পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
পরীক্ষা - ৯ [মোট নম্বর - ৩০] ইংরেজি পরীক্ষা - ২ টপিক: Fill in the Blanks, Appropriate Preposition, Linkers,, Degree, Transformation of sentences, Completing Sentence with Appropriate Words, Terminology, One Word Substitution.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
Choose a one-word substitution for - 'Fear of animals'.
  1. ক) Zoophobia
  2. খ) Aerophobia
  3. গ) Hydrophobia
  4. ঘ) Nomophobia
ব্যাখ্যা
Zoophobia (noun): 
English meaning: An intense, uncontrollable fear of animals.
Bangla meaning: পশুভীতি।

অন্যান্য অপশনগুলো-
Aerophobia - Fear or strong dislike of flying/ height. (বিমান/উচ্চতা সর্ম্পকিত ভয়)।
Hydrophobia - Extreme or irrational fear of water. (জলাতঙ্ক রোগ)।
Nomophobia - The fear of being away from mobile phones. (মোবাইল ফোনের সংস্পর্শ থেকে দূরে থাকার ভয়)।
.
Select the right word to complete the following sentence:
We always prefer a ______ place.
  1. ক) quite
  2. খ) quit
  3. গ) quiet
  4. ঘ) quet
ব্যাখ্যা
Quiet (adjective) 
- English meaning: Making little or no noise/ absence of noise or bustle.
- Bangla meaning: শান্ত, নীরব,কোলাহলমুক্ত ইত্যাদি । 
- অর্থানুযায়ী এখানে quiet হবে সঠিক উত্তর। 
- Complete sentence: We always prefer a quiet place.

অন্যান্য অপশনগুলো-
Quite - পুরোপুরি।
Quit - ছেড়ে যাওয়া/ ত্যাগ করা।
.
As soon as she saw it, she knew that it must be Jim’s. (Make it negative)
  1. ক) No sooner as she seen it than she knew that it must be Jim’s.
  2. খ) No sooner had she saw it than she knew that it must be Jim’s.
  3. গ) No sooner had she seen it than she knew that it must be Jim's.
  4. ঘ) No sooner had she seen it that she knew it must be Jim’s.
ব্যাখ্যা
•  As soon as দ্বারা গঠিত sentence কে negative করতে হলে ‘as soon’ এর পরিবর্তে ‘No sooner’ sentence এর প্রথমে বসে।
- এবং ‘as’ এর পরিবর্তে ‘than’ বসে।
- অর্থাৎ, sentence pattern - টি হবে - 
- No sooner + had +subject + past participle + extension + than + principal clause.
Correct Sentence - No sooner had she seen it than she knew that it must be Jim's.

কিন্তু ,
- As soon as, sentence এর শুরুতে না বসে মাঝেও বসতে পারে। সেক্ষেত্রে negative করতে হলে No sooner had ও  sentence এর শুরুতে না বসে মাঝে বসবে। অর্থাৎ,
Affirmative - The train left as soon as I reached the station.
Negative - I had no sooner reached the station than the train left. 
Affirmative - I will tell him as soon as I see him.
Negative - I no sooner see him than I will tell him. 

Source: Advanced Learner’s grammar & composition by Chowdhury & Hossain.
.
Which one is the superlative degree?
  1. ক) Gold is more precious metals.
  2. খ) The gold is most precious metals.
  3. গ) Gold is one of the most precious metals.
  4. ঘ) Gold is more precious than few other metals.
ব্যাখ্যা
Degree মূলত ৩ প্রকারের। 
- Positive;
- Comparative;
- Superlative;

Adjective-এর যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে Superlative Degree বলে।
- The superlative form of an adjective is used to show something has a quality to the greatest or least degree.
- Superlative Degree তে adjective এর আগে the বসে।
- Precious - positive.
- More precious - comparative.
- Most precious - superlative.

Example sentence: 
- Ritu is the tallest girl in the class.
- Canada is one of the coldest countries in the world.
- He is the best player on the team.

তাই, সঠিক উত্তর: Gold is one of the most precious metals.
.
Which of the following sentences is correct?
  1. ক) It looks beautiful.
  2. খ) It look beautiful.
  3. গ) It looks beautifully.
  4. ঘ) It is beautify.
ব্যাখ্যা
Beautiful (Adjective):
- এটি এখানে সুন্দর অর্থে ব্যবহৃত হয়েছে।
- এখানে Subject টি third person singular হওয়ায় verb এর সাথে s/es যোগ হবে।
- Subject এবং Verb এর পর Adjective (beautiful) বসলে Sentence টি সঠিক হয়। 
- তাই সঠিক উত্তর It looks beautiful.

অন্যান্য অপশনগুলোয়,
-  It look beautiful.(Verb সঠিক নয়)
- বাক্যে beautifully (সুন্দর ভাবে) (Adverb) সঠিক অর্থ প্রকাশ করে না।
- Beautify (Verb), এখানে একই বাক্যে দুইটি verb এর ব্যবহার যুক্তিযুক্ত নয়।
.
Jasmine did not _________ all my proposals.
  1. ক) agree with
  2. খ) agree to
  3. গ) agree on
  4. ঘ) to agreeing
ব্যাখ্যা
Agree to: 
English Meaning - To accept something. 
Bangla Meaning - রাজি/সম্মত হওয়া। 

Complete Sentence - Jasmine did not agree to all my proposals.

এছাড়াও, 
• Agree with- কারো সাথে একমত হওয়া।
He agreed with me on that question. - ঐ প্রশ্নে তিনি আমার সাথে একমত। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
.
I always wonder when I look at the stars that shine in the sky.
This sentence is an example of -
  1. ক) Simple sentence
  2. খ) Complex sentence
  3. গ) Compound sentence
  4. ঘ) Interrogative sentence
ব্যাখ্যা
Complex sentence:
- যে sentence এ একটি Independent বা principal clause এবং অন্তত একটি dependent বা subordinate clause থাকে এবং clause গুলোকে সংযুক্ত করতে subordinate conjunction ব্যবহৃত হয়, তাদেরকে Complex sentence বলে। 
- Principal clause এবং subordinate clause এর মাঝে although, because, before, even though, if, since, until, when ইত্যাদি যুক্ত হয়ে Complex sentence গঠিত হয়। 
যেমন: 
- When I  went there, I found him. 
- Though he is my friend, I can not help him now.
- Since I was ill, I could not attend the meeting.
- I always wonder when I look at the stars that shine in the sky.
.
Choose the right form of the verb:
My parents got me ____ inside.
  1. ক) stay
  2. খ) to stay
  3. গ) stayed
  4. ঘ) staying
ব্যাখ্যা

• Get something এর পর verb এর past participle ব্যবহৃত হয়। তবে get someone এর পর to-infinitive হয়।
অর্থাৎ to + verb এর base form ব্যবহৃত হয়।
- Get + to + verb এর present form. যেমন:
- I never get to see her now that she’s moved to California.
- I'd like to get to know her.

Complete sentence: My parents got me to stay inside.

.
A building containing tanks of live fish of different species is called a/an -
  1. ক) Apiary
  2. খ) Aquarium
  3. গ) Aviary
  4. ঘ) Kennel
ব্যাখ্যা
Aquarium (noun):
English meaning: a container (such as a glass tank) or an artificial pond in which living aquatic animals or plants are kept.
Bangla meaning: জীবন্ত মাছ ও জলজ উদ্ভিদ প্রদর্শনের জন্য/ সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার। 

Other options, 
Apiary -   মৌ মাছির আবাস(A place where bees are kept; a collection of beehives).
Aviary - পাখির বড় খাঁচা( A large cage, building, or enclosure to keep birds).
Kennel - কুকুর রাখার ঘর (A small shelter for a dog).
১০.
Select the appropriate preposition: He has broken faith ____ me.
  1. ক) in
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) with
ব্যাখ্যা
Break faith with - কোনাে কিছুতে / কারো উপর থেকে বিশ্বাস ভংগের ক্ষেত্রে faith with ব্যবহার করা হয়। 
Example - He has broken faith with me. 

