পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ১৪: সাধারণ জ্ঞান - বিজ্ঞান টপিক: প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান ... সংশ্লিষ্ট), মানবদেহ, স্বাস্থ্য, চিকিৎসা, সাধারণ রোগব্যাধি উৎস: বিজ্ঞান বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রঙ নয় কোনটি?
  1. ক) লাল
  2. খ) সবুজ
  3. গ) নীল
  4. ঘ) বেগুনি
সঠিক উত্তর:
ঘ) বেগুনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বেগুনি
ব্যাখ্যা
টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রঙ তিনটি। যথা- লাল, সবুজ এবং নীল।

- অপরদিকে, বেগুনি রঙ টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রঙ নয়। 
- টেলিভিশন শব্দের বাংলা অর্থ দূরদর্শন। অর্থাৎ দূর থেকে দেখা। 
- টেলিভিশনে দেখা ও শোনা দুটোই ঘটে। শব্দ ও ছবি প্রেরণের জন্য প্রয়োজন একটি প্রেরক স্টেশন। 
- শব্দ ও ছবি প্রেরণের জন্য টেলিভিশন প্রেরক স্টেশনে পৃথক পৃথক প্রেরক যন্ত্র থাকে। 
- একটি প্রেরক যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে প্রেরণ করা হয়। 
- অন্য একটি প্রেরক যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে তা তাড়িতচৌম্বক তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়। 
- যে দৃশ্য প্রেরণ বা সম্প্রচার করতে হবে তার প্রতিবিম্ব বা ছবি লেন্সের মধ্য দিয়ে টেলিভিশন ক্যামেরার পর্দায় ফেলা হয়। 
- এ ছবিকে টেলিভিশন ক্যামেরা তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। 
- এ তরঙ্গ বা সংকেতকে মডুলেশন প্রক্রিয়ায় উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সঙ্গে মিশ্রিত করা হয়।
- ব্রিটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন।
- ডিসপ্লে বা প্রদর্শনীর প্রযুক্তির ওপর ভিত্তি করে টেলিভিশনকে সিআরটি, প্লাজমা, এলসিডি, এলইডিসহ বিভিন্ন ভাবে ভাগ করা যায়। 

সূত্র- ৩৭৬ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
.
টেলিফোনের আবিষ্কারকের নাম কী?
  1. ক) লজি বেয়ার্ড
  2. খ) গ্রাহাম বেল
  3. গ) ওপেন হেইমার
  4. ঘ) মাদাম কুরী
সঠিক উত্তর:
খ) গ্রাহাম বেল
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রাহাম বেল
ব্যাখ্যা
১৮৭৫ সালে আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোন আবিষ্কার করেন। 

- টেলিফোনে পাঁচটি উপাংশ পাঁচটি। যথা- সুইচ, রিংগার, কী প্যাড, মাইক্রোফোন এবং স্পিকার। 
- টেলিফোন মানুষের মুখের কথা তাত্ক্ষণিক প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র। 
- টেলিফোন একটি ইংরেজি শব্দ। টেলি অর্থ দূর এবং ফোন অর্থ ধ্বনি।

সূত্র- ৩৭৮ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
.
মানুষের শরীরের রক্তনালীগুলো দেখবার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) আলট্রাসনোগ্রাফি
  2. খ) এমআরআই
  3. গ) সিটি স্ক্যান
  4. ঘ) এনজিওগ্রাফি
সঠিক উত্তর:
ঘ) এনজিওগ্রাফি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এনজিওগ্রাফি
ব্যাখ্যা
- এনজিওগ্রাফি ব্যবহার করে মানবদেহের ভেতরের কোন অঙ্গকে বাইরে থেকে দেখা যায়। 
- এনজিওগ্রাফি মূলত ব্যবহার করা হয় এক্স-রে এর মাধ্যমে শরীরের রক্তনালীগুলো দেখবার জন্য। 
- সাধারণত এক্স-রে করে রক্তনালীগুলোর নিখুতভাবে দেখা যায়না। তাই রক্তনালীর ভেতর ভালভাবে পরিক্ষা করার জন্য এনজিওগ্রাফি করা হয়।
- সাধারণত রক্তনালীগুলো খুবই সরু হয়। এগুলো কেটে অপারেশন করা খুবই সময় স্বাপেক্ষ এবং একই সাথে কষ্টেরও বটে। 
- অপারেশনের ঝামেলা থেকে বাচার জন্য চিকিৎসা বিজ্ঞানে এই এনজিওগ্রাম ব্যবহার করা হয়।
- এনজিওগ্রাফির মাধ্যমে কোনোরকম সার্জারি না করেই তাৎক্ষণিক ভাবে রক্তনালী ব্লকের চিকিৎসা করা সম্ভব। 
- যে প্রক্রিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনির ব্লক মুক্ত করা হয় তাকে এনজিওপ্লাস্টি বলা হয়।

অপরদিকে, 
- আলট্রাসনোগ্রাফি মূলত স্ত্রীরোগ এবং প্রসূতিবিজ্ঞানে ব্যবহার করা হয়। 
- সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা বা, ধমনী, ফুসফুস ইত্যাদির সম্পূর্ণ ছবি পাওয়া যায়। 
- MRI দিয়ে শরীরের ভেতরের নরম কোমল টিস্যুর পার্থক্য ভালো করে পর্যবেক্ষণ করা যায়। 

সূত্র- ৩৯৯ পৃষ্ঠা, পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
বেকিং পাউডার নিচের কোনটি প্রস্তুতিতে ব্যবহৃত হয়?
  1. ক) আইস্ক্রিম প্রস্তুতিতে
  2. খ) কেক প্রস্তুতিতে
  3. গ) কাপড় পরিষ্কারে
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) কেক প্রস্তুতিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) কেক প্রস্তুতিতে
ব্যাখ্যা
কেক প্রস্তুতিতে বেকিং পাউডার ব্যবহৃত হয়। 

- বেকিং সোডা ও ড্রাই অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয় বেকিং পাউডার। 
- সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের মতো খাবার তৈরি করতে বেকিং পাউডার ব্যবহার করা হয়। 
- খাবার সোডার রাসয়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট। 

সূত্র- ২৯১ পৃষ্ঠা, রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
.
নিচের কোনটি সিমেন্ট তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) কর্পুর
  2. খ) চীনামাটি
  3. গ) চুনাপাথর
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) চুনাপাথর
উত্তর
সঠিক উত্তর:
গ) চুনাপাথর
ব্যাখ্যা
চুনাপাথর সিমেন্ট তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। 

- চুনাপাথর এক ধরনের পাললিক শিলা, যা প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। 
- ক্যালসিয়াম কার্বনেটে প্রধানত তিনটি উপাদান—কার্বন, অক্সিজেন ও ক্যালসিয়াম থাকে। 
- পাথর বা শিলার মধ্যে এটি একটি সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান। 
- প্রকৃতিতে বিশুদ্ধ চুনাপাথর খুবই কম পাওয়া যায়।
- প্রচলিত সিমেন্টের মধ্যে পোর্টল্যান্ড সিমেন্ট বহুল ব্যবহূত যা চুন ও কাদার মিশ্রণ পুড়িয়ে পাউডারের মতো চূর্ণ করে তৈরি করা হয়।

সূত্র- ৩০২ পৃষ্ঠা, রসায়নবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
কৃমি বিস্তারে প্রধানত কোন নিয়ামকটি সহায়তা করে?
  1. ক) দূষিত বায়ু
  2. খ) দূষিত খাদ্য
  3. গ) দূষিত মাটি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) দূষিত খাদ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) দূষিত খাদ্য
ব্যাখ্যা
দূষিত খাদ্য প্রধানত কৃমি বিস্তারে সহায়তা করে। 

কৃমি হচ্ছে একরকমের পরজীবী প্রাণী, যা মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে বাস করে সেখান থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে।
লক্ষণসমূহ- 
১. কৃমি হলে কিছু কিছু উপসর্গ দেখা দেয়, যেমন-বমি বমি ভাব, পেট ব্যথা, পেট মোটা বা ভারি হওয়া, খাবারে অরুচি, মুখে থুথু ওঠা।
২. কৃমি হলে সাধারণত অপুষ্টি দেখা দেয়। রক্তশূন্যতা দেখা দেয়।
৩. অনেক সময় বক্র কৃমির এক মুখ শিশুদের এপেনডিক্সের মধ্যে প্রবেশ করে, ফলে এপেনডিসাইটিসের মতো উপসর্গ দেখা দেয়।

কৃমির ক্ষতিকর প্রভাবসমূহ- 
- পেটে ব্যথা
- বমি
- শরীর দুর্বল লাগা
- ডায়রিয়া
- রক্তশূন্যতা
- ওজন কমে যাওয়া।

সূত্র- ১২১ পৃষ্ঠা, জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
মানবদেহে ক্যালসিয়ামের অভাবে কোন রোগটি হয়ে থাকে?
  1. ক) ডায়াবেটিস
  2. খ) এইডস
  3. গ) যক্ষ্মা
  4. ঘ) অস্টিওপরোসিস
সঠিক উত্তর:
ঘ) অস্টিওপরোসিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্টিওপরোসিস
ব্যাখ্যা
মানবদেহে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপরোসিস রোগটি হয়ে থাকে। 

- অস্টিওপোরোসিস হাড়ের ক্ষয়জনিত একটি রোগ।
- এ সমস্যায় ঘনত্ব কমে গিয়ে হাড় হালকা ও ভঙ্গুর হয়ে যায় এবং হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়। 
- সাধারণত বয়স্ক নারী এবং পুরুষ এর মাঝে এ রোগটি দেয়া দেয়। 

সূত্র- ১৯৯ পৃষ্ঠা, জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
.
ডিপথেরিয়ায় মানবদেহের প্রধানত কোন অংশ আক্রান্ত হয়?
  1. ক) কান
  2. খ) নাক
  3. গ) গলা
  4. ঘ) পাকস্থলী
সঠিক উত্তর:
গ) গলা
উত্তর
সঠিক উত্তর:
গ) গলা
ব্যাখ্যা
ডিপথেরিয়ায় মানবদেহের প্রধানত গলার অংশ আক্রান্ত হয়। 

- ডিপথেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত মারাত্মক রোগ যা গলা ও নাকের মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি করে।
- Corynebacterium diphtheriae নামক ব্যাকটেরিয়া ডিপথেরিয়ার জন্য দায়ী।
- এই রোগে গলার নিম্নাংশে পুরু পর্দার আচ্ছাদন (ডিপথেরিক মেমব্রেন) পড়ে। ফলে শ্বাস নিতে কষ্ট হয়।
- এই রোগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, প্যারালাইসিস, কিডনি নষ্ট হতে পারে এবং রোগীর মৃত্যুও হতে পারে।

লক্ষণসমূহ-
১) ঠান্ডা লাগা। 
২) জ্বর। 
৩) গলায় প্রচন্ড ব্যাথা ও কাশি। 
৪) মুখ দিয়ে লালা বের হওয়া। 
৫) শ্বাস নিতে অসুবিধা। 
৬) খাবার গিলতে সমস্যা। 
৭) কথা বলার মধ্যে জড়তা। 
৮) নাক বন্ধ হয়ে যাওয়া। 
৯) দুর্বলতা। 
১০) প্রচন্ড মাথা ব্যথা। 

সূত্র- Centers for Disease Control and Prevention [লিঙ্ক]
.
নিচের কোনটি শিশুদের প্রোটিন ঘাটতিজনিত রোগ?
  1. ক) ডায়রিয়া
  2. খ) ইনফ্লুয়েঞ্জা
  3. গ) কোয়াশিওরকর
  4. ঘ) রিকেটস
সঠিক উত্তর:
গ) কোয়াশিওরকর
উত্তর
সঠিক উত্তর:
গ) কোয়াশিওরকর
ব্যাখ্যা
কোয়াশিওরকর হচ্ছে শিশুদের প্রোটিন ঘাটতিজনিত রোগ। 

- বুকের দুধ খাওয়ানো বন্ধ করার পরে সাধারণত এ রোগ দেখা দেয়।
- এ রোগের উল্লেখযোগ্য লক্ষণগুলির মধ্যে রয়েছে প্রাথমিক পর্যায়ে অস্পষ্ট ধরনের জড়তা বা নিষ্ক্রিয়তা এবং খিটমিটে ভাব; পরবর্তী পর্যায়ে ডায়রিয়া, রোগ সংক্রমণ প্রবণতা, শরীরে পানি জমা, ত্বকের প্রদাহ এবং যকৃতের স্ফীতি দেখা দেয়।
- চুলের রং ক্রমে লালচে হয়ে যায়।
- রোগ গুরুতর ও দীর্ঘস্থায়ী হলে শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি কখনই সম্পূর্ণ হয় না।

