পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
Exam-16 Revision of The Exams 1 - 10
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
He made me carry the load. Here, ‘carry’ is-
  1. ক) Finite verb
  2. খ) Participle
  3. গ) Infinitive
  4. ঘ) Gerund
সঠিক উত্তর:
গ) Infinitive
উত্তর
সঠিক উত্তর:
গ) Infinitive
ব্যাখ্যা
To+Verb এর Base Form– এ গঠনকে Infinitive বলে।
Carry এখানে Bare Infinitive. অর্থাৎ এখানে carry এর পূর্বে উহ্যভাবে to আছে।
Make এবং have এর পর Object + bare infinitive বসে। এ make এবং have এর কোনো অর্থ থাকে না। বরং এটা দিয়ে ‘করা’ না হয়ে ‘করানো’ এ রকম বুঝায়।   
Finite Verb হচ্ছে Tense অনুযায়ী Verb.
Participle হচ্ছে Verb+ing যদি Adjective এর কাজ করে।
Gerund হচ্ছে Verb+ing যদি Noun এর কাজ করে।
.
Beauty is truth. Here, ‘truth’ is a/an-
  1. ক) Adjective
  2. খ) Noun
  3. গ) Adverb
  4. ঘ) Verb
সঠিক উত্তর:
খ) Noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Noun
ব্যাখ্যা
be verb (am, is, are, was, were, be, being, been) এর পর Noun/ Adjective যে কোনোটি বসতে পারে। 
অতএব, এটা শব্দের উৎপত্তি বা গঠনের উপরই নির্ভর করবে। যেহেতু শব্দটি মূলগতভাবে Noun, তাই এটা Noun ই হবে। 

Truth (Noun)
True (Adjective)
এখানে Confusion লাগার কারণ হতে পারে, True বা Truth দুইটার বাংলা অর্থই ’সত্য’।
.
I found the fox in him. What type of noun is ‘fox’?
  1. ক) Proper noun
  2. খ) Common noun
  3. গ) Material noun
  4. ঘ) Abstract noun
সঠিক উত্তর:
ঘ) Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Abstract noun
ব্যাখ্যা
এখানে the fox বলতে শিয়ালের চাতুর্য বা Cunning/ shrewdness কে বুঝাচ্ছে।
Common Noun এর পূর্বে the যুক্ত হয়ে যদি Abstract Idea কে নির্দেশ করে, তাহলে সেটা Abstract Noun হিসেবে বিবেচিত হবে। 
.
Some of the students were not attentive to the lecture. Here, ‘some’ is a/an-
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Pronoun
  4. ঘ) Noun
সঠিক উত্তর:
গ) Pronoun
উত্তর
সঠিক উত্তর:
গ) Pronoun
ব্যাখ্যা
All/Many/Some ইত্যাদি এর ঠিক পরে যদি কোন Noun না থাকে তাহলে এগুলো সাধারণত Pronoun হিসেবে বিবেচিত হয়। যেমনটা এখানে হয়েছে। 
কিন্তু ঠিক পরপরই যদি কোনো Noun থাকে, তাহলে এগুলো Adjective হয়।
যেমন- Some students were not attentive to the lecture.
.
Robert Browning was one of the greatest poets of the Victorian era. (Make it positive)
  1. ক) Very few poets was as great as Robert Browning of the Victorian era.
  2. খ) Very few poets were as great as Robert Browning of the Victorian era.
  3. গ) Very few poets of the Victorian era were as great as Robert Browning.
  4. ঘ) No other poet of the Victorian era was as great as Robert Browning.
সঠিক উত্তর:
গ) Very few poets of the Victorian era were as great as Robert Browning.
উত্তর
সঠিক উত্তর:
গ) Very few poets of the Victorian era were as great as Robert Browning.
ব্যাখ্যা
one of the + Superlative থাকলে Positive এর Basic Structure হচ্ছে 
Very few + Superlative Degree এর পরের Noun/ Noun Phrase + Plural Verb + as/so + positive degree + as + Superlative বাক্যের Subject.

এখানে of the Victorian Era – poets এর সাথে Related, Robert Browning এর সাথে নয়।
তাই (খ) ভুল এবং (গ) সঠিক।  
.
I insisted ____ going there but she persisted ____ staying at home.
  1. ক) on, on
  2. খ) on, in
  3. গ) in, on
  4. ঘ) in, in
সঠিক উত্তর:
খ) on, in
উত্তর
সঠিক উত্তর:
খ) on, in
ব্যাখ্যা
আমি সেখানে যাওয়ার জন্য জোর করছিলাম, কিন্তু সে বাড়িতে থাকার ক্ষেত্রে অটল রইল। 
insist on = জেদ ধরা, জোর করা
persist in = কোনো কাজে অটল থাকা।
.