অন্যদিকে, 
কোনাে কিছুতে / কারো উপর  বিশ্বাস রাখার  ক্ষেত্রে faith in ব্যবহার করা হয়। 
- I have faith in his honesty. 
কারো প্রতি বিশ্বস্ত বুঝানোর  ক্ষেত্রে faithful to ব্যবহার করা হয়। 
- Kim is faithful to her husband.

Source: Applied English Grammar & Language, P.C. Das.
১১.
Fill in the blank with the appropriate word:
The main purpose of the newspaper is to ____ the possible current information to the public.
  1. ক) equip
  2. খ) offer
  3. গ) provide
  4. ঘ) emerge
ব্যাখ্যা
Equip অর্থ সজ্জিত করা; প্রস্তুত করা।
Offer অর্থ  প্রস্তাব করা, বিনিময়ের প্রস্তাব দেওয়া।
Provide অর্থ দেওয়া, যোগানো, সরবরাহ করা।
Emerge অর্থ বেরিয়ে আসা।

অর্থানুসারে এখানে provide হচ্ছে সঠিক উত্তর।
Complete sentence: The main purpose of the newspaper is to provide the possible current information to the public.
বাংলা অর্থ: সংবাদপত্রের মূল উদ্দেশ্য জনসাধারণের কাছে সম্ভাব্য বর্তমান তথ্য সরবরাহ করা।
১২.
Choose a one-word substitute for the following words: 'Having several husbands'-
  1. ক) Sologamy
  2. খ) Monogamy
  3. গ) Polyandry
  4. ঘ) Polygamy
ব্যাখ্যা
Polyandry (noun)
- English meaning: Practice of having more than one husband or male mate at one time.
- Bangla meaning: বহুবিবাহ যেখানে একজন মহিলার একাধিক স্বামী থাকে ।

অন্যদিকে, 
Sologamy - self-marriage/নিজেকেই বিয়ে করা।
Monogamy - Practicing only one marriage /একবিবাহ।
Polygamy - The practice of several marriages (having many wives) /বহুপত্নীত্ব।
১৩.
Rahim is as smart as Hasan. (Change into comparative)
  1. ক) Rahim is less smart than Hasan
  2. খ) Hasan is not smarter than Rahim.
  3. গ) Rahim is not as smart as Hasan.
  4. ঘ) Rahim is smarter than Hasan.
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত sentence টি Positive sentence.
- As….as যুক্ত Positive sentence কে comparative করার সময় As….as উঠে যায়।
- প্রশ্নে প্রদত্ত প্রথম Noun টি শেষে এবং শেষের  Noun টি প্রথমে বসবে।
- Adjective এর comparative degree হবে এবং than বসবে।
- Affirmative sentence টি negative sentence হবে। 

তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর: Hasan is not smarter than Rahim.
১৪.
He did it for the benefit of the common people. (Make it complex)
  1. ক) He did it so that the common people could be benefitted.
  2. খ) He did it so that he can benefit the common people.
  3. গ) He did it so that the common people can be benefitted.
  4. ঘ) He did it as the common people will be benefitted.
ব্যাখ্যা
For দিয়ে এখানে উদ্দেশ্য বুঝাচ্ছে, তাই এর পরিবর্তে Complex Sentence এ so that বসাতে হবে।
মূল Clause টা Past Tense হওয়ায় so that এর পর could বসবে।
The common people মূল বাক্যে Object হিসেবে রয়েছে, কিন্তু এখানে Subject এ পরিণত হওয়ায় বাক্যটি Passive Voice এ হবে।

সঠিক বাক্য: He did it so that the common people could be benefitted.
১৫.
Which sentence does not contain a linking verb? 
  1. ক) The patient felt nervous.
  2. খ) He looked tired.
  3. গ) He went to Dhaka.
  4. ঘ) He appeared pale.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশনগুলোর মধ্যে - He went to Dhaka. - বাক্যটিতে কোন linking verb নেই।

• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
 
• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে। যেমন: 
 
• The doctor felt the pulse of the patient. (Action Verb) 
- The patient felt nervous.  (Linking Verb)
                
• He looked at the picture. (Action Verb)
- He looked tired. (Linking Verb)
 