সূত্র- বাংলাপিডিয়া ওয়েবসাইট।  
১০.
প্যারালাইসিসের জন্য নিচের কোনটি দায়ী?
  1. ক) এইডস
  2. খ) স্ট্রোক
  3. গ) কোভিড-১৯
  4. ঘ) ডেঙ্গু
সঠিক উত্তর:
খ) স্ট্রোক
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ট্রোক
ব্যাখ্যা
সাধারণত প্যারালাইসিসের এর জন্য স্ট্রোক দায়ী। 

- স্ট্রোক হল মস্তিষ্কের রক্তনালির একটি রোগ।
- রক্তনালি ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ।
- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাই-প্রেসার, হাই-কোলেস্টেরল, ধূমপান, পারিবারিক স্ট্রোকের ইতিহাস, হার্টের অসুখ যেমন- অনিয়মিত হৃদস্পন্দন, রক্তজমাট বাঁধা - অসুখ, ক্যান্সার ইত্যাদি অনেক কারণ রয়েছে স্ট্রোকের পেছনে। 
- স্ট্রোক তিন ধরনের হয়ে থাকে। মাইল্ড স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক ও হেমোরেজিক স্ট্রোক।
- প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা হচ্ছে মানুষের শরীরের কোনো অংশের মাংসপেশির কর্মক্ষমতা হারানো। 
- এছাড়া স্নায়ু রোগ, সুষুম্নাকাণ্ডের কিংবা কশেরুকার ক্ষয় রোগও পারালাইসিসের কারণ হতে পারে। 

সূত্র- ২২৫ পৃষ্ঠা, জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
১১.
স্নায়ুবিক বৈকল্যজনিত রোগ কোনটি?
  1. ক) পারকিনসন রোগ
  2. খ) কোভিড-১৯
  3. গ) পোলিও
  4. ঘ) কোয়াশিওরকর
সঠিক উত্তর:
ক) পারকিনসন রোগ
উত্তর
সঠিক উত্তর:
ক) পারকিনসন রোগ
ব্যাখ্যা
পারকিনসন রোগ হচ্ছে স্নায়ুবিক বৈকল্যজনিত রোগ।

- পারকিনসন মস্তিষ্কের এমন এক অবস্থা, যেখানে হাত ও পায়ের কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগীর নড়াচড়া, হাঁটাহাঁটি করতে সমস্যা হয়। 
- পারকিনসন রোগ সাধারণত ৫০ বছরের অধিক বয়সীদের মাঝে দেখা যায়। 
- পারকিনসন রোগ এক প্রকার নিউরো ডিজেনারেটিভ বা স্নায়ুর অধঃপতনজনিত রোগ।
- লক্ষণসমূহ-
১) হাত,পা,মাথা এবং মুখের থুতনি ও চোয়াল কেঁপে ওঠা। 
২) ধীরে ধীরে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া।
৩) হাত পা ও শরীরের মাংস পেশি শক্ত হয়ে যাওয়া। ফলে, শরীরের যেকোনও অংশ নড়াচড়া করতে কষ্ট হয়, যেমন- হাত ঘোরাতে বেশ কষ্ট অনুভূত হয়।
৪) হাঁটাচলা ক্রমশ ধীরগতি হয় এবং জড়তা দেখা দেয়।

সূত্র- WHO Website [লিঙ্ক]
 
১২.
নিম্নের কোন রোগটি পশুর কামড়ে হয়ে থাকে?
  1. ক) অ্যান্থ্রাক্স
  2. খ) বার্ড ফ্লু
  3. গ) জলাতঙ্ক
  4. ঘ) ফিতাকৃমি
সঠিক উত্তর:
গ) জলাতঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) জলাতঙ্ক
ব্যাখ্যা
জলাতঙ্ক রোগটি পশুর কামড়ে হয়ে থাকে। 

- জলাতঙ্ক, যা হাইড্রোফোবিয়া নামেও পরিচিত, একটি তীব্র ভাইরাল সংক্রমণ যা প্রায় সবসময়ই মারাত্মক।
- এটি সংক্রামক রোগের বিভাগের অধীনে আসে এবং খামার বা বন্য প্রাণীদের দ্বারা সংক্রামিত হয়; সাধারণত মাংসাশী যেমন কুকুর, বিড়াল, শেয়াল, রেকুন।
- জলাতঙ্ক রোগ সংক্রমণের পর থেকে উপসর্গ দেখা দেয়ার সময় সাধারণত এক থেকে তিন মাস।
- ৬ই জুলাই, ১৮৮৫ সালে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। 

সূত্র- WHO Website [লিঙ্ক]