পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পরীক্ষা - ৩৪: ফুল মডেল টেস্ট - ৪ (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
প্রমীত রীতিতে কোন পদটি হ্রস্বতর হয় না?
  1. ক) ক্রিয়া
  2. খ) অনুসর্গ
  3. গ) বিশেষ্য
  4. ঘ) সর্বনাম
ব্যাখ্যা
প্রমিত রীতি
- বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়।
- এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণির শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে।
- বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে।
- ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়।
- একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় ‘প্রমিত রীতি'।
- এটি ‘মান রীতি নামেও পরিচিত।
- বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?
  1. ক) ব্যাকরণ কৌমুদী
  2. খ) বাংলা ভাষার ইতিবৃত্ত
  3. গ) গৌড়ীয় ব্যাকরণ
  4. ঘ) ব্যাকরণ মঞ্জুরি
ব্যাখ্যা
• রাজা রামমোহন রায় ১৮৩৩ সালে বাংলা প্রথম ব্যাকরণ (গৌড়ীয় ব্যাকরণ) গ্রন্থ রচনা করেন ।
এটি কোন বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। 

অন্যদিকে, 
- মুহম্মদ এনামুল হক রচিত গ্রন্থ - 'ব্যাকরণ মঞ্জুরি (১৯৫২)।'
- ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ: বাঙ্গলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫)
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম - ব্যাকরণ কৌমুদী।
- এর ১ম ও ২য় ভাগ ১৮৫৩, ৩য় ভাগ ১৮৫৪, ৪র্থ ভাগ ১৮৬২ সালে প্রকাশিত হয়।

• রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।

• তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ
- বেদান্তসার
- পথ্য প্রদান
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাগ্‌যন্ত্রের সবচেয়ে সচল অঙ্গ কোনটি?
  1. ক) জিভ
  2. খ) ওষ্ঠ
  3. গ) তালু
  4. ঘ) মূর্ধা
ব্যাখ্যা
ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলােকে একত্রে বাগযন্ত্র বলে।
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত। 

জিভ
- মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান।
- বাগযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ।
- জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিম্নের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ?
  1. ক) ঞ্ঝ
  2. খ) ব্জ
  3. গ) ক্ত
  4. ঘ) দ্ব
ব্যাখ্যা
যুক্তবর্ণ
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলােকে দেখে কখনাে সহজে চেনা যায়, কখনাে সহজে চেনা যায় না।
- এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ্ঝ, ড্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ণ্ঠ, ন্ড, ন্স, প্ট, প্ত, প্প, স্ট, ব্জ ব্দ, ম্ফ, ল্ক, ল্গ, ল্ট, ল্ড, ল্প,  ষ্ঠ, স্ফ, ইত্যাদি।
• অস্বচ্ছ যুক্তবর্ণ: ক্ত (ক্‌+ত), ক্র (কৃ+র), ক্ষ (ক্+ষ), ক্ষ্ম (ক্‌+ষ্‌+ম), ক্স (ক্‌+স) ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
মৌলিক শব্দ নয় কোনটি?
  1. ক) চন্দ্রমুখ
  2. খ) গোলাপ
  3. গ) লাল
  4. ঘ) চাঁদ
ব্যাখ্যা
গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়।
যথা - মৌলিক শব্দ ও সাধিত শব্দ।

মৌলিক শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙ্গা যায় না, তাদেরকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, লাল, চাঁদ ইত্যাদি।

অন্যদিকে, 
চন্দ্রমুখ = মুখ চন্দ্রের ন্যায় । 
- এটি উপমিত কর্মধারয় সমাস সাধিত শব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
কোনটি তৎসম শব্দ নয়?
  1. ক) হস্ত
  2. খ) মিথ্যা
  3. গ) হিন্দু
  4. ঘ) বধূ
ব্যাখ্যা
তৎসম শব্দ: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।
হস্ত, মিথ্যা, বধূ = তৎসম বা সংস্কৃত শব্দ
অন্যদিকে, 
হিন্দু = ফারসি ভাষা থেকে আগত শব্দ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) এবং আধুনিক একাডেমি বাংলা অভিধান।
.
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
                   রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী। - আলোচ্য পঙ্‌ক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) অগ্নি - বীণা
  2. খ) প্রলয় শিখা
  3. গ) বিষের বাঁশি
  4. ঘ) ভাঙার গান
ব্যাখ্যা
আলোচ্য পঙ্‌ক্তিটি 'ভাঙ্গার গান' কাব্যগ্রন্থের 'কারার ঐ লৌহ-কপাট' কবিতার অন্তর্গত। 