• They grew vegetables. (Action Verb)
- They grew angry. (Linking verb)
 
• He appeared there suddenly. (Action Verb)
- He appeared pale. (Linking Verb)
 
• He went to Dhaka. (Action Verb)
- He went mad. (Linking Verb)
১৬.
The reading of history is interesting. Here the underlined part is -
  1. ক) Participle
  2. খ) Verbal noun
  3. গ) Gerund
  4. ঘ) Infinitive
ব্যাখ্যা
Verbal noun
- Gerund এর আগে the এবং পরে of ব্যবহৃত হলে তাকে Verbal noun বলে। 
- Verbal noun দিয়ে noun এর কাজ সম্পন্ন হয়। 
- আলোচ্য বাক্যে ‘reading’ Gerund  এর আগে the এবং পরে of ব্যবহৃত হয়েছে যা কিনা noun এর কাজ সম্পন্ন করেছে। 
- তাই The reading of history is interesting. এখানে ‘The reading of’ হলো Verbal noun.

অন্যদিকে, 
- Gerund: Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- Participle : Verb এর যে রূপ একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে participle বলে।
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
১৭.
They conspired ________ the leader.
  1. ক) of
  2. খ) to
  3. গ) against
  4. ঘ) between
ব্যাখ্যা
Conspire against - কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
- They conspired against the leader.

তাছাড়া,
 • Conspire (with somebody) (against somebody) - They were accused of conspiring against the king.
 • Conspire (together) (to do something) - They deny conspiring together to smuggle drugs.
 • Conspire (with somebody) (to do something) - She admitted conspiring with her lover to murder her husband.

- Conspire এর সাথে between, preposition টি  ব্যবহৃত হয় না। 

Source: Oxford Dictionary
১৮.
Someone who is eighty years old can be termed as a/an -
  1. ক) Octogenarian
  2. খ) Quinquagenarian
  3. গ) Centenarian
  4. ঘ) Septuagenarian
ব্যাখ্যা
Octogenarian (noun)
- Someone who is eighty years old is called an octogenarian.
- ৮০ থেকে ৮৯ বছর বয়সবিশিষ্ট ব্যক্তি, অশীতিপর (ব্যক্তি)।
- তাই সঠিক উত্তর octogenarian হবে।

অন্যদিকে, 
• Quinquagenarian - A person who is between 50 and 59 years old. (পঞ্চাশ হইতে ঊনষাট বৎসর বয়স্ক)
• Centenarian - A person who is one hundred or more years old. (শতবর্ষবয়স্ক ব্যক্তি)
• Septuagenarian - A person who is from 70 to 79 years old. (৭0থেকে ৭৯ বছর পর্যন্ত বয়স্ক ব্যক্তি, সপ্ততিপরবৃদ্ধ)
১৯.
‘May he not suffer' is an -
  1. ক) Imperative sentence
  2. খ) Assertive sentence
  3. গ) Optative sentence
  4. ঘ) Exclamatory sentence
ব্যাখ্যা
- যে সব বাক্যের সাহায্যে আমরা আমাদের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, শুভেচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা প্রকাশ করি তাকে Optative sentence বা প্রার্থনাসূচক বাক্য বলা হয়।
- প্রদত্ত বাক্যে মনের ইচ্ছা/ প্রার্থনা বুঝানো হয়েছে।
- তাই সঠিক উত্তর  Optative sentence হবে।
- প্রদত্ত বাক্যের অর্থ: সে যেন কষ্ট না পায়।

Other example sentences: 
- May Almighty cure us from unknown diseases.
- Wish you good luck.

