পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২২ সেপ্টেম্বর, ২০২২সময়45 minutes৫৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
প্রতিরক্ষা মন্ত্রণালয় পদের নাম: জুনিয়র শিক্ষক (গ্রেড-১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৪.১২.২০২১ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২২ সেপ্টেম্বর, ২০২২ · ৬০ প্রশ্ন

.
কোনটি অশুদ্ধ?
  1. ক) কর্ষণ
  2. খ) যুধিষ্টির
  3. গ) বিষাণ
  4. ঘ) অভিলাষ
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে, অপশনের সকল বানান শুদ্ধ।

• কর্ষণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √কৃষ+অন
অর্থ:
- চাষ,
- আকর্ষণ,
- ঘষে যাচাইকরণ,
- পীড়ন।

• যুধিষ্টির (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = যুধি+স্থির
অর্থ: যুদ্ধ করার সময় বুদ্ধি স্থির রাখতে পারে এমন।

• বিষাণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √বিষ্‌+আন
অর্থ:
- পশুর শিং দিয়ে তৈরি বাদ্যযন্ত্র যা ফুঁ দিয়ে বাজানো যায়, শিঙা; পশুর শিং
- হাতি শুয়োর প্রভৃতি প্রানীর বড়ো দাঁত।

• অভিলাষ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = অভি+√লষ্‌+অ
অর্থ: ইচ্ছা, বাসনা, স্পৃহা।
.
'চর্যাচর্যবিনিশ্চয়' এর অর্থ কী?
  1. ক) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
  2. খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
  3. গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
  4. ঘ) কোনটি আচার্যের, আর কোনটি নয়
সঠিক উত্তর:
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
ব্যাখ্যা
চর্যাপদের মূল নাম হল ‘চর্যাচর্যবিনিশ্চয়’।
- বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে চর্যাচর্য অর্থ আচরণীয় ও আনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়।
- সে হিসেব চর্যাচর্যবিনিশ্চয় অর্থ হয়- কোনটি আচরণীয়, আর কোনটি অনাচরণীয় এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থির করা হয়েছে।

চর্যাপদ   বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং বাংলাপিডিয়া।
.
'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনেলেখা?
  1. ক) শৈবধর্ম
  2. খ) বৌদ্ধ সহজিয়া
  3. গ) নাথধর্ম
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) নাথধর্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) নাথধর্ম
ব্যাখ্যা
নাথসাহিত্য  নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনীভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এই ধারার সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনী হলো গোরক্ষবিজয়। 
- নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ।
- গোরক্ষবিজয় কাব্যের রচনাকাল নিয়ে পন্ডিত মহলে বিতর্ক আছে।  শেখ ফয়জুল্লাহ ছাড়া কবীন্দ্র, ভীমসেন ও শ্যামদাসের নাম ভণিতায় পাওয়া যায়। তবে ভণিতায় নামের সংখ্যাধিক্যের হিসেবে ফয়জুল্লাহকেই গোরক্ষবিজয়ের কবি হিসেবে মনে করা হয়, অন্যরা ছিলেন গায়ক। 
- ফয়জুল্লাহর প্রধান তিনটি কাব্যগ্রন্থ হচ্ছে সত্যপীরবিজয় (১৫৭৫), গোরক্ষবিজয় ও গাজীবিজয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. বিস্ময় দ্বারা আপন্ন
  2. বিস্ময়ে যে আপন্ন
  3. বিস্ময়কে দ্বারা আপন্ন
  4. বিস্ময়ে আপন 
অনির্ধারিত
ব্যাখ্যা
পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন,
অনুরূপভাবে,
- বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন
- পরলোকে গত = পরলোকগত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
.
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) দীনেশরঞ্জন দাশ
  3. গ) সজনীকান্ত রায়
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
খ) দীনেশরঞ্জন দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) দীনেশরঞ্জন দাশ
ব্যাখ্যা
- ১৯২৩ সালে প্রথম কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়।
- এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
- 'কল্লোল' পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখােপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

অন্যদিকে, 
- বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা 'কবিতা'।
- সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা 'বঙ্গশ্রী’ এবং
- প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা কালিকলম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
  2. খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
  3. গ) তোমার পরশ্রীকাতরায় আমি মুগ্ধ
  4. ঘ) সেদিন থেকে আমি সেখানে আর যায়
সঠিক উত্তর:
খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য - তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। 

অন্যান্য শুদ্ধ বাক্য - 
- আপনি সপরিবারে আমন্ত্রিত। 
- তোমার পরশ্রীকাতরতায় আমি বিরক্ত/ব্যাথিত।
- সেদিন থেকে আমি আর সেখানে যাই না।
.
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
  1. ক) সভাসদ
  2. খ) শুভেচ্ছা
  3. গ) ফলবান
  4. ঘ) তন্বী
সঠিক উত্তর:
খ) শুভেচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
খ) শুভেচ্ছা
ব্যাখ্যা
• 'শুভেচ্ছা' শব্দটি সন্ধি সাধিত শব্দ।
- 'অ'-কার কিংবা 'আ'- কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়;
- যেমন : অ + ই = এ শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।

• তন্বী (তনু+ঈ) প্রত্যয় ও সন্ধি—উভয় সাধিত শব্দ।
• এছাড়া সভাসদ (সভা + সদ) ও ফলবান (ফল + বান) প্রত্যয়যােগে গঠিত শব্দ।

- সে অনুযায়ী সঠিক উত্তর হবে ‘শুভেচ্ছা’।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
  1. ক) সুচন নির্বাসনে
  2. খ) রক্তাক্ত প্রান্তর
  3. গ) নুরলদীনের সারা জীবন
  4. ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
সঠিক উত্তর:
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
• 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল রচিত মুক্তযুদ্ধের কাব্যনাটক।
- বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

অন্যদিকে, 
পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিকায় মুনীর চৌধুরীর লেখা মৌলিক নাটক - রক্তাক্ত প্রান্তর
রংপুরের কৃষক বিদ্রোহের পটভূমিকায় সৈয়দ সামসুল হক রচিত নাটক - নুরুলদীনের সারা জীবন 
আবদুল্লাহ আল মামুন রচিত নাটক - সুবচন নির্বাসনে 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
  1. ক) কবিগান
  2. খ) বৈষ্ণব পদসাহিত্য
  3. গ) নাথ সাহিত্য
  4. ঘ) পুঁথি সাহিত্য 
সঠিক উত্তর:
ক) কবিগান
উত্তর
সঠিক উত্তর:
ক) কবিগান
ব্যাখ্যা
এন্টনি ফিরিঙ্গি ছিলেন আঠারো শতকে বাংলা ভাষার কবিয়াল।
- তাঁর প্রকৃত নাম এন্টনি হ্যান্সম্যান। এবং তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ।
- তিনি চমৎকার বাংলা কবিগান গাইতেন ও গান বাঁধতে পারতেন। 

তাঁর একটি বিখ্যাত গান- 
"আমি ভজন সাধন জানিনে মা
নিজেত ফিরিঙ্গি
যদি দয়া করে কৃপা কর
হে শিব মাতঙ্গ।"

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
নিপাতনে সিদ্ধ 'ষ' এর ব্যবহার হয়েছে কোনটিতে?
  1. ক) মূমুর্ষু
  2. খ) অনুষঙ্গ
  3. গ) বর্ষণ
  4. ঘ) ভূষণ
সঠিক উত্তর:
ঘ) ভূষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূষণ
ব্যাখ্যা
কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ বা নিপাতনে সিদ্ধ 'ষ' এর ব্যবহার হয়।
যেমন- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১১.
তৎসম শব্দের বানানে 'ণ' এর সঠিক ব্যবহারের নিয়ম-
  1. ক) ষত্ব বিধান
  2. খ) ণত্ব বিধান
  3. গ) উপসর্গ
  4. ঘ) প্রত্যয়
সঠিক উত্তর:
খ) ণত্ব বিধান
উত্তর
সঠিক উত্তর:
খ) ণত্ব বিধান
ব্যাখ্যা
তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ণ- এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে ণ-ত্ব বিধান নেই।
- সমাসবদ্ধ শব্দের বানানেও ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১২.
নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. ক) প্র, পরি
  2. খ) সম, গব
  3. গ) কু, নি
  4. ঘ) অজ, অভি
সঠিক উত্তর:
গ) কু, নি
উত্তর
সঠিক উত্তর:
গ) কু, নি
ব্যাখ্যা
বাংলা উপসর্গ:
যেসব অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ বাংলা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে বাংলা উপসর্গ বলা হয়।
- বাংলা উপসর্গ মোট একুশটি।
- এগুলাে হলাে- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৩.
সংস্কৃত বা তৎসম উপসর্গ কয়টি?
  1. ক) পনেরটি
  2. খ) উনিশটি
  3. গ) বিশটি
  4. ঘ) একুশটি
সঠিক উত্তর:
গ) বিশটি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশটি
ব্যাখ্যা
তৎসম বা সংস্কৃত উপসর্গ:
যেসব উপসর্গ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ।
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি।
এগুলাে হলাে- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪.
'জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান' এটা কোন বাক্য?
  1. ক) জটিল বাক্য
  2. খ) যৌগিক বাক্য
  3. গ) সরল বাক্য
  4. ঘ) বিযুক্ত বাক্য
সঠিক উত্তর:
গ) সরল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) সরল বাক্য
ব্যাখ্যা
গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন,
- সরল বাক্য,
- জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

• সরল বাক্য: একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন,
জেসমিন সবার জন্য চা বানিয়েছে।

প্রদত্ত বাক্য 'জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান' 
- বাক্যটি একটি মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্য।
- তাই এটি একটি সরল বাক্য। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৫.
'তৃতীয়' শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
  1. ক) গণনাবাচক শব্দ
  2. খ) তারিখবাচক শব্দ
  3. গ) পূরণবাচক শব্দ
  4. ঘ) অঙ্কবাচক শব্দ
সঠিক উত্তর:
গ) পূরণবাচক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) পূরণবাচক শব্দ
ব্যাখ্যা
'তৃতীয়' শব্দটি পূরণবাচক শব্দ।

সংখ্যাবাচক শব্দ মূলত দুই প্রকার।
যথা - 
- ক্রমবাচক - এক, দুই, তিন, চার...আট ইত্যাদি।
- পূরণবাচক - প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি।

পূরণবাচক শব্দ আবার ৩ প্রকার।
যথা -
- সাধারণ পূরণবাচক - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ... নবম ইত্যাদি।
- তারিখ পূরণবাচক - পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি।
- ভগ্নাংশ পূরণবাচক - আধ, সাড়ে, পোয়া, দেড়, আড়াই ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৬.
Choose the correct sentence:
  1. ক) I had left my college yesterday
  2. খ) I left my college yesterday
  3. গ) I was leaving my college yesterday
  4. ঘ) I was left my college yesterday
সঠিক উত্তর:
খ) I left my college yesterday
উত্তর
সঠিক উত্তর:
খ) I left my college yesterday
ব্যাখ্যা
Sentence এ adverb of time হিসেবে 'Yesterday' উল্লেখ থাকায় বাক্যটি Past Indefinite Tense হবে।
অর্থাৎ, I left my college yesterday সঠিক বাক্য।
১৭.
He is proud of his blue blood. Blue blood is-
  1. ক) Adjective phrase
  2. খ) Adverbial phrase
  3. গ) Noun phrase
  4. ঘ) Verb phrase
সঠিক উত্তর:
গ) Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Noun phrase
ব্যাখ্যা
এখানে blue blood (আভিজাত্য) phrase টি Possessive Case (his) এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে। 
তাই এটি Noun phrase.

সম্পূর্ণ বাক্যের অর্থ - সে তার আভিজাত্যের জন্য গর্বিত।
১৮.
How beautiful night is! (Make it assertive)
  1. ক) It is beautiful night
  2. খ) Night is very beautiful
  3. গ) It is very beautiful night
  4. ঘ) Night is beautiful
সঠিক উত্তর:
খ) Night is very beautiful
উত্তর
সঠিক উত্তর:
খ) Night is very beautiful
ব্যাখ্যা
Exclamatory sentence এ What/how থাকলে assertive করার সময় what/how এর পরিবর্তে -
* Noun এর আগে great,
* Adjective এর এগে Very বসাতে হয়।
 
Excla: What a nice bird it is! 
Asser: It is a very nice bird. 

Excla: How nice a bird it is!  
Asser: It is a very nice bird. 
Excla: How nice the bird is!  
Asser: The bird is very nice. 

Excla: What a fool he is!       
Asser: He is a great fool. 

প্রশ্নের বাক্যটির Assertive form হবে: Night is very beautiful.
১৯.
Bibliography means
  1. ক) History of books
  2. খ) Collection of books
  3. গ) Worshiper of books
  4. ঘ) Book on biology
সঠিক উত্তর:
খ) Collection of books
উত্তর
সঠিক উত্তর:
খ) Collection of books
ব্যাখ্যা
Bibliography (noun) 
English Meaning: A list of the books and articles that have been used by someone when writing a particular book or article
Bangla Meaning: 
[Countable noun] কোনো একজন লেখক বা নির্দিষ্ট বিষয়ের গ্রন্থ ও রচনার তালিকা।
[Uncountable noun] লেখকের প্রামাণিকতা; সংস্করণ; প্রকাশনা সম্বন্ধীয় পঠনপাঠন।

Option অনুসারে খ) Collection of books গ্রহণযোগ্য উত্তর।

Source: Cambridge dictionary and Accessible Dictionary
২০.
The synonym of word 'Counsel' is -
  1. ক) Cabinet
  2. খ) Steering
  3. গ) Advise
  4. ঘ) Trade
সঠিক উত্তর:
গ) Advise
উত্তর
সঠিক উত্তর:
গ) Advise
ব্যাখ্যা
Counsel (noun, verb) - উপদেশ; মন্ত্রণা; ব্যারিস্টার। উপদেশ দান করা। 
Cabinet (noun) - মন্ত্রিপরিষদ 
Steering (noun) - হালধারণ; চালনা; পরিচালনা।
Advise (verb) - পরামর্শ/উপদেশ দেওয়া; সুপারিশ করা। অবহিত করা; জানানো
Trade (noun) - কেনাবেচা; ব্যবসাবাণিজ্য।

অর্থাৎ, Counsel এর synonym হচ্ছে Advise.
উল্লেখ্য, Advise হচ্ছে verb এবং Advice হচ্ছে noun. 

Source: Accessible Dictionary by Bangla Academy
২১.
Choose the correct spelling
  1. ক) Asassination
  2. খ) Assassination
  3. গ) Assistination
  4. ঘ) Asaysination
সঠিক উত্তর:
খ) Assassination
উত্তর
সঠিক উত্তর:
খ) Assassination
ব্যাখ্যা
The correct spelling is Assassination.

• Assassination

[Countable noun, Uncountable noun]
গুপ্তহত্যা।

• Assassin (noun) 
- (অনেক সময় অন্যের দ্বারা নিযুক্ত) গুপ্তঘাতক; আততায়ী।

• Assassinate (verb transitive)
- রাজনৈতিক কারণে কাউকে (বিশেষত গুরুত্বপূর্ণ রাজনীতিক বা শাসককে) বিশ্বাসঘাতকতাপূর্বক নির্মমভাবে হত্যা করা; গোপনে হত্যা করা।

Source: Accessible Dictionary by Bangla Academy
২২.
Correct translation of: সে নীরবে কাঁদতে লাগলো।
  1. ক) He started weeping silently.
  2. খ) He has started weeping silently.
  3. গ) He is weeping silently.
  4. ঘ) He had started weeping silently.
সঠিক উত্তর:
ক) He started weeping silently.
উত্তর
সঠিক উত্তর:
ক) He started weeping silently.
ব্যাখ্যা
বাংলা বাক্যের শেষে করলো, গেলো, লাগলো ইত্যাদি থাকলে ইংরেজিতে সেটা  past indefinite tense হয়।

ক) He started weeping silently.

- সে নীরবে কাঁদতে লাগলো।

খ) He has started weeping silently.
- সে নীরবে কাঁদতে শুরু করেছে।

গ) He is weeping silently.
- সে নীরবে কাঁদছে।

ঘ) He had started weeping silently.
- সে নীরবে কাঁদতে শুরু করেছিল।
২৩.
'May Allah help you' what kind of sentence is this?
  1. ক) Optative
  2. খ) Imperative
  3. গ) Assertive
  4. ঘ) Exclamatory 
সঠিক উত্তর:
ক) Optative
উত্তর
সঠিক উত্তর:
ক) Optative
ব্যাখ্যা
• সাধারণত ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্ক্ষা প্রকাশে Optative Sentence ব্যবহার হয়।
• structure of optative Sentence: may/wish + subject + verb + extension.
• Example:
- May Allah help you.
- Wish you a great success.
- May god speed up your recovery
২৪.
The players are  _____ tried_____ nervous. 
  1. ক) Very, but
  2. খ) Neither, or
  3. গ) either, or
  4. ঘ) either, nor
সঠিক উত্তর:
গ) either, or
উত্তর
সঠিক উত্তর:
গ) either, or
ব্যাখ্যা
যেসব conjunction জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় তাদের corelative conjunction বলে।
যেমন - As ... as, so ... as, both ... and, either ... or, neither .... nor, not only .... but also ইত্যাদি।

Option গুলোর মধ্যে সঠিক corelative conjunction হচ্ছে গ) either, or
২৫.
Early rising is conducive ____ health .
  1. ক) to
  2. খ) for
  3. গ) in
  4. ঘ) on
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
Conducive to - হিতকর/ উপকারী।
Conducive এর পরে appropriate preposition হিসেবে to বসে।

If one thing is conducive to another thing, it makes the other thing likely to happen.
Example:
- Sometimes the home environment just isn't conducive to reading.
- Swimming is conducive to health.
- Early rising is conducive to health.
২৬.
'Do or die' is a ____ sentence.
  1. ক) Simple
  2. খ) Exclamatory
  3. গ) Complex
  4. ঘ) Compound
সঠিক উত্তর:
ঘ) Compound
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Compound
ব্যাখ্যা
‘Do or die’ বাক্যটি Compound sentence হবে। 
কারণ, কোনো Sentence এ একাধিক Principal clause কোন Co-ordinating Conjunction (যেমন and, but, or, yet, therefore ইত্যাদি) দ্বারা যুক্ত থাকলে, তাকে Compound sentence বলে।
 
সুতরাং, ‘Do or die’ বাক্যটি Compound sentence.
২৭.
Mother said to me, 'Do not tell a lie.' Change into indirect narration.
  1. ক) Mother frightened me not to tell a lie.
  2. খ) Mother suggested me to not tell a lie
  3. গ) Mother warned me to not to tell a lie.
  4. ঘ) Mother advised me not to tell a lie.
সঠিক উত্তর:
ঘ) Mother advised me not to tell a lie.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Mother advised me not to tell a lie.
ব্যাখ্যা
‘Do not tell a lie.’ negative imperative - বাক্যটি দ্বারা উপদেশ দেওয়া বোঝায়।
সুতরাং, indirect করার ক্ষেত্রে advise ব্যবহৃত হবে।

Direct : Mother said to me, 'Do not tell a lie.' 
Indirect : Mother advised me not to tell a lie.
২৮.
I had to go to Dhaka ____ my sister's marriage ceremony.
  1. ক) because
  2. খ) as
  3. গ) due
  4. ঘ) because of
সঠিক উত্তর:
ঘ) because of
উত্তর
সঠিক উত্তর:
ঘ) because of
ব্যাখ্যা
Because ও Because of কারণ অর্থে ব্যবহৃত হয়।
তবে,
Because এর পর একটি clause বসে,
Because of এর পর একটি noun বা noun phrase বসে।

প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পরে থাকা 'my sister's marriage ceremony' হচ্ছে একটি noun clause, যার কারণে শূন্যস্থানে Because of বসবে।
২৯.
The plural form of 'swine' is-
  1. ক) swine
  2. খ) swung
  3. গ) swing
  4. ঘ) swong
সঠিক উত্তর:
ক) swine
উত্তর
সঠিক উত্তর:
ক) swine
ব্যাখ্যা
Swine (noun) 
(Plural অপরিবর্তিত)
Bangla Meaning: শূকর; শুয়োর; বরাহ।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩০.
I have read the book ____ you lent me.
  1. ক) that
  2. খ) whom
  3. গ) whose
  4. ঘ) what 
সঠিক উত্তর:
ক) that
উত্তর
সঠিক উত্তর:
ক) that
ব্যাখ্যা
• প্রদত্ত শুন্যস্থানটিতে pronoun that বসবে। বস্তুবাচক পদার্থের ক্ষেত্রে সাধারণত pronoun that বসে।
• বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসবে।
• যেমন:
- He gave me what I wanted.
- He gave me the book that I wanted.
৩১.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ক) ৩√৩
  2. খ) ৪√৩
  3. গ) ৬√৩
  4. ঘ) ৯√৩
সঠিক উত্তর:
ঘ) ৯√৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯√৩
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a  =৬ সেন্টিমিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) a2
                                = (√৩/৪) (৬)2
                                 = ৯√৩ বর্গ সেন্টিমিটার
৩২.
৫ + ৮ + ১১ + ১৪ +.............ধারাটির কোন পদ ৩৮৩?
  1. ক) ১২৩
  2. খ) ১২৭
  3. গ) ১২৮
  4. ঘ) ১২৯
সঠিক উত্তর:
খ) ১২৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৭
ব্যাখ্যা
ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর d =৮ - ৫ = ৩
ধারার n তম পদ = ৩৮৩
 আমরা জানি, n তম পদ = a + (n -1)d
 প্রশ্নমতে,
৫ + (n-1)৩ = ৩৮৩
⇒ ৫ + ৩n  - ৩ = ৩৮৩
⇒৩n + ২ = ৩৮৩
⇒ ৩n = ৩৮৩ - ২
⇒ ৩n = ৩৮১
⇒ n = ১২৭
৩৩.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। বর্তমানে পিতার বয়স কত?
  1. ক) ৩৭
  2. খ) ৩৮
  3. গ) ৩৫
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
গ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫
ব্যাখ্যা
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২
মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭x ও ২x
৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩
শর্তমতে,
(৭x + ৫) : (২x + ৫) = ৮ : ৩
বা, (৭x + ৫)/(২x + ৫) = ৮/৩
বা, ২১x + ১৫ = ১৬x + ৪০
বা, ৫x = ২৫
∴ x = ৫

