- Adjective সাধারণত Noun বা pronoun কে modify করে। 
- সাধারণত Noun কে describe করতে Adjective ব্যবহার করা হয়।
- Most adjectives are used before a noun.
- এসব word দ্বারা Noun বা pronoun এর অতিরিক্ত information দেয়া হয়। 

Humorous (Adjective):
English Meaning: funny, or making you laugh
Bangla Meaning: রসাত্মক, সরস, হাস্যরসাত্মক, রসিকতাপূর্ণ, সকৌতুক।
২৩.
Fill in the blanks with the right option. Would you mind ______ the door?
  1. ক) closing
  2. খ) close
  3. গ) closes
  4. ঘ) closed
সঠিক উত্তর:
ক) closing
উত্তর
সঠিক উত্তর:
ক) closing
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর - closing.

 • বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- I am looking forward to seeing you.
- Would you mind closing the door?
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - closing.

- Complete Sentence: Would you mind closing the door?
২৪.
A 'pilgrim' is a person who makes a journey to a special place for______.
  1. ক) shopping purpose
  2. খ) religious reasons
  3. গ) business deal
  4. ঘ) vacation
সঠিক উত্তর:
খ) religious reasons
উত্তর
সঠিক উত্তর:
খ) religious reasons
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হবে - religious reasons.

Complete sentence: A 'pilgrim' is a person who makes a journey to a special place for religious reasons.

Pilgrim: [noun]
English meaning: a person who makes a journey, often a long and difficult one, to a special place for religious reasons.
Bangla meaning: তীর্থযাত্রী
২৫.
৫০ থেকে ৮৫ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বর্গের অন্তর কত?
  1. ক) ৪২৮৮
  2. খ) ৪৬২৪
  3. গ) ৪০৮০
  4. ঘ) ৩৯৬০
সঠিক উত্তর:
গ) ৪০৮০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৮৫ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বর্গের অন্তর কত?

সমাধান:
৫০ থেকে ৮৫ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩।

বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বর্গের অন্তর = (৮৩) - (৫৩)
= ৬৮৮৯ - ২৮০৯
= ৪০৮০
২৬.
পিতা ও মাতার বয়সের গড় ৪৬ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৯ বছর। তাহলে পুত্রের বয়স কত?
  1. ক) ৩৫ বছর
  2. খ) ২৮ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ২০ বছর
সঠিক উত্তর:
গ) ২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৬ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৯ বছর। তাহলে পুত্রের বয়স কত?

সমাধান:
এখানে,
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় = ৩৯ বছর
 ∴ তিন জনের বয়সের সমষ্টি = ৩৯ × ৩ = ১১৭ বছর

আবার,
পিতা ও মাতার বয়সের গড় = ৪৬ বছর 
∴ পিতা ও মাতার বয়সের সমষ্টি = ৪৬ × ২ = ৯২ বছর

∴ পুত্রের বয়স = (১১৭ - ৯২) বছর = ২৫ বছর।
২৭.
একটি 45 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে 60º কোন উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত?
  1. ক) 25 মিটার
  2. খ) 30 মিটার
  3. গ) 15 মিটার
  4. ঘ) 20 মিটার
সঠিক উত্তর:
খ) 30 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 45 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে 60º কোন উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
খুঁটিটি x মিটার উচুঁতে ভেঙ্গেছিল
∴ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (45 - x) মিটার

আমরা জানি,
∴ cos60° = x/(45 - x)
বা, 1/2 = x/(45 - x)
বা, 2x = 45 - x
বা, 3x = 45
∴ x = 15

∴ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (45 - 15) মিটার
= 30 মিটার।
২৮.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ৩ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে?
  1. ক) ১২০ লিটার
  2. খ) ১২৫ লিটার
  3. গ) ১০০ লিটার
  4. ঘ) ৬০ লিটার
সঠিক উত্তর:
ক) ১২০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ৩ : ১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে?

