পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৫১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পার্ট-১) ক) বাংলাদেশের সংবিধানঃ প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। খ) বাংলাদেশের সরকার ব্যবস্থাঃ আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। গ) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাঃ রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। পার্ট-২) মানসিক দক্ষতাঃ ক) ভাষাগত যৌক্তিক বিচার। খ) সমস্যা সমাধান। গ) বানান ও ভাষা। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই, সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সাইটের সাধারণ তথ্যাবলী। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক কতজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ নং দফানুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪ জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীতে এটি সংযোজিত হয়। এর পূর্বে নির্বাচন কমিশনারের সংখ্যা নির্দিষ্ট ছিলো না। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
.
বর্তমানে জেলা পরিষদ প্রধানের পদবী-
  1. ক) চেয়ারম্যান
  2. খ) প্রশাসক
  3. গ) প্রধান নির্বাহী কর্মকর্তা
  4. ঘ) কমিশনার
ব্যাখ্যা
বাংলাদেশে স্থানীয় সরকার শাসন ব্যবস্থায় সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। জেলা পরিষদের প্রধান হলেন চেয়ারম্যান।
- একজন চেয়ারম্যান, পনের জন সাধারণ সদস্য এবং পাঁচজন সংরক্ষিত নারী সদস্যসহ মোট একুশজনের সমন্বয়ে জেলা পরিষদ গঠিত হয়।
- এদের সকলে জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের ভোটের মাধ্যমে নির্বাচত হন। জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর।
- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক (ডিসি)।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
.
দেশের ৩০০ তম সংসদীয় আসন কোনটি?
  1. ক) পঞ্চগড়-১
  2. খ) কক্সবাজার-৪
  3. গ) বান্দরবান
  4. ঘ) কক্সবাজার-১
ব্যাখ্যা
জাতীয় সংসদের ৩০০তম আসন হলো বান্দরবান। ১ নং আসন হলো পঞ্চগড়-১। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় একটি করে সংসদীয় আসন। (সূত্রঃ নির্বাচন কমিশন ওয়েবসাইট)
.
দেশের প্রস্তাবিত নবম প্রশাসনিক বিভাগ-
  1. ক) বৃহত্তর টাঙ্গাইল
  2. খ) বৃহত্তর নোয়াখালী
  3. গ) বৃহত্তর কুমিল্লা
  4. ঘ) বৃহত্তর ফরিদপুর
ব্যাখ্যা
বৃহত্তর ফরিদপুর অঞ্চলকে নিয়ে পদ্মা নামে দেশের নবম বিভাগ ঘোষণা প্রক্রিয়াধীন। ২১ অক্টোবর ২০১৯ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৬ তম সভায় ফরিদপুরকে শর্তসাপেক্ষে সিটি কর্পোরেশন করার অনুমতি দেওয়া হয়। ফরিদপুর পদ্মা নামে নতুন বিভাগ হিসেবে ঘোষণার পরই সিটি কর্পোরেশন হিসেনে উন্নীত হবে। (সূত্রঃ দৈনিক ইত্তেফাক)
.
প্রশাসনিক ট্রাইব্যুনাল কোন বিভাগের অধীন?
  1. ক) আইন বিভাগ
  2. খ) বিচার বিভাগ
  3. গ) প্রতিরক্ষা বিভাগ
  4. ঘ) শাসন বিভাগ
ব্যাখ্যা
সুপ্রিমকোর্ট, অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে বাংলাদেশের বিচার বিভাগ গঠিত। প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো বিশেষ উদ্দেশ্যে স্থাপিত আদালত। যেমনঃ শ্রম আদালত, ভাড়া নিয়ন্ত্রক আদালত। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)।
.
ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জেলা কোনটি?
  1. ক) মানিকগঞ্চ
  2. খ) কিশোরগঞ্জ
  3. গ) টাঙ্গাইল
  4. ঘ) নেত্রকোনা
ব্যাখ্যা
১৪ সেপ্টেম্বর ২০১৫ ময়মনসিংহ বিভাগ যাত্রা শুরু করে। মোট চারটি জেলা তথাঃ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর। এর আয়তন ১০৬৬৯ বর্গ কিমি এবং জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ। মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল ঢাকা বিভাগের অন্তর্গত। (সূত্রঃ মনময়সিংহ বিভাগ ওয়েবসাইট)
.