He had a great heart though he was a servant. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverbial Clause
  4. ঘ) Principal Clause
সঠিক উত্তর:
গ) Adverbial Clause
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverbial Clause
ব্যাখ্যা
Underlined Clause টা had – verb এর বিপরীতধর্মী অবস্থা বুঝাচ্ছে । তাই এটা Adverb Clause of Concession.
.
He informed me of his problem lest __________.
  1. ক) I should misunderstood him.
  2. খ) I would not misunderstand him.
  3. গ) I did not misunderstand him.
  4. ঘ) I should misunderstand him.
সঠিক উত্তর:
ঘ) I should misunderstand him.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I should misunderstand him.
ব্যাখ্যা
lest এর পর Subject + should/might + Verb এর Base Form বসে। 
ক- তে Verb – Past Form এ আছে, তাই এটা ভুল, কেবল ঘ সঠিক।
.
It was long since __________.
  1. ক) I had not seen my mother.
  2. খ) I saw my mother.
  3. গ) I had seen my mother.
  4. ঘ) I did not see my mother.
সঠিক উত্তর:
গ) I had seen my mother.
উত্তর
সঠিক উত্তর:
গ) I had seen my mother.
ব্যাখ্যা
since এর আগে সময়বাচক Clause থাকলে দুই ধরনের Structure হয়। যথা-
Present + since + Past Indefinite
Past Indefinite + since + Past Perfect
এখানে Since এর আগে Past Indefinite থাকায় পরের অংশ Past Perfect হবে। 
১০.
Would you mind having a cup of tea? Here ‘having’ is an/a-
  1. ক) auxiliary verb
  2. খ) gerund
  3. গ) participle
  4. ঘ) bare infinitive
সঠিক উত্তর:
খ) gerund
উত্তর
সঠিক উত্তর:
খ) gerund
ব্যাখ্যা
having এখানে mind -verb এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে। আর Object হিসেবে এটা Noun.
আর Verb+ing যদি Noun এর কাজ করে, তাহলে এটাকে Gerund বলা হয়। 
১১.
Inquisitive means-
  1. ক) indifferent
  2. খ) doubtful
  3. গ) curious
  4. ঘ) incurious
সঠিক উত্তর:
গ) curious
উত্তর
সঠিক উত্তর:
গ) curious
ব্যাখ্যা
Inquisitive =   কৌতূহলী, এর সমার্থক শব্দ হচ্ছে curious
Indifferent =উদাসীন
doubtful = সন্দিগ্ধ, অনিশ্চিত।
incurious = কৌতুহলহীন
১২.
____ most people like him ____ most.
  1. ক) the, the
  2. খ) zero article, the
  3. গ) the, zero article
  4. ঘ) zero article, zero article
সঠিক উত্তর:
ঘ) zero article, zero article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) zero article, zero article
ব্যাখ্যা
Most শব্দটি যদি Adjective এর আগে বসে, তাহলে Adjective টা Superlative হয়, এবং Most এর পূর্বে the বসে।
এখানে প্রথম Most অধিকাংশ অর্থে ব্যবহৃত হয়েছে এবং Noun এর পূর্বে বসেছে। তাই এটা Superlative এর জন্য আসে নি, আর তাই এর পূর্বে কোনো Article বসবে না। 
দ্বিতীয় Most – Verb -like কে Modify করায় এটা Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। Verb কে modify করলে most এর পূর্বে the বসে না। 
১৩.
The noun form of ‘pronounce’ is-
  1. ক) pronounciation
  2. খ) pronounce
  3. গ) pronunciation
  4. ঘ) pronunciasion
সঠিক উত্তর:
গ) pronunciation
উত্তর
সঠিক উত্তর:
গ) pronunciation
ব্যাখ্যা
pronounce = উচ্চারণ করা, এর Noun Form হচ্ছে Pronunciation. (o বাদ যাবে।)
১৪.
The verb form of ‘hard’ is-
  1. ক) hardify
  2. খ) harden
  3. গ) enhard
  4. ঘ) enharden
সঠিক উত্তর:
খ) harden
উত্তর
সঠিক উত্তর:
খ) harden
ব্যাখ্যা
hard = শক্ত, এর verb form হচ্ছে harden = শক্ত করা। 
১৫.
He became lonely as he was unable to cope with them. (Make it simple)
  1. ক) Being unable to cope with them, he became lonely.
  2. খ) He became lonely for unable to cope with them.