সমাধান:
আম : কমলা = ৩ : ১
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৩ + ১ = ৪

মিশ্রণে আমের রসের পরিমাণ = ৬০ × ৩/৪ = ৪৫ লিটার
মিশ্রণে কমলার রসের পরিমাণ = ৬০ × ১/৪ = ১৫ লিটার

ধরি,
মিশ্রণে কমলার রসের পরিমাণ ক লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে।

প্রশ্নমতে,
৪৫ : ১৫ + ক = ১ : ৩
বা, ১৫ + ক = (৪৫ × ৩)
বা, ক = ১৩৫ - ১৫
∴ ক = ১২০ 

∴ মিশ্রণে কমলার রসের পরিমাণ ১২০ লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ : ৩ হবে।
২৯.
২৪০ টি শিয়াল ও মোরগের পায়ের সংখ্যা ৬০০টি হলে মোরগের সংখ্যা কত?
  1. ক) ৬০টি
  2. খ) ১৮০টি
  3. গ) ১২০টি
  4. ঘ) ২৪০টি
সঠিক উত্তর:
খ) ১৮০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ টি শিয়াল ও মোরগের পায়ের সংখ্যা ৬০০টি হলে মোরগের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
মোরগের সংখ্যা = ক টি
শিয়ালের সংখ্যা = (২৪০ - ক) টি

প্রশ্নমতে,
২ক + ৪(২৪০ - ক) = ৬০০
বা, ২ক + ৯৬০ - ৪ক = ৬০০
বা, - ২ক = ৬০০ - ৯৬০
বা, ২ক = ৩৬০
বা, ক = ৩৬০/২
∴ ক = ১৮০

∴ মোরগের সংখ্যা ১৮০টি।
৩০.
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) বৃহস্পতিবার
সঠিক উত্তর:
ঘ) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?

সমাধান:
২৮ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট = ৪ + ৩০ + ১ = ৩৫ দিন 

আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

৩৫ দিন =  (৫ × ৭) + ৬ দিন 

৩৬তম দিন = শুক্রবার
৩৫তম দিন =  বৃহস্পতিবার।
৩১.
হলে b = কত?
  1. ক) 16
  2. খ) 12
  3. গ) 32
  4. ঘ) 42
সঠিক উত্তর:
গ) 32
উত্তর
সঠিক উত্তর:
গ) 32
ব্যাখ্যা
প্রশ্ন: হলে b = কত?

সমাধান:

বা, log√8b = 10/3
বা, b = (√8)10/3
বা, b = (81/2)10/3
বা, b = (2)3 × 1/2 × 10/3
বা, b = 25
∴ b = 32
৩২.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 40 বর্গমিটার
  2. খ) 100 বর্গমিটার
  3. গ) 50 বর্গমিটার
  4. ঘ) 25 বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) 25 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 25 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ধরি,
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a মি.

এখন,
a2 + a2 = 102
বা, 2a2 = 100
বা, a2 = 50

আমরা জানি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a 
= (1/2) × a2
= (1/2) × 50
= 25 বর্গমিটার
৩৩.
যদি  x2 + y2 = 50 এবং x + y = 8 হলে x - y এর মান কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি  x2 + y2 = 50 এবং x + y = 8 হলে x - y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 + y2 = 50
x + y = 8

এখন,
x2 + y2 = 50
বা, 2(x2 + y2)= 100
বা, (x + y)2 + (x - y)2 = 100
বা, (8)2 + (x - y)2 = 100
বা, 64 + (x - y)2 = 100
বা, (x - y)2 = 100 - 64
বা, (x - y)2 = 36
∴ x - y = 6
৩৪.
যদি একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪৮ মিনিটে ৪ কি.মি. যায় এবং স্রোতের গতি ১ কি.মি./ঘণ্টা হয় তাহলে স্থির পানিতে নৌকার গতি কত? 
  1. ক) ৫ কি.মি./ঘণ্টা
  2. খ) ৪ কি.মি./ঘণ্টা
  3. গ) ৬ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৩ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৬ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৪৮ মিনিটে ৪ কি.মি. যায় এবং স্রোতের গতি ১ কি.মি./ঘণ্টা হয় তাহলে স্থির পানিতে নৌকার গতি কত? 

সমাধান: 
স্রোতের প্রতিকূলে, 
নৌকাটি ৪৮ মিনিটে যায় ৪ কি.মি.
নৌকাটি ১ মিনিটে যায় ৪/৪৮ কি.মি.
নৌকাটি ৬০ মিনিটে যায় (৪ × ৬০)/৪৮ কি.মি.
= ৫ কি.মি.