চতুর্থ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কে?
  1. ক) মওদুদ আহমেদ
  2. খ) আতাউর রহমান খান
  3. গ) মিজানুর রহমান চৌধুরী
  4. ঘ) শাহ আজিজুর রহমান
ব্যাখ্যা
১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৫ এপ্রিল চতুর্থ সংসদ যাত্রা শুরু করে। এ সংসদে ব্যারিস্টার মওদুদ আহমেদ ২৭ মার্চ ১৯৮৮ থেকে ১২ আগস্ট ১৯৮৯ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে ১২ আগস্ট ১৯৮৯ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত এরশাদের শাসনামলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী'র দায়িত্ব পালন করেন। (সূত্রঃ বাংলাপিডিয়া এবং প্রধানমন্ত্রী কার্যালয় ওয়েবসাইট)
.
ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় কবে?
  1. ক) ১০ অক্টোবর ১৯৯৬
  2. খ) ১২ নভেম্বর ১৯৯৬
  3. গ) ২২ ডিসেম্বর ১৯৯৬
  4. ঘ) ১৫ জানুয়ারী ১৯৯৮
ব্যাখ্যা
১৯৭৫ সালের ২০ আগস্ট খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন যা ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ গেজেট আকারে প্রকাশিত হয়। ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়। ১৯৯৬ সালের ১২ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু'র খুনীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়। (সূত্রঃ বাংলাদেশ গেজেট)
.
এটর্নি জেনারেলের পদের মেয়াদ-
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
এটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী। সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের বিচারক হবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি এটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন। তার পদের মেয়াদ রাষ্ট্রপতির ইচ্ছাধীন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলেরও সভাপতি। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১০.
৫১ নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে?
  1. ক) রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার
  2. খ) রাষ্ট্রপতির অভিসংশন
  3. গ) রাষ্ট্রপতির পদের মেয়াদ
  4. ঘ) রাষ্ট্রপতির দায়মুক্তি
ব্যাখ্যা
সংবিধানের ৫১ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তি সম্পর্কে বলা হয়েছে। এ অনুচ্ছেদ মতে কোন আদালত রাষ্ট্রপতির কার্যভারকালে তার বিরুদ্ধে কোন কার্যধারা বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে না। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১.
সংবিধানের প্রথম সংশোধনীর সাথে কোন অনুচ্ছেদটি সম্পর্কিত-
  1. ক) ৪৭
  2. খ) ১৪২
  3. গ) ১৪১ ক
  4. ঘ) ১৪৫
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। এর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীদের বিচার। এ লক্ষে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে ৪৭ ক আরেকটি নতুন অনুচ্ছেদ এবং ৪৭ নং অনুচ্ছেদে ২ নম্বর দফার সাথে ৩ নং দফা নতুন করে সংযোজিত হয়। তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর এই সংশোধনী উত্থাপন করেন। (সূত্রঃ আইন মন্ত্রণালয়)
১২.
১৯৭২ সালের মূল সংবিধানে বিদ্যমান ছিলো?
  1. ক) জরুরি অবস্থা জারির বিধান
  2. খ) রাষ্ট্রপতির পূর্বানুমতি ব্যতীত বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধ
  3. গ) স্বাধীনতার ঘোষণাপত্র
  4. ঘ) সংসদের হাতে সুপ্রিমকোর্টের বিচারকদের অপসারণ ক্ষমতা
ব্যাখ্যা
১৯৭২ সালের মূল সংবিধানে ৯৬ (২) দফানুযায়ী বিচারকদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত ছিলো। ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনী দ্বারা তা রহিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করা হয়। ২০১৪ সালে ষোড়শ সংশোধনী দ্বারা পুনরায় বাহাত্তর সালের বিধানটি প্রতিস্থাপিত করা হয়। কিন্তু সুপ্রিমকোর্ট তা অবৈধ ঘোষণা করে। জরুরি অবস্থার বিধান ১৯৭৩ সালে দ্বিতীয় সংশোধনী দ্বারা, রাষ্ট্রপতির পূর্বানুমান ব্যতীত বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধ বিধান ১৯৮৮ সালে অষ্টম সংশোধনী দ্বারা এবং স্বাধীনতার ঘোষণাপত্র ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী দ্বারা গৃহীত হয়। (সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১৩.
আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
  1. ক) রংপুর
  2. খ) সিলেট
  3. গ) বরিশাল
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৮ টি বিভাগ রয়েছে। এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। এর আয়তন ১০৬৬৯ বর্গ কিমি। আয়তনে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম (৩৩৯০৯ বর্গ কিমি)। জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ ঢাকা এবং সবচেয়ে ছোট বরিশাল বিভাগ। সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে (১৩ টি)। সবচেয়ে কম চারটি করে জেলা রয়েছে (সিলেট ও ময়মনসিংহ বিভাগে)। (সূত্রঃ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ওয়েবসাইট)
১৪.
বঙ্গবন্ধু'র শাসনামলে বিশ্বের কতটি রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দান করে?
  1. ক) ৭৬ টি
  2. খ) ১১২ টি
  3. গ) ১৩০ টি
  4. ঘ) ১৪২ টি
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর প্রথম ভুটান ও ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এরপর বঙ্গবন্ধু শাসনামলে ১৩০ টি রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পাশাপাশি এ সময়ের মধ্যে বাংলাদেশ ১৪ টি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৫.
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ৭ জানুয়ারি
  2. খ) ১০ ফেব্রুয়ারি
  3. গ) ৮ মার্চ
  4. ঘ) ২৩ মার্চ
ব্যাখ্যা
১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব বাংলায় প্রথমবারের মতো সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং বামপন্থী গণতন্ত্রী দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি এবং মুসলিম লীগ ৯ টি আসন লাভ করে। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও সাহিত্য : নবম-দশম শ্রেণী)
১৬.
জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৮৩ সালে
  2. খ) ১৯৮৫ সালে
  3. গ) ১৯৮৬ সালে
  4. ঘ) ১৯৮৪ সালে
ব্যাখ্যা
১৯৮২ সালের ২৪ মার্চ হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি আবদুস সাত্তার থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। ক্ষমতা পাকাপোক্ত করতে তিনি ১৯৮৪ সালের জুলাই মাসে প্রথমে জনদল, ১৯৮৫ সালের ১৬ আগস্ট জাতীয় ফ্রন্ট এবং ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। জাতীয় পার্টি তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদে জয় লাভ করে সরকার গঠন করে। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৭.
বাংলাদেশের সবচেয়ে স্বল্পকালীন সংসদ কোনটি?
  1. ক) তৃতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) পঞ্চম
  4. ঘ) ষষ্ঠ
ব্যাখ্যা
বাংলাদেশের সবচেয়ে স্বল্পকালীন সংসদ হলো ষষ্ঠ জাতীয় সংসদ। এর মেয়াদ ছিলো ১৯ মার্চ ১৯৯৬ থেকে ৩০ মার্চ ১৯৯৬ মাত্র ১২ দিন। এ সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহিত হয়েছিল যার মাধ্যে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিলো। এ সংসদ নির্বাচন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী দলগুলো বয়কট করেছিলো। তৃতীয় সংসদ ১ বছর ৫ মাস এবং চতুর্থ সংসদ ২ বছর ৭ মাস স্থায়ী ছিলো। পঞ্চম সংসদ ৪ বছর ৮ মাস স্থায়ী ছিলো। বাংলাদেশের প্রথম পূর্ণ মেয়াদকালীন সংসদ হলো সপ্তম জাতীয় সংসদ। (সূত্রঃ জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
১৮.
বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের পর মুক্তি পান-
  1. ক) ৩১ মার্চ
  2. খ) ২৭ ফেব্রুয়ারি
  3. গ) ৮ মার্চ
  4. ঘ) ৪ এপ্রিল
ব্যাখ্যা
১৯৪৯ সালের ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুকে নিরাপত্তা বন্দি হিসেবে গ্রেফতার করা হয়। এ সময় তিনি টানা দুই বছর দুই মাসের অধিক কারান্তরীণ ছিলেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালে তিনি ১৬ ফেব্রুয়ারী অনশনে বসেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সরকার তাকে ২৭ ফেব্রুয়ারী ফরিদপুর জেল থেকে অসুস্থ অবস্থায় মুক্তি দেয়। (সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী)
১৯.
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
  1. ক) নাছিমা বেগম
  2. খ) কাজী রিয়াজুল হক
  3. গ) ড. মিজানুর রহমান খান
  4. ঘ) ইকবাল মাহমুদ
ব্যাখ্যা
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম। তিনি সংস্থাটির প্রথম মহিলা চেয়ারম্যান। জাতীয় মানবাধিকার কমিশন একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। এটি ২০০৮ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। (সূত্রঃ জাতীয় মানবাধিকার কমিশন ওয়েবসাইট)
২০.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোট কত বছর জেল খাটেন?
  1. ক) ৮ বছর
  2. খ) ৯ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ১২ বছর
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৫৫ বছরের জীবনে প্রায় ১২ বছর জেলে কাটান। পাকিস্তান আমলের ২৪ বছরের মধ্যে ১২ বছরই তিনি জেলে বন্দি ছিলেন। প্রথম ১৯৩৮ সালে তিনি গ্রেফতার হন। সর্বশেষ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গ্রেফতার হয়ে ১৯৭২ সালের ৮ জানুয়ারি ছাড়া পান। (সূত্রঃ কারাগারের রোজনামচার)
২১.
সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন কে?
  1. ক) শাহাবুদ্দিন আহমেদ
  2. খ) মুহাম্মদ হাবিবুর রহমান
  3. গ) লতিফুর রহমান
  4. ঘ) ড. ফখরুদ্দিন আহমেদ
ব্যাখ্যা
১৯৯৬ সালের ২৭ মার্চ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়। এতে ১৯৯৬ সালের ৩০ মার্চ প্রথম সাংবিধানিকভাবে স্বীকৃত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা নিযুক্ত হন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তবে ১৯৯০ সালে গঠিত দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি একই সাথে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এটি সাংবিধানিক ভাবে স্বীকৃত ছিলো না। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। (সূত্রঃ আইন মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
২২.
কোনটি সিভিল সোসাইটির অংশ?
  1. ক) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
  2. খ) দুর্নীতি দমন কমিশন
  3. গ) ক্যাবিনেট
  4. ঘ) সাংসদ
ব্যাখ্যা
সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংগঠন ইত্যাদি সিভিল সোসাইটির অন্তর্ভুক্ত। সিভিল সোসাইটি বা সুশীল সমাজ হলো রাষ্ট্রের চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এরা সরকারের অংশ নয় তবে সরকারের কর্মকাণ্ডে প্রভাব রাখে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বাংলাদেশের একটি আলোচিত বেসরকারি সংস্থা যা সিভিল সোসাইটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২৩.
১৯২০ সালের ১৭ মার্চ ছিলো-
  1. ক) মঙ্গলবার
  2. খ) শুক্রবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) রবিবার
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশন গুলোতে সঠিক উত্তর নেই। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
১৯২০ সালের ১৭ মার্চ রোজ বুধবার রাত ৮ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। বাংলা তারিখ ছিলো ১৩২৭ বঙ্গাব্দের ২০ চৈত্র। তিনি শাহাদাত বরণ করেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট। সূত্রঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।
২৪.
‘Stammering’ এর সাথে ‘Speach’ এর যে সম্পর্ক ‘Deafness’ এর সাথে সে সম্পর্ক কিসের?
  1. ক) Ear
  2. খ) Hearing
  3. গ) Sound
  4. ঘ) Speaking
ব্যাখ্যা
Stammering - তোতলামি ; Speech - বক্তৃতা/ভাষণ ; Deafness - বধিরতা ; Hearing - শ্রবণ। বক্তৃতা দেয়ার ক্ষেত্রে তোতলামি একটি প্রতিবন্ধকতা এবং শ্রবণের ক্ষেত্রে বধিরতা একটি প্রতিবন্ধকতা।
২৫.
একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষের বোনের পিতার নাতি আমাকে মামী বলে ডাকে। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
  1. ক) জামাই
  2. খ) ভাই
  3. গ) স্বামী
  4. ঘ) চাচা
ব্যাখ্যা
পুরুষের বোনের পিতার নাতি হলো ঐ পুরুষের বোনের ছেলে অর্থাৎ ভাগিনা। সে হিসেবে ঐ ছেলে পুরুষকে মামা বলে ডাকবে এবং এবং তার স্ত্রী কে মামী বলে ডাকবে। সুতরাং, পুরুষটি মহিলার স্বামী।
২৬.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
  1. ক) কিলোমিটার
  2. খ) কিলোগ্রাম
  3. গ) মাইল
  4. ঘ) গজ
ব্যাখ্যা
কিলোগ্রাম ভর পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয়। কিলোমিটার, মাইল, গজ দূরত্ব পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয়।
২৭.
সিডর : চোখ :: করোনা : ?
  1. ক) ভাইরাস
  2. খ) মুকুট
  3. গ) পুষ্প
  4. ঘ) সূর্য
ব্যাখ্যা
‘সিডর’ শব্দের অর্থ চোখ এবং ‘করোনা’ শব্দের অর্থ মুকুট। [সূত্র: প্রথম আলো ও বিবিসি]
২৮.
নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
  1. ক) আলো
  2. খ) বাতাস
  3. গ) পানি
  4. ঘ) মাটি
ব্যাখ্যা
আলো হচ্ছে এক প্রকার শক্তি এবং বাতাস, পানি, মাটি হলো পদার্থ।
২৯.
COUNTRY- কে EMWLVPA লেখা হলে ELECTORATE- কে কি লিখতে হবে?
  1. ক) CICEFQPYWC
  2. খ) CJGERQTYVG
  3. গ) CNCERQPCRG
  4. ঘ) GJGAVMTYVC
ব্যাখ্যা
এখানে, প্রথম alphabet এর ক্ষেত্রে এর একটি অক্ষরের পরের alphabet ও দ্বিতীয় টির ক্ষেত্রে একটির আগের alphabet নেয়া হয়েছে। যেমন- C এর জন্য C > D > ‘E’ এবং O এর জন্য আগের টি অর্থ্যাৎ O < N < ‘M’ নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এই স্ট্রাকচার অনুসরণ করা হয়েছে। সুতরাং, ELECTORATE = GJGAVMTYVC.
৩০.
Fish : Water :: Tiger : ?
  1. ক) Deer
  2. খ) Forest
  3. গ) Zoo
  4. ঘ) Flesh
ব্যাখ্যা
Fish lives in water, likewise Tiger lives in Forest.
৩১.
কোনটি ছাড়া উপন্যাস রচনা সম্ভব নয়?
  1. ক) কলম
  2. খ) পেন্সিল
  3. গ) খাতা
  4. ঘ) কাহিনী
ব্যাখ্যা
উপন্যাস কোন না কোন কাহিনী অবলম্বন করে লেখা হয়। তাই কাহিনী ছাড়া উপন্যাস লিখা সম্ভব নয়।
৩২.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) মনিকাঞ্চন যোগ
  2. খ) সোনায় সোহাগা
  3. গ) আদায় কাঁচকলায়
  4. ঘ) আম-দুধে মেশা
ব্যাখ্যা
আদায় কাঁচ কলায় - বাগধারাটির অর্থ এখানে ভিন্নার্থক। যার অর্থ - শত্রুভাবাপন্ন। অন্যদিকে, আম-দুধে মেশা = চমৎকার সম্মিলন; মনিকাঞ্চন যোগ = উপযুক্ত মিলন ও সোনায় সোহাগা = সুন্দর মিল। [উৎসঃ ভাষা-শিক্ষা--ড.হায়াৎ মামুদ]
৩৩.
সুষম খাদ্য নির্ভর করে ____ উপর।
  1. ক) রান্নার
  2. খ) নির্বাচনের
  3. গ) স্বাদের
  4. ঘ) দামের
ব্যাখ্যা
সুষম খাদ্য নির্ভর করে কোন কোন খাবার নির্বাচন করা হয়েছে সেটার উপর। যদি সঠিক খাদ্য উপাদান নির্বাচন করা হয় তবেই কেবল সুষম খাদ্য পাওয়া যায়।
৩৪.
স্বল্প : বহু :: কদাচিৎ : ?
  1. ক) প্রচুর
  2. খ) সর্বদা
  3. গ) মাঝে মাঝে
  4. ঘ) কখনও নয়
ব্যাখ্যা
স্বল্প এর বিপরীত শব্দ বহু এবং কদাচিৎ এর বিপরীত শব্দ সর্বদা।
৩৫.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) সূর্য উদয় হয়েছে
  2. খ) এ কাজটি আমার পক্ষে সম্ভব নহে
  3. গ) তাহার জীবন সংশয়াপন্ন
  4. ঘ) অধ্যায়নই ছাত্রদের তপস্যা
ব্যাখ্যা
‘তাহার জীবন সংশয়াপন্ন’ বাক্যটি শুদ্ধ। অন্যান্য বাক্যগুলোর শুদ্ধ রূপ হলো- সূর্য উদিত হয়েছে ; এ কাজটি করা আমার পক্ষে সম্ভব নয় ; অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
৩৬.