  3. গ) He became lonely notwithstanding being unable to cope with them.
  4. ঘ) He was too unable to cope with them to become lonely.
সঠিক উত্তর:
ক) Being unable to cope with them, he became lonely.
উত্তর
সঠিক উত্তর:
ক) Being unable to cope with them, he became lonely.
ব্যাখ্যা
as এখানে যেহেতু অর্থে (কারণ বোঝানোর জন্য) ব্যবহৃত হচ্ছে । কারণ বোঝালে 
verb+ing অথবা because of + verb + ing ব্যবহৃত হয়। এ হিসেবে কেবল ক-ই সঠিক।
খ – for দিয়ে কখনো কারণ বুঝালেও for এর পর Noun/Verb+ing বসে, কিন্তু এখানে Adjective বসেছে। তাই বাক্যের গঠন ঠিক হয় নি। 
আর notwithstanding = সত্ত্বেও
too ....... to = এতই যে ..... না 
১৬.
Jakir is very much tired, so he cannot even stand up. What type of sentence is this?
  1. ক) Complex
  2. খ) Compound
  3. গ) Simple
  4. ঘ) Mixed
সঠিক উত্তর:
খ) Compound
উত্তর
সঠিক উত্তর:
খ) Compound
ব্যাখ্যা
যে বাক্যের মধ্যে দুটি Clause থাকে এবং Clause গুলো একটা Co-ordinate Conjunction দ্বারা যুক্ত থাকে, তখন বাক্যটাকে Compound Sentence বলে।
এখানে বাক্যটার মধ্যে দুটি Clause আছে এবং Clause গুলো একটা Co-ordinate Conjunction ‘so’ দ্বারা যুক্ত আছে, বিধায় Sentence টা একটা Compound Sentence.
১৭.
In his boyhood, the poet _____ enjoy the beauty of nature only with his senses, but now he _____ perceive the spiritual value of nature.
  1. ক) could, can
  2. খ) would, should
  3. গ) used to, can
  4. ঘ) used to, has to
সঠিক উত্তর:
গ) used to, can
উত্তর
সঠিক উত্তর:
গ) used to, can
ব্যাখ্যা
কবি তার বাল্যকালে তার ইন্দ্রিয়ের সাহায্যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন। কিন্তু কিন্তু এখন তিনি প্রকৃতির আধ্যাত্মিক গুরুত্ব বোঝতে পারেন। 
1.    used to = পারতাম, পারতে, পারত/পারতেন – অতীতের অভ্যাস বা সচরাচর কাজ বুঝানোর জন্য used to ব্যবহৃত হয়। 
2.    সামর্থ্য বুঝানোর জন্য can ব্যবহৃত হয়। 

could = পারতাম, পারতে, পারতেন – ব্যবহৃত হয় অতীতের ভবিষ্যৎ অর্থাৎ অতীতের যে সময়ের কথা বলা হচ্ছে তার পরবর্তী সময়ে কোন কাজ করার সামর্থ্য ছিল এটা বুঝানোর জন্য। যেমন – I could go there but I did not go.
should = উচিত। 
has to = করতে হবে। 
১৮.
I wish I were a bird. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverbial Clause
  4. ঘ) Principal Clause
সঠিক উত্তর:
ক) Noun Clause
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun Clause
ব্যাখ্যা
Underlined Clause টা wish – Verb এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে। Object - Clause হলে অবশ্যই তা Noun Clause.
১৯.
Which one is a linking verb?
  1. ক) The doctor felt his pulse.
  2. খ) The man has gone there.
  3. গ) They grew nervous seeing me.
  4. ঘ) He turned left.
সঠিক উত্তর:
গ) They grew nervous seeing me.
উত্তর
সঠিক উত্তর:
গ) They grew nervous seeing me.
ব্যাখ্যা
Linking Verb হচ্ছে যা Subject এবং Subject এর Predicate কে যুক্ত করে, এটা দিয়ে কোনো Action বুঝায় না। 
ক- ডাক্তার রোগীর নাড়ী পরীক্ষা করলেন। 
খ- লোকটি সেখানে গিয়েছে। 
গ- তারা আমাকে দেখে নার্ভাস হয়ে গেল। 
ঘ- সে বাম দিকে ঘোরল। 

ক, খ ও ঘ দিয়ে কিছু একটা Action বুঝাচ্ছে । 
গ দিয়ে কোন Action বুঝাচ্ছে না, এটা শুধু Subject এর মানসিক অবস্থার পরিবর্তন বুঝাচ্ছে যা Subject এর পক্ষ থেকে কোনো Action নয়।