পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদ্পিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন নিচের কোন পেশি নিয়ন্ত্রণ করে?
  1. ক) ঐচ্ছিক
  2. খ) বিশেষ ধরনের ঐচ্ছিক
  3. গ) অনৈচ্ছিক
  4. ঘ) বিশেষ ধরনের অনৈচ্ছিক
ব্যাখ্যা
অনৈচ্ছিক পেশী প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গদির সঞ্চালনে অংশ নেয়। যেমন খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
পানিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে?
  1. ক) ০.৩%
  2. খ) ০.০৩%
  3. গ) ০.০১%
  4. ঘ) ০.১%
ব্যাখ্যা
বায়ুমন্ডলে ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে ০.৩% কার্বন ডাইঅক্সাইড আছে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা ঘটে থাকে?
  1. ক) লিফরোল
  2. খ) লিফকার্ল
  3. গ) ক্লোরোসিস
  4. ঘ) লিফ ব্লাইট
ব্যাখ্যা
ধানের পাতা ধ্বসা (leaf blight) ব্যাকটেরিয়া দ্বারা ঘটে। এছাড়া আলুর লিফরোল (পাতা কুঁচকাইয়া যাওয়া), পেঁপের লিফকার্ল, ক্লোরোসিস (পাতায় হলুদাভ দাগ) ইত্যাদি রোগ ভাইরাস দ্বারা ঘটে থাকে।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
.
ভাইরোলজির জনক-
  1. ক) দিমিত্রি আইভানোভসকি
  2. খ) এফ. সি. বাডেন
  3. গ) ডব্লিউ. এম. স্ট্যানলি
  4. ঘ) আর. এস. শেফারম্যান
ব্যাখ্যা
ভাইরোলজি বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা যেখানে ভাইরাসের আকার, গঠন, বংশবিস্তার, রোগতত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। W. M. Stanley-কে ভাইরোলজির জনক বলা হয়।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
.
সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ হলোঃ ১) ক্লোরোফিল, ২) আলো, ৩) পানি এবং ৪) কার্বন ডাইঅক্সাইড।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
কোন বিজ্ঞানী রক্ত-সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন?
  1. ক) আন নাফিস
  2. খ) ইবনে সিনা
  3. গ) উইলিয়াম হার্ভে
  4. ঘ) লুই পাস্তুর
ব্যাখ্যা
ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্ভে ১৬২৮ সালে রক্ত-সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন।
সূত্রঃ ২৯তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
.
নিচের কোনটিকে জীব ও জড়ের সেতুর সেতুবন্ধন বলে?
  1. ক) ব্যাকটেরিয়া
  2. খ) ভাইরাস
  3. গ) ছত্রাক
  4. ঘ) সকল অনুজীব
ব্যাখ্যা
প্রাণ-রসায়নবিদগণ ভাইরাসের জড়-বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন, আর অনুজীব বিজ্ঞানিগণ ভাইরাসের জীব-বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন। এজন্য ভাইরাসকে জীব ও জড়ের সেতুবন্ধন বলে।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
.
মানব দেহের রক্ত চলাচল প্রক্রিয়া সচল রাখে-
  1. ক) ঐচ্ছিক পেশি
  2. খ) অনৈচ্ছিক পেশি
  3. গ) কার্ডিয়াক পেশি
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্‍্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচলের প্রক্রিয়া সচল রাখে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোন উদ্ভিদে ক্যালভিন চক্র পরিচালিত হতে দেখা যায় না?
  1. ক) ভুট্টা
  2. খ) আখ
  3. গ) মুথা ঘাস
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারান্থাস ইত্যাদি উদ্ভিদে C4 পরিচালিত হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১০.
ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম-
  1. ক) স্ত্রী Anopheles মশকী
  2. খ) স্ত্রী Aedes aegypti মশকী
  3. গ) স্ত্রী aedes albopictus মশকী
  4. ঘ) উপরের কোনটিই নয়।
ব্যাখ্যা
ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম স্ত্রী Anopheles মশকী। Aedes aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এছাড়া এডিস এলবোপিকটাস মশার কামরেও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
১১.
উদ্ভিদ পুষ্টি উপাদান গুলোর মধ্যে নিচের কোন গুলো মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে?
  1. ক) কার্বন ও অক্সিজেন আয়ন
  2. খ) হাইড্রোজেন ও অক্সিজেন আয়ন
  3. গ) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন
  4. ঘ) উপরের সবগুলি
ব্যাখ্যা
উদ্ভিদ পুষ্টি উপাদান গুলোর মধ্যে কার্বন ও অক্সিজেন বায়ুমন্ডল থেকে গ্রহণ করে। হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে গ্রহণ করে। অন্যসব উপাদান মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১২.
প্রথম ক্লোন মানব শিশুর নাম-
  1. ক) ডলি
  2. খ) মলি
  3. গ) ইভ
  4. ঘ) ইয়ান
ব্যাখ্যা
প্রথম ক্লোন মানব শিশু (কন্যা শিশু) এর নাম ইভ।
সূত্রঃ ২৬তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
১৩.
নিচের কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোসিস দেখা যায়?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) ফসফরাস
  3. গ) পটাসিয়াম
  4. ঘ) ক্যালসিয়াম
ব্যাখ্যা
নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতাগুলো হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৪.
ঈস্টে কোন ভিটামিন পাওয়া যায়?
  1. ক) ভিটামিন ‘এ’
  2. খ) ভিটামিন ‘বি’
  3. গ) ভিটামিন ‘সি’
  4. ঘ) ভিটামিন ‘ডি’
ব্যাখ্যা
ঈস্টে ভিটামিন ‘বি’ পাওয়া যায়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৫.
ভাইরাস জনিত রোগ নয়-
  1. ক) জন্ডিস
  2. খ) কুষ্ঠ
  3. গ) এইডস
  4. ঘ) চোখ ওঠা
ব্যাখ্যা
কুষ্ঠ বা লেপ্রোসি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ।
সূত্রঃ ৩৬তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
১৬.
ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত নয়?
  1. ক) প্লাস্টিড
  2. খ) মাইটোকন্ড্রিয়া
  3. গ) নিউক্লিওলাস
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ব্যাকটেরিয়ার কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওলাস থাকে না।
সূত্রঃ ৩৮তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
১৭.
হিমোগ্লোবিনের অভাবে নিচের কোনটি দেখা যায়?
  1. ক) অ্যানিমিয়া
  2. খ) ফ্যাগোসাইটোসিস
  3. গ) লিউকোমিয়া
  4. ঘ) অণুচক্রিকা
ব্যাখ্যা
লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে উপযুক্ত পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্তাল্পতা বা রক্তশূণ্যতা (Anemia) দেখা যায়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৮.
নিচের কোন রোগটি এডিস মশা দ্বারা ছড়ায় না?
  1. ক) ডেঙ্গু জ্বর
  2. খ) জিকা জ্বর
  3. গ) কালা জ্বর
  4. ঘ) পীত জ্বর
ব্যাখ্যা
এডিস মশা দ্বারা ডেঙ্গু জ্বর, জিকা জ্বর, পীত জ্বর এবং চিকনগুনিয়া রোগ ছড়ায়।
সূত্রঃ ৩৮তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
১৯.
সাম্প্রতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০২০ সালের মধ্যে কোন রোগ বিশ্বের এক নম্বর মরণব্যাধি হবে?
  1. ক) এইডস
  2. খ) এইডিস মশা দ্বারা আক্রান্ত জ্বর
  3. গ) স্ট্রোক ও করোনারি ধমনির রোগ
  4. ঘ) ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ
ব্যাখ্যা
সাম্প্রতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০২০ সালের মধ্যে স্ট্রোক ও করোনারি ধমনির রোগ বিশ্বের এক নম্বর মরণব্যাধি হবে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২০.
উদ্ভিদের প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে ______ বলে।
  1. ক) বীজ
  2. খ) ফুল
  3. গ) পরাগায়ন
  4. ঘ) ফল
ব্যাখ্যা
উদ্ভিদের বংশবিস্তারের (প্রজননের) জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে ফুল বলে।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
২১.
কচুরীপানা সহজে পানিতে ভাসতে পারে, কারণ-
  1. ক) শিকড় লম্বা বলে
  2. খ) কান্ডে বায়ু কুঠুরী থাকে
  3. গ) এরা পানিতে জন্মে বলে
  4. ঘ) উপরের সবগুলি
ব্যাখ্যা
জলজ উদ্ভিদ যেমন কচুরীপানা সহজে ভাসতে পারে কারন এরা আকারে অনেক ছোট হয়, এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে, এদের পাতা অনেক কম থাকে।
সূত্রঃ ১০তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
২২.
ভুট্টায় কোন ধরনের পরাগায়ন ঘটে?
  1. ক) বায়ু পরাগায়ন
  2. খ) পতঙ্গ পরাগায়ন
  3. গ) প্রাণী পরাগায়ন
  4. ঘ) পানি পরাগায়ন
ব্যাখ্যা
ধান, ভুট্টা, গম, ইক্ষু ইত্যাদিতে বায়ু পরাগায়ন ঘটে।
সূত্রঃ ১১তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
২৩.
গাছের খাদ্য তালিকায় নেই-
  1. ক) Na, Al, P
  2. খ) Ca, C, H
  3. গ) N, O, Zn
  4. ঘ) K, S, Fe
ব্যাখ্যা
গাছের খাদ্য তালিকায় সোডিয়াম (Na) এবং অ্যালমুনিয়াম (Al) নেই।
সূত্রঃ ২৭তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
২৪.
‘তিমি’ অক্সিজেন নেয়-
  1. ক) বাতাস থেকে
  2. খ) পানি থেকে
  3. গ) ফুলকার সাহায্যে
  4. ঘ) উপরের কোনটি নয়
ব্যাখ্যা
শুশুক, ডলফিন ও তিমি সামুদ্রিক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। শুশুক শ্বাস-প্রশ্বাসে সরাসরি পানির উপরের বাতাস ব্যবহার করে।
সূত্রঃ ১১তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
২৫.
মানুষের মস্তিষ্কে কত জোড়া করোটিক স্নায়ু আছে?
  1. ক) পাঁচ
  2. খ) সাত
  3. গ) বারো
  4. ঘ) একত্রিশ
ব্যাখ্যা
মানুষের মস্তিষ্কে বারো জোড়া করোটিক স্নায়ু আছে।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
২৬.
হুইট্‌টেকার জীব জগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন-
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৬৮ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭০ সালে
ব্যাখ্যা
১৯৬৯ সালে হুইট্‌টেকার (Whittaker) জীব জগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেছিলেন। পরবর্তীকালে মারগুলিস (Margulis) ১৯৭৪ সালে হুইট্‌টেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৭.
হৃৎপিণ্ড কতটি স্তর বিশিষ্ট পেশি দ্বারা গঠিত?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
ব্যাখ্যা
হৃৎপিণ্ডে বাইরের দিক থেকে যথাক্রমে এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম ও মায়োকার্ডিয়াম এই তিন স্তরে গঠিত।
সূত্রঃ ২৭তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
২৮.
অ্যামিবা, ডায়াটম জীব জগতের নিচের কোন রাজ্যের অন্তর্গত?
  1. ক) মনেরা
  2. খ) প্রোটিস্টা
  3. গ) ফানজাই
  4. ঘ) প্লানটি
ব্যাখ্যা
প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভূক্ত জীবের উদাহরণ হলো- প্রোটোজোয়া (অ্যাামিবা, প্যারাম্যাসিয়াম) ও এককোষী শৈবাল (যেমন, ডায়াটম)।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৯.
মানুষের স্পাইনাল কর্ডের ওজন কত?
  1. ক) ১৮ গ্রাম
  2. খ) ৩৫ গ্রাম
  3. গ) ৪৭ গ্রাম
  4. ঘ) ৫২ গ্রাম
ব্যাখ্যা
The spinal cord is about 43 cm long in adult women and 45 cm long in adult men and weighs about 35-40 grams.
সূত্রঃ ৩০তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
৩০.
গ্লুকাগন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
  1. ক) যকৃত
  2. খ) থাইরয়েড
  3. গ) অগ্ন্যাশয়
  4. ঘ) পিটুইটারি
ব্যাখ্যা
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়।
সূত্রঃ ৩৪তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
৩১.
রক্তের হিমোগ্লোবিন তৈরীতে সাহায্য করে-
  1. ক) আয়োডিন
  2. খ) আয়রন
  3. গ) ম্যাগনেসিয়াম
  4. ঘ) ক্যালসিয়াম ও ফসফরাস
ব্যাখ্যা
আয়রন রক্তের হিমোগ্লোবিন তৈরীতে সাহায্য করে। ফলে রক্তস্বল্পতা দূর হয়।
সূত্রঃ ৩৪তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
৩২.
সাম্প্রতিক কালে বহুল আলোচিত পিঁয়াজের বৈজ্ঞানিক নাম-
  1. ক) Oryza sativa
  2. খ) Allium cepa
  3. গ) Apis indica
  4. ঘ) Corchorus capsularis
ব্যাখ্যা
Oryza sativa- ধান
Apis indica-মৌমাছি
Corchorus capsularis- পাট।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।