অন্যদিকে, 
- Imperative sentence - আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ইত্যাদি বুঝায়।
- Assertive sentence - কোনো বিবৃতি প্রদান করা  বুঝায়।
- Exclamatory sentence - বিস্ময়সূচক আবেগের বহিঃপ্রকাশ  বুঝায়।
২০.
I went there and ____ him reading.
  1. ক) find
  2. খ) had found
  3. গ) fond
  4. ঘ) found
ব্যাখ্যা
And যুক্ত sentence এর প্রথম clause past indefinite form এ থাকায় and এর পরের clause টিও past indefinitive form এ হবে। 

I went there and found him reading.
- আমি সেখানে গেলাম এবং তাকে পড়তে দেখলাম।
২১.
There are many flowers in the garden. (Make it negative)
  1. ক) There are not many flowers in the garden.
  2. খ) There are not a few flowers in the garden.
  3. গ) There were not many flowers in the garden.
  4. ঘ) There are few flowers in the garden.
ব্যাখ্যা
Many যুক্ত affirmative sentence কে negative করতে হলে Many এর পরিবর্তে not a few ব্যবহৃত হয়। 
- He has many friends.
-   He has not a few friends.

সুতরাং, There are not a few flowers in the garden হচ্ছে সঠিক উত্তর।
২২.
A specialist in the care of babies is called -
  1. ক) Paediatrician
  2. খ) Veterinarian
  3. গ) Cardiologists
  4. ঘ) Arborists
ব্যাখ্যা
Paediatrician( noun)
English meaning: A medical doctor who specializes in treating infants/children.
Bangla meaning: শিশুরোগ বিশেষজ্ঞ। 

অন্যদিকে, 
• Veterinarian - A medical professional who specializes in providing healthcare services to animals (পশু-চিকিৎসক)।
• Cardiologists - Doctors who work with the heart and blood vessels (হৃদরোগ বিশেষজ্ঞ)।
• Arborists - A specialist in the care and maintenance of trees (গাছ চিকিত্সায় একটি বিশেষজ্ঞ)।
২৩.
________ this pen I have two other pens.
  1. ক) Beside
  2. খ) Besides
  3. গ) Between
  4. ঘ) Among 
ব্যাখ্যা
এটি ছাড়া / অধিকন্তু বুঝাতে Besides ব্যবহার করা হয়। 
যেমন:
- Besides this pen I have two other pens.
- Besides being a writer, Sophie is a painter.
- Jen likes all fruit besides apples.

অন্যদিকে,
• পাশে বুঝাতে Beside ব্যবহৃত হয়।
- He sat beside me.

• দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে Between ব্যবহৃত হয়।
- I spent a lot of time traveling between London and Bradford.

• দুইয়ের অধিক এর মধ্যে তুলনা বুঝাতে Among  ব্যবহৃত হয়।
- The bees were buzzing among the flowers.
২৪.
The comparative degree of ‘ugly’ is -
  1. ক) More ugly
  2. খ) Uglier
  3. গ) Ugliest
  4. ঘ) Ugluer
ব্যাখ্যা
- ‘Ugly’ এর comparative degree হচ্ছে Uglier.
- কিছু কিছু Adjective এর comparative / superlative করার সময় শেষের y উঠে ier/ iest বসে।
যেমন:
- Happy - happier - happiest.
- Heavy - heavier - heaviest.
২৫.
Fill the blank with a suitable word: Each room ____ full.
  1. ক) is
  2. খ) are
  3. গ) were
  4. ঘ) has
ব্যাখ্যা
Full sentence: Each room is full.
- Every, each, any, anything, nothing, everyone ইত্যাদি যদি Subject হিসেবে কাজ করে তাহলে Verb Singular হয়। 

Example:
- Everyone was present in the meeting yesterday.
- You haven't eaten any of your salad.
২৬.
One word substitute for 'Study of handwriting' is -
  1. ক) Geography
  2. খ) Geology
  3. গ) Graphology
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Graphology (noun).
- English meaning: handwriting analysis.
- Bangla meaning: হস্তলেখবিজ্ঞান।

অন্যদিকে, 
• Geography
- the study of the systems and processes involved in the world's weather, mountains, seas, lakes, etc. and of the ways in which countries and people organize life within an area
- ভূগোলবিদ্যা বা ভূবিজ্ঞান।

• Geology
- the study of the rocks and similar substances that make up the earth's surface
- ভূস্তর, শিলা ইত্যাদি ভিত্তিক পৃথিবীর সম্পর্কিত বিজ্ঞান; ভূতত্ত্ব।

Source: Britannica, Cambridge Dictionary and Accessible Dictionary.