পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ১: টপিক: - বাস্তব সংখ্যা, - ল.সা.গু ও গ.সা.গু [Live Class – 1]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
০, ১, ৩, ৪ ও ৫ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ৪২৯৬০
  2. ৪৩৮৭৪
  3. ৪৩৮৮৯
  4. ৪৩৯৬৫
সঠিক উত্তর:
৪৩৯৬৫
উত্তর
সঠিক উত্তর:
৪৩৯৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ৩, ৪ ও ৫ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
০, ১, ৩, ৪ ও ৫ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৫৪৩১০
০, ১, ৩, ৪ ও ৫ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০৩৪৫

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল = (৫৪৩১০ - ১০৩৪৫ )
= ৪৩৯৬৫
.
দুইটি ধনাত্মক সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৪৫। সংখ্যা দুইটির পার্থক্য ৪। বড় সংখ্যাটি কত?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ধনাত্মক সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৪৫। সংখ্যা দুইটির পার্থক্য ৪। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ক ও (ক + ৪)

প্রশ্নমতে,
দুইটি সংখ্যার গুণফল = এদের ল. সা .গু × গ. সা .গু
⇒ ক(ক + ৪) = ৪৫
⇒ ক + ৪ক - ৪৫ = ০
⇒ ক + ৯ক - ৫ক - ৪৫ = 0
⇒ ক(ক + ৯) - ৫ ( ক + ৯) = 0
⇒ (ক + ৯)(ক - ৫) = ০
⇒ ক = - ৯ , ৫ [- ৯ গ্রহনযোগ্য নয়]

সুতরাং, ছোট সংখ্যাটি = ৫
বড় সংখ্যাটি = (৫ + ৪) = ৯
.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭৩ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৭৭
  2. ৮৪
  3. ৮৭
  4. ৯০
সঠিক উত্তর:
৮৭
উত্তর
সঠিক উত্তর:
৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭৩ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বৃহত্তম সংখ্যাটি = ক + ১
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৭৩
⇒ ক+ ২ক + ১ - ক = ১৭৩
⇒ ২ক = ১৭৩ - ১
⇒ ২ক = ১৭২
∴ ক = ৮৬

∴ বৃহত্তম সংখ্যাটি = (ক + ১)
= (৮৬ + ১)
= ৮৭
.
দুইটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ৬৪৮০। একটি সংখ্যা ২৪০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৩২৪ 
  2. ৩৩০
  3. ৩৪৮
  4. ৩৬০
সঠিক উত্তর:
৩২৪ 
উত্তর
সঠিক উত্তর:
৩২৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ৬৪৮০। একটি সংখ্যা ২৪০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
(একটি সংখ্যা × অপর সংখ্যা) = (ল.সা.গু. × গ.সা.গু)
∴ অপর সংখ্যা = ( ল.সা.গু. × গ.সা.গু)/একটি সংখ্যা
= (১২ × ৬৪৮০)/২৪০
= ৭৭৭৬০/২৪০
= ৩২৪

∴ অপর সংখ্যাটি = ৩২৪ 
.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ৫৯
  2. ৬৩
  3. ৭১
  4. ৮৯
সঠিক উত্তর:
৬৩
উত্তর
সঠিক উত্তর:
৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা তাদেরকে মৌলিক সংখ্যা বলে।

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। এগুলো হলো-
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

∴ ৬৩ সংখ্যাটি মৌলিক নয়।
.
দুইটি সংখ্যার অনুপাত ৬ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ২৮০
  2. ৩১৮
  3. ৩৩৬
  4. ৩৬০
সঠিক উত্তর:
৩৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৬ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭

মনে করি,
একটি সংখ্যা = ৬ক
এবং অপর সংখ্যাটি = ৭ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৪২ক

শর্তমতে,
ক = ৮

∴ সংখ্যা দুটির ল.সা.গু = (৪২ × ৮) =৩৩৬
.
৫১২ এর ভাজক সংখ্যা কয়টি?
  1. ১০টি
  2. ১২টি
  3. ৯টি
  4. ৮টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১২ এর ভাজক সংখ্যা কয়টি?

সমাধান:
৫১২
= ১ × ৫১২
= ২ × ২৫৬
= ৪ × ১২৮
= ৮ × ৬৪
= ১৬ ×  ৩২

৫১২ এর ভাজকসমূহ = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬ ও ৫১২

মোট ভাজক সংখ্যা ১০টি।
.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১০৮০ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১০৮০ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি = ৫ক ও ৬ক
সংখ্যা দুইটির গুণফল = ৩০ক

আমরা জানি,
সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু গ.সা.গু
⇒ ৩০ক = ১০৮০
⇒ ক = ৩৬
⇒ ক = √৩৬
⇒ ক = ৬

∴ সংখ্যা দুইটির পার্থক্য = ৬ক - ৫ক
= (৬ × ৬) - (৫ × ৬) 
= ৩৬ - ৩০
= ৬
.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৮৯। শেষ সংখ্যাটি কত?
  1. ৬৪
  2. ৬৫
  3. ৬৬
  4. ৬৭
সঠিক উত্তর:
৬৫
উত্তর
সঠিক উত্তর:
৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৮৯। শেষ সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি = ক, (ক + ২) এবং (ক + ৪)

প্রশ্নমতে,
ক + (ক + ২) + (ক + ৪) = ১৮৯
⇒ ৩ক + ৬ = ১৮৯
⇒ ৩ক = ১৮৯ - ৬
⇒ ৩ক = ১৮৩
⇒ ক = ১৮৩/৩
⇒ ক = ৬১

∴ শেষ সংখ্যাটি = (৬১ + ৪)
= ৬৫
১০.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৪, ৮, ১০, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৯৭
  2. ২৩৯
  3. ২৬১
  4. ৩০৯
সঠিক উত্তর:
২৩৯
উত্তর
সঠিক উত্তর:
২৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৪, ৮, ১০, ১২ ও ১৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
এখানে,
৪, ৮, ১০, ১২ ও ১৬ এর ল.সা.গু = ২৪০

∴ ক্ষুদ্রতম সংখ্যা = (২৪০ - ১)
= ২৩৯
১১.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৬ বেশি হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ১০ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ১৬ বেশি হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ২ক + ১০ = ক + ১৬
⇒ ২ক - ক = ১৬ - ১০
⇒ ক = ৬

∴ সংখ্যাটি = ৬ 
১২.
৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান:
৪০ এবং ৪৬ এর গ. সা. গু. ই হবে নির্ণেয় বালকের সংখ্যা হবে।
∴ ৪০ এবং ৪৬ এর গ. সা. গু. = ২

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ২ জন।
১৩.
একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৬৪০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৫৫০
  2. ৫৫৫
  3. ৫৬২
  4. ৫৬৪
সঠিক উত্তর:
৫৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৬৪০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪৭০ = ৬৪০ - ক
⇒ ২ক = ৬৪০ + ৪৭০
⇒ ২ক = ১১১০
∴ ক = ৫৫৫
১৪.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ৪০
  2. ৫০
  3. ৬০
  4. ৬৫
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক = ১০০
∴ ক = ১০

ছোট সংখ্যাটি = (২ × ১০) = ২০
 বড় সংখ্যাটি = (৩ × ১০) = ৩০

∴ সংখ্যা দুইটির সমষ্টি = (৩০ + ২০) = ৫০
১৫.
পরপর আটটি সংখ্যার প্রথম ৪টির যোগফল ৪৪৬ হলে, শেষ ৪টির যোগফল কত?
  1. ৪৪২
  2. ৪৪৮
  3. ৪৫৬
  4. ৪৬২
সঠিক উত্তর:
৪৬২
উত্তর
সঠিক উত্তর:
৪৬২
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর আটটি সংখ্যার প্রথম ৪টির যোগফল ৪৪৬ হলে, শেষ ৪টির যোগফল কত?

সমাধান:
মনেকরি,
পরপর আটটি সংখ্যা = ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫), (ক + ৬), (ক + ৭)

∴ প্রথম চারটির যোগফল = ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) = ৪ক + ৬
শেষ চারটির যোগফল = (ক + ৪) + (ক + ৫) + (ক + ৬) + (ক + ৭) = ৪ক + ২২

শর্তমতে,
৪ক + ৬ = ৪৪৬
⇒ ৪ক = ৪৪৬ - ৬
⇒ ৪ক = ৪৪০
∴ ক = ১১০

সুতরাং, শেষ চারটির যোগফল = (৪ × ১১০) + ২২
= ৪৪০ + ২২
= ৪৬২
১৬.
যদি (6a + 1) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?
  1. 6(a + 2)
  2. 6a + 3
  3. 6a + 4
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
6a + 3
উত্তর
সঠিক উত্তর:
6a + 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (6a + 1) একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে, তবে কোনটি তার পরবর্তী বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
একটি বিজোড় সংখ্যা থেকে পরবর্তী বিজোড় সংখ্যা বের করতে হলে ২ যোগ করতে হয়।
(6a + 1) + 2
= 6a + 1 + 2
= 6a + 3
১৭.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √14
  2. √18
  3. √25
  4. √27
সঠিক উত্তর:
√25
উত্তর
সঠিক উত্তর:
√25
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:
p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √25 = 5 , 5/1 = 5
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
তাই, √25 একটি মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা:
যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন: √2 = 1.414213..., √3 = 1.732 ..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
১৮.
নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়?
  1. ৩৬১
  2. ৪৯৪
  3. ৫২৯
  4. ৫৭৬
সঠিক উত্তর:
৪৯৪
উত্তর
সঠিক উত্তর:
৪৯৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়?

সমাধান:
- যে সংখ্যার সর্ব ডানদিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক ২ বা ৩ বা ৭ বা ৮ তা পূর্ণবর্গ নয় ।
- যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, ঐ সংখ্যা পূর্ণবর্গ নয়।
- একক স্থানীয় অঙ্ক ১ বা ৪ বা ৫ বা ৬ বা ৯ হলে, ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ৮১, ৬৪, ২৫, ৩৬, ৪৯ ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা ।
- আবার সংখ্যার ডানদিকে জোড়সংখ্যক শূন্য থাকলে ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ১০০, ৪৯০০ ইত্যাদি বর্গসংখ্যা ।

√৩৬১ = ১৯
√৫২৯ = ২৩
√৫৭৬ = ২৪

অর্থাৎ, ৩৬১, ৫২৯, ৫৭৬ হলো পূর্ণবর্গ সংখ্যা।
অপরদিকে, ৪৯৪ পূর্ণবর্গ সংখ্যা নয়।
১৯.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ১৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?

সমাধান:
২, ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
∴ তিনটি ঘন্টা একত্রে বাজবে ১২ ঘণ্টা পর।
২০.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৩৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ২৬
  3. ৩০
  4. ৩২
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৩৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/২) + ৬ = ২ক - ৩৯
⇒ ৬ + ৩৯ = ২ক - (ক/২)
⇒ ৪৫ = (৪ক - ক)/২
⇒৪৫ = ৩ক/২
⇒ ৩ক = ৪৫ × ২
⇒ ক = (৪৫ × ২)/৩
⇒ ক = ৩০