পিতার বর্তমান বয়স ৭ x ৫ = ৩৫বছর
৩৪.
কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে যোগফল হবে?
  1. ক) অমূলদ সংখ্যা
  2. খ) মূলদ সংখ্যা
  3. গ) স্বাভাবিক সংখ্যা
  4. ঘ) পূর্ণবর্গ সংখ্যা
সঠিক উত্তর:
ঘ) পূর্ণবর্গ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পূর্ণবর্গ সংখ্যা
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা চারটি যথাক্রমে x, x + 1, x + 2 এবং x + 3।
সংখ্যাগুলোর গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায়
= x(x + 1)(x + 2 )(x + 3) +1
=(x2 + 3x)(x2 + 3x + 2) + 1
= (x2+ 3x)2 + 2.(x2 + 3x).1 + 12 = (x2 + 3x + 1)2 যা একটি পূর্ণবর্গ সংখ্যা।
৩৫.
শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকায় ৬ বছরের মুনাফা কত?
  1. ক) ২৭০ টাকা
  2. খ) ২৬৮ টাকা
  3. গ) ৪০৫ টাকা
  4. ঘ) ২৭৩ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২৭৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭৩ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৭ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৭ /১০০ টাকা 
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৭ × ৬৫০ × ৬)/১০০ টাকা 
                                           = ২৭৩ টাকা
৩৬.
২x + ২/x = ৪ হলে, .............
  1. ক) ১/৪
  2. খ) ১/১০
  3. গ) ১/২
  4. ঘ) ১/৮
অনির্ধারিত
ব্যাখ্যা
মূল পরীক্ষায় প্রশ্নটি অসম্পূর্ণ ছিল। তাই বাতিল করা হলো।
৩৭.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিতকরলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত?
  1. ক) ১২০°
  2. খ) ০°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
খ) ০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ০°
ব্যাখ্যা
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120°।
সুতরাং বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120°-120° = 0°
৩৮.
যদি কোনো বর্ণক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২০%
  2. খ) ২১%
  3. গ) ১৬%
  4. ঘ) ২৪%
সঠিক উত্তর:
খ) ২১%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১%
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক হলে,
ক্ষেত্রফল ক২ বর্গ একক

১০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ১০%) একক
= ক + ১০ক/১০০
= ক + ক/১০
= ১১ক/১০ একক

ক্ষেত্রফল = ১২১ক/১০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১২১ক/১০০) - ক = ২১ক/১০০

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(২১ক/১০০)/ক} × ১০০]%
= ২১%
৩৯.
a, b, c ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a2 = bc
  2. খ) ab = bc
  3. গ) b2 = ac
  4. ঘ) a = b = c
সঠিক উত্তর:
গ) b2 = ac
উত্তর
সঠিক উত্তর:
গ) b2 = ac
ব্যাখ্যা
a, b, c ক্রমিক সমানুপাতি হলে
a : b = b : c
a/b = b/c
b2 = ac
৪০.
A = (১, ৩, ৫, ৭) হলে A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n-1 এবং উপসেট = 2n

A সেটের উপাদান সংখ্যা = 4 তাহলে,
প্রকৃত উপসেটের সংখ্যা = 24 - 1 = 16 - 1 = 15
৪১.
লাউড স্পীকারে নিচের কোনটি ঘটে?
  1. ক) তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
  2. খ) যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে।
  3. গ) বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
  4. ঘ) শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
সঠিক উত্তর:
ক) তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
উত্তর
সঠিক উত্তর:
ক) তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
ব্যাখ্যা
লাউড স্পিকারে তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

- লাউড স্পিকার তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে।
- লাউড স্পিকারের শব্দ হলো মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রুপান্তরিত শব্দের অনুরূপ শব্দ।
- তড়িৎ শক্তি বলতে কোনো তড়িৎ উৎসের কাজ করার সামর্থ্যকে বোঝায়।  

সূত্র: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।  
৪২.
বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
  1. ক) ট্রপোমণ্ডল
  2. খ) স্ট্র্যাটোমণ্ডল
  3. গ) মেসোমণ্ডল
  4. ঘ) তাপমণ্ডল
সঠিক উত্তর:
ক) ট্রপোমণ্ডল
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রপোমণ্ডল
ব্যাখ্যা
বায়ুমণ্ডলের ট্রপোমণ্ডল স্তরে বজ্রপাত ঘটে। 

