• উন্নতজাতের ফসলের জাত:
⇒ আম এর উন্নত জাত: হিমসাগর, ল্যাংরা, গোপালভোগ, ক্ষীরশাপাতি, ফজলী, বোম্বাই, আম্রপালি, বারিআম-১, বারিআম-৪, থোকাফজলী, মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ ইত্যাদি।
উল্লেখ্য,
- 'ক্ষীরশাপাতি' বাংলাদেশের একটি আমের উন্নত জাত।
- এটি মূলত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়।
- ২০১৯ সালে 'ক্ষীরশাপাতি' আম বাংলাদেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
অন্যদিকে,
⇒ ধান: হীরা, ব্রিশাইল,ইরাটম, ব্রি হাইব্রিড, সোনার বাংলা, টিয়া, ময়না, ঝলক, বিজলি, মধুমতি ইত্যাদি।
⇒ গম: বলাকা, দোয়েল, শতাব্দী, অগ্রণী, সোনালিকা, আনন্দ, আকবর, কাঞ্চন ইত্যাদি।
⇒ ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ ইত্যাদি।
⇒ তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
⇒ আলু: গ্রানূলা, মাল্টা, পেট্রোনিজ, ডায়মন্ড, কার্ডিনাল, ফেন্সিনা, ক্যারেজ, লেডিরোজ ইত্যাদি।
উৎস: বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন।