পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ১০০: বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সম্মেলন (পরিবেশ ও জলবায়ু ব্যতীত); পুরস্কার ও সম্মাননা। উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট, ব্রিটানিকা, যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
শেনজেন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
  1. ইংল্যান্ড
  2. ইতালি
  3. লুক্সেমবার্গ
  4. জার্মানি
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা

শেনজেন চুক্তি (Schengen Agreement):
- শেনজেন চুক্তি হলো ইউরোপীয় অঞ্চলে ভিসামুক্ত চলাচলের একটি ঐতিহাসিক চুক্তি।
​- এটি স্বাক্ষরিত হয় ১৪ জুন ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে।
​- প্রথমে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস এই চুক্তিতে স্বাক্ষর করে।
​- এর মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ কমিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা।
​- এ জন্য ভিসা ও আশ্রয় নীতিমালা সমন্বিত করা হয় এবং তথ্য ভাগাভাগির জন্য শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) চালু করা হয়।
- শেনজেন চুক্তি কার্যকর হয় ১৯৯৫ সালে, তখন ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিস এতে যুক্ত হয়। 
​- পরবর্তী সময়ে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন যুক্ত হয়। 
​- প্রথমে এটি EU-এর বাইরে শুরু হলেও, ১৯৯৯ সালের আমস্টারডাম চুক্তি শেনজেন চুক্তিকে EU আইনের অংশ করে নেয়।
​- পরবর্তীতে আরও দেশ যুক্ত হয়—সুইজারল্যান্ড (২০০৮), লিচেনস্টাইন (২০১১) এবং সর্বশেষ ক্রোয়েশিয়া (২০২৩)।
​- বর্তমানে শেনজেনভুক্ত দেশ সংখ্যা ২৯টি।

​উৎস: ব্রিটানিকা।

.
দ্বিতীয় ভার্সাই চুক্তি প্রধানত কোন যুদ্ধের সমাপ্তি ঘটায়?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. কোরীয় যুদ্ধ
  4. ভিয়েতনাম যুদ্ধ
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

দ্বিতীয় ভার্সাই চুক্তি:
​- প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ২য় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
​- এটি কার্যকর হয় ১০ জানুয়ারি, ১৯২০ তারিখে।
​- চুক্তি স্বাক্ষরের স্থান: ফ্রান্সের ভার্সাই নগরী।
​- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
​- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
​- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।

​উৎস: History.com

.
ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
​- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো ব্রাজিল।
​- এই সম্মেলনটি ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
​- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন। 
​- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।

​BRICS:
​- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
​- প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয়।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
​- এর কোনো সদরদপ্তর নেই।
​- BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [সেপ্টেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট। 

.
ন্যাটো গঠনের ভিত্তি কোনটি?
  1. অকাস চুক্তি
  2. হেগ চুক্তি
  3. নর্থ আটলান্টিক চুক্তি
  4. অসলো চুক্তি
সঠিক উত্তর:
নর্থ আটলান্টিক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
নর্থ আটলান্টিক চুক্তি
ব্যাখ্যা

​• নর্থ আটলান্টিক চুক্তি:
​- নর্থ আটলান্টিক চুক্তি ন্যাটোর (NATO) ভিত্তি।
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ১২ জন প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র স্বাক্ষর করে।
​​- চুক্তিটি মোট ১৪টি অনুচ্ছেদ নিয়ে গঠিত।
​- এটি সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করে।
​- এই চুক্তি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ থেকে ক্ষমতা গ্রহণ করে, যেখানে স্বাধীন রাষ্ট্রগুলোর স্ব-রক্ষা বা সম্মিলিত প্রতিরক্ষার অধিকার পুনরায় নিশ্চিত করা হয়েছে।
​- চুক্তির মূল ভিত্তি হলো সম্মিলিত প্রতিরক্ষা, যা অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত।
​- বর্তমানে NATO-তে ৩২টি সদস্য দেশ রয়েছে (সর্বশেষ সুইডেন)।
​- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।

তথ্যসূত্র: NATO ওয়েবসাইট।

.
'কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড' কোন দেশের মর্যাদাপূর্ণ পুরস্কার?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড:
- এটি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড। 
​- পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। 
- রাজা চার্লসের বিশ্বাস বা নীতি হলো, 'আমাদের প্রকৃতির সঙ্গে কাজ করা উচিত, এর বিরুদ্ধে নয়।'
​- অর্থাৎ, প্রকৃতিকে রক্ষা করে, তার সঙ্গে ভারসাম্য রেখে আমাদের চলা উচিত। রাজার এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। 
- ১৯৯০ সালে রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিং'স ফাউন্ডেশন এ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। 
​- জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন সর্বপ্রথম এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 

​উল্লেখ্য,
​- ব্রিটেনের মর্যাদাপূর্ণ 'কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কার অর্জন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
​- বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন ও মানুষের এবং প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত হন।
​- ১২ জুন ২০২৫ তারিখে দ্য কিংস ফাউন্ডেশন সেন্ট জেমস’স প্যালেস, লন্ডনে তৃতীয় চার্লসের পক্ষ থেকে তাঁকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করে।

​তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।

.
NPT-এর পূর্ণরূপ কী?
  1. Nuclear Power Treaty
  2. Nuclear Non-Proliferation Treaty
  3. Nuclear Peace Treaty
  4. Nuclear Prevention Treaty
সঠিক উত্তর:
Nuclear Non-Proliferation Treaty
উত্তর
সঠিক উত্তর:
Nuclear Non-Proliferation Treaty
ব্যাখ্যা

'NPT':
​- পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
​- এটি হলো পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক অস্ত্র প্রযুক্তির বিস্তার রোধ চুক্তি।
​- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
​- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
​- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
​- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

​উৎস: UNODA ওয়েবসাইট।

.
ব্রাসেলস চুক্তি মূলত কোন বিষয়ে ছিল?
  1. শিক্ষা ও সংস্কৃতি
  2. অর্থনৈতিক সহযোগিতা
  3. নিরাপত্তা ও প্রতিরক্ষা
  4. পরিবেশ সংরক্ষণ
সঠিক উত্তর:
নিরাপত্তা ও প্রতিরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
নিরাপত্তা ও প্রতিরক্ষা
ব্যাখ্যা

ব্রাসেলস চুক্তি (১৯৪৮):
​- ব্রাসেলস চুক্তি ব্রিটেন , ফ্রান্স , বেলজিয়াম , নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তি, যার ফলে একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট তৈরি হয়।
​- স্বাক্ষরিত হয়: ১৭ মার্চ, ১৯৪৮ সালে বেলজিয়ামের ব্রাসেলস।
​- কার্যকর হয়: ২৫ আগস্ট, ১৯৪৮ সালে।
​- চুক্তির লক্ষ্য ছিল পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলি সহযোগিতা করতে পারে তা দেখানো, এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম ইউরোপের নিরাপত্তায় ভূমিকা পালন করতে উৎসাহিত করা।
​​- এই চুক্তির মাধ্যমে ন্যাটো এবং পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন গঠনের সূত্রপাত হয়।

​উৎস: Britannica.

.
জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (JCPOA) চুক্তি কী নামে পরিচিত?
  1. ইরাক শান্তি চুক্তি
  2. সিরিয়া নিরাপত্তা চুক্তি
  3. ইসরায়েল- ফিলিস্তিন শান্তি চুক্তি
  4. ইরান পারমাণবিক চুক্তি
সঠিক উত্তর:
ইরান পারমাণবিক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ইরান পারমাণবিক চুক্তি
ব্যাখ্যা

Joint Comprehensive Plan of Action:
​- "জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন" (JCPOA)" ইরান পারমাণবিক চুক্তি" নামে বেশি পরিচিত।
​- ২০১৫ সালে ইরান এবং P5+1 মধ্যে চুক্তিটি হয়েছিল।
​- P5+1 হলো জাতিসংঘের স্থায়ী ৫ টি দেশ (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র) এবং জার্মানি।
​- যার মাধ্যমে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা হয়।
​- ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এবং নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন।
​- ২০১৯ সালে ইরান JCPOA-তে তার নিজস্ব প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে।

​উৎস: U.S. Department of State (.gov).

.
সম্প্রতি, আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১ আগস্ট, ২০২৫
  2. ৫ আগস্ট, ২০২৫

  3. ৮ আগস্ট, ২০২৫
  4. ১০ আগস্ট, ২০২৫
সঠিক উত্তর:
৮ আগস্ট, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৮ আগস্ট, ২০২৫
ব্যাখ্যা

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৮ আগস্ট, ২০২৫ হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজান এক ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করেছে। 
​- চুক্তিতে স্বাক্ষর করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
 
উল্লেখ্য,
​- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
​- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
​- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
​- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

​তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন।

১০.
পুলিৎজার পুরস্কার কোন দেশভিত্তিক পুরস্কার?
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

পুলিৎজার পুরস্কার (Pulitzer Prize):
​- পুলিৎজার পুরস্কার হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মর্যাদাপূর্ণ পুরস্কার যা সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রতি বছর প্রদান করা হয়।
​- এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচিত।
​- প্রতিষ্ঠাতা: জোসেফ পুলিৎজার, একজন প্রখ্যাত হাঙ্গেরিয়ান-মার্কিন সংবাদপত্র প্রকাশক।
​- প্রতিষ্ঠাকাল: ১৯১৭ সাল।
​- উদ্দেশ্য: উচ্চমানের সাংবাদিকতা ও সাহিত্যকে উৎসাহ দেওয়া।
​- প্রশাসন: Columbia University’s Graduate School of Journalism, নিউইয়র্ক।
​- প্রথম দিকে ২১টি বিভাগের মধ্যে পুরস্কার দেওয়া হতো।

​• পুরস্কারগুলো মূলত তিনটি শ্রেণিতে দেওয়া হয়:
​১. সাংবাদিকতা (Journalism):- অনুসন্ধানী প্রতিবেদন (Investigative Reporting),- ব্রেকিং নিউজ,- মতামত কলাম,- ফটোগ্রাফি,- সম্পাদকীয় লেখালেখি ইত্যাদি,
​২. সাহিত্য (Letters):- উপন্যাস (Fiction)- জীবনী ও আত্মজীবনী- ইতিহাস- কবিতা- নাটক- সাধারণ নন-ফিকশন,
​৩. সঙ্গীত (Music):- সমসাময়িক আমেরিকান সঙ্গীত রচনার জন্য একটি বিভাগে দেওয়া হয়।

​উৎস: Pulitzer Prize ওয়েবসাইট।

১১.
ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫১ সালে
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালে
ব্যাখ্যা

ইয়াল্টা সম্মেলন (৪–১১ ফেব্রুয়ারি, ১৯৪৫)
- ইয়াল্টা সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রশক্তির সম্মেলন।

​• প্রধান অংশগ্রহণকারী নেতারা:
ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট – মার্কিন রাষ্ট্রপতি
উইনস্টন চার্চিল – ব্রিটিশ প্রধানমন্ত্রী
জোসেফ স্ট্যালিন – সোভিয়েত ইউনিয়নের নেতা

• স্থান: 
​লিভাদিয়া প্রাসাদ, ইয়াল্টা, ক্রিমিয়া (বর্তমানে ইউক্রেন)

সম্মেলনের মূল উদ্দেশ্য:
- জার্মানির পরাজয় এবং যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক মানচিত্র নির্ধারণ।
- জার্মানি দখলকৃত অঞ্চলগুলোকে মার্কিন, ব্রিটিশ, ফরাসি ও সোভিয়েত বাহিনীতে বিভক্ত করা।
- প্রধান যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আদালতে বিচার করা (নুরনবার্গ ট্রায়াল)।
- পূর্ব ইউরোপের দেশগুলিতে গণতান্ত্রিক সরকারের পুনঃস্থাপন ও জনমতের প্রতি সম্মান।
- সোভিয়েত ইউনিয়নের জাপানের বিরুদ্ধে যুদ্ধ এবং পূর্বে হারানো অঞ্চল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি।

ফলাফল ও সমালোচনা:
- পশ্চিমা মিত্ররা পোল্যান্ড ও অন্যান্য দেশগুলিতে কমিউনিস্ট সরকারের উত্থান প্রতিরোধ করতে ব্যর্থ।
- রুজভেল্ট ও চার্চিল স্ট্যালিনকে বিশ্বাস করেছিলেন, কিন্তু সোভিয়েতরা পশ্চিম ও মধ্য ইউরোপে সামরিক দখল বজায় রাখে।

​উৎস: ব্রিটানিকা।

১২.
ব্রেটন উডস সম্মেলনের ফলাফলস্বরূপ গঠিত হয়-
  1. UN
  2. IMF
  3. EU
  4. WHO
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন:
সময় ও স্থান: ১–২২ জুলাই, ১৯৪৪, ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর বিশ্বের জন্য আর্থিক ব্যবস্থা নির্ধারণের উদ্দেশ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী: ৪৪টি দেশ বা সরকারের প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে সোভিয়েত ইউনিয়নও অন্তর্ভুক্ত ছিল।

মূল সিদ্ধান্ত ও প্রকল্পসমূহ:
- আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) – যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী মূলধন সহায়তা প্রদান।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) – আন্তর্জাতিক অর্থপ্রদানের সাময়িক অমিল সমাধান করে বিনিময় হার স্থিতিশীল করা।

পরবর্তীতে:
- IBRD ১৯৪৫ সালের শেষে গঠিত হয় এবং পরবর্তী বছর কার্যকর হয়।
- IMF ১৯৪৬ সালে গঠিত হয় এবং পরবর্তী বছর কার্যকর হয়।

​উৎস: ব্রিটানিকা।

১৩.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার কোন অঞ্চলের “নোবেল” হিসেবে পরিচিত?
  1. ইউরোপ
  2. এশিয়া
  3. আফ্রিকা
  4. আমেরিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার: 
​- এশিয়ার নোবেল নামে খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার।
​- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়। 
​- র‍্যামন ম্যাগসাইসাই ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। 
​- ১৯৫৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়। 
​- ২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হতো মোট ছয় শ্রেণিতে। 
​- সেগুলো হলো সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য এবং সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক সমন্বয় এবং নতুন নেতৃত্ব। 
​- ২০০০ সাল থেকে নতুন নেতৃত্ব শ্রেণিতে পুরস্কার দেওয়া শুরু হয়। 
​- ২০০৯ সাল থেকে শুধু এই ‘নতুন নেতৃত্ব’ ছাড়া আর কোনো সুনির্দিষ্ট শ্রেণির মধ্যে আবদ্ধ নেই পুরস্কারটি।

​উৎস: Ramon Magsaysay ওয়েবসাইট, প্রথম আলো।

১৪.
আটলান্টিক সনদ স্বাক্ষরকারী দেশসমূহ হচ্ছে-
  1. যুক্তরাষ্ট্র ও জাপান
  2. যুক্তরাষ্ট্র ও ব্রিটেন
  3. যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন
ব্যাখ্যা

আটলান্টিক সনদ:
​- দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) চলাকালীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে একটি ঘোষণাপত্র।
​- ১৪ আগস্ট, ১৯৪১ সালে এই সনদ স্বাক্ষরিত হয়।
​​- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল কর্তৃক স্বাক্ষরিত হয় এই সনদ।
​​- ৮ দফার এই সনদ স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে। 
​- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
​- এই ঘোষণাপত্রকে ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়।

​উৎস: Britannica.

১৫.
কোন সংকট সমাধানের জন্যে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. কোরিয়া সংকট
  2. বসনিয়া সংকট
  3. কাতার সংকট
  4. ফিলিস্তিন সংকট
সঠিক উত্তর:
বসনিয়া সংকট
উত্তর
সঠিক উত্তর:
বসনিয়া সংকট
ব্যাখ্যা

ডেটন চুক্তি (Dayton Agreement):
স্বাক্ষরিত: ২১শে নভেম্বর, ১৯৯৫।
স্থান: রাইট-প্যাটারসন বিমান ঘাঁটি, ওহাইও, ডেটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
স্বাক্ষরকারী: বসনিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া।
​প্রক্রিয়াটির নেতৃত্ব দিয়েছিলেন: মার্কিন শান্তি আলোচক রিচার্ড হলব্রুক এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার।

উদ্দেশ্য:
- বসনিয়ায় চলমান যুদ্ধের সমাপ্তি ঘটান।
​- বসনিয়া ও হার্জেগোভিনায় শান্তির জন্য একটি সাধারণ কাঠামো তৈরি করা।

​উৎস: Britannica.