পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ৩১ আগস্ট, ২০২৪সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদের নাম: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [ATEO] পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২০.০৯.২০১২ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ৩১ আগস্ট, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
'শ্রীকৃষ্ণকীর্তন' শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন?
  1. আশুতোষ ভট্টাচার্য
  2. বসন্তরঞ্জন রায়
  3. মুহম্মদ শহীদুল্লাহ
  4. হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
বসন্তরঞ্জন রায়
উত্তর
সঠিক উত্তর:
বসন্তরঞ্জন রায়
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত।
- এগ্রন্থের লেখক বড়ু চণ্ডীদাস।
- এটি বাংলা ভাষায় কোন লেখকের প্রথম এককগ্রন্থ।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণবমহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে। এগুলো হলো -
- জন্মখণ্ড,
- তাম্বুল খণ্ড,
- দানখণ্ড,
- নৌকাখণ্ড,
- ভারখণ্ড,
- ছত্রখণ্ড,
- বৃন্দাবন খণ্ড,
- কালিয়দমন খণ্ড,
- যমুনা খণ্ড,
- হার খণ্ড,
- বাণ খণ্ড,
- বংশী খণ্ড ও
- বিরহ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।' এই পঙক্তি দুটির রচয়িতা-
  1. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  2. মনোমোহন বসু
  3. মদনমোহন তর্কালঙ্কর
  4. হরিনাথ মজুমদার
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কর
উত্তর
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কর
ব্যাখ্যা
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' পঙ্‌ক্তিটি মদনমোহন তর্কালঙ্কার এর 'আমার পণ' কবিতার অন্তর্গত।

মদনমোহন তর্কালঙ্কার:
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পারিবারিক উপাধি ‘চট্টোপাধ্যায়’ হলেও প্রাপ্ত উপাধি ‘তর্কালঙ্কার’ হিসেবেই তিনি সুপরিচিত।
- তিন খণ্ডে প্রকাশিত তাঁর শিশু শিক্ষা (১৮৪৯ ও ১৮৫৩) শিশুদের উপযোগী একটি অনন্যসাধারণ গ্রন্থ।
- ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ শিশুপাঠ্য এই বিখ্যাত কবিতাটি তাঁরই রচনা।

মদনমোহনের মৌলিক কাব্যগ্রন্থ:
- রসতরঙ্গিণী (১৮৩৪) ও
- বাসবদত্তা (১৮৩৬)।

আমার পণ-
মদনমোহন তর্কালঙ্কার

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভাল মনে।
ভাইবোন সকলেরে যেন ভালবাসি,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভাল ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে
সকালে উঠিয়া এই বলি মনে মনে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'কালান্তর' শীর্ষক প্রবন্ধ প্রন্থের রচয়িতা কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
  3. প্রমথ চৌধুরী
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'কালান্তর' প্রবন্ধ:
- রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক প্রবন্ধের গ্রন্থ কালান্তর।
- এটি প্রথমে ১৯৩৭ সালে প্রকাশিত হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- পঞ্চভূত,
- বিচিত্র প্রবন্ধ,
- সাহিত্য,
- মানুষের ধর্ম,
- কালান্তর,
- সভ্যতার সংকট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন?
  1. সমর সেন
  2. বুদ্ধদেব বসু
  3. মোহিতলাল মজুমদার
  4. জসীম উদ্‌দীন
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
পঞ্চপান্ডব:
- তিরিশের দশকে বাংলা কবিতার নব্যধারার আন্দোলনে প্রধান পাঁচজন কবি ছিলেন।
- তাদের পঞ্চপান্ডব বলা হত।
- তাঁরা কাব্যচর্চায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন।

আধুনিকতাবাদী পঞ্চপান্ডব লেখক হচ্ছেন:
- জীবনানন্দ দাশ,
- অমিয় চক্রবর্তী,
- বুদ্ধদেব বসু,
- বিষ্ণু দে,
- সুধীন্দ্রনাথ দত্ত।
পঞ্চপান্ডবের অন্তর্ভূক্ত কবিরা রবীন্দ্র কাব্য-ধারার বিরোধী ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'ব্রজবুলি' তে কোন কবি পদাবলি রচনা করেন?
  1. চণ্ডীদাস
  2. জ্ঞানদাস
  3. বিদ্যাপতি
  4. গোবিন্দ দাস
সঠিক উত্তর:
বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাপতি
ব্যাখ্যা
বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি।
- তিনি ছিলেন পঞ্চদশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ।
- এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- ‘মৈথিল কোকিল’ বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়।
- বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
- কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে ‘মৈথিল কোকিল’ বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সার্ধশত জন্মবার্ষিকী' এখানে 'সার্ধশত' কোন ধরনের শব্দ?
  1. তারিখবাচক
  2. সংখ্যাবাচক
  3. ক্রমবাচক
  4. আধিক্যবাচক
সঠিক উত্তর:
ক্রমবাচক
উত্তর
সঠিক উত্তর:
ক্রমবাচক
ব্যাখ্যা
ক্রমবাচক সংখ্যা:
- একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়।
যেমন- দ্বিতীয় লোকটিকে ডাক।
- এখানে গণনায় একজনের পরের লোকটিকে বোঝানো হয়েছে।
- দ্বিতীয় লোকটির আগের লোকটিকে বলা হয় 'প্রথম' এবং প্রথম লোকটির পরের লোকটিকে বলা হয় দ্বিতীয়।
- এরূপ- তৃতীয়, চতুর্থ, একাদশ, ঊনবিংশ, সার্ধশত ইত্যাদি।

অন্যদিকে,
তারিখবাচক শব্দ:
- বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়, তাকে তারিখবাচক শব্দ বলে।
- যেমন-পয়লা বৈশাখ, বাইশে শ্রাবণ ইত্যাদি।
- তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়।
- বাকি শব্দ বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০১৯)।
.
'মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন' এখানে 'শিশু' কে -
  1. প্রযোজক কর্তা
  2. মুখ্য কর্ম
  3. প্রযোজক ক্রিয়া
  4. প্রযোজ্য কর্তা
সঠিক উত্তর:
প্রযোজ্য কর্তা
উত্তর
সঠিক উত্তর:
প্রযোজ্য কর্তা
ব্যাখ্যা
প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া:
- যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া বলে।
যেমন:
- 'মা শিশুকে খাওয়াচ্ছেন'।

• বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া, 'মা' প্রযোজক কর্তা এবং 'শিশুকে' প্রযোজ্য কর্তা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০০১৯ সংস্করণ।
.
জসীম উদ্‌দীনের 'আসমানী' চরিত্রটির বাড়ি কোথায়?
  1. গোপালগঞ্জ
  2. ফরিদপুর
  3. রাজবাড়ী
  4. মাদারীপুর
সঠিক উত্তর:
ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ফরিদপুর
ব্যাখ্যা
- 'আসমানী' কবিতাটি পল্লিকবি জসীম উদ্‌দীন এর 'এক পয়সার বাঁশী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- কবিতায় 'আসমানী' চরিত্রটির বাড়ি ফরিদপুর সদরের ইষান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম।

কবিতাটির কিছু অংশ নিম্নরূপ:

'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।

• জসীম উদ্‌দীন:
- ১৯০৩ সালের ১লা জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে তাঁর জন্ম।
- তাঁর পিতা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক।
- জসীম উদ্‌দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী।
- ‘পল্লীকবি’ হিসেবে তাঁর বিশেষ ও স্বতন্ত্র পরিচিতি রয়েছে।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নকশী কাঁথার মাঠ।
- সোজন বাদিয়ার ঘাট।
- মাটির কান্না।
- ভয়াবহ সেই দিনগুলিতে।
- বালুচর।
- রাখালী (তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে)।
- রূপবতী ইত্যাদি।

• তাঁর রচিত নাটক:
- পদ্মাপাড়।
- বেদের মেয়ে।
- পল্লীবধূ।
- মধুমালা।
- গ্রামের মায়া ইত্যাদি।

• শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী।
- হাসু।
- ডালিম কুমার।

• তাঁর রচিত ভ্রমণকাহিনী:
- চলে মুসাফির।
- হলদে পরীর দেশ।
- যে দেশে মানুষ বড়।
• তাঁর রচিত উপন্যাস: বোবা কাহিনী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন শব্দটি ভুল?
  1. মরূদ্যান
  2. কটূক্তি
  3. পরিপক্ক
  4. অঞ্জলি
সঠিক উত্তর:
পরিপক্ক
উত্তর
সঠিক উত্তর:
পরিপক্ক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'পরিপক্ব'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত ভাষার শব্দ।

অন্যদিকে,
- মরূদ্যান,
- কটূক্তি,
- অঞ্জলি।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'সংস্কৃতির ভাঙ্গা সেতু' প্রবন্ধগ্রন্থের লেখক কে?
  1. আখতারুজ্জামান ইলিয়াস
  2. নীলিমা ইব্রাহীম
  3. মাযহারুল ইসলাম
  4. হায়াৎ মামুদ
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
• 'সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থটির রচয়িতা - আখতারুজ্জামান ইলিয়াস

আখতারুজ্জামান ইলিয়াস:
- পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- তাঁর পৈতৃক নিবাস বগুড়া শহরের নিকটবর্তী চেলোপাড়ায়।
• তিনি কথাসাহিত্যিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
- বিশেষত, তাঁর রচনাশৈলীর ক্ষেত্রে যে স্বকীয় বর্ণনারীতি ও সংলাপে কথ্যভাষার ব্যবহার লক্ষণীয় তা সমগ্র বাংলা কথাশিল্পে অনন্যসাধারণ।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- অন্যঘরে অন্যস্বর,
- দোজখের ওম,
- খোয়াবনামা,
- সংস্কৃতির ভাঙা সেতু ইত্যাদি।

উল্লেখ্য,
- সংস্কৃতি কথা - মোতাহের হোসেন চৌধুরী।
- সংস্কৃতির চড়াই উৎরাই - শওকত ওসমান।
- সভ্যতার সংকট - রবীন্দ্রনাথ ঠাকুর।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'আত্মজা ও একটি করবী গাছ' কে লিখেছেন
  1. হাসান আজিজুল হক
  2. সৈয়দ মুজতবা আলী
  3. শামসুদ্দীন আবুল কালাম
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
উত্তর
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
ব্যাখ্যা
আত্মজা ও একটি করবী গাছ:
- হাসান আজিজুল হকের আটটি গল্পের সমাহারে সমৃদ্ধ 'আত্মজা ও একটি করবী গাছ' গ্রন্থটি।
- বইটি প্রথম প্রকাশিত হয়েছে ১৯৬৭ সালে।
- দেশ বিভাগের ফলে সৃষ্ট ব্যক্তিচরিত্রের নৈতিক স্খলন সাম্প্রদায়িকতা এবং সংশ্লিষ্ট কারণে সৃষ্ট চরম হতাশা ও দারিদ্র্য, উত্তেজক পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে রচিত হয় 'আত্মজা ও একটি করবী গাছ', 'পরবাসী', 'সারাদুপুর', 'অন্তর্গত নিষাদ', 'মারী', 'উটপাখি', 'সুখের সন্ধানে', 'আমৃত্যু আজীবন' এই আটটি গল্প।
- বাংলাদেশের বাংলা ছোটগল্পের ধারায় এই গল্পগ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ।
• উল্লেখযোগ্য চরিত্র:
- ইনাম,
- ফেকু,
- সুহাস ইত্যাদি।

হাসান আজিজুল হক:
- তিনি মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত।
- তিনি ১৯৩৯ সালের ২রা ফেব্রুয়ারি, যবগ্রাম, বর্ধমান, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।
- ১৯৬০ সাল থেকে লেখক হিসেবে নিজেকে তৈরি করার সিদ্ধান্ত নিয়ে সক্রিয় সাহিত্যচর্চার আরম্ভ।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্র বিভাগে অধ্যাপনা শেষে তিনি অবসর নিয়েছেন।
- তিনি আদমজি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, আলাওল পুরস্কার, অগ্রণী পুরস্কার, আনন্দ পুরস্কার লাভ করেন।
- তাঁর গল্প ইংরেজি, হিন্দি, উর্দু, রুশ ও চেক ভাষায় অনূদিত হয়েছে।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- সমুদ্রের স্বপ্ন,
- শীতের অরণ্য,
- আত্মজা ও একটি করবী গাছ,
- জীবন ঘষে আগুন,
- নামহীন গোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- আমরা অপেক্ষা করছি,
- রোদে যাবো,
- মা-মেয়ের সংসার,
- নির্বাচিত গল্প,
- রাঢ়বঙ্গের গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও 'আগুনপাখি' উপন্যাস, 'আত্মজা ও একটি করবী গাছ' গল্পগ্রন্থ, হাসান আজিজুল হক।
১২.
'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থোর কবি কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. আল মাহমুদ
  3. আসাদ চৌধুরী
  4. শহীদ কাদরী
সঠিক উত্তর:
শহীদ কাদরী
উত্তর
সঠিক উত্তর:
শহীদ কাদরী
ব্যাখ্যা
• 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের রচয়িতা - শহীদ কাদরী

শহীদ কাদরী:
- স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
- কলকাতার পার্কস্ট্রিটে ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- মৃত্যুর পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উত্তরাধিকার,
- তোমাকে অভিবাদন প্রিয়তমা,
- কোথাও কোন ক্রন্দন নেই,
- আমার চুম্বনগুলো পৌছে দাও।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
কোনটি মৌলিক শব্দ?
  1. লোনা
  2. ডিঙা
  3. ফুল
  4. চাকা
সঠিক উত্তর:
ফুল
উত্তর
সঠিক উত্তর:
ফুল
ব্যাখ্যা
মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল, কলম ইত্যাদি।

সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে।
- উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন- পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত, চাকা, ডিঙা, লোনা ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন: ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
কোনটি সন্ধিগঠিত নির্ভুল শব্দ?
  1. দূঃ + নীতি = দূর্নীতি
  2. দূর + নীতি = দূর্ণীতি
  3. দুর + ণীতি = দূর্ণীতি
  4. দুঃ + নীতি = দুর্নীতি
সঠিক উত্তর:
দুঃ + নীতি = দুর্নীতি
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + নীতি = দুর্নীতি
ব্যাখ্যা
• পূর্বপদের শেষে যদি অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ র্ হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- দুঃ + অবস্থা = দুরবস্থা,
- চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ,
- দুঃ + আত্মা = দুরাত্মা,
- দুঃ + আশা = দুরাশা,
- দুঃ + নীতি = দুর্নীতি,
- দুঃ + উক্তি = দুরুক্তি,
- দুঃ + উচ্চার্য = দুরুচ্চার্য,
- দুঃ + উহ = দুরূহ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. দুগ্ধধবল
  2. কৃষ্ণনয়ন
  3. মমতারস
  4. ফুলকুমারী
সঠিক উত্তর:
ফুলকুমারী
উত্তর
সঠিক উত্তর:
ফুলকুমারী
ব্যাখ্যা
উপমিত কর্মধারয় সমাস:
- প্রত্যক্ষ বস্তুর সাথে পরােক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় বা উপমিত।
যেমন-
- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র,
- পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ,
অনুরূপভাবে, নর সিংহের ন্যায় = নরসিংহ
- চরণ কোমলের ন্যায় = চরণকোমল,
- অধর কোমলের ন্যায় = অর্ধকোমল,
- ফুল বাবুর ন্যায় = ফুলবাবু,
- ফুল কুমারীর ন্যায় = ফুলকুমারী,
- কর কমল সদৃশ =করকমল,
- পদ পল্লবের ন্যায় = পদপল্লব ইত্যাদি।

অন্যদিকে,
উপমান কর্মধারয়:
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস তা উপমান কর্মধারয় সমাস হয়।
যেমন:
- অরুণরাঙা = অরুণের ন্যায় রাঙা,
- ভ্রমরকৃষ্ণ = ভ্রমরের ন্যায় কৃষ্ণ।
এছাড়াও, তুষারশুভ্র, অরুণরাঙা, শশব্যস্ত, কৃষ্ণনয়ন, কাজলকালো, দুগ্ধধবল ইত্যাদি এই ধরনের সমাস নিষ্পন্ন শব্দ।

• মমতারস শব্দটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'বেহুলা' চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
  1. অন্নদামঙ্গল
  2. ধর্মমঙ্গল
  3. চণ্ডীমঙ্গল
  4. মনসামঙ্গল
সঠিক উত্তর:
মনসামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
মনসামঙ্গল
ব্যাখ্যা
• মনসামঙ্গল' কাব্য:
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য 'মনসামঙ্গল'৷
- মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত।
- মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মাপুরাণ।
- 'কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ, প্রমুখ ছিলেন 'মনসামঙ্গল' কাব্যের রচয়িতা।

মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো হলো:
- সাপের দেবী মনসা,
- চাঁদ সওদাগর,
- বেহুলা,
- লখিন্দর,
- সনকা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
  1. অশোক
  2. সাজাহান
  3. সারোজিনী
  4. কৃষ্ণকুমারী
সঠিক উত্তর:
সাজাহান
উত্তর
সঠিক উত্তর:
সাজাহান
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক সাজাহান।
- এটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক।
- এটি সম্রাট শাহজাহানকে নিয়ে লেখা প্রথম নাটক।
- দ্বিজেন্দ্রলাল রায় একজন গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত।
- তাঁর বিখ্যাত গান ‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ এই নাটকে ব্যবহৃত হয়।

এছাড়া,
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী এবং কমেডি পদ্মাবতী।
- গিরিশচন্দ্র ঘোষ রচিত ঐতিহাসিক নাটক - অশোক। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ?
  1. ছায়ানট
  2. মৃত্যুক্ষুধা
  3. ব্যাথার দান
  4. শিউলিমালা
সঠিক উত্তর:
ছায়ানট
উত্তর
সঠিক উত্তর:
ছায়ানট
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত - ছায়ানট

অন্যদিকে,
- কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস - মৃত্যুক্ষুধা।
- কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থ - ব্যাথার দান ও শিউলিমালা।

কাজী নজরুল ইসলাম:

- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্রমঙ্গল।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৯.
'ভারতী' পত্রিকা কে সম্পাদনা করতেন?
  1. নিরুপমা দেবী
  2. কামিনী রায়
  3. স্বর্ণকুমারী দেবী
  4. মানকুমারী বসু
সঠিক উত্তর:
স্বর্ণকুমারী দেবী
উত্তর
সঠিক উত্তর:
স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা

- ‘ভারতী’ পত্রিকা প্রকাশিত হয় ১৮৭৭ খ্রিষ্টাব্দে, রবীন্দ্র-ভাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায়।
- পরে স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর মণিলাল গঙ্গোপাধ্যায় প্রমুখ এ পত্রিকার সম্পাদক হন।
- ‘ভারতী, একটি লেখক গোষ্ঠি গোড়ে তোলে। এই লেখক গোষ্ঠিই মূলত রবীন্দ্রানুসারী।
- রবীন্দ্রনাথসহ, সত্যেন্দ্রনাথ দত্ত, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রেমাঙ্কুর আতর্থী প্রমুখ নিয়মিত এই পত্রিকায় লিখতেন।

উল্লেখ্য,
- কিশোর পত্রিকা "বালক" [১৮৮৫] স্বর্ণকুমারী দেবীর সম্পাদনায় প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
  1. নয়নচারা
  2. উজানে মৃত্যু
  3. কাঁদো নদী কাঁদো
  4. সুড়ঙ্গ
সঠিক উত্তর:
কাঁদো নদী কাঁদো
উত্তর
সঠিক উত্তর:
কাঁদো নদী কাঁদো
ব্যাখ্যা
• 'কাঁদো নদী কাঁদো' উপন্যাস:
- ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস।
- আঙ্গিক প্রকরণে পাশ্চাত্যের প্রভাব থাকলেও এর সমাজজীবন, পরিবেশ ও চরিত্রাদি স্বদেশীয়। - তবারক ভুঁইয়া নামে এক স্টিমারযাত্রীর মুখে বিবৃত কুমুরডাঙ্গার ছোট হাকিম মুহাম্মদ মুস্তফার জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এর বিষয়বস্ত্ত। প্রকৃতপক্ষে তা মুহাম্মদ মুস্তফারই অবচেতন মনের বিবৃতি।
- এরূপ আঙ্গিকের জন্য চরিত্রের মতো আখ্যানভাগও আপাত জটিল ও খাপছাড়া বলে প্রতিভাত হয়।
- একদিকে নিয়তি তাড়িত মুহাম্মদ মুস্তফার করুণ জীবনোপাখ্যান।
- অপরদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র জীবন ও নিসর্গ, বাস্তব ও পরাবাস্তব, মানবচৈতন্য ও অবচেতনা, বিশ্বাস ও সংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্যে গ্রন্থখানি বাংলা উপন্যাসে নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে,
- সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থ - নয়নচারা।
- সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত নাটক - উজানে মৃত্যু এবং সুড়ঙ্গ।

• সৈয়দ ওয়ালীউল্লাহ্‌:
- ১৯২২ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন।
- ছাত্রাবস্থায় তিনি 'ভরের আলো' নামের হাটে লেখা পত্রিকা সম্পাদন করেন।

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- লালসালু,
- দি আগলি এশিয়ান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২১.
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
  1. লোকায়ত বাংলা
  2. সাম্প্রদায়িকতা
  3. বিচিত চিন্তা
  4. বিচিত্র কথা
সঠিক উত্তর:
বিচিত চিন্তা
উত্তর
সঠিক উত্তর:
বিচিত চিন্তা
ব্যাখ্যা
• তাঁর রচিত প্রবন্ধ-গবেষণা গ্রন্থ - বিচিত চিন্তা

অন্যদিকে,
- ড. আশরাফ সিদ্দিকীর প্রবন্ধ- লোকায়ত বাংলা।
- বদরুদ্দিন ওমরের প্রবন্ধ - সাম্প্রদায়িকতা।
- আবুল ফজলের প্রবন্ধ বিচিত্র কথা।

• আহমদ শরীফ:
- একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ।
- তাঁর বাঙালী ও বাঙলা সাহিত্য (দু খণ্ড ১৯৭৮, ১৯৮৩) মধ্যযুগের বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থের মর্যাদা লাভ করেছে। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা।

• আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ:
- বিশ শতকের বাঙালি,
- বিচিত চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- বাঙালী ও বাঙলা সাহিত্য,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
২২.
কোনটি হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস?
  1. আনন্দ বেদনার কাব্য
  2. নদী ও মানুষের কথা
  3. পুঁই ডালিমের কাব্য
  4. দিবারত্রির কাব্য
সঠিক উত্তর:
আনন্দ বেদনার কাব্য
উত্তর
সঠিক উত্তর:
আনন্দ বেদনার কাব্য
ব্যাখ্যা
• হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস - আনন্দ বেদনার কাব্য।
- ৯ টি ছোটগল্প নিয়ে সংকলন আনন্দ বেদনার কাব্য। জব সল্যুশনের প্রশ্নে উপন্যাস লেখা হয়েছে বিধায় অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে- 'আনন্দ বেদনার কাব্য' গ্রহণ করা হলো। 

অন্যদিকে,
- ''দিবারাত্রির কাব্য” মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা উপন্যাস।
- 'পুঁই ডালিমের কাব্য' শামসুদ্দীন আবুল কালাম - গল্পগ্রন্থ।

• হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২) কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক এর জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- ছাত্রজীবনে লেখা ‘নন্দিত নরকে’ শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- ‘নন্দিত নরকে’ বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।
- গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ, আত্মজৈবনিক রচনা প্রভৃতি মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
- তাঁর শেষ উপন্যাস দেয়াল (অপ্রকাশিত-পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)।

• মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
- শ্যামল ছায়া,
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

• স্থান-কাল ও বিষয়ভিত্তিক প্রধান গ্রন্থ:
- শঙ্খনীল কারাগার,
- আনন্দ বেদনার কাব্য,
- যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- এই সব দিনরাত্রি,
- বহুব্রীহি,
- অয়োময়,
- শ্রাবণ মেঘের দিন,
- আশাবরী (১৯৯১),
- কোথাও কেউ নেই (১৯৯২),
- কবি,

• সায়েন্স ফিকশন:
- তোমাদের জন্য ভালোবাসা,
- তারা তিনজন।

• আত্মজৈবনিক গ্রন্থ:
- হোটেল গ্রেভারইন,
- আমার ছেলেবেলা।

- হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও সার্থক।
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)।
- তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র শ্যামল ছায়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি অবলম্বনে নির্মিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া; ‘বাদশাহ নামদার’ উপন্যাস।
২৩.
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি?
  1. সারেং বউ
  2. শঙ্খনীল কারাগার
  3. জলাঙ্গী
  4. নভেরা
সঠিক উত্তর:
জলাঙ্গী
উত্তর
সঠিক উত্তর:
জলাঙ্গী
ব্যাখ্যা
'জলাঙ্গী':
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জলাঙ্গী'।
- স্বাধীন স্বদেশ প্রতিষ্ঠার দ্যোতক হিসেবে 'জলাঙ্গী' (১৯৭৪) উপন্যাসের মূল্য অপরিসীম।
- শওকত ওসমান রচিত এ উপন্যাসে বর্ণিত হয়েছে একজন মুক্তিযোদ্ধা ও তার প্রেমিকার ওপর নির্মম নির্যাতনের ঘটনা। এদের হাত-পা বেঁধে গলায় পাথর ঝুলিয়ে মেঘনা নদীতে ডুবিয়ে মারা হয়।
- এরা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েও মৃত্যুর আগ মুহূর্তে 'জয় বাংলা' তাদের অবিচলিত দেশপ্রেমকে মহিমান্বিত করেছে।

অন্যদিকে,
- সারেং বউ উপন্যাসে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জনপদের বিশ্বস্ত চিত্র আছে।
- বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম রচিত উপন্যাস - শঙ্খনীল কারাগার।
- হাসনাত আবদুল হাই নভেরা আহমেদকে নিয়ে জীবনীমূলক উপন্যাস লিখেছেন।

• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ - শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- চৌরসন্ধি,

• শওকত ওসমান রচিত নাটক -
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৪.
'বৃক্ষ' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. সম্পা
  2. দ্রুম
  3. অম্বু
  4. অভ্র
সঠিক উত্তর:
দ্রুম
উত্তর
সঠিক উত্তর:
দ্রুম
ব্যাখ্যা
'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ।

অন্যদিকে,
- বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হলো - শম্পা।
- ‘জল’ শব্দের সমার্থক শব্দ - অম্বু।
- আকাশ শব্দের সমার্থক শব্দ - অভ্র।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
'Faerie Queene' is a-
  1. play
  2. short story
  3. an epic
  4. novel
সঠিক উত্তর:
an epic
উত্তর
সঠিক উত্তর:
an epic
ব্যাখ্যা
• 'The Faerie Queene' is written by Edmund Spenser.
- It is one of the great long poems in the English language.
- এটি একটি religious-moral-political allegory.
- এটাকে Epic Poem হিসেবে গন্য করা হয়। 
-পাশাপাশি ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘ কবিতাও এটি।
- প্রথম প্রকাশিত হয় ১৫৯০ সালে। 
- এই poem টি 12 বইয়ে বিভক্ত, each consisting of the adventures of a knight representing a particular moral virtue.
- Book I, for example, recounts the legend of the Red Cross Knight, or Holiness.
- The knights serve the Faerie Queene, who represents Glory and Queen Elizabeth I.

• Edmund Spenser:
- Elizabethan Period এর বিখ্যাত সাহিত্যিক Edmund Spenser, Poet of Poets নামে পরিচিত।
- He is called the Poets of Poet because many later English poets followed his art of Poetry
- He is also known as 'the child of Renaissance and rebirth'.
-The Faerie Queene  তার বিখ্যাত মহাকাব্য এবং The Shepherd’s Calendar তার একটি  বিখ্যাত কবিতা।

• Spenser's other famous poems are:
- Mother Hubberd's Tale,
- Complaints,
- Epithalamion,
- The Shepheardes Calender (Poetry Book),
- The The Faerie Queene (Epic),
- Amoretti (Sonnet Collection).

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
২৬.
When Ruba was reading Era came. It is a -
  1. Complex sentence
  2. Compound sentence
  3. Simple sentence
  4. Imperative sentence
সঠিক উত্তর:
Complex sentence
উত্তর
সঠিক উত্তর:
Complex sentence
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- A complex sentence is one which consists of at least a minimum of one dependent clause and one independent clause, combined by a subordinating conjunction.
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

সুতরাং, নিয়মানুযায়ী - 'When Ruba was reading Era came.' হচ্ছে complex sentence.
২৭.
Complete the sentence with appropriate word. Crystals luck could have been ___ than pearl.
  1. worse
  2. worser
  3. worst
  4. worsen
সঠিক উত্তর:
worse
উত্তর
সঠিক উত্তর:
worse
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - worse
- Complete sentence: "Crystals luck could have been worse than Pearl."

• এখানে, দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হচ্ছে বিধায় এখানে comparative form ব্যবহৃত হয়েছে,
- Wrose শব্দটি Bad - Adjective এর Comparative degree.

• দুই বা ততোধিক , ব্যক্তি, বস্তু ও প্রাণিরমধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে Degree বলে।
- আর Adjective যখন দুটি ব্যক্তি বা প্রাণির মধ্যে তুলনা বোঝায় তাকে Comparative Degree বলে।

• Positive - Bad (খারাপ; মন্দ; গর্হিত; পাপ; কদর্য; অন্যায়)
• Comparative - Worse (অধিকতর মন্দ; দ্বিতীয় আর একটি বস্তু বা বিষয়ে অপেক্ষা অপেক্ষাকৃত খারাপ বা নিকৃষ্ট)
• Superlative - Worst ( চরম মন্দ অবস্থা; সর্বাপেক্ষা খারাপ অবস্থা; সর্বোচ্চ নিন্দনীয় পরিস্থিতি)

- "Worser" is incorrect as it is not a proper word.
- "Worsen" is a verb, which would not fit in this context as the sentence needs an adjective.
২৮.
Which is the adjective of the word "befool"?
  1. fool
  2. befoolen
  3. foolish
  4. fooler
সঠিক উত্তর:
foolish
উত্তর
সঠিক উত্তর:
foolish
ব্যাখ্যা
• Befool: [verb]
English meaning: to make a fool of.
Bangla meaning: বোকা বানানো।

• অপশনগুলোর মধ্যে -
ক) fool: a person who behaves in a silly way without thinking: noun.
খ) befoolen: wrong word.
গ) foolish: unwise, stupid, or not showing good judgment: adjective.
ঘ) fooler: one that fools: noun.

Source: Merriam-Webster, Collins & Cambridge Dictionary.
২৯.
The antonym for the word "resemblance" is-
  1. Similarity
  2. Dissembling
  3. Difference
  4. Identity
সঠিক উত্তর:
Difference
উত্তর
সঠিক উত্তর:
Difference
ব্যাখ্যা
• Resemblance (noun)
- সাদৃশ্য; মিল।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Similarity (noun) [uncountable noun][countable noun]
- সাদৃশ্য; সমধর্মিতা; সদৃশ দিক বা বিষয়।

খ) Dissembling (verb transitive), (verb intransitive)
- (আনুষ্ঠানিক) ছদ্মবেশ ধারণ করা; আসল মনোভাব গোপন করা।

গ) Difference (noun)  
- পার্থক্য: বিয়োগফল: মতানৈক্য।

ঘ) Identity [countable noun, uncountable noun]
- অভিন্নতা; অভেদ; পরিচয়; স্বরূপ; স্বরূপতা।

• শব্দগুলর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Difference শব্দটি Resemblance এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০.
Choose the correct sentence:
  1. Scarcely had we been started but it began to rain
  2. Scarcely had we started but it started to rain
  3. Scarcely had we started when it began to rain
  4. Scarcely had we started than it began to rain
সঠিক উত্তর:
Scarcely had we started when it began to rain
উত্তর
সঠিক উত্তর:
Scarcely had we started when it began to rain
ব্যাখ্যা
• No sooner had ..... than, Scarcely had ....... when, hardly had ..... before থাকলে than, when, when  এর পূর্বে verb এর past participle এবং পরে verb এর past form হয়।
• অর্থাৎ, Scarcely had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause টি past perfect + verb এর past participle এবং দ্বিতীয় clause টি past indefinite হয়।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - Scarcely had we started but it started to rain.

• মনে রাখা জরুরি,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

• Examples:
- No sooner had the thief seen the police than he ran away.
- Hardly had I reached the station when the train came.
- Scarcely had we reached the station, when the train left.
- As soon as he heard the bell, he opened the door.
৩১.
Socrates was accused _____ misleading the young section of Athens.
  1. of
  2. to
  3. on
  4. for
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Accuse (someone) of (something):
English meaning - to say that someone has done something morally wrong, illegal, or unkind.
Bangla meaning - কাউকে কোন কিছুর অপরাধে অভিযুক্ত করা।
- সেই হিসেবে Accuse এর পর appropriate preposition হিসেবে of বসবে।

• Complete Sentence:
- Socrates was accused of misleading the young section in Athens.

• Example:
- He accused her of being disloyal.
- He was accused of murder.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৩২.
Which one is the correct translation of 'মানাবজাতি এখন সংকটাপন্ন'?
  1. Men are at a stake now
  2. Mankind are at a stake now
  3. Mankind are at danger now
  4. Mankind is at a stake now
সঠিক উত্তর:
Mankind is at a stake now
উত্তর
সঠিক উত্তর:
Mankind is at a stake now
ব্যাখ্যা
• মানবজাতি এখন সংকটাপন্ন - এর সঠিক অনুবাদ হবে -
- Mankind is at stake now.

• মানব জাতি এর ইংরেজি হচ্ছে - Mankind.
- এটি একটি Abstract noun এবং abstract noun এর পর সবসময় verb এর singular form হয়।

• At a stake (phrase)
English Meaning: to be won or lost; at risk.
Bangla Meaning: ঝুঁকিপূর্ণ / বিপদাপন্ন।  

Source: Live MCQ Lecture
৩৩.
Which one is the correct phrase to fill in the gap? He refused ____ be help me.
  1. point blank
  2. out and out
  3. in good faith
  4. by no means
সঠিক উত্তর:
point blank
উত্তর
সঠিক উত্তর:
point blank
ব্যাখ্যা
• অপশন গুলোর মধ্যে -
• Point-blank (adverb) [before noun], adjective (NOT POLITE).
English Meaning: very definite and direct, and not very polite / (of the firing of a shot, bullet, or other missile) from very close to its target.
Bangla Meaning: কোনো রাখঢাক না রেখে সরাসরি / বুলেট, মিসাইল ইত্যাদি ফায়ারের ক্ষেত্রে খুব কাছে থেকে গুলি করা।

• Out and out
English Meaning: complete or in every way; in every respect; thoroughly.
Bangla Meaning: সম্পূর্ণরূপে; পুরোপুরি।

• In good faith
English Meaning: honesty or sincerity of intention.
Bangla Meaning: শুদ্ধমতি, সরল অন্তর।

• By no means
English Meaning: not at all / certainly not
Bangla Meaning: কোনোভাবেই না।

• Idiom and phrase গুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - point-blank
- Complete sentence: He refused point blank to help me.
- "Point blank" is used for direct, blunt refusals, which fits the context of "refused."

Source: Live MCQ Lecture and Oxford Learner's Dictionary.;
৩৪.
The winner of the competition was ____ with a cheque of TK. 10,000.00
  1. given
  2. presented
  3. awarded
  4. offered
সঠিক উত্তর:
awarded
উত্তর
সঠিক উত্তর:
awarded
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) given - প্রদান করা, দেওয়া।
খ) presented - উপস্থাপন করা, পেশ করা।
গ) awarded -পুরস্কৃত করা, পুরস্কার দেওয়া।
ঘ) offered - প্রস্তাব দেওয়া, অর্পণ করা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, শূন্যস্তাহ্নে সঠিক উত্তর হবে - The winner of the competition was awarded with a cheque of TK. 10,000.00.
- Bangla Meaning: প্রতিযোগিতার বিজয়ীকে ১০,০০০ টাকা মূল্যের একটি চেক দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
- যেহেতু, প্রতিযোগিতায় বিজয়ী হলে সাধারণত পুরষ্কৃত করা হয় তাই এখানে awareded এর ব্যবহার সঠিক।

Source: Accessible Dictionary by bnagla Academy.
৩৫.
Which one is the correct passive form of the speech? Don't take the forget me not.
  1. Forget me not be taken by you
  2. Let not the forget me not be taken by you
  3. Let never taken the forget me not
  4. Let not taken by you forget me not
সঠিক উত্তর:
Let not the forget me not be taken by you
উত্তর
সঠিক উত্তর:
Let not the forget me not be taken by you
ব্যাখ্যা
• Do not দিয়ে শুরু যুক্ত Imperative Sentence এর Active Voice কে Passive Voice এ রূপান্তরিত করার নিয়ম:
-  প্রথমে Let not বসে
- Objectটি subject রূপে বসে
- be বসে
- মূল Verb-এর Past Participle বসে।

• সুতরাং নিয়মানুযায়ী,
Active: Don't take the forget me not.
Passive: Let not the forget me not be taken by you.
- নিয়মানুযায়ী, এটিই সঠিক উত্তর হবে।
৩৬.
The price of daily necessaries increases by ___
  1. By and by
  2. leaps and bounds
  3. hook or by crook
  4. fits and starts
সঠিক উত্তর:
leaps and bounds
উত্তর
সঠিক উত্তর:
leaps and bounds
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত Phrase গুলোর অর্থ -
ক) By and by
- English Meaning: before long / eventually / ultimately / shortly/soon.
- Bangla Meaning: অবশেষে / অনতিকাল মধ্যে / অবিলম্বে

খ) By leaps and bounds
- English Meaning: with startlingly rapid progress.
- Bangla Meaning: দ্রুতগতিতে/ অত্যন্ত দ্রুতগতিতে।

গ) By hook or by crook
- English Meaning: by any possible means.
- Bangla Meaning: সম্ভব যেকোনো উপায়ে

ঘ) By/In fits and start
- English Meaning: With irregular bursts of activity.
- Bangla meaning: থেকে থেকে; অনিয়মিতভাবে।

• Phrase গুলোর অর্থ বিবেচনা করলে বোঝা যাচ্ছে শূন্যস্থানে By leaps and bounds বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাচ্ছে।
- Complete sentence: The price of daily necessaries increases by leaps and bounds.
- Complete sentence: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে।

Source: Live MCQ Lecture.
৩৭.
The Hyphen is used -
  1. In the middle of a line
  2. At the beginning
  3. At the top of the line
  4. At the end of a line
সঠিক উত্তর:
At the end of a line
উত্তর
সঠিক উত্তর:
At the end of a line
ব্যাখ্যা
• The Hyphen is used - At the end of a line

• The Hyphen (noun)

 English Meaning: the sign -, used to join words to indicate that they have a combined meaning or that they are linked in the grammar of a sentence (as in a pick-me-up, rock-forming minerals ), to indicate the division of a word at the end of a line, or to indicate a missing element (as in short- and long-term ).
Bangla Meaning: যোজকচিহ্ন; (-) (verb transitive) যোজকচিহ্ন দিয়ে (শব্দ) যুক্ত করা; (যৌগশব্দ) যোজকচিহ্নসহ লেখা।

• বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়।
- হাইফেন মূলত পদ সংযোজক চিহ্ন।
- সমাসে বিভক্তির বদলেও হাইফেন  ব্যবহৃত হয়।
- বিভিন্ন ধরনের সমাসবদ্ধ পদ তৈরি করার সময়ে হাইফেন ব্যবহৃত হয়।
৩৮.
The "Merchant of Venice" Written by Shakespeare is ___
  1. a novel
  2. a short story
  3. a poem
  4. a drama
সঠিক উত্তর:
a drama
উত্তর
সঠিক উত্তর:
a drama
ব্যাখ্যা
• 'The Merchant of Venice' is a tragi-comedy play by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত। 
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender. 
- এটি একটি five acts বিশিষ্ট  tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।

 এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

• Some important quotes of The Merchant of Venice: 
- All that glisters is not gold
- The devil can cite Scripture for his purpose. 
- It is a wise father that knows his own child. 
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.

Source: Britannica.
৩৯.
Which book is a Tragedy?
  1. Hamlet
  2. Measure for Measure
  3. As you like it
  4. She stoops to conquer
সঠিক উত্তর:
Hamlet
উত্তর
সঠিক উত্তর:
Hamlet
ব্যাখ্যা
• Of the following, Hamlet by William Shakespeare is a tragedy.
• অন্যদিকে,
- 'Measure for Measure' is a tragicomedy and 'As You Like It' is a comedy by William Shakespeare.
- 'She Stoops to Conquer' is a comedy play by Oliver Goldsmith.

• The play 'Hamlet' written by William Shakespeare tells the story of a prince seeking revenge for his father’s murder.
- The setting of the play is in 'Denmark'.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
-  এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet - the prince of Denmark, জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যেতার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর  Hamlet পিতৃহত্যার প্রতিশোধ নিতে চান এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.
৪০.
Who wrote "The Tempest"?
  1. William Wordsworth
  2. Ben Jonson
  3. William Shakespeare
  4. Tennyson
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা
• 'The Tempest' by William Shakespeare is a Comedy play/ drama.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.

• এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

• Main Characters: 
- Prospero (Duke),
- Miranda(Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।

• Some quotations from The Tempest: 
- “Hell is empty and all the devils are here.”
- “We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.”
- “This thing of darkness, I Acknowledge mine.”
- “Thought is free.”
- “O, brave new world, that has such people in't!”
- “Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.”
- “Misery acquaints a man with strange bedfellows.”

• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

Source: Britannica.
৪১.
The poem "The Patriot" is written by_
  1. Alfred Tennyson
  2. Robert Browning
  3. Mathew Arnold
  4. John Donne
সঠিক উত্তর:
Robert Browning
উত্তর
সঠিক উত্তর:
Robert Browning
ব্যাখ্যা
• The Patriot:
- এটি Robert Browning রচিত একটি কবিতা।
- এটি তার লিখিত the best dramatic monologues.
- এই কবিতায় যে ভাব প্রকাশ পেয়েছে তা মূলত Irony.
- এখানে একজন দেশপ্রেমিকের প্রতি সাধারণ জনগনের দ্বিমুখী আচরণের কথা উল্লেখ করা হয়েছে।
- কখনো তারা একজন দেশ প্রেমিককে মর্যাদার শীর্ষে রাখে তো পরক্ষনেই তাকে পায়ের নিচে নামিয়ে আনে।
- কবিতার শেষাংশে কবি ইহলোকে সুবিচার না পেলেও পরলোকে সুবিচার পাবার আশা ব্যক্ত করে কবিতাটি শেষ করেন।

• Robert Browning:
- তিনি একজন British poet.
- তিনি Victorian age এর।
- He is noted for his mastery of dramatic monologue.

• Notable works:
- Fra Lippo Lippi,
- Men and Women,
- My Last Duchess,
- Paracelsus,
- Pippa Passes,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- The Pied Piper of Hamelin,
- The Ring.

• উল্লেখ্য যে, Patriotism is a poem by Sir Walter Scott.

Source: Britannica.
৪২.
Write the superlative degree of 'good'.
  1. better
  2. worst
  3. best
  4. immune
সঠিক উত্তর:
best
উত্তর
সঠিক উত্তর:
best
ব্যাখ্যা
• The superlative degree of 'good' is best.

• Good (adjective)
- ভালো; তুষ্টিকর: উপকারী; কল্যাণকর; স্বাস্থ্যকর; সুখকর; মনোরম; সুবিধাজনক; দক্ষ; যোগ্য।
- এর comparative degeree হচ্ছে better এবং superlative Best - সর্বোত্তম; সর্বোৎকৃষ্ট; সবচেয়ে ভালো; সবার সেরা।

• অন্যদিকে, 
• Bad, evil, ill এর Comparative- worse এবং Superlative- worst.
• Immune (adjective) - মুক্ত; নিরাপদ; অনাক্রম্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৩.
Fill in the gap with the correct form of the word, jerry (be) ____ at the orphanage since he was four.
  1. being
  2. were
  3. was
  4. is
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে is.
- Complete Sentence: Jerry is at the orphanage since she was four.

- since এর আগে সময়বাচক Clause থাকলে দুই ধরনের Structure হয়।
• Since এর প্রথম অংশ Present Indefinite/Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
- Present Indefinite/Present Perfect Tense + since + Past Indefinite Tense.

- আবার,
- Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
- Past Indefinite + since + Past Perfect

- এখানে, উক্ত প্রশ্নেSince এর পরের অংশে Past Indefinite থাকায় পূর্বের অংশ Present Indefinite/Present Perfect Tense হবে।
- তাই, নিয়মানুযায়ীস শুদ্ধ উত্তর হিসেবে is নেওয়া হয়েছে।
৪৪.
What is the meaning of the word "Dearness"?
  1. Low price
  2. Modern price
  3. Minimum price
  4. High price
সঠিক উত্তর:
High price
উত্তর
সঠিক উত্তর:
High price
ব্যাখ্যা
• Dearness (noun)
- English Meaning: The fact of being expensive, 
- Bangla Meaning: মহার্ঘতা; দুর্মূলতা।

• Synonyms: expensiveness, high price, exorbitance 

• Example: 
- The poor are said to be suffering greatly from the dearness of bread.
- The greater cheapness of machinery and fuel is counteracted by the comparative dearness of food.
- She clasped her friend round the waist and told her of her dearness.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Collins Dictionary.
3. Cambridge Dictionary.
৪৫.
Write the meaning of the word 'waive.'
  1. Forgo
  2. Upright
  3. Change
  4. Weak
সঠিক উত্তর:
Forgo
উত্তর
সঠিক উত্তর:
Forgo
ব্যাখ্যা
Waive (verb transitive)
- (অধিকার বা দাবি) জোরাজুরি না- করা (কিংবা না-করতে অঙ্গীকারাবদ্ধ হওয়া); ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা।

• অপশনে উওল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Forgo (verb transitive) 
- ছাড়া; ত্যাগ করা; বর্জন করা; ছেড়ে দেওয়া।

খ) Upright (adjective)
- ঋজু; অবক্র; সোজা; সিধা; সরল; খাড়া।

গ) Change (verb transitive),(verb intransitive)
- এক স্থান ছেড়ে অন্য স্থানে যাওয়া; স্থান পরিবর্তন করা; পোশাক পরিবর্তন করা

ঘ) Weak (adjective)
- দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Forgo শব্দের সাথে Waive শব্দটির অর্থের সঙ্গতি রয়েছে।
- তাই, the meaning of the word 'waive is forgo.

Source: Accessible DIctionary by Bangla Academy.
৪৬.
What is the noun of 'innocent'?
  1. Innocently
  2. Innocence
  3. Innocentful
  4. Innocentness
সঠিক উত্তর:
Innocence
উত্তর
সঠিক উত্তর:
Innocence
ব্যাখ্যা
• Innocent (adjective)
English Meaning: (of a person) not guilty of a particular crime.
Bangla Meaning: নিরপরাধ; নির্দোষ; পাপ বা অপরাধ সম্বন্ধে বোধহীন; অপাপবিদ্ধ; নিষ্পাপ; অদুষ্টদোষ; নির্মালচিত্ত।

• এর noun form হচ্ছে - Innocence - অপাপবিদ্ধতা; অপরাধশূন্যতা; নিষ্পাপতা; নিরপরাধতা; নিদ্যোষত্ব; নিষ্কলঙ্কত্ব;।
- Innocently (adverb) অপাপবিদ্ধভাবে, সরলান্তঃকরণে, সরলচিত্তে ইত্যাদি.
- Innocentful এবং Innocentness বানানের কোনো শব্দ হয় না।

Source: Accessible DIctionary by Bangla Academy.
৪৭.
Change the following sentence into present perfect. I do the sum.
  1. I have done the sum
  2. I was doing the sum
  3. The sum was done by me
  4. I did the sum
সঠিক উত্তর:
I have done the sum
উত্তর
সঠিক উত্তর:
I have done the sum
ব্যাখ্যা
• Present Indefinite Tense - I do the sum.
- Present Perfect Tense - I have done the sum.

• বাক্যটি Present Perfect Tense এর অর্থ প্রকাশ করছে।
- কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
- Structure: Subject + has/have + V3 + extension.

• অন্যদিকে, 
- I was doing the sum. - Past continuous tense.
- The sum was done by me - Past tense in passive form.
- I did the sum - Past indefinite tense.
৪৮.
What does 'Abode of God' means?
  1. Home of God
  2. Heaven
  3. Garden
  4. Residence
সঠিক উত্তর:
Heaven
উত্তর
সঠিক উত্তর:
Heaven
ব্যাখ্যা
• Abode - (প্রাচীন বা সাহিত্যিক) বাসস্থান; বাড়ি; আবাস; (প্রাচীন বা সাহিত্যিক) বাসস্থান; বাড়ি; আবাস।
• God - ঈশ্বর, দেবতা; উপাস্য বিগ্রহ।

• সুতরাং, 'Abode of God' এর অর্থ হয় - ঈশ্বর বা দেবতার আবাসস্থল।
- A place where God resides.
- In many religious contexts, it is synonymous with heaven অর্থাৎ দেবতা বা ঈশ্বর সাধারণত স্বর্গ বা Heaven এ বাস করেন।
- সে অনুযায়ী সঠিক উত্তর রাখা হয়েছে - Heaven.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৯.
What does the word e-mail means?
  1. electric means of writing
  2. evil of mail
  3. electronic mail
  4. excel in mailing
সঠিক উত্তর:
electronic mail
উত্তর
সঠিক উত্তর:
electronic mail
ব্যাখ্যা
• E-mail: 
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়। 
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়। 

 উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনে অক্সিজেনের পরিমাণ কত?
  1. শতকরা ৯৫ ভাগ
  2. শতকরা ৯৩ ভাগ
  3. শতকরা ৮৮ ভাগ
  4. শতকরা ৯০ ভাগ
সঠিক উত্তর:
শতকরা ৯৩ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
শতকরা ৯৩ ভাগ
ব্যাখ্যা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে, হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনে অক্সিজেনের পরিমাণ শতকরা ৯৩% বিশুদ্ধ। 
- এটি যে কোনও দূষণ থেকে মুক্ত এবং তেল-মুক্ত কম্প্রেসার দ্বারা উৎপন্ন হওয়া উচিত। 
- অক্সিজেন একটি ড্রাগ এবং একটি লক্ষ্য স্যাচুরেশন পরিসীমার সঙ্গে এটি নির্ধারিত করা উচিত।

উৎস: WHO ওয়েবসাইট [লিঙ্ক]।
৫১.
পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?
  1. ৫ লিটার থেকে ৬ লিটার
  2. ৪ লিটার থেকে ৫ লিটার
  3. ৩ লিটার থেকে ৪ লিটার
  4. ৩.৫ লিটার থেকে ৪ লিটার
সঠিক উত্তর:
৫ লিটার থেকে ৬ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ লিটার থেকে ৬ লিটার
ব্যাখ্যা
- প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু।
একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যা মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%।
- মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের।
- মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অস্থার সৃষ্টি হয়, তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলা হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৫২.
বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ কত?
  1. ০.০০০২%
  2. ০.০০০৩%
  3. ০.০০০৪%
  4. ০.০০০১%
সঠিক উত্তর:
০.০০০১%
উত্তর
সঠিক উত্তর:
০.০০০১%
ব্যাখ্যা
বায়ুমণ্ডলের উপাদান: 
- বায়ুমণ্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয় বাষ্পের সংমিশ্রণে গঠিত। 
- বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন (২০.৭১%), যা মোট উপাদানগুলোর প্রায় ৯৯%। 
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলো প্রায় একই রকম থাকে যা সমমণ্ডল (Homosphere) নামে পরিচিত। 
- আর ভূ-পৃষ্ঠ সংলগ্ন এই ৯০ কিলোমিটারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের যে অংশ রয়েছে সেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে না বলে তাকে বিষমমণ্ডল (Heterosphere) বলে। 

বায়ুমণ্ডলের উপাদানের পরিমাণ: 
উপাদানের নাম ⇒ শতকরা অংশ 
• নাইট্রোজেন (N2) ⇒ ৭৮.০২,
• অক্সিজেন (O2) ⇒ ২০.৭১, 
• আর্গন (Ar )⇒ o.৮০, 
• কার্বন ডাই-অক্সাইড (CO2)⇒ ০.০৩, 
 ওজোন (O3) ⇒ ০.০০০১, 
• অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯, 
• জলীয়বাষ্প ⇒ ০.৪১, 
• ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১। 

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
এরোপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হলো-
  1. হিলিয়াম
  2. অক্সিজেন
  3. নাইট্রোজেন
  4. হাইড্রোজেন
সঠিক উত্তর:
হিলিয়াম
উত্তর
সঠিক উত্তর:
হিলিয়াম
ব্যাখ্যা
হিলিয়াম: 
১। অত্যন্ত হালকা এবং অদাহ্য গ্যাস হওয়ায় পর্যবেক্ষণ বেলুন এবং উড়োজাহাজে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। 
২। রক্তে নাইট্রোজেনের তুলনায় হিলিয়াম কম দ্রবীভূত হয়। এজন্য গভীর সমুদ্রে ডুবুরিরা বাতাসের পরিবর্তে অক্সিজেন এবং হিলিয়াম গ্যাসের মিশ্রণ শ্বাসকার্যের জন্য ব্যবহার করেন। যদি বাতাস ব্যবহার করা হয় তাহলে সমুদ্রের গভীরে উচ্চ চাপে রক্তের মধ্যে নাইট্রোজেন দ্রবীভূত হয় এবং সমুদ্র পৃষ্ঠে উঠে আসার সাথে সাথে রক্ত থেকে নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসে যা প্রচন্ড ব্যথার সৃষ্টি করে। 
৩। যেসব ধাতু সহজে জারিত হয় সেগুলি গলানো এবং ঝালাই করার জন্য হিলিয়াম গ্যাসের নিষ্ক্রিয় আবহাওয়া সৃষ্টি করা হয়। 
৪। বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে যেখানে অতি নিম্ন তাপমাত্রার প্রয়োজন হয় সেখানে তরল হিলিয়াম ব্যবহার করা হয়। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
চর্মরোগের জন্য দায়ী ভিটামিন হলো-
  1. ভিটামিন-ডি
  2. ভিটামিন-এ
  3. ভিটামিন-বি
  4. ভিটামিন-সি
অনির্ধারিত
ব্যাখ্যা
- ভিটামিনের অভাবে চর্মে নানান ধরণের সমস্যা হতে পারে। 
- নিচে কিছু ভিটামিনের অভাবে যে চর্ম সমস্যা হতে পারে, তার তালিকা দেওয়া হলো - 

ভিটামিন এ:  
- ভিটামিন এ -এর অভাবে হাইপারকেরাটোসিস (চামড়ার পুরো সীমা শুষ্ক ও খসখসে হওয়া) হতে পারে, চর্ম শুষ্ক, কঠিন ও খসখসে হয়ে যেতে পারে। 
- ভিটামিন এ -এর অভাবে চর্ম শুষ্ক হতে পারে এবং 'রাতের অন্ধকার অন্ধতা' সমস্যা হতে পারে। 

ভিটামিন সি: 
- ভিটামিন সি -এর অভাবে স্কার্ভি হতে পারে যাতে চর্মে সমস্যা সৃষ্টি হতে পারে। 
- এই রোগের লক্ষণ হল পেটেকিয়া, পুরপুরা, একিমোসেস ইত্যাদি। 

ভিটামিন ডি: 
- ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ ব্যাহত হয়। পরিণতিতে হাড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। হাড়ের গঠন ও আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। এ অবস্থাকে রিকেট বলে।

ভিটামিন বি-কমপ্লেক্স: 
- ভিটামিন বি-কমপ্লেক্স -এর মধ্যে ভিটামিন বি২ ও বি৩ এর অভাবে চর্মে সমস্যা হতে পারে। 
- ভিটামিন বি৩ (নিয়াসিন): এর অভাবে পেলাগ্রা হতে পারে, যেখানে ডায়রিয়া, ডিমেনশিয়া এবং সূর্যের আলোর সাথে সম্পর্কিত চর্মের সমস্যা হয়। 
- ভিটামিন বি৭ (বায়োটিন): এর অভাবে চর্ম শুষ্ক ও খাঁকখাঁকে হয়ে যেতে পারে, চুল পড়া এবং নখের সমস্যা হতে পারে। 

উপরের তথ্য অনুসারে,  অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান, এইচএসসি বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
হাঁটুতে কান থাকে
  1. বাঁদর এর
  2. পিপিলিকার
  3. সাপ এর
  4. ফড়িং এর
সঠিক উত্তর:
ফড়িং এর
উত্তর
সঠিক উত্তর:
ফড়িং এর
ব্যাখ্যা
- ফড়িং ওডোনাটা বর্গভুক্ত ও এপিপ্রোকটা উপবর্গের এক ধরনের বড় যৌগিক চোখবিশিষ্ট পতঙ্গ।
- এদের দুই জোড়া শক্তিশালী ও স্বচ্ছ পাখা আছে। এ পাখার সাহায্যে ফড়িং উড়ে বেড়ায়। ব
- সে থাকার সময় পাখা অনুভূমিক এবং শরীরের সঙ্গে সমকোণে থাকে।
- ফড়িং এর হাটুতে কান থাকে। 



উৎস: royalsocietypublishing.org [লিঙ্ক]।
৫৬.
কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি?
  1. নীল
  2. বেগুনী
  3. লাল
  4. সবুজ
সঠিক উত্তর:
লাল
উত্তর
সঠিক উত্তর:
লাল
ব্যাখ্যা
দৃশ্যমান আলোক তরঙ্গ: 
- তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয় একে বলা হয় দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ। 
- এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর 4×10-7m থেকে 7×10-7m মাত্র। 
- এই পরিসরের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যরে জন্য আলোর বিভিন্ন বর্ণ দেখা যায়। 
- এদের বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়। 
- এদের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর সবচেয়ে বেশি। 
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম। 
- দৃশ্যমান আলোর স্পেকট্রামে লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের কারণে লাল আলো কম বিক্ষিপ্ত হয় এবং বস্তুর পৃষ্ঠ থেকে সহজে প্রতিফলিত হয়।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি। 
- আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত কত?
  1. ৩ : ১ : ১
  2. ৪ : ২ : ২
  3. ৪ : ১ : ১
  4. ৩ : ২ : ২
সঠিক উত্তর:
৪ : ১ : ১
উত্তর
সঠিক উত্তর:
৪ : ১ : ১
ব্যাখ্যা
সুষম খাদ্য: 
- যে খাদ্যে খাদ্যের সবগুলো উপাদান সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলে। 

সুষম খাদ্যের বৈশিষ্ট্য: 
ক। একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে।
খ। খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত হবে ৪ : ১ : ১
গ। সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসব্জি থাকতে হবে।
ঘ। খাদ্যের প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে।
ঙ। সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে।
সুস্থ সবল ও উন্নত জীবন যাপনের জন্য সুষম খাদ্যের কোনও বিকল্প নেই। তাই দেহের পুষ্টির জন্য ছয় উপাদানবিশিষ্ট খাদ্য অন্তর্ভুক্ত করে সুষম খাদ্যের তালিকা বা পরিকল্পনা করা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
রক্তে প্রোটিনের হার কত?
  1. ৫৫%
  2. ৪৪%
  3. ৬৬%
  4. ৪৬%
অনির্ধারিত
ব্যাখ্যা
রক্তে ৫৫% রক্তরস ও ৪৫% রক্তকণিকা থাকে। রক্তরসে ৯০-৯২% পানি এবং ৮-১৯% কঠিন পদার্থ থাকে। আবার কঠিন পদার্থে ৭.১-৮.১% জৈব পদার্থ ও ০.৯% অজৈব পদার্থ আর এ জৈব পদার্থে প্রোটিন (প্লাজমাপ্রোটিন) থাকে গড়ে ৬-৮%)। 
(অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটির উত্তর তুলে নেওয়া হয়েছে)

রক্ত: 
- রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু (Fluid Connective Tissue)। 
- মানবদেহে রক্তের প্রধান উপাদান হলো রক্তরস এবং রক্তকণিকা। 
- রক্তে শতকরা ৫৫% হলো রক্তরস আর ৪৫% হলো রক্তকণিকা। 
- মানুষের শরীরের রক্তরসের ৯১ - ৯২% পানি এবং ৮ -৯% অংশ জৈব ও অজৈব পদার্থ। 

- রক্তকণিকা ৩ ধরনের হতে পারে। 
যথা- 
• লোহিত রক্তকণিকা, 
• শ্বেত রক্তকণিকা এবং 
• অণুচক্রিকা। 

উৎস: জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৯.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
  1. মিথেন
  2. ইথেন
  3. হাইড্রোজেন
  4. অক্সিজেন
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 
- প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলো হলাে: মিথেন ৮০% - ৯০%, ইথেন ১৩% , প্রোপেন ৩%। 
- প্রাকৃতিক গ্যাস প্রধানত কম সংখ্যক কার্বন (C1 - C4) বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ। 
- এছাড়াও প্রাকৃতিক গ্যাসে বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও উপস্থিত থাকে। 
- আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি [২০১৯ সংস্করণ]।
৬০.
আমলকিতে কোন এসিড থাকে?
  1. অ্যাসকরবিক এসিড
  2. টারটারিক এসিড
  3. এমাইনো এসিড
  4. নাইট্রিক এসিড
সঠিক উত্তর:
অ্যাসকরবিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসকরবিক এসিড
ব্যাখ্যা
বিভিন্ন এসিড: 
- পিঁপড়ার কামড়ে ফরমিক এসিড থাকে। 
- আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড। 
- তেঁতুলে থাকে টারটারিক এসিড। 
- আমলকিতে থাকে অ্যাসকরবিক এসিড। 
- আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড। 
- স্যালিসাইলিক এসিড এসিড পাওয়া যায় আঙ্গুর, স্ট্রবেরি, বরই ইত্যাদি ফলে। 


উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি ও ব্রিটানিকা।
৬১.
কোথায় সারা বছরই দিন-রাত্রি সমান থাকে?
  1. কর্কটক্রান্তি অঞ্চলে
  2. মকরক্রান্তি অঞ্চলে
  3. মেরু অঞ্চলে
  4. বিষুবীয় অঞ্চলে
সঠিক উত্তর:
বিষুবীয় অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
বিষুবীয় অঞ্চলে
ব্যাখ্যা
দিন-রাত্রি সমান:
- ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
- ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন ও বড় রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখা বা বিষুবীয় রেখার (০°) উপর লম্বভাবে কিরণ দেয় বলে এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয়
- ২১শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল থাকায় এই উত্তর গোলার্ধে বিষুব 'বাসন্ত বিষুব’ (Vernal Spring Equinox) নামে অভিহিত।
- অপরদিকে ২৩শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করায় উত্তর গোলার্ধে এই বিষুব ‘শারদ বিষুব' (Autumnal Equinox) নামে অভিহিত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬২.
y এর মান কত হলে 16x2- xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?
  1. 30
  2. 40
  3. 50
  4. 60
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা
প্রশ্ন: y এর মান কত হলে 16x2 -  xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান:
16x2 - xy + 25
= (4x)2 + 52 - 2.4x.5 + 40x - xy
= (4x - 5)2 + x(40 - y)

∴ x(40 - y) = 0
বা, 40 - y = 0
∴ y = 40

y এর মান 40 হলে প্রশ্নোল্লিখিত রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে। 
৬৩.
x3 + hx + 10 = 0 সমীকরণটির একটি সমাধান 2 হলে, h এর মান কত?
  1. 9
  2. - 9
  3. - 5
  4. 5
সঠিক উত্তর:
- 9
উত্তর
সঠিক উত্তর:
- 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?

সমাধান:
x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হলে x = 2 হবে।
f(2) = 0

ধরি
f(x)=  x3 + hx + 10
f(2) = 23 + h × 2 + 10
⇒ 8 + 2h + 10 = 0
⇒ 2h + 18

যেহেতু
f(2) = 0
বা, 2h + 18 = 0
বা, 2h = - 18
∴ h = - 9
৬৪.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. 60°
  2. 70°
  3. 80°
  4. 90°
সঠিক উত্তর:
80°
উত্তর
সঠিক উত্তর:
80°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
তিনটি কোণের অনুপাত =2 : 3 : 4
অনুপাতের সমষ্টি = 2 + 3 + 4 = 9
বৃহত্তম কোণ = 180 × 4/9 = 80°
৬৫.
একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?
  1. ৩ গুণ
  2. ৬ গুণ
  3. ৯ গুণ
  4. ১২ গুণ
সঠিক উত্তর:
৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৯ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x
সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (x/৩) বা, x/৯

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ৯ গুণ।
৬৬.
x + 1/x = √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 1
  2. 3
  3. √3
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √3 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x + 1/x = √3

প্রদত্ত রাশি = x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৬৭.
১/৪ , ১/২ , ৩/৪ এর গড় কোনটি?
  1. ৫/৪
  2. ২/৩
  3. ১/২
  4. ৩/৪
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২, ১/৪, ৩/৪ এর গড় কত?

সমাধান:
১/২, ১/৪, ৩/৪ এর যোগফল = (১/২) + (১/৪) + (৩/৪)
= (২ + ১ + ৩)/৪
= ৬/৪
= ৩/২

১/২, ১/৪, ৩/৪ এর গড় = (৩/২) ÷ ৩
= (৩/২) × (১/৩)
= ১/২
৬৮.
১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
  1. ১৫টি
  2. ১৮টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
২৫টি
উত্তর
সঠিক উত্তর:
২৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

সমাধান :
- ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
- এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা মাত্র একটি তথা ২। 
- বাকি ২৪টি মৌলিক সংখ্যাই বিজোড়।
৬৯.
a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c = কত হবে?
  1. 4 : 7 : 5
  2. 4 : 7 : 6
  3. 20 : 35 : 42
  4. 20 : 24 : 25
সঠিক উত্তর:
20 : 35 : 42
উত্তর
সঠিক উত্তর:
20 : 35 : 42
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c = কত হবে?

সমাধান:
a : b = 4 : 7 = 4 × 5 : 7 × 5 = 20 : 35
b : c = 5 : 6 = 5 × 7 : 6 × 7 = 35 : 42

a : b : c = 20 : 35 : 42
৭০.
০.০০০১ এর বর্গমূল কত?
  1. ০.০১
  2. ০.০.০১
  3. ১০
  4. ১.১
সঠিক উত্তর:
০.০১
উত্তর
সঠিক উত্তর:
০.০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০১ এর বর্গমূল কত?

সমাধান:
০.০০০১ এর বর্গমূল = √০.০০০১
= ০.০১
৭১.
১ এর ১০% কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ১০
  4. ১.১
সঠিক উত্তর:
০.১
উত্তর
সঠিক উত্তর:
০.১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ এর ১০% কত?

সমাধান:
১ এর ১০%
= ১ এর ১০/১০০
= ০.১
৭২.
দুইটি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ১৭.৮৫ টাকা হলে, প্রথমটির মূল্য কত?
  1. ১২.৭৫ টাকা
  2. ১৩.৭৫ টাকা
  3. ১৪.৭৫ টাকা
  4. ১৫.৭৫ টাকা
সঠিক উত্তর:
১২.৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২.৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ১৭.৮৫ টাকা হলে, প্রথমটির মূল্য কত?

সমাধান:
১ম টির মূল্য ৫ক 
২য় টির মূল্য ৭ক

প্রশ্নমতে,
৭ক = ১৭.৮৫
ক = ১৭.৮৫/৭
বা, ক = ২.৫৫

প্রথমটির মূল্য = ৫ × ২.৫৫
= ১২.৭৫ টাকা
৭৩.
x2 + y2 = 34 এবং xy = 15 হলে (x - y)2 = ?
  1. 6
  2. 5
  3. 4
  4. 7
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 34 এবং xy = 15 হলে (x - y)2 = ?

সমাধান:
দেওয়া আছে
x+ y2 = 34 
xy = 15

আমরা জানি
(x - y)2 =x2 + y2 - 2xy
(x - y)2 = 34 - 2 × 15
(x - y)2 = 34 - 30
(x - y)2 = 4
৭৪.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
  1. ১৯,৮০০
  2. ১,৫০০
  3. ৩,০০০
  4. ১৯,৫০০
সঠিক উত্তর:
১৯,৮০০
উত্তর
সঠিক উত্তর:
১৯,৮০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?

সমাধান:
২০% বৃদ্ধিতে, নতুন দৈর্ঘ্য = ১৫০ + ১৫০ এর ২০%
= ১৫০ + {১৫০ × (২০/১০০)}
= ১৮০ মিটার

১০% বৃদ্ধিতে, নতুন প্রস্থ = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + {১০০ × (১০/১০০)
=১১০ মিটার

∴ নতুন বাগানের ক্ষেত্রফল = ১৮০ ×১১০ বর্গমিটার
= ১৯৮০০ বর্গমিটার
৭৫.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  1. কলকাতা
  2. মাদ্রিদ
  3. নিউইয়র্ক
  4. টোকিও
সঠিক উত্তর:
টোকিও
উত্তর
সঠিক উত্তর:
টোকিও
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে, তিনি একটি "জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
- UNU- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
- (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে - ১২ টি দেশে।

তথ্যসূত্র - UNUঅফিসিয়াল ওয়েবসাইট।
৭৬.
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?
  1. প্যারিস
  2. ভিয়েনা
  3. ভেনেভা
  4. লিওঁ
সঠিক উত্তর:
লিওঁ
উত্তর
সঠিক উত্তর:
লিওঁ
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত। (আগস্ট, ২০২৪)
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (আগস্ট, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৭৭.
'কবর' নাটকটি কে রচনা করেছেন?
  1. জসীম উদ্‌দীন
  2. জহির রায়হান
  3. আনিস চৌধুরী
  4. মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী।
- তাঁর রচিত বিখ্যাত নাটক - কবর।
- 'কবর' নাটকের পটভূমি বায়ান্নর ভাষা আন্দোলন।
- এটি এক অঙ্ক বিশিষ্ট নাটক।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- কবর নাটকটি প্রকাশিত হয় ১৯৬৬ সালে।

তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৮.
'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  3. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  4. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
'সাবাস বাংলাদেশ':
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম ভাস্কর্য 'সাবাস বাংলাদেশ'।
- এই ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীক।
- এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ভাস্কর নিতুন কুণ্ডু ভাস্কর্যটির স্থপতি।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭৯.
লালমাই পাহাড় কোন জেলায়?
  1. কুমিল্লা
  2. বান্দরবান
  3. খাগড়াছড়ি
  4. সিলেট
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
লালমাই পাহাড়:
- কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত।
- এর আয়তন ৩৪ বর্গকিমি।
- গড় উচ্চতা ২১ মিটার।
- এটি প্লাইস্টোসিনকালের বা প্রায় ২৫ হাজার বছর আগে গঠিত একটি ভূমিরূপ।
- এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৮০.
কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়?
  1. ১৯১৪
  2. ১৯২৩
  3. ১৯৩৯
  4. ১৯৪৫
সঠিক উত্তর:
১৯৩৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৯
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।
৮১.
কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়?
  1. ২৪ জানুয়ারি
  2. ২৪ এপ্রিল
  3. ২৪ জুলাই
  4. ২৪ অক্টোবর
সঠিক উত্তর:
২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
২৪ অক্টোবর
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (আগস্ট, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৮২.
CIRDAP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নয়াদিল্লি
  2. ঢাকা
  3. ম্যানিলা
  4. কুয়ালালামপুর
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি। (আগস্ট, ২০২৪)
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।
৮৩.
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে?
  1. ৮ মে
  2. ৮ সেপ্টেম্বর
  3. ৮ নভেম্বর
  4. ৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
৮ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস:
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো-ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস।
- ১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।
- ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়।
- ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বর বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।
- বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
- ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনের অন্যতম শর্ত দেশকে নিরক্ষরমুক্ত করা।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
৮৪.
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
  1. ১৪ ডিসেম্বর
  2. ১৪ মার্চ
  3. ১৪ এপ্রিল
  4. ১৪ অক্টোবর
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবী দিবস:
- শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন করা হয়।
- বুদ্ধিজীবী হত্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
- ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতেরও বেশি বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়।
- শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮৫.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
  1. কুয়েত
  2. সৌদি আরব
  3. বাহরাইন
  4. ইরাক
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
বাংলাদেশের স্বীকৃতি লাভ:
- ১৯৭২ জানুয়ারি মাসেই পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল, সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ইরাক প্রথম আরব দেশ হিসেবে ০৮ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- সেনেগাল (১ ফেব্রুয়ারি), মালয়েশিয়া (২৪ ফেব্রুয়ারি), ইন্দোনেশিয়া (২৪ ফেব্রুয়ারি), গাম্বিয়া (মার্চ), গ্যাবন (৬ এপ্রিল), সিয়েরা লিওন (২১ এপ্রিল), ইরাক (৮ জুলাই), দক্ষিণ ইয়েমেন (৩১ জুলাই), উগান্ডা (৫ আগস্ট), বুরকিনা ফাসো (১৯ আগস্ট) প্রভৃতি মুসলিম দেশ ১৯৭২ সালের মধ্যেই বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- ইরান ও তুরস্ক ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন, দৈনিক কালের কণ্ঠ, ডিসেম্বর ২১, ২০১৬ ও বিবিসি, মার্চ ২৬, ২০২১।
৮৬.
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?
  1. বিধানসভা
  2. রাজ্যসভা
  3. জনসভা
  4. লোকসভা
সঠিক উত্তর:
লোকসভা
উত্তর
সঠিক উত্তর:
লোকসভা
ব্যাখ্যা
• ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা।

ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

উল্লেখ্য,
- জাতীয় প্রতীক: অশোকচক্র।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি।
- ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।

তথ্যসূত্র - Ministry of External Affairs.
৮৭.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়?
  1. শিশু দিবস
  2. নারী দিবস
  3. শিক্ষা দিবস
  4. স্বাস্থ্য দিবস
সঠিক উত্তর:
শিশু দিবস
উত্তর
সঠিক উত্তর:
শিশু দিবস
ব্যাখ্যা
জাতীয় শিশু দিবস:
- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট।
৮৮.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. লুই আই কান
  2. মাজহারুল ইসলাম
  3. হামিদুর রহমান
  4. শামীম শিকদার
সঠিক উত্তর:
হামিদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হামিদুর রহমান
ব্যাখ্যা
শহীদ মিনার:
- শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
- প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে।
- ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে।
- ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন।
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র - ঢাকা জেলা ওয়েবসাইট।
৮৯.
পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
  1. ফরিদুল আলম
  2. শহীদুল আলম
  3. মাকসুদুল আলম
  4. মিজানুর রহমান
সঠিক উত্তর:
মাকসুদুল আলম
উত্তর
সঠিক উত্তর:
মাকসুদুল আলম
ব্যাখ্যা
• পাটের জন্ম রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম।

বিজ্ঞানী মাকসুদুল আলম:

- মাকসুদুল আলম ছিলেন জিনতত্ত্ববিদ।
- ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন মাকসুদুল আলম।
- জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
- তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবনরহস্য।
- ২০১০ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জীবনরহস্য আবিষ্কারের ঘোষণা দেন।
- পাট ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবারসহ মোট আটটি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচন করেন।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও ২২ ডিসেম্বর ২০১৪, প্রথম আলো।
৯০.
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
  1. মানস সরোবর
  2. গঙ্গোত্রী হিমবাহ
  3. লুসাই পাহাড়
  4. হিমালয় পর্বত
সঠিক উত্তর:
লুসাই পাহাড়
উত্তর
সঠিক উত্তর:
লুসাই পাহাড়
ব্যাখ্যা
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।

তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
ড্রোন কী?
  1. অতি দ্রুতগামী বিমান
  2. চালকবিহীন বিমান
  3. যাত্রীবাহী বিমান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
চালকবিহীন বিমান
উত্তর
সঠিক উত্তর:
চালকবিহীন বিমান
ব্যাখ্যা
ড্রোন:
- প্রােগ্রাম নিয়ন্ত্রিত চালকবিহীন ছােট আকাশযান বা বিমানকে ড্রোন বলে।
- ড্রোন যাত্রাস্থান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূর পর্যন্ত উড়তে সক্ষম।
- সাধারণত স্বয়ংক্রিয়ভাবে চললেও Communication Satellite দ্বারাও ড্রোন নিয়ন্ত্রণ করা হয়।
- ড্রোন সেন্সর, অ্যাকচুয়েটর, প্রপেলার, ডিজিটাল ইলেকট্রনিক স্পীড কন্ট্রোলার, সার্ভো মটর, পেলোড অ্যাকচুয়েটর, স্পিকার, রিমোট কন্ট্রোল সিস্টেম ইত্যাদির সমন্বয়ে তৈরি এবং কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়।

তথ্যসূত্র - এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯২.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
  1. পর্তুগাল
  2. দক্ষিণ কোরিয়া
  3. নরওয়ে
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (আগস্ট, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (আগস্ট, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৯৩.
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
  1. চীন
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কানাডা:
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- দেশটির আয়তন - ৩,৮৫৫,০৮১ বর্গ মাইল (৯,৯৮৪,৬৭০ বর্গ কিমি)।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- দেশটির রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।

তথ্যসূত্র - কানাডার সরকারি ওয়েবসাইট।
৯৪.
কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
  1. রাশিয়া
  2. জাপান
  3. বাংলাদেশ
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

• অপশনে উল্লেখিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি।

জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১০ দেশ (আগস্ট ২০২৪): 
১. ভারত
২. চীন
৩. যুক্তরাষ্ট্র
৪. ইন্দোনেশিয়া 
৫. পাকিস্তান
৬. নাইজেরিয়া
৭. ব্রাজিল 
৮. বাংলাদেশ
৯. রাশিয়া
১০. ইথিওপিয়া। 

উল্লেখ্য, 
ক) রাশিয়ার জনসংখ্যা - ১৪৪, ৮২০, ৪২৩ জন। 
খ) জাপানের জনসংখ্যা - ১২৩, ৭৫৩, ০৪১ জন। 
গ) বাংলাদেশের জনসংখ্যা - ১৭৩, ৫৬২, ৩৬৪ জন। 
ঘ) সৌদি আরবের জনসংখ্যা - ৩৩, ৯৬২, ৭৫৭ জন। 

উৎস: World Population Review. [Link] 

৯৫.
হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
  1. নন্দিত নরকে
  2. শঙ্খনীল কারাগার
  3. কোথাও কেউ নেই
  4. বহুব্রীহি
সঠিক উত্তর:
নন্দিত নরকে
উত্তর
সঠিক উত্তর:
নন্দিত নরকে
ব্যাখ্যা
• নন্দিত নরকে:
- হুমায়ূন আহমেদের লেখা প্রথম উপন্যাস।
- এটি ১৯৭২ সালে প্রাকশিত হয়।
- এটি তার শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে একটি।

• হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯ জুলাই, ২০১২ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত শ্রেষ্ঠ উপন্যাস:
- নন্দিত নরকে,
- শঙ্খনীল কারাগার,
- আগুনের পরশমণি,
- জোছনা ও জননীর গল্প।

• তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- ১৯৭১,
- শ্যামল ছায়া,
- অনিল বাগচীর একদিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৯৬.
'চাঁদমুখ' কোন সমাস?
  1. দ্বন্দ্ব
  2. উপমান
  3. রূপক
  4. উপমিত
সঠিক উত্তর:
উপমিত
উত্তর
সঠিক উত্তর:
উপমিত
ব্যাখ্যা
উপমিত কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
- এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।
- 'চাঁদের মতো মুখ' = চাঁদমুখ।

• অভিগম্য অভিধান অনুসারে,
চাঁদমুখ= চাঁদের ন্যায় সুন্দর মুখ বা মুখবিশিষ্ট; চাঁদবদন।

• সংসদ বাংলা অভিধান অনুসারে,
চাঁদমুখ= চাঁদের মতো মুখবিশিষ্ট।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৭.
কোন বানাটি শুদ্ধ?
  1. সমিচিন
  2. সমীচিন
  3. সমীচীন
  4. সমিচীন
সঠিক উত্তর:
সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
সমীচীন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান অনুসারে, শুদ্ধ বানান - সমীচীন

• সমীচীন (বিশেষণ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে সংগত, উপযুক্ত, উত্তম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৮.
Which sentence is correct?
  1. You had better going there
  2. You had better go there
  3. You had better gone there
  4. You had better to be going there
সঠিক উত্তর:
You had better go there
উত্তর
সঠিক উত্তর:
You had better go there
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - You had better go there.

• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain
৯৯.
The world 'Lunar' is related to-
  1. Moon
  2. Sun
  3. Earth
  4. Mars
সঠিক উত্তর:
Moon
উত্তর
সঠিক উত্তর:
Moon
ব্যাখ্যা
• Lunar (Adjective)
- English Meaning: Of, determined by, or resembling the moon.
- Bangla Meaning: চান্দ্র; চন্দ্রসংক্রান্ত।
- Example Sentence: So even during a total lunar eclipse, the lunar disk is not completely dark.

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
ক) Moon:  চাঁদ; চন্দ্র
খ) Sun: সূর্য; রবি।
গ) Earth: পৃথিবী
ঘ) Mars - মঙ্গলগ্রহ।

• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় The word 'Lunar' is related to - Moon.

Source: Accessible Dictionary by  Bangla Academy.
১০০.
'নাট্যাচার্য' হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
  1. সৈয়দ শামসুল হক
  2. মামুনুর রশীদ
  3. আসাদ চৌধুরী
  4. সেলিম-আল-দীন
সঠিক উত্তর:
সেলিম-আল-দীন
উত্তর
সঠিক উত্তর:
সেলিম-আল-দীন
ব্যাখ্যা
সেলিম আল দীন:
- তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- সেলিম আল দীন কবিতাই লিখতেন।
- বাংলা নাটকে নতুন ধারার প্রবর্তক নাট্যাচার্য সেলিম আল দীন।
- কিন্তু ১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত 'নীল শয়তান: তাহিতি ইত্যাদি' নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তাঁর নাট্যরচনার কথা জানাজানি হয়।
- একই বছর ডাকসু মঞ্চস্থ করে 'জন্ডিস ও বিবিধ বেলুন' এবং নাট্য প্রতিযোগিতাতেও নাটকটি প্রথম পুরস্কার পায়।
- ১৯৭৩ খ্রিষ্টাব্দে ডাকসু নাট্যচক্র তাঁর লেখা 'এক্সপ্লোসিভ ও মূল সমস্যা' মঞ্চস্থ করলে নাট্যকার হিসেবে সেলিম আল দীন সবার পরিচিতি পান।
- ২০০৭ সালে একুশে পদকে ভূষিত করা হয় তাকে।

সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ,
- নিমজ্জন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।