পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
'সমুদ্র বাসর' উপন্যাসটির রচয়িতা কে?
  1. অদ্বৈত মল্লবর্মণ
  2. শামসুদ্‌দীন আবুল কালাম
  3. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
শামসুদ্‌দীন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
শামসুদ্‌দীন আবুল কালাম
ব্যাখ্যা
শামসুদ্‌দীন আবুল কালাম এর প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন।
তার রচিত কয়েকটি উপন্যাসঃ
- আলমগড়ের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়জঙ্গল,
- সমুদ্র বাসর,
- কাঞ্চনগ্রাম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'উমেদারি' শব্দের অর্থ কি?
  1. জমিদারির তত্ত্বাবধায়ন
  2. চাকরি প্রার্থনা
  3. ভূস্বামীর নিজস্ব অধিকার
  4. জমিদারির বিষয়সম্পত্তি
সঠিক উত্তর:
চাকরি প্রার্থনা
উত্তর
সঠিক উত্তর:
চাকরি প্রার্থনা
ব্যাখ্যা
উমেদারি, উমেদারী, ওমেদারি (বিশেষ্য)
- চাকরি প্রার্থনা;
- চাকরির আশায় অন্যের নিকট ঘোরাঘুরি (আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)।
উৎস : বাংলা একাডেমি অভিধান।
.
'ভুলের মূল্য' প্রবন্ধটির রচয়িতা কে?
  1. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  2. কাজী মোতাহার হোসেন
  3. প্রমথ চৌধুরী
  4. সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
কাজী মোতাহার হোসেন
উত্তর
সঠিক উত্তর:
কাজী মোতাহার হোসেন
ব্যাখ্যা
- কাজী মােতাহার হােসেন রচিত “ভুলের মূল্য প্রবন্ধটি তাঁর রচনাবলির ১ম খণ্ড (১৯৮৪) থেকে সংকলিত।
- এই প্রবন্ধে লেখক মানবজীবনে ভুলের গুরুত্ব বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন।
- কাজী মোতাহার হোসেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
- তার জীবনের অন্যতম কীর্তি হচ্ছে ঢাকায় ‘মুসলিম সাহিত্য-সমাজ’ প্রতিষ্ঠা।
- তিনি ‘শিখা’ পত্রিকার মুখপত্র হিসেবে কাজ করেন।
- তাঁর উলে­খযোগ্য প্রকাশনাসমূহ হচ্ছে:
সঞ্চয়ন (১৯৩৭), নজরুল কাব্য পরিচিতি (১৯৫৫), সে পথ লক্ষ্য করে (১৯৫৮), সিম্পোজিয়াম (১৯৬৫), গণিত শাস্ত্রের ইতিহাস (১৯৭০) এবং আলোক বিজ্ঞান (১৯৭৪)।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য কাজী মোতাহার হোসেন ১৯৬৬ সালে ‘বাংলা একাডেমী পুরষ্কার’ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে ‘স্বাধীনতা পুরষ্কার’ লাভ করেন।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, একাদশ -দ্বাদশ শ্রেণি, বাংলা সাহিত্য।
.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ রয়েছে যথাক্রমে -
  1. ৪টি ও ২৮টি
  2. ৫টি ও ২৭টি
  3. ৬টি ও ২৮টি
  4. ৬টি ও ২৬টি
সঠিক উত্তর:
৬টি ও ২৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি ও ২৬টি
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় মোট বর্ণ = ৫০টি (স্বরবর্ণ - ১১ ও ব্যঞ্জনবর্ণ - ৩৯টি)।
তারমধ্যে,
- পূর্ণমাত্রার বর্ণ - ৩২টি (স্বরবর্ণ - ৬ ও ব্যঞ্জনবর্ণ - ২৬টি)
- অর্ধমাত্রার বর্ণ - ৮টি (স্বরবর্ণ - ১ ও ব্যঞ্জনবর্ণ - ৭টি) ও
- মাত্রাহীন বর্ণ - ১০টি (স্বরবর্ণ - ৪ ও ব্যঞ্জনবর্ণ - ৬টি) 
উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ
.
সাঁজ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সকাল
  2. সন্ধ্যা
  3. অস্ত
  4. নভোনীল
সঠিক উত্তর:
সকাল
উত্তর
সঠিক উত্তর:
সকাল
ব্যাখ্যা
সাঁঝ শব্দের অর্থ সন্ধ্যা।
সাঁজ শব্দের বিপরীতার্থক শব্দ হলো সকাল। 
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
.
ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ গঠন করেন -
  1. আবুল হাসান
  2. আবুল হুসেন
  3. আবু ইসহাক
  4. আবুল ফজল
সঠিক উত্তর:
আবুল হুসেন
উত্তর
সঠিক উত্তর:
আবুল হুসেন
ব্যাখ্যা
আবুল হুসেন একজন প্রাবন্ধিক, চিন্তাবিদ, সমাজ সংস্কারক ছিলেন।
• আবুল হুসেন মুসলমান সমাজে আধুনিক শিক্ষা ও জ্ঞানের আলো বিস্তারের উদ্দেশ্যে লেখনী পরিচালনা করেন।
• আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক।
• তাঁর বিখ্যাত গ্রন্থের নামঃ
- বাংলার বলশী,
- মুসলিম কালচার ও
- বাঙালি মুসলমানদের শিক্ষা সমস্যা ইত্যাদি।
• বাংলার বলশী গ্রন্থে তিনি কৃষকদের দুঃখ দুর্দশা চিহ্নিত করে তাদের মুক্তির পথ নির্দেশ করেন।
• মননশীল প্রবন্ধকার হিসেবে তিনি কৃষক-সমাজের দুঃখ-দুর্দশার মুক্তির পথ নির্দেশ করেন তাঁর 'বাংলার বলশী' গ্রন্থের প্রবন্ধসমূহে।
• রুশবিপ্লবের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি ‘কৃষকের আর্তনাদ’, ‘কৃষকের দুর্দশা’ ও ‘কৃষি বিপ্লবের সূচনা’ নামক প্রবন্ধ রচনা করেন।
• ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয় তাতে আবুল হুসেনই নেতৃত্ব দেন।
• তিনি ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) গঠন এবং এর মুখপত্র শিখা সম্পাদনা ও প্রকাশ করে এ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।
• কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ ও আবুল ফজল তাঁকে এ কাজে সাহায্য করেন।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'Brevity is the soul of wit' পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ -
  1. মানিকের খানিক ভালো
  2. প্রাণের কথা বুকে বাজে
  3. অতি অল্প হইল
  4. কথা কম কাজ বেশি
সঠিক উত্তর:
মানিকের খানিক ভালো
উত্তর
সঠিক উত্তর:
মানিকের খানিক ভালো
ব্যাখ্যা
প্রত্যেক ভাষার গুরুত্বপূর্ণ উপাদান প্রবাদ - প্রবচন ।
যে ভাষার যত বেশি প্রবাদ - প্রবচন থাকবে সে ভাষা ততো বেশি ঋদ্ধ এবং প্রাচীন ।
প্রশ্নের পদবন্ধটির যথাযথ বঙ্গানুবাদঃ
Brevity is the soul of wit = মানিকের খানিক ভালো ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
.
'চাদর' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ফারসি
  2. পুর্তগিজ
  3. হিন্দি
  4. গুজরাটি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
চাদর [চাদোর] (বিশেষ্য)
- 'চাদর' শব্দটি ফারসি  ভাষা থেকে আগত
অর্থ :
- দেহের ঊর্ধ্বংশে ব্যবহার্য এক প্রকার বস্ত্র; উড়ানি; উত্তরীয় (গলার বা গায়ের চাদর)।
- আবরণ; আস্তরণ (বিছানার চাদর)।
-  ধাতু ইত্যাদির পাত (একটা পিতলের চাদরের ঘটী-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )।
উৎস : বাংলা একাডেমি অভিধান।
.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ কৃৎ-প্রত্যয়?
  1. √শ্রম্‌ + ক্তি = শ্রান্তি
  2. √বুধ্‌ + ক্তি = বুদ্ধি
  3. √বচ্‌ + ক্তি = উক্তি
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
√বুধ্‌ + ক্তি = বুদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
√বুধ্‌ + ক্তি = বুদ্ধি
ব্যাখ্যা
বিশেষ নিয়মে কৃৎ-প্রত্যয় সাধিত শব্দঃ 
ক) ক্তি - প্রত্যয় যোগ করলে কোন কোন ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়।
যেমন - √মন্‌ + ক্তি = মতি; √রম্‌ + ক্তি = রতি।

খ) কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থ্যাৎ অ-কার হয় না।
যেমন - √শ্রম্‌ + ক্তি = শ্রান্তি; √শম্‌ + ক্তি = শান্তি।

গ) 'চ' এবং 'জ' এর স্থলে 'ক' হয়।
যেমন - √বচ্‌ + ক্তি = উক্তি; √মুচ্‌ + ক্তি = মুক্তি

ঘ) নিপাতনে সিদ্ধ - 
উদাহরণঃ √গৈ + ক্তি = গীতি; √সিধ্‌ + ক্তি = সিদ্ধি
√বুধ্‌ + ক্তি = বুদ্ধি; √শক্‌ + ক্তি = শক্তি

উৎসঃ নবম - দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই।
১০.
'Transliteration' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. অনুবাদ
  2. প্রতিবর্নিতকরণ
  3. ভাষান্তরণ 
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
প্রতিবর্নিতকরণ
উত্তর
সঠিক উত্তর:
প্রতিবর্নিতকরণ
ব্যাখ্যা
- 'Transliteration' এর বাংলা পারিভাষিক শব্দ - প্রতিবর্নিতকরণ 
- 'Translation' এর বাংলা পারিভাষিক শব্দ - অনুবাদ, ভাষান্তরণ 

উৎস : বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
১১.
Choose the appropriate preposition to fill in the gap in the following sentence: He fell ____ his bike.
  1. off
  2. into
  3. upon
  4. of
সঠিক উত্তর:
off
উত্তর
সঠিক উত্তর:
off
ব্যাখ্যা
- Fell হচ্ছে fall এর past form.
- Fall of বলতে কোন Phrase নেই।

- Fall off — কমে যাওয়া/মাটিতে পড়ে যাওয়া
যেমন: Sales have been falling off recently.

- Fall into - অনিচ্ছাসত্ত্বেও কোন অবস্থায় পড়ে যাওয়া
যেমনঃ All the western provinces had fallen into enemy hands.

- Fall on/upon - আক্রমণ করা
যেমনঃ The soldiers fell on the villagers and seized all their weapons.

বাক্যের গঠন অনুযায়ী বাইক থেকে পড়ে যাওয়া অর্থে fell off সঠিক।
বাক্যের অর্থঃ সে তার বাইক থেকে পড়ে গেলো।
১২.
Change the narration - John said to me, 'Do you know where he is?'
  1. John said to me if I knew where he was .
  2. John asked me if I knew where he was.
  3. John said to me if I know where he is .
  4. John asked me do I know where he was .
সঠিক উত্তর:
John asked me if I knew where he was.
উত্তর
সঠিক উত্তর:
John asked me if I knew where he was.
ব্যাখ্যা
Direct narration এর reporting verb টি past tense এ থাকলে indirect narration করার ক্ষেত্রে reported speech ও past tense হবে।
Interrogative sentence-এর direct narration-কে indirect narration-এ পরিবর্তন করার সময় reported speech-এর পূর্বে 'if' বা 'weather' বসে।
১৩.
Fill in the blanks with appropriate words.
The police have advised a ______ search of the premises to find the lost files.
  1. through
  2. thorough
  3. throw
  4. thoroughfare
সঠিক উত্তর:
thorough
উত্তর
সঠিক উত্তর:
thorough
ব্যাখ্যা
- through means from one end or side of something to the other.
- thorough means doing things in a very careful way, making sure that you look at every detail.
- throw means to send something from your hand through the air by moving your hand or arm quickly.
- thoroughfare means a main road or street used by traffic in a city or town or a route between two places .
- In the context of the sentence, only the term thorough properly fits the intended meaning of it
- All other words would simply render the sentence meaningless
- Thus the complete sentence is: The police have advised a thorough search of the premises to find the lost files
১৪.
Fill in the blank with the most appropriate option.
The person has entered the hall in the ________ part of the show.
  1. latter
  2. later
  3. late
  4. lately
সঠিক উত্তর:
latter
উত্তর
সঠিক উত্তর:
latter
ব্যাখ্যা
- Latter: refers to the second of two things or persons mentioned (or the last one or ones of several).
- Later: happening at a time subsequent to a reference time.
- Late: happening or being near the end of a period of time.
- Lately: recently or not long ago.
-  বাক্যের খালি ঘরে second বসলে বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায়।
- The person has entered the hall in the second part of the show.
- বাংলা অর্থ : ব্যক্তিটি অনুষ্ঠানের দ্বিতীয় অংশে হলে প্রবেশ করেছে।
- অতএব উল্লেখিত খালিঘরে second এর সমার্থক হিসেবে latter বসবে।
১৫.
Fill in the blank with the right verb form.
We _____our dinner last night.
  1. have taken
  2. took
  3. had taken
  4. take
সঠিক উত্তর:
took
উত্তর
সঠিক উত্তর:
took
ব্যাখ্যা
When a specific time of the past is mentioned, we use simple past tense.
Hence, the correct answer is "took".
সঠিক বাক্য : We took our dinner last night.
১৬.
Fill in the blanks with the correct option:
Why do you think that you're ___ for this job?
  1. fit out
  2. bring out
  3. suit up
  4. cut out
সঠিক উত্তর:
cut out
উত্তর
সঠিক উত্তর:
cut out
ব্যাখ্যা
Cut out for (Idiom):
Meaning: naturally able or suited to do or be (something).
Example Sentence: 
- He is fond of art and seems cut out to be an artist.
- He's not cut out to be a teacher.

Fit out - put equipment into a room or building; measure someone's body for shoes or clothing.
Bring out - to make apparent; to effectively develop a quality.
Suit up - put on special clothes for particular activity.

Out of these, given the context of the sentence, only 'Cut out' is appropriate for the blank.
Thus, the complete sentence is: Why do you think that you're cut out for this job?

Source: Merriam Webster Dictionary
১৭.
Fill in the blanks with the correct option:
We'll have coffee when the visitors _________ here.
  1. will reach
  2. reach
  3. would be reached
  4. might be reached
সঠিক উত্তর:
reach
উত্তর
সঠিক উত্তর:
reach
ব্যাখ্যা
- উপরের বাক্যে 'when'-এর ব্যবহার এটিকে শর্তসাপেক্ষ বাক্যে( Conditional Sentence) পরিণত করেছে। 
- অতএব বাক্যের গঠনটি হবে : Conditional clause in Present tense + Simple future
- Correct Sentence: We'll have coffee when the visitors reach here.
১৮.
Find which type of verb the underlined word belongs to.
The building is very ancient.
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Phrasal verb
  4. Auxiliary verb
সঠিক উত্তর:
Intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
Intransitive verb
ব্যাখ্যা
- The verb 'Is' is a third-person form of the main verb 'To be'.
- Object এর উপর ভিত্তি করে verb ২ প্রকার:
১. Transitive verb
২. Intransitive verb
- Transitive verb: যে verb এর object থাকে তাকে Transitive verb বলে । যেমন : I eat rice.
- Intransitive verb: যে verb এর object থাকে না তাকে Intransitive verb বলে। যেমন : He sleeps.
- এখানে, 'Is' is an intransitive verb of incomplete predication, i.e., it doesn't need an object but it needs a subjective complement
that tells us something about the verb.
- e.g. Here, the verb 'is' requires the word 'ancient', which tells us something about the building.
১৯.
Choose the correct form of the modal auxiliary verb for the given sentence:
All of us ______ plan to go for a holiday when we get a long weekend off.
  1. would
  2. need
  3. should
  4. used to
সঠিক উত্তর:
would
উত্তর
সঠিক উত্তর:
would
ব্যাখ্যা

- A modal or a modal auxiliary is a word such as 'can' or 'would' which is used with a main verb to express ideas such as possibility, intention, or necessity.
- আমরা যখন একটি পরিস্থিতি কল্পনা করি তখন 'would' ব্যবহার করি (past or future).
- Example: I would give you a lift, but my wife has the car today.​
As per the context of the sentence, the subject is planning to go for a holiday if they get a long weekend off.
In the given condition, the modal 'would' is the correct choice as it is an imaginary situation.
Correct Sentence: All of us would plan to go for a holiday when we get a long weekend off.
২০.
Find the correctly spelled word.
  1. anticepate
  2. anticipate
  3. anticipete
  4. antecepate
সঠিক উত্তর:
anticipate
উত্তর
সঠিক উত্তর:
anticipate
ব্যাখ্যা
এখানে anticipate হলো শুদ্ধ শব্দ। 
anticipate (verb)
English Meaning: regard as probable; expect or predict.
Ex: She anticipated scorn on her return to the theatre.
Source: Oxford Dictionary
২১.
Choose the correct synonym for the word ‘tedious’.
  1. exciting
  2. monotonous
  3. interesting
  4. all of these
সঠিক উত্তর:
monotonous
উত্তর
সঠিক উত্তর:
monotonous
ব্যাখ্যা
Tedious (Adjective)
English Meaning: too long, slow, or dull; tiresome or monotonous.
Example Sentence: a tedious journey

Synonyms:
uninteresting
unexciting
unvaried
unvarying
lacking variety
mind-numbing

Antonyms:
exciting
interesting

Source: Oxford Dictionary
২২.
যুক্তরাষ্ট্রের সংবিধান 'Bill of Rights' অনুমোদন করে কত সালে?
  1. ১৭৯০
  2. ১৮০১
  3. ১৭৮৭
  4. ১৭৮৯
সঠিক উত্তর:
১৭৯০
উত্তর
সঠিক উত্তর:
১৭৯০
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনাঃ
- ১৭৮৩ সালে Treaty of Paris এর মাধ্যমে ব্রিটিশরা আমেরিকার স্বাধীনতা স্বীকার করে নেয় ও সৈন্য প্রত্যাহার করে।
- ১৭৮৭ সালে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় এবং ১৭৮৮ সালে তা অনুমোদিত হয়; নিউইয়র্ককে প্রথম অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়।
- ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়।
- ফিলাডেলফিয়াতে অবস্থিত Independence Hall - এ আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র ও সংবিধান স্বাক্ষরিত হয়।
- ১৭৯০ সালে আমেরিকার সংবিধান ১০টি সংশোধনীর মাধ্যমে “Bill of Rights” অনুমোদন করে।

উৎসঃ হিস্টোরি.কম ও ওয়ার্ল্ড এটলাস।
২৩.
বাংলাদেশের কোনো জীবিত ব্যক্তিকে মুক্তিযুদ্ধে দেওয়া সর্বোচ্চ বীরত্বসূচক পদক কোনটি?
  1. বীর প্রতীক
  2. বীর বিক্রম
  3. বীর শ্রেষ্ঠ
  4. বীর উত্তম
সঠিক উত্তর:
বীর উত্তম
উত্তর
সঠিক উত্তর:
বীর উত্তম
ব্যাখ্যা
বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযুদ্ধা ৬৭৬ জন।
৪ টি বিভাগে খেতাব দেওয়া হয়। যেমন- বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।
বাংলাদেশের কোনো জীবিত ব্যক্তিকে মুক্তিযুদ্ধে দেওয়া সর্বোচ্চ বীরত্বসূচক পদক বীর উত্তম।
উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা।
২৪.
মৌলিক পদার্থ কোনটি?
  1. লোহা
  2. রুপা
  3. সোনা
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
- যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে।
- লোহা, সোনা, রুপা এগুলো হলো মৌলিক পদার্থ।
- এ পর্যন্ত ১১৮ টি মৌল আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় ৯৮ টি। 
[সূত্র: ৯ম-১০ম শ্রেণীর রসায়ন]
২৫.
পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
  1. ফরিদপুর
  2. পাবনা
  3. নাটোর
  4. রাজশাহী
সঠিক উত্তর:
পাবনা
উত্তর
সঠিক উত্তর:
পাবনা
ব্যাখ্যা
- জেলা হিসাবে পেঁয়াজের সবচেয়ে বেশি উৎপাদন হয় পাবনা জেলায়। 
- উৎপাদন হয়েছে ৪,৯৪,১৬৩ মে.টন। 
পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে আছে – ফরিদপুর জেলা। 
- উৎপাদন হয়েছে ২,৬৫,১৫০ মে.টন। 
উৎস : ‘কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২০’
২৬.
বাংলাদেশের জাতীয় সংসদে বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন কে?
  1. ভিভি গিরি
  2. প্রণব মুখার্জী
  3. মার্শাল জোসেফ টিটো
  4. ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর:
মার্শাল জোসেফ টিটো
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল জোসেফ টিটো
ব্যাখ্যা
- ৩১ জানুয়ারি ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো জাতীয় সংসদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন।
- ১৮ জুন ১৯৭৪ সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেন।
উল্লেখ্য,
২০১৩ সালে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জী বাংলাদেশ সফরকালে জাতীয় সংসদে ভাষণ দেওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত তা বাতিল হয়।
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয় ও বিবিসি বাংলা প্রতিবেদন।
২৭.
বর্তমানে দেশে স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা কত জন?
  1. ৪৩৭
  2. ৪৩৮
  3. ৪৩৬
  4. ৪৩২
সঠিক উত্তর:
৪৩৮
উত্তর
সঠিক উত্তর:
৪৩৮
ব্যাখ্যা
- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশে স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা - ৪৩৮ জন।
- গত ২৪ আগস্ট, ২০২১ তারিখে এ বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার।
- তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত হন।
উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট।
২৮.
৯০° কোণের সম্পূরক কোণ কত?
  1. ৯০° 
  2. ৬০° 
  3. ৩০° 
  4. ১৮০° 
সঠিক উত্তর:
৯০° 
উত্তর
সঠিক উত্তর:
৯০° 
ব্যাখ্যা
৯০° এর সম্পূরক কোণ = ১৮০° - ৯০° = ৯০°
২৯.
সমবাহু ত্রিভুজের এক বাহু 4 মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. 4√3 বর্গমিটার
  2. 2√3 বর্গমিটার
  3. 3√3 বর্গমিটার
  4. 16√3 বর্গমিটার
সঠিক উত্তর:
4√3 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
4√3 বর্গমিটার
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের এক বাহু 4 মিটার হলে,
ক্ষেত্রফল = (√3/4) × 42 বর্গ মিটার
                = 4√3 বর্গমিটার
৩০.
একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে কী বলে?
  1. জ্যা
  2. ব্যাস
  3. ব্যাসার্ধ
  4. চাপ
সঠিক উত্তর:
জ্যা
উত্তর
সঠিক উত্তর:
জ্যা
ব্যাখ্যা
একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
৩১.
x/y এর সাথে কত যোগ করল্র y/x হবে?
  1. (x + y)/xy
  2. (x - y)/xy
  3. (x + y)(x - y)/xy
  4. (x + y)(y - x)/xy
সঠিক উত্তর:
(x + y)(y - x)/xy
উত্তর
সঠিক উত্তর:
(x + y)(y - x)/xy
ব্যাখ্যা
মনে করি, x/y এর সাথে p যোগ করল্র y/x হবে।
x/y + p = y/x
or, p = y/x - x/y
         = (y2 - x2)/xy
         = (y + x)(y - x)/xy
         = (x + y)(y - x)/xy
------------------------------------------
সংক্ষেপে, 
নির্ণেয় সংখ্যা = y/x - x/y = (x + y)(y - x)/xy [ যোগ বললে বিয়োগ করতে হয় ]
৩২.
একটি বাগানের সবগুলো গাছ ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে লাগালে একটিও কম বা বেশি হবে না। ঐ বাগানে সম্ভাব্য কয়টি গাছ আছে?
  1. ১৮০
  2. ২১০
  3. ২৪০
  4. ৩৬০
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা
৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ এর লসাগু = ২১০
২১০ টি গাছ লাগালে একটিও কম বা বেশি হবেনা।
৩৩.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের গড় কত হবে?
  1. ১৫০০
  2. ২৫০০
  3. ৩০০০
  4. ২০০০
সঠিক উত্তর:
১৫০০
উত্তর
সঠিক উত্তর:
১৫০০
ব্যাখ্যা
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫ = ৫০০
বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫ = ২৫০০
যোগফল = ৫০০ + ২৫০০ = ৩০০০
নির্ণেয় গড় = ৩০০০/২ = ১৫০০
---------------------------------------------------
সংক্ষেপে,
নির্ণেয় গড় = (৭৫০০ এর ১/১৫ + ৭৫০০ এর ৫/১৫)/২ = ১৫০০
৩৪.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে, এর অতিভুজের মান কত?
  1. ৪.৫
  2. ৫.৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
অতিভুজ = লম্ব + ভূমি
                  = ৩ + ৪
                  = ৯ + ১৬
                  = ২৫
  অতিভুজ = √২৫ = ৫
------------------------------------------
সমকোণী ত্রিভুজের দুই বাহুর অনুপাত ৩ : ৪ হলে, ৩য় বাহুর দৈর্ঘ্য হবে ৫।
------------------------------------------
মনে রাখা ভালোঃ
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত
লম্ব : ভূমি : অতিভুজ

⇒ ৩ ‌‌ : ৪ : ৫

⇒ ৫ :১২ : ১৩

⇒ ৭ : ২৪ :২৫

⇒ ৮: ১৫ : ১৭

⇒ ক : ক : ক √২ ( সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ )

⇒ ক : ক√৩ : ২ক

উপরের অনুপাত সমূহ সমকোণী ত্রিভুজের বহুল ব্যবহৃত অনুপাত।
৩৫.
+ ৭ + ৮ + ৯ +--- --- --- --- + ২০ = ? 
  1. ২৮৭০
  2. ২৮১৫
  3. ২১০
  4. ৪২০
সঠিক উত্তর:
২৮১৫
উত্তর
সঠিক উত্তর:
২৮১৫
ব্যাখ্যা
+ ৭ + ৮ + ৯ + --- --- --- + ২০
= ১ + ২ + ৩ + --- --- --- + ২০) - (১ + ২ + ৩ + --- --- --- + ৫)
= ২০(২০ + ১)(২ × ২০ + ১)/৬ -  ৫(৫ + ১)(২ × ৫ + ১)/৬
= ২০ × ২১ × ৪১/৬ - ৫ × ৬ × ১১/৬
= ২৮৭০ - ৫৫
= ২৮১৫
৩৬.
৩, ৪ ও ৫ সেমি বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৬ সেমি
  2. ৭ সেমি
  3. ৮ সেমি
  4. ৬.৫ সেমি
সঠিক উত্তর:
৬ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৬ সেমি
ব্যাখ্যা
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে, উক্ত ঘনকের আয়তন = ক ঘন একক
সুতরাং তিনটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৩, ৪ এবং ৫ সেমি হলে, উক্ত ঘনকগুলোর আয়তন  যথাক্রমে ৩, ৪এবং ৫ হবে।
সুতরাং নতুন ঘনকের আয়তন = (৩ + ৪ + ৫) ঘন সেমি
                                              = (২৭ + ৬৪ + ১২৫) ঘন সেমি
                                              = ২১৬ ঘন সেমি
নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = (২১৬)১/৩ = ৬ সেমি
---------------------------------------------------
সংক্ষেপে,
নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = (৩ + ৪ + ৫)১/৩ সেমি = ৬ সেমি
৩৭.
৬০ লিটার মিশ্রণে এসিড ও ক্ষারের অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে কত লিটার ক্ষার মেশালে মিশ্রনের নতুন অনুপাত ৩ঃ৭ হবে?
  1. ৮০
  2. ৯৮
  3. ৫৪
  4. ৮৪
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
এসিডের পরিমান = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার ও ক্ষার = ৬০ - ৪২ = ১৮ লিটার
এসিডঃ ক্ষার = ৩ × ১৪ঃ ৭ × ১৪ = ৪২ঃ ৯৮ সুতরাং ক্ষার মেশাতে হবে = ৯৮ - ১৮ = ৮০ লিটার
------------------------------------------------------------------------------------------
এসিডের পরিমান = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার ও ক্ষার = ৬০ - ৪২ = ১৮ লিটার
শর্তানুসারে, ৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ২৯৪ = ৫৪ + ৩ক 
বা, ৩ক = ২৯৪ - ৫৪ = ২৪০
বা, ক = ৮০
৮০ লিটার ক্ষার মিশ্রিত করতে হবে।
৩৮.
কোনটি বৃহত্তম?
  1. ০.৩
  2. ১/৩
  3. ২/৫
  4. √০.৩
সঠিক উত্তর:
√০.৩
উত্তর
সঠিক উত্তর:
√০.৩
ব্যাখ্যা
√০.৩ = ০.৫৫
১/৩= ০.৩৩
২/৫ = ০.৪০
০.৩ = ০.৩০