স্রোতের গতি ১ কি.মি./ঘণ্টা 
স্থির পানিতে নৌকার গতি = x  কি.মি./ঘণ্টা  

প্রশ্নমতে,
x  -  ১ = ৫
বা, x  = ৫ + ১
∴ x = ৬

∴ স্থির পানিতে নৌকার গতি = ৬ কি.মি./ঘণ্টা
৩৫.
x4 + 2x2 + 1 = 5x2 হলে x3 + 1/x3 = কত?
  1. ক) √5
  2. খ) 3√5
  3. গ) 2√5
  4. ঘ) 5√5
সঠিক উত্তর:
গ) 2√5
উত্তর
সঠিক উত্তর:
গ) 2√5
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + 2x2 + 1 = 5x2 হলে x3 + 1/x3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
x4 + 2x2 + 1 = 5x2
⇒ (x2)2 + 2 . x2 . 1 + 12 = 5x2
⇒ (x2 + 1)2 = (√5x)2
⇒ x2 + 1 = √5x
⇒ (x2/x) + (1/x) = √5
∴ x + 1/x = √5

x3 + 1/x3
= (x + 1/x)3 - 3 . x . 1/x . (x + 1/x)
= (√5)3 - 3 . √5
= 5√5 - 3√5
= 2√5
৩৬.
(2x2 - 8) এবং (4x2 + 20x + 24) এর গ.সা.গু নিচের কোনটি?
  1. ক) x + 2
  2. খ) x - 2
  3. গ) x + 4
  4. ঘ) 2(x + 2)
সঠিক উত্তর:
ঘ) 2(x + 2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2(x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x2 - 8) এবং (4x2 + 20x + 24) এর গ.সা.গু নিচের কোনটি?

সমাধান:
১ম রাশি = 2x2 - 8
= 2(x2 - 4)
= 2(x + 2) (x - 2)

২য় রাশি = 4x2 + 20x + 24
= 4(x2 + 5x + 6)
= 4(x2 + 2x + 3x + 6)
= 4{x(x + 2) + 3(x + 2)}
= 2 × 2(x + 2)(x + 3)

∴ নির্ণেয় গ.সা.গু = 2(x + 2)
৩৭.
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
  1. ক) তাপ শক্তি
  2. খ) বিদ্যুৎ শক্তি
  3. গ) রাসায়নিক শক্তি
  4. ঘ) চুম্বক শক্তি
সঠিক উত্তর:
গ) রাসায়নিক শক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাসায়নিক শক্তি
ব্যাখ্যা
• সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 

 • সালোক সংশ্লেষণ:
- যে উদ্ভিদ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ঐ রাসায়নিক শক্তি দিয়ে কার্বন ডাই-অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে।
- যেহেতু সালোক সংশ্লেষনের সময় কার্বন-ডাই-অক্সাইড শর্করা জাতীয় খাদ্যে রূপান্তরিত হয় সুতরাং ফটোসিনথেসিস প্রক্রিয়ার এই অংশকে কার্বন আত্তীকরণ পদ্ধতি বলে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
কোনটি বায়ুর উপাদান নয়?
  1. ক) জলীয় বাষ্প
  2. খ) আর্গন
  3. গ) সোডিয়াম
  4. ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর:
গ) সোডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) সোডিয়াম
ব্যাখ্যা
সোডিয়াম বায়ুর উপাদান নয়।

বায়ুমন্ডলের উপাদান (Elements of Atmosphere):
-বায়ুমন্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয়বাষ্পের সংমিশ্রনে গঠিত।
- বায়ুমন্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন (২০.৭১%), যা মোট উপাদানগুলোর প্রায় ৯৯%।
- অবশিষ্ট ১% অন্যান্য উপাদান। 



উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৯.
সুষম খাদ্যের বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে
  2. খ) খাদ্যে প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে
  3. গ) খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত হবে ৪ : ১ : ১
  4. ঘ) সবগুলো
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশন 'ক' এবং 'খ' উভয় সুষম খাদ্যের বৈশিষ্ট্য কিন্তু অপশন 'গ' সুষম খাদ্যের বৈশিষ্ট্য নয়।  সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত হবে ১ : ১ : ৪. অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