কারার ঐ লৌহ-কপাট
- কাজী নজরুল ইসলাম

কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
                   রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। (সংক্ষিপ্ত)

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- অগ্নি - বীণা (প্রথম কাব্যগ্রন্থ)
- বিষের বাঁশি 
- ভাঙার গান
- সাম্যবাদী
- সর্বহারা
- ফণি - মনসা
- প্রলয় শিখা
- সন্ধ্যা  ইত্যাদ

উৎস: ভাঙ্গার গান, কাজী নজরুল ইসলাম
.
'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে' - বাক্যে অনুসর্গ কোনটি?
  1. ক) দুঃখ
  2. খ) বিনা
  3. গ) সুখ
  4. ঘ) কি
ব্যাখ্যা
যেসব শব্দ কোনাে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন -
'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে'- এই বাক্যে 'বিনা' একটি অনুসর্গ।

কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে ‘কে’ ‘র’, - ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে।
যেমন -
তােমাকে দিয়ে এ কাজ সম্ভব।
সে পরীক্ষার জন্য পড়ছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'Completely ignore someone' can be meaning of the phrase -
  1. ক) Cut out
  2. খ) Cut someone dead
  3. গ) Cut no ice
  4. ঘ) Cut and dried
ব্যাখ্যা
• 'Completely ignore someone' can be meaning of the phrase - Cut someone dead।

• Cut someone dead 
English Meaning: completely ignore someone.
Bangla Meaning: দেখেও না দেখার ভান করা

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে - 
• Cut out
English Meaning: suddenly stop operating.
Bangla Meaning: হঠাৎ কার্যক্রম বন্ধ করা

• Cut no ice
English Meaning: have no influence or effect.
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থ হওয়া

• Cut and dried
English Meaning: (of a situation) completely settled.
Bangla Meaning: পূর্বেই প্রস্তুতি সম্পন্ন / পূর্ব নির্ধারিত

Source; Live MCQ Lecture.
১০.
Complete the proverb 'Birds of a feather flock ___.
  1. ক) each-other.
  2. খ) other.
  3. গ) together.
  4. ঘ) gather.
ব্যাখ্যা
Complete Proverb: Birds of a feather flock together.
Bangla Meaning: চোরে চোরে মাসতুতো ভাই।

Source: Live MCQ Lecture.
১১.
Choose the correct tag: He is a liar, ___?
  1. ক) aren't he
  2. খ) isn't he
  3. গ) does he
  4. ঘ) aren't he
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম- 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই  Tag question Negative হবে এবং বাক্যটি Present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - isn't he.
- Complete sentence: He is a liar, isn't he?
১২.
Asma always had faith ____ the future.
  1. ক) at
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
• Asma had faith in the future.
- কোন কিছুতে বিশ্বাস থাকা অর্থে faith এর সাথে appropriate preposition হিসেবে in বসে।
১৩.
What is the noun form of the word 'Accept'?
  1. ক) Acceptability
  2. খ) Acceptable
  3. গ) Accept
  4. ঘ) Acceptably
ব্যাখ্যা
• Accept (verb transitive), (verb intransitive) -  নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া/ একমত হওয়া; রাজি হওয়া/ স্বীকার করা/ মেনে নেওয়া
- এর noun form হচ্ছে Acceptability - গ্রহণযোগ্যতা।
অন্যদিকে,
• Acceptable (adjective) গ্রহণযোগ্য; সন্তোষজনক।
• Acceptably বলে কোনো শব্দ হয় না।

Source: Bangla Academy Lecture.
১৪.
What is the synonym of the word 'Officious'?
  1. ক) Interfering
  2. খ) Reserved
  3. গ) Timid
  4. ঘ) Unsympathetic
ব্যাখ্যা
• Officious (adjective)

English Meaning: Too eager to tell people what to do and having too high an opinion of your own importance.
Bangla Meaning: গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।

Synonyms: Interfering (হস্তক্ষেপ), Intrusive (পরাধিকারচর্চাকারী), Meddling (অনধিকারচর্চা), Obtrusive (গায়ে পড়া), Snoopy (অতিরিক্ত কৌতুহলী)।
Antonyms: Self-effacing (নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে এমন; আত্মবিলোপী), Haughty (উদ্ধত), Unsympathetic (অপ্রয়োজনীয় সহানুভূতিহীন), Timid (সচকিত), Reserved (আত্মকেন্দ্রিক)।

Other Forms: 
- Officiously (adverb)
- Officiousness (noun).

Example Sentence:
1. I was stopped at the University gates by an officious guard who asked me for my faculty card.
2. An officious little man who was always telling everyone else how to do their jobs.

Source: Live MCQ Lecture.
১৫.
নিচের কোনটি ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ক) ৭/১৭
  2. খ) ৯/১৯
  3. গ) ৩/৭
  4. ঘ) ১২/২৩
ব্যাখ্যা
প্রশ্ন- নিচের কোনটি ভগ্নাংশটি বৃহত্তম?

সমাধান-
৭/১৭ = ০.৪১২
৯/১৯ = ০.৪৭৪
৩/৭ = ০.৪২৯
১২/২৩ = ০.৫২২
১৬.
কোন সংখ্যা ও তার দুই পঞ্চমাংশের যোগফল ৫০৪ হলে সংখ্যাটির অর্ধেক কত?
  1. ক) ৩৬০
  2. খ) ৩০০
  3. গ) ১৮০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন- কোন সংখ্যা ও তার দুই পঞ্চমাংশের যোগফল ৫০৪ হলে সংখ্যাটির অর্ধেক কত?

সমাধান-
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক + ২ক/৫ = ৫০৪
⇒ ৭ক/৫ = ৫০৪
⇒ ৭ক = ২৫২০
⇒ ক = ৩৬০

∴ সংখ্যাটির অর্ধেক = ৩৬০/২ = ১৮০
১৭.
২৪ জন ছাত্রের গড় ওজন ৩৫ কেজি। যদি একজন শিক্ষকের ওজন যোগ করা হয়, তবে গড় ওজন ৪০০ গ্রাম বেড়ে যায়। শিক্ষকের ওজন কত?
  1. ক) ৩৫ কেজি
  2. খ) ৪০ কেজি
  3. গ) ৪৫ কেজি
  4. ঘ) ৬০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন- ২৪ জন ছাত্রের গড় ওজন ৩৫ কেজি। যদি একজন শিক্ষকের ওজন যোগ করা হয়, তবে গড় ওজন ৪০০ গ্রাম বেড়ে যায়। শিক্ষকের ওজন কত?

সমাধান-
২৪ জন ছাত্রের মোট ওজন = (৩৫ × ২৪) = ৮৪০ কেজি
শিক্ষকসহ ২৫ জনের মোট ওজন = (৩৫.৪ × ২৫) = ৮৮৫ কেজি  [৪০০ গ্রাম = ০.৪ কেজি]

শিক্ষকের ওজন = ৮৮৫ - ৮৪০ = ৪৫ কেজি

১৮.
একজন বিনিয়োগকারী তার ১/৪ অংশ মূলধনের উপর ৩% হারে, ২/৩ অংশ মূলধনের উপর ৫% হারে এবং অবশিষ্ট মূলধনের উপর ১১% হারে মুনাফা অর্জন করে। মোট মূলধনের উপর তার শতকরা মুনাফার হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ৮%
ব্যাখ্যা
প্রশ্ন- একজন বিনিয়োগকারী তার ১/৪ অংশ মূলধনের উপর ৩% হারে, ২/৩ অংশ মূলধনের উপর ৫% হারে এবং অবশিষ্ট মূলধনের উপর ১১% হারে মুনাফা অর্জন করে। মোট মূলধনের উপর তার শতকরা মুনাফার হার কত?

সমাধান-
মনে করি,
তার মোট মূলধন = ক

১/৪ অংশ মূলধনের উপর মুনাফা = ক/৪ এর ৩% = ৩ক/৪০০
২/৩ অংশ মূলধনের উপর মুনাফা = ২ক/৩ এর ৫% = ক/৩০

অবশিষ্ট মূলধন = ক - {(ক/৪) + (২ক/৩)}
= ক - (ক/৪) - (২ক/৩)
= (১২ক - ৩ক - ৮ক)/১২
= ক/১২

অবশিষ্ট মূলধনের উপর মুনাফা =ক/১২ এর ১১% = ১১ক/১২০০

মোট মুনাফা = (৩ক/৪০০) + (ক/৩০) + (১১ক/১২০০)
= (৯ক + ৪০ক + ১১ক)/১২০০
= ৬০ক/১২০০
= ক/২০

শতকরা মুনাফার হার = (ক × ১০০) / (ক × ২০ ) = ৫%
১৯.
একজন দোকানদার ৪২০ টাকায় ৬০ কেজি আলু ক্রয় করে প্রতি দুই কেজি আলু ১৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০০% লাভ
  2. খ) ৫০% লাভ
  3. গ) ৫০% ক্ষতি
  4. ঘ) কোন লাভ বা ক্ষতি হবে না
ব্যাখ্যা
প্রশ্ন- একজন দোকানদার ৪২০ টাকায় ৬০ কেজি আলু ক্রয় করে প্রতি দুই কেজি আলু ১৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান-
১  কেজি আলুর ক্রয়মূল্য = ৪২০/৬০ = ৭ টাকা
১ কেজি আলুর বিক্রয়মূল্য = ১৪/২ = ৭ টাকা

ক্রয়মূল্য = বিক্রয়মূল্য

সুতরাং কোন লাভ বা ক্ষতি হবে না।
২০.
১২০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৪ : ৫ অনপাতে টুকরা হলে বড় টুকরাটি কত মিটার?
  1. ক) ৩০ মিটার
  2. খ) ৪০ মিটার
  3. গ) ৫০ মিটার
  4. ঘ) ৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন- ১২০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৪ : ৫ অনপাতে টুকরা হলে বড় টুকরাটি কত মিটার?

সমাধান-
বড় টুকরাটি = ১২০ এর ৫/১২ = ৫০ মিটার
২১.
একটি গরুর ফার্মে ৫০টি গরু ৫০দিনে ৫০ ব্যাগ ভুষি খায়। একটি গরু কত দিনে এক ব্যাগ ভুষি খাবে?
  1. ক) ৫০
  2. খ) ৫
  3. গ) ১
  4. ঘ) ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন- একটি গরুর ফার্মে ৫০টি গরু ৫০দিনে ৫০ ব্যাগ ভুষি খায়। একটি গরু কত দিনে এক ব্যাগ ভুষি খাবে?

সমাধান-
৫০টি গরু ৫০ ব্যাগ ভুষি খায় ৫০ দিনে
৫০টি গরু ১ ব্যাগ ভুষি খায় ৫০/৫০ দিনে
১টি গরু ১ ব্যাগ ভুষি খায় (৫০ × ৫০)/৫০ দিনে
= ৫০ দিনে
২২.
০.০১ × ০.০০১ × ০.০০০১ ÷ ০.০০১ = ?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০০০১
  3. গ) ০.০০০০১
  4. ঘ) ০.০০০০০১
ব্যাখ্যা
০.০১ × ০.০০১ × ০.০০০১ ÷ ০.০০১
= ০.০১ × ০.০০১ ×  ০.১
= ০.০০০০০১
২৩.
যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে x3 + (1/x3) = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) √3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে x3 + (1/x3) = ?

সমাধান:
x4 - x2 + 1 = 0
⇒ x4 + 1 = x2
⇒ (x4 + 1)x2 = x2/x2
⇒ x2 + (1/x2) = 1
⇒ (x + 1/x)2 - 2.x.(1/x) = 1
⇒ (x + 1/x)2 = 3
⇒ x+ 1/x = √3

এখন,
x3 + (1/x3
= (x + 1/x)3 - 3.x.(1/x)(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
২৪.
যদি a + b = 5 এবং a2 + b2 = 15 হয়, তবে ab = ?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 10
  4. ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = 5 এবং a2 + b2 = 15 হয়, তবে ab = ?

সমাধান:
(a + b)2 = a2 + b2 + 2ab
⇒ 52 = 15 + 2ab
⇒ 2ab = 25 - 15
⇒ 2ab  = 10
⇒ ab = 5
২৫.
উৎপাদকে বিশ্লেষণ করুন: (x2 + 1)2 - (y2 + 1)2
  1. ক) (x2 + y2) (x + y) (x - y)
  2. খ) (x2 - y2 + 2) (x + y) (x - y)
  3. গ) (x2 + y2 + 2) (x + y) (x - y)
  4. ঘ) (x2 - y2) (x + y) (x - y)
ব্যাখ্যা
(x2 + 1)2 - (y2 + 1)2
= {(x2 + 1) + (y2 + 1)} {(x2 + 1) - (y2 + 1)}
= (x2 + 1 + y2 + 1) (x2 + 1 - y2 - 1)
= (x2 + y2 + 2) (x2 - y2)
= (x2 + y2 + 2) (x + y) (x - y)
২৬.
5a2b3c2, 10ab2c3, 15ab3c এর লসাগু কত?
  1. ক) 5abc
  2. খ) 30abc
  3. গ) 15a2b3c3
  4. ঘ) 30a2b3c3
ব্যাখ্যা
প্রশ্ন: 5a2b3c2, 10ab2c3, 15ab3c এর লসাগু কত?

সমাধান:
5, 10, 15 এর লসাগু = 30

a2b3c2, ab2c3, ab3c এই উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে = a2b3c3

∴ উৎপাদকগুলোর লাসাগু = 30a2b3c3
২৭.
একটি শ্রেণিকক্ষের প্রতি বেঞ্চে ৬ জন করে শিক্ষার্থী বসালে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে বসালে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা কয়টি?
  1. ক) ১৮ টি
  2. খ) ২০ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিকক্ষের প্রতি বেঞ্চে ৬ জন করে শিক্ষার্থী বসালে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে বসালে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা কয়টি?

সমাধান:
মনে করি,
বেঞ্চের সংখ্যা = ক টি

প্রথম ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা = ৬(ক - ২)
দ্বিতীয় ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা = ৫ক + ৬

শর্তমতে,
৬(ক - ২) = ৫ক + ৬
⇒ ৬ক - ১২ = ৫ক + ৬
⇒ ক = ১৮
২৮.
60° + x কোণের সম্পূরক কোণ কত?
  1. ক) 30° - x
  2. খ) 30° + x
  3. গ) 120° - x
  4. ঘ) 120° + x
ব্যাখ্যা
প্রশ্ন: 60° + x কোণের সম্পূরক কোণ কত?

সমাধান:
দুটি সন্নিহত কোণের সমষ্টি 180° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।

∴ 60° + x কোণের সম্পূরক কোণ = 180° - (60° + x)
= 180° -  60° - x
= 120° - x
২৯.
একটি আয়াতাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি করায় ক্ষেত্রফল ৫০% বৃদ্ধি পায়। যদি দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পায় তবে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়াতাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি করায় ক্ষেত্রফল ৫০% বৃদ্ধি পায়। যদি দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পায় তবে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
মনে করি,
দৈর্ঘ্য = ১০ মি. এবং প্রস্থ = ১০ মি.
∴ ক্ষেত্রফল = ১০ × ১০ = ১০০ বর্গ মি.

ক্ষেত্রফল ৫০% বৃদ্ধি পেলে, নতুন ক্ষেত্রফল = ১০০ + (১০০ এর ৫০%)  = ১৫০ বর্গ মি.
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পেলে, নতুন দৈর্ঘ্য = ১০ + (১০ এর ২০%) = ১২ মি.
নতুন প্রস্থ = ১৫০/১২ = ১২.৫ মি.
প্রস্থ বৃদ্ধি পেয়েছে = ১২.৫ - ১০ = ২.৫ মি.

∴  প্রস্থ শতকরা বৃদ্ধি পেয়েছে = (২.৫/১০) × ১০০ = ২৫%
৩০.
একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫ সেমি এবং ৪ সেমি হলে নিচের কোনটি অপর বাহুর দৈর্ঘ্য হতে পারে?
  1. ক) ১ সেমি
  2. খ) ৪ সেমি
  3. গ) ৯ সেমি
  4. ঘ) ১২ সেমি
ব্যাখ্যা
আমরা জানি,
ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

অপশন টেস্ট:
ক) ১ সেমি + ৪ সেমি = ৫ সেমি [গ্রহণযোগ্য নয়]
খ) ৪ সেমি + ৪ সেমি > ৫ সেমি [গ্রহণযোগ্য]
গ) ৫ সেমি + ৪ সেমি = ৯ সেমি [গ্রহণযোগ্য নয়]
ঘ) ৫ সেমি + ৪ সেমি < ১২ সেমি [গ্রহণযোগ্য নয়]
৩১.
সমাধান করুন: (ay/b) - (by/a) = a2 - b2
  1. ক) a + b
  2. খ) a - b
  3. গ) ab
  4. ঘ) a2 + b2
ব্যাখ্যা
(ay/b) - (by/a) = a2 - b2
⇒ y(a/b - b/a) = a2 - b2
⇒ y{(a2 - b2)/ab} = a2 - b2
⇒ y/ab = 1
⇒ y = ab
৩২.
২০২২-২৩ অর্থবছরে কয় লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করহার শূন্য?
  1. ক) ৩,৫০,০০০ টাকা
  2. খ) ২,৫০,০০০ টাকা
  3. গ) ৩,৭৫,০০০ টাকা
  4. ঘ) ৩,০০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করহার - শূন্য
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করহার ৫%

পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করহার - ১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করহার - ১৫%

পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর - ২০%
অবশিষ্ট মোট আয়ের উপর করহার - ২৫%
 
উৎস : এনবিআর ওয়েবসাইট
৩৩.
দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র কোনটি?
  1. ক) মুজিব আমার পিতা
  2. খ) ৫৭০
  3. গ) চিরঞ্জীব মুজিব
  4. ঘ) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
ব্যাখ্যা
- দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
- 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব'।
- বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র '৫৭০'।
- বঙ্গবন্ধুর শৈশব থেকে তরুণ বয়স পর্যন্ত বিভিন্ন ঘটনার আলোকে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই'।
- বঙ্গবন্ধুর আলোচিত ইংরেজি তথ্যচিত্র 'দ্য অল টাইম হিরো’-এর বাংলায় নির্মিত শিরোনাম 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'। এটি পরিচালনা করেন নোমান রবিন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল - ২০২২
৩৪.
'আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন' ব্যবহার করা হয় কোন যন্ত্রে?
  1. ক) এন্ডোস্কপি
  2. খ) আল্ট্রাসনোগ্রাফি
  3. গ) ইকোকার্ডিওগ্রাফি
  4. ঘ) ম্যাগনেটিক রেসোন্যান্স ইমেজিং
ব্যাখ্যা
এন্ডোসকোপি এন্ডোসকোপি বলতে সাধারণভাবে কোনো কিছুর ভিতরে দেখাকে বুঝায়। 
কিন্তু এন্ডোসকপি বলতে আমরা বুঝি চিকিৎসাজনিত কারণে বা প্রয়োজনে দেহের অভ্যন্তরস্থ কোনো অঙ্গ বা গহ্বরকে বাহির থেকে পর্যবেক্ষণ। 
এন্ডোসকোপ যন্ত্রের মাধ্যমে আমরা শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করে থাকি । 
 
এন্ডোসকোপ যন্ত্রে দুটি নল থাকে, এদের একটির মধ্য দিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গে আলো প্রেরণ করা হয়। 
আলোক তন্তুর ভিতরের দেয়ালে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উজ্জ্বল আলো রোগীর দেহ গহ্বরে প্রবেশ করে।
এই আলো রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্থ অঙ্গকে আলোকিত করে।
দ্বিতীয় আলোক তন্ত্র নলের ভিতর দিয়ে আলোর প্রতিফলিত অংশ একইভাবে ফিরে আসে। প্রতিফলিত আলো অভিনেত্র লেন্সের মাধ্যমে চিকিৎসকের চোখে প্রবেশ করে। ফলে চিকিৎসক পরীক্ষনীয় অঙ্গের অভ্যন্তরে কী ঘটছে বা হচ্ছে তা দেখতে পারেন ।
 
উৎস : পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৫.
বুদ্ধাঙ্ক (IQ) বের করার সূত্র কোনটি?
  1. ক) (প্রকৃত বয়স / মানসিক বয়স) × 100
  2. খ) (মানসিক বয়স / প্রকৃত বয়স) × 100
  3. গ) 2 × (মানসিক বয়স) / প্রকৃত বয়স × 100
  4. ঘ) (মানসিক বয়স / প্রকৃত বয়স)2 × 100
ব্যাখ্যা
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০

সাধারণত ১৩০ এর বেশি IQ থাকলে তাকে প্রতিভাবান ধরা হয়।
৩৬.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা অনুসারে, বাংলাদেশ কত সালের মধ্যে চরম দারিদ্র্য নিরসনের মাইলফলক অর্জন করবে?
  1. ক) ২০৪২
  2. খ) ২০৩১
  3. গ) ২০২৫
  4. ঘ) ২০৪১
ব্যাখ্যা
- পরিকল্পনা কমিশন প্রণীত দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০ বছর মেয়াদী।
- এটির মেয়াদকাল ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত।

প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ এর কৌশলগত লক্ষ্য ও মাইলফলক :
দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নীতির অপরিহার্য উপাদান হিসেবে নিম্নবর্ণিত কৌশলগত লক্ষ্যসমূহ অনুসরণ করা হবে:
- ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্য নিরসন; ২০৪১ সালের মধ্যে দারিদ্র্য ৩ শতাংশেরও নিচে নামিয়ে আনা;
- ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্য-আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ-আয় দেশের মর্যাদা অর্জন;
- রপ্তানিমুখী ম্যানুফ্যাকচারিং এর সাথে শিল্পায়ন কাঠামোগত রূপান্তরকে ভবিষ্যতের দিকে চালিত করবে;
- কৃষিতে মৌলিক রূপান্তরের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতের জন্য পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে;
- ভবিষ্যতের সেবা খাত গ্রামীণ কৃষি অর্থনীতিকে প্রাথমিকভাবে শিল্প ও ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের জন্য সেতুবন্ধন রচনা করবে;
- একটি উচ্চ আয়ের অর্থনীতির দিকে অগ্রযাত্রা কৌশলের অপরিহার্য অংশ হবে নগরের বিস্তার
একটি অনুকূল পরিবেশের অপরিহার্য উপাদান হবে দক্ষ জ্বালানি ও অবকাঠামো, যা দ্রুত, দক্ষ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে;
- জলবায়ু পরিবর্তনসহ আনুষঙ্গিক পরিবেশগত সমস্যা মোকাবেলায় একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ; এবং
একটি দক্ষতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশকে জ্ঞানভান্ডার দেশ হিসেবে গড়ে তোলা ।


তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন
৩৭.
ডানাবিশিষ্ট উড়তে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী কোনটি?
  1. ক) ক্যাঙ্গারু
  2. খ) বাদুড়
  3. গ) ঈগল
  4. ঘ) গার্গেনি
ব্যাখ্যা
- বাদুড় (Bat) ডানাবিশিষ্ট উড়তে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী।
- এদের Chiroptera বর্গের Megachiroptera (বড়বাদুড়) ও Microchiroptera (ক্ষুদেবাদুড়) দলে শ্রেণিবিভাগ করা হয়।
- Megachiroptera-র প্রজাতিগুলি মূলত ফলভোজী, এজন্য নাম ফ্রুটব্যাট (fruit bat), আর স্থানীয়ভাবে বাদুড় বা কলাবাদুড় নামে পরিচিত।
- Microchiroptera-র প্রজাতিগুলি পতঙ্গভুক, তাই এদের ইনসেক্ট ব্যাট (insect bat), এবং বাংলায় চামচিকা বলা হয়।
- কোন কোন কলাবাদুড় চামচিকা প্রজাতি থেকেও আকারে ছোট।

উৎস : বাংলাপিডিয়া 
৩৮.
'স্ক্যান্ডিনেভিয়া' ইউরোপের কোন অংশে অবস্থিত?
  1. ক) দক্ষিণ-পশ্চিম ইউরোপ
  2. খ) উত্তর ইউরোপ
  3. গ) পশ্চিম ইউরোপ
  4. ঘ) পূর্ব ইউরোপ
ব্যাখ্যা
উত্তর ইউরোপকে তিনটি ভাগে ভাগ করা হয়: স্ক্যান্ডিনেভিয়া, ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং বাল্টিক।
উত্তর ইউরোপের দেশগুলো হলো :
- নরওয়ে
- সুইডেন
- ডেনমার্ক
- ফিনল্যান্ড
- আইসল্যান্ড
- যুক্তরাজ্য
- আয়ারল্যান্ড
- লিথুয়ানিয়া
- লাটভিয়া
- এস্তোনিয়া

উৎস : ওয়ার্ল্ড এটলাস 
৩৯.
পোলারিস দেখা যায় -
  1. ক) পশ্চিম গোলার্ধে
  2. খ) পূর্ব গোলার্ধে
  3. গ) উত্তর গোলার্ধে
  4. ঘ) দক্ষিণ গোলার্ধে
ব্যাখ্যা
ধ্রুবতারা বা পোলারিস দেখা যায় উত্তর গোলার্ধে। 

প্রাচীনকালে মানুষ নৌকায় সমুদ্রযাত্রা করার সময় রাতের বেলা আকাশের তারা দেখেই দিক চিহ্নিত করত।
কিন্তু পৃথিবী নিজ অক্ষরেখার চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরছে, তাই আকাশে তারার অবস্থান স্থির থাকে না।
আজ রাতে একটি নির্দিষ্ট তারা আকাশের যেখানে থাকে, কাল রাতে একটু এদিক-ওদিক সরে যায়।
এ অবস্থায় বিজ্ঞানীরা আকাশ পর্যবেক্ষণ করে আবিষ্কার করেন, অন্য সব তারা আকাশে অবস্থান বদলালেও উত্তর আকাশে একটি উজ্জ্বল তারা প্রতি রাতে একই অবস্থানে থাকে। নড়েচড়ে না। এ তারাই হলো ধ্রুবতারা।
ইংরেজিতে পোলারিস, পোলস্টার বা নর্থপোল স্টার নামে পরিচিত।
নাবিকেরা রাতের আকাশ দেখে সহজেই ধ্রুবতারাটি বের করে ফেলে এবং তখন বুঝতে পারে ওই দিকই উত্তর। সুবিধা হলো, এই তারা খুব উজ্জ্বল এবং মেঘমুক্ত আকাশে খালি চোখে স্পষ্ট দেখা যায়।

উৎস : প্রথম আলো 
৪০.
বিশ্ব রেডক্রস দিবস হিসেবে পালিত হয় -
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৮ এপ্রিল
  3. গ) ৮ জুন
  4. ঘ) ৮ মে
ব্যাখ্যা
- সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে রেডক্রস প্রতিষ্ঠা করেন।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত।

- এটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্র: রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট)
৪১.
মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'সিতারা বেগম' কোন উপাধিতে ভূষিত হন?
  1. ক) বীর উত্তম
  2. খ) বীর বিক্রম
  3. গ) বীর প্রতীক
  4. ঘ) বীরশ্রেষ্ঠ
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়-
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৮ জন,
- বীর বিক্রম - ১৭৫ জন,
- বীর প্রতীক - ৪২৬ জন।

তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ও
- তারামন বিবি।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট
৪২.
নিচের কোনটি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি?
  1. ক) নেকটার
  2. খ) পিটিআই
  3. গ) নায়েম
  4. ঘ) নেপ
ব্যাখ্যা
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কেন্দ্র এবং এটি শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। 
- নায়েমের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ করা। 
- শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা, প্রশাসন, ব্যবস্থাপনা ও গবেষণার উন্নয়নের ক্ষেত্রে নায়েম প্রধান ভূমিকা পালন করছে। 
- শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয়। 
- একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়। 
 
অপরদিকে, 
NAPE (National Academy for Primary Education) হলো জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।
NACTAR(National Computer Training and Research Academy) হলো জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি। 
PTI (Primary Teachers' Training Institute ) হলো প্রাথমিক  শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র। 
 
(তথ্যসূত্র: নায়েম ও সংস্থাগুলোর ওয়েবসাইট)