পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ১৮: বিষয়: বাংলা টপিক: বাংলা ভাষার শব্দভান্ডার ও পদ প্রকরণ। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই (উভয় সংস্করণ), বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ বা যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
"শ্রবণ" কোন প্রকার বিশেষ্য?
  1. শ্রেণিবাচক
  2. নামবাচক
  3. ভাববাচক
  4. সমষ্টিবাচক
ব্যাখ্যা
ভাববাচক বিশেষ্য:
- যে বিশেষ্যপদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে।

যেমন:
- ভোজন, শয়ন, দর্শন, গমন, শ্রবণ, করা, দেখা, শোনা ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
নিচের কোনটি অনুগামী সমুচ্চয়ী অব্যয়?
  1. অথবা
  2. বা
  3. যদি
  4. অথচ
ব্যাখ্যা
অনুগামী সমুচ্চয়ী অব্যয়:
- যে, যদি, যদিও, যেন।

যেমন:
- এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।

অন্যদিকে,
বিয়োজক অব্যয় - বা, অথবা, নতুবা, নয়তো।
সংকোচক অব্যয় - অথচ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
বিশেষ্য পদ কোনটি?
  1. উদ্ধত
  2. অভ্যাস
  3. নাব্য
  4. ভেতো
ব্যাখ্যা
• বিশেষ্য পদ - অভ্যাস

অন্যদিকে,
বিশেষণ পদের উদাহরণ:
- ভেতো,
- নাব্য,
- উদ্ধত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'টোকাই' কোন শব্দ?
  1. দেশি
  2. সংস্কৃত
  3. ফরাসি
  4. হিন্দি
ব্যাখ্যা
• 'টোকাই' দেশি শব্দ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পথে পথে জিনিসপত্র কুড়িয়ে জীবিকা নির্বাহ করে এমন উচ্ছৃজীবী বালকবালিকা।

দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, মুন্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে।
- এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি নির্দেশক সর্বনাম?
  1. কেউ
  2. সেগুলো
  3. অন্য
  4. কাদের
ব্যাখ্যা
বাংলা ভাষায় সর্বনাম পদ নানারকম হয়:

যেমন:
১. ব্যক্তিবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তিনি, এরা, ওরা ইত্যাদি।
২. নির্দেশক সর্বনাম: এ, এটি, সেটি, সেগুলো ইত্যাদি।
৩. সাকল্যবাচক সর্বনাম: সকল, সব, সমুদয় ইত্যাদি।
৪. সাপেক্ষ সর্বনাম: যে-সে, যা-তা, যিনি-তিনি ইত্যাদি।
৫. প্রশ্নসূচক সর্বনাম: কী, কার, কাদের, কিসে ইত্যাদি।
৬. অনির্দেশক সর্বনাম: কেউ, কোন, কেহ, কিছু ইত্যাদি।
৭. আত্মবাচক সর্বনাম: স্বয়ং, নিজ, খোদ, আপনি ইত্যাদি।
৮. অন্যাদিবাচক সর্বনাম: অন্য, অপর, পর ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
'চাবি' কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. গুজরাটি
  3. চিনা
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• 'চাবি' 'পর্তুগিজ' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- তাল্য বন্ধ করা ও খোলার শলাকা,
- যন্ত্রাদি চালু বা বন্ধ করার কাঠিবিশেষ (গাড়ির চাবি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  1. আমি বাড়ি গিয়ে খাব।
  2. বিথু গান গায়।
  3. সেতু স্কুলে যায়।
  4. ভালো করে পড়াশোনা করবে।
ব্যাখ্যা
সমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।

যেমন:
সেতু স্কুলে যায়।
বিথু গান গায়।
ভালো করে পড়াশোনা করবে।

অসমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।

যেমন:
আমি বাড়ি গিয়ে .......
সে বই নিয়ে

এখানে 'গিয়ে', 'নিয়ে' ক্রিয়ার দ্বারা কথা শেষ হয় নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই।
যেমন:
আমি বাড়ি গিয়ে খাব।
সে বই নিয়ে পড়তে বসেছে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
'ভবন' কোন ভাষার শব্দ?
  1. বাংলা
  2. ফারসি
  3. আরবি
  4. সংস্কৃত
ব্যাখ্যা
• 'ভবন' সংস্কৃত ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- আলয়, গৃহ, বাসস্থান।

তৎসম শব্দ:
- যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ [তৎ (তার)+ সম (সমান)]=তার সমান অর্থাৎ সংস্কৃত। উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন বাক্যে দ্বিকর্মক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  1. স্বপন লিখছে।
  2. স্বপন চিঠি লিখছে।
  3. শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন।
  4. কাঞ্চন বই পড়ছে।
ব্যাখ্যা
দ্বিকর্মক ক্রিয়া:
- যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।

যেমন:
শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন।
মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন।

অন্যদিকে,
সকর্মক ক্রিয়া - স্বপন চিঠি লিখছে। কাঞ্চন বই পড়ছে।
অকর্মক ক্রিয়া - স্বপন লিখছে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১০.
নিচের কোনটি আরবি শব্দ?
  1. দফতর
  2. বাকি
  3. তোশক
  4. দরবার
ব্যাখ্যা
• আরবি শব্দ - বাকি
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- অবশিষ্ট অংশ,
- প্রাপ্য টাকা।

অন্যদিকে,
ফারসি শব্দ - দরবার, তোশক, দফতর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
"চাহিদা" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. ফরাসি
  3. আরবি
  4. বাংলা
ব্যাখ্যা
• "চাহিদা" শব্দটি 'বাংলা' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা,
- ক্রয়ের ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
কোনটি ফারসি শব্দ?
  1. রায়
  2. কেচ্ছা
  3. রসদ
  4. গায়েব
ব্যাখ্যা
• ফারসি শব্দ - রসদ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সৈন্যদের আহার্য,
- খোরাক,
- উপকরণ।

অন্যদিকে,
আরবি শব্দ - গায়েব, কেচ্ছা, রায়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
কোনটি আরবি শব্দ?
  1. কসাই
  2. খারাপ
  3. ফসল
  4. সবগুলোই
ব্যাখ্যা
আরবি শব্দ:
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- তকদির,
- ফসল, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।