সুষম খাদ্য:
- যে খাদ্যবস্তু দেহের চাহিদা অনুসারে পরিমিত প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে শরীরকে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম রাখে তাকে সুষম খাদ্য বলে।
- সুষম খাদ্য বয়স, লিঙ্গ, পরিশ্রম, শারীরিক অবস্থা, আবহাওয়া ও আয়ের উপর ভিত্তি করে করা হয়।

সুষম খাদ্যের বৈশিষ্ট্য:
১. একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে।
২. খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত হবে ১ : ১ : ৪ .
৩. সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসবজি থাকতে হবে।
৪. খাদ্যের প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে।
৫. সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
গ্রিন হাউজ কী?
  1. ক) সবুজ আলোর আলোকিত ঘর
  2. খ) সবুজ গাছপালা
  3. গ) কাঁচের তৈরি ঘর
  4. ঘ) সবুজ ভবনের নাম
সঠিক উত্তর:
গ) কাঁচের তৈরি ঘর
উত্তর
সঠিক উত্তর:
গ) কাঁচের তৈরি ঘর
ব্যাখ্যা
• গ্রিন হাউজ হলো কাঁচের তৈরি ঘর। 

গ্রিন হাউজ:
- শীতপ্রধান দেশে গ্রিন হাউসের (কাঁচ নির্মিত একটি ঘর) মাধ্যমে কৃত্রিমভাবে সবুজ উদ্ভিদ জন্মানো হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রিন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাস কর্তৃক বায়ুমণ্ডলের এইরূপ তাপ বৃদ্ধির প্রক্রিয়াকে গ্রিন হাউস অ্যাফেক্ট বলে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো- কার্বন ডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ক্লোরোফ্লোরোকার্বন (CFC)।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
চৌম্বক কম্পাস বা দিকদর্শন যন্ত্রে কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
  1. ক) প্রাকৃতিক চুম্বক
  2. খ) সংকর চুম্বক
  3. গ) স্থায়ী চুম্বক
  4. ঘ) অস্থায়ী চুম্বক
সঠিক উত্তর:
গ) স্থায়ী চুম্বক
উত্তর
সঠিক উত্তর:
গ) স্থায়ী চুম্বক
ব্যাখ্যা
• চৌম্বক কম্পাস বা দিকদর্শন যন্ত্রে স্থায়ী চুম্বক ব্যবহৃত হয়।

স্থায়ী চুম্বক:
- যে সকল চুম্বকের চুম্বকত্ব সহজে নষ্ট হয় না তাকে স্থায়ী চুম্বক বলে।
- প্রকৃতিতে প্রাপ্ত চুম্বক স্থায়ী হলেও তা দুর্বল প্রকৃতির হয়। তাই চৌম্বক পদার্থের সাথে অন্য পদার্থের মিশ্রণে অথবা বিশেষ প্রক্রিয়ায় (স্পর্শ-ঘর্ষণ পদ্ধতি) স্থায়ী শক্তিশালী চুম্বক তৈরি করা হয়।

স্থায়ী চুম্বকের ব্যবহার:
- সমুদ্রে জাহাজ নিয়ন্ত্রণের জন্য চৌম্বক কম্পাস বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে।
- এটি Navigation-এর অন্তর্ভুক্ত একটি যন্ত্র।  
- পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে মুক্তভাবে ঘূর্ণনক্ষম চুম্বক শলাকা সর্বদা উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করে।
- চুম্বকের এ ধর্মকে কাজে লাগিয়ে চৌম্বক কম্পাস তৈরি করা হয়েছে।
- চৌম্বক কম্পাস একটি মুক্তভাবে ঘূর্ণনক্ষম চৌম্বক শলাকা দিয়ে গঠিত। চুম্বক শলাকার অবস্থান দেখে দিক নির্ণয় করা হয়।
- এছাড়াও মাইক্রোফোন ও স্পিকার, বৈদ্যুতিক মোটরে ইত্যাদিতে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়ে থাকে।

উৎস: পদার্থবিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪২.
পটাশ অ্যালামকে কী বলা হয়?
  1. ক) কস্টিক সোডা
  2. খ) ফিটকিরি
  3. গ) চুন
  4. ঘ) সাবান
সঠিক উত্তর:
খ) ফিটকিরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিটকিরি
ব্যাখ্যা
• পটাশ অ্যালামকে ফিটকিরি বলা হয়।

পটাশ অ্যালাম:
- পটাশ অ্যালাম বা ফিটকিরি একটি দ্বি-লবণ। 
- পটাশ অ্যালাম সাধারণ মানুষের কাছে ফিটকিরি নামে পরিচিত। 
- এটি সাধারণত পানি বিশুদ্ধকরণ কাজে ব্যবহৃত হয়। 
- এটি একটি দ্বি-লবণ অর্থাৎ দুটি লবণ (পটাসিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট) এর সাধারণ মিশ্রণ।
- অ্যালাম কঠিন অবস্থায় সুনির্দিষ্ট আকৃতির কেলাস। 
- পটাস অ্যালামে 24 অণু কেলাস পানি যুক্ত থাকে। 
- এর রাসায়নিক সংকেত K2SO4.Al2(SO4)3 24H2O.

উৎস: রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
সঠিক উত্তর:
গ) তাজউদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাজউদ্দিন আহমেদ
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন- তাজউদ্দিন আহমেদ। 

মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়।
- এটিই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।
- এই সরকার ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
- এই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। 
- এ সরকার গঠনের মাত্র ২ ঘণ্টা পর পাকিস্তানি বিমান বাহিনী মুজিবনগরে বোমাবর্ষণ করে মেহেরপুর দখল করে নেয়।
- পরে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার ৮ নং থিয়েটার রোডে স্থানান্তর করা হয়।

সরকার গঠন:
• রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
• উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম
• প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ
• স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী: এ এইচ এম কামরুজ্জামান
• অর্থ-বাণিজ্য মন্ত্রী: এম মনসুর আলী
• পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মুশতাক আহমেদ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৪.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ১১ টি
  2. খ) ১০ টি
  3. গ) ৩৯ টি
  4. ঘ) ৬৪ টি
সঠিক উত্তর:
ঘ) ৬৪ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৪ টি
ব্যাখ্যা
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়।
- এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ফোর্স তিনটি হলো- জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৫.
বর্তমানে নরেন্দ্র মোদী ভারতের কত তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন?
  1. ক) ১৩তম
  2. খ) ১৪তম
  3. গ) ১২তম
  4. ঘ) ১৫তম
সঠিক উত্তর:
খ) ১৪তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪তম
ব্যাখ্যা
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন।
- তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।

উৎস: টাইমস্‌ অব ইন্ডিয়া রিপোর্ট ও নরেন্দ্র মোদী ওয়েবসাইট।
৪৬.
বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) যমুনা
  2. খ) পদ্মা
  3. গ) নাফ
  4. ঘ) কর্ণফুলি
সঠিক উত্তর:
গ) নাফ
উত্তর
সঠিক উত্তর:
গ) নাফ
ব্যাখ্যা
নাফ নদী:
- টেকনাফ বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা।
- এটি কক্সবাজার জেলায় অবস্থিত। 
- টেকনাফ মায়ানমারের সীমান্তবর্তী নাফ নদীর তীরে অবস্থিত। 
- কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত প্রলম্বিত খাঁড়ি সদৃশ নাফ নদী মায়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে।
- আরাকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় থেকে উৎসারিত নাফ নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে। 
- বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত।
- মায়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।

উৎস: টেকনাফ উপজেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া। 
৪৭.
বাংলাদেশ কত সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO- Food and Agricultural Organization) সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- পরে ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 
- প্রতিবছর বিশ্বব্যাপী ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: FAO ওয়েবসাইট।
৪৮.
বাংলাদেশে বসবাসকারী হাজংদের অধিকাংশ কোন ধর্মাবলম্বী?
  1. ক) বৌদ্ধ
  2. খ) হিন্দু
  3. গ) খ্রিস্টান
  4. ঘ) জৈন
সঠিক উত্তর:
খ) হিন্দু
উত্তর
সঠিক উত্তর:
খ) হিন্দু
ব্যাখ্যা
- হাজংরা ধর্মীয় বিশ্বাসে হিন্দু ধর্মাবলম্বী। 
- হাজং জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস ময়মনসিংহ জেলায়।
- এছাড়া নেত্রকোনা, শেরপুর ও সিলেট জেলাতেও হাজংদের বসবাস রয়েছে। 
- হাজংদের আদি নিবাস উত্তর বার্মায়।
- এদের সমাজ কাঠামো পিতৃতান্ত্রিক।
- হাজং শব্দের অর্থ ‘মাটির পোকা’।

উৎস: বাংলাপিডিয়া। 
৪৯.
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মোট আসন সংখ্যা কতটি?
  1. ক) ১০০
  2. খ) ৪০০
  3. গ) ৪৩৫
  4. ঘ) ৪২৫
সঠিক উত্তর:
গ) ৪৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩৫
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট।
- মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ এবং
- উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা ৪৩৫টি
- অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে আসন সংখ্যা ১০০টি।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট। 
৫০.
বর্তমানে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ' বীরপ্রতীক' খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন?
  1. ক) ৬৭ জন
  2. খ) ৬৮ জন
  3. গ) ৪২৪ জন
  4. ঘ) ৪২৬ জন
সঠিক উত্তর:
গ) ৪২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২৪ জন
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
- ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়-
• বীরশ্রেষ্ঠ- ৭ জন
• বীর উত্তম- ৬৮ জন
• বীর বিক্রম- ১৭৫ জন
• বীর প্রতীক- ৪২৬ জন।

- তাদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।
- এরা হলেন:
• লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
• লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
• লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
• নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)। 

- বর্তমানে মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা- মোট ৬৭২ জন। 
• বীরশ্রেষ্ঠ- ৭ জন
• বীর উত্তম- ৬৭ জন
• বীর বিক্রম- ১৭৪ জন
• বীর প্রতীক- ৪২৪ জন। 

- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে শহীদ হন কর্নেল জামিল।
- তিনি ২০০৯ সালে বীর উত্তম উপাধি পান।
অর্থাৎ, সব মিলিয়ে বর্তমানে বীর উত্তম খেতাব প্রাপ্ত- ৬৮ জন। 

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট। 
৫১.
নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে?
  1. ক) ১৮৯৩ সালে
  2. খ) ১৯০২ সালে
  3. গ) ১৯০৬ সালে
  4. ঘ) ১৯১৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৮৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৯৩ সালে
ব্যাখ্যা
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
পরবর্তীতে,
• ১৯০২ সালে অস্ট্রেলিয়া
• ১৯০৬ সালে ফিনল্যান্ড এবং
• ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে। 
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।

- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরব বিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে। 
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে। 

উৎস: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট।
৫২.
ওআইসির অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. ক) আরবি
  2. খ) ইংরেজি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। 
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে (দ্বিতীয় সম্মেলন) ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথা: 
• আরবি
• ইংরেজি এবং
• ফরাসি। 

উৎস: ওআইসি ওয়েবসাইট। 
৫৩.
বাংলাদেশের কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি-
  1. ক) উন্নত ধানের জাত
  2. খ) উন্নত গমের জাত
  3. গ) উন্নত আলুর জাত
  4. ঘ) উন্নত ভুট্টার জাত
সঠিক উত্তর:
খ) উন্নত গমের জাত
উত্তর
সঠিক উত্তর:
খ) উন্নত গমের জাত
ব্যাখ্যা
উন্নতজাতের ফসলের জাত:
ধান: হীরা, ব্রিশাইল,ইরাটম, ব্রি হাইব্রিড, সোনার বাংলা, টিয়া, ময়না, ঝলক, বিজলি, মধুমতি ইত্যাদি। 
গম: বলাকা, দোয়েল, শতাব্দী, অগ্রণী, সোনালিকা, আনন্দ, আকবর, কাঞ্চন ইত্যাদি। 
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ ইত্যাদি।
তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ ইত্যাদি। 

তামাক: সুমাত্রা ও ম্যানিলা। 
আলু: গ্রানূলা, মাল্টা, পেট্রোনিজ, ডায়মন্ড, কার্ডিনাল, ফেন্সিনা, ক্যারেজ, লেডিরোজ ইত্যাদি। 
আম: হিমসাগর, ল্যাংরা, গোপালভোগ, খিরশাপতি, ফজলী, বোম্বাই, আম্রপালি, বারিআম-১, বারিআম-৪, থোকাফজলী, মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ ইত্যাদি। 

পেঁয়াজ: তাহেরপুরী, সুখসাগর। 
বাধাকপি: প্রতিভা, অগ্রদুত। 

উৎস: বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন।