পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
বাংলাদেশ টেলিভিশন ভবন কোথায় অবস্থিত?
  1. ক) মতিঝিল
  2. খ) শাহবাগ
  3. গ) রামপুরা
  4. ঘ) আগারগাঁও
ব্যাখ্যা
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বর্তমান রাজউক ভবনে বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশন রামপুরায় স্থায়ী ঠিকানায় স্থানান্তরিত হয়। ১৯৮০ সালে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে। এর পূর্ণাঙ্গ কেন্দ্র দুটি, ঢাকা ও চট্টগ্রাম (১৯ ডিসেম্বর ১৯৯৬)। রিলে স্টেশন বা উপকেন্দ্র ১৪ টি। ২০০৪ সালের ১১ এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার শুরু করে। ২০১১ সালের ২৫ জানুয়ারি সংসদ বাংলাদেশ টেলিভিশন চ্যানেল যাত্রা শুরু করে। ২ সেপ্টেম্বর ২০১৯ বিটিভি ওয়ার্ল্ড ভারতে সম্প্রচার শুরু করে। (সূত্রঃ বিটিভি ওয়েবসাইট)
.
বাংলাদেশ প্রথম কোন অলিম্পিকে অংশগ্রহণ করে?
  1. ক) আটলান্টা
  2. খ) মিউনিখ
  3. গ) লস অ্যাঞ্জেলেস
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
১৯৮৪ সালের ২৮ জুলাই থেকে ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে অনুষ্ঠিত ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আসরে বাংলাদেশ প্রথম অংশ নেয়। তারপর থেকে প্রতিটি আসরেই বাংলাদেশ অংশ নিয়ে আসছে। তবে এর মধ্যে ২০১৬ সালে গলফার সিদ্দিকুর রহমানই প্রথম যোগ্যতার মাধ্যমে অংশগ্রহণ করে। ২০২০ সালের টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। এ ব্যতীত বাকি সবাই দেশীয় কোটায় অংশ নিয়েছে। (সূত্র: অলিম্পিক ওয়েবসাইট এবং ডেইলিষ্টার)
.
বিবিসি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে কখন থেকে?
  1. ক) ১৯৩৫ সাল
  2. খ) ১৯৪১ সাল
  3. গ) ১৯৪৩ সাল
  4. ঘ) ১৯৫২ সাল
ব্যাখ্যা
১৯৪১ সালের ১১ অক্টোবর বিবিসি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে। শুরুতে এতে কেবল অনুবাদকৃত নিউজলেটার পাঠ করা হতো। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় থেকে বিবিসি বাংলায় সংবাদ যুক্ত হয়। বিসিসি বাংলার বর্তমান প্রধান সাবির মুস্তফা। তিনি ২০০১ সাল থেকে বিবিসি বাংলার দায়িত্বে আছেন। (সূত্রঃ বিবিসি বাংলা)
.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান কার?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) লিটন দাস
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। ২০৭ ম্যাচের মধ্যে ২০৫ ইনিংসে তার মোট রান ৭২০২। এক ইনিংসে সর্বোচ্চ রান ১৫৮। অর্ধ শতক ৪৭ টি এবং শতক ১৩ টি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। ২০৬ ম্যাচে ১৯৪ ইনিংসে তার মোট রান ৬৩২৩। এক ইনিংসে সর্বোচ্চ ১৩৪। তৃতীয় অবস্থানে ‍মুশফিকুর রহিম (২১৮ ম্যাচে ২০৪ ইনিংসে ৬১৭৪ রান)। (সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো)
.
আবুল কালাম শামসুদ্দীন কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
  1. ক) ইত্তেফাক
  2. খ) মিল্লাত
  3. গ) আজাদ
  4. ঘ) সংবাদ
ব্যাখ্যা
আবুল কালাম শামসুদ্দীন বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাহিত্যিক। তিনি ১৯৪০ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯২২ সালে তিনি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৬৪ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি দৈনিক পাকিস্তান পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি মুসলিম লীগ থেকে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ২১ শে ফেব্রুয়ারী হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি আইন পরিষদ থেকে পদত্যাগ করেন এবং ২৩শে ফেব্রুয়ারি ঢামেক এ স্থাপিত প্রথম শহীদ মিনারের উদ্বোধন করেন। তিনি ভাষা আন্দোলনের একনিষ্ঠ সমর্থক হলেও পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী ছিলেন। ১৯৭৬ সালে তিনি একুশে পদক লাভ করেন। (সূত্রঃ বাংলাপিডিয়া)
.
২০২০ সালে কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক লাভ করে?
  1. ক) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
  2. খ) বাংলা একাডেমি
  3. গ) ভারতেশ্বরী হোমস
  4. ঘ) বারডেম
ব্যাখ্যা
২০২০ সালে ৮ জন ব্যক্তি এবং ১ টি প্রতিষ্ঠান স্বাধীনতা পদক লাভ করে। এর মধ্যে শিক্ষায় স্বাধীনতা পদক লাভ করে ভারতেশ্বরী হোমস। সংস্কৃতিতে ফেরদৌসী মজুমদার এবং কালিপদ দাস। চিকিৎসায় উবায়দুল কবির চৌধুরী এবং এ কে এম এ মুকতাদির। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোলাম দস্তগীর গাজী, আব্দুর রউফ (মরণোত্তর), আনোয়ার পাশা (মরণোত্তর) এবং আজিজুর রহমান। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ২০২০ সালে গবেষণা ক্যাটাগরিতে একুশে পদক লাভ করে। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
.
ধীরেন্দ্রনাথ দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. ক) কুমিল্লা
  2. খ) হবিগঞ্জ
  3. গ) আগরতলা
  4. ঘ) ব্রাহ্মণবাড়িয়া
ব্যাখ্যা
ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তিনি থাকতেন কুমিল্লা শহরে। ১৯৭১ সালের ২৯ মার্চ পাকবাহিনী তাকে কুমিল্লার বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। তিনি ১৯৪৬ সালে কংগ্রেস থেকে বঙ্গীয় বিধানসভার সদস্য নির্বাচিত হন। ১৯৪৮ সালের ২৫ আগস্ট পাকিস্তান গণপরিষদের অধিবেশনে তিনি উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবী করেন। ১৯৫৬-৫৮ সালের পূর্ব পাকিস্তানে আতাউর রহমান খানের মন্ত্রীসভায় তিনি স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। (সূত্রঃ বাংলাপিডিয়া)
.
কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি রয়েছে?
  1. ক) বান্দরবান
  2. খ) কুমিল্লা
  3. গ) কক্সবাজার
  4. ঘ) গাজীপুর
ব্যাখ্যা
কুমিল্লা জেলার ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় ও বৃটিশ সৈনিকদের সমাধিক্ষেত্র রয়েছে। এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এতে মোট ৭৩৬ জন সৈনিকের সমাধি রয়েছে। এটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে কমনওয়েলথ ওয়ার গ্রেইভস কমিশন। কুমিল্লা ব্যতীত চট্টগ্রামে আরেকটি কমনওয়েলথ ওয়ার সেমিট্রি রয়েছে। (সূত্রঃ কুমিল্লা জেলা ওয়েবসাইট)
.
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের ভাস্কর কে?
  1. ক) শামীম শিকদার
  2. খ) নিতুন কুণ্ড
  3. গ) আবদুর রাজ্জাক
  4. ঘ) শ্যামল চৌধুরী
ব্যাখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের ভাস্কর শ্যামল চৌধুরী।
- ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর এটি উদ্বোধন করা হয়৷ ১৯৯২ সালের ১৩ই মার্চ সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মঈন হোসেন রাজু'র আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি নির্মাণ করা হয়।
(সূত্রঃ চ্যানেল আই এবং ও প্রথম আলো রিপোর্ট)
১০.
লালবাগ কেল্লা কোন শতকে নির্মিত হয়?
  1. ক) ষোল শতকে
  2. খ) সতের শতকে
  3. গ) আঠারো শতকে
  4. ঘ) পনের শতকে
ব্যাখ্যা
লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত। সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন। মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খা পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন। এর অভ্যন্তরে শায়েস্তা খা কন্যা পরীবিবির মাজার অবস্থিত। ১৯১০ সালে লালবাগ কেল্লা কে প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ। লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা। (সূত্রঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট)
১১.
বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে?
  1. ক) ৫৮ টি
  2. খ) ৭৭ টি
  3. গ) ৬৬ টি
  4. ঘ) ৮১ টি
ব্যাখ্যা
বহির্বিশ্বে ৫৮ টি দেশে বাংলাদেশের মোট ৭৭ টি মিশন রয়েছে। এর মধ্যে ৫৮টি দূতাবাস, ৯টি কসনস্যুলেট জেনারেল, ৩টি উপ হাইকমিশন, ৪টি সহকারি হাইকমিশন, ২টি স্থায়ী মিশন ও ১টি কনস্যুলেট। ১১টি দূতাবাস নিজস্ব জমিতে অবস্থিত। (সূত্রঃ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দৈনিক জনকণ্ঠ)
১২.
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি কোথায় অবস্থিত?
  1. ক) শাহবাগ
  2. খ) আগারগাঁও
  3. গ) জয়দেবপুর
  4. ঘ) সাভার
ব্যাখ্যা
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি ঢাকার শাহবাগে অবস্থিত। এটি ১৯৮৭ সালে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি হিসেবে যাত্রা শুরু করে। এর আগে এটি সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি নামে পরিচিত ছিলো। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এর প্রধানের পদবী রেক্টর। এই প্রতিষ্ঠানে সিভিল সার্ভিস ক্যাডারের বিভিন্ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। (সূত্রঃ BCSAC ওয়েবসাইট)
১৩.
‘রোমান সানা’ একজন?
  1. ক) দাবারু
  2. খ) গলফার
  3. গ) আর্চার
  4. ঘ) বক্সার
ব্যাখ্যা
রোমান সানা বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্চার। তিনি বিশ্ব আর্চারি চ্যাম্পিয়ন শিপে ব্রোঞ্জ পদক লাভ করেন। এছাড়া কাঠমুণ্ডু এস এ গেমসে এককভাবে তিনটি স্বর্ণপদক লাভ করেন। সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টোকিও অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেন। ২০১৯ সালের বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি'র বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের পুরস্কার লাভ করেন। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
১৪.
কোন বাংলাদেশি ইদান পুরস্কার লাভ করেন?
  1. ক) ড. মুহাম্মদ ইউনূস
  2. খ) শেখ হাসিনা
  3. গ) ফজলে হাসান আবেদ
  4. ঘ) ড. শিরীন শারমিন চৌধুরী
ব্যাখ্যা
ইদান পুরস্কারকে শিক্ষাক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার বিবেচনা করা হয়। ২০১৯ সালে তৃতীয় ইদান পুরস্কার লাভ করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। ১৯ সেপ্টেম্বর ২০১৯ ইদান পুরস্কারের জন্যে ফজলে হাসান আবেদ এর নাম ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণের পূর্বেই ২০ ডিসেম্বর ২০১৯ তিনি মারা যান। ২৪ জানুয়ারি তার পরিবারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইদান পুরস্কার ২০১৬ সালে হংকং এর ড. চার্লস চেন ইদান প্রবর্তন করেন। (সূত্রঃ ইদান প্রাইজ ওয়েবসাইট এবং ডেইলি স্টার)
১৫.
চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের উপজীব্য কী?
  1. ক) মুক্তিযুদ্ধ
  2. খ) দুর্ভিক্ষ
  3. গ) দেশভাগ
  4. ঘ) মহামারি
ব্যাখ্যা
'চিত্রা নদীর পাড়ে' ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র যা পরিচালনা করেন তানভীর মোকাম্মেল। এটি ১৯৯৮ সালে মুক্তি পায় এবং ১৯৯৯ সালে শ্রেষ্ঠ সিনেমা ও শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এতে মমতাজ উদ্দিন আহমেদ, তৌকির আহমেদ, আফসানা মিমি প্রমুখ অভিনয় করেন। (সূত্রঃ বাংলা ট্রিবিউন, রোর বাংলা এবং চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র)
১৬.
বর্তমানে ফিফা র‌্যাংকিং এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৬৭ তম
  2. খ) ১৭২ তম
  3. গ) ১৮৭ তম
  4. ঘ) ১৯৮ তম
ব্যাখ্যা
সর্বশেষ ফিফা র‌্যাংকিং এ বাংলাদেশ ফুটবল দলের অবস্থান ২১০টি সদস্যের মধ্যে ১৮৭ তম। বাংলাদেশের পয়েন্টস ৯১৪। র‍্যাংকিং এ শীর্ষে রয়েছে বেলজিয়াম (১৭৬৫ পয়েন্টস), ২য় ফ্রান্স (১৭৩৩ পয়েন্টস) এবং তৃতীয় ব্রাজিল (১৭১২ পয়েন্টস)। (সূত্র: ফিফা ওয়েবসাইট)