নোমান সাহেব একটি শার্ট কিনতে বাজারে গেলেন। তার একাধিক শার্ট পছন্দ হয়েছিল। তাই তিনি ___ ছিলেন।
  1. ক) সিদ্ধান্তহীন
  2. খ) অনিশ্চিত
  3. গ) অভিভূত
  4. ঘ) উৎফুল্ল
ব্যাখ্যা
শপিং-এ কারোর একাধিক জিনিস পছন্দ হলে তিনি সিদ্ধান্তহীন হন যে কোনটা কিনবেন! সুতরাং, এখানে সঠিক উত্তর সিদ্ধান্তহীন।
৩৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অদ্যপি
  2. খ) অদ্যাপি
  3. গ) অদ্যপি
  4. ঘ) অদ্যাপী
ব্যাখ্যা
শুদ্ধ বানান অদ্যাপি। [সূত্র: বাংলা একাডেমি ডিকশনারি]
৩৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শ্রাদ্ধঞ্জলি
  2. খ) শ্রদ্ধাঞ্জলি
  3. গ) শ্রদ্ধাঞ্জলী
  4. ঘ) শ্রদ্ধেয়াঞ্জলী
ব্যাখ্যা
শুদ্ধ বানান শ্রদ্ধাঞ্জলি। [সূত্র: বাংলা একাডেমি ডিকশনারি]
৩৯.
‘অপেক্ষমান’ শব্দটি -
  1. ক) বানানজনিত অশুদ্ধ
  2. খ) বাহুল্যজনিত অশুদ্ধ
  3. গ) গঠনজনিত অশুদ্ধ
  4. ঘ) সম্পূর্ণ শুদ্ধ
ব্যাখ্যা
‘অপেক্ষমান’ শব্দটি বানানজনিত অশুদ্ধ। শুদ্ধ বানান অপেক্ষমাণ। [সূত্র: বাংলা একাডেমি ডিকশনারি]
৪০.
The correct spelling is -
  1. ক) Asurance
  2. খ) Assurance
  3. গ) Assuranse
  4. ঘ) Assureance
ব্যাখ্যা
The correct spelling is Assurance. [source: oxfordlearnersdictionaries.com]
৪১.
কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) দয়া
  2. খ) দয়াবান
  3. গ) অসি
  4. ঘ) সাগর
ব্যাখ্যা
কৃপাণ শব্দের সমার্থক শব্দ - তলোয়ার, অসি, তরবারি। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৪২.
What is the synonym of ‘Emancipate’?
  1. ক) Set free
  2. খ) Take back
  3. গ) Make worse
  4. ঘ) Embolden
ব্যাখ্যা
‘Emancipate’ means - to free somebody, especially from legal, political or social controls that limit what they can do. So the synonym is ‘set free’. [source: oxfordlearnersdictionaries.com]
৪৩.
What is the antonym of TALKATIVE?
  1. ক) Reluctant
  2. খ) Taciturn
  3. গ) Logician
  4. ঘ) Energetic
ব্যাখ্যা
TALKATIVE means like talking a lot. And Taciturn means ​tending not to say very much, in a way that seems unfriendly. [source: oxfordlearnersdictionaries.com]
৪৪.
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনের দিকে ছিল। কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?
  1. ক) পূর্ব দিকে
  2. খ) পশ্চিম দিকে
  3. গ) উত্তর দিকে
  4. ঘ) দক্ষিণ দিকে
ব্যাখ্যা

অর্থাৎ, মুখ পূর্বদিকে থাকবে।
৪৫.
একটি মেয়েদের সারিতে জলি’র অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং ডান দিক থেকে ১১ তম। ঐ সারিতে কতজন মেয়ে ছিল?
  1. ক) ২২ জন
  2. খ) ২৩ জন
  3. গ) ২৪ জন
  4. ঘ) ২৫ জন
ব্যাখ্যা
জলি’র অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং ডান দিক থেকে ১১ তম হলে জলির বাম দিকে আছে ১২ জন এবং ডানদিকে আছে ১০ জন। তাহলে ঐ সারিতে মেয়েদের সংখ্যা = (১২ + জলি + ১০) = ২৩ জন।
৪৬.
একটি বাগানে যতগুলো ফুল আছে পরের দিন সেগুলো দ্বিগুণ হয়ে যায়। ২৪ তম দিনে বাগানে যতগুলো ফুল ছিল কত তম দিনে তার এক-চতুর্থাংশ ফুল সে বাগানে ছিল?
  1. ক) ৬
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ২২
ব্যাখ্যা
যেহেতু বাগানে যতগুলো ফুল থাকে পরের দিন সেগুলো দ্বিগুণ হয়ে যায় তাই ২৪ তম দিনে যত গুলো ফুল ছিল ২৩ তম দিনে তার অর্ধেক ছিল। এবং ২৩ তম দিনে যতগুলো ছিল ২২ তম দিনে তারও অর্ধেক ছিল। অর্থাৎ ২২ তম দিনে ২৪ তম দিনে যতগুলো ছিল তার অর্ধেকের অর্ধেক বা এক-চতুর্থাংশ ছিল।
৪৭.
যদি একটি পাইপের দ্বারা একটি চৌবাচ্চা ‘t’ ঘণ্টায় সম্পূর্ণ খালি করা যায়, তবে ৫ ঘণ্টায় চৌবাচ্চার কত অংশ খালি করা যাবে?
  1. ক) ৫t
  2. খ) ৫/t
  3. গ) t/৫
  4. ঘ) সমাধান সম্ভব নয়
ব্যাখ্যা

t ঘন্টায় খালি হয় ১ অংশ
∴ ১ 〃    〃  〃 ১/t 〃
∴ ৫ 〃 〃 〃 ১×৫/t 〃
             = ৫/t অংশ

৪৮.
এক টাকায় ৩টি করে লেবু ক্রয় করে এক টাকায় দুইটি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ৬০%
  4. ঘ) ৭৫%
ব্যাখ্যা

৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৪৯.
২০১৯ সালের ১ জুলাই সোমবার হলে ৩১ জুলাই কি বার ছিল?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
ব্যাখ্যা
যেহেতু ৭ দিনে এক সপ্তাহ হয়, তাই প্রতি মাসে ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ একই বার থাকে। অর্থাৎ, ১ জুলাই সোমবার হলে ২৯ জুলাইও সোমবার হবে। ২৯ জুলাই সোমবার হলে ৩১ জুলাই বুধবার হবে।
৫০.
একটি বানর ৯২ ফুট লম্বা একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তু পরের মিনিটে ৮ ফুট নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে?
  1. ক) ৩৮ মিনিট
  2. খ) ৪০ মিনিট
  3. গ) ৪১ মিনিট
  4. ঘ) ৪৪ মিনিট
ব্যাখ্যা

শেষের ১ মিনিটে ১২ ফুট উঠে বাশেঁর মাথায় উঠে গেলে পরের মিনিটে আর নামবে না। অর্থাৎ, বাকি (৯২-১২) = ৮০ ফুট উঠানামার মাধ্যমে উঠতে হবে।
প্রতি ২ মিনিটে ওঠে (১২-৮) = ৪ ফুট
৪ ফুট উঠতে সময় লাগে ২ মিনিট
∴ ১〃   〃     〃    〃 ২/৪ 〃
∴ ৮০〃〃     〃    〃 (২×৮০)/৪〃
                        = ৪০ মিনিট
মোট সময় লাগে (৪০+১) = ৪১ মিনিট।

৫১.
৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে। ১৫ টি বিড়াল ১৫টি ইঁদুর কত সময়ে ধরবে?
  1. ক) ১ মিনিটে
  2. খ) ৫ মিনিটে
  3. গ) ১০ মিনিটে
  4. ঘ) ১৫ মিনিটে
ব্যাখ্যা

৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
∴ ১ 〃 〃    ১ 〃 〃    〃 (৫×৫)/৫ 〃
∴১৫〃 〃   ১৫〃〃    〃 (৫×৫×১৫)/৫×১৫〃
                            = ৫ মিনিটে

৫২.
০.৩+০.০৩+০.০০৩+০.০০০৩ = কত?
  1. ক) ০.৩৩৩৩
  2. খ) ০.০০০৩৩৩
  3. গ) ০.০০০০০০৩৩৩
  4. ঘ) ০.৩৩
ব্যাখ্যা
০.৩+০.০৩+০.০০৩+০.০০০৩ = ০.৩৩৩৩