- ট্রপোমণ্ডল স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে।
- মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা—সব কিছুই এই স্তরে সৃষ্টি হয়।
- ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।
- এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬-১৯ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

সূত্র- সূত্র: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
৪৩.
কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয়?
  1. ক) O2
  2. খ) নাইট্রোজেন ডাই-অক্সাইড
  3. গ) সালফার ডাই-অক্সাইড
  4. ঘ) CO2
সঠিক উত্তর:
ঘ) CO2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) CO2
ব্যাখ্যা
ড্রাই আইস তৈরিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। 

- ড্রাই আইস হচ্ছে কার্বন ডাই অক্সাইডের শক্ত রূপ।
- ড্রাই আইসকে শুস্ক বরফ ও বলা হয়। 
- আইসক্রিম এর গাডিতে, হিমাগারে এবং পচনশীল ফলমুল,মাছমাংস সংরক্ষনে ব্যবহার করা হয়। 

সূত্র- ব্রিটানিকা ওয়েবসাইট।
৪৪.
একটি কেক ৩ বার কেটে সর্বোচ্চ কত টুকরা করা যাবে?
  1. ক) ৮
  2. খ) ৬
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা
একটি কেক ৩ বার কেটে সর্বোচ্চ ৮ টুকরা করা যাবে। 
প্রথমবার মাঝ বরাবর কাটলে ২ টুকরা পাওয়া যাবে। 
এরপর  টুকরা ২টিকে একটির সাথে অন্যটি রেখে আবার কাটা হলে মোট ৪ টুকরা পাওয়া যাবে।
একইভাবে চার টুকরাকে একটির সাথে অন্যগুলোকে রেখে তৃতীয়বার কাটলে মোট ৮ টুকরা পাওয়া যাবে।
৪৫.
পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী নিচের কোনটি?
  1. ক) ইনসুলিন
  2. খ) পেপলিন
  3. গ) পেনিসিলিন
  4. ঘ) ইথিলিন
অনির্ধারিত
ব্যাখ্যা
পঁচা ডিমের গন্ধের জন্য হাইড্রোজেন সালফাইড দায়ী। 

- হাইড্রোজেন সালফাইড একটি বর্ণহীন, পঁচা ডিমের গন্ধযুক্ত গ্যাস।
- এই গ্যাসটি বাতাসের থেকে ভারী, বিষাক্ত, ক্ষয়কারক, দাহ্য এবং বিষ্ফোরক পদার্থ।  

প্রশ্নে সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হল।

সূত্র- Government of Western Australia, Department of Health Website [লিঙ্ক]
৪৬.
ব্রেক্সিট কার্যকর করা হয় কখন?
  1. ক) ২৯ সেপ্টেম্বর ২০২০
  2. খ) ৩১ জানুয়ারি ২০২০
  3. গ) ১৯ ফেব্রুয়ারি ২০২১
  4. ঘ) ১৬ আগস্ট ২০২১
সঠিক উত্তর:
খ) ৩১ জানুয়ারি ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১ জানুয়ারি ২০২০
ব্যাখ্যা
- ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’ বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
- ২০১৬ সালের ২৩শে জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
- এতে ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।
- এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।

(সূত্রঃ বিবিসি বাংলা)
৪৭.
নিচের কোনটি সবচেয়ে নরম খনিজ?
  1. ক) ট্যালক
  2. খ) হীরা
  3. গ) চুনাপাথর
  4. ঘ) সিলিকা
সঠিক উত্তর:
ক) ট্যালক
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্যালক
ব্যাখ্যা
- খনিজ পদার্থগুলো সাধারণত কঠিন হয় এবং একেকটি খনিজের কাঠিন্য একেক রকম।
- বেশি কঠিন খনিজগুলো খুব সহজেই কম কঠিন খনিজে দাগ কাটতে পারে; কিন্তু কম কঠিন খনিজ বেশি কঠিন খনিজে দাগ কাটতে পারে না।
- কাঠিন্য অনুযায়ী সবচেয়ে নরম খনিজ হলো ট্যালক, যা দিয়ে ট্যালকম পাউডার তৈরি হয়।
- সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা।

সূত্র: মাধ্যমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৪৮.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) বাংলা
  2. খ) ইংরেজি
  3. গ) সমাজবিজ্ঞান
  4. ঘ) রাষ্ট্রবিজ্ঞান
সঠিক উত্তর:
খ) ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংরেজি
ব্যাখ্যা
- প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। 
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের অংশ হিসেবে পড়বেন ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’। 
- তবে বাংলায় নয়, আত্মজীবনীর ইংরেজি অনুবাদ 'দি আনফিনিশড মেমোরিজ'ই পড়বেন তারা। 
- বিভাগের তৃতীয় বর্ষে পড়ানো হবে বইটি।
 
উৎস: বাংলাদেশ প্রতিদিন ওয়েবসাইট
৪৯.
মধ্যপ্রাচ্যের কোন দেশে সংসদ নেই?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ওমান 
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরবে আনুষ্ঠানিক কোনো সংসদ নেই।
সৌদি আরবের বাদশাহকে পরামর্শ দেওয়ার জন্য ১৫০ সদস্য বিশিষ্ট Consultative Council রয়েছে।
এটি মজলিশ আল শুরা নামে পরিচিত। এই কাউন্সিলের সদস্যরা বাদশাহর ইচ্ছাধীন নিয়োগ লাভ করেন।
------------------
ওমানের পার্লামেন্ট হলো - মজলিস (Majles)
ইরাকের পার্লামেন্ট হলো - Council of Representatives of Iraq
ইরানের পার্লামেন্ট হলো - Majles Shoraye Eslami / Islamic Parliament of Iran
 
উৎস: ব্রিটানিকা ও ইন্টার পার্লামেন্টারি ওয়েবসাইট
 
৫০.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম উইকেট সেঞ্চুরিয়ান বোলার কে?
  1. ক) মোস্তাফিজুর রহমান
  2. খ) মেহেদী হাসান মিরাজ
  3. গ) সাকিব আল হাসান
  4. ঘ) তাইজুল ইসলাম
সঠিক উত্তর:
খ) মেহেদী হাসান মিরাজ
উত্তর
সঠিক উত্তর:
খ) মেহেদী হাসান মিরাজ
ব্যাখ্যা
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম উইকেট সেঞ্চুরিয়ান বোলার হলেন মেহেদী হাসান মিরাজ। 
- বাংলাদেশের হয়ে এত দ্রুত টেস্টে ১০০ উইকেট আর কেউ পাননি।
- মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরাজের ক্যারিয়ারের ২৪তম টেস্টে ১০০ উইকেট লাভ করেন। 
- মিরাজ পেছনে ফেলেন  তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিককে।
 
উৎস: প্রথম আলো 
৫১.
'Checkbook Diplomacy' প্রত্যয়টি কোন দেশের সাথে জড়িত?
  1. ক) আমেরিকা
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
- বর্তমানে আলোচিত ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’ – চীনের সাথে সম্পর্কিত।
- চীনের নিকট থেকে ঋণ নিয়ে অর্থনীতিক চাপে পড়া দেশগুলোকে নিয়ে চীনের নতুন নীতির নাম - ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’।
- এছাড়া, বহু দেশের সরকারকে অবকাঠামো তৈরির নামে ঋণ দিয়ে নিজের নিয়ন্ত্রণের বলয়ে নিয়ে আসছে চীন। এটি এখন "Checkbook Diplomacy" নামে পরিচিত হয়েছে।

উৎস: Diplomat সাময়িকী।
৫২.
বাংলাদেশের প্রথম পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয় কখন?
  1. ক) ১৫ আগস্ট ২০২১
  2. খ) ৩১ আগস্ট ২০২১
  3. গ) ২৯ আগস্ট ২০২১
  4. ঘ) ৩১ জানুয়ারি ২০২১ 
সঠিক উত্তর:
গ) ২৯ আগস্ট ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৯ আগস্ট ২০২১
ব্যাখ্যা
- দেশের ইতিহাসে প্রথম মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালানো হয় গত ২৯ আগস্ট ২০২১
- রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে।
- জাপানের কাওয়াসাকি – মিতসুবিশি কনসোর্টিয়াম মেট্রোরেলের ২৪ সেট ট্রেনের নকশা প্রণয়ন ও তৈরির দায়িত্বে রয়েছে।
- নকশা অনুযায়ী মেট্রোরেল ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতে চলবে।
- ঢাকার প্রথম মেট্রোরেলটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ‘এমআরটি লাইন-৬’ নামে পরিচিত।

উৎস: পত্রিকা রিপোর্ট
৫৩.
মুক্তার দেশ বলা হয় কাকে?
  1. ক) কিউবা
  2. খ) আইভরি কোস্ট
  3. গ) সুদান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
ক) কিউবা
ব্যাখ্যা
কিউবা (Cuba):
মুক্তার দেশ’ (“Pearl of the Antilles”) হিসাবে পরিচিত কিউবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ।
⤇ এটি উত্তর আমেরিকার একমাত্র সমাজতান্ত্রিক দেশ। দেশটি মেক্সিকান উপসাগর, ক্যারিবীয়ান সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
⤇ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কুখ্যাত ‘গুয়ান্তানামো বে” কারাগারটি কিউবায় অবস্থিত। দেশটিতে পৃথিবীর সবচেয়ে ছোট ‘হামিং বার্ড’ পাওয়া যায়।

রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Republic of Cuba
রাজধানী - হাভানা

⤇ ১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ত্রো ও চে গুয়েভারার নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে বাতিস্তা সরকারকে উচ্ছেদ করেন এবং দেশটির নিয়ন্ত্রণ নেন।
⤇ ১৯৬০ সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ফিদেল ক্যাস্ত্রো সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র কিউবার সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছেদ করে। দীর্ঘ ৫৪ বছর পর ২০১৫ সালে আবার কিউবা - যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৫৪.
আমেরিকায় কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার পায় কবে?
  1. ক) ১৯৫৬
  2. খ) ১৯৪৬
  3. গ) ১৯৫৭
  4. ঘ) ১৯৮১
অনির্ধারিত
ব্যাখ্যা
আমেরিকায় কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার পায় ১৯৬৫ সালে।
- ১৯৬৫ সালে ডায়ান ন্যাশ আরও কয়েকজনকে নিয়ে নাগরিক অধিকার আন্দোলনের ছাত্র শাখার কার্যক্রম শুরু করেন।
- যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভোটাধিকারের জন্য প্রচার চালাতে থাকেন তিনি।
- অহিংস কৌশল অবলম্বন করে ডায়ান ন্যাশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষদের ভোটার হিসেবে নিবন্ধন করান।
- এভাবে ১৯৬৫ সালের ভোটাধিকার আইন পাসে অবদান রাখেন তিনি।

- ১৯৬৫ সালের পূর্বে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে কৃষ্ণাঙ্গদের ভোটার হওয়ার ক্ষেত্রে নানা রকম নিয়ম চালু করা হয়েছিল। এসব নিয়মের লক্ষ্য ছিল মূলত কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট। 
===================

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
৫৫.
'দি রিপাবলিক' গ্রন্থের লেখক কে?
  1. ক) সক্রেটিস
  2. খ) প্লেটো
  3. গ) এরিস্টেটল
  4. ঘ) ম্যাকিয়াভেলি
সঠিক উত্তর:
খ) প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লেটো
ব্যাখ্যা
- The Republic গ্রন্থটির লেখক প্লেটো।
- সুশাসনের ধারণা প্রথম পাওয়া যায় প্লেটোর 'The Republic' গ্রন্থে।
- 'The Spirit of Laws'- গ্রন্থের রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু। তিনি এই গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন।
- টমাস হবসের গ্রন্থের নাম Leviathan.
- এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম 'দ্যা পলিটিক্স'।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৬.
কাজী নজরুল ইসলাম তাঁর কোন গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন?
  1. ক) সঞ্চিতা
  2. খ) সঞ্চয়িতা
  3. গ) অগ্নি - বীণা
  4. ঘ) মৃত্যুক্ষুধা
সঠিক উত্তর:
ক) সঞ্চিতা
উত্তর
সঠিক উত্তর:
ক) সঞ্চিতা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের কবিতা সংকলন- ‘সঞ্চিতা'।
এতে ৭৮টি কবিতা ও গান সংকলিত হয়েছে।
সংকলনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন।

উল্লেখ্য,
সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
কাজী নজরুল ইসলাম যখন জেলে বসে অনশন করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতিনাট্য ‘বসন্ত’ (১৯২৩) উৎসর্গ করে অনশন ভঙ্গ করার আহ্বান জানান।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭.
'সভ্য সমাজের মানদণ্ড' হলো-
  1. ক) গণতন্ত্র
  2. খ) বিচার ব্যবস্থা
  3. গ) সংবিধান
  4. ঘ) আইনের শাসন
সঠিক উত্তর:
ঘ) আইনের শাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আইনের শাসন
ব্যাখ্যা
- সভ্য সমাজের গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো আইনের শাসন
- আইনের শাসনের অর্থ আইনের চোখে সকলে সমান, কেউ আইনের উর্ধ্বে নয়।
- আইনের শাসন ব্যতীত সাম্য, স্বাধীনতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা লাভ করতে পারে না।

(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৫৮.
'ঢাকা গেইট' এর নির্মাতা কে?
  1. ক) শায়েস্তা খাঁ
  2. খ) লর্ড কার্জন
  3. গ) নবাব সিরাজ
  4. ঘ) মীর জুমলা
সঠিক উত্তর:
ঘ) মীর জুমলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মীর জুমলা
ব্যাখ্যা
- ঢাকা গেইট মুঘল আমলের একটি স্থাপত্য।
- সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ১৬৬০-১৬৬৩ খ্রিস্টাব্দ সময়ে বাংলার মুঘল সুবাদার মীর জুমলা এটি নির্মাণ করেন।
- বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের নিকটে এটি অবস্থিত। আগে এটি মীর জুমলা গেইট নামে পরিচিত ছিলো।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৫৯.
নিচের কোনটি দুর্বল এসিড?
  1. ক) সালফিউরিক এসিড
  2. খ) অক্সালিক এসিড
  3. গ) হাইড্রোক্লোরিক এসিড
  4. ঘ) নাইট্রিক এসিড
সঠিক উত্তর:
খ) অক্সালিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
খ) অক্সালিক এসিড
ব্যাখ্যা
অক্সালিক এসিডটি দুর্বল এসিড নামে পরিচিত। 

- অক্সালিক এসিডটি ইথানয়িক এসিড নামেও পরিচিত। 
- এটি একটি বর্ণহীন, স্ফটিক্যাল, বিষাক্ত জৈব যৌগ যার কার্বক্সিলিক অ্যাসিড। 
- অক্সালিক অ্যাসিড ব্যাপকভাবে লন্ড্রিগুলিতে অ্যাসিড ভাঁজ হিসাবে প্রয়োগ করা হয়, যেখানে এটি জং এবং কালি দাগ অপসারণে কার্যকরী ভূমিকা পালন করে।

সূত্র- ব্রিটানিকা ওয়েবসাইট।
৬০.
'শূন্য এ বুকে পাখি মোর আয়' গানটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) অতুল প্রসাদ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) রজনীকান্ত সেন
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'শূন্য এ বুকে পাখি মোর আয়' গানটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। 
 
গানটির অংশবিশেষ নিম্নরূপ:
 
শূন্য এ-বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল
অকালে ঝরিয়া যায়॥
 
তুই নাই বলে ওরে উন্মাদ
পান্ডুর হলো আকাশের চাঁদ
কেঁদে নদী হলো করুণ বিষাদ
ডাকে আয় তীরে আয়।।

আকাশে মেলিয়া শত শতকর
খোঁজে তোরে তবু ওরে সুন্দর
তোর তরে বনে উঠিয়াছে ঝড়
লুটায় লতা ধূলায়।।

তুই ফিরে এলে ওরে চঞ্চল
আবার ফুটিবে বন ফুল দল